Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প137 Mins Read0
    ⤶ ⤷

    ০৬. খোকনের চলে যাবার কথা

    ০৬.

    পরদিন ভোরবেলা খোকনের চলে যাবার কথা। সারারাত ভেন্ট্রিলোকুইজম শুনে শুনে ঘুমাতে অনেক রাত হয়েছে তাই ঘুম থেকে উঠতে সবারই খানিকটা দেরি হল। ঘুম ভাঙতে আরও দেরি হত কিন্তু বিদেশ থেকে কুরিয়ার সার্ভিসে একটা চিঠি এসেছে, সেই লোক দরজা ধাক্কাধাক্কি করে রইসউদ্দিনের ঘুম ভাঙিয়ে দিল।

    খাম খুলে রইসউদ্দিন চিৎকার করে শিউলিকে ডাকাডাকি করতে লাগলেন, ভেতরে আমেরিকা থেকে তার ছোট চাচার চিঠি। রইসউদ্দিনকে আমেরিকা থেকে শিউলির ছোট চাচা বিশাল চিঠি লিখেছেন। তিনি খবর পেয়েছিলেন তার ভাই সপরিবারে নৌকাডুবি হয়ে মারা গেছে, শিউলি যে বেঁচে গিয়েছে সেটা তিনি জানতেন না। রইসউদ্দিন যে শিউলিকে দেখেশুনে রাখছেন সেজন্যে ছোট চাচা সারা চিঠিতে কম করে হলেও একশো বার তাকে ধন্যবাদ জানিয়েছেন। ছোট চাচা আমেরিকা থেকে এসে শিউলিকে নিয়ে যাবেন, ভিসার কীসব ব্যাপার আছে সেজন্যে যেটুকু দেরি হবে, তার বেশি একদিনও অপেক্ষা করবেন না। ছোট চাচা লিখেছেন শিউলিকে দেখেশুনে রাখতে রইসউদ্দিনের নিশ্চয়ই খরচপাতি হচ্ছে সেজন্যে তিনি এক হাজার ডলার পাঠালেন। টাকাটা পাঠাতে তাঁর খুব লজ্জা হচ্ছে, কারণ রইসউদ্দিন যে-মানবিক কাজটুকু করেছেন সেটা নিশ্চয়ই টাকা দিয়ে তুলনা করা যায় না।

    চিঠির ভেতরে ছোট চাচার কয়েকটা ছবি। তাঁর স্ত্রী বিদেশি হাসিখুশি একজন আমেরিকান মহিলা, দুজন ছেলেমেয়ে। ছোট চাচার বয়স বেশি নয়, ছবিতে দেখা যাচ্ছে বরফের মাঝে ছেলেমেয়েকে আঁকড়ে ধরে বসে আছেন। চিঠিতে শিউলির কয়েকটা ছবি পাঠানোর জন্য বলেছেন।

    রইসউদ্দিন ছোট চাচার চিঠি নিয়ে শিউলিকে ঘুম থেকে ডেকে তুললেন। শিউলি একটু ভয় পেয়ে বলল, “কী হয়েছে চাচা?”

    “তোমার ছোট চাচার চিঠি এসেছে।”

    শিউলি আনন্দে লাফিয়ে উঠে বলল, “সত্যি?”

    “হ্যাঁ। এই দেখা ছবি।”

    শিউলি খুঁটিয়ে খুঁটিয়ে ছবি দেখল। তার বিদেশি চাচি কী কাপড় পরে আছেন, তার চাচাতো ভাইবোনরা দেখতে কেমন, তার চাচার গায়ের রং কি আরও ফরসা হয়েছে, বরফটা কি একেবারে ধবধবে সাদা, পেছনের গাছে কোনো পাতা আছে কি না–এই ব্যাপারগুলো নিয়ে লম্বা-চাওড়া আলোচনা হল। একটা ছবি যে এত যত্ন করে দেখা যায় সেটা রইসউদ্দিন জানতেন না।

    শিউলির চঁচামেচি শুনে বল্টু আর খোকনও ঘুম থেকে উঠে গেছে। তাদের কাছে শিউলি তার ছোট চাচার গল্প করল। আর কিছুদিনের মাঝেই যে ছোট চাচা তাকে আমেরিকা নিয়ে যাবেন আর সে তখন শুধু টিকিস টিকিস করে ইংরেজি বলবে কথাটা সে তাদেরকে কয়েকবার শুনিয়ে দিল। ছোট চাচা তার খরচের জন্যে এক হাজার ডলার পাঠিয়েছেন শুনে শিউলির চোখ বড় বড় হয়ে গেল, এক হাজার ডলার বাংলাদেশী টাকায় কত টাকা সেটা হিসেব করে বের করে বল্টু, খোকন আর শিউলির প্রায় মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। ছোট চাচা শিউলির ছবি চেয়েছেন শুনে সাথে সাথেই সেটা কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়ে গেল। বল্টু বলল, “বড় রাস্তার মোড়ে ফটো স্টুডিও আছে। সেখানে গেলেই ছবি তুলে দেবে।”

    খোকন মাথা নাড়ল”হ্যাঁ, পেছনে সুন্দর সুন্দর সিনারি থাকে। পানির ফোয়ারা, হরিণ। ফটো তুললে মনে হয় সত্যি সত্যি পানির ফোয়ারার সামনে, হরিণের সামনে ফটো তুলেছে।”

    বল্টু বলল, “ফটো তোলার জন্যে টাই ভাড়া পাওয়া যায়।”

    শিউলি হি হি করে হেসে বলল, “দূর গাধা। আমি মেয়েমানুষ টাই দিয়ে কী করব?”

    রইসউদ্দিন বললেন, “একটা ক্যামেরা থাকলে ভালো হত। তা হলে সুন্দর সুন্দর ছবি তোলা যেত।”

    শিউলি জিজ্ঞেস করল, “আপনার ক্যামেরা নাই চাচা?”

    রইসউদ্দিন মাথা নাড়লেন, “নাহ্।”

    হঠাৎ শিউলির চোখ উজ্জ্বল হয়ে উঠল, বলল, “চাচা! ছোট চাচা আমেরিকা থেকে যে-টাকা পাঠিয়েছেন সেটা দিয়ে একটা ক্যামেরা কিনে ফেলেন।”

    রইসউদ্দিন হেসে ফেললেন, বললেন, “ঠিক আছে! তোমার চাচার টাকাটা তোমার জন্যেই থাকুক, একটা ক্যামেরা আমিই কিনে ফেলি। বাসায় একটা ক্যামেরা থাকা খারাপ না।”

    শিউলি, বল্টু আর খোকন আনন্দে চিৎকার করে উঠল।

    খোকনের রাতটা কাটিয়েই চলে যাবার কথা ছিল কিন্তু ক্যামেরা কেনা এবং সেটা দিয়ে শিউলির ছবি ভোলা শেষ না হওয়া পর্যন্ত সে থেকে যাওয়া ঠিক করল। ক্যামেরা জিনিসটা সে দূর থেকে দেখেছে কিন্তু কীভাবে ছবি তোলা হয় সেটা কখনো দেখেনি।

    তিনজনকে নিয়ে রইসউদ্দিন স্টেডিয়াম মার্কেটে গেলেন, সেখানে দরদাম করে শেষ পর্যন্ত একটা ভালো ক্যামেরা কিনলেন। এখন বাকি রইল শিউলির ছবি তোলা। স্টেডিয়ামের সামনে এক জায়গায় শিউলকে দাঁড় করানো হল, ক্যামেরা চোখে লাগিয়ে যেই ক্লিক করবেন তখন বল্টু বলল, “একটা নতুন জামা হলে ভালো হত।”

    রইসউদ্দিন থেমে গেলেন, সত্যিই তাই। তিনি পুরুষমানুষ, সারাজীবন বাচ্চাকাচ্চা থেকে একশো হাত দূরে থেকেছেন, তাদের জামাকাপড় খেয়াল করে দেখেননি। শিউলির রং-ওঠা বিবর্ণ ফ্রকটা দেখে মনে হল সত্যিই এই মেয়েটার একটা নতুন কাপড় হলে চমৎকার হত। শিউলির ছোট চাচা এতগুলো টাকা পাঠিয়েছেন, এখন তার জন্যে তো নতুন জামা-কাপড় কেনাই যায়।

    রইসউদ্দিন তখন আবার স্কুটারে চেপে শিউলি, বল্টু আর খোকনকে নিয়ে এলেন এলিফেন্ট রোডে। বাচ্চাদের কাপড়ের দোকান ঘুরে ঘুরে শিউলির জন্যে কাপড়জামা কিনলেন। সাথে আরও দুটি বাচ্চা–তাদের জন্যেও কিনতে হয় কাজেই বল্টু আর খোকনের জন্যেও প্যান্টশার্ট আর জুতো কেনা হল। রইসউদ্দিন বহুদিন জামাকাপড় কেনেননি, বাচ্চা কাচ্চার কাপড় তো একেবারেই কেনেননি, খুব অবাক হয়ে আবিষ্কার করলেন খুব কম দামে বাচ্চাদের জন্যে ভারি সুন্দর সুন্দর জামাকাপড় পাওয়া যায়। দোকানে দোকানে ঘুরে ঘুরে জামাকাপড় কিনতে গিয়ে সবার খিদে লেগে গেল, রইসউদ্দিন তখন সবাইকে নিয়ে গেলেন ফাস্ট ফুডের দোকানে। পেট ভরে হ্যাঁমবার্গার আর পেপসি খেল সবাই।

    নতুন জামাকাপড় পরার পর সবার চেহারা একবারে পালটে গেল। রইসউদ্দিন অবাক হয়ে আবিষ্কার করলেন শিউলি মেয়েটির আসলে অপূর্ব মনকাড়া চেহারা, বল্টু এবং খোকনকেও আর পথেঘাটে ঘুরে-বেড়ানো ডানপিটে বাচ্চাদের মতো লাগছে না। তিনজনকে নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন একজন ফিরিওয়ালা রইসউদ্দিনকে থামিয়ে বলল, “স্যার বাচ্চাদের ভালো বই আছে, বই নিবেন? আপনার ছেলেমেয়ের জন্যে নিয়ে নেন।” রইসউদ্দিন তখন চমকে উঠে তিনজনের দিকে তাকালেন। তাদের দেখে সত্যি সত্যি মনে হচ্ছে যে তিনি একজন বাবা, ছুটির দিনে তার তিন ছেলেমেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন।

    নতুন ক্যামেরা নিয়ে শিউলির ছবি তুলতে গিয়ে দেখা গেল পথেঘাটে ছবি তোলা খুব সহজ নয়। ঠিক ছবি তোলার সময় কোনো-একজন ক্যামেরার সামনে হেঁটে চলে আসে। শিউলির তিনটি ছবি তুললেন রইসউদ্দিন, একটার মাঝে একজন ভিখিরি, একটার মাঝে একজন ফিরিওয়ালা, আরেকটার মাঝে একটা ছাগল ঢুকে গেল। বল্টু তখন বলল”এক কাজ করলে হয়।”

    “কী কাজ?”

    “শিশুমেলা চলে গেলে হয়।”

    “শিশুমেলা?” রইসউদ্দিন জিজ্ঞেস করলেন, “সেটা কী জিনিস?”

    বল্টু চোখ বড় বড় করে বলল, “ফাটাফাটি জায়গা। নাগরদোলা আছে। ভূতের ট্রেন আছে। ছবি ভোলার জন্যে একেবারে ফাস ক্লাস জায়গা।”

    শিউলি রইসউদ্দিনের দিকে তাকিয়ে বলল, “চলেন সেখানে যাই।”

    রইসউদ্দিন বললেন, “ঠিক আছে, চলো যাই। বের যখন হয়েছি সবকিছু দেখে আসি।”

    সবাই আবার স্কুটারে চেপে চলে এল শিশুমেলায়। টিকেট কেটে ভেতরে ঢুকে চারদিকে শিশুদের হৈচৈ আনন্দ দেখে শিউলি, বল্টু আর খোকনের প্রায় মাথা-খারাপ হওয়ার মতো অবস্থা। তিনজনে যখন আনন্দে ছোটাছুটি করছে তখন রইসউদ্দিন তাদের কয়েকটা ছবি নিলেন। মেলায় বাচ্চাদের আনন্দ করার নানা কিছু রয়েছে, কেন এইসব বিদঘুঁটে কাজ করে বাচ্চারা আনন্দ পায় সেটা নিয়ে। রইসউদ্দিনের মনে প্রশ্ন ছিল, কিন্তু চোখের সামনে সেটা দেখে অবিশ্বাস করবেন কী করে? ছোট বাচ্চাদের সাথে বোকার মতো একজন বড় মানুষ একটার মাঝে উঠে পড়েছিল, একটা চেয়ারের মতো জায়গা–সেটাকে উপরে-নিচে এবং ডানে বাঁয়ে ঝাঁকাতে ঝাঁকাতে ঘোরাতে থাকে। তার ভেতরে বাচ্চাগুলো আনন্দে এবং বয়স্ক মানুষটি আতঙ্কে চিৎকার করতে থাকে–রইসউদ্দিন দেখলেন বারকয়েক ঝাঁকুনি খেয়ে বয়স্ক মানুষটি হঠাৎ হড়হড় করে বমি করে দিল কিন্তু ছোট বাচ্চাদের আনন্দের এতটুকু ঘাটতি হল না।

    নাগরদোলা চেপে, রাইডে চড়ে, নৌকায় উঠে, ভিডিও গেম খেলে, ট্রেন চেপে ছোটাছুটি করে শেষ পর্যন্ত তিনজন ক্লান্ত হয়ে পড়ল। রইসউদ্দিন তাদের সাথে কিছুই করেননি কিন্তু তিনজনের পেছনে পেছনে ঘুরে আরও বেশি ক্লান্ত হয়ে গেলেন। মেলার মাঝে এক কোণায় খাবারের দোকান, সেটা দেখে একসাথে সবার খিদে পেয়ে গেল। বাইরে বেঞ্চে বসে সবাই হট প্যাটিস আর পেপসি খেল।

    খেতে খেতে আড়চোখে তাকিয়ে শিউলি দেখল তাদের পাশেই একটা বাচ্চা বসেছে, বাচ্চাটি ভীষণ মোটা। একগাদা খাবার নিয়ে কপাকপ করে খাচ্ছে, তখন পাশে বসে-থাকা মা বললেন, “আর খাসনে বাবা।”

    ছেলেটা খাবার-মুখে চিবুতে চিবুতে বলল, “কেন খাব না?”

    “পেটের মাঝে ভুটভাট করবে।”

    “যাও! বলে বাচ্চাটা তার মায়ের কথা উড়িয়ে দিয়ে আবার গবগব করে খেতে লাগল।

    খোকন হঠাৎ মাথা এগিয়ে দিয়ে ফিসফিস করে বলল, “দেখ মজা।”

    সাথে সাথে হঠাৎ সবাই স্পষ্ট শুনল ছেলেটার পেট বিকট শব্দে ডেকে উঠল। মা বললেন, “ঐ দেখ তোর পেট কেমন শব্দ করছে।”

    ছেলেটা পেটে একটা চাটি মারতেই শব্দ বন্ধ হয়ে গেল। খানিকক্ষণ যেতে আবার পেটের ভেতর বিকট শব্দ, এবারে আগের থেকেও জোরে। তার মা বললেন, “আর খাসনে বাবা!”

    ছেলেটা আবার পেটে একটা চাটি মারল, সাথে সাথে শব্দ বন্ধ হয়ে গেল, কিন্তু প্রায় সাথে সাথেই আবার আরও বিকট শব্দে পেট ডেকে উঠল। ছেলেটা এবারে কেমন যেন সতর্ক হয়ে উঠে দাঁড়াল, বলল, “আর খাব না মা। চলো বাড়ি যাই। পেটের ভেতর কেমন জানি করছে।”

    ছেলেটা আর তা মা-উঠে যাবার সাথে সাথেই শিউলি, বল্টু আর খোকন হিহি করে হাসতে শুরু করল, তাদের হাসি আর থামতেই চায় না। কাছেই রইসউদ্দিন। বসেছিলেন, তিনি বুঝতেই পারলেন না কী এমন হাসির ব্যাপার হয়েছে।

    রাতে বাসায় ফিরে আসার সময় স্কুটারে বসে বসে তিনজনের চোখেই ঘুম নেমে আসে, আধোঘুমে কেউ-না আবার স্কুটার থেকে পড়ে যায় সেই ভয়ে রইসউদ্দিন তিনজনকে শক্ত করে আঁকড়ে ধরে রাখলেন। স্কুটারের ঝাঁকুনিতে বাচ্চাগুলোর মাথা তার বুকের মাঝে ঘষা খেয়ে যাচ্ছিল আর হঠাৎ করে রইসউদ্দিনের বুকের মাঝে কেমন জানি করতে থাকে। তার মনে হতে থাকে একা একা নিঃসঙ্গভাবে বেঁচে না থেকে তিনিও যদি বিয়ে করে সংসারী হতেন তা হলে এমন হয়তো তার নিজের এরকম কয়জন সন্তান হত, তাদের হাত ধরে তিনি শিশুমেলা নিয়ে যেতেন। কিন্তু এখন তার জন্যে খুব দেরি হয়ে গেছে।

    রাত্রিবেলা খাবার পর শিউলি এসে খুব কাঁচামাচু হয়ে বলল, “চাচা!”

    “কী হল?”

    “আমার ছোট চাচা তো অনেক টাকা পাঠিয়েছে, তা-ই না?”

    “হ্যাঁ, পাঠিয়েছেন।”

    “এই টাকা খরচ করে–ইয়ে-মানে ইয়ে–”

    “কী?”

    “খোকনকে আমাদের সাথে রাখতে পারি না?”

    রইসউদ্দিন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “খোকনের নিজের বাবা-মা ভাই-বোন–”

    শিউলি বাধা দিয়ে বলল”কেউ নেই। কেউ নেই তার। দূর-সম্পর্কের ফুপুর সাথে থাকে। সেই ফুপু একেবারে আদর করে না।”

    রইসউদ্দিন চুপ করে রইলেন। শিউলি অনুনয় করে বলল, “খোকনকে দেখে মায়া পড়ে গেছে চাচা। যে-কয়দিন আমি আছি আমাদের সাথে থাকুক। আমি যখন চলে যাব তখন বল্টু আর খোকনও চলে যাবে।” শিউলি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, “আমরা কোনোরকম দুষ্টুমি করব না। খুব ভাল হয়ে থাকব।”

    রইসউদ্দিন একটা নিঃশ্বাস ফেলে বললেন, “ঠিক আছে। কিন্তু একটা কথা।”

    “কী কথা?”

    “এই শেষ। তোমরা আর নতুন কোনো বাচ্চা আমদানি করতে পারবে না। প্রথমে তুমি, তার পরে এসেছে বল্টু। এখন হল খোকন। এইভাবে যদি একজন একজন করে আসতে থাকে তা হলে কয়েকদিন পর এই বাসায় আর আমার থাকার জায়গা থাকবে না।”

    “ঠিক আছে চাচা, আর কেউ আসবে না।”

    “মনে থাকে যেন!”

    “মনে থাকবে।”

    সপ্তাহ দুয়েক পর শিউলির ছবি পেয়ে তার ছোট চাচা আবার বিশাল একটা চিঠি লিখলেন রইসউদ্দিনকে। চিঠির শেষে লিখলেন, “… আপনার পাঠানো ছবিতে শিউলির সাথে আপনার ফুটফুটে দুই ছেলেকে দেখে বড় ভালো লাগল। ছবিতে শিউলির মুখে যে-হাসি দেখেছি সেটি দেখে আমি নিঃসন্দেহ হয়েছি মেয়েটিকে আপনি আপনার নিজের মেয়ের মতো করেই দেখেশুনে রাখছেন। শিউলির বড় সৌভাগ্য সে আপনার মতো একজনের ভালোবাসা পেয়েছে। আপনার জন্যে, আপনার স্ত্রীর জন্যে এবং আপনার ফুটফুটে দুই ছেলের জন্যে অসংখ্য ভালোবাসা।…”

    পুরো ব্যাপারটি কেমন করে শিউলির ছোট চাচাকে বোঝাবেন রইসউদ্দিন চিন্তা করে পেলেন না। শেষ পর্যন্ত ব্যাপারটা নিয়ে চুপচাপ থাকাই তার কাছে বুদ্ধিমানের কাজ বলে মনে হল। সামনাসামনি যখন দেখা হবে তখন ব্যাপারটি বুঝিয়ে দিলেই হবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবুবুনের বাবা – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article বকুলাপ্পু – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }