Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বিক্রয় ও জনসংযোগ প্রতিনিধি হবেন কীভাবে – ডেল কার্নেগি

    ডেল কার্নেগি এক পাতা গল্প159 Mins Read0
    ⤶ ⤷

    ১১. বক্তার পরিচিতি, উপস্থিতি আর পুরস্কার গ্রহণ

    ১১. বক্তার পরিচিতি, উপস্থিতি আর পুরস্কার গ্রহণ

    আপনাকে যখন জনগণের সামনে কিছু বলার জন্য ডাকা হয় তখন আপনি আর একজন বক্তাকে পরিচিত করাতে পারেন যিনি শ্রোতাদের মুগ্ধ ইত্যাদি করতে পারেন। আপনি হয়তো কোন প্রতিষ্ঠানের হয়ে থাকতে পারেন। তেরোর পরিচ্ছেদে আমি দীর্ঘ বক্তৃতা আয়ত্ত করার বিষয়ে বলব। আর এই পরিচ্ছেদে বলব বক্তব্যের পরিচিতি কিভাবে দিতে হয় সে সম্পর্কে। এ ছাড়াও আমি আপনাদের কিছু মূল্যবান সূত্র দেব কিভাবে নিজের উপস্থিতি সহজ করে পুরস্কার গ্রহণ করতে পারা যায়।

    বিখ্যাত লেখক আর বক্তা, জন ম্যাসন ব্রাউন, যার সজীব বক্তৃতা সারা দেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছিল, একরাত্রিতে তিনি বক্তৃতা দিতে যান। তাকে একজন পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।

    লোকটি ব্রাউনকে বললেন, ‘যা বলতে যাচ্ছেন তা নিয়ে ভাববেন না। আরাম করুন। বক্তৃতা তৈরি করে রাখা আমার পছন্দ নয়। এই তৈরি হওয়ায় কাজ হয় না, এতে সব ব্যাপারটারই মাধুর্য নষ্ট হয়ে যায়। আমি বক্তৃতা করার সময় একটা প্রেরণার অপেক্ষায় থাকি আর তাতে কখনও ব্যর্থ হই না।’

    এমন চমৎকার কথাগুলো শুনে মিঃ ব্রাউন ভেবেছিলেন তাঁকে পরিচয় করিয়ে দেওয়াটাও এমনই সুন্দর হবে। কিন্তু যা ঘটল সেটা মিঃ ব্রাউন তার অ্যাকিউসটমড অ্যাজ আই অ্যাম’ বইতে বলেছেন। তার বন্ধু এইভাবে শুরু করেন :

    ‘ভদ্রমহোদয়গণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি কি? আজ আপনাদের জন্য কিছু খারাপ সংবাদই এনেছি। আমরা চেয়েছিলাম আইজ্যাক এফ. মার্কোসন আপনাদের সামনে আজ বক্তৃতা দেবেন। কিন্তু তিনি অসুস্থ হওয়ায় আসতে পারেন নি। (হাততালি)। এরপর আমরা সেনেটর ব্লেডরিজকে আমন্ত্রণ করি বক্তৃতা দিতে … কিন্তু তিনি খুবই ব্যস্ত। (হাততালি)। শেষ পর্যন্ত চেষ্টা করি কানসাস সিটির ড. লয়েড গ্লোগ্যানকে আনতে (হাততালি)। শেষ পর্যন্ত আমরা পেয়েছি–জন ম্যাসন ব্রাউনকে। (সব চুপচাপ)।

    এই মারাত্মক কাণ্ড দেখে মি. ব্রাউন কেবল বলেছিলেন : আমার সেই প্রেরণাদায়ক বন্ধু যে আমার নামটা ঠিকঠাক বলতে পেরে ছিলেন তাই নেহাৎ সৌভাগ্য।’

    এতে বুঝতে পারছেন নিশ্চয়ই ভদ্রলোক প্রেরণা নিয়ে অতখানি নিশ্চিন্ত থাকা সত্বেও বন্ধুকে কতটা এগিয়ে নিতে পারতেন। চেষ্টা করলে ব্যাপারটা আরও মারাত্মক হতে পারত। পরিচিতি দিতে গিয়ে তিনি শ্ৰোতা আর বক্তা দুজনেরই প্রচণ্ড ক্ষতি করেন। অনেক সভাতেই সভার কর্তারা এভাবে ব্যর্থ হন আর শ্রোতা ও বক্তার প্রচণ্ড ক্ষতি করে বসেন।

    কোন বক্তৃতা করার মুখবন্ধ আর পরিচিতি অনেকটা সামাজিক পরিচয়ে মতই উদ্দেশ্যে পূর্ণ থাকে। এতে শ্রোতা আর বক্তা কাছাকাছি আসতে পারেন, একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়াও গড়ে ওঠে এবং দুদলের মধ্যে একটা একাত্মতা তৈরি হয়। যিনি বলেন, আপনাকে কোন বক্তৃতা দিতে হবে না। শুধু বক্তাকে পরিচয় করালেই চলবে, তিনি ঠিক বলেন না। এটা জেনে রাখা সকলেরই উচিত যে পরিচয় করিয়ে দেওয়ার মুখবন্ধ যদি বক্তৃতা দেওয়া হয় তার মূল্য অনেকখানি। অনেকেই ভুল বশতঃ তাকে গুরুত্ব দেন না।

    ‘পরিচিতি’ কথাটা লাতিন কথা থেকে উৎপন্ন হয়েছে। কথাটির অর্থ ভিতরের কথা জানানো। অর্থাৎ যে বক্তার পরিচয় দেওয়া হবে তার সব কথাই যেন শ্রোতারা জানতে পারেন। এর ফলে শ্রোতারা বক্তার সম্পর্কে আগ্রহী হবেন। তারা বুঝতে পারবেন যে বিষয়ে কথা বলা হবে বক্তা তার উপযুক্ত। অন্যভাবে বলা যায় ‘পরিচিতি’ হল শ্রোতাদের কাছে বিষয়বস্তু বিক্রী করা এবং তারই সঙ্গে বক্তাকেও। আর এ কাজ করা দরকার যত কম সময়ে সম্ভব।

    এবার বলুন তাই কি সত্যিই করা হয়? কখনই না। দশ বারের মধ্যে অন্ততঃ ন’ বারই না। প্রতিটি পরিচিতিই হয়ে ওঠে দুর্বল, ক্ষমার অযোগ্য। একাজ করতে পারলে ঢের সমস্যারই হয়তো সমাধান হতে পারত।

    বক্তা আর তার বক্তৃতার বিষয়ে পরিচিতির জন্য এবার কিছু সূত্র দিচ্ছি।

    ১. যা বলতে চান ভাল করে তৈরি রাখুন

    পরিচয়জ্ঞাপক বক্তৃতা ছোট্ট হলেও, হয়তো মিনিট পাঁচেকই লাগে এতে, এটা ভাল মতই তৈরি করা দরকার। প্রথমে আপনাকে বিষয় নির্বাচন আর মালমশলা জোগাড় করতে হবে। এটা তিনটে বিষয়ে গাঁথা থাকবে : বক্তার বক্তব্য বিষয়, ওই বিষয়ে কথা বলার জন্যে বক্তার যোগ্যতা, আর তার নাম। মাঝে মাঝে চতুর্থ একটা বিষয় দরকার হয়–যে বিষয় বক্তা বেছে নিয়েছেন শ্রোতাদের কাছে তা কেন আদরণীয় হবে।

    প্রথমেই আপনাকে নিশ্চিত হতে হবে বক্তৃতার সঠিক শিরোনাম আপনি জানেন, আর বক্তা যে ওই বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। পরিচয় দানের মধ্যে কোন গলদ থাকা ব্যাপারটার মত আর কিছুই বক্তার কাছে বিরক্তিকর হতে পারে না। এতে আরও মনে হয় বক্তব্য বিষয়ে বক্তার অধিকারই যেন নেই। এটা এড়ানো যায় শুধু বক্তার সম্বন্ধে সব ভাল ভাবে জানা থাকলে আর বক্তব্য বিষয়ে বেশি কথা না বলে। তবে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বে থাকলে বক্তব্য বিষয়ের শিরোনাম আপনার জানা থাকতেই হবে–সঠিক ভাবেই তা বলা চাই-শ্রোতাদের আগ্রহ জাগাতেই সেটা চাই। যদি সম্ভব হয় তাহলে সেটা সরাসরি বক্তার কাছ থেকেই সংগ্রহ করবেন। যদি কোন কারণে তৃতীয় কোন ব্যক্তির উপর নির্ভর করতে হয়, তাহলে আগে ভাগেই একটা কাগজে সেটা লিখে রাখতে পারলে বক্তার কাছে যাচাই করে নিন।

    তবে আপনার আসল দরকার বক্তার সমস্ত গুণাগুণ সম্পর্কে সঠিক একটা ধারণা। বক্তা যদি অত্যন্ত নামী কোন ব্যক্তি হয়ে থাকেন তাহলে তার সম্বন্ধে জেনে নেওয়া তেমন কঠিন কাজ হবে না। আসল কথা আপনার জ্ঞাতব্য বিষয় হবে বক্তার জীবনী, তাঁর কৃতিত্ব, তাঁর বক্তব্য বিষয়ে যথাযথ ধারণা ইত্যাদি। মোট কথা সবই যেন নির্ভুল তথ্য হয়।

    একটা উদাহরণ দিচ্ছি। আমি একবার একজন নামকরা বক্তাকে–যিনি অনেক জানেন’-আইরিশ কবিকে পরিচয় করাতে দেখি। সেই আইরিশ কবি হলেন ডব্লিউ. বি. ইয়েটস। ইয়েটসের নিজের কবিতা পড়ার কথা ছিল। এর কয়েক বছর আগে ইয়েটস তাঁর কাব্য প্রতিভার জন্য শ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার পান। আমার ধারণা শ্রোতাদের মধ্যে অন্তত শতকরা দশজনই জানতো না নোবেল পুরস্কারের মূল্য কতখানি। তাই দুটি বিষয়েই জানানো উচিত ছিল। অথচ সে ধার দিয়ে আদৌ না গিয়ে সভাপতি গ্রীক পৌরাণিক কাহিনী আর কাব্য সম্বন্ধে বলে গেলেন।

    অনেক সময়েই দেখা যায় সভায় পরিচয় দানের সময় বক্তার নামটাও ঠিক ঠিক বলা যায় না। জন ম্যাসন ব্রাউন বলেছেন বহুবার হাস্যকরভাবে তাঁর ভুল নাম সভায় বলা হয়। কোন সময় তার নাম বলা হয় জন ব্রাউন ম্যাসন, কখনও বা জন স্মিথ ম্যাসন। বিখ্যাত কানাডীয় হাস্যরস সাহিত্য রচয়িতা ষ্টিফেন লীফক তার একটা বইয়ে লিখেছেন এক সভায় তাঁর পরিচয় দেওয়া হয় এইভাবে :

    ‘আজকে অনেকেই এখানে এসেছেন মি. লীরয়েডের কথা শোনার জন্য কে তার নাম জানেন? মিঃ লীরয়েড তো আমাদের একান্ত পরিচিত।

    ভাবুন ব্যাপারটা, লীফক হয়ে যান লীরয়েড!

    তাহলে পরিচয় প্রদানে কি ধরণের কথা বলা উচিত? নীচে এ সম্পর্কে কিছু আলোকপাত করা হয় :

    ‘আমাদের বক্তা নিজের বিষয়ে একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। তিনি যা বলতে এসেছেন তা শোনার জন্য আমরা উদগ্রীব হয়ে আছি, বহুদূর থেকেই এজন্য তিনি এখানে এসেছেন। তাই শ্ৰীঅমুককে আপনাদের সামনে পরিচিত করাতে পেরে আমি গর্ব অনুভব করছি।‘

    ২. টি. আই. এস সূত্র অনুসরণ করুন

    পরিচয় প্রকাশের কাজে টি. আই. এস সূত্র আপনার গবেষণার ক্ষেত্রে অত্যন্ত কাজ দেবে। এ হল এইরকম :

    ১। টি. হল টপিক্স বা বিষয়। অতএব বক্তার বক্তব্য বিষয় সম্পর্কে প্রথমেই শ্রোতাদের অবহিত করবেন।

    ২। আই. হল মুখবন্ধ বা ইস্পোরটেন্স। এ ব্যাপারে বক্তব্যের মুখ্য বিষয় মুখবন্ধ দিয়ে শ্রোতাদের অবহিত করুন।

    ৩। এস. হল স্পিকার বা বক্তা। এক্ষেত্রে বক্তার কৃতিত্ব সুনাম এবং দক্ষতার বিষয়ে সকলকে জানান।

    তার নাম প্রকাশ করুন বেশ স্পষ্ট উচ্চারণে।

    এই ফর্মূলা বা সূত্র নানাভাবেই কাজে লাগাতে পারেন, আর তা করা যাবে আপনার কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে।

    একটা উদাহরণ রাখছি। এটি ‘নিউইয়র্ক সিটি’ কাগজের সম্পাদক হোমার থর্ন নিউইয়র্ক টেলিফোন কোম্পানীর কর্মকর্তা জর্জ ওয়েলবাউমকে কিছু সংবাদপত্রের কর্মীদের সামনে পরিচয় করাতে গিয়ে বলেছিলেন :

    ভদ্র মহোদয়গণ, আজ আমাদের বক্তার বক্তব্য বিষয় হল ‘টেলিফোন ব্যবস্থা ও আপনি’।

    ‘আমার মনে হট কেড যখন টেলিফোন করতে চান তারপর যা হয় সেটা একটা মস্ত রহস্য।‘

    ‘আপনারা ভুল নম্বর পান কেন? কেনই বা নিউইয়র্ক থেকে শিকাগোয় টেলিফোন করা পাশের শহরে করার চেয়ে কঠিন হয়ে পড়ে? আমাদের বক্তার এর উত্তর জানা আছে। গত বিশ বছর ধরে এ নিয়ে তিনি নাড়াচাড়া করেছেন।’

    ‘আজ তিনি আপনাদের সামনে কথা বলবেন। তিনি আজ আপনাদের কাছে একজন দেবদূত। তিনি টেলিফোন কোম্পানীর একজন উচ্চপদস্থ কর্মচারী।‘

    ‘ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ, এবার আপনাদের সামনে আসছেন মিঃ জর্জ ওয়েলবাউম’।

    লক্ষ্য করে দেখুন কি কৌশলে পরিচয় প্রদান করা যায়। আমার বিশ্বাস এই পরিচয় প্রদানের কথাগুলো কখনই মুখস্থ করা হয়নি–এটা কখনও করা উচিত নয়। পরিচিতি দান সব সময়েই স্বতঃস্ফুর্ত হওয়া চাই।

    ৩. উৎসাহী হয়ে উঠুন

    কোন বক্তাকে পরিচিত করার সময় আপনার হাবভাবের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বেশ বন্ধুত্বপূর্ণ হতে চাইবেন। শুধু মুখের কথা না বলে আপনার ভাবে, আবেগে তা প্রকাশ করা চাই। পরিচয় প্রকাশ করার মুহূর্তে যদি বেশ কিছুটা রহস্যের আমেজ আনতে পারেন তা হলে তো কথাই নেই। শ্রোতারা তা পরিপূর্ণ উপভোগ করবেন।

    আপনাকে পরিচিতি প্রদানের সময় প্রথমে বক্তার বক্তব্য বিষয় উল্লেখ করতে হবে। কথা বলার শেষেই বক্তার পরিচয় প্রদান করা দরকার। এই সময় স্পষ্ট উচ্চারণে, থেমে থেমে সঠিক নামটি করবেন।

    আরও একটা কথা অবশ্য মেনে চলা চাই–তা হল পরিচয় প্রকাশ করার সময় কোনভাবে কখনই বক্তার দিকে তাকাবেন না। শ্রোতাদের কথাও ভাববেন না।

    ৪. আন্তরিক হয়ে উঠুন

    সবশেষে আন্তরিক হওয়া চাই। কোন হালকা কথা বলবেন না। কোন বেফাঁস মন্তব্য মারাত্মক হতে পারে। শ্রোতারা এ ধরণের মন্তব্যের ভুল ব্যাখ্যা করতে পারে। মনে রাখবেন বক্তার সঙ্গে আপনার সৌহার্দ্য বা বন্ধুত্ব থাকতে পারে, কিন্তু শ্রোতাদের সঙ্গে তা থাকে না। সেটা গড়ে তোলার দায়িত্ব আপনারই। অতএব আপনাকে সেইভাবেই চলতে হবে।

    ৫. পরিচিতি প্রদানের বক্তৃতা ভালভাবে তৈরি রাখুন

    ‘এটা বহুবার প্রমাণিত হয়েছে যে মানুষের মনের সবচেয়ে বড় আকাঙক্ষা হল সম্মান পাওয়া।‘

    কথাটা বিখ্যাত লেখিকা মার্জোরি উইলসন যখন বলেন তখন সত্যিকার সকলের মনের কথাটাই বলেছিলেন। আমরা সবাই জীবনে এগিয়ে চলতে চাই। আমরা চাই সকলে আমাদের প্রশংসা করুক। আমরা অন্যের নজর কাড়তে চাই। আর সেটা শুধুমাত্র মৌখিক প্রশংসা বা কোন পুরস্কার যাই হোক না কেন। এটার যাদুকরী শক্তি আছে।

    বিখ্যাত টেনিস তারকা অ্যালথিয়া গিবসন এই সব মানব মনের আকাঙ্খর কথা তাঁর আত্মজীবনী ‘আই ওয়ান্টেড টু বি সামবডি’ তে চমৎকারভাবে বলেছেন।

    আমরা যখন কোন পরিচয়জ্ঞাপক কথা বলতে চাই তখন আমরা বুঝিয়ে দিতে চাই বক্তা সত্যিই একজন বিখ্যাত মানুষ। কোন বিশেষ বিষয়ে তিনি কৃতিত্ব দেখিয়েছেন। এ সম্মান তাঁর প্রাপ্য। আমরা তাই তাঁকে সম্মানিত করতে চাইছি! আমরা যে পুরস্কার দিতে চাই তা হয়তো অতি সামান্যই, কিন্তু গ্রহীতার কাছে তার মূল্য অনেকখানি। শ্রোতারাও এ ঘটনা চিরজীবন মনে রাখেন।

    পরীক্ষায় প্রমাণিত শ্রেষ্ঠ একটি সূত্রের উদাহরণ দিচ্ছি :

    ১। কেন পুরস্কার প্রদান করা হচ্ছে সেকথা ঘোষণা করুন, হয়তো তা দীর্ঘ কাজের জন্য বা কোন প্রতিযোগিতায় জয়লাভ করায়, সরল ভাষায় তা জানান।

    ২। পুরস্কার গ্রহীতার জীবন সম্পর্কে সামান্য কথায় শ্রোতাদের অবহিত করুন।

    ৩। বলুন এই পুরস্কার বক্তার কতখানি প্রাপ্য, আর তা প্রদান করে আপনারা কতটা আনন্দিত।

    ৪। পুরস্কার প্রাপককে অভিনন্দিত করে প্রত্যেকের হয়ে শুভেচ্ছা জানান।

    ৫। একটা কথা মনে রাখা চাই কথাগুলোর মধ্যে সবচেয়ে বেশি চাই আন্তরিকতার স্পর্শ। তবে এও মনে রাখা দরকার বক্তা বা পুরস্কার গ্রহীতার প্রশংসা করার সময় যেন বেশি বাড়াবাড়ি না করা হয়, কারণ কারও সম্পর্কে অতিশয়োক্তি করা তেমন কঠিন নয়। আমাদের কথাবার্তায় বন্ধুত্বের ভাবটাই বজায় রাখা চাই।

    ৬। গ্রহণের বক্তব্যে আন্তরিক হন

    পরিচিতি দানের বক্তব্যের চেয়ে এটি আরও ছোট হওয়া দরকার। এটা কখনই মনে মনে তৈরি রাখা যায় না, অথচ অবস্থার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক হওয়ায় সুবিধাও অনেক। শুধু ‘ধন্যবাদ’ বা ‘আজ আমার দারুণ আনন্দ’ ইত্যাদিতে কাজ হয় না। একটা সূত্র রাখা চাই এ বিষয়ে। তা হল এই রকম :

    ১। সকলকে আন্তরিকতা মেশানো ধন্যবাদ জানান।

    ২। যারা আপনাকে সহায়তা করেছেন, সেই সহকর্মী, মালিক বন্ধু বা আত্মীয়দের প্রশংসা করুন।

    ৩। সকলকে জানান পুরস্কার আপনার কাছে কতখানি মূল্যবান এবং সকলকে তা তুলে দেখান। কিভাবে তা কাজে লাগাবেন সকলকে বলুন।

    ৪। সকলকে এজন্য আপনার কৃতজ্ঞতা জানান।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রতিপত্তি ও বন্ধুলাভ – ডেল কার্নেগি
    Next Article ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ – ডেল কার্নেগি

    Related Articles

    ডেল কার্নেগি

    সুখীজীবন ও কাজের সন্ধানে – ডেল কার্নেগি

    August 19, 2025
    ডেল কার্নেগি

    ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ – ডেল কার্নেগি

    August 19, 2025
    ডেল কার্নেগি

    প্রতিপত্তি ও বন্ধুলাভ – ডেল কার্নেগি

    August 19, 2025
    ডেল কার্নেগি

    বক্তৃতা শিখবেন কীভাবে – ডেল কার্নেগি

    August 19, 2025
    ডেল কার্নেগি

    স্ত্রী যখন বান্ধবী – ডেল কার্নেগি

    August 19, 2025
    ডেল কার্নেগি

    বরণীয় যারা স্মরণীয় যারা – ডেল কার্নেগি

    August 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }