Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প391 Mins Read0
    ⤶ ⤷

    তারাশঙ্করের সাহিত্য ও সামাজিক প্রতিবেশ – বিনয় ঘোষ

    তারাশঙ্করের সাহিত্য ও সামাজিক প্রতিবেশ – বিনয় ঘোষ

    বাংলা দেশের প্রাচীনতম ভূভাগ রাঢ় অঞ্চল। রাঢ়ের মাটি গঙ্গার পলিমাটির চেয়েও প্রাচীন। রাঢ়ের নিসর্গ রূঢ়। রূঢ়তার কন্দরে অফুরন্ত প্রাণপ্রবাহের নির্ঝর, উদ্দাম ও গতিশীল। রূঢ়তার বহিরাবরণ ভেদ করে তবে এই নির্ঝরের উচ্ছ্বাসকেন্দ্রে পৌঁছোতে হয়। রাঙামাটি কাঁকর—বালি আর ঝামাপাথরের মধ্যে—মধ্যে সবুজের স্নিগ্ধতা বিকীর্ণ। এই নিসর্গই জয়দেব—চণ্ডীদাসের মধুনিস্যন্দী কাব্যনির্ঝরের স্বপ্নভঙ্গ করেছে, তান্ত্রিক পীঠস্থানে বহু শাক্ত উপাসকের কঠোর শক্তিসাধনার মদিরা যুগিয়েছে এবং লোকায়ত সংস্কৃতির উষ্ণপ্রস্রবণটিকে যুগ যুগ ধরে সজীব করে রেখেছে। রাঢ়ের এই ঐতিহ্যের মধ্যে তারাশঙ্কর জন্মগ্রহণ করেছেন এবং লালিতপালিত হয়েছেন। রূপে ও গুণে, প্রকৃতিতে ও প্রতিভায় তিনি এই ঐতিহ্য সমগ্রভাবে বহন করে চলেছেন। শিল্পী তারাশঙ্করের বলিষ্ঠ জীবনবোধের সঙ্গে রাঢ়ের প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলের একটা আন্তরিক যোগসূত্র আছে। এই বলিষ্ঠতা রাঢ়ের গণদেবতার বলিষ্ঠতা, ডোম—বাগদি—বাউরি—কাহার—সাঁওতালদের রূঢ় অমার্জিত বলিষ্ঠতা। রঙ্গমঞ্চে জিমন্যাস্টের পেশিনৃত্যকেন্দ্রিক যে বলিষ্ঠতা ভাড়াটিয়া ব্যান্ডবাদ্যের তালেতালে তরঙ্গায়িত হয়ে ওঠে, তার সঙ্গে তারাশঙ্করের বনোয়ারি করালীর বলিষ্ঠতার কোনও সম্পর্ক নেই। শহুরে ড্রয়িং রুমের কৃত্রিম কাগজের ফুলের মতো শৌখিন রংবাহার সাহিত্য তারাশঙ্কর কদাচ রচনা করেননি, করবার মতো শক্তি ও সম্পদও তাঁর ছিল না।

    তারাশঙ্করের স্খলন—পতন—ত্রুটি অনেক, তার মধ্যে এইটিই অন্যতম শৌখিন সাহিত্যরচনায় অক্ষমতা। তাঁর বিরুদ্ধে বড় অভিযোগ এই যে তাঁর শিল্পরুচিবোধ স্থূল ও রুক্ষ, ভাষা অমার্জিত ও দীনহীন, প্রকাশভঙ্গি অতি সাধারণ আটপৌরে। কিন্তুযেটি তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেইটিই তাঁর বড় গুণ। সাহিত্যের অঙ্গসজ্জা মনে হয় তাঁর কাছে অত্যন্ত গৌণ, মুখ্য হল সাহিত্যের প্রতিপাদ্য উপজীব্য। একজাতের সাহিত্যিক আছেন যাঁরা কারুশিল্পীর সগোত্র, ভাষার কারুকার্যই তঁদের প্রধান অবলম্বন। এই কারুকার্যমণ্ডিত ভাষার আভরণে সাহিত্য পরিবেশন করাকেই তাঁরা স্টাইলের চূড়ান্ত নিদর্শন বলে মনে করেন। কিন্তু শুধু স্টাইল বা ভাষা সাহিত্যের জীবনশক্তি নয়। অবশ্য অঙ্গসজ্জার মূল্য আছে সাহিত্যে, বিশেষ করে বাইরের রূপসজ্জার সঙ্গে যদি ভিতরের উপাদান—চরিত্রের বা সাহিত্যগুণের সাযুজ্য বজায় থাকে। এই সাযুজ্য, অর্থাৎ রূপ ও গুণের সমন্বয় একমাত্র বিরাট শিল্পপ্রতিভার দ্বারাই সম্ভব। সচরাচর তা ঘটে না। অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যরূপ ও সাহিত্যগুণের মধ্যে ব্যবধান থাকে। সাহিত্যের বেসাতি যাঁরা করেন তাঁদের মধ্যে অনেকেই এই সমন্বয়ের পথ ছেড়ে দূরে চলে যান। কেউ সাহিত্যের রূপচর্চায় আত্মনিয়োগ করেন, গুণ বা সারবস্তুর কথা ভুলে যান। কেউ সারবস্তুর সন্ধানে এত দূর নিবিষ্ট হয়ে থাকেন যে বহিরঙ্গবিলাসকে মনে করেন অসারতা মাত্র। প্রথম শ্রেণিকে বাকভঙ্গিসর্বস্ব ‘কারিগর’ বলা যায়, দ্বিতীয় শ্রেণিকে বাকপটুতার অভাব সত্ত্বেও ‘জীবনশিল্পী’র স্বীকৃতি দিতে হয়।

     

    আরও দেখুন
    বইয়ের তালিকা
    বাংলা অডিওবুক
    উপন্যাস সংগ্রহ
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা গানের লিরিক্স বই
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা সাহিত্যের কোর্স

     

    সাম্প্রতিককালের বাংলা সাহিত্যে এই জীবনশিল্পীর সম্মান ও স্বীকৃতি যাঁদের প্রাপ্য, তাঁদের মধ্যে নিঃসন্দেহে তারাশঙ্কর অগ্রগণ্য। তাঁর বাকপটুতা অনেকের তুলনায় দুর্বল, ভাষার জাদুকর তিনি নন, সূক্ষ্মকীট হীরকের মতো দ্যুতি তাঁর রচনা থেকে বিচ্ছুরিত হয় না, বিষয়বিন্যাস ও ঘটনাগ্রন্থন অনেক সময় তাঁর গাঢ়বদ্ধ সংহত নয়, অতিকথন ও অতিবর্ণন মধ্যে—মধ্যে ক্লান্তিকর মনে হয়, পরিমিতিবোধের অভাবের কথাও মনে পড়ে—সমালোচকদের এইসব উক্তির কিছুটা সত্য, কিছুটা অর্ধসত্য, কিছুটা অসত্য। কিন্তু সমস্ত সত্যাসত্যের উপরে যা শ্রেষ্ঠ সত্য তা হল এই যে এসব কোনও কারণেই তারাশঙ্করের শিল্পীসত্তার অখণ্ডতা খণ্ডিত হয়নি, অথবা তাঁর স্বাভাবিক বিকাশও ব্যাহত হয়নি। মানবজীবনের ষড়ৈশ্বর্যের সন্ধান যিনি পেয়েছেন, জীবনের পাথর—মাটি—বালুর স্তর ভেদ করে যিনি মানবতার রসলোকের গভীরে পর্যন্ত পৌঁছেছেন, মর্মে মর্মে যিনি জীবনের জঙ্গমতার স্পন্দন অনুভব করেছেন—দূর থেকে গজদন্ত—মিনারে বসে মানসচক্ষু বিস্ফারিত করে নয়, খুব কাছে থেকে পারিপার্শ্বিকের নিকটতম মানুষের জীবনের সঙ্গে পরমাত্মীয়ের মতো নিজের জীবন যোগ করে, কখনো খুদে জমিদারের মতো, কখনো বা ছন্নছাড়া যাযাবরের মতো, কিন্তু সর্বদাই শিল্পীসুলভ গভীর মমত্ব ও মর্মবেদনা নিয়ে—তাঁর কাছে বাক্যের বর্ণচ্ছটা অথবা ভঙ্গিমার কৃত্রিম বিলাস খুবই অকিঞ্চিৎকর মনে হওয়া স্বাভাবিক। হয়েছেও তা—ই। তা না হলে কৃত্রিম চটকদার পণ্যে তারাশঙ্কর তাঁর সাহিত্যের বজরা ভরে দিতে পারতেন। কিন্তু তা তিনি করেননি, সাহিত্যক্ষেত্রে শৌখিন মজদুরি করা কোনওদিনই তাঁর কাম্য ছিল না। জীবনশিল্পী তারাশঙ্কর জীবনের কুটিল পথকেই নিজের কঠোর সাধনমার্গরূপে বেছে নিয়েছেন। ‘চৈতালি ঘূর্ণি’র মধ্যে এই জীবনপথে তাঁর যাত্রা শুরু, তারপর ‘পাষাণপুরী’, ‘আগুন’—এর ভিতর দিয়ে কালবৈশাখীর প্রমত্ত তাণ্ডব উত্তরণ, ক্ষণস্থায়ী কিন্তু রণঝংকারে ঝংকৃত, অতঃপর আষাঢ়ের গুরু গুরু মেঘগর্জনের সঙ্গে বর্ষণ শুরু ‘ধাত্রীদেবতা’, ‘কালিন্দী’, ‘গণদেবতা’, ‘পঞ্চগ্রাম’—এর মধ্যে, ‘কবি’র জীবনে আর ‘হাঁসুলিবাঁকের উপকথা’য় এবং অবশেষে আত্মসমাহিত শ্রাবণের একটানা অবিশ্রান্ত বর্ষণ ‘বিচারক’ ‘রাধা’, ‘পঞ্চপুত্তলী’তে। বর্ষণের শ্রান্তি নেই, শেষ নেই। শেষ আছে। যার শুরু আছে, তার শেষও আছে। জীবনের শেষ, বর্ষণেরও শেষ।

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বইয়ের তালিকা
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    PDF
    PDF বই
    গল্প, কবিতা
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের
    বই

     

    শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণের মধ্যে তারাশঙ্করের জন্ম। শহর থেকে অনেক দূরে, সভ্যতার উপেক্ষিতা এক সাধারণ পল্লিগ্রাম লাভপুরে, রাঢ়ের হৃদপদ্মস্বরূপ বীরভূমে, তারাশঙ্করের বাল্যকাল, কৈশোর ও যৌবন কেটেছে। লাভপুরের পরিপার্শ্বে, রাঢ়ের সামগ্রিক সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশে পরিপুষ্ট হয়েছে তারাশঙ্করের সাহিত্যপ্রতিভা। শহরের সঙ্গে পরবর্তীকালে তাঁর যে সম্পর্ক গড়ে উঠেছে তা জীবিকার তাগিদে। প্রাণের টান সারাজীবন তাঁর গ্রামের প্রতি, গ্রাম্য মানুষের প্রতি, গ্রাম্য সমাজের প্রতি। এই গ্রাম্য সমাজ তাঁর সাহিত্যের সুবিস্তীর্ণ ক্ষেত্র জুড়ে রয়েছে। প্রধানত পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রাম্য সমাজ। রাঢ়ের এই গ্রাম্য সমাজে তিনি যে শুধু জন্মেছেন তা নয়, তাঁর মানসিকতার বিকাশ হয়েছে এই সামাজিক প্রতিবেশে। তাই দেখা যায়, তারাশঙ্কর তাঁর সাহিত্যপ্রেরণার গঙ্গোত্রীর সন্ধান পেয়েছেন রাঢ়ের গণজীবনে ও গ্রাম্য প্রতিবেশে। প্রতিভার সঙ্গে প্রতিবেশের সম্পর্ক প্রত্যক্ষ না পরোক্ষ, গভীর না বাহ্য তা নিয়ে বহুকাল ধরে তর্কবিতর্ক হয়েছে। সেই পুরাতন বিতর্কের পর্বতস্তূপে নতুন কোনও উপলখণ্ড সংযোজন করার প্রচেষ্টা পণ্ডশ্রম ছাড়া কিছু নয়। এ কথা সর্ববাদীসম্মত না হলেও, নিশ্চয় বিজ্ঞানসম্মত যে জীবনের প্রতিবেশ যে—কোনও ব্যক্তির প্রতিভা বা কর্মশক্তিকে অনেকখানি রূপায়িত করে। ‘প্রতিবেশ’ বলতে অবশ্য কেবল সামাজিক প্রতিবেশ বোঝায় না, পারিবারিক প্রতিবেশও বোঝায়। সামাজিক প্রতিবেশ থেকে যদিও ‘পরিবার’ বিযুক্ত নয়, তাহলেও এ কথা উল্লেখ করা প্রয়োজন এইজন্য যে পারিবারিক প্রতিবেশের সঙ্গেই ‘হেরিডিট’ বা বংশগতির প্রভাব সংযুক্ত। কাজেই সামাজিক প্রতিবেশের সমগ্রতা বিচার করলে তার মধ্যে পরিবার ও বংশগতির প্রভাবের কথাও এসে পড়ে। তারাশঙ্করের সাহিত্যের সামাজিক প্রতিবেশ বলতে এই অর্থেই আমরা বিচার করব।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    পিডিএফ
    PDF
    বই পড়ুন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    স্বাস্থ্য টিপস
    লেখকের বই
    বাংলা কৌতুক বই
    বইয়ের

     

    এই সামাজিক প্রতিবেশের প্রাথমিক বৃত্তটি হল বীরভূম জেলার লাভপুর গ্রাম, এবং সেই বৃত্তের মধ্যস্থ কেন্দ্রবিন্দু হল তারাশঙ্করের বংশ ও পরিবার। কুলীন ব্রাহ্মণদের অন্যতম কেন্দ্র পূর্ববঙ্গের বিক্রমপুর থেকে তারাশঙ্করের প্রপিতামহ লাভপুরে আসেন আনুমানিক ১২২৭ বঙ্গাব্দে, ইংরেজি ১৮১৯—২০ খ্রিস্টাব্দে। লাভপুরে তাঁদের ছ—পুরুষের বাস হল প্রায় দেড়শো বছর, এবং তারাশঙ্কর হলেন চতুর্থ পুরুষ। প্রপিতামহ কৌলীন্যের ব্যবসায়ী ছিলেন, এবং সেই সূত্রে লাভপুরে তাঁর আগমন ঘটে, বসবাসও পাকা হয়। পিতামহ—পিতা সকলেই ছিলেন গোঁড়া কুলীন ব্রাহ্মণ এবং সেকালের সমাজে কৌলীন্যের মর্যাদা ও সুযোগ একাধারে উপভোগ করেছেন। তারাশঙ্করের জন্ম ঊনবিংশ শতকের প্রান্তে ১৮৯৮ সালে লাভপুর গ্রামে। তখনও কৌলীন্যের প্রতিপত্তি সমাজে একরকম অক্ষুণ্ণ ছিল বলা চলে। কৌলীন্যের এই ঐতিহ্যের ভিতর থেকে তারাশঙ্কর দুটি জিনিস পেয়েছেন মনে হয়; একটি হল মানুষের সদগুণাবলির শ্রেষ্ঠতাবোধ, যাকে প্রকৃত কৌলীন্যবোধ বলে, এবং সেই শ্রেষ্ঠতার চৈতন্যজাত আভিজাত্যবোধ; অন্যটি হল প্রাচীন সামাজিক আদর্শকে অন্ধ শাস্ত্রানুগত্য দিয়ে গ্রহণ না করে সজাগ সুবিচার বুদ্ধি দিয়ে যাচাই করার স্পৃহা। ‘কুলীনের মেয়ে’ গল্পে এবং আরও অনেক রচনায় তিনি কৌলীন্যের সমাজচিত্র এঁকেছেন, কিন্তু কোথাও তার বিকৃত রূপের প্রতি বেদনা প্রকাশ করেননি। মানবিক আত্মার অপমান ও লাঞ্ছনা তাঁকে ব্যথিত করেছে, তার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। নিজের জীবনের এই বিকৃত কৌলীন্য তিনি বর্জন করেছেন এবং সাহিত্যজীবনে তার ভিতরকার মৃতপ্রায় সদগুণমহিমা ও উদারতা অনুশীলন করেছেন। তাই দেখা যায় সেকালের সমাজের ডাইনোসরের মতো অতিকায় জীব জমিদারদের অবশ্যম্ভাবী ঐতিহাসিক বিলুপ্তির জন্য তিনি যত—না বেদনা বোধ করেছেন, তার চেয়ে শতগুণ বেশি বেদনা অনুভব করেছেন সমাজের ব্রাহ্মণ পণ্ডিত ও গ্রাম্য শিক্ষকদের জন্য। পণ্ডিত ন্যায়রত্নদের কথা বলতে বলতে গর্বে তাঁর বুক ফুলে উঠেছে, অভিমানে ও বেদনায় তিনি কাতর হয়েছেন। প্রাচীন বিলীয়মান ব্রাহ্মণ্য সংস্কৃতি ও গ্রাম্যসমাজের প্রতি কোথাও যদি কোনও দুর্বলতা তাঁর মনের কোণে জাগরূক থাকে, একেবারেই নেই এমন কথা বলা যায় না, তাহলে সেই দুর্বলতা হল বিদ্যাকৌলীন্যের প্রতি, বর্ণকৌলীন্য বা বিত্তকৌলীন্যের প্রতি নয়। বিত্তসর্বস্ব সামাজিক ও মানবিক সম্পর্কের প্রতি তারাশঙ্করের বিবমিষা পূর্বাপর তাঁর জমিদার চরিত্র চিত্রায়ণের ভিতর দিয়ে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। অবশ্য সেকালের জমিদারদের ঐশ্বর্যবিলাসের প্রতি মধ্যে মধ্যে তাঁর মোহবন্ধন ধরা পড়ে যায় বটে, কিন্তু একটু তলিয়ে দেখলে দেখা যায় যে, সেই বন্ধন আসলে মানসিক ঐশ্বর্যের বন্ধন। অর্থাৎ সেকালের জমিদার—জায়গিরদারদের অন্তরের ঐশ্বর্যবিলাসের একটা জমকালো রাজকীয় রূপ ছিল। তারাশঙ্করের কল্পনায় এই রূপ অনেক গল্প—উপন্যাসে জীবন্ত হয়ে ফুটে উঠেছে এবং পাঠককে সন্তর্পণে তিনি এক রোমান্টিক পরিবেশে নিয়ে যেতে পেরেছেন। ‘রায়বাড়ি’র রাবণেশ্বর রায়, ‘জলসাঘর’—এর বিশ্বম্ভর রায় এবং এরকম আরও কিছু জমিদার চরিত্র তাঁর এই কল্পনারাজ্যের বিচিত্র সৃষ্টি। মানসিক ঐশ্বর্যের কল্পনা, বীর্য ও ঔদার্যের কল্পনা, কিন্তু বাস্তববিমুখ সামাজিক কল্পনা নয়। সমাজে সেদিন পর্যন্ত বিশ্বম্ভর রায়দের অস্তিত্ব ছিল, আজও যে একেবারে নেই তা নয়। একদা যে আভিজাত্যের সঙ্গে শৌর্যবীর্য ও ঔদার্যের বিচিত্র সংমিশণ ঘটেছিল, তার অমানুষিক বর্বরতার মধ্যেও ছিল অবিমিশ্র পৌরুষের দৃপ্ত প্রকাশ। তারাশঙ্করের যা কিছু কাল্পনিক বেদনা তা সবই এই উদারতা ও পৌরুষের প্রতি, নিষ্ঠুরতা বা অমানুষিকতার প্রতি নয়। এই আভিজাত্যের নিশ্চিত ধ্বংসের সঙ্গে তিনি দেখেছেন যে গ্রাম্য সমাজ থেকে পুরাতন পৌরুষ ও উদারতা দুইই অন্তর্ধান করছে এবং অসহায় গ্রাম্য সমাজ মানসিক দৈন্য ও ক্লীবত্বের পঙ্ককুণ্ডে ডুবে যাচ্ছে।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    অনলাইনে বই
    স্বাস্থ্য টিপস
    অনলাইন বুকস্টোর
    বাংলা ডিকশনারি অ্যাপ
    ডিকশনারি
    বাংলা কৌতুক বই
    কৌতুক সংগ্রহ
    নতুন বই
    ই-বই পড়ুন

     

    জীবনের প্রাথমিক বৃত্ত লাভপুরের গ্রাম্য সমাজে বসে তিনি সেকালের সামন্তযুগের এই অস্তাচলযাত্রা লক্ষ করেছেন। বৃত্তের কেন্দ্র থেকে, অর্থাৎ পরিবার থেকে পেয়েছেন কৌলীন্য ও জমিদারির আভিজাত্যবোধ, যে বোধ তাঁর উদার মানবিকতাবোধের সঙ্গে সাহিত্যজীবনে মিলিত হয়েছে। খুব বড় জমিদার বংশের তিনি নন এবং এ অঞ্চলে সেরকম বড় জমিদারের সংখ্যাও খুব বেশি নয়। কিছু জমিজমা, কিছু প্রজা, কিছু মোসাহেব দাসদাসী অনুচর, পুকুর—বাগান, দেবমন্দির, আমলা, পোষ্য ইত্যাদি নিয়ে কয়েক পুরুষ ধরে জমিদারিচালে বাস করছেন, এরকম সম্পন্ন পরিবার বীরভূমে, এবং লাভপুর অঞ্চলেও অনেক দেখা যায়। অতিদ্রুত দুই—এক পুরুষের মধ্যে তাঁরা গ্রাম্য মধ্যবিত্তের স্তরে নেমে এসেছেন, অনেক ক্ষেত্রে তাঁদের দারিদ্র্য আভিজাত্যের ধ্বংসস্তূপের ভিতর দিয়ে উৎকটরূপে প্রকাশ পেয়েছে, তবু তাঁরা ডুবন্ত লোকের মতো পুরাতন আওয়াজের তৃণখণ্ডটিকে আঁকড়ে ধরে সেই আভিজাত্যকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন—এ দৃশ্য কিছুকাল আগেও লাভপুর ও তার পরিপার্শ্বে বিলক্ষণ দেখা গিয়েছে। তারাশঙ্কর এই মজ্জমান গ্রাম্য আভিজাত্যের ভাঙা তরির যাত্রী। একই তরিতে বহু সহযাত্রীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ পরিচয় হয়েছে। ‘সাড়ে সাত গন্ডার জমিদার’ তিনি বহু দেখেছেন তাঁর গ্রাম্য পরিবেশে। বড় বড় ডাইনোসরদের মতো দোর্দণ্ডপ্রতাপ জমিদারও দু—চারজন যে তিনি এই পরিবেশের মধ্যে না দেখেছেন তা নয়। মধ্যযুগের এইসব অতিকায়, এমনকী ক্ষুদ্রকায়ও, সামাজিক প্রভুদের প্রভাব—প্রতিপত্তি এ অঞ্চলে ‘রাজকীয়’ হবার একটা বড় কারণ হল রাঢ়ীয় জনসমাজের বিশিষ্ট গড়ন ও প্রকৃতি। সমাজের উপরতলার বড়—ছোট জমিদারদের সঙ্গে তারাশঙ্কর এই বিশিষ্ট রাঢ়ীয় জনসমাজের জীবনধারাও গভীর আবেগে অনুশীলন করেছেন। তারাশঙ্করের সমগ্র সাহিত্য রাঢ়ের এই বিস্তীর্ণ উপেক্ষিত জনসমাজের কলরবে মুখর। এই কলরব জীবনের স্বাভাবিক তাগিদে কোথাও উচ্ছ্বাস—ফেনায়িত, কোথাও বিক্ষুব্ধ ও উদ্দাম, কোথাও বা অসংযত।

     

    আরও দেখুন
    অনলাইনে বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বই
    রেসিপি বই
    নতুন বই
    ই-বই সাবস্ক্রিপশন
    PDF
    স্বাস্থ্য টিপস

     

    রাঢ়ের জনসমাজ ও জনজীবদের প্রকৃত রূপ কী? লাভপুরের কথা বলি। নবাবি আমল থেকে ব্রাহ্মণ ‘সরকার’ বংশ গ্রামের জমিদার। এঁদেরই দৌহিত্র—বংশ দুটি করে প্রতিপত্তিশালী জমিদার হয়েছেন, তাঁদের মধ্যে একটি তারাশঙ্করের পিতৃবংশ। আগেই বলেছি, এখনকার জমিদার যাঁরা তাঁদের আয় বেশি নয়, আয়তনও জমিদারির বৃহৎ নয়, কিন্তু সংখ্যায় তাঁরা প্রায় একটি গোষ্ঠী বা শ্রেণির তুল্য। এটা শুধু লাভপুর অঞ্চলের নয়, বীরভূম ও উত্তর রাঢ়েরই একটা অন্যতম সামাজিক বৈশিষ্ট্য। যাঁদের হাজার দশেক টাকা আয়ের জমিদারি আছে তাঁরা নিজেদের রাজা—গজা—নবাব—বাদশাহ মনে করেন। পঞ্চাশ থেকে পাঁচশো টাকা, হাজার টাকা বছরে আয় যাঁর তিনিও বুকে চাপড় মেরে বলেন ‘আমি জমিদার’। তাঁদের কথা হল ‘মাটি বাপের নয়, দাপের’। যার মাটি আছে তার দাপ বা দাপট আছে, আয়ের সঙ্গে দাপটের সম্পর্ক কী? এই হল এখানকার জমিদারদের চরিত্র। তার ফলে গ্রাম্য সমাজের দাপটের প্রতিযোগিতা হয়েছে উপরের স্তরে, সামাজিক স্টেটাসের দাপট এবং স্টেটাসের মূল হচ্ছে জন্ম ও মাটি, কুল ও জমিদারি। দুটি মূলই অনড় অচল। জন্মের পরিবর্তন হয় না, মাটিরও পরিবর্তন হয় না, যদিও জমিদারির পরিবর্তন হয়, মর্যাদার মানদণ্ডের পরিবর্তন হয়, এবং লাভপুর—বীরভূম তথা রাঢ়ের গ্রাম্য সমাজেও তা হয়েছে। নবাবি আমল অস্ত গিয়েছে, ব্রিটিশ বণিকরাজের আমলের অভ্যুদয় হয়েছে। কলের মালিক, কয়লাখনির মালিক, নতুন ইংরেজি বিদ্যার মালিক, এঁরা নবযুগের নতুন সামাজিক ইজ্জত, নতুন দাপটের শক্তি অর্জন করেছেন। পুরাতন মর্যাদা ও দাপটের মালিকদের সঙ্গে তাঁদের অবশ্যম্ভাবী বিরোধ বেধেছে। দাপটে আর বিরোধে গ্রাম্য সমাজ মন্থিত হয়ে কেবল বিষ উঠেছে, আর সেই বিষে জর্জরিত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

     

    আরও দেখুন
    বইয়ের
    PDF
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা অডিওবুক
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাইশে শ্রাবণ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    সাধারণ মানুষের কথা পরে বলব। তাদের স্বাভাবিক জীবনযাত্রার কথাও বলতে হবে। তার আগে গ্রাম্য সমাজের অন্য দু—একটি দিকের কথা বলব। লাভপুর গ্রামের পাশে ‘ঠাকুরপাড়া’, তারপর ‘পশ্চিমপাড়া’, ‘ব্যাপারীপাড়া’। ব্যাপারীপাড়ার পাশে গোগা, শেখপাড়া, একখানা গ্রাম ছাড়িয়ে পুরানো মহুগ্রাম বা মহাগ্রাম, কামারমাঠ, ফলগ্রাম। এগুলি সব মুসলমান প্রধান গ্রাম। ঘুরে ঘুরে কয়েকটি গ্রাম দেখলাম, মুসলমান মেয়েরাও ‘বাবা’ ‘বাছা’ বলে কথা বললেন, কোনও জড়তা নেই, দ্বিধা নেই, সংকোচ নেই। মুসলমান বলেও না, মেয়ে বলেও না। মিষ্টি কথাবার্তা পুরুষদেরও, উত্তর রাঢ়ের সুর ও টান কথাতে। ঠাকুরপাড়ার ঠাকুররা মুসলমান। যোগী বংশজাত বলে লোকে ‘ঠাকুর’ বলত, ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন। স্থানীয় মুসলমানদের ধর্মগুরু ছিলেন এঁরা। সম্রাট আলমগিরের তামার ছাড়পত্র এঁদের বাড়িতে ছিল। এখন বাড়ি বা বংশ কিছু নেই। মুসলমানদের বসতি অবশ্য এ অঞ্চলে যথেষ্ট আছে। হিন্দু—মুসলমানের প্রীতিবোধে কোনও কালো আঁচড় পড়েছে বলে মনে হল না। তারাশঙ্করের গৃহে প্রতিদিনই দেখলম মুষ্টিভিক্ষার্থীদের সমাগম হয় সকালে, প্রত্যেকের জন্য বরাদ্দ চাল আছে, তাদের মধ্যে সংখ্যায় মুসলমান মেয়ে—পুরুষেরা বেশি ছাড়া কম নয়। সকলের মধ্যে সম্পর্কের এমন একটা আন্তরিক হৃদ্যতা আছে, যা আজকের দিনে দেখলে সত্যিই অবাক হতে হয়। মনে হয়, এখনও তাহলে এসব আছে!

     

    আরও দেখুন
    লেখকের বই
    লাইব্রেরি
    বই ডাউনলোড
    ই-বই পড়ুন
    গল্প, কবিতা
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ডিকশনারি
    PDF বই
    বইয়ের
    বই পড়ুন

     

    আহমদপুর—কাটোয়া শাখা—রেলপথে যেমন ‘লাভপুর’ গ্রাম, তেমনি নলহাটি—আজিমগঞ্জ শাখা—রেলপথে লোহাপুর স্টেশনের পাশে ‘বারাগ্রাম’। মুসলমানদের প্রসঙ্গে উল্লেখ করছি। আঠারো মহল্লায় বিভক্ত গ্রাম। হিন্দুর সংখ্যা খুব অল্প, মুসলমানদের সংখ্যা বেশি। এককালে বারাগ্রাম ছিল ব্রাহ্মণপ্রধান, এখন প্রায় ব্রাহ্মণশূন্য। প্রচুর মুসলমান পিরের সমাধি আছে এই গ্রামে। উত্তর রাঢ়ের এই অঞ্চলে গ্রাম্য সমাজের এই বৈশিষ্ট্য কৌতূহল উদ্রেক করে। পূর্ববঙ্গে ও উত্তরবঙ্গে ধর্মান্তরিত মুসলমানদের সংখ্যা যত বেশি, পশ্চিমবঙ্গে আদৌ তা নয়। প্রচণ্ড হিন্দুবিদ্বেষী বৌদ্ধ তন্ত্রের দুর্গস্বরূপ পূর্ববঙ্গে ও উত্তরবঙ্গে বৌদ্ধ তান্ত্রিকদের, বিশেষ করে বজ্রযানীদের, তাই সহজে ইসলামধর্মে দীক্ষিত করা সম্ভব হয়েছে। উত্তর রাঢ়ের এই অঞ্চলেও দেখা যায় যে বৌদ্ধ তন্ত্রের বেশ প্রাদুর্ভাব ছিল, তাই এখানে ধর্মান্তরিত মুসলমানদের সংখ্যা কম নয়, সিউড়ি—রামপুরহাট অঞ্চলে যথেষ্ট বলা চলে। হিন্দু—মুসলমান সম্পর্কের মধ্যেও এ অঞ্চলে গভীর সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন দেখেছি। ধর্মীয় উৎসব—পার্বণের অনুষ্ঠানেও হিন্দু—মুসলমানের ভেদাভেদবোধ লক্ষ্য করিনি। নলহাটি হিন্দুদের পীঠস্থান, কিন্তু সেখানে ছোট টিলার উপরে পার্বতী (ললাটেশ্বরী—নলহাট্টেশ্বরী) মন্দিরের পাশেই দেখেছি মুসলমানদের পীরস্থান। হিন্দুর পীঠস্থান ও মুসলমানদের পিরস্থান পাশাপাশি বিরাজমান। এই রাঢ়ীয় গ্রাম্যসমাজের প্রতিচ্ছবিই লাভপুরে দেখা যায়। লাভপুরেও ফুল্লরাদেবী আছেন, খুব প্রাচীন না হলেও পীঠস্থান বলে খ্যাত। জাতিধর্মনির্বিশেষে সকলেরই সমাগম হয় এখানে। ‘তারাপীঠ’ বিখ্যাত পীঠস্থান, বিশেষজ্ঞদের মতে নিঃসন্দেহে ‘তারা’ বৌদ্ধ তান্ত্রিক দেবী। ‘তারা’ এই সমগ্র অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী বলে মনে হয়। লাভপুরে ‘তারা মায়ের ডাঙা’ আছে এবং তারাশঙ্করের পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ আছে। ‘তারাশঙ্কর’ নামের সঙ্গে ‘তারা’র যোগ প্রত্যক্ষ। এখন আর বৌদ্ধ তন্ত্রে নয়, হিন্দু তন্ত্রের দেবী তারা, শক্তিসাধকদের আরাধ্যা।

     

    আরও দেখুন
    বাংলা গানের লিরিক্স বই
    বুক শেল্ফ
    বাংলা বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা বইয়ের উপহার কার্ড
    নতুন বই
    পিডিএফ
    বইয়ের
    বাংলা কৌতুক বই
    বই ডাউনলোড

     

    এইবার রাঢ়ের বিশিষ্ট জনসমাজের সুবিস্তীর্ণ ভিত্তিভূমিতে পদার্পণ করা যাক। তারাশঙ্করের সাহিত্যের ভিত্তিভূমি এই রাঢ়ীয় জনসমাজ। সাহিত্যের সমালোচক আমি নই, অবিমিশ্র রসবিচারের দুরূহ কর্তব্য সমালোচকরা পালন করবেন। একজন বাঙালি পাঠক হিসেবে, বিশেষ করে রাঢ়ের বিচিত্র লোকসমাজ ও লোকসংস্কৃতির সঙ্গে প্রত্যক্ষ পরিচয়ের সুযোগের, আমার যা মনে হয়েছে তা—ই বলছি। পুনরাবৃত্তি করছি, তারাশঙ্করের সাহিত্যের মূলসত্তা ও আত্মার সন্ধান পাওয়া যায় রাঢ়ের লোকসমাজ ও লোকসংস্কৃতিতে। তাঁর সাহিত্যের প্রাণশক্তির প্রস্রবণ এই লোকসমাজের গিরিগহ্বর থেকে উৎক্রান্ত।

    বাংলার রাঢ় অঞ্চল আদিবাসীপ্রধান। স্তরিত শিলার মতো রাঢ়ের লোকসংস্কৃতির স্তরেস্তরে আদিম কৌমসংস্কৃতির উপাদান, নানারূপে ও বিচিত্র বিন্যাসে গ্রথিত হয়ে রয়েছে। অতি প্রাচীন জনভূমি এই রূঢ় অঞ্চল। প্রাচীন জৈন—সূত্রগ্রন্থে এই ‘লাঢ়’ বা ‘রাঢ়’ দেশকে জনপথশূন্য বনভূমিরূপে বর্ণনা করা হয়েছে। কথিত আছে, জৈন তীর্থংকর মহাবীর রাঢ়দেশে ধর্মপ্রচারোদ্দেশ্যে ভ্রমণকালে পদে পদে নাকি আদিম অসভ্য অধিবাসীদের সম্মুখীন হতেন এবং চু—চু করে তাঁর পশ্চাতে কুকুর লেলিয়ে দিত। বৌদ্ধ গ্রন্থেও এই ধরনের কাহিনি আছে। এইসব কাহিনির ইঙ্গিত স্পষ্ট। রাঢ় অঞ্চলে ছিল গভীর বিস্তীর্ণ অরণ্য আর তার মধ্যে মধ্যে ছিল আদিম জনসমাজ। যে সমাজ দীর্ঘকাল উন্নত হিন্দুসমাজ ও হিন্দু—সভ্যতার সংস্পর্কে আসেনি। এলেও খুব বেশি তার দ্বারা অভিভূত হয়নি। বীরভূমের ‘বীর’ কথা মুন্ডারি কথা, অর্থ হল ‘জঙ্গল’। প্রবল পরাক্রান্ত কোনও বীরের দেশ বলে বীরভূম নয়, জঙ্গলভূম অর্থে বীরভূম। উত্তর রাঢ়ের মল্লভূম বীরভূম ঝারিখণ্ড জঙ্গলমহল, সবই গভীর বনাকীর্ণ ছিল। আদি অসত্রাল বা নিষাদ ও দ্রাবিড় ভাষাভাষী দাসদস্যুদের বাস ছিল এই অঞ্চল থেকে সাঁওতাল পরগনা ছোটনাগপুরের বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল জুড়ে। উত্তরবঙ্গে যেমন কিরাত—সংস্কৃতির (ইন্দো—মোঙ্গলয়েড কালচার) সঙ্গে সংমিশ্রণ ঘটেছে, হিন্দু—সংস্কৃতির, পশ্চিমবঙ্গে বা রাঢ়দেশে তেমনি তার সঙ্গে মিলন—মিশ্রণ ঘটেছে নিষাদ—দাসসস্যু—সংস্কৃতির। এই সংস্কৃতির উত্তরাধিকার বহন করছে রাঢ়ের উপেক্ষিত জনসমাজ—হাড়ি বাগদি বাউরি ডোম প্রভৃতি উপজাতি। এই কয়েকটি উপজাতির মোট জনসংখ্যা যা সমগ্র পশ্চিমবঙ্গে আছে, তার প্রায় শতকরা ৭৫ ভাগ আছে রাঢ়ের তিনটি জেলা বর্ধমান বীরভূম বাঁকুড়ায়। বাংলা দেশে মোট প্রায় আট—নয় লক্ষ সাঁওতালের বাস, তার মধ্যে রাঢ়ের এই তিনটি জেলায় ও মেদিনীপুরে বাস করে শতকরা ৭৫ জন। বীরভূম—বাঁকুড়ার যে অঞ্চলেই যাওয়া যাক, সেখানেই দেখা যায় জনসমাজের এই বৈশিষ্ট্য। অর্থাৎ এদিককার যে গ্রাম্য সমাজ তার চেহারাই আলাদা। হিন্দুসমাজের উচ্চবর্ণের যথারীতি বাস আছে, মুসলমানরা তার পাশাপাশি আছে, আর আছে হাড়ি বাগদি বাউরি ডোম ও সাঁওতালরা। সংখ্যায় তারাই অধিকাংশ স্থানে বেশি। লাভপুর ছোট গ্রাম, তার মধ্যেও এই বৈশিষ্ট্য বিদ্যমান। হাড়ি বাগদি কেওট ডোম বাউরিদের বাস লাভপুরে বেশি। এমনকী এ অঞ্চলে এক বাউরি রাজার গল্পও শোনা যায়। মুসলমানরা নাকি এই বাউরি রাজাকে জয় করেছিল। এরকম বাউরি—রাজা, বাগদি—রাজাদের গল্প রাঢ়ের অন্যান্য অঞ্চলেও আমি শুনেছি। এই রাজকাহিনিগুলি থেকে অন্তত এইটুকু বোঝা যায় যে রাঢ়ীয় জনসমাজের এই উপজাতিস্তরে যেসমস্ত সর্দার গোষ্ঠীপতি ও প্রধানরা ছিল, একসময় তাদের আঞ্চলিক আধিপত্য ও প্রতাপ উপরের বর্ণহিন্দু সমাজের তুলনায়, অথবা অন্যান্য সামন্তদের তুলনায় বিশেষ কম ছিল না। প্রবল দারিদ্র্যে ও নির্মম উপেক্ষায় এদের সেই লৌহ—মেরুদণ্ড পরবর্তীকালে দুমড়ে বেঁকে গিয়েছে। এই জনসমাজের উপর খুদে—মাঝারি—বৃহৎ জমিদারশ্রেণি সহজেই রাজকীয় প্রতাপ বিস্তার করতে পেরেছেন, কারণ এদের আনুগত্য ও ভক্তি ক্রীতদাসের মতো অন্ধ, ধর্মবিশ্বাস গভীর, আত্মবলিদানের সাহস অপরিসীম, কর্তব্যবোধ অটল ও নিষ্কম্প।

     

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    লাইব্রেরি
    বইয়ের তালিকা
    অনলাইন বুকস্টোর
    গল্প, কবিতা
    PDF
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ডিজিটাল বই

     

    ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে রাঢ়ের এই জনসমাজের বিচিত্র ধ্যানধারণা আজও পর্যন্ত অত্যন্ত সক্রিয় ও সজীব। পাশাপাশি তান্ত্রিক বৈষ্ণবধর্মের ধারা রাঢ়ে প্রবাহিত, কিন্তু মনে হয় যেন তন্ত্রধারার প্রাখর্য বেশি। লৌকিক স্তরে ধর্মঠাকুর, চণ্ডী, মনসা এবং বিচিত্র রকমের সব লোকদেবতার অখণ্ড প্রতিপত্তি। এই প্রতিপত্তির বিস্তার বোঝা যায় যখন দেখা যায় বড়—বড় হিন্দু দেবদেবীর উৎসব—অনুষ্ঠানেও লৌকিক ধর্মের আচার—সংস্কারের নির্বিরোধ অনুপ্রবেশ ঘটেছে। নিরীহ উদাস—প্রকৃতির শিব ঠাকুর পর্যন্ত তাঁর অনুষ্ঠানে জীববলি মেনে নিয়েছেন এবং তার কোনও বাছবিচার রাখেননি। শিবপূজায় শুয়োরবলির দৃষ্টান্তও রাঢ়ে বিরল নয়। ধর্মের গাজন সমস্ত বৈচিত্র্যসহ শিবের গাজনে রূপান্তরিত হয়েছে। লাভপুরে যে ফুল্লরাদেবী আছেন তিনিও বিজয়াদশমীর ভোরে শুয়োরবলি পবিত্র অনুষ্ঠান বলে মেনে নিয়েছেন। অথচ আমরা জানি উচ্চবর্ণের হিন্দুদের ধর্মানুষ্ঠানে উৎসর্গের জীবেরও বর্ণভেদ আছে। উচ্চবর্ণের হিন্দুরা অথবা ব্রাহ্মণ পুরোহিতরা ধর্মঠাকুরের পূজা করেন না, শিবপূজা করেন; দেবতারও বর্ণভেদ আছে। অর্থাৎ মোষ—পাঁঠা হল জন্তুদের মধ্যে কুলীন, তাদের বলিদান উচ্চবর্ণের হিন্দুর দেবদেবীর পূজায় চলতে পারে, কিন্তু শুয়োর—মুরগি অপাঙক্তেয়, তারা উৎসর্গেরও অযোগ্য। রাঢ় অঞ্চলে শিবপূজায় অথবা ফুল্লরার মতো দেবীর পীঠস্থানে শুয়োরবলির অনুষ্ঠান লোকধর্মের জয় ঘোষণা করছে। জয় হয়, বিশেষ করে ধর্মাচারের ক্ষেত্রে, জনসমাজের জোর থাকলে। রাঢ়ে লোকধর্ম যে কতখানি শক্তিশালী, এগুলি তারই দৃষ্টান্ত। অবশ্য হিন্দুধর্মের নির্বিরোধ সমন্বয়শক্তিও এর মধ্যে পরিস্ফুট।

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য
    গল্প, কবিতা
    ডিজিটাল বই
    PDF বই
    উপন্যাস সংগ্রহ
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ই-বই পড়ুন

     

    রাঢ়ের গ্রাম্য সমাজে বৈষ্ণব—বাউলদের আখড়া আছে অনেক, তান্ত্রিক সাধুর আশ্রমও আছে অনেক। সহজিয়া তন্ত্রসাধনার অন্যতম ক্ষেত্র বলে বৈষ্ণবীরও প্রাচুর্য আছে এবং ভৈরবীরও অভাব নেই। একতারা—খঞ্জনি বাজিয়ে পদাবলি ও বাউলগান গেয়ে বৈষ্ণব—বৈষ্ণবীরা ভিক্ষাঝুলি কাঁধে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। তান্ত্রিক সাধুরাও মধ্যে মধ্যে ‘চ্যেইৎ—চণ্ডী—কালী কপালী নরমুণ্ডমালী’ বলে ভয়াবহ হাঁক মেরে আবির্ভূত হয়। মুসলমান ফকিররাও আসে, হাতে সারেঙ্গির মতো বাদ্যযন্ত্র, বাজপাখির মতো ছেটো পাখি, কণ্ঠে দেহতত্ত্বের গান, হিন্দু দেবদেবীর গান, মা—যশোদার বেদনা—গান। এ ছাড়া রাঢ়ের গ্রাম্য সমাজে আরও যাদের দেখা যায় তাদের কাউকে বলে ‘কাকমারা’, কাউকে ‘গোরুমারা’, কাউকে ‘বাজিকর’। সাপুড়ে—বেদেরা আছে, ওঝারা আছে, ডাইনি—ডাকিনীরাও আছে। তন্ত্রমন্ত্র—তুকতাকের কলাকুশলীও আছে। আদিম কৌম—সংস্কৃতির এবং রাঢ়ীয় সমাজের ভিত্তিস্তরের লোকসংস্কৃতির বিচিত্র সব বিকৃত রূপ ও ভুক্তাবশেষ যেন গ্রাম্য সমাজের সর্বাঙ্গ জুড়ে ছড়িয়ে আছে কাঁকরের মতো।

    রাঢ়ীয় জনসমাজের এই সমগ্র রূপের সঙ্গে পরিচয় থাকলে তারাশঙ্করের সাহিত্যসৃষ্টির স্বাতন্ত্র্য ও তার রসাস্বাদন সার্থক হয়। এককথায় বলা যায়, তারাশঙ্করের সাহিত্য বাংলার এই বৈশিষ্ট্য গ্রাম্য সমাজের শিল্পরূপায়ণ। এই গ্রাম্য সমাজে তাঁর জন্ম, এই সমাজে তিনি লালিতপালিত, এবং এই সামাজিক প্রতিবেশের সমগ্রতার মধ্যে, বিরাট বৈচিত্র্য ও সমন্বয়ের মধ্যে তাঁর মানসিকতার বিকাশ। এই রচনার সীমাবদ্ধ পরিসরের মধ্যে সম্ভব হলে দেখাতে পারত, সুদীর্ঘ শ্রেণিবদ্ধ তালিকা করে, তারাশঙ্করের সমগ্র গল্প—উপন্যাসের মধ্যে যে কয়েকশত চরিত্র তিনি সৃষ্টি করেছেন, মুখ্য ও নিতান্ত গৌণ সকল রকমের, তাদের মধ্যে বৈষ্ণব—বৈষ্ণবী—বাউলের সংখ্যা কত, তান্ত্রিক সাধুসন্ন্যাসী, ভৈরব—ভৈরবী কত, লোকাচার লোকানুষ্ঠান মেলা উৎসব—পার্বণের বিবরণ কত, হাড়ি—বাগদি—কেওট—ডোম—বাউরি—কাহার প্রভৃতি বর্ণহিন্দু—বহির্ভূত সমাজের লোক—চরিত্রের সংখ্যা ও বৈচিত্র্য কত, ছোট—বড়—মাঝারি গ্রাম্য জমিদার কত এবং অন্যান্য শ্রেণির গ্রাম্য চরিত্রই বা কত। লক্ষণীয় হল, তারাশঙ্করের সাহিত্য একেবারে মধ্যবিত্ত—বিবর্জিত না হলেও, সেখানে সংখ্যালঘু শ্রেণি হল মধ্যবিত্ত। সেকালের ন্যায়রত্ন—স্মৃতিরত্ন ব্রাহ্মণ পণ্ডিত এবং একালের মধু মাস্টারের মতো অবহেলিত গ্রাম্য শিক্ষক মধ্যবিত্তের মধ্যে তাঁর শ্রদ্ধা, ভালোবাসা ও সহানুভূতির পাত্র, কিন্তু বাকি চরিত্র মধ্যবিত্তসুলভ দীনতা স্বার্থপরতা পরশ্রীকাতরতা ও হিংসাবিদ্বেষ কলঙ্কিত। মনে হয় না, তারাশঙ্করের কোনও বিশেষ আকর্ষণ ও অনুরাগ এই মধ্যবিত্তের প্রতি আছে বলে। তাঁর নাড়ির সংযোগ হল গ্রাম্য জনসমাজের ভিত্তিস্তরের সঙ্গে, এবং উপরের স্তরে জমিদারের সঙ্গে। সামাজিক মুকুরে তারাশঙ্করের সঙ্গে, এবং উপরের স্তরে জমিদারের সঙ্গে। সামাজিক মুকুরে তারাশঙ্করের সাহিত্যের এই প্রতিফলনই দেখা যায়।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    বাংলা অডিওবুক
    বই পড়ুন
    নতুন বই
    বইয়ের তালিকা
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    অনলাইনে বই
    PDF

     

    সমকালীন সাহিত্যের প্রধান সাধনমার্গ হল বিকৃত কামলালসার রোমন্থন। এই বিকৃত কামলালসা বর্তমান স্বেচ্ছাচারী সমাজজীবনের সর্বস্তরে অত্যন্ত ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে সত্য এবং সেটাও যে ‘সোশ্যাল রিয়ালিটি’র বা সামাজিক বাস্তবতার একটা অংশবিশেষ তাতে সন্দেহ নেই। কিন্তু সর্বপ্রকারের বাসনা ও বুভুক্ষার মধ্যে কেবল ‘কাম’ যেন অতিকায় কুৎসিত দানবের মতো সমাজজীবনের রন্ধ্রে রন্ধ্রে মহাদাপটে পদক্ষেপ করছে এবং মানুষমাত্রই যেন অস্বাভাবিক যৌনতত্ত্বের যূপকাষ্ঠে উৎসর্গিত হয়েছে, এইরকম একটা ভয়াবহ লোমহর্ষক ধারণা সাম্প্রতিক কথাসাহিত্য পাঠ করলে পাঠকের মনে বদ্ধমূল হয়ে ওঠে। শুধু বাস্তব বলে তা সাহিত্যের অন্যতম সাধনবস্তু, এ যুক্তিতে ভেজাল বেশি। তা ছাড়া জীবনের সমগ্র বাস্তবের একটা কথা মাত্র এই সত্য, সাহিত্যের রাজসিংহাসনে সমাসীন হবার মতো দাবি তার গ্রাহ্য হতে পারে না। সামাজিক বাস্তবতার সমগ্রতা (totality of social reality) হৃদয়ঙ্গম করা যদি খুব সহজ হত, তাহলে সমাজের অলিগলিতে মহৎ জীবনশিল্পীর আবির্ভাব হত। কিন্তু সেটি সহজ নয় বলেই তা হয় না, অতীতে হয়নি, বর্তমানেও হয়নি, ভবিষ্যতেও হবে না। সদাগরি অফিসের কেরানির মতো ভিড় হয় সাহিত্যিকের, বিশেষ করে তখন, যখন সাহিত্য বাণিজ্যের পণ্য হয়ে ওঠে। বিপুলকায় স্থূল জনসমাজে (mass society) কামসাহিত্যের বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর, তাই তার আধিপত্য ও চর্চা বেশি। তারাশঙ্করের সাহিত্য আশ্চর্যভাবে এই সমকালীন বিকারের উপসর্গ থেকে মুক্ত এবং এত দূর মুক্ত যে চিরকালীন শৃঙ্গাররসের সাধনাতেও তিনি সিদ্ধশিল্পী হতে পারেননি। সামাজিক বাস্তবতার সমগ্রতার স্বরূপ উপলব্ধি করতে তিনি প্রয়াসী হয়েছেন, অখণ্ড জীবনের রসোদঘাটনে তিনি আগ্রহী, যদিও সীমানা তারও একটা আছে এবং সেটা তাঁর নিজস্ব গ্রাম্য সমাজের সীমানা।

    সমাজগতির (social dynamics) ধারা সম্বন্ধেও তারাশঙ্করের যুগচৈতন্য সতত সজাগ। এই সজাগতা তাঁর আধুনিক সমাজদর্শনের পুঁথিগত বিদ্যালব্ধ নয়, জীবনের তপ্ত অভিজ্ঞতালব্ধ। যদি পুঁথিগত হত তাহলে বহু তথাকথিত ‘প্রগতিশীল’ ‘বিপ্লবী’ সাহিত্যকের মতো তিনি ছক—কাটা সূত্র ধরে সাহিত্য রচনা করতেন এবং সেই সাহিত্য হত বক্তৃতাপ্রধান, চরিত্রগুলি সেখানে প্রাণহীন কাঠের খুঁটির মতো নড়াচড়া করত। কিন্তু মানুষের নামে কাঠের মূর্তি তিনি তাঁর সাহিত্যে সৃষ্টি করেননি এবং যাকে ‘tendentious’ বা উদ্দেশ্যপ্রবণ সাহিত্য বলে তা—ও তিনি রচনা করেননি। জীবন্ত মানুষকে তিনি দেখেছেন, তাঁর গ্রাম্য সমাজের নানা রকমের মানুষ, এবং প্রকৃত জীবনশিল্পীর অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তাদের প্রাণধর্ম, দুঃখবেদনা আনন্দ অনুভব করেছেন, সাহিত্যে রূপায়িত করেছেন। ‘রসকলি’র রাখালচূড়াবাঁধা কমলিনী বৈষ্ণবী, ‘কবি’র নিতাই বা সতীশ ডোম ও বসন ঝুমুরওয়ালি, ‘ডাকহরকরা’র দীনু ডোম, ‘ধাত্রীদেবতা—কালিন্দী—গণদেবতা—পঞ্চগ্রাম’—এর শিবনাথ, ইন্দ্ররায়, মিস্টার মুখার্জি, দ্বারিক চৌধুরী, শ্রীহরি পাল, দেবু পণ্ডিত, শিবশেখর ন্যায়রত্ন ও বিশ্বনাথ, হিন্দু—মুসলমান চাষি ও কামার—কুমোর—ছুতোর প্রভৃতি গ্রাম্য শিল্পী, ‘হাঁসুলিবাঁক’—এর বনোয়ারি করালী পরম—এরা কেউ কাঠের খুঁটি নয়, জীবন্ত মানুষ। তারাশঙ্করের সামাজিক পরিবেশে আজও এদের চলেফিরে বেড়াতে দেখা যায়।

    সমাজগতিচেতনার সজাগতার জন্য তারাশঙ্কর এই গ্রাম্য সমাজের জীবনমেলার ভিতর দিয়ে সমগ্র বাস্তবকে অনেকাংশে উপলব্ধি করতে পেরেছেন এবং তাঁর সাহিত্যেও সেই উপলব্ধি বিনা আয়াসে শিল্পরূপে মণ্ডিত হয়ে উঠেছে। ‘রায়বাড়ি’তে বা ‘জলসাঘর’—এ, ‘ধাত্রীদেবতা’য় ও ‘কালিন্দী’তে জমিদারশ্রেণির যে চিত্র তিনি এঁকেছেন তাতে মনে হয় যেন সেকালের সামন্তযুগের অঢেল ঐশ্বর্য ও অমিত শৌর্যের প্রতি কোথায় তাঁর মনের কোণে একটা বিস্ময়াবিষ্ট মোহ আছে, যদিও মর্মে মর্মে তিনি অনুভব করেছেন যে এই মোহ মিথ্যা, এই ঐশ্বর্য ও শৌর্য নিশ্চিত বিলীয়মান, প্রশস্তবক্ষ স্বেচ্ছাচারী সামন্তের যুগ অস্তমান, সংকীর্ণচিত্ত হিসেবি যন্ত্রমালিকের যুগ উদীয়মান। বক্ষের এই প্রশস্ততার প্রতি তারাশঙ্কর তাঁর হৃদয়ের স্বাভাবিক আকর্ষণ গোপন করতে পারেননি, হোক সে প্রশস্ততা সেকালের, হোক তা মধ্যযুগীয় স্বৈরাচারীর চরিত্রসঙ্গী। তার জন্য তাঁকে সেকালপন্থী, অতীতবিলাসী, অথবা আধুনিক রাজনীতির আটপৌরে ভাষায় ‘প্রতিক্রিয়াশীল’ বলা মূর্খতা ছাড়া কিছু নয়। এঙ্গেলস (Frederick Angels) একবার সাহিত্য ও সামাজিক বাস্তবতা প্রসঙ্গে (এপ্রিল ১৮৮৮) মার্গারেট হার্কনেসকে একখানি বিখ্যাত পত্রে লিখেছিলেন :

    I am far from finding fault wih your not having written a purely socialist novel, a Tendenzroman, as we Germans call it, to glorify the social and political views of the author. That is not at all what I mean. The more the author’s views are concealed the better for the work of art. The realism I allude to may creep out even in spite of author’s views. Let me refer to an example.

    Balzac, whom I consider a far greater master of realism than all the Zolas, past present or future, gives us…a most wonderfully realistic history of French soceity… Well, Balzac was politically a legitimist; his great work is a constant elegy on the irreparable decay of good society; his sympathies are with the class that is doomed to extinction. But for all that, his satire is never keener, his irony never more bitter, than when he sets in motion the very men and women with whom he sympathises most deeply—the nobles…That Balzac was thus compelled to go against his on class sympathies and political prejudices, that he saw the necessity of the downfall of his favourite nobles and described them as people deserving no better fate; that he saw the real men of the future…that I consider one of the greatest triumphs of realism, and one of the greatest features in old Balzac.

    তারাশঙ্করের সাহিত্য সম্বন্ধে এঙ্গেলসের এই কথাগুলির প্রতিধ্বনি করা যায়। তারাশঙ্কর মনেপ্রাণে জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদের গান্ধী—আদর্শে আকৈশোর প্রতিপালিত। নিজে তিনি খুব বড় জমিদার বংশের না হলেও, বেশ প্রতিপত্তিশালী জমিদার বংশের সন্তান। ‘রায়বাড়ি’র রাবণেশ্বর, ‘জলসাঘর’—এর বিশ্বম্ভর, ‘ধাত্রীদেবতা’ ও কালিন্দীর বিশ্বনাথ ও ইন্দ্র—এইসব জমিদার চরিত্রের প্রতি তাঁর আকর্ষণ ও সহানুভূতি বোঝা যায়। সেকালের গ্রাম্য সমাজে অনেক সুখশান্তি ছিল, শুভবুদ্ধি ছিল, মানবিক গুণাগুণবোধ ছিল—এই অনুভূতি তাঁর সমাজচিত্রে অভিব্যক্ত। কিন্তু জীবনশিল্পীর অন্তর্দৃষ্টি দিয়ে যখন তিনি এই চরিত্র ও সমাজকে চলমান করেছেন তাঁর সাহিত্যে, তখন তার অবশ্যম্ভাবী পতন ও ধ্বংসের বিষণ্ণমূর্তি তিনি দেখতে পেয়েছেন। নতুন সমাজ কীরকম ও নবযুগের মানুষ কারা, তারও সুস্পষ্ট ইঙ্গিত তার ভিতর থেকে ফুটে উঠেছে। কলের মালিক, যন্ত্রসভ্যতার দাস যারা, এ যুগের তারাই প্রতিনিধি। একালের জীবনের ছন্দ যন্ত্রের ছন্দে ধ্বনিত। সেকালের আত্মসমাহিত গ্রাম্য সমাজ অচল, কারণ তার ভিত্তিস্তম্ভগুলি একে একে ভেঙে পড়েছে, আর সেগুলি জোড়াতালি দিয়ে দাঁড় করানো সম্ভব নয়। এমনকী সেকালের পাণ্ডিত্যগৌরবের অবশেষ ন্যায়রত্নরাও দেশত্যাগী হতে আজ বাধ্য। ‘গণদেবতা’ ও ‘পঞ্চগ্রাম’ তারই প্রতিচ্ছবি। তবু জীবনের ধর্ম ও মূলমন্ত্র এগিয়ে চলা এবং এই মূলমন্ত্রে তারাশঙ্করের বিশ্বাস হাজার হতাশার মধ্যে অবিচলিত। ‘হাঁসুলিবাঁকের উপকথা’ এ যুগের জীবনের উপকথা। বানোয়ারি—করালীর দ্বন্দ্ব দুই যুগের প্রতিভূর দ্বন্দ্ব। একটি যুগ বিলীয়মান—বনোয়ারির কালরুদ্র—শাসিত—স্বজাতি—ঐতিহ্যাশ্রিত যুগ; আর—একটি যুগ উদীয়মান—করালীর আধুনিক যন্ত্রযুগ, যে যুগে মানুষের আত্মবিশ্বাস আকাশস্পর্শী হচ্ছে, স্বজাতিবোধের চেয়ে অহংবোধ হচ্ছে প্রখরতর, মানুষ হতে চাইছে বিশ্বকর্মা। অতীত—বর্তমান—ভবিষ্যতের সমস্ত ‘জোলা’র বাস্তবতা যোগ করলেও একা বালজাকের বাস্তবতাকে ছাড়াতে পারবে না। এ কথা এঙ্গেলস বলেছিলেন। তেমনি তারাশঙ্কর সম্বন্ধেও বলা যায়, মজুর—কৃষকদরদি শত সাহিত্যিকের বাস্তবতা একা তারাশঙ্করের এই বাস্তবতার সমতুল্য হবে না। হতে পারে তিনি ভাষার স্টাইলের জাদুকর নন, তাঁর চেয়ে সূক্ষ্মতর কারুশিল্পী আরও অনেকে থাকতে পারেন, আছেনও, কিন্তু তাঁর মতো এ যুগের বাংলার গ্রাম্য সমাজের একনিষ্ঠ জীবনশিল্পী সমকালে আর কেউ আছেন কি না জানি না। বালজাকের সাহিত্য থেকে, এঙ্গেলস বলেছিলেন : ‘I have learned more than from all the professional historians, economists and statisticians of the period together.’ তারাশঙ্করের সাহিত্য সম্বন্ধে বলতে পারি যে আমরা তাঁর গল্প—উপন্যাস থেকে বাংলার গ্রাম্য সমাজ (বিশেষ করে রাঢ়ের) ও লোকসংস্কৃতি সম্বন্ধে অনেক বিষয় শিখেছি ও জেনেছি, যা বহু পেশাদার ঐতিহাসিক, অর্থনীতিবিদ ও সংখ্যাতত্ত্ববিদের বিবরণ থেকে শিখতে বা জানতে পারিনি। আশা করি বাকি জীবনের সাধনায় তারাশঙ্কর বাংলার এই সমাজচিত্র ও জীবনালেখ্য আরও সমগ্র ও সমৃদ্ধ করে তুলবেন তাঁর সাহিত্যে।

    ১৩৭১

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাদম্বরী – বানভট্ট
    Next Article মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }