Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প391 Mins Read0
    ⤶ ⤷

    ‘গেট টু-গ্যাদার’ – বিনয় ঘোষ

    Think of an image. Multiply by ten. Square the product. Add prestige, Take away the thing that first made you think of it. Sell it. Print it. Filmit, Broadcast it. And the answer’s Unreality.

    Boorstin : The Image

    সম্প্রতি বঙ্গসমাজে কয়েকটি বিচিত্র উপসর্গ দেখা দিয়েছে, তার মধ্যে অন্যতম হল ‘গেট টু—গ্যাদার’। আগেকার দিনে সামাজিক সম্মেলন হত, শুভকর্ম ও উৎসব—পার্বণ উপলক্ষ করে। এখনও যে হয় না তা নয়। সাধারণ মধ্যবিত্তরা এই সম্মিলনেই মিলিত হন এবং সকলে মিলেমিশে গল্পগুজব ও খাওয়াদাওয়া করেন। গানবাজনার আসরও বসতে পারে এবং তার সঙ্গে অন্যান্য আমোদপ্রমোদের অনুষ্ঠান হতেও বাধা নেই। এই ধরনের সমাবেশে বাঙালির নিজস্ব একটা মজলিসি পরিবেশ রচিত হত এবং তার মধ্যে বাঙালির বংশগত মেজাজ স্বতঃস্ফূর্তির প্রচুর অবকাশ পেত। এ হল সেই গ্রাম পঞ্চায়েতের বটতলা এবং গৃহস্থের চণ্ডমণ্ডপের অবিমিশ্র ধারা। সম্প্রতি মধ্যবিত্তের একটি স্তরে যে ‘গেট টু—গ্যাদার’—এর প্রবল ধারা বইছে, তার সঙ্গে আগেকার এই ধারার কোনও সম্পর্ক নেই। বটতলা বৈঠকখানার সামাজিক সমাবেশের আধুনিক সাংস্কৃতিক রূপায়ণ অবশ্য হয়েছে, কিন্তু তার সঙ্গে এই গেট টু—গ্যাদারি কালচারের বিশেষ কোনও সম্পর্ক আছে বলে মনে হয় না।

    দ্বিতীয় মহাযুদ্ধোত্তরকালের একটি বিশেষ সামাজিক উপসর্গ হল ‘গেট টু—গ্যাদার’। এর মধ্যে ‘ইংলিশ’ প্রভাবের চেয়ে ‘আমেরিকান’ প্রভাব অনেক বেশি প্রত্যক্ষ বলে মনে হয়। প্রকৃতপক্ষে দ্বিতীয় মহাযুদ্ধ ও স্বাধীনতালাভের পর এ দেশের মধ্যবিত্তশ্রেণির একটি স্তরে এই উপসর্গ সংক্রামক হয়ে উঠেছে। এই স্তরটি মধ্যবিত্তের মধ্যস্তর ও উচ্চস্তরের একটি মিশ্রস্তর, অর্থাৎ middle-middle ও upper-middle—এর একটি সংমিশ্রণ। মধ্যবিত্তের এই উচ্চমধ্যস্তরের সামাজিক গড়ন দ্বিতীয় মহাযুদ্ধের পূর্বে যা ছিল, পরে আর তা নেই। না—থাকার অন্যতম কারণ হল, গত মহাযুদ্ধের অস্বাভাবিক পরিবেশে আমাদের সমাজজীবনে এমন কতকগুলি দুষ্টগ্রহের প্রবেশ ঘটেছে যার উৎপাত থেকে আমরা কবে যে মুক্তি পাব তার ঠিক নেই এবং আদৌ পাব কি না তা বলা যায় না। অর্থলোভ জাল জুয়োচুরি স্বার্থপরতা হৃদয়হীনতা ইত্যাদি সর্বপ্রকারের দোষ মানবসমাজে সর্বকালেই ছিল, অবস্থাগুণে মধ্যে মধ্যে তার প্রাবল্যও দেখা গিয়েছে। কিন্তু বিগত মহাযুদ্ধের পর থেকে সমাজ যত জনতাসমাজের (mass society) বিকট মূর্তি ধারণ করতে আরম্ভ করেছে, তত এই সমস্ত সামাজিক ব্যাধিও দৈত্যের আকার ধারণ করে যেন সমগ্র সমাজটাকে গ্রাস করতে উদ্যত হয়েছে। আগে মানুষের দানবসত্তা সমাজের চোরাগলিতে নিঃশব্দে প্রেতের মতো ঘুরে বেড়াত, সুস্থ সাধারণ মানুষ তাদের মানবসত্তা বিসর্জন দিয়ে কোনওদিন তার মধ্যে নিমজ্জিত হত না। বর্তমানের জনতাসমাজে মানুষের দানবসত্তা ও মানবসত্তার মধ্যে সমস্ত ব্যবধান যেন দ্রুত ঘুচে যাচ্ছে। তার অজস্র দৃষ্টান্ত প্রতিদিন আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি। ক্ষণিকের উত্তেজনা এখন মানুষের সবচেয়ে শক্তিশালী সঞ্চালক হয়েছে। সত্য বা মিথ্যা যা—ই তার উৎস হোক—না কেন—(এবং সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বানাতে একালের সংবাদপত্র যখন সর্বময় কর্তা)—তার মধ্যে উত্তেজনার খোরাক থাকলেই যথেষ্ট। আজকাল যত সহজে আমরা মানুষকে হত্যা করতে পারি, অপমান করতে পারি, তত সহজে মানবেতর কোনও জীবজন্তুকেও তা করতে পারি না। দার্শনিক অর্থে নয়, একেবারে প্রাত্যহিক ব্যাবহারিক জীবনের অর্থে আজ মানুষের কাছে মানুষের জীবনের মূল্য আবর্জনার কীটের চেয়েও কম। তা—ই হওয়াই স্বাভাবিক, কারণ বাইরের সমাজে সর্বক্ষেত্রে যখন আবর্জনার স্তূপ জমে পর্বতপ্রমাণ হয়ে উঠেছে, তখন মানুষও অতিদ্রুত সেই আবর্জনার ঘৃণ্য কীটে পরিণত হচ্ছে। সমাজের সর্বস্তরে এই ঘৃণ্য কীটের দল আজ কিলবিল করছে।

     

    আরও দেখুন
    নতুন বই
    Library
    বাংলা বই
    বাংলা অডিওবুক
    PDF বই
    পিডিএফ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    Books
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ই-বুক রিডার

     

    ‘গেট টু—গ্যাদার কালচার’ এই ধরনের একশ্রেণির সামাজিক কীট আমাদের সমাজে রোপণ করছেন। প্রথম পর্বে, অর্থাৎ বর্তমান বিংশ শতকের চতুর্থ দশকে, এই কালচার প্রধানত কালোবাজারি চোরাকারবারি ও নৃত্যগোপালি নেপোদের (অর্থাৎ দালালদের) মধ্যে সীমাবদ্ধ ছিল। ইংরেজ—আমেরিকান—অস্ট্রেলিয়ান—নিগ্রো প্রভৃতির সান্নিধ্যে ও অনুকম্পায় যাঁরা গত যুদ্ধের সময় মুঠো—মুঠো রাস্তার ধুলোর বিনিময়ে বস্তা বস্তা টাকা রোজগার করেছিলেন তাঁরা এই বিদেশি অনুগ্রাহকদের কাছে গেট টু—গ্যাদারে প্রথম দীক্ষা গ্রহণ করেন। তারপর এই আপস্টার্ট বিত্তশালীদের স্তর থেকে ‘গেট টু—গ্যাদার’—এর বিগলিত ধারা মধ্যবিত্তের অন্যান্য স্তরে প্রবাহিত হতে থাকে। মধ্যবিত্তের এই স্তরটি হল স্বাধীন ভারতের পঞ্চবার্ষিক যোজনার বংশধরদের স্তর। দেশের শিল্পায়নের ফলে সমাজে একশ্রেণির টেকনোক্র্যাট অ্যাডমিনিস্ট্রেটর ম্যানেজার এগজিকিউটিভ ও অফিসারের দ্রুত বিকাশ হয়েছে এবং তিনটি যোজনার ভিতর দিয়ে মুদ্রাস্ফীতির চাপে এদের কলেবর অনেক বৃদ্ধি পেয়েছে। মধ্যবিত্তের মধ্যস্তরের বিরাট একটা অংশ এই White Collar—গোষ্ঠী দখল করে বসেছে। এদের মধ্যে ‘Ad-men’ (Advertisement-men) ও ‘manager’—দের প্রতাপপ্রতিপত্তি সবচেয়ে বেশি। সামাজিক কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্র administration যত শাখাপ্রশাখা বিস্তার করে জটিল হচ্ছে, তত সর্বক্ষেত্রে ম্যানেজারদের সংখ্যা বাড়ছে—‘there are more managers in every sphere of modern society, and the managerial type of man becomes more important in the total social structure.’ (Wright Mills)। এই ম্যানেজারদের সঙ্গে আছেন যাঁদের ‘Ad-men’ বলা হয় তাঁরা। বর্তমান যুগ বিজ্ঞাপনের যুগ। গভর্নমেন্টের প্রচারবিভাগ থেকে আরম্ভ করে বাইরের বড় বড় প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র এই বিজ্ঞাপনের প্রভাব স্বীকৃত। আধুনিক সমাজে তাই বিজ্ঞাপনী প্রতিভাদের প্রতাপ ও কদর কারও চেয়ে কম নয়। বস্তুত পণ্যপ্রধান সমাজের বাজারে আজ তাই ‘ad-men’ যাঁরা তাঁদেরই একচ্ছত্র আধিপত্য। বলা বাহুল্য, এঁদের সঙ্গে একালের ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানরাও আছেন। ম্যানেজোর অ্যাড—মেন ইঞ্জিনিয়ার—টেকনিশিয়ান এবং বহু রকমের গ্রেডের বিচিত্র নামধারী অফিসার—এই নিয়ে বিরাট একটি ক্রমবর্ধমান গোষ্ঠী মধ্যবিত্তের উপরের স্তরে গজিয়ে উঠেছে, তাঁদের সামাজিক জীবনের অন্যতম আনন্দোৎসব এই ‘গেট টু—গ্যাদার’।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    রেসিপি বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাইশে শ্রাবণ
    ডিকশনারি
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    ই-বই পড়ুন
    ডিজিটাল বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    সাম্প্রতিক সমাজবিজ্ঞানের ভাষায় এঁদের বলতে হয় ‘the booming middlclass’ এবং এই ‘বুমিং’ মধ্যবিত্তরা আজ কলকাতা শহরের সুপারমার্কেটে, হোটেল—বার—রেস্তরাঁয় এবং নৈশ ক্লাবে নতুন এক কালচারের প্রবর্তন করছেন। একজন বিদেশি সমাজবিদ এই কালচারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে বলেছেন—‘It’s bye-bye, upstair chambermaid—ta ta, liveried chauffeur—good riddance to the largnette, limousine, and solid gold lavartory. The new Good Life is casual, de trilled, comfortable, fun—and isn’t it marvellous.’ সামান্য কিছুটা সংশোধন করে আধুনিক বাঙালি সমাজে এর ব্যাখ্যা এইভাবে করা যেতে পারে—

    এ হল বাই—বাই, হা ডু—ডু সো—গ্ল্যাড টু মিট ই উ—ওনার ড্রিভন অ্যামব্যাসাডার—ফিয়েস্ট্যাণ্ডার্ড হেরাল্ড, ডিন্যাশনালাইজড ড্রেস, ট্রাউজার—টেরিলিন বুশশার্ট, ফক্স ট্রটাদি ফ্লোর—ড্যান্স, ড্রিঙ্ক ও বুফে ডিনার, মিস্টার—মিসেসদের ফ্রেটারনিটি, মধ্যে মধ্যে ব্যাস্টার্ড বাংলায় কথোপকথন, ব্যান্ড ও হুলা—হুলা, অবশেষে ‘জনগণমন’ জাতীয় সংগীত, তারপর আবার গুডনাইট বাই—বাই—টা—টা—Casual release, passing diversion and fun।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    PDF
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা হস্তলিপি কুইল
    Books
    গ্রন্থাগার
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    রেসিপি বই
    ডিকশনারি

     

    এই হল সাম্প্রতিক ‘গেট টু—গ্যাদারি’ কালচারের বৈশিষ্ট্য, যাকে স্বাধীনতা—উত্তর যুগের নব্য আপস্টার্টদের প্রবর্তিত এক বিচিত্র ব্যাস্টার্ড কালচার বলা যায়। Thanks to inflation and foreign air (বিশেষ করে আমেরিকান), এ কালচারের পরিপূর্ণ রূপ কী হবে তা এখনও বলা যাচ্ছে না।

    ১৯৬২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাদম্বরী – বানভট্ট
    Next Article মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }