Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বীর শ্রেষ্ঠ – জাহানারা ইমাম

    জাহানারা ইমাম এক পাতা গল্প61 Mins Read0
    ⤶ ⤷

    বুক পেতে মৃত্যু

    ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ বীরশ্রেষ্ঠ

    সংসারের অভাব ঘোচানোর জন্য অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই তাঁকে চাকুরি নিতে হয়েছিল সেনাবাহিনীতে। প্রতিবেশীরা অনেকেই আপত্তি করে বলেছিলেন, ‘কচি ছেলেটাকে মিলিটারিতে দিলে? ও চাকরিতে কি মরণ-বাঁচনের ঠিক আছে?’

    ছেলে শহীদ হবার দশবছর পরে ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফের মা বলেছিলেন, ‘পড়শিরা সেদিন আমাকে মানা করেছিল। তবু বুকের ছেলেকে ঠেলে দিয়েছিলাম যুদ্ধের মুখে। যুদ্ধেই হারিয়েছি ছেলেকে। কিন্তু তার জন্য আজ আর আমার মনে দুঃখ নেই। আমার রউফ দেশের মুক্তির জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। শ্রেষ্ঠ বীর হয়েছে।’বলতে বলতে পুত্রশোকাতুরা মা দুঃখে উথলে কেঁদে উঠে বললেন, ‘কিন্তু আমার বুক যে খালি হয়ে গেছে।’

    .

    ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে শহীদ ছেলের স্মৃতি নিয়ে বেঁচে আছেন মা মুকিদুন নেসা। এই গ্রামেই ১৯৪৩ সালের মে মাসে জন্মগ্রহণ করেন মুন্সী আব্দুর রউফ। বাবা মুন্সী মেহেদী হোসেন ছিলেন গ্রামের মসজিদের ইমাম। জমিজমা ছিল সামান্যই। সচ্ছলতা যাকে বলে তা ছিল না সংসারে। কিন্তু ইমাম সাহেব বলে মর্যাদা ছিল অনেক। গ্রামের যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানে ডাক পড়ত তাঁরই। রউফের লেখাপড়ার হাতেখড়ি বাবার কাছেই হয়েছিল। মা-ও কিছু লেখাপড়া জানতেন। ‘বিষাদ সিন্ধু’ বইটা তিনি তিনবার পড়েছিলেন। বিবি ফাতেমার নয়নের মণি ইমাম হোসেনের কারবালার যুদ্ধে শহীদ হওয়ার কাহিনী নিশ্চয় তঁকে উদ্বুদ্ধ করেছিল। তাই হয়তো তিনি নিজের বুকের মানিককেও যুদ্ধে পাঠাতে দ্বিধা করেননি। যদিও পুত্রশোকে বুক তার ভেঙে গেছে। জীবন হয়েছে নিরবলম্ব।

    রউফকে মা রব বলে ডাকতেন। দোহারা গড়নের দামাল প্রকৃতির ছেলে ছিলেন রব। সারাদিন টোটো করে ছুটে বেড়াতেন মাঠে-ঘাটে। লেখাপড়ায় মাথা ভালো ছিল, কিন্তু মন বসতে চাইত না কিছুতেই। একবার মা তাকে বকাঝকা করে পড়তে বসাবার চেষ্টা করেছিলেন বলে রব ছুটে ঘর থেকে বেরিয়ে গেছেন। মা-ও ছুটেছেন পিছন পিছন। কিন্তু দস্যি দামাল রব ছুটতে ছুটতে একেবারে মধুমতী নদীর পাড়। মাকে ভয় দেখিয়ে বলেছেন, ‘আমাকে ধরতে এলে দেব নদীতে ঝাঁপ করে।

    এই মধুমতী নদীকে কেন্দ্র করেই সালামতপুর গ্রামের অধিবাসীদের ভাগ্য ওঠানামা

    .

    মধুমতী নদীর ভাঙনে ধীরে ধীরে চলে যাচ্ছে গ্রামবাসীদের চাষের জমি, বসতবাড়ি। বর্ষায় যে প্লাবন আসে মধুমতীর বুকে, তাতে ডুবে যায় সবুজধানের শীষে খরা জমি, কৃষকদের আশা-ভরসা। আবার খরার সময় নদীর বুক চিরে জাগে ধু-ধু বালুচর। তখন ধান বুনলে ধান হয় না। প্লাবনে ভাসে, খরায় পোড়ে সালামতপুর গ্রামের জমি, দুঃখ জমে সালামতপুর গ্রামের লোকদের জীবনে। রউফদের জীবনেও তার ব্যতিক্রম হয়নি। একদিকে মধুমতী গ্রাস করেছে তাঁদের জমি, অন্যদিকে মৃত্যু ছোবল দিয়েছে মুন্সী মেহেদী হোসেনকে।

    রউফ তখন খুব ছোট। চাদর-ঢাকা পিতার শায়িত দেহ দেখেও হয়তো ঠিকমতো বুঝতে পারেনি কী সর্বনাশ ঘটে গেছে। চারপাশে আত্মীয়-স্বজন-প্রতিবেশীর কান্নার রোলে হকচকিয়ে সে মাকে প্রশ্ন করেছিল, ‘মা, বাবা কি সত্যি মরে গেছেন?’ মা তার জবাব দিতে পারেননি। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আরো বেশি কান্নায় ভেঙে পড়েছিলেন।

    মুন্সী মেহেদী হোসেন মারা গেলেন এক ছেলে রউফ এবং দুই মেয়ে জহুরা ও হাজেরাকে রেখে। অনিবার্যভাবেই এদের মানুষ করে তোলার ভার পড়ল মা মুকিদুন নেসার উপর। তিনি নিত্যদিন অভাবের সঙ্গে সংগ্রাম করেছেন তিনটি নাবালক সন্তানের ভরণ-পোষণের জন্য। অন্যের বাড়ির কাঁথা সেলাই করতেন, শিকা তৈরি করতেন। এভাবে কোনোমতে সংসার চলত। দুঃখের দিনগুলি ভবিষ্যতের সুখের স্বপ্ন দেখে কাটত। স্বপ্ন দেখতেন, তাঁর রব বড় হবে, বড় হয়ে রোজগার করবে। তখন আর তাঁদের এত দুঃখ-কষ্ট অনটন থাকবে না।

    সেই রব ক্রমে বড় হয়েছেন। ছোটবেলার দুরন্তপনা কমে লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠেছেন। মেধাবী বলেও স্কুলে সুনাম রটেছে। কিন্তু অভাবের সংসারে ৮ম শ্রেণীর পর আর পড়া চালিয়ে যেতে পারেননি। জীবিকার অন্বেষণে ১৯৬৩ সনের মে মাসে ভর্তি হন তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেল্সে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়া কোনো ছেলের পক্ষে এটাই ছিল সম্মানজনক চাকুরি। তাছাড়া ছোট চাচা মুন্সী মোতালেব হোসেনও তখন ইপিআরের হাবিলদার। সেনাবাহিনীতে যোগ দেবার জন্য সেটাও একটা প্রেরণা ছিল বই কী!

    সংসারের টানে বাঁধা ছিল রউফ-এর মন। মাকে নিয়মিত টাকা পাঠাতেন। চিঠি লিখতেন। ছুটি নিয়ে মাঝেমাঝে বাড়ি যেতেন। মাকে সান্ত্বনা দিতেন। বড় মেয়ের বিয়ের সময় তাকে শাড়ি দিতে পারেন নি, এই দুঃখে মা কেঁদেছিলেন। সে-সময় রব ছোট ছিল। তবু সেই অল্প বয়সেই মাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ‘মা, কেঁদ না। আমি বড় হয়ে যখন চাকরি করব, তখন দেখো অনেক শাড়ি এনে দেব।’

    সেই রউফ বড় হয়ে যখন চাকুরি শুরু করেন, মা’র মনে ভবিষ্যতের আশা, সুখের স্বপ্ন বড় উজ্জ্বল হয়ে উঠতে থাকে। শেষের দিকে কেন জানি একটু কম বাড়ি আসতেন। মা ঘন ঘন আসার জন্য তাড়া দিয়ে চিঠি দিয়েছিলেন। রউফ চিঠির উত্তরে মাকে লিখেছিলেন, ‘এখন একটু কাজের ব্যস্ততা বেড়েছে, তাই আগের মতো ঘন ঘন ছুটি পাই না। তার জন্য তুমি চিন্তা কোরো না। ছোট বোনের বিয়ে ঠিক করো। আমি নতুন শাড়ি নিয়ে বাড়ি আসব।’

    .

    রউফ-এর আর বাড়ি আসা হয়নি বোনের জন্য নতুন শাড়ি নিয়ে। মা জানতেনও না, তখন দেশে কী প্রলয়ংকর কাণ্ড ঘটতে যাচ্ছে। অনুধাবন করতে পারেননি, কেন ছেলে শেষের দিকে বাড়ি আসা কমিয়ে দিয়েছিলেন। দেশের সর্বস্তরের জনগণের মনে তখন পশ্চিম পাকিস্তানী একনায়ক শাসনের বিরুদ্ধে ক্ষোভ, সশস্ত্রবাহিনীর বাঙালি কমিশন্ড-নন-কমিশন্ড সকল শ্রেণীর অফিসার ও কর্মচারীর মনেও ক্ষোভ— দেশের প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামের এক দুঃখিনী মা মুকিদুন নেসা এসবের বিন্দুবিসর্গও জানতে পারেননি। জানতে পারেননি ২৫ মার্চের কালরাত্রে পাকিস্তানী বর্বরবাহিনী দেশের নিরীহ জনসাধারণকে নির্বিচারে হত্যার নেশায় মেতে উঠলে, সেই অন্যায়ের প্রতিবাদে, তাঁর ছেলে আরো অনেকের সঙ্গে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন।

    .

    ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ ছিলেন মাঝারি মেশিনগান ডিটাচমেন্টের ১নং মেশিনগান চালক। ১৯৭১ সালের ২৫ মার্চের আগে চট্টগ্রামে ১১ উইং-এ চাকুরিরত ছিলেন। পরে যুদ্ধ শুরু হলে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হন। যুদ্ধে তিনি অপরিসীম সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়ে রচনা করেন অমর বীর গাথা।

    মুক্তিযুদ্ধ কেবল শুরু হয়েছে।

    চট্টগ্রামে প্রতিরোধ তুলে, মুক্তিযোদ্ধারা গড়ে তুলেছে ছোটখাটো প্রতিরোধ। সংগঠিত করেছে নিজেদের শক্তি I

    পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি-মহালছড়ি জলপথ একটি গুরুত্বপূর্ণ স্থান। এই জলপথ দিয়ে পাকিস্তানী সশস্ত্রবাহিনীর চলাচল প্রতিরোধ করার জন্য ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি কোম্পনি বুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাড়ে অবস্থান নিয়ে প্রতিরক্ষা-ঘাঁটি গড়ে তোলে। ল্যান্সনায়েক মুন্সী আবদুর রউফ এই কোম্পানিরই একজন যোদ্ধা ছিলেন।

    .

    ৮ এপ্রিল, ১৯৭১ সাল।

    সূর্য তখনো পশ্চিম আকাশে হেলে পড়েনি। সকাল গড়িয়ে দুপুর নেমেছে প্ৰায়। হঠাৎ বিশ্ব-চরাচর কাঁপিয়ে মুহুর্মুহু গর্জে উঠতে লাগল কামান ও মর্টার। বুড়িঘাটের দিকে এগিয়ে আসছে ৭টি স্পিডবোট ও দুইটি লঞ্চে আনুমানিক দুই কোম্পানি সৈন্য। এরা পাকিস্তান সেনাবাহিনীর ২য় কম্যান্ডো ব্যাটেলিয়ানের কোম্পানি। এদের লক্ষ্য বুড়িঘাটের মুক্তিবাহিনীর নতুন প্রতিরক্ষা-ঘাঁটি। সবচেয়ে আগে তীব্রগতিতে এগিয়ে আসছে দুটি লঞ্চ ও দুটি স্পিডবোট। ওগুলোর মধ্যে বসানো রযেছে ছয়টি তিন ইঞ্চি মর্টার আর অনেকগুলি মেশিনগান ও রাইফেল। সেগুলো থেকে শেল আর গুলি ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। গোলাগুলির শব্দে আকাশ মাটি ফেটে যাচ্ছে যেন, নদীর পানিতে উঠছে বিষম আলোড়ন। তারা এগিয়ে যাচ্ছে মহালছড়ির দিকে। উদ্দেশ্য রাঙামাটি-মহালছড়ির জলপথ থেকে মুক্তিযোদ্ধাদের উৎখাত করে নিজেদের অবস্থান প্রতিষ্ঠিত করা।

    বুড়িঘাট এলাকায় চিংড়িখালের দুপাশে মুক্তিসেনাদের যে প্রতিরক্ষা-ঘাঁটি আছে, সেখানে লোকবল খুবই কম। অস্ত্র-শস্ত্র নেই বললেই চলে। কিন্তু আছে অসীম মনোবল, দৃপ্ত প্রত্যয়, স্বাধীনতার অনির্বাণ শিখায় প্রজ্জ্বলিত দেশপ্রেম—যাকে কোনো দিন কোনো অস্ত্রে ভেদ করা যায় না। তা হৃদয় থেকে উৎসারিত হয়ে বয়ে যায় অমরতার দিকে। তা চির অনিঃশেষ।

    নির্ভীকচিত্তে অবস্থান নিলেন মুক্তিযোদ্ধারা। তাঁদের অবস্থানের দিকে ছুটে আসতে লাগল ঝাঁকে ঝাঁকে মেশিনগানের গুলি, আর মর্টারের গোলা। শত্রু-মর্টার চিহ্নিত করে ফেলে মুক্তিযোদ্ধাদের অবস্থান। তীব্র গুলিগোলা বর্ষণে মুক্তিযোদ্ধা প্রতিরক্ষা-ঘাঁটিতে বিপর্যয়ের সৃষ্টি হয়।

    ল্যান্সনায়েক রউফ দেখলেন এভাবে থাকলে সকলেই মারা পড়বেন। তিনি সৈনিকদের পশ্চাদপসরণের নির্দেশ দিলেন। সহযোদ্ধারা অস্ত্র নিয়ে পিছু হটল।

    শত্রু তখনো এগুচ্ছে।

    এবার মুন্সী রউফ নিজ পরিখায় দাঁড়িয়ে গেলেন।

    মেশিনগানটি তুলে ফেললেন উঁচুতে। অনবরত গুলি করতে লাগলেন স্পিডবোট- গুলিকে লক্ষ করে।

    শত্রুসৈন্যদের বিরুদ্ধে তিনি একাই লড়তে লাগলেন। তাঁর এ-রকম দুর্দান্ত গলিবর্ষণের ফলে শত্রুর সাতটি স্পিডবোটই ডুবে যায় এবং সব আরোহী-পাকসেনা হতাহত হয়। এই আকস্মিক ক্ষতিতে শত্রুসেনার মনোবল ভেঙে পড়ে। পিছনের লঞ্চ দুটি তখন পশ্চাদপসরণ করে রউফের মেশিনগানের রেঞ্জের বাইরে চলে যায়। নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে সমগ্র প্রতিরক্ষা-এলাকার উপর মর্টারের গোলাবর্ষণ করতে থাকে একভাবে লঞ্চ দুটি থেকে। শত্রুর একটি মর্টারের গোলা এসে সরাসরি ল্যান্সনায়েক রউফের ওপর পড়ে, ছিটকে পড়েন রউফ।

    স্তব্ধ হয়ে যান মুক্তিযোদ্ধা, নীরব হয়ে মেশিনগানটি পড়ে থাকে তার পাশেই বিশ্বাসী বন্ধুর মতো।

    শেষ বিকেলের সূর্যের লাল আলো ছড়িয়ে আছে প্রকৃতিতে, পাতায় পাতায়। নীরব প্রকৃতি যেন দেখল, সঙ্গীদের বাঁচিয়ে রাখতে এক দুঃসাহসী বুক পেতে নিল মৃত্যু।

    মায়ের বুক খালি করে, সংসারের ভবিষ্যতের ভাবনা অসমাপ্ত রেখে, বোনের বিয়ের শাড়ির ব্যবস্থা না করেই দেশের মুক্তির জন্য শহীদ হলেন তিনি। শোণিতে নক্ষত্র জ্বেলে স্বাধীনতা নিয়ে বাড়ি ফেরার পথ দেখালেন তিনি অন্যদের, কিন্তু নিজে ফিরতে পারলেন না। তাঁর এবং তাঁর মতো আরো অগণিত বীর শহীদের ঘরে না-ফেরার বেদনা নিয়ে উদ্‌ভাসিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার শোণিতাক্ত সুর্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleনয় এ মধুর খেলা – জাহানারা ইমাম
    Next Article বিদায় দে মা ঘুরে আসি – জাহানারা ইমাম

    Related Articles

    জাহানারা ইমাম

    একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম

    August 13, 2025
    জাহানারা ইমাম

    নিঃসঙ্গ পাইন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    সাতটি তারার ঝিকিমিকি – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বুকের ভিতর আগুন – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    বিদায় দে মা ঘুরে আসি – জাহানারা ইমাম

    August 12, 2025
    জাহানারা ইমাম

    নয় এ মধুর খেলা – জাহানারা ইমাম

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }