Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    প্রবন্ধ সংগ্রহ – বিনয় ঘোষ

    বিনয় ঘোষ এক পাতা গল্প391 Mins Read0
    ⤶ ⤷

    বাঙালির রাষ্ট্রচিন্তা – বিনয় ঘোষ

    সমাজের বিভিন্ন স্তরে নানা রকমের চিন্তার বিকাশ হয়েছে মানুষের বিচিত্র বহুমুখী কর্মজীবনের ঘাতপ্রতিঘাতে। মানবচিন্তা বায়ুজীবী নয়, সমাজের বাস্তব উপকরণজীবী। অন্নচিন্তা থেকে অতীন্দ্রিয় আধ্যাত্মিক চিন্তা, নির্জন আত্মচিন্তা ও ব্যক্তিচিন্তা থেকে জনমুখী সমষ্টিচিন্তা ও রাষ্ট্রচিন্তা সমস্তই বিশেষ বাস্তব সামাজিক ও ঐতিহাসিক পরিবেশ থেকে উদ্ভূত। বাঙালির রাষ্ট্রচিন্তা বা রাজনৈতিক চিন্তারও উদ্ভব হয়েছে একটা বিশেষ সামাজিক পরিবেশ রচিত হবার পরে এবং সেই রাষ্ট্রচিন্তা যে বাংলা দেশের জাতীয় ভৌগোলিক সীমা অতিক্রম করে সর্বভারতীয় জাতীয়তাবোধে পরিব্যাপ্ত হয়েছে তার কারণও ঐতিহাসিক। প্রবহমান ইতিহাসের তরঙ্গ বাঙালির জীবন ও সমাজকে তখন আলোড়িত করেছে সবচেয়ে বেশি, ভারতের অন্যান্য অঞ্চলের মৃদু কম্পনের সঙ্গে তার তুলনাই হয় না। দেশ—বিদেশের বহুবিধ চিন্তার ধারা তখন বাংলার সামাজিক স্তরে (যেমন মধ্যবিত্ত ও ইংরেজি—শিক্ষিত বুদ্ধিজীবী) মিলিত হয়ে প্রচণ্ড আবর্তের সৃষ্টি করেছে। সেই আবর্ত ও বিক্ষোভের ভিতর দিয়ে বাঙালির রাষ্ট্রচিন্তাধারা প্রবাহিত হয়েছে ভারত অভিমুখে, একটা অখণ্ড ভারতীয় জাতীয়তাবোধের দিকে।

    ঐতিহাসিক পোলার্ড তাঁর ‘ফ্যাক্টরস ইন মডার্ন হিস্ট্রি’ গ্রন্থে বলেছেন যে কলম্বাস, ভাস্কো—দা গামার ভৌগোলিক আবিষ্কার, বিজ্ঞানীদের প্রাকৃতিক রহস্য উদঘাটন, বাষ্পীয় শক্তি, বিদ্যুৎ ও যন্ত্রাদির আবিষ্কার, মধ্যযুগ থেকে আধুনিক যুগে যাত্রার পথে বড় বড় ঘটনা ইতিহাসের রঙ্গমঞ্চে অনেক ঘটেছে, আজ অনেকেরই তা অজানা নেই। কিন্তু এইসব বড় ঘটনার অন্তরালে সমাজে আরও কতকগুলি ঘটনা ঘটেছে যা নামডাকে বড় না হলেও, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে আদৌ উপেক্ষণীয় নয়। পোলার্ডের ভাষায়: ‘These may almost be summed up in one phrase—the advent of the middle classes.’ সমাজে মধ্যবিত্তশ্রেণির অভ্যুদয় এরকম একটি ঘটনা। এই মধ্যবিত্তের অভ্যুদয় না হলে ইয়োরোপে সাহিত্য—শিল্পকলার ক্ষেত্রে রেনেসাঁস, ধর্মের ক্ষেত্রে রিফর্মেশন, অর্থনীতির ক্ষেত্রে ধনতন্ত্র, অবাধ বাণিজ্য, শ্রমশিল্প ও রাষ্ট্রনীতির ক্ষেত্রে ‘ন্যাশনালিজম’ বা ‘জাতীয়তাবাদ’ কোনও কিছুরই বিকাশ সম্ভব হত না। জনসমাজের একটা অংশ (মধ্যবিত্তশ্রেণি) ইতিহাসের এই যুগসন্ধিক্ষণে সর্বাধিক সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল সমাজের অগ্রগামিতা অক্ষুণ্ণ রাখতে, যেমন বর্তমানের আর—এক সন্ধিক্ষণে শ্রমজীবী শ্রেণি সেই ভূমিকা গ্রহণ করেছে। ইতিহাসের এই সন্ধিক্ষণেই আধুনিক ‘ন্যাশনালিজম’ বা জাতীয়তাবোধ জনমানসে একটা প্রত্যয়রূপে আত্মপ্রকাশ করেছিল, আমাদের বাংলা দেশে ও ভারতবর্ষে তার ব্যতিক্রম হয়নি। অবশ্য হবার কথাও নয়।

    যে সমস্ত সামাজিক—অর্থনৈতিক ঘটনার সন্নিবেশের ফলে আধুনিক যুগে গণতান্ত্রিক জাতীয়তাবোধের বিকাশ সম্ভব হয়েছে, তার মধ্যে প্রধান হল—যান্ত্রিক মুদ্রণের আবিষ্কার ও প্রসার, বুদ্ধি ও যুক্তির বাহনোপযোগিতার স্তরে জাতীয় ভাষার বিকাশ (অর্থাৎ জাতীয় গদ্যভাষার বিকাশ), ধনতান্ত্রিক শিল্প—বাণিজ্যের প্রতিষ্ঠা, মধ্যবিত্তশ্রেণির উদ্ভব—বিশেষ করে নাগরিক শিক্ষিত মধ্যবিত্ত ও বুদ্ধিজীবী শ্রেণির, আধুনিক যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার প্রবর্তনের ফলে ভৌগোলিক অঞ্চলবন্দি মানুষের মুক্তি ও সচলতা (mobility) বৃদ্ধি, সংযোগ সান্নিধ্য ও আদানপ্রদানের স্বাধীনতা এবং ধীরে ধীরে সংকীর্ণ গোষ্ঠীচেতনা থেকে সম্প্রসারিত সমাজচেতনার দিকে মানুষের মানসিক উন্মীলন। ভারতবর্ষের মধ্যে বাংলা দেশে এতগুলি ঘটনার বিচিত্র সংযোগ ও সংঘাত হয়েছিল উনিশ শতকে, ঐতিহাসিক কারণে। যতটা ব্যাপকভাবে হয়েছিল, আর কোথাও তা হয়েনি। তাই ভারতবর্ষের মধ্যে বাংলা দেশেই প্রথম আধুনিক সর্বভারতীয় জাতীয়তাবোধ অঙ্কুরিত হয়ে বাংলার বাইরে শাখাপ্রশাখা বিস্তার করে।

     

    আরও দেখুন
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    Library
    নতুন বই
    লেখকের বই
    PDF বই
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    রেসিপি বই
    ডিজিটাল বই
    Books

     

    নব্যযুগের ভারতের আধুনিক ধর্মচিন্তা, সমাজচিন্তা, রাষ্ট্রচিন্তার অগ্রদূত হলেন রামমোহন রায়। তাঁর সময়ে পূর্বোক্ত সমস্ত ঐতিহাসিক ঘটনার সমাবেশ হয়েছিল বাংলা দেশে, স্বভাবতই পরিমিতরূপে। রামমোহনের যুগদৃষ্টি প্রতিবেশের পরদা ভেদ করে আধুনিককালের দিগন্ত পর্যন্ত প্রসারিত হয়েছিল স্বচ্ছন্দে। তাঁর ধর্মচিন্তা তাই সহজে আধুনিক ভারত রাষ্ট্রচিন্তায় রূপান্তরিত হয়েছে এবং রাষ্ট্রচিন্তা বাংলা দেশে তো বটেই, ভারতের ভৌগোলিক সীমানা অতিক্রম করে বিশ্বমানবচিন্তায় বিলীন হয়ে গিয়েছে। রামমোহনের কালেই ‘বঙ্গদূত’ পত্রিকা আমাদের দেশে নতুন মধ্যবিত্তশ্রেণির বিকাশের কথা উল্লেখ করে লিখেছেন: ‘অতএব যেহেতুক লোকেরদিগের যখন এ প্রকার শ্রেণীবদ্ধ হইল তখন স্বাধীনতাও অদূরে সেই শ্রেণী প্রাপ্তা হইবেক’ (১৩ জুন, ১৮২৯)। এই শ্রেণির সর্বাধিনায়করূপে রামমোহনও স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, বাংলার বা বাঙালির স্বাধীনতা নয়, ভারত ও ভারতজনের স্বাধীনতা।

    রামমোহনের পর ‘ইয়াং বেঙ্গল’—এর যুগ, বিদ্রোহী তরুণ শিক্ষক ডিরোজিওর ছাত্র ও মন্ত্রশিষ্য বলে যাঁদের ‘ডিরোজিয়ান’ও বলা হয়। উনিশ শতকের তিনের দশক ডিরোজিয়ানদের স্বর্ণযুগ। তিরিশের আগেই ডিরোজিও কবি—কল্পনার পরাধীন ভারতের বন্দিনি মাতৃমূর্তিতে গভীর বেদনা প্রকাশ করে লেখেন :

     

    আরও দেখুন
    লেখকের বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    লাইব্রেরি
    ই-বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    গ্রন্থাগার

     

    স্বদেশ আমার। কিবা জ্যোতির মণ্ডলী
    ভূষিত ললাট তব; অস্তে গেছে চলি
    সে দিন তোমার; হায় সেই দিন যবে,
    দেবতা সমান পূজা ছিলে এই ভবে।

    ইংরেজি থেকে অনুবাদ—দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

    ইয়াং বেঙ্গলের বিতর্কসভা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন সমাজ, দর্শন, ধর্ম, সাহিত্য, রাষ্ট্রনীতি ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হত, বেশ গরম আলোচনা এবং দেশ—বিদেশের রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক আদর্শ ও সংশ্লিষ্ট বিষয়ও ছিল তার মধ্যে অন্যতম। পরবর্তীকালে, তারুণ্যের বিক্ষুব্ধ তরঙ্গোত্তীর্ণ বয়সে ডিরোজিওর শিষ্যদের মধ্যে যাঁরা স্বদেশের রাজনৈতিক আন্দোলনের পুরোভাগে এসে দাঁড়িয়েছিলেন, তাঁদের মধ্যে অগ্রগণ্য হলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, শিবচন্দ্র দেব, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এঁদের দেশপ্রেম কোনওদিন প্রাদেশিকতার বা সাম্প্রদায়িকতার বদ্ধ প্রাচীরের প্রতিবন্ধকে খণ্ডিত হয়নি, সর্বদা এক অখণ্ড ভারতচেতনায় আত্মপ্রকাশ করেছে। কিন্তু এই ভারতচেতনার বিস্তারের পথ ইয়াং বেঙ্গল গোষ্ঠী প্রশস্ত করতে পারেননি, তার কারণ হল তাঁদের দুর্বলতা ও সংখ্যাল্পতা। শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের স্তর উনিশ শতকের তিরিশে ও চল্লিশে খুব সংকীর্ণ ছিল। ১৯৩৪ সালে, ইংরেজি শিক্ষা সরকারি নীতি হিসেবে গৃহীত হবার (১৮৩৫) আগের বছর, কলকাতার ছোটবড় দশটি স্কুলে মোট ১৮৬৮ জন ছাত্র ছিলেন ইংরেজি শিক্ষার জন্য। তাঁদের মধ্যে পাঁচ—ছ—শোজন প্রকৃত শিক্ষা পেয়েছিলেন কি না সন্দেহ। এই মুষ্টিমেয় যুবকদের পক্ষে প্রকাশ্য সমাজপ্রাঙ্গণে অবতীর্ণ হয়ে কোনও রাজনৈতিক আন্দোলন বা ভাবধারা প্রচার করা তখন সম্ভব ছিল না। যা সম্ভব ছিল তা—ই তাঁরা করেছিলেন, অর্থাৎ সাহিত্যসভা, বিদ্বৎসভা ইত্যাদি গঠন করে, সভায় আলোচনার ভিতর দিয়ে রাজনৈতিক—সামাজিক ভাবধারা প্রচার করা। আর—একটি প্রচারের পন্থা ছিল প্রেস—অর্থাৎ পত্রিকা। কোনও পন্থাই ভারতচেতনার প্রসারের অনুকূল ছিল না, তাই তার প্রচারও তখন বিশেষ হয়নি। তাতে অবশ্য ভারতচেতনার প্রবক্তা বাঙালির (মুষ্টিমেয় হলেও) জাতীয়তাবোধ খণ্ডিত হয়নি, কেবল তার বহির্মুখী গতি সংকুচিত হয়েছে।

     

    আরও দেখুন
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা সাহিত্য
    বাংলা সাহিত্য ভ্রমণ
    Books
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    ডিজিটাল বই
    ই-বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ

     

    যে সমস্ত সভ্য ও প্রতিষ্ঠান, প্রধান রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলা দেশে বিগত শতকের প্রথমার্ধের মধ্যে গড়ে ওঠে, তাদের কার্যকলাপে এর পরিচয় পাওয়া যায়। ল্যান্ডহোল্ডার্স সোসাইটি (১৮৩৮), বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি (১৮৪৩), ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (১৮৫১) প্রভৃতি কেবল যে উচ্চশ্রেণির প্রত্যক্ষ স্বার্থের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, ভারতবোধের প্রসারেও ব্যর্থ হয়েছিল। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারতবর্ষীয় সভার আমলে সম্পাদক দেবেন্দ্রনাথ ঠাকুরের উদযোগে প্রথমে মাদ্রাজ বোম্বাই অযোধ্যা প্রভৃতি অঞ্চলে শাখাকেন্দ্র স্থাপন করে ভারতীয় জাতীয়তাবোধ প্রসারের চেষ্টা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা তেমন সার্থক হয়নি।

    এদিকে ১৮৫৭ সালের জাতীয় বিদ্রোহ, বাংলা দেশের নীল বিদ্রোহ ও অন্যান্য প্রজাবিদ্রোহের ভিতর দিয়ে বিদেশি শাসক ও এদেশিয় শাসিতদের পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা বৈরভাব জাগ্রত হচ্ছিল। বিচ্ছিন্ন এবং অধিকাংশ ক্ষেত্রে নেতৃত্বহীন ও উদ্দেশ্যহীন হলেও, এই গণ—আন্দোলনের তরঙ্গ সমাজের বিভিন্ন জনস্তরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। বাঙালি সমাজের মধ্যস্তরও দ্রুত প্রসারিত হচ্ছিল তখন। ১৮৫৭ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর যেমন উচ্চশিক্ষার বিস্তার হতে থাকে, তেমনি শিক্ষিত মধ্যবিত্তেরও প্রসার হতে থাকে বাংলা দেশে। অন্যান্য অঞ্চলেও হয়, কিন্তু বাংলা দেশের মতো কোথাও হয়নি। ১৮৫৭ থেকে ১৮৮১ সালের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে (তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সীমানা উত্তর ভারত থেকে বর্মা পর্যন্ত বিস্তৃত ছিল) ২০,০০০ জন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের মধ্যে বাঙালির সংখ্যা ১৬,০০০। ১৮৬১ সালে প্রথম এফ. এ. (ফার্স্ট আর্টস বা ইন্টারমিডিয়েট) পরীক্ষা প্রচলিত হয়। ১৮৮১ সালের মধ্যে, কুড়ি বছরে ৫০০০ জন এফ. এ. পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের মধ্যে বাঙালি ৪০০০ জন। ১৮৫৮ থেকে ১৮৮১ সালের মধ্যে ১৭০০ জন গ্র্যাজুয়েট হয়, তাদের মধ্যে ১৫০০ জন বাঙালি। ১৮৬১ থেকে ১৮৮১ সালের মধ্যে এম. এ. পরীক্ষায় উত্তীর্ণ হয় ৪২৩ জন, তাদের মধ্যে ৩৫০ জন বাঙালি। বাঙালি শিক্ষিত মধ্যবিত্তের প্রসারের ফলে তাঁদের সঙ্গে ব্রিটিশ শাসকদের সম্পর্কেরও পরিবর্তন হতে থাকে। মধ্যবিত্তরা এমনিতেই নিজেদের শ্রেণিগত স্বার্থ সম্বন্ধে অত্যধিক সচেতন, তার বাইরে সহজে তাঁদের দৃষ্টি যায় না। কাজেই শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের স্বার্থের সঙ্গে ব্রিটিশ শাসকদের স্বার্থের সংঘাত অনিবার্য হয়ে উঠল। তার কারণ, ফার্নিভালের ভাষায় : ‘The diplomas are subject to the law of diminishing returns, which translated into human values, is the law of increasing discontent.’ ‘Educational Progress in South East Asia’ অর্থাৎ ডিপ্লোমা—ডিগ্রিধারীদের সংখ্যা বৃদ্ধির জন্য চাকরির বাজারে তাঁদের দর যত কমতে থাকল, তত শাসকদের প্রতি তাঁদের বিরক্তি ও বিতৃষ্ণা বাড়তে লাগল। তাঁরা নিজেদের সুযোগ—সুবিধা দাবি করতে থাকলেন। দাবি অনুযায়ী শাসকরা নতুন নতুন চাকরিতে তাঁদের বহাল করতে পারলেন না। ক্রমেই শিক্ষিত মধ্যবিত্ত, বিশেষ করে বাঙালি মধ্যবিত্তের সঙ্গে শাসকদের স্বার্থবিরোধ তীব্রতর হতে থাকল। এদিকে জাতীয় বিদ্রোহ ও বিচ্ছিন্ন সব গণবিদ্রোহের ভিতর দিয়ে শাসক—শাসিতের সম্পর্কে বৈরভাব ব্যাপক হল। এইসময় ১৮৬০ সালের পর থেকে তাই দেখা যায়, জাতীয়তাবোধ ক্রমে সংঘবদ্ধ রূপ ধারণ করছে এবং প্রধানত বাংলা দেশ কেন্দ্র করে।

     

    আরও দেখুন
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    গল্প, কবিতা
    রেসিপি বই
    Books
    ই-বই সাবস্ক্রিপশন
    বই পড়ুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    গ্রন্থাগার
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    ‘হিন্দু মেলা’র অনুষ্ঠান আরম্ভ হল ১৮৬৭ সালের চৈত্রসংক্রান্তি থেকে। এ বছর তার শতবর্ষ পূর্ণ হল। হিন্দু মেলার আগে রাজনারায়ণ বসু ১৮৬১ সালে ‘জাতীয় গৌরবেচ্ছা সঞ্চারিণী সভা’ স্থাপন করেন। ১৮৬৫ সালে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় কলকাতায় ‘স্বাদেশিকের সভা’ গঠিত হয়। রাজনারায়ণ বসুর কাছ থেকেই নবগোপাল মিত্র ‘হিন্দু মেলা’ অনুষ্ঠানের প্রেরণা পান। এই হিন্দু মেলার অনুষ্ঠান থেকে আমাদের জাতীয়তাবোধ ও দেশপ্রেম একটা নতুন খাতে বইতে আরম্ভ করে। মেলার নামের মধ্যে যে হিন্দুয়ানির গন্ধটুকু আছে, তা শিক্ষিত বাঙালি মধ্যবিত্তের হিন্দু প্রাধান্যের জন্য, সাম্প্রদায়িকতাবোধের জন্য নয়। আসলে স্বাদেশিকতাবোধ এইসময় থেকে স্বদেশের মাটিতে শিকড় গাড়তে থাকে এবং তার একটা বলিষ্ঠ শ্যামল দেশি রূপ ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। ‘ন্যাশনাল’ ও ‘ইন্ডিয়ান’ কথা দুটি যেন বাংলার সমস্ত অনুষ্ঠান—প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে যায়।

    মেলার লক্ষ্য হয় ভারতের রাষ্ট্রীয় স্বাধীনতালাভ এবং সর্বভারতীয় ঐক্য প্রতিষ্ঠা। প্রায় প্রত্যেক অধিবেশনে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত ‘গাও ভারতের জয়’ সংগীত গাওয়া হত

    মিলে সব ভারত সন্তান, একতান মনপ্রাণ,
    গাও ভারতের যশোগান।
    ভারতভূমির তুল্য আছে কোন স্থানে?

     

    আরও দেখুন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    নতুন বই
    বাংলা সাহিত্য
    বইয়ের
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    Library
    বই পড়ুন
    বাংলা ই-বুক রিডার

     

    হিন্দু মেলার সর্বভারতীয় জাতীয়তার রূপ এই সংগীতের মধ্যে মূর্ত হয়ে উঠেছে।

    উনিশ শতকের ষাট থেকে জাতীয়তাবোধের রূপান্তর হতে থাকে এবং তার সর্বভারতীয় রূপ ক্রমেই স্পষ্টতর হয়। ‘হিন্দু মেলা’ থেকে এর উৎপত্তি এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় এই সর্বভারতীয় জাতীয়তার একটি বিশেষ প্রকাশপর্বের শেষ হয়। যদি বলা হয় যে এই পর্বের, অর্থাৎ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা পর্যন্ত জাতীয়তাবোধের এই উদবোধনপর্বের উদগাতা ও প্রেরণাদাতা ছিলেন প্রধানত শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা, তাহলে অত্যুক্তি করা হয় না।

    হিন্দু মেলার আহ্বানে একটা সর্বভারতীয়তাবোধের তরঙ্গোচ্ছ্বাস এল যেন বাংলা দেশে। কাব্যে, নাটকে, সাহিত্যে, সাংবাদিকতায়, বিদ্বৎসভার আলোচনায়, সর্বত্র এই অখণ্ড ভারতবোধ, পরাধীনতার বেদনাবোধ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রকাশ হতে থাকল। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, নাট্যকার মনোমোহন বসু সকলের রচনায় পরাধীন ভারতের বেদনার ঝংকার শোনা গেল। বাংলা ১২৭৭ সনে হেমচন্দ্রর ‘ভারত সঙ্গীত’ প্রথম প্রকাশিত হল ভূদেব মখোপাধ্যায়ের ‘এডুকেশন গেজেট’ পত্রিকায় :

     

    আরও দেখুন
    বুক শেল্ফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের তালিকা
    বাংলা ই-বুক রিডার
    নতুন বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বই পড়ুন
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    পিডিএফ

     

    বাজ রে শিঙ্গা বাজ এই রবে
    শুনিয়া ভারতে জাগুক সবে,
    সবাই স্বাধীন এ বিপুল ভবে,
    সবাই জাগ্রত মানের গৌরবে
    ভারত শুধু কি ঘুমায়ে রবে?

    এই কবিতা প্রকাশ করার জন্য ভূদেববাবুকে তখন ইংরেজ সরকারের কাছে জবাবদিহি করতে হয়েছিল। হেমচন্দ্রর এই কবিতা তখন বাঙালির মনে যে আলোড়ন সৃষ্টি করেছিল, পরবর্তীকালে স্বদেশি আন্দোলনের সময় রবীন্দ্রনাথের স্বদেশি সংগীত এবং নজরুল, ইসলামের বিদ্রোহী কবিতার আলোড়নের সঙ্গে কতকটা তার তুলনা করা চলে। বাঙালির এই মানসিক আলোড়নের ভিতর দিয়ে একটা বলিষ্ঠ ও সুস্পষ্ট ভারতবোধের বিকাশ হচ্ছিল, যে ভারতবোধ আমাদের উদীয়মান নব্যজাতীয়তাবোধের সঙ্গে একেবারে এক হয়ে মিশে গিয়েছে। ভারতবোধ ও জাতীয়তাবোধের এই আত্মিক মিলনপর্বের ভিতর দিয়ে আমরা উনিশ শতকের সত্তরে পদার্পণ করেছি।

     

    আরও দেখুন
    নতুন বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    উপন্যাস সংগ্রহ
    PDF বই
    বাংলা অডিওবুক
    কৌতুক সংগ্রহ
    ডিকশনারি
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য ভ্রমণ

     

    এইসময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে প্রধান নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন। তাঁর সহযোগী ও সহকর্মীরূপে আরও অনেকে এলেন, যেমন আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, মনোমোহন ঘোষ। ১৮৭৬ সালে ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ বা ‘ভারতসভা’ স্থাপিত হল। সুরেন্দ্রনাথ তাঁর ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থে লিখেছেন :

    …the idea that was working in our minds was that the Association was to be the centre of an all-India movement. We accordingly resolved to call the new political body, the Indian Association. The Indian Association supplied a real need. It soon focussed the public spirit of the middle class, and became the centre of the leading representatives of the educated community of Bengal.

    শিক্ষিত মধ্যবিত্তশ্রেণির রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপিত প্রথম সভা হল ভারতসভা। শিবনাথ শাস্ত্রী তাঁর আত্মচরিতে এ বিষয় আরও পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন :

     

    আরও দেখুন
    ই-বই সাবস্ক্রিপশন
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পিডিএফ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন

     

    যখন ব্রাহ্মসমাজে এই সকল আন্দোলন চলিতেছে (সাধারণ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হবার আগে—লেখক তখন আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আমি, তিনজনে আর—এক পরামর্শে ব্যস্ত আছি। আনন্দমোহনবাবু বিলাত হইতে আসার পর হইতেই আমরা একত্র হইলেই এই কথা উঠিত যে, বঙ্গদেশে মধ্যবিত্ত শ্রেণীর জন্য কোন রাজনৈতিক সভা নাই। ব্রিটিশ ইণ্ডিয়ান অ্যাসোসিয়েশন ধনীদের সভা, তাহার সভ্য হওয়া মধ্যবিত্ত মানুষদের কর্ম নয়, অথচ মধ্যবিত্ত শ্রেণীর লোকের সংখ্যা যেরূপ বাড়িতেছে, তাহাতে মধ্যবিত্ত শ্রেণির উপযুক্ত একটি রাজনৈতিক সভা থাকা আবশ্যক। …যখন একটা সভা স্থাপন একপ্রকার স্থির হইল, তখন একদিন আনন্দমোহনবাবু ও আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সহিত দেখা করিতে গেলাম। বিদ্যাসাগর মহাশয়ের এরূপ প্রস্তাবে বিশেষ উৎসাহ ছিল।

    ঠিক হল, ভারতসভা স্থাপিত হবে এবং বিদ্যাসাগর তার প্রথম সভাপতি হবেন। কিন্তু শারীরিক ও মানসিক ক্লান্তির জন্য বিদ্যাসাগর সভাপতি হতে সম্মত হননি। এই একই উদ্দেশ্য নিয়ে, প্রায় একসময়ে, কিছু আগে ও পরে, অমৃতবাজারের শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ ‘ইন্ডিয়ান লিগ’ নামে আর—একটি সভা স্থাপন করেন। এ সভা বেশি দিন স্থায়ী হয়নি। ভারতসভার সম্পাদক হলেন আনন্দমোহন বসু, সহকারী সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার ও যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, প্রথম চাঁদা আদায়কারী সভ্য শিবনাথ শাস্ত্রী। ৯৩ নং কলেজ স্ট্রিটে একটি ঘর ভাড়া নিয়ে ভারতসভার কার্যালয় স্থাপন করা হয়। ঘরটির জীর্ণ অবস্থার কথা মনে করে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ‘ভারত—উদ্ধার’ কাব্যে লেখেন ‘কড়ি আগে পড়ে কিম্বা দড়ি আগে ছেড়ে’। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, মনোমোহন ঘোষ, রাজনারায়ণ বসু, নবগোপাল মিত্র, সূর্যকুমার অধিকারী, ভোলানাথ চন্দ্র এবং আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ভারতসভার সভ্য হন।

     

    আরও দেখুন
    বাইশে শ্রাবণ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বইয়ের তালিকা
    লেখকের বই
    গল্প, কবিতা
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    রেসিপি বই
    বই পড়ুন

     

    ভারতসভার সঙ্গে জাতীয় কংগ্রেসের বয়সের ব্যবধান বেশি নয়, মাত্র নয় বছরের। বাঙালির ‘ভারতসভা’র স্বাভাবিক পরিণতি ভারতের ‘জাতীয় কংগ্রেস’, এ কথা বললে ভুল হয় না। সুরেন্দ্রনাথ—আনন্দমোহনের বাগ্মিতা, কর্মতৎপরতা ও ভারত—পর্যটন ভারতসভাকে ভারতীয় মধ্যবিত্তশ্রেণির প্রতিনিধিসভায় পরিণত করল এবং বাংলার বাইরে ভারতের বিভিন্ন অঞ্চলে তার শাখাকেন্দ্র স্থাপিত হল। সত্তরে ও আশিতে ‘ভার্নাকুলার প্রেস অ্যাক্ট’, ‘ইলবার্ট বিল’ প্রভৃতির আন্দোলনের উত্তাপ এত দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ল যে ভারতসভার চাইতে আরও বৃহত্তর রাজনৈতিক প্রতিষ্ঠানের উদ্ভব যেন অনিবার্য হয়ে উঠল। এইসময় বাংলার বাইরে ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষিত বাঙালির প্রভাব কত দূর বিস্তৃত হয়েছিল, হেনরি কটন তাঁর ‘নিউ ইন্ডিয়া’ (১৮৮৫) গ্রন্থে সে সম্বন্ধে লেখেন :

    The educated classes are the voice and brain of the country. The Bengalee Baboo now rule public opinion from Peshawar to Chittagong…A quarter of a century ago there was no trace of this; the idea of any Bengalee influence in the Punjab would have been a conception incredible to Lord Lawrence, to a Montgomery, or a Macleod; yet it is the case that during the past year the tour of a Bengalee lecturer, lecturing in English in upper India, assumed the character of a triumphant progress; and at the present moment the name of Surendra Nath Banerjea excites as much enthusiasm among the rising generation of Multan as in Dacca.

     

    আরও দেখুন
    বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বাইশে শ্রাবণ
    অনলাইন বুকস্টোর
    অনলাইনে বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বই ডাউনলোড
    ডিকশনারি
    কৌতুক সংগ্রহ
    বাংলা কৌতুক বই

     

    ঢাকা থেকে মুলতান, পেশোয়ার থেকে চট্টগ্রাম বাঙালির রাজনৈতিক জয়যাত্রা তখন দৃপ্তকণ্ঠে ঘোষিত হচ্ছে এবং ঘোষণা করেছেন প্রধানত সুরেন্দ্রনাথ, রাজনৈতিক রঙ্গমঞ্চের অদ্বিতীয় নায়ক। শিক্ষিত মধ্যবিত্তের সংখ্যা তখন বাংলা দেশে যথেষ্ট বেড়েছে এবং ভারতের অন্যান্য অঞ্চলেও শিক্ষিতদের ছোটখাটো গোষ্ঠী গড়ে উঠেছে। সুরেন্দ্রনাথ তাঁদের মুখপাত্র হয়েছেন এবং তাঁদের অভাব—অভিযোগ, দাবিদাওয়া তাঁর কণ্ঠে উচ্চারিত হচ্ছে। প্রথম দাবি অর্থনৈতিক, চাকরির ক্ষেত্রে সুযোগ—সুবিধা, সর্বপ্রকার বৈষম্যের বাধা দূর করা। আরও একটি বড় দাবি হল, শিক্ষিত মধ্যবিত্তদের নতুন সামাজিক মানমর্যাদার দাবি, বিদেশি শাসকরা যা দিতে ইচ্ছুক ছিলেন না। অন্তত সর্বক্ষেত্রে নয়। তা—ই নিয়ে বিদেশি শাসক ও শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে একটা বিদ্বেষভাব দীর্ঘদিন ধরে ধূমায়িত হচ্ছিল। চল্লিশের ‘ব্ল্যাক অ্যাক্ট’ আন্দোলন থেকে আশির ‘ইলবার্ট বিল’ আন্দোলন পর্যন্ত এই ধূমায়িত বহ্নির উত্তাপ ক্রমেই বাড়তে থাকে। চল্লিশ থেকে আশির মধ্যে শিক্ষিত মধ্যবিত্তের সংখ্যাও অনেকগুণ বেড়ে যায়। আর্থিক সমস্যা কেবল দেশের সাধারণ লোকের জীবনে নয়, শিক্ষিত মধ্যবিত্তের জীবনেও বেশ প্রকট হয়ে ওঠে। ১৮৮১ সালে দেখা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার গ্র্যাজুয়েটের মধ্যে অর্ধেকের কাছাকাছি বেকার। এই শিক্ষিত বেকারদের মধ্যে বাঙালির সংখ্যাই বেশি। ভারতসভার রাজনৈতিক আন্দোলন স্বভাবতই তাই অনেক বেশি ব্যাপক ও প্রবল হয়েছিল। তার ভিতর দিয়ে একটা সর্বভারতীয় জাতীয় আন্দোলনের ক্ষেত্রও প্রস্তুত হচ্ছিল। তার তাগিদও ভারতসভার বাঙালি নেতারা অনুভব করছিলেন।

     

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    অনলাইনে বই
    বুক শেল্ফ
    বাংলা গানের লিরিক্স বই
    ডিজিটাল বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    রেসিপি বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বইয়ের

     

    একটি সর্বভারতীয় জাতীয় প্রতিষ্ঠান এবং তার ভিতর দিয়ে ভারতব্যাপী জাতীয় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে সুরেন্দ্রনাথ ভারতসভার তরফ থেকে উদ্যোগী হলেন ১৮৮৩ সালে। সভার বিভিন্ন কেন্দ্রের নেতাদের কাছে চিঠি লিখে তিনি একটি ‘ন্যাশনাল কনফারেন্স’ স্থাপনের কথা জানালেন। সকলেই উৎসাহিত হয়ে সম্মতি দিলেন এবং ১৮৮৩ সালের ২৮, ২৯, ৩০ ডিসেম্বর তিন দিন ধরে কলকাতার অ্যালবার্ট হলে এই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হল। প্রথম দিন সভাপতি হলেন রামতনু লাহিড়ী। আনন্দমোহন বসু তাঁর উদবোধন—ভাষণে বললেন যে ন্যাশনাল পার্লামেন্ট বা জাতীয় মহাসভা প্রতিষ্ঠার এই হল প্রথম পদক্ষেপ। দেশবাসীর প্রতিনিধিদের নিয়ে ব্যবস্থা—পরিষদ গঠন করা, সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার ব্যবস্থা করা, বিচারবিভাগ ও শাসনবিভাগ পৃথক করা, সর্বপ্রকারের কাজকর্মে অধিক সংখ্যায় যোগ্য ভারতীয়দের নিয়োগ করা, জাতীয় ধনভাণ্ডার স্থাপন করা ইত্যাদি বিষয়ে সম্মেলনে প্রস্তাব গৃহীত হয়। এই বার্তা প্রচারের জন্য সুরেন্দ্রনাথ আবার ভারত পর্যটনে বেরিয়ে যান (১৮৮৪ সালে)। এবারে তাঁর বক্তৃতায় বিভিন্ন অঞ্চলে ভারতবাসীর মনে যে সাড়া জাগে, যে স্বাদেশিকতার প্রেরণায় তারা উদবুদ্ধ হয়, তারই কথা হেনরি কটন তাঁর ‘নিউ ইন্ডিয়া’ গ্রন্থে উল্লেখ করেন।

    এরপর ১৮৮৫ সালের ২৫, ২৬, ২৭ ডিসেম্বর কলকাতার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে মহাসমারোহে ন্যাশনাল কনফারেন্সের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান হয়। এবারের অধিবেশনে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান ইউনিয়ন এবং মুসলমানদের প্রতিষ্ঠান ‘সেন্ট্রাল মহামেডান অ্যাসোসিয়েশন’ যোগদান করেন। আগেকার অধিবেশনে এঁরা কেউ যোগদান করেননি। জাতীয় সম্মেলন সত্যিকার জাতীয় প্রতিষ্ঠানের রূপধারণ করে। সুরেন্দ্রনাথ তাঁর আত্মজীবনী ‘এ নেশন ইন মেকিং’ গ্রন্থে এ কথা পরিষ্কার ভাষায় লিখেছেন :

    The moral transformation which was to usher in the Congress movement had thus already its birth in the bosom of the Indian National Conference which met in Calcutta, and to which representatives from all parts of India were invited.

    সুরেন্দ্রনাথ বলেছেন যে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রকৃত জন্ম হয়েছিল কলকাতায় অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্সের অধিবেশনে। ১৮৮৩ সালে যদি না—ও হয়ে থাকে, ১৮৮৫ সালের দ্বিতীয় অধিবেশনে অবশ্যই হয়েছিল বলা যায়। ১৮৮৫ সালের দ্বিতীয় অধিবেশন প্রসঙ্গে সুরেন্দ্রনাথ বলেছেন :

    While we were having our National Conference in Calcutta, the Indian National Congress, conceived on the same lines and having the same programme, was hilding its first sitting at Bombay. The movements were simultaneous…

    বোম্বাইতে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় এবং তাতে সভাপতিত্ব করেন বাঙালি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র বোম্বাইয়ের কংগ্রেস অধিবেশনে সুরেন্দ্রনাথকে যোগদানের জন্য আমন্ত্রণ জানান, কিন্তু সুরেন্দ্রনাথ একই সময়ে কলকাতার ন্যাশনাল কনফারেন্সের অধিবেশন ছেড়ে যেতে রাজি হন না। পরবর্তী বত্রিশ—তেত্রিশ বছর পর্যন্ত কংগ্রেসের প্রত্যেক অধিবেশনে সুরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন, কেবল এই প্রথম অধিবেশন এবং মধ্যে করাচির একটি অধিবেশনে ছাড়া। একথা আত্মজীবনীতে সুরেন্দ্রনাথের বিশেষ করে উল্লেখ করার কারণ হল, বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হওয়া ইতিহাসের একটা খেয়ালি ঘটনা ছাড়া আর কিছু নয়। কারণ কেবল ‘কংগ্রেস’ নামটি ছাড়া কলকাতার ন্যাশনাল কনফারেন্সের অধিবেশনকালে একই সময়ে বোম্বাই অধিবেশনের কোনও ঐতিহাসিক বা রাজনৈতিক তাৎপর্য কিছু নেই। এ সত্য সেদিনকার কংগ্রেসের সর্বভারতীয় নেতারা মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন বলেই জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল বাংলা দেশে কলকাতা শহরে এবং তাতে অবাঙালি দাদাভাই নওরজি সভাপতি হয়েছিলেন। শুধু তা—ই নয়। বোম্বাইতে কংগ্রেসের প্রথম অধিবেশনের সঙ্গে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের কোনও তুলনাই হয় না। জনসাধারণের উৎসাহ—উদ্দীপনার পার্থক্য থেকেই বোঝা গিয়েছিল সেদিন যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিলেন কোথায়—বোম্বাইতে, না বাংলার কলকাতা শহরে। কংগ্রেসের এই দ্বিতীয় অধিবেশনের বিবরণ দিয়ে ‘সোমপ্রকাশ’ পত্রিকা সেদিন যা লিখেছিলেন, তার খানিকটা অংশ এখানে উদ্ধৃত করছি :

    জাতীয় সভার সৃষ্টি দিবসে বোম্বাই নগরে সহস্র সহস্র লোকের সমাগম হইয়াছিল বটে; কিন্তু জাতীয় সভার দ্বিতীয় বৎসরে কলিকাতার মহানগরীতে যে অপূর্ব দৃশ্য ভারতবাসীর দৃষ্টিগোচর হইয়াছে, বোম্বাই সভা স্বপ্নেও তাহা কল্পনা করিতে পারেন নাই। ভারতবাসী যাহা স্বপ্ন বলিয়া ভাবিয়াছিলেন, গত ২৬শে ডিসেম্বরের রাত্রি প্রভাত হইলে চক্ষু মেলিয়া দেখিলেন সে স্বপ্ন নহে, প্রকৃত ঘটনা। কলিকাতার রাজপথ ভারতবর্ষের সমগ্র জাতিতে পরিপূর্ণ, ঘোর কলরবে দিগদিগন্তর প্রকম্পিত; লক্ষ লক্ষ ধনী মানী দীনদরিদ্র, রাজা প্রজায় রাজপথ অবরুদ্ধ করিয়া চলিয়াছেন, শকটে শকটে কলিকাতার বক্ষ প্রতিধ্বনিত হইতেছে, আশায় উৎসাহে উৎফুল্ল নেত্রে ঊর্ধ্বমুখে, প্রাণের আবেগে ভারতবাসী লক্ষ লক্ষ প্রজা কোন ঐশবলে বলীয়ান হইয়া একযোগে, এক পন্থার পথিক হইয়া যেন কোন অপূর্ব জগতে গমন করিতেছেন। পশ্চাতে কেহ ফিরিয়া দেখেন না, সম্মুখে কেহ কার্যান্তরে মনোনিবেশ করেন না, এক লক্ষ্য, এক উদ্দেশ্য অবলম্বন করিয়া হিন্দু মুসলমান শিখ খ্রীষ্টান মাদ্রাজী মহারাষ্ট্র পার্সী পাঞ্জাবী সকল জাতির প্রতিনিধিগণ বাঙালীর সহিত মিলিত হইয়া জাতীয় সভায় গমন করিতেছেন।

    ‘সোমপ্রকাশ’ ২০ পৌষ ১২৯৩

    ‘সোমপ্রকাশ’ পত্রিকার এই বিবরণ প্রত্যক্ষদর্শীর বিবরণ, কোনও অতিরঞ্জন এর মধ্যে নেই। জাতীয় জনজাগরণের এই দৃশ্য বাস্তবিকই বোম্বাই সভা, ‘সোমপ্রকাশ’—এর ভাষায়, স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাহলে জাতীয় জাগরণের এই কল্লোল বাংলার কলকাতা শহরে কি এমনিতেই শোনা গিয়েছিল? জাতীয় জাগরণের এই কলরব বাংলা দেশে শোনা গিয়েছিল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে, কারণ হিন্দু মেলা থেকে আরম্ভ করে ভারতসভা, জাতীয় সম্মেলন প্রভৃতি অনুষ্ঠানের ভিতর দিয়ে কংগ্রেসের মতো সেদিনকার জাতীয় প্রতিষ্ঠানের আবির্ভাব ও প্রতিষ্ঠার পথ বাংলা দেশে শিক্ষিত বাঙালি মধ্যবিত্তরাই প্রস্তুত করেছিলেন। এ কথা ঐতিহাসিক সত্য, বাঙালিত্বের বড়াই নয়।

    তারপর কংগ্রেসের জাতীয় আন্দোলনের বিচিত্রগতি পর্যালোচনা করলে দেখা যায় যে যখনই পুরাতন ও নতুন রক্ষণশীল ও প্রগতিশীল ভাবধারার সংঘাত হয়েছে নীতি ও আদর্শ নিয়ে, তখনই নতুনপন্থী প্রগতিশীল বাঙালিরা আন্দোলেনের গতি ও রূপ পরিবর্তন করতে এগিয়ে এসেছেন। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের মতো নেতারাও যখন রক্ষণশীলতার দিকে ঝুঁকেছেন, তখন বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষের মতো নবাগতরা তাঁদের বাতিল করতে কুণ্ঠিত হননি। বাংলার স্বদেশি আন্দোলনের ফলে কংগ্রেসের মধ্যে যখন স্বরাজ, বিদেশি পণ্য বয়কট, জাতীয় শিক্ষা প্রভৃতি আদর্শের আমদানি হল, তখন (১৯০৭—০৯) ভারতের তিন নেতা কংগ্রেসের মধ্যে জনপ্রিয় দেশনায়ক হয়ে উঠলেন—মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক, পাঞ্জাবের লালা লাজপত রায়, বাংলার বিপনচন্দ্র পাল। ‘লাল—বাল—পাল’ তিনজনের নাম একত্রে ভারতের জনগণের মুখে মুখে তখন উচ্চারিত হত। এঁরা ছিলেন কংগ্রেসের ‘এক্সট্রিমিস্ট’ বা চরমপন্থী দলের নেতা। এঁদের বিরোধীদের বলা হত ‘মডারেট’ বা নরমপন্থী। মহাত্মা গান্ধীর নেতৃত্বকালে, প্রথম ও শেষ পর্বে, কংগ্রেসের মধ্যে নতুন—পুরাতন যে সংঘাত হয়, বাঙালিদের মধ্যে তার প্রথম পর্বের নেতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং শেষ পর্বের নেতাজি সুভাষচন্দ্র বসু। এইভাবে জাতীয় কংগ্রেসের উৎপত্তিতে যেমন, তার বিকাশ ও অগ্রগতিতে তেমনি বাঙালি রাষ্ট্রনায়করা অগ্রণী হয়েছেন। বাঙালিত্ববোধের চাইতে ভারতবোধ এবং সর্বভারতীয় জাতীয়তাবোধ বরাবরই তাঁদের কাছে মহত্তর আদর্শ বলে গণ্য হয়েছে। প্রাদেশিকতা বা সাম্প্রদায়িকতার বদ্ধকূপে কোনোদিনই তাঁরা মণ্ডূকনীতি পালন করতে পারেননি। এই উদার দেশাত্মবোধের মূল্যও বাঙালিকে কম দিতে হয়নি, আজও দিতে হচ্ছে। কিন্তু মূল্য যতই দিতে হোক, ক্ষতি যতই স্বীকার করতে হোক, বাঙালির রাষ্ট্রচিন্তা সহজেও ওই উদারতা ও প্রগতিশীলতার মহান ঐতিহ্য বর্জন করে সংকীর্ণতার বদ্ধগলিতে প্রবেশ করবে বলে মনে হয় না।

    ১৩৭৪। ১৯৬৭

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকাদম্বরী – বানভট্ট
    Next Article মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ – বিনয় ঘোষ

    Related Articles

    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ২ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    জনসভার সাহিত্য – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার বিদ্বৎসমাজ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাংলার সামাজিক ইতিহাসের ধারা – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    কলকাতা শহরের ইতিবৃত্ত ১ – বিনয় ঘোষ

    November 4, 2025
    বিনয় ঘোষ

    বাদশাহী আমল – বিনয় ঘোষ

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }