Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প391 Mins Read0
    ⤶ ⤷

    অর্থনীতির ভোজবাজি – বিনয় ঘোষ

    সমালোচ্য বই দুখানি এমন একটি বিষয় (অর্থবিদ্যা) নিয়ে লেখা যা ক্রমেই অত্যন্ত জটিল প্রয়োগিক এবং অনেকটা অবিমিশ্র গাণিতিক ব্যাপার হয়ে উঠেছে। দুখানি বই—ই অবশ্য অর্থবিদ্যার তত্ত্বকথা নয়। মেন্ডেস—ফ্রাঁস চিন্তাশীল অর্থবিদ বলে পাশ্চাত্য বিদ্বৎসমাজে স্বীকৃত। রাষ্ট্র—পরিচালনার কাজেও তাঁর অভিজ্ঞতা এক্ষেত্রে মূল্যবান, কারণ অর্থবিদ্যার যে সাম্প্রতিক রূপতত্ত্বের তিনি বিচার—বিশ্লেষণ করেছেন, তা সে তত্ত্বের বাস্তব প্রয়োগজ্ঞান ভিন্ন যথাযথভাবে করা সম্ভব নয়। অর্থবিদ্যা প্রধানত সমাজবিজ্ঞান, অথবা মানববিজ্ঞানের অন্তর্ভুক্ত। তার যাবতীয় তত্ত্বকথার সার্থকতা তখনই যখন সেগুলি বাস্তব জীবনের ধোপে টিকে যায়। তা না টিকলে, কোনও বিদ্যার কোনও বুলিরই অর্থ হয় না, অর্থবিদ্যারও না। ক্লাসিক্যাল অর্থবিদদের এরকম অনেক বুলি শেষ পর্যন্ত সামাজিক ঘটনার ঘাতপ্রতিঘাতে ধোপে টেকেনি বলেই কিনস, কাহন প্রমুখ সজাগ অর্থবিদদের অনুসন্ধানী মন আবার নতুন করে সব সূত্রগুলির বিচার—বিশ্লেষণ করেছেন এবং তার ফলেই নতুন অর্থবিদ্যার বিকাশ হয়েছে। আধুনিক অর্থবিদ্যার উৎপত্তিই হয়েছে ধনিকতন্ত্রের আবির্ভাব, বিকাশ ও বৃদ্ধির যুগে। তার সাম্প্রতিক সংস্কার ও নবকলেবরধারণ প্রয়োজন হয়েছে, ধনিকতন্ত্রের গভীর সংকটের যুগে (দুই মহাযুদ্ধের মধ্যবর্তীকালের)। সমাজতান্ত্রিক দেশগুলির বাইরে প্রায় প্রত্যেক দেশে এই নতুন কিনসীয় ও উত্তর—কিনসীয় অর্থবিদ্যার প্রয়োগ—পরীক্ষা চলছে। রাষ্ট্রনায়করা মনে করছেন যে বহুদিন পরে তাঁরা বার্ধক্য—জীর্ণ ধনিকতন্ত্রের পুনর্জীবনের জন্য কায়কল্প চিকিৎসার অভিনব পন্থা খুঁজে পেয়েছেন কিনসের নয়াসূত্রের মধ্যে। আমাদের ভারতবর্ষেও কিনসীয় অর্থবিদ্যার নয়াসূত্রগুলি অর্থসচিব ও প্ল্যানিং—বিশেষজ্ঞরা একান্ত অনুরাগীর মতো কার্যক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করছেন। ‘ইনভেস্টমেন্টে’—এর বা অর্থনিয়োগের যে জাদুকরি শক্তি কিনস—কাহন আবিষ্কার করছেন ‘মালটিপ্লায়ার’—এর ক্রিয়ায়, ভোগবৃত্তির প্রবণতার (propensity to consume) সজাগতা ও ক্রমবৃদ্ধির জন্য তাঁরা ট্যাক্সের জাদুদণ্ডের সাহায্যে যে অর্থসাম্য ও আয়সাম্য মোটামুটি বজায় রাখার সুপারিশ করেছেন, অর্থসচিবরা আজ তা—ই অন্ধের মতো অনুসরণ করে চলেছেন বলা চলে। ধনিকতন্ত্রের বাইরের এই সমাজতান্ত্রিক পোশাকের একটা চাকচিক্য আছে, সাধারণের কাছে আকর্ষণও আছে। তাই রাষ্ট্রের কর্ণধাররা আজ সামাজিক প্রগতি ও নিরাপত্তা সম্বন্ধে আশান্বিত হয়েই নতুন অর্থবিদ্যার সূত্রগুলি কার্যক্ষেত্রে প্রয়োগ করতে তৎপর হয়েছেন। তৎপরতা ও উদ্দেশ্যের সাধুতা সত্ত্বেও যদি দেখা যায় যে ‘পূর্ণ কর্মসংস্থান’ ও জাতীয় ধনবৃদ্ধি সম্ভব হচ্ছে না, ভোগ (consumption) ও মূলধন নিয়োগের সম্মিলিত চাহিদার ঘাটতি পড়ছে, সুখ—দুঃখের নিয়তিচক্রের মতো তেজি—মন্দার আবির্ভাব হচ্ছে, তাহলে আবার কিনসের নয়াসূত্রের পুনর্বিচার করার প্রয়োজন হবে। সমাজবিজ্ঞানীর বিজ্ঞানাগার হল সমাজও মানুষ। সেই বিজ্ঞনাগারের পরীক্ষায় যদি কিনসীয় অর্থবিদ্যার নয়াসূত্র উত্তীর্ণ না হতে পারে, তাহলে তার সমস্ত গাণিতিক বিশ্লেষণের কসরত কেবল ভোজবাজি ও মিথ্যা বুদ্ধির সাফাই বলে গণ্য হবে এবং সূত্রাদিও বাতিল হয়ে যাবে।

     

    আরও দেখুন
    Library
    গ্রন্থাগার
    বইয়ের তালিকা
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    নতুন বই
    কৌতুক সংগ্রহ
    Books
    বই

     

    ‘ইকনমিক্স অ্যান্ড অ্যাকশন’ দুইয়ের মধ্যে কিনসের এই নয়াসূত্রগুলির ব্যাখ্যা করে, তার প্রয়োগ পরীক্ষার একটি বিবরণ দেওয়া হয়েছে। বইখানি দুই অংশে বিভক্ত। প্রথম অংশ তত্ত্বপ্রধান, দ্বিতীয় অংশ তথ্যপ্রধান। তত্ত্বপ্রধান অংশটিতে, যত দূর সম্ভব সরল ভাষায়, মার্কান্টাইল ও ক্লাসিক্যাল অর্থবিদদের প্রতিপাদ্যের বিচার করে, কিনসের নয়াসূত্রগুলি ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় অংশে দেখানো হয়েছে, কীভাবে এই নতুন আর্থিক সূত্রগুলি বিভিন্ন দেশে প্রয়োগ করা হচ্ছে। প্রয়োগের ফলফল কী, ভবিষ্যৎই বা কী? কেবল অর্থবিদ্যার ছাত্রদের কাছে নয়, ইতিহাস ও সমাজবিজ্ঞানের ছাত্রদের কাছেও বইখানির প্রয়োজনীয়তা স্বীকৃত হবে, আশা করা যায়। তার কারণ লেখকরা তাঁদের বক্তব্যকে বেশ সচেতনভাবেই ‘নন টেকনিক্যাল’ ভাষার মাধ্যমে যথাসম্ভব সহজবোধ্য করবার চেষ্টা করেছেন। তার ফলে খানিকটা অতিসরলীকরণের দোষ ঘটেছে বটে, কিন্তু তাতে তাঁদের আসল উদ্দেশ্য ব্যর্থ হয়নি।

    দ্বিতীয় বইখানি হল, জন মেইনার্ড কিনসের জীবনচরিত। বছর চারেক আগেকার বই হলেও বইখানি এই প্রসঙ্গে বিশেষ উল্লেখযোগ্য বলে আলোচ্য মনে করি। লিখেছেন এমন একজন অর্থবিদ (আর. এফ. হ্যারড), যিনি কেবল কিনসের সান্নিধ্য ও সাহচর্যলাভে যে উপকৃত হয়েছেন তা নয়, তাঁর নতুন চিন্তাধারার বিকাশেও সচেষ্ট সাহায্য করেছেন। কাহন, হিক্স, জোন রবিনসন প্রমুখ দুচারজন যাঁরা সাম্প্রতিক অর্থবিদ্যার ক্ষেত্রে স্বকীয়তায় ও স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল, হ্যারড তাঁদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম। কিনসের জীবনের পটভূমিকায় তিনি আধুনিক অর্থবিদ্যার ক্রমবিকাশের ইতিহাস রচনা করেছেন বলা চলে। কাহিনি ও ঘটনার সংমিশ্রণে নীরস তত্ত্বকথাও তাই সরস হয়ে উঠেছে। অ্যালফ্রেড মার্শালের আমল থেকে কিনসের আমল পর্যন্ত কিভাবে, কী কারণে, অর্থবিদ্যার অনুশীলনের ধারা বদলে গেল, তার একটা ক্রমিক ইতিবৃত্ত হ্যারড রচনা করেছেনপ্রধানত কিনসের জীবনধারা অবলম্বন করে। যাঁরা কিনসীয় অর্থসূত্রের উৎস ও বিকাশের ধারা সম্বন্ধে কৌতূহলী, তাঁরা হ্যারডের বইখানি অবশ্যই পাঠ করবেন। তাতেও যাঁরা সন্তুষ্ট হবেন না, তাঁদের জন্য সুম্পেটার তাঁর বিখ্যাত গ্রন্থ History of Economic Analysis লিখে গিয়েছেন। তার মধ্যে সাম্প্রতিক অর্থবিদ্যার প্রত্যেকটি ‘tool’ ও ‘concept’—এর ক্রমবিবর্তনের ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে। সুম্পেটারের বই অবশ্য কেবল অর্থবিদ্যার ক্রনিকল বা ইতিবৃত্ত বলতে অন্যায় করা হবে। অথবিদ্যা প্রসঙ্গে সুম্পেটার আধুনিক যুগের মানববিজ্ঞানের প্রত্যেকটি বিদ্যার ক্রমবিকাশের ইতিহাস রচনা করেছেন। কেবল ‘ইকনমিক অ্যানালিসিস’ নয়, ‘ইন্টেলেকচুয়াল অ্যানালিসিস’—এর ইতিহাস বলা চলে তাঁর বইখানিকে। তার মধ্যে ইকনমিক্স হল মধ্যবিন্দু। সুম্পেটারের সঙ্গে কারও কোনও তুলনা করা চলে না। যাঁদের অবসর কম, কৌতূহলের সীমানাও সীমাবদ্ধ, তাঁরা হ্যারডের লেখা জীবনচরিতেই পরিতৃপ্ত হবেন মনে হয়। তৃপ্তির প্রশ্ন বাদ দিয়েও বলা যায় যে সাম্প্রতিক কিনসীয় অর্থসূত্রের তাৎপর্য ভালো করে বুঝতে হলে, তার ঐতিহাসিক ও মানসিক পশ্চাদভূমি সম্বন্ধে অবহিত হওয়া প্রয়োজন। এই প্রয়োজন হ্যারড অনেকখানি মিটিয়েছেন। ‘ইকনমিক্স অ্যান্ড অ্যাকশন’ বইয়ের মধ্যেও পরিবর্তনের পটভূমি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, কিন্তু এত সংক্ষেপে করা হয়েছে সকলে তাতে খুশি হবেন না। হ্যারড পড়লে তাঁরা অনেকটা খুশি হবেন।

     

    আরও দেখুন
    PDF
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বাংলা ই-বুক রিডার
    ই-বই সাবস্ক্রিপশন
    ডিজিটাল বই
    পিডিএফ
    বইয়ের তালিকা
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের

     

    এবারে কিনসের মূল বক্তব্যে আসা যাক। দেখা যাক, ক্লাসিক্যাল অর্থবিদদের সঙ্গে তাঁর বক্তব্যের পার্থক্য কোথায়, কতখানি, তার নূতনত্বই বা কোথায়? ১৯৩৬ সালে কিনসের The General Theory of Employment, Interest and Money বইখানি প্রকাশিত হবার পর থেকে এদিকে সকলের দৃষ্টি আকৃষ্ট হয়। রাতারাতি কোনও তত্ত্বকথাই অবশ্য কারও মগজে গজিয়ে ওঠে না। আগে থেকে সেদিকে সমভাবাপন্ন ব্যক্তিদের চিন্তাধারার একটা ঝোঁক দেখা যায়, সাধারণভাবে সমাজের মধ্যে এমন সব সমস্যার সৃষ্টি হয়, যা সেই চিন্তাধারার গভীর অনুশীলনের প্রেরণা সঞ্চার করে, তবেই নতুন সমাধানের পন্থা বা তত্ত্বকথার উদ্ভব হয়। কিনসের ‘জেনারেল থিয়োরি’ প্রকাশিত হবার আগেও একটা দীর্ঘ প্রস্তুতির ইতিহাস আছে। ‘ট্রিটিজ অন মানি’ বইয়ে কিনস তাঁর ‘ফান্ডামেন্টাল ইকুয়েশন’—এর মাধ্যমে প্রমাণ করতে চেয়েছিলেন যে ধনসঞ্চয়ের চেয়ে ধননিয়োগ যদি বেশি হয় তাহলে জিনিসপত্তরের অর্থমূল্য বাড়ে, এবং তার ফলে উৎপাদনবৃদ্ধি সম্ভব হয়। এর বিপরীত হলে ঠিক উলটো ব্যাপার হয়। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে বর্ধিত ধননিয়োগ কেন প্রত্যক্ষভাবে উৎপাদন (output) বাড়াব না? আগে মূল্যবৃদ্ধি হবে, তবে উৎপাদন বাড়াতে উৎসাহিত হবে উৎপাদকরা, এমন ব্যাপার তো না—ও ঘটতে পারে? উৎপাদন বৃদ্ধির ফলে পরেও তো মূল্যবৃদ্ধি হতে পারে? সঞ্চয় ও বিনিয়োগের ফলে উৎপাদনের পরিবর্তন ঘটে, এ কথা কিনস ‘ট্রিটিজ’—এ বলেছিলেন। কিন্তু উৎপাদনের পরিবর্তন যে আবার ওই সঞ্চয়—নিয়োগের অসামঞ্জস্যের উপর কীভাবে প্রভাব বিস্তার করতে পারে, সে কথা তিনি বলেননি। ট্রিটিজের চিন্তাধারায় এদিক থেকে একটা বড় ফাঁক থেকে গিয়েছিল। শূন্যতা পূরণ করার জন্য অবশ্য চিন্তার বিরাম ছিল না।

     

    আরও দেখুন
    বই পড়ুন
    ই-বই সাবস্ক্রিপশন
    নতুন বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    PDF
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পিডিএফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    এই প্রশ্ন নিয়ে যখন অনেকেই মাথা ঘামাচ্ছিলেন, তখন কাহন ‘ইকনমিক জার্নাল’ (জুন ১৯৩১) একটি প্রবন্ধ লিখলেন—‘Home Investment and Unemployment—এই নামে। এই প্রবন্ধে কাহন দেখালেন, উৎপাদনের ক্ষেত্রে মূলধন নিয়োগবৃদ্ধির প্রত্যক্ষ ফলাফল কীভাবে হতে পারে। যে উপায়ে বা পদ্ধতিতে হতে পারে, তার নামকরণ করলেন তিনি ‘মাল্টিপ্লায়ার’। সাম্প্রতিক অর্থবিদ্যার ইতিহাসে কাহনের এই রচনাটিকে যুগান্তকারী বললেও অত্যুক্তি হয় না। হ্যারড তাই কিনসের জীবনচরিতের মধ্যে এক জায়গায় বলেছেন, ‘The ideas in the article had a crucial influence on keynes’ subsquent thinking.’ (p. 434)। মাল্টিপ্লায়ার সম্বন্ধে কিনস তাঁর ‘জেনারেল থিয়োরি’ বইয়ের মধ্যে বলেছেন:

    ‘Unless the psychological propensities of the public are different from what we are supposing, we have here established the law that increased employment for investment must necessarily stimulate the industries for consumption and thus lead to a total increase of employment which is a ‘multiple’ of the primary employment required by the investment itself.’ (Chapter 13 p. 118)

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    বইয়ের তালিকা
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই ডাউনলোড
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    Books
    লেখকের বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের
    বাংলা কৌতুক বই

     

    সহজ কথায় মাল্টিপ্লায়ারের তাৎপর্য এইভাবে ব্যাখ্যা করা যায় : প্রাথমিক ধননিয়োগের ফলে একদল লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। তার ফলে ব্যবহার্য পণ্যোৎপাদন বৃদ্ধির তাগিদ বাড়ে, কারণ নতুন কর্মনিযুক্ত লোকসমষ্টি তাদের উপার্জিত আয়ের অনেকটা অংশ এই খাতে ব্যয় করতে চায়। তার ফলে নতুন নতুন পণ্য উৎপাদনের কারখানা গড়ে ওঠে, খানিকটা মূলধন এই ক্ষেত্রে নিয়োগ করা হয়, এবং আরও একদল লোকের বেকারত্ব ঘুচে যায়। তাহলে এ কথা বলা চলে না যে প্রাথমিক ধননিয়োগের প্রভাব কেবল সেই প্রাথমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ। তার প্রভাব ও প্রতিক্রিয়া সমাজের বহু দূর স্তর পর্যন্ত বিস্তৃত এবং তা—ই হওয়াই স্বাভাবিক। কর্মসংস্থানও শেষ পর্যন্ত কয়েকগুণ বেড়ে যেতে বাধ্য। এই মাল্টিপ্লায়ারের কার্যকারিতা অবশ্য অনেকটা নির্ভর করে ভোগপ্রবণতার উপর। কারণ আয়বৃদ্ধির সঙ্গে যদি মানুষের ভোগবৃত্তি বা আকাঙ্ক্ষা না বাড়ে, অথবা খুব সামান্য বাড়ে (‘not much above zero’), তাহলে মূলধন—নিয়োগের প্রতিক্রিয়াও তেমন আশানুরূপ হবে না এবং হয়তো ‘পূর্ণ কর্মসংস্থান’—এর জন্য খুব বেশি পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে। কিন্তু যে সমাজে মানুষের ভোগাকাঙ্ক্ষা বেশি, সেখানে আয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়বৃদ্ধিও হবে যথেষ্ট এবং তার ফলে ভোগ্যদ্রব্যের চাহিদা বাড়বে। চাহিদা বাড়লে তার উৎপাদন বাড়াতে উৎসাহিত হবে মূলধনের মালিকরা। সেইসব ক্ষেত্রে ইনভেস্টমেন্টের বাড়বে, লোকের কর্মসংস্থানও বাড়বে এবং সর্বসাকুল্যে মোট কর্মসংস্থানও বহুগুণ বাড়বে (প্রাথমিক সংখ্যার তুলনায়)। এই অবস্থায়, অর্থাৎ ভোগপ্রবণতা আয়বৃদ্ধির প্রায় সমান হারে বাড়লে (‘not far short of unity’), হয়তো সামান্য মূলধন—নিয়োগের ফলেই Full employment—এর স্তরে পৌঁছানো যায়। কিন্তু ভোগপ্রবণতা যাচাই করা, অথবা কমানো—বাড়ানোর সমস্যা নানা ব্যাপারের সঙ্গে জড়িত বলে কঠিন। সে কথা পরে আমরা আলোচনা করব। আপাতত দেখা যাক, কিনসের এই মূল প্রতিপাদ্যের সঙ্গে ক্লাসিক্যাল অর্থবিদদের বক্তব্যের পার্থক্য কোথায়? মৌলিক পার্থক্য কোথায়? মৌলিক পার্থক্য কিছু আছে কি না?

     

    আরও দেখুন
    Books
    কৌতুক সংগ্রহ
    বাংলা হস্তলিপি কুইল
    উপন্যাস সংগ্রহ
    বইয়ের তালিকা
    স্বাস্থ্য টিপস
    বইয়ের
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    ই-বই পড়ুন

     

    ‘ইকনমিক্স অ্যান্ড অ্যাকশন’ বইয়ে এই পার্থক্য সম্বন্ধে লেখকরা যত দূর সম্ভব প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। কিনসের জীবনচরিতের মধ্যেও হ্যারড ‘জেনারেল থিয়োরি’ বেশ চমৎকার একটি সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন এবং প্রসঙ্গত ক্লাসিক্যাল অর্থবিদদের সঙ্গে কিনসের বক্তব্যের পার্থক্য কোথায়, তা—ও উল্লেখ করেছেন (৪৫৩—৪৬১ পৃষ্ঠা) কিনসের প্রধান লক্ষ্য, এককথায় বলা যায়, ধনতান্ত্রিক সমাজে বেকার সমস্যার কারণ অনুসন্ধান করা। ক্লাসিক্যাল অর্থবিদরা বেকার সমস্যাকে ধনতান্ত্রিক পদ্ধতির অন্তর্নিহিত সমস্যা বলেই মনে করতেন না। তাঁরা কেবল ‘ফ্রিকশনাল’ বা ‘ট্রানজিশনাল’ বেকারত্বে (কর্মান্তরের জন্য এক কাজ থেকে অন্য কাজে যোগ দেবার মধ্যবর্তীকালের জন্য) বিশ্বাস করতেন। তাঁরা বলতেন যে লেবারের মূল্য (অর্থাৎ মজুরি) এমন এক স্তরে স্থিতিশীল হতে চায়, যেখানে তার কাজের অভাব হবার কথা নয়। কাজের অভাব হলে, অর্থাৎ বেকার থাকলে ভাবতে হবে যে তারা এমন মূল্য বা মজুরি চাইছে, যে মূল্য দিয়ে তাদের কাজে নিয়োগ করা মালিকদের পক্ষে সম্ভব নয়। সুতরাং বেকার সমস্যার সহজ সমাধান হল, কর্মপ্রার্থীদের মজুরি কমিয়ে দেওয়া এবং অল্প মজুরিতে তাদের কাজ করতে জুলুম করা। কিনস এ যুক্তি বর্জন করে বললেন যে, মজুরির হারবৃদ্ধির ফলে বেকার সমস্যা দেখা দেয়, এ কথা ঠিক নয়। মজুরি কমিয়ে এ সমস্যার বা সংকটের সমাধানও করা যায় না। সমাধানের পথ অন্য। ‘জেনারেল থিয়োরি’তে তিনি বললেন যে ভোগপ্রবণতা এবং মূলধন—নিয়োগের প্রবণতার সম্মিলিত তাগিদই হল আসল কথা এবং তার দ্বারাই কর্মসংস্থানের সমস্যা দূর করা সম্ভব। হয় মূলধন—নিয়োগ বাড়িয়ে, না হয় ভোগাকাঙ্ক্ষা বাড়িয়ে, কর্মসংস্থানের স্তর বিস্তৃত করতে হবে।

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা বইয়ের উপহার কার্ড
    Books
    বাংলা কৌতুক বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    ডিকশনারি

     

    কী করে তা করা হবে? এখানেও ক্লাসিক্যাল স্কুলের সঙ্গে বিরোধ বাধল। ক্লাসিক্যাল অর্থবিদদের কাছে ‘সুদের হার’ (Rate of Interest) ছিল বড় কথা। সুদ কমিয়ে—বাড়িয়ে স্থিতাবস্থায় পৌঁছোনো যায়। সঞ্চয় যদি বাড়ে, তাহলে সুদের হার কমবে। সুদের হার কমলে মূলধন—নিয়োগ বাড়বে, ওদিকে সঞ্চয়ের স্পৃহা কমবে এবং এইভাবে আবার ‘সেভিং’ ও ‘ইনভেস্টমেন্ট’—এর সামঞ্জস্য স্থাপিত হবে। কিনস বললেন যে সুদের হার দিয়ে এরকম ম্যাজিক দেখানো সম্ভব নয়। হ্যারডের ভাষায়: ‘It as Keynes’ central contention that the rate of interest does not do this trick.’ (p. 457)। কিনস এখানে একটি নতুন ভাবের (concept) আমদানি করলেন—‘Liquidity preference’—এর। কাঁচা টাকা হাতে রাখার ইচ্ছাকে ‘লিকুইডিটি প্রেফারেন্স’ বলা যায়। সঞ্চয় বা সেভিং নির্ভর করে, লোকের এই কাঁচা টাকা হাতে রাখার ইচ্ছার উপর। নানা কারণে এই ইচ্ছা কমতে—বাড়তে পারে। কমতে পারে নিশ্চিত একমাত্র টাকার সংখ্যা বাড়লে। সুদের হার নির্ভর করবে, যে লোকের কাঁচা টাকা রাখবার ইচ্ছা সবচেয়ে প্রবল যে সুদ পেলে টাকা হাতছাড়া করবে তার উপর। ব্যাঙ্ক এখানে টাকার সংখ্যা বাড়িয়ে এই ইচ্ছা অনেকটা পূরণ করতে পারে। সুতরাং ‘সেভিং’ ও ‘ইনভেস্টমেন্ট’—এর ব্যালান্সের উপর সুদের হার নির্ভরশীল নয়। মানুষের টাকা রাখার ইচ্ছা—অনিচ্ছার প্রবলতার উপর অনেক বেশি নির্ভরশীল।

     

    আরও দেখুন
    লাইব্রেরি
    নতুন বই
    অনলাইন বুকস্টোর
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা হস্তলিপি কুইল
    PDF বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    স্বাস্থ্য টিপস

     

    এখন প্রশ্ন হল, সঞ্চয় ও মূলধন নিয়োগের মধ্যে ব্যালান্স তাহলে কী উপায়ে রক্ষা করা সম্ভব হবে? কিনস বললেন, ব্যালান্স রক্ষার উপায় ‘সুদের হার’ নামে জাদুদণ্ড নয়, কর্মসংস্থানের স্তর (Level of Employment)। টাকা হাতে রাখার ইচ্ছার প্রভাবে যদি দেখা যায় যে সুদের হার এমন দাঁড়াচ্ছে যে পূর্ণ কর্মসংস্থানের স্তরে লোকের সঞ্চয়াকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে মূলধন—নিয়োগের (ক্যাপিটালিস্টদের) ইচ্ছার তুলনায় তাহলে জিনিসের বাড়তি স্টক হবে, মুনাফা কমবে এবং চাহিদা হ্রাসের ফলে কর্মসংস্থানের স্তর নেমে যাবে (অর্থাৎ বেকারত্ব বাড়বে) এবং তার ফলে সমাজের সামগ্রিক সঞ্চয়শক্তি কমবে, আবার সেভিং ও ইনভেস্টমেন্টের ব্যালান্স ফিরে আসবে। অর্থনীতিক ক্রিয়া—প্রতিক্রিয়া এইভাবে ঘটতে দেখা যায়। কিনসের এ উক্তি ও বিশ্লেষণ একেবারে নতুন। হ্যারড বলেছেন :

    This is the central doctrine of employment. I cannot a all agree with those who suggest that it is the old storey with minor modifications. To may judgement it is quite a new story. (P. 459)

    হ্যারড কিনসের একজন অন্ধ অনুরাগী নন। নানা বিষয়ে, ‘জেনারেল থিয়োরি’ লেখার সময় থেকে, তিনি কিনসের কঠোর সমালোচনা করেছেন। প্রাচীনদের সঙ্গে কিনসের মূলগত মিল কোথায়, তা—ও তিনি তাঁর একাধিক রচনায় দেখিয়েছেন। সুতরাং গরমিলের কথা বা কিনসের বৈশিষ্ট্যের কথা তিনি যা বলেছেন, তা প্রণিধেয়।

     

    আরও দেখুন
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বইয়ের
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    গ্রন্থাগার
    ডিকশনারি
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বই
    PDF
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বই

     

    ‘ইকনমিক্স অ্যান্ড অ্যাকশন’ বইয়ের মধ্যে কিনসের অর্থতত্ত্বের আলোচনা প্রসঙ্গে লেখকরা মার্কস ও মার্কসবাদীদের কথা উল্লেখ করেছেন। সোশ্যালিজমের কথাও স্বভাবতই উঠেছে। কিন্তু আলোচনা আদৌ সন্তাোষজনক নয়। দু—চার কথায় মার্কস প্রসঙ্গ শেষ করে, লেখকরা কিনসের তত্ত্বব্যাখ্যায় মনোনিবেশ করেছেন। কিনসের নতুন তত্ত্ব প্রসঙ্গে মার্কসের কথা অনেকরই মনে হবে, সাদৃশ্য ও বৈসাদৃশ্য দুয়েরই জন্য। মার্কসের সঙ্গে কিনসকে এবং কিনসের সঙ্গে মার্কসেকে জড়িয়ে ও মিলিয়ে—মিশিয়ে ফেলার একটা ঝোঁকও তরুণ অর্থবিদদের মধ্যে দেখা যাচ্ছে। সেইজন্য সুম্পেটার তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ইকনমিক অ্যানালিসিস’—এর মধ্যে বলেছেন :

    …there are the attempts to Keynesify Marx or to Marxify Keynes. These attempts are very revelatory of prevailing ideologies but also indicate awareness of a purely analytic task. It is in fact possible to enrich the meanings of both these authors by points called from the other, though they are at opposite poles in matters that are of decisive importance analytically. But these attempts have never, so far as I am aware, gone to the length of trying to revive Marx’s theoretical apparatus; (Schumpeter : History of Economic analysis, p. 885)

     

    আরও দেখুন
    ডিজিটাল বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা গানের লিরিক্স বই
    বইয়ের
    বাইশে শ্রাবণ
    বাংলা কৌতুক বই
    ডিকশনারি
    PDF

     

    মার্কসের সঙ্গে কিনসের সাদৃশ্য যে একেবারে নেই তা নয়। মার্কসের বিখ্যাত ‘রিপ্রোডাকশন’ স্কিমের কথা কীস প্রসঙ্গে বিশেষভাবে মনে পড়ে। মার্কস ও অর্থনীতিক্ষেত্রের দুটি প্রধান বিভাগ স্বীকার করতেন, একটি ভোগ্যদ্রব্যের উৎপাদন—বিভাগ এবং একটি উৎপাদক—দ্রব্যের উৎপাদন—বিভাগ। ‘কনজিউমারস গুডস’ ও ‘প্রোডিউসারস গুডসের’ উৎপাদনের সম্পর্কের উপরই সবকিছু নির্ভরশীল। মার্কস এ কথাও কিনসের মতো স্বীকার করেছেন যে মূলধন নিয়োগের অসমতা বা কম বেশির জন্যই অর্থনৈতিক ক্ষেত্রের তেজি—মন্দা ও চক্রাকারে উত্থান—পতন, সমৃদ্ধি ও সংকট দেখা দেয়; কিনসের এই ধরনের উক্তি—‘Each time we secure today’s equilibrium by increased investment we are aggravating the difficulty of securing equilibrium tomorrow’—নিশ্চয়ই মার্কস অনেকটা সমর্থনযোগ্য মনে করতেন। কিন্তু মার্কস ও কিনসের মূলগত পার্থক্য হল, দু—জনের দৃষ্টিভঙ্গির মধ্যে। কিনস ধনতান্ত্রিক উৎপাদন—পদ্ধতির কাঠামোকে অক্ষুণ্ণ রেখে, তার মধ্যে যত দূর সম্ভব তার ক্রমাগত সংকটের আবর্তনকে প্রতিরোধ করতে চেয়েছেন, এবং তার অন্তর্নিহিত বিরোধকে মসৃণ করতে চেষ্টা করেছেন। মার্কস ধনতান্ত্রিক উৎপাদন—পদ্ধতির মধ্যে যে অন্তর্নিহিত বিরোধ রয়েছে, তার স্বরূপ ও মূল কারণটিকে তুলে ধরবার চেষ্টা করেছেন; কিনস তাই স্বল্পকালস্থায়ী সমাধানের পথ বাতলে দিয়ে বলেছেন যে দীর্ঘকালের ব্যাপার নিয়ে মাথা ঘামিয়ে কোনও লাভ নেই, কারণ ‘in the long run we are all dead’। মার্কস এই স্বল্পকাল ও দীর্ঘকালের বিচার—স্বাতন্ত্র্য বা পার্থক্য মেনে নেননি। ধনতান্ত্রিক সমাজে উৎপাদনের মূল প্রেরণা হল ক্যাপিটালিস্টদের মুনাফার হার। এই মুনাফার হার ক্রমে ক্রমে আসতে থাকে, যত দিন যায়। ক্যাপিটালিস্টদের কাছে ভোগ্যপণ্যের উৎপাদনবৃদ্ধি কাম্য নয়। তাদের কাম্য হল মূলধনের ‘ভ্যালু’ রক্ষা করা এবং চূড়ান্তভাবে তার সদব্যবহার করা। তার জন্য তারা সঞ্চয় ও উৎপাদিকাশক্তি দুইই বাড়াবার চেষ্টা করে, যাতে তাদের মুনাফা বাড়ে এবং মূলধনের দাম বাড়ে। কিন্তু প্রয়োগিক পরিবর্তনের ফলে মূলধনের গড়ন বদলে যায় এবং তার ফলাফল সহজে এড়ানো সম্ভব হয় না বলে, শেষ পর্যন্ত মুনাফার হার কমতে থাকে। এদিকে ‘অ্যাকুমুলেশন’ বা সংরক্ষণ চলতেই থাকে, ‘ক্যাপিটাল গুডস’ বাড়তে থাকে এবং আগেকার মূলধনের দাম কমতে থাকে। অথচ মুনাফার হাত ঠিক রাখতে হবে। সুতরাং উভয়সংকটে পড়ে তাদের পক্ষে ভোগ্যপণ্যের সরবরাহ কমাতে হয়, মানুষের ভোগপ্রবণতাকে দমন করতে হয়। কিনস যে ভোগাকাঙ্ক্ষার (propensity to consume) কথা বলেছেন, তার স্বাভাবিক বৃদ্ধি সব সময় উৎপাদনবৃদ্ধি বা আয়বৃদ্ধির সমানুপাতে হওয়া সম্ভব নয়। এককথায় বলা যায়, কিনসের মূল সামগ্রিক চাহিদার (effective demand) যে দুটি স্তম্ভ—ভোগের চাহিদা এবং মূলধন নিয়োগের চাহিদা—তার কোনওটাই ধনতান্ত্রিক সমাজব্যবস্থায় ‘স্বাভাবিক’ বা নর্মাল হতে পারে না। শ্রেণিগত শোষণের ফলে অধিকাংশ মানুষের ভোগবৃত্তি অবদমিত হয়ে এমন এক সারল্যের নিম্নস্তরে থিতিয়ে যায় যে তাদের কোনও কারণে আয় বাড়লেও ভোগাকাঙ্ক্ষা বাড়ে না বা তার চিরাভ্যস্ত স্তর (traditional consumption-pattern) উন্নীত হয় না। সুতরাং ভোগপ্রবণতার স্তম্ভটি আদৌ মজবুত নয়, অত্যন্ত নড়বড়ে। দ্বিতীয় স্তম্ভ, মূলধন নিয়োগাকাঙ্ক্ষার কথা তো আগেই বলেছি, মুনাফার হারের উপর নির্ভরশীল। ধনতান্ত্রিক উৎপাদন—পদ্ধতির অনিবার্য নিয়মেই সেই হার কমবে এবং নিয়োগাকাঙ্ক্ষাও কমবে। সংকট অনিবার্য নিয়মে চক্রাকারে ঘুরে ঘুরে আসবে।

     

    আরও দেখুন
    কৌতুক সংগ্রহ
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    Books
    বুক শেল্ফ
    নতুন বই
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বই ডাউনলোড
    বাংলা রান্নার রেসিপি বই

     

    ‘ইকনমিক্স অ্যান্ড অ্যাকশন’ বইয়ের দ্বিতীয় অংশে কিনসীয় অর্থতত্ত্বের বাস্তব প্রয়োগ—অভিজ্ঞতার ও ফলাফলের যে বিবরণ দেওয়া হয়েছে, তার মধ্যেফাঁক ও ত্রুটি আছে অনেক। ‘ডেফিসিট স্পেন্ডিং’ বা ‘পাবলিক ইনভেস্টন্ট’—এর নীতির সাহায্যে সব ব্যাধির চিকিৎসা হয়ে যাবে এবং রুগণ ও জীর্ণ ধনতান্ত্রিক সমাজ পুনর্জীবন লাভ করতে পারবে, মেন্ডেস—ফ্রাঁসের বই পড়লে এইরকম একটা ধারণা হয়। বোঝা যায়, কেন সব ধনতান্ত্রিক দেশে আজ ন্যাশনালাইজেশন ও সোশ্যালাইজেশনের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও, কিনসের ভাষাতেই বলা যায়, মূলধন—নিয়োগ বাড়িয়ে আমরা যখন আজকের স্থিতাবস্থা সৃষ্টি করছি, তখন কালকের স্থিতাবস্থা সৃষ্টির সমস্যাকে আরও জটিল করে তুলছি। কিনসীয় অর্থনীতি ক্যাপিটালিজম ও সোশ্যালিজমের মধ্যে একটা বিসদৃশ মিলন ঘটাবার চেষ্টা করেছে, কিন্তু সে চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হতে কেন বাধ্য, তার আভাস কিনস নিজেই দিয়ে গিয়েছেন। তাঁর ভাষ্যকাররা যদি এইদিকটা সম্বন্ধে ভবিষ্যতে আরও ভালো করে আলোচনা করেন তাহলে ধনতান্ত্রিক উৎপাদন—প্রকৃতি তাঁদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। মার্কসিয় অর্থবিদদেরও একটা বড় কর্তব্য আছে। আজকের দিনে, বিশেষ করে, মার্কসিয় অর্থনীতির তত্ত্বগত দিকটাকে এবং তার মূলসূত্রগুলিকে পরিষ্কার করে অর্থবিদদের কাছে তাঁদের তুলে ধরা উচিত। এ কাজ মরিস ডব ও পল সুইজির মতো দু—চারজন অর্থবিদ খানিকটা করেছেন, কিন্তু মার্কসের যে ‘থিয়োরেটিক্যাল অ্যাপারেটাস’ পুনরুদ্ধার করার কথা সুম্পেটার বলেছেন, তা বোধহয় আজও কেউ করেননি।

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা গানের লিরিক্স বই
    অনলাইনে বই
    নতুন বই
    ডিকশনারি
    Books
    পিডিএফ
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বই
    উপন্যাস সংগ্রহ

     

    ১৩৬৩

    ………………………………………………..

    Economics and Action by Pierre Mendes-France and Gabriel Ardant.

    William Heinemann, London (UNESCO)

    The Life of John Maynard Keynes by R.F. Harrod, Macmillan London

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাদম্বরী – বানভট্ট
    Next Article মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }