Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প391 Mins Read0
    ⤶

    এক পুরুষের দুস্তর ব্যবধান – বিনয় ঘোষ

    কথাটা বেশি দিনের না হলেও, মনে হচ্ছে অনেকদিনের। কাব্য করছি না, এমনি বলছি। তখন কলকাতায় বেশ কিছুটা সবুজ রং দেখা যেত, বালিগঞ্জের মতো শৌখিন পাড়ার কোনও কোনও অঞ্চলে ঘুরলে ঝিঝিপোকার শব্দের সঙ্গে গ্রাম্য হাওয়ার স্নিগ্ধতা অনুভব করা যেত। ভূতপ্রেতরা যে দু—চার জায়গায় বড় বড় গাছের মাথায় পা ঝুলিয়ে না বসে থাকত তা নয়। অন্তত রাতের অন্ধকার একটু গাঢ় হলে, তা—ই মনে হত। অথচ ১৯৩৯ সালের কথা, যে বছর হিটলার দ্বিতীয় মহাযুদ্ধ ঘোষণা করেন। মনে হয় সেদিনের কথা, যদিও তিরিশ বছর হয়ে গিয়েছে। পথেঘাটে লোকচলাচল তখন অনেক কম ছিল, বিশেষ করে চলন্ত মেয়েদের সংখ্যা ছিল খুবই কম। তা ছাড়া মেয়েরা তখন মেয়েদের মতো চলত, পুরুষরা চলত পুরুষের মতো, রাস্তাঘাটে আজকালকার মেয়ে—পুরুষের মতো উলটোপালটা চলার ধরন ছিল না, মানে ওটা ‘ট্যাবু’ ছিল। অর্থাৎ স্ত্রী—স্বাধীনতা তত্ত্বগতভাবে শতবর্ষ আগে স্বীকৃত হলেও, সামাজিক জীবনে তখনও থিতিয়ে বসেনি। পথেঘাটে প্রকাশ্যে তরণ ছেলেমেয়েরা একসঙ্গে অবাধে চলাফেরা করছে বা কথাবার্তা বলছে এ দৃশ্য তখন প্রায় দেখাই যেত না। তখন খাঁটি তেল—ঘি মিলত, দশ পয়সার গাওয়া ঘি একথালা কাঁকরহীন সুস্বাদু ভাত আলুভাতে দিয়ে চেটে মুছে খেয়ে ফেলা যেত। বর্ষার সময় চার আনা দিয়ে এক সের ওজনের একটা ইলিশ মাছ কিনে বহু দরিদ্র কেরানি তখন বাড়ি ফিরেছে এবং তা দিয়ে পরিবারে বেশ মহোৎসবও হয়েছে। এসব শুনলে মনে হবে যেন আকবরের যুগের কথা বলছি, অথচ মোটেই তা নয়, এই সেদিনকার হিটলারের যুদ্ধ ঘোষণার যুগের কথা, মধ্যে শুধু একটা জেনারেশন (৩০ বছর), আর দুটো টিনএজারের ঢেউ। তারই মধ্যে ইলিশ মাছের চার আনা সের থেকে দশ টাকা কিলো দাম, প্রায় চল্লিশগুণ মূল্যবৃদ্ধি।

    ইলিশ মাছটা একটা প্রতীকবিশেষ। সমাজজীবনের সর্বক্ষেত্রে, ১৯৩৯—৪০ থেকে ১৯৬৯—৭০ সালের মধ্যে, আমরা একলাফে প্রায় চল্লিশ ধাপ এগিয়ে গিয়েছি। অগ্রগতির বেগ এত প্রচণ্ড বলেই মনে হয় ১৯৩৯ সাল আকবর বাদশাহের কাল। সামান্য বলবিদ্যার সূত্র জানা থাকলে কালিক নৈকট্য সত্ত্বেও এই দূরত্ববোধের রহস্য কী তা বোঝা সহজ হবে। যেমন শম্ভু (মিত্র), বিজন (ভট্টাচার্য বা ‘গোষ্ঠ’) এবং আমি বিনয় (ঘোষ)—এই তিনজনের বসবাস কলকাতা শহরে যথেষ্ট কাছাকাছি হওয়া সত্ত্বেও, আমাদের চোখাচোখি বছরের পর বছর হয় না, কথাবার্তা হয় না, এমনকী কে কোথায় আছে বা আদৌ আছে কি না তা কেউ জানি না। যে যার ‘সিলেব্রিটি’র ধান্দায় ব্যস্ত, এবং অনেক কাছাকাছি থেকেও প্রত্যেকে আমরা অনেক দূরে। শম্ভুর কথা বুঝি, কারণ শম্ভু যতই নাটক আর ‘বহুরূপী’ আর অভিনয় করুক, আর যতই না কেন সে ‘স্বনামধন্য’ হোক, চিরকালই সে বৌদ্ধভাবাপন্ন, অর্থাৎ নিস্পৃহ উদাসীন আত্মমগ্ন ও নিঃসামাজিক বা ‘অ্যা—সোশ্যাল’। বিশেষণগুলো একটু জোর করেই প্রয়োগ করছি, তা না হলে শম্ভুর শুধু খোলসটাকেই চেনা যাবে, আদত শম্ভুকে চেনা যাবে না। শম্ভু যেমন প্রাণ খুলে হাসতে পারে, তেমনি কারও কান্না দেখে আকাশের দিকে চেয়ে কবিতাও আবৃত্তি করতে পারে। সবই তার কাছে ‘ফ্যাক্ট’, হাসিটাও ‘ফ্যাক্ট’—কান্নাটাও ‘ফ্যাক্ট’—বেঁচে থাকাও ‘ফ্যাক্ট’, মরে যাওয়াও ‘ফ্যাক্ট’, মধ্যে আর কোনও কিছু নেই। খাঁটি ‘ইন্টেলেকচ্যুয়াল’—এর একটা ‘সোশিয়োলজিক্যাল মডেল’ শম্ভু। বিজন ঠিক তার বিপরীত। বিজন খাঁটি ‘ইমোশ্যনাল’ টাইপ। সে হাসতে যত না পারে তার চেয়ে ঢের বেশি পারে কাঁদতে। বিজন যেমন কাঁদতে পারে, তেমনি কাঁদাতে পারে। বিজনের মধ্যে একটা পাঁচ বছরের ‘শিশু’ চিরকাল লুকিয়ে আছে। মনে হয় জীবনের বহু বিপর্যয়ের মধ্যেও বিজনের ভিতরের সেই শিশুটি এখনও সাবালক হয়নি। আর শম্ভু? যেমন ছিল ঠিক তেমনিই আছে, স্বনামধন্যতা তার নিজের কাছে নিজের মূল্য এতটুকু বাড়ায়নি। আমিও যেমন ছিলাম তেমনি আছি, অন্তত যারা আমাকে চেনে ও জানে তাদের কাছে। কিন্তু সারাজীবন আমার একটা মুশকিল হয়েছে, আমার চরিত্রের মারাত্মক একটা গুণ বা গলদের জন্য। সেটা হল ‘বুদ্ধি’ ও ‘হৃদয়’ এই দুইয়ের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব। তার ফলে নিজে যেমন নির্যাতিত হয়েছি, বহু রামশ্যামের দ্বারা পদে পদে প্রতারিত হয়েছি, তেমনি অন্যদের প্রতিও অবিচার কম করিনি।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্য
    Books
    বাংলা রান্নার রেসিপি বই
    বইয়ের তালিকা
    বাংলা সাহিত্য ভ্রমণ
    গল্প, কবিতা
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    PDF
    বাংলা বই
    ই-বই সাবস্ক্রিপশন

     

    সে যা—ই হোক, এই বুদ্ধি ও হৃদয়ের দ্বন্দ্বের জন্য শম্ভু ও বিজন দু—জনের প্রতিই আকৈশোর আমার প্রবল আকর্ষণ ছিল। কিন্তু সাহিত্যকর্মের সঙ্গে আমার সম্পর্ক ছিল স্কুলের ছাত্রজীবন থেকে এবং সে সাহিত্য (সর্বপ্রথম স্কুল—ম্যাগাজিনে প্রকাশিত) স্বভাবতই অত্যন্ত রোমান্টিক ও হৃদয়সর্বস্ব। কলেজের ছাত্রজীবনে এই ধারাই কিছুদিন চলল—অর্থাৎ কবিতা আর গল্প লেখা। বি. এ. পড়ার সময়, তিরিশের দ্বিতীয় ভাগে, রং বদলাতে লাগল। গল্প, কবিতা ও তার সঙ্গে ছোট ছোট নাটিকা লিখতে লাগলাম, কিন্তু ক্রমেই তার সুর অন্যরকম হতে থাকল। সুরটা বিদ্রোহের সুর, কিন্তু বিদ্রোহটা অনেকটা নিরাকার। এইসময় স্পেনের গৃহযুদ্ধও ইয়োরোপে ফ্যাসিজমের অভ্যুদয়ের পর কমিউনিজম ও মার্কসিজমের ঢেউ এসে লাগল মনে। রুশ বিপ্লব, কমিউনিজম সবই তখন অত্যন্ত রোমাঞ্চকর ব্যাপার। বয়স তখন আঠারো—উনিশ। বেশ মনে আছে, এক বন্ধু লুকিয়ে লুকিয়ে লেনিনের বই নিয়ে কলেজে আসত এবং ক্লাসে পিছনের বেঞ্চে বসে বইগুলো দেখেই শিহরন হত, মনে হত যেন এক—একটা আগুনে—বোমা হাতে নাড়াচাড়া করছি। একদিকে লেনিন, অন্যদিকে র‍্যালফ ফস্প, স্টিফেন স্পেন্ডার, কডওয়েল, সিসি ডেলুইস প্রমুখ তখনকার মার্কসীয় কবি—সাহিত্যিকদের সাহিত্য এইসময় আমার সাহিত্যচিন্তা ও কর্মকে বিশেষভাবে অনুপ্রাণিত করে।

     

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা অডিওবুক
    বাংলা বইয়ের উপহার কার্ড
    Library
    ডিজিটাল বই
    গ্রন্থাগার
    বাংলা কৌতুক বই
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের তালিকা
    বাংলা ডিকশনারি অ্যাপ

     

    অল্পদিনের মধ্যে আমার লেখা ‘শিল্প, সংস্কৃতি ও সমাজ’ (১৯৩৯—৪০) এবং ‘নূতন সাহিত্য ও সমালোচনা’ প্রকাশিত হয়, বয়স তখন বাইশ—তেইশ বছর। আমার লেখায় কমিউনিস্ট গোঁড়ামি ও উগ্রতা বেশি ছিল বলে তখনকার অভিজাত মার্কসীয় বুদ্ধিজীবীরা (যাঁরা সাপও মরে, লাঠিও না ভাঙে নীতির পক্ষপাতী, আজ পর্যন্ত) আমাকে প্রায় একঘরে করে ফেলেছিলেন। খুব সহজেই আমি কোণঠাসা হয়ে গিয়েছিলাম, কারণ আমার আর্থিক বা অন্য কোনওরকমের আভিজাত্য ছিল না যাতে কমিউনিস্ট (নেতা) মহলে প্রতিপত্তি থাকতে পারে। কথাটা খুবই বেখাপ্পা মনে হতে পারে কিন্তু অত্যন্ত খাঁটি কথা। কেবল একজনের কথা আমার আজও মনে আছে এবং যতদিন বেঁচে থাকব মনে থাকবে—তিনি হলেন জনাব মুজফফর আহমদ। মুজফফর সাহেব আমার চরম আর্থিক দুর্গতির মধ্যে নানা রকমের লেখার কাজ দিয়ে (ন্যাশনাল বুক এজেন্সির) আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সর্বদা সস্নেহে খোঁজখবর করেছেন। বাংলা দেশে এরকম একজন আদর্শ মানুষ ও আদর্শ কমিউনিস্ট আজও আমার চোখে পড়েনি। আমার মনে আছে, ফ্যাসিজম—বিরোধী রাজনৈতিক প্রবন্ধ ও সোভিয়েত রাশিয়া সম্বন্ধে রচনা তখন আমি অনর্গল লিখছি, ‘আনন্দবাজার পত্রিকা’র রবিবাসরীয় বিভাগের প্রধান রচনাটি সেইসময় প্রায় আমার একচেটিয়া ছিল। এই লেখাগুলির সূত্র ধরে মুজফফর সাহেবের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, যোগাযোগ করে দেন এক বন্ধু। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে ‘অ্যাভিনিউ বোর্ডিং’—এ তখন মুজফফর সাহেব থাকতেন মনে আছে। তঁর সম্বন্ধে কত গল্প শুনেছি, ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, কিন্তু সামনে উপস্থিত হয়ে আলাপ করে মনে হল এরকম সহজ মানুষ দেখিনি। মুজফফর সাহেবের মতো অকৃত্রিম মানবিকতা ও আদর্শনিষ্ঠার প্রতিমূর্তি একজন সত্যিকার মানুষের সঙ্গে আমার কমিউনিস্ট আদর্শানুরাগের প্রথম পর্বে যদি পরিচয় না হত, তাহলে আজ পর্যন্ত অন্তত আমাদের দেশের কমিউনিস্টদের (নেতৃস্থানীয়) প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রাখা সম্ভব হত কি না সন্দেহ। আার ‘সোভিয়েত সভ্যতা’ নামে দুই খণ্ড বই আমি মুজফফর সাহেবকেই উৎসর্গ করি, আর ‘আন্তর্জাতিক রাজনীতি’ নামে ফ্যাসিজম—বিরোধী রচনাসংকলন উৎসর্গ করি বিজন ভট্টাচার্যকে। তা ছাড়া ‘ভারত ও সোভিয়েত মধ্য এশিয়া’ ‘সোভিয়েতবিরোধী চক্রান্ত’ বইগুলি মূলত মুজফফর সাহেবের প্রেরণাতেই লিখি। এখন এসব লেখার কথা ভুলে গিয়েছি, কোনওদিন আর এই বইগুলোর পুনরাবির্ভাব সম্ভব হবে না। আজ মনে হয় কোথায় ‘সোভিয়েত সভ্যতা’ আর কোথায় আমি।

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা অডিওবুক
    রেসিপি বই
    লেখকের বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের উপহার কার্ড
    লাইব্রেরি
    বই ডাউনলোড

     

    এইসময় সাপ্তাহিক ‘ভারত’ পত্রিকা নবপর্যায়ে আত্মপ্রকাশ করে, সম্পাদক পরলোকগত অধ্যাপক অতীন্দ্রনাথ বসু। গোপালদা (গোপল হালদার), অতীনবাবু জেল থেকে মুক্তি পেয়েছেন, তখন উভয়েই কমিউনিজম—বিরোধী। কিন্তু তা সত্ত্বেও আমার লেখার জন্য তাঁরা আমার প্রতি অনুরাগী ছিলেন। আমার মনে আছে, আমি তখন পৈর্তৃক পরিবার থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসে স্বাধীনভাবে লেখাপড়ার কাজ করার জন্য, মনোহরপুকুরে অশ্বিনী দত্ত রোডে একটি গ্যারাজের উপরের ঘরে একলা থাকি, নিজে রান্না করে খাই ও লিখি। একদিন প্রবল বর্ষণ হচ্ছে এমন সময় সুন্দর সুপুরুষ এক ভদ্রলোক আমার ঘরে ঢুকলেন। তিনি অতীন বসু। পরিচয় হল, অতীনবাবু বললেন ‘ভারত’ পত্রিকায় নিয়মিত রাজনৈতিক লেখা লিখতে। আমার মতামত (কমিউনিস্ট) জানা সত্ত্বেও তিনি এই অনুরোধ করছেন দেখে আমি অবাক হয়ে গেলাম। এই উদারতা অতীনবাবুর ছিল। তাঁর গোষ্ঠীর কয়েকজনের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও তিনি আমাকে ‘ভারত’ পত্রিকায় লেখার অবাধ স্বাধীনতা দিয়েছেন। এই ‘ভারত’ পত্রিকার অফিসে অতীনবাবুই আমাকে গোপালদার (গোপাল হালদার) সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দেন, গোপালদা তখনও কমিউনিজমে বিশ্বাসী হননি। কিন্তু প্রথম পরিচয়েই আমি মুগ্ধ হই, তারপর গোপালদা যখন মার্কসবাদে অনুরাগী ও বিশ্বাসী হন, তখন থেকে তাঁর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় এবং তিনি আজ পর্যন্ত আমাকে বিশেষ স্নেহ ও প্রতীর চোখে দেখেন। গোপালদার সঙ্গে অনেক বিষয়ে রাজনৈতিক মতামতের মিল হয়তো আজ হবে না, কিন্তু তা সত্ত্বেও আমি নিঃসংকোচে বলব এরকম উদারহৃদয় নিষ্ঠাবান মানুষ আজকের দিনে সত্যিই দুর্লভ। ‘ভারত’ পত্রিকা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইংরেজি ‘ফরয়ার্ড ব্লক’ পত্রিকায় গোড়া থেকেই সহকারী সম্পাদকরূপে যোগ দিলাম, গোপালদাও ছিলেন। এই পত্রিকার জন্যে যে কত লেখা লিখেছি এবং পপুলার প্রিন্টিং ওয়ার্কসে (মধু রায় লেনে) রাত জেগে, চাচার হোটেলে খেয়ে কাটিয়েছি তার ঠিক নেই। ‘ফরয়ার্ড ব্লক’ পত্রিকার লেখা থেকে আরম্ভ করে প্রোডাকশন তদারক করার বেশির ভাগ দায়িত্ব আমার উপর থাকত। আমার অন্যতম সহযোগী ছিলেন তখন বন্ধু শ্রীপ্রসাদ উপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র তখন বাইরে কংগ্রেস বিদ্রোহীর বেশে ঘুরে বেড়াচ্ছেন, তাঁর ‘সম্পাদকীয়’ প্রবন্ধ রাতে (অনেক সময় গভীর রাতে) টেলিগ্রাম—আকারে আসত এবং রাতভর বসে তার কপি তৈরি করে আমাকে প্রেসে কম্পোজ করিয়ে, গ্রুপ দেখে ছাপার ব্যবস্থা করতে হত। ‘ফরওয়ার্ড ব্লক’—এর পর সত্যেনদার (সত্যেন মজুমদার) ‘অরণি’ পত্রিকার পর্ব। আমি ও সরোজ দত্ত (পুলিশ দ্বারা নিহত বলে কথিত) সত্যেনদার ডান হাত ও বাঁ হাত।

     

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই ডাউনলোড
    ডিজিটাল বই
    বাংলা কৌতুক বই
    ই-বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার
    লেখকের বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    রেসিপি বই

     

    এদিকে সোৎসাহে আমরা ফ্যাসিস্ট—বিরোধী আন্দোলন আরম্ভ করেছি। F.S.U. (Friends of the Soviet Union) এবং ‘ফ্যাসিস্ট—বিরোধী লেখক সংঘ’ স্থাপিত হয়েছে ৪৬ নং ধর্মতলা স্ট্রিটে। ‘এফ.এস.উ.—কে রঙ্গ করে ‘ফেচু’ বলা হত। এইসময় ‘ইপতা’ও (I.P.T.A.—Indian Peoples Theatre Association) সংক্ষেপে ইপতা বলা হত। স্থাপিত হল। গান আর নাটকের উৎসব আরম্ভ হল। ‘সোভিয়েটভূমি বিশ্বশ্রমিকপ্রিয়’ গান আন্তর্জাতিকের সুরে আমরা সর্বত্র, সভাসমিতির অনুষ্ঠানে গাইতাম। লিডার বিনয় রায়—আর গাইয়ে আমি, স্বর্ণকমল (ভট্টাচার্য), চিনুবাবু (চিন্মোহন সেহানবীশ), স্নেহাংশুবাবু (স্নেহাংশু আচার্য বর্তমানে পাবলিক প্রসিকিউটর), দিলীপ বসু, শ্রীমতী সুজাতা দেবী, শ্রীমতী সুপ্রিয়া দেবী (স্নেহাংশুবাবুর স্ত্রী) প্রভৃতি। একটি গান ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছিল এইভাবে—

    লালফৌজের প্রতি-আক্রমণে

    নাকসি সৈন্য কিংকর্তব্যবিমূঢ়

     

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    পিডিএফ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার

     

    কিন্তু গানের মধ্যে এরকম ভয়াবহ শব্দসমাবেশ সত্ত্বেও আমরা সুন্দরভাবে ইন্টারন্যাশনালের সুরে গাইতে পারতাম, এখনও আমি মাঝেমধ্যে বাথরুমে গাইতে গাইতে নিজের মনে হাসি। গান আর নাটক অভিনয়ের রীতিমতো জোয়ার এনে দিলাম আমরা। নাটক দরকার। আমি লিখলাম ‘ল্যাবোরেট রী’, বিখ্যাত অভিনেতা মনোরঞ্জন ভট্টাচার্য লিখলেন ‘হোমিওপ্যাথি’, বিজন লিখল ‘জবানবন্দী’। শম্ভু ও বিজন দু—জনকেই আমিই টানতে টানতে ‘ইপতা’র আন্দোলনের মধ্যে এবং কমিউনিস্ট আদর্শের সংস্পর্শে নিয়ে আসি। বিজনকে টানতে কষ্ট হয়নি, সহজেই সে এদিকে চলে আসে। শম্ভুকে নিয়ে খুব বেগ পেতে হয়েছিল। শম্ভু তখন ফ্রয়েড আর রাসেল নিয়ে বিভোর, দিনের পর দিন বহু যুক্তিতর্ক আমার সঙ্গে… ফ্রয়েড ও রাসেল বনাম মার্কস। ঘরের দরজা বন্ধ করে দিনরাত পড়ে আর গলা ছেড়েও অভিনয়—আবৃত্তি করে। অভিনয়—আবৃত্তি করা আর পড়া ছাড়া শম্ভুর আর কোনও কাজ ছিল না। এই দুটোই তার জীবনের সর্বগ্রাসী নেশা। কিছুতেই শম্ভু ৪৬ নং ধর্মতলায় যাবে না, শেষে অনেক বুঝিয়ে, ‘আমরা নাটক রিহার্সাল দিচ্ছি, তুই দেখবি কেমন হচ্ছে’ এইসব বলতে বলতে তার ইচ্ছা হল যাবার। কারণ নাটক আর অভিনয়ের কথা শুনে তার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হল না। তারপর যা শম্ভুর পরিণতি হল তা তো সকলেরই জানা আছে। তৃপ্তি (শ্রীমতী তৃপ্তি মিত্র, শম্ভুর স্ত্রী এবং বিখ্যাত অভিনেত্রী বর্তমানে) তার আগে থেকেই আসতেন, অভিনয়ও করতেন। ছেলেবেলা থেকেই এদিকে তাঁর বিশেষ আকর্ষণ ছিল। তখন তৃপ্তিদেবী নিতান্তই বালিকা, সত্যেনদার (মজুমদার) ভাগনি, আমাদের বিশেষ প্রীতির পাত্রী। সুজাতা—সুপ্রিয়াদেবী দুই বোন খুব ভালো অভিনয় করতেন, পরে তাঁদের তৃতীয় ছোটবোন সুচিত্রাদেবীও (বিখ্যাত গায়িকা) আমাদের সঙ্গে যোগ দেন। বিখ্যাত অভিনেতা পরলোকগত মনোরঞ্জন ভট্টাচার্য মশায়কে শম্ভুই আমাদের দলে টেনে নিয়ে আসে। দল বেশ জমে ওঠে। চল্লিশের গোড়া থেকে আমাদের নাটকগুলির অভিনয় রীতিমতো একটা সাড়া জাগায় চারিদিকে। বহু জায়গায় অভিনয় হয়। মনোরঞ্জনবাবু ও শম্ভুই প্রধান অভিনেতা। তারপর বিজনের ‘নবান্ন’ নাটক রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে। বিজনের রচনা নয় শুধু, তার অভিনয়েও সকলে অভিভূত হয়ে যায়। শম্ভু আর বিজনের অভিনয় ও মনোভঙ্গির মধ্যে অনেক পার্থক্য। কিন্তু তা থাকলেও গণনাট্য আন্দোলনে দু—জনের দান অতুলনীয়। আর আমি নিজে তো নাটক অভিনয় গান কবিতা গল্প ইত্যাদি রাজ্য থেকে অন্য এক রাজ্যে এমনভাবে নির্বাসিত ও নিমজ্জিত হয়ে গেয়েছি, যে বছরে একটা সিনেমা বা নাটক দেখি কি না সন্দেহ। এমনকী শম্ভু—বিজনের নাটকও দু—একটা ছাড়া দেখিনি।

     

    আরও দেখুন
    বাংলা সাহিত্যের কোর্স
    ডিজিটাল বই
    বই পড়ুন
    PDF বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বই
    PDF
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার

     

    চল্লিশের গোড়ায় গননাট্য আন্দোলনে আর যাঁরা বিশেষ উৎসাহী ছিলেন ও সক্রিয় সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যে সুধী প্রধান, সুনীল চট্টোপাধ্যায় (পল্টুবাবু, ‘কেরানী’ নাটকের লেখক) এঁদের নাম করতে হয়। সুধীবাবুর উৎসাহ, কর্মদক্ষতা ও সংগঠনশক্তি ছিল অদ্বিতীয়, এরকম অক্লান্ত কর্মী সত্যিই সচরাচর দেখা যায় না। গণনাট্য আন্দোলন সুধী প্রধানের কাছেও যথেষ্ট ঋণী। পল্টুবাবু (সুনীল চট্টোপাধ্যায়) আজ সকলের অন্তরালে আছেন, অনেকেই হয়তো তাঁর কথা জানেন না। কিন্তু আমি জানি আধুনিক নাট্য আন্দোলনে তাঁর দান অনেক দিক থেকে স্মরণীয়। পল্টুবাবু আমার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, নিস্পৃহ কিন্তু মেয়েদের মতো অভিমানী। কোনওদিন তিনি লোকচক্ষুর সামনে আসার চেষ্টা করেননি, পরদার আড়ালে থেকে অনেক গুরুদায়িত্বপূর্ণ কাজ করেছেন। ‘কেরানী’ নাটক, আমার যত দূর মনে পড়ছে, বোধহয় আধুনিক নাট্য আন্দোলনে তাঁর সর্বপ্রথম দান ও কীর্তি। শুধু নাটক লেখায় নয়, নাটক প্রযোজনায় পল্টুবাবুর কৃতিত্বের কথা অনেকেই জানেন না। গণনাট্য সংঘের বহু নাটকের প্রযোজনায় পল্টুবাবুর যথেষ্ট দান ও কৃতিত্ব আছে। বাস্তবিক গুণী লোক পল্টুবাবু, নাটক সম্বন্ধে ও নাট্যপ্রযোজনায় তাঁর চমৎকার জ্ঞান আছে। আজকে যাঁরা নতুন নাট্য আন্দোলন করছেন তাঁরা হয়তো এখন কিছুটা তাঁকে কাজে লাগাতে পারেন, যদিও ইদানীং তিনি নানা কারণে অত্যন্ত মনমরা হয়ে গিয়েছেন।

     

    আরও দেখুন
    রেসিপি বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    বই
    বাংলা গানের লিরিক্স বই
    উপন্যাস সংগ্রহ
    অনলাইনে বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    PDF বই
    নতুন বই

     

    একটা কথা মধ্যে মধ্যে আমার মনে হয়। চল্লিশে ইপতা—র নাট্য আন্দোলন যে ব্যাপক সাড়া জাগিয়েছিল বাংলা দেশে, আজকের নাট্য আন্দোলনে অনেক প্রতিভাবান প্রযোজক—অভিনেতা থাকা সত্ত্বেও কেন সেরকম আলোড়ন হচ্ছে না? অবশ্য সামাজিক পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে ঠিকই, প্রায় বৈপ্লবিক পরিবর্তন বলা চলে? কিন্তু তবু মনে হয়, বিষয়ে কিছু ভাববার আছে। জীবন ‘অ্যাবসার্ড, জগৎ ‘অ্যাবসার্ড’, সমাজ ‘অ্যাবসার্ড’, অতএব ‘অ্যাবসার্ড ড্রামা’—ভালোকথা। ‘অ্যালিয়েনেশন’ সত্য নয় শুধু, বিরাট মার্কসীয় সত্য আজকের সামাজিক জীবনে। সে কথাও ঠিক। শিল্পোন্নত টেকনোলজিক্যাল সমাজে মজুরশ্রেণির বিরাট অংশও ‘অ্যালিয়েনেটেড’, যেমন উপরের ম্যানেজার—এগজিকিউটিভ এবং মধ্যের বিশাল উৎপাদন—সম্পর্কশূন্য ‘স্যালারিয়েট’ স্তর। সবই ঠিক কথা। কিন্তু তবু মনে হয় এ বিষয়ে ভাববার আছে। ‘রিয়ালিটি’ বা সামাজিক সত্য কখনো কোনওদিনই একরঙা নয়, ‘প্রিজম্যাটিক’ বা সাতরঙা, বিশেষ করে বর্তমানে ‘প্রিজম্যাটিক’ তো বটেই। যাঁরা সাম্প্রতিক নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত তাঁদের শক্তি ও প্রতিভার প্রতি শ্রদ্ধা ও আস্থা আছে বলেই নিবেদন করছি, তাঁরা এই কথাটা ভেবে দেখবেন, বিশেষ করে একালের নাট্যকাররা।

    ১৯৬৮

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাদম্বরী – বানভট্ট
    Next Article মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }