Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রতি চুয়ান্ন মিনিটে – মহাশ্বেতা দেবী

    মহাশ্বেতা দেবী এক পাতা গল্প83 Mins Read0
    ⤶ ⤷

    প্রতি চুয়ান্ন মিনিটে – ৪

    চার

    আন্দোলনটা হয়েছিল।

    এ রাজ্যের বড় বড় দৈনিকে খবরটা খুব ফলাও করে কভার করে।

    রাজনীতিক দলগুলিও মঞ্চে নামতে বাধ্য হয়। কলকাতা থেকে ছুটে আসেন নেতারা, জেলার মন্ত্রীরা। পুলিশ সকলের আক্রমণের টার্গেট হয়।

    ফলে নির্মীয়মাণ হোটেলের সামনে বসে এক অস্থায়ী পুলিশ ফাঁড়ি।

    সুজাতারা মেমোরেণ্ডাম ছাপান ও বিলি করেন। এ সীমান্ত জেলা থেকে কত মেয়ে তিন বছরে অপহৃত, কতজন ধর্ষিতা, কতজন ধর্ষণের পর নিহত। চিহ্নিত আসামীরা কিভাবে নিশ্চিন্তে ঘুরছে, ইত্যাদি ইত্যাদি। এস. পি. সবচেয়ে আক্রান্ত হন।

    কারা এ কাজ করল? তারা কি বিভিন্ন রাজনৈতিক দলের মস্তান?

    সমুরা দাবি করে, ধর্ষণ যখন রাজ্যের বিরুদ্ধে অপরাধ, তখন পুলিশ কেন কেস করছে না?

    ওরা কলকাতা ছুটে গিয়েছিল শ্রীমতী বর্ষা প্যাটেলের কাছে। বর্ষা প্যাটেল বম্বেতে কুলাম্বা নায়ারের কেস করেছিলেন, জিতেছিলেন, আসামী ধরা পড়েছিল। কিন্তু ওঁর কথাবার্তা আশাবাদী নয়, সিনিকাল।

    —সে তো ১৯৮৩—র ঘটনা। রেপ কেস প্রমাণ করাই কঠিন, আর তার ম্যক্সিমাম সাজা যাবজ্জীবন। এতে জামিন মেলে না। লোকটা বেরিয়ে যাবে, সুপ্রীম কোর্টে আপীল করেছে।

    —বেরিয়ে যাবে?

    —মনে হয়। আপনাদের এটা তো গ্যাংরেপ।

    —তাই মনে হয়।

    —’মনে হয়’! বর্ষা প্যাটেল বিষণ্ণ হাসি হাসলেন। সমু, সুজাতা, গুলতি, পিপলি—সবাই কিছুটা আশাহত। বর্ষা প্যাটেল কৃতী আইনজীবী, মেয়েদের ধর্ষণের কত রকম কেস না করেছেন। কত লেখা বেরিয়েছে তাঁর বিষয়ে।

    তারপর সেই বর্ষা প্যাটেল কলকাতায় আসছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, এটা জানার পর নিশীথই যোগাযোগ করে দেয়। একটি ঘণ্টা সময় বের করা গেল তাঁর ব্যস্ত কর্মসূচীর মধ্য থেকে। বললেন, ‘মনে হয়’ শব্দের তো কোনো দাম নেই। রেপ কেসের নিয়মগুলো শুনলেই বুঝবেন। প্রথম রিপোর্ট কে করে, মেয়েটি?

    —ও তো সেন্সলেস ছিল।

    —’রেপ হয়েছে’ বলে কেউ রিপোর্ট লিখিয়েছে?

    —না। ওকে নগ্ন ও ক্ষতবিক্ষত দেখে লোকাল থানা কিছুই লেখেনি। সদরে ফোন করে সদর থানা মারফৎ হাসপাতালে দিয়ে যায়।

    —গ্যাংরেপ বলল কে?

    —ডাক্তাররা, আমরাও বুঝেছিলাম।

    —আপনাদের বোঝার তো কোনো দাম নেই। পুলিশে লেখায়নি কেউ?

    —ওর বাবা।

    —ডাক্তারী পরীক্ষাতেও তাই বলছে?

    —ওখানে তো বলছিলেন, এমন জঘন্য গ্যাংরেপ কেস আগে পাননি।

    —কারা রেপ করে, কোথায় রেপ হয়…

    সুজাতা বললেন, বলতে পারত একমাত্র পুতলি। কিন্তু লোডশেডিং ছিল, ওকে বারবার ফ্লোরোফর্মও করা হয়। ও অ্যাট অল কিছু বলতে পারবে কিনা জানি না।

    —আর নিয়ম হলো, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফ আই আর—এ শুধু প্রাসঙ্গিক তথ্য থাকবে। এটা যে রেপ তা পরিষ্কার বলতে হবে। তার সঙ্গে অন্যান্য অপরাধ ঘটে থাকলে তাও বলতে হবে। এফ আই আর সই করতে হবে। মেয়েটির বাবা এ সব করেছিলেন?

    —উনি খুব ভেঙে পড়েছিলেন।

    —তারপর পুলিশ যাবে ক্রাইমের সীনে, ধর্ষিতার জবানবন্দী নেবে, ডাক্তারী পরীক্ষা করাবে, প্রত্যক্ষ সাক্ষীদের জবানবন্দী নেবে, কাপড়চোপড় ইত্যাদি প্রমাণ সংগ্রহ করবে, রাসায়নিক পরীক্ষায় পাঠাবে।

    সমু চেঁচিয়ে ওঠে, ওকে নগ্ন করে ফেলে দিয়ে যায়, নগ্ন করে…

    সমু উঠে গিয়ে জানালায় দাঁড়ায়।

    —তারপর আসছে আসামীকে/আসামীদের গ্রেপ্তার। তারপর ধর্ষিতা মেয়েটি তাকে/তাদের শনাক্ত করবে।

    সুজাতা আস্তে ইংরেজিতে বলেন, ও আমার বাড়ি থেকে সন্ধ্যার মুখে বেরোয়, কিছুদূর যেতে লোডশেডিং এবং নিখোঁজ। চারদিন বাদে হাইওয়ের পাশে ওকে পাওয়া যায়। নগ্ন, বুকে আঁচড়, কামড়ের দাগ, লজ্জাস্থানে চাপ চাপ রক্ত, ও বেহুঁশ। হাসপাতালে এত চিকিৎসার পর এখনো ওর ট্রমা কাটেনি। তাকাচ্ছে, কাউকে দেখলে কুঁকড়ে যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে।

    —এ কেস তো দাঁড় করানোই কঠিন। আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। পুলিশের যা অ্যাটিচুড…প্রপার মেডিক্যাল একজামিনেশান করবার ব্যবস্থা কোথায় জেলা হাসপাতালে? যথেষ্ট প্রমাণ পেলে তবে তা পুলিশ চার্জশীট দেয়। কি করে ধর্ষিতা মেয়েটি সুবিচার পাবে। পুলিশ কি কম মেয়ে ধর্ষণ করে?

    —লীগ্যালি কিছু করা যাবে না তবে?

    —খুব কঠিন। যদি মেয়েটি যথেষ্ট রিকভার করে, যদি আসামীদের চিনতে পেরে থাকে, ‘জার্নি টু জাসটিস’ বইটা দিয়ে গেলাম, এতে সবই লেখা আছে। কেস করবার যথেষ্ট গ্রাউণ্ড থাকলে জানাবেন। আমি সানন্দে আসব।

    —এত সব জানিনা।

    —জানুন, লীগ্যাল সেলস গড়ুন, আন্দোলন গড়ে তুলুন। হাজার হাজার মেয়ে ধর্ষিতা হয়, ক’জন ধর্ষণকারী কোথায় শাস্তি পায়? কি করে পাবে?

    নিচু অথচ তীব্র গলায় বললেন, যে দেশে প্রতি চুয়ান্ন মিনিটে একটা করে নারী ধর্ষণ হয়, প্রতি দু’ঘণ্টায় পণের কারণে একটি করে বধূ হত্যা হয়, প্রতি তেতাল্লিশ মিনিটে একটি মেয়ে অপহৃতা হয়, নির‍্যাতিতা হয় প্রতি ছাব্বিশ মিনিটে, সে দেশে কোন মেয়ে এই মান্ধাতার আমলের পুরুষদের তৈরি বিচার—ব্যবস্থার কাছে সুবিচার পাবে? হিন্দী ছবিতে নারী ধর্ষণ দেখানো চলবে না বলে আমরা একটা সেমিনার করি। এক তরুণ অ্যাডভোকেট বললেন, যা ঘটছে, তাই দেখাচ্ছে। অবাস্তব কিছু দেখাচ্ছে?

    ঘড়ি দেখে উঠে পড়লেন। করজোড়ে বললেন, আমি আপনাদের কোনো সাহায্যই করতে পারলাম না। কিন্তু রেপ প্রমাণ, ও রেপ কেস করতে করতে আমি তিক্তই হয়ে গেছি। আইনগুলো এত অমানবিক!

    নিশীথ বলল, ছেড়ে তো দেননি।

    —ছাড়ব কি করে? দরকার প্রতি রাজ্যে তেমন আশ্রয় কেন্দ্রের … যেখানে এ সব মেয়েরা প্রকৃত আশ্রয় পাবে, যা আপনাদের সরকারী লিলুয়া হোম নয়। মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয়, নিষ্ঠুরতায় নির‍্যাতনে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়।

    —এগুলো..?

    বর্ষা সুন্দর হেসে বললেন, পুলিশের রিপোর্ট। অর্থাৎ পুলিশে ডায়েরি করা কেস থেকে গৃহীত পরিসংখ্যান। নিজেরাই ভাবুন, এক পার্সেন্ট কেসও কি থানায় যায়?

    —কিসে যে ওকে সুস্থ করা যাবে!

    —ভালবাসা আর ঘিরে থাকা। ওর যেন কখনো না মনে হয়, ও একা।

    —আচ্ছ…চলি…

    —আমার দিদির মেয়েই রেপ হয়, নিহতও হয়।

    —ঈশশ।

    —আমি আজও আসামীকে খুঁজছি। চেষ্টা হারাতে নেই। আচ্ছা!

    ওঁরা বেরিয়ে আসেন। সমু বলে, আমরা ফিরেই যাই সুজাতাদি, ও তো কাউকে চিনতে পারছে না। আর, এখন ও যেমন আছে তেমন থাকাই ভালো।

    সুজাতাদি, পিপলি আর নিশীথ একটা কফির দোকানে বসলেন।

    পিপলি বলল, বাবা যা হোক, পুতলির জন্যে অনেকটা নর্মাল। খাবার নিয়ে যায়, বসে থাকে। বাবা কুমারের কাছে তো থাকল না।

    —কিন্তু তোমার…?

    —কি করব বলুন? পূর্বাশা বেচতে পারলে পুতলিকে নিয়ে বাবা একটা আলাদা ফ্ল্যাটে থাকলে…

    —তোমার খুব স্ট্রেইন হচ্ছে।

    —আমার…অমেয়র… ছেলেমেয়েকে বা কি বোঝাব? কুমার আর ঝুমাও কাজ করে। কে ওঁদের নিয়ে…একা বাবা কোনো সমস্যা নয়। কিন্তু পুতলি…

    —আমরা তো দেখতে যেতে পারি।

    —নিশীথ তো ফোন করে, ওঁকে জানাব।

    —তুমি রোজ যাও?

    —সময় কোথায়? প্রতি বছরই এ সময়টা বড্ড কাজ থাকে। ছেলেমেয়ে অক্টোবরে বাড়ি আসে, আমরা একসঙ্গে দিন পনেরো কোথাও যাই। এ বছর…

    —অসুবিধে?

    —ওকে তো ছেড়েও দেবে। তখন আমার বাড়ি, কি কুমারের বাড়ি… ওর পক্ষে, আমাদের পক্ষেও একটা এমবারসিং পোজিশান। কি বলব সকলকে? কি হয়েছে ওর?

    —বলবে… রেপ হয়েছে…

    —সর্বনাশ হবে তাহলে। এত কথা হবে, এত লোক নাক গলাবে, এমন স্ক্যানডাল হবে!

    —ওর এত বড় ট্রাজিডি… তোমরা না দেখলে…

    —তেমন কোনো ইনস্টিটিউশনও নেই যে ওকে রাখা যায়। একটা রিয়াল প্রবলেম। ওই ছেলেটাকেই যদি বিয়ে করত…

    নিশীথ বলে, ওই টাউনে সমু যদি ওকে বিয়ে করে সমাজকে তুড়ি মেরে থাকতে পারে, সমুর পায়ের ধুলো নেব।

    পিপলি বলে, পারবে না। ধর্ষিতা মেয়ে নিয়ে? দুজনেই অসুখী হবে। অমেয় তো আমার পুরনো ছেলেবন্ধুদের দেখলেও রেগে যায়। এ তো রেপ হওয়া মেয়ে।

    —তুমি সেটা মেনে নাও?

    —নিশ্চয়। বিবাহিত জীবনে সুখী হওয়া মানে কিছু ছাড়ো, কিছু পাবে। আমরা তো সুখী হয়েছি।

    —কুমার?

    —পিপলি সগর্বে বলে, দুজনে দুজনের মত কথা বলে কয়ে নিয়েছে। ওরাও সুখী। পুতলি সবসময়ে অন্যরকম ছিল, আমাদের সঙ্গে মিলতই না। এমন গাঁইয়া, এমন গোঁয়ার, এমন সামান্যে তুষ্ট!

    সুজাতা বললেন, তোমাদের বোন, তোমরা তো দেখবেই। যদি বিশ্বাস পাও, আমি ওকে নিয়ে কোথাও চলে যাব।

    —কোথাও?

    —ম্যাকলাসকিগঞ্জে নিশীথদের একটা বাড়ি আছে। খুব নির্জন, চেনাশোনা জগৎ নয়।

    —দেখি, জানাব। আমার প্ল্যান, যত থাকে থাকবে। কুমার ওকে রাখুক কিছুকাল যতদিন না পূর্বাশা বেচা যায়।

    —ওখানে বাড়ি রাখবে না?

    —ওখানে কেমন করে ওর থাকা সম্ভব অথবা বাবার? ওখানে আমরা কেউ যাব না। এই স্ক্যানডালের পর? আচ্ছা আমি উঠি। বর্ষা প্যাটেল খুব ইমপ্রেসিভ, তাই না? দেখলে মনে হয়, তিরিশ, আমি জানি ওঁর বয়স বাহান্ন। নিশ্চয় ফেসিয়াল করায় বিদেশে গিয়ে।

    —আমার তো মনে হলো না।

    —আরে, এত বিদেশে যায়, ওর সুবিধে কত। থাকে তো এক বিপত্নীক অ্যাডভোকেটের সঙ্গে। সব জানি। চলি আজ।

    নিশীথ মাথা নাড়ল।

    —স্বার্থপর পরিবার। পুতলি তেমন মনের আশ্রয় পাবে না।

    —সেটুকু দিতেই হবে। নইলে মেয়েটা কোনদিন কি করে বসবে।

    —আত্মহত্যা?

    —অবাক হবো না।

    —না সুজাতাদি। আমার কেন যেন একটা নৈতিক দায়িত্ব এসে গেছে। আমি ওকে বাঁচাতেই চেষ্টা করব।

    —হয়তো তোমার ওখানেই হাজির হবো দুজনে। নীহারবাবু নার্সিংহোমে বসে কি পড়ে বল তো?

    —গীতা পড়ে, সেদিন হঠাৎ বলল, আমি আর পুতলি দুজনেই তো একটা ধর্মীয় আশ্রমে গিয়ে থাকতে পারি টাকা দিয়ে। ওর তো আর স্বাভাবিক জীবন হবে না।

    —বুঝেছি, ওঠো। বাজার করে ফিরতে হবে। বাড়িতে সবজি নেই।

    —সুজয় আর জয়া আসে।

    —না। আমার সঙ্গে যোগ রাখার সাহস ওদের নেই। ওরা নিরাপত্তায় বিশ্বাসী। আমার একটা রাজনীতিক অতীত আছে না? কুড়ি বছর বয়সে উগ্রপন্থীদের সঙ্গে যুক্ত হবার অপরাধ আমাদের বাড়িতে অমার্জনীয়।

    —তাই চা—বাগানের শেয়ার নাওনি?

    —নিজেদের বাগানের শোষণের প্রতিবাদে আন্দোলন শুরু করি না? সে বাগানের শেয়ার নেব? ছিঃ। ওঠো।

    —পুতলির ট্রমা কাটবে কবে? ওরা আমার সঙ্গে ওকে যেতে দেয় তো…

    —বয়সটা তো কম। তাড়াতাড়ি শরীর সেরে যাবে।

    —মন?

    —সময় লাগবে অনেক সময়, ওঠো এখন।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপারিবারিক – মহাশ্বেতা দেবী
    Next Article আই. পি. সি. ৩৭৫ – মহাশ্বেতা দেবী

    Related Articles

    মহাশ্বেতা দেবী

    হাজার চুরাশির মা – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    মহাশ্বেতা দেবী

    মিলুর জন্য – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    মহাশ্বেতা দেবী

    প্রস্থানপর্ব – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    মহাশ্বেতা দেবী

    আই. পি. সি. ৩৭৫ – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    মহাশ্বেতা দেবী

    পারিবারিক – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    মহাশ্বেতা দেবী

    মুখ – মহাশ্বেতা দেবী

    November 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }