Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    বুবুনের বাবা – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প136 Mins Read0
    ⤷

    ০১. নতুন জায়গা

    বুবুনের বাবা
    মুহম্মদ জাফর ইকবাল

    ১. নতুন জায়গা

    যে সুটকেসটা বুবুন আর আম্মা মিলে টেনে নাড়াতে পারেনি জাহিদ চাচা সেটা এক হাতে তুলে একেবারে বাসার দরজার সামনে রেখে দিলেন। জাহিদ চাচার শরীরে মনে হয় মোষের মতো জোর। যাদের শরীরে মোষের মতো জোর হয় তাদের চেহারায় একটা গুণ্ড-গুণ্ডা ভাব থাকে, কিন্তু জাহিদ চাচার বেলায় সেটা সত্যি না। তার চেহারাটা একেবারেই ভালোমানুষের মতো। ফরসা গায়ের রং চুল সুন্দর করে আঁচড়ানো চোখে কালো ফ্রেমের চশমা। কথা বলেন সুন্দর করে আর যখন হাসেন তখন মনে হয় তার এত আনন্দ হচ্ছে যে সেই আনন্দে চোখ দুটি বুজে আছে। বুবুন মানুষজনের বেলায় খুব খুঁতখুতে, কিন্তু এই মানুষটাকে তার বেশ পছন্দ হল।

    জাহিদ চাচা পকেট থেকে একটা চাবি বের করে দরজার তালা খুলে আম্মাকে বললেন, “ডক্টর রওশান, এই হচ্ছে আপনার নতুন বাসা।”

    আম্মা ভিতরে ঢুকে বললেন, “বাহ!”

    বুবুন বুঝতে পারল বাসাটা আম্মার পছন্দ হয়েছে। পছন্দ না হলে আম্মা চুপচাপ থাকতেন আর জিজ্ঞেস করলে বলতেন, “হুশ! বেশ ভালোই তো মনে হচ্ছে।”

    জাহিদ চাচা ভারী সুটকেসটা আবার এক হাতে টেনে ঘরের ভিতরে ঢুকিয়ে ফেলে বললেন, “বাসাটা ভালো, আপনাদের পছন্দ হবে। একটু ছোট, তবে

    আম্মা বললেন, “ছোট কোথায়? দুজন মানুষের জন্য ঠিকই আছে। ময়লা করার জন্যে বুবুনের যথেষ্ট জায়গা আছে। এইখানে সে তার নোংরা কাপড় ফেলবে, ঐখানে কমিক। এইখানে বৈজ্ঞানিক গবেষণা করে আগুন ধরাবে, এইখানে চিউয়িংগাম চিবিয়ে ফেলে রাখবে, এইখানে চশমা হারাবে। ঐখানে”

    আম্মার কথা শুনে জাহিদ চাচা চোখ ছোট ছোট করে আবার হা হা করে হেসে উঠলেন যেন খুব একটা মজার কথা শুনেছেন। বুবুনের দিকে তাকিয়ে বললেন, “তাই নাকি ইয়ংম্যান?”

    বুবুন কিছু বলার আগেই আম্মা বললেন, “আসলে নাম দেওয়া উচিত ছিল বেবুন–”

    জাহিদ এবারে না হেসে বুবুনের পিঠে হাত দিয়ে বললেন, “না না ডক্টর রওশান, এটা আপনি ঠিক বললেন না। এরকম হ্যাঁন্ডসাম একটা মানুষের আপনি নাম রাখবেন বেবুন?”

    বুবুন জাহিদ চাচার দিকে তাকাল, না, মানুষটা ঠাট্টা করছে না, সত্যি সত্যিই বলছে। সে ঠিকই ধরেছে, মানুষটা মনে হয় আসলেই ভালো। জাহিদ চাচা টেবিলের উপর চাবিটা রেখে বললেন, “ডক্টর রওশান, আপনারা ধীরে-সুস্থে গুছিয়ে নেন। কিছু দরকার আছে কি-না দেখার জন্যে পরে আসব। আজ রাতে আপনাদের রান্না করতে হবে না, খাবার পাঠিয়ে দেব। আর কিছু লাগবে?”

    “না না, আর কিছু লাগবে না।” আম্মা হেসে বললেন, “ভয়ে ভয়ে ছিলাম নতুন জায়গায় এসে কোন ঝামেলায় পড়ি–আপনি তো দেখি সব ব্যবস্থা করে রেখেছেন।”

    জাহিদ চাচা জোরেজোরে মাথা নেড়ে বললেন, “না না, সব ব্যবস্থা মোটেই করতে পারিনি, আপনি নিজেই টের পাবেন।”

    জাহিদ চাচা চলে যাবার পর বুবুন বলল, “আম্মা, তুমি দেখেছ জাহিদ চাচা যখন হাসেন তখন তার চোখ দুটো কেমন জানি বন্ধ হয়ে যায়?”

    আম্মা সুটকেসটা খোলার চেষ্টা করছিলেন, নতুন একটা চাবি নিয়ে দিয়ে খোঁচাখুচি করতে করতে বললেন, “তোর এ কী বাজে অভ্যাস হয়েছে? একজন মানুষকে দেখলে প্রথমেই তার দোষটা চোখে পড়ে!”

    বুবুন থতমত খেয়ে বলল, “কখন দোষ চেখে পড়ল?”

    “ঐ যে বললি হাসলে চোখ বন্ধ হয়ে যায়!”

    “এটা কী দোষ?”

    “তা হলে এটা কী?”

    “ওটা, ওটা”–বুবুন কী বলবে বুঝতে না পেরে বলল, কেউ যখন অনেক জোরে হাসে তখন তার চোখ বন্ধ হয়ে যায়।”

    “তোকে বলেছে!”

    “তুমি বিশ্বাস কর না? আয়নার সামনে দাঁড়িয়ে চেষ্টা করে দেখো।”

    “আমার তো আর খেয়েদেয়ে কাজ নেই, আয়নার সামনে দাঁড়িয়ে খামোখা বোকার মতো হাসার চেষ্টা করি!”

    বুবুন হাল ছেড়ে দিয়ে বলল, “তোমার সাথে কথা বলাই মুশকিল। আমার কোনো কথা তুমি শুনতে চাও না।”

    “ভালো কথা বল শুনব, ফ্যাচর-ফ্যাচর করবি তো শুনব কোনটা!”

    আম্মা খুব কাজের মহিলা, কোমরে শাড়ি প্যাচিয়ে কিছুক্ষণের মাঝেই ঘর গোছানোর কাজ শুরু করে দিলেন। সুটকেস খুলে জামাকাপড় সাবান তোয়ালে বের করলেন, রান্নাঘরে গিয়ে চুলার উপর চায়ের কেতলি বসিয়ে দিলেন, ঘর ঝাঁট দিয়ে বিছানার চাঁদর বিছিয়ে দিলেন। দেখতে দেখতে পুরো বাসাটা খালি-খালি ভাবটা কাটিয়ে উঠে বেশ থাকার যোগ্য হয়ে উঠল।

    বুবুন খানিকক্ষণ আম্মার পিছনে ঘুরঘুর করে ঠিক কী করবে বুঝতে না পেরে বাইরের ঘরে একটা কমিক নিয়ে পা ছড়িয়ে বসল। সুপারম্যানের কমিক, জিরকনিয়াম পাথর দিয়ে উত্তর মেরুর একটা পাহাড়ে তাকে বন্দি করে রেখেছে, কীভাবে সেখান থেকে ছুটে আসবে সেটা নিয়ে একটা জটিল রহস্য তৈরি হচ্ছে, তার মাঝে হঠাৎ আম্মা এসে জিজ্ঞেস করলেন, “কী হচ্ছে? এটা কী হচ্ছে?”

    কেউ যখন কী হচ্ছে চোখের সামনে দেখেও জিজ্ঞেস করে কী হচ্ছে তখন তার উত্তর দেওয়া খুব সোজা না। কেন সোজা না বুবুন সেটাও খুব ভালো করে জানে, তার চোখ বাড়াবাড়ি রকম খারাপ, চোখে ভারী কাঁচের চশমা, যখন-তখন যেখানে-সেখানে যা ইচ্ছে তা-ই পড়ার উপর কারফিউ দেওয়া আছে। ব্যাপারটা বুঝতে পেরেও না বোঝার ভান করে মুখে সরল একটা ভাব ফুটিয়ে বলল, “কমিক দেখছি।”

    “এই বিকেলবেলা কমিক দেখার সময় হল? চোখের যে বারোটা বাজিয়েছিস খেয়াল আছে?”

    “আম্মা, আজকাল চোখ খারাপ হওয়া কোনো ব্যাপারই না। চশমা আছে, কন্টাক্ট লেন্স আছে—”

    “পাকামো করবি না। কতবার বলেছি বিকেলে বই পড়বি না!”

    “এটা বই না। এটা কমিক।”

    “পার্থক্যটা কী?”

    “বই পড়তে হয়। কমিক পড়তে হয় না, দেখলেই হয়। যেরকম করে ঘরবাড়ি দেখি গাছপালা দেখি। বিকালবেলা কি আমরা দেখি না? চোখ বন্ধ করে রাখি?”

    ব্যাখ্যা শেষ হবার আগেই আম্মা এসে বুবুনের কান ধরে তাকে টেনে তুলে ফেললেন, একটা ঝাঁকুনি দিয়ে বললেন, “বের হ ঘর থেকে। বাইরে গিয়ে খেলাধুলা কর–”

    বুবুন কোনোমতে নিজের কানকে উদ্ধার করে বলল, “এটা তোমার কীরকম অভ্যাস আম্মা? ঝপ করে কান ধরে ফেল? কেউ দেখে ফেললে—”

    “কেউ দেখলে কী হবে? তোর জাত চলে যাবে?”

    “আমি এত বড় হয়েছি, আর তুমি–”

    আম্মা খুব অবাক হবার ভান করে বললেন, “তাই নাকি? তুই অনেক বড় হয়েছিস? কত জানি বয়স হল তোর? একশো চল্লিশ?”

    “যাও! বিদেশে আমার বয়সী ছেলেরা কত কী করে, আর তুমি কথা নেই বার্তা নেই কান ধরে ফেল, চুল ধরে ফেল–”

    “পাকামো করবি না। ঘর থেকে বের হ। মাহয় শুধু কান ধরব না, টেনে ছিঁড়ে ফেলব। একেবারে ভ্যান গ হয়ে যাবি। যা–”

    বুবুন মুখ শক্ত করে বলল, “কোথায় যাব?”

    “বাইরে। নতুন জায়গায় এসেছিস একটু কৌতূহলও নেই কী আছে আশেপাশে? পাড়ার ছেলেপিলেদের সাথে পরিচয় করবি না? দেখলি না ক্রিকেট খেলছে”

    “চিনি না শুনি না গিয়ে ক্রিকেট খেলা শুরু করে দেব?”

    “যদি না খেলিস তা হলে চেনাশোনাটা হবে কীভাবে? আর পচা তর্ক করবি, যা, বের হ।”

    বুবুন বিরসমুখে বেশ অনেকক্ষণ সময় নিয়ে জুতো পরল। খামোখা আয়নার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ চুল আঁচড়াল। শার্টটা বদলে নিল–তারপর যখন দেখল আর কিছুই করার নেই তখন ঘর থেকে বের হল। আম্মার উপর যা রাগ উঠল সেটা আর বলার মতো নয়। এমনিতে আম্মা দেখতে একেবারে সিনেমার নায়িকাঁদের মতে, পড়াশুনাও করেছেন অনেক। সোশিওলজিতে পিএইচ. ডি. অথচ কথাবার্তা বাসের কন্ডারক্টরদের মতো। গলা উঁচিয়ে ধমক না দিয়ে কোনো কথা বলতে পারে না। তার বাবা না থাকায় এটাই হয়েছে মুশকিল। বাসায় কোনো পুরুষমানুষ না থাকলে মনে হয় মেয়েরাই পুরুষ মানুষদের মতো হয়ে যায়। বুবুন একটা ছোট দীর্ঘশ্বাস ফেলল, বাবা থাকাটা কেমন কে জানে!

    একটু আগে বাইরে খুব হৈচৈ করে ক্রিকেট খেলা হচ্ছিল বুবুন খেলাধুলায় একেবারে যাচ্ছেতাই আর ক্রিকেটে হলে তো কথাই নেই, না পারে বল করতে না পারে ব্যাট করতে। ফিল্ডিং তো আরও খারাপ, সোজা ক্যাচগুলো কীভাবে জানি ফস্কে যায়। পায়ের পাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে বল বাউন্ডারি পার হয়ে যায়। তাই ঘর থেকে বের হয়ে যখন দেখল বাইরে এখন কেউ ক্রিকেট খেলছে না বুবুন একটু স্বস্তি পেল। ছেলেপিলেরা কোথায় গিয়েছে কে জানে।

    এই এলাকাটা একটু অন্যরকম। শহরতলির বাসা, আশেপাশে অনেক গাছ গাছালি, দূরে একটা টিলামতন রয়েছে, তার ওপাশে নাকি একটা নদীও আছে। তাদের আগের বাসা ছিল একেবারে শহরের মাঝখানে, একটার পাশে আরেকটা কংক্রিটের দালান, গাছপালা যে দুএকটা ছিল ধুলার আস্তরণে তারা একেবারে ডুবে থাকত। বুবুন প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ধীরেসুস্থে জায়গাটা দেখতে বের হল। বাসার পিছনে কয়েকটা বড় বড় গাছ, তার পাশে একটা নিচু জায়গা, সেখানে পানি জমে আছে, কাছে আসতেই কয়েকটা ব্যাঙ লাফ দিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। আরেকটু এগিয়ে যেতেই সে ছেলেপিলের দলটাকে আবিষ্কার করল, তারা একটা গাছের নিচে জমা হয়েছে। একজনের হাতে একটা বাঁশ সেই বাঁশের উপরে কয়েকটা খবরের কাগজ শক্ত করে বাঁধা, হচ্ছে। পুরো ব্যাপারটির যে নেতৃত্ব দিচ্ছে সেটি একটি মেয়ে, বয়স বুবুনের সমান কিংবা একটু ছোট। বুবুনকে দেখে একজন বলল, “বেশি কাছে এসো না।”

    বুবুন একটু অপ্রস্তুত হয়ে বলল, “কেন? কী হবে কাছে এলে?”

    “আগুন জ্বালাব।”

    বুবুন এইবার ভালো করে তাকাল, “বাঁশের ডগায় আগুন লাগানোর ব্যবস্থাটি পরিষ্কার বোঝা যাচ্ছে, নীল রঙের শিশি থেকে যে তরল পদার্থটি খবরের কাগজে ঢালা হল সেটা নিশ্চয়ই কেরোসিন। বুবুন জিজ্ঞেস না করে পারল না, “আগুন জ্বালাচ্ছ কেন?”

    যে-মেয়েটা আগুন জ্বালানোর জন্যে ম্যাচ বের করছিল সে বুবুনের দিকে না তাকিয়েই বলল, “বোলতার ইয়া বড় চাক হয়েছে। আগুন লাগিয়ে ছ্যাড়ভাড়া করে দেব।”

    বুবুন ভিতরে ভিতরে চমকে উঠল, সে আগে কখনো বোলতার চাক দেখেনি বইপত্রে দুষ্টু ছেলেদের। বোলতার চাক ভাঙা নিয়ে অনেক রকম ভয়ের কাহিনী পড়েছে এখন কি তারই একটা তার চোখের সামনে ঘটবে? বুবুন গাছের উপরে তাকাল, কিন্তু চাকটা কোথায় ঠিক দেখতে পেল না।

    এর মধ্যে বাঁশের ডগার মাঝে আগুন লাগানো হয়েছে, বিশাল মশালের মতো দাউদাউ করে আগুন জ্বলে উঠতেই সবাই মিলে একটা আনন্দের মতো শব্দ করল। মেয়েটা বাঁশটা নিয়ে আগুনটাকে উঁচু করতে থাকে এবং তখন বুবুন বোলতার বিশাল চাকটা দেখতে পেল। যে-ঘটনাটি এক্ষুনি ঘটতে যাচ্ছে সেটা যে বুদ্ধিমানের কাজ নয় সেটা বুঝতে দেরি হল না। মেয়েটা চকচকে চোখে বলল,”সবাই দৌড় দেবার জন্যে রেডি হও।”

    বুবুন আবার চমকে উঠল এবং কিছু বোঝার আগেই দেখতে পেল বাঁশের ডগার দাউদাউ করে জ্বলতে থাকা আগুন বোলতার চাককে গিয়ে ধাক্কা দিয়েছে। চাকটি ভাঙামাত্রই প্লেনের ইঞ্জিনের মতো একটা গুঞ্জন শোনা গেল এবং সাথে সাথে ছেলেপিলের পুরো দলটি আধা-উল্লাস এবং আধা-আতঙ্কের শব্দ করে ছুটতে শুরু করল। মেয়েটি হাতের বাঁশটি ছুঁড়ে ফেলে চিৎকার বলে বলল, “পালাও।”

    .

    দৌড়াদৌড়ি করা বুবুনের খুব অভ্যাস নেই, কিন্তু এখন সেটা নিয়ে চিন্তা করারও সময় নেই, সে প্রাণপণে মেয়েটার পিছুপিছু ছুটতে লাগল। কে তাদের এত বড় সর্বনাশ করেছে বুঝতে বোলতাদের এতটুকু দেরি হল না তারা পুরো ঝাক বেধে পিছুপিছু ছুটে এল। বোলতার ঝক যদি ধৈর্য ধরে তাদের পিছুপছু ছুটে আসত তা হলে বড় ধরনের বিপদ হয়ে যেত, কিন্তু দেখা গেল মাঝপথেই তারা হাল ছেড়ে দিয়ে ফিরে গেল। মনে হয় তাদের কতটা ক্ষতি হয়েছে সেটা দেখতে ফিরে গেছে।

    ছেলেমেয়েদের ছোট দলটি অবিশ্যি আরও খানিকক্ষণ দৌড়ে গিয়ে একটা খোলামতন জায়গায় হাজির হয়। সবাই হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে মেয়েটা বলল, “একেবারে ছ্যাড়াভ্যাড়া করে দিয়েছ। আগেবার থেকে ভালো হয়েছে এইবাব।”

    বুবুন মুখ হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে বলল, “আগেও করেছ এরকম?” মেয়েটির মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল, বলল, “করি নাই আবার!”

    গাট্টাগোট্টা ধরনের একটা ছেলে বলল, “বোলতার চাক জ্বালানোর মাঝে সুমি হচ্ছে এক নম্বর এক্সপার্ট।”

    সুমি নিশ্চয়ই মেয়েটার নাম, তাকে দেখে বুবুন মনে-মনে অবাক না হয়ে পারল না। সব মেয়েই যদি এরকম হত তা হলে ছেলেদের মনে হয় বড় বিপদ হয়ে যেত। বুবুন মেয়েটাকে জিজ্ঞেস করল, “বোলতা কামড়ায়নি কখনো?”

    গাট্টাগোট্টা ছেলেটা হিহি করে হাসতে হাসতে বলল, “কামড়ায় নাই আবার! একবার দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে পড়ল, তখন সব বোলতা এসে

    সুমি বলল, “বোলতার মতো ফাজিল আর জেঞ্জারাস কিছু নেই। সোজা এসে চোখের মাঝে অ্যাটাক করে–”

    বুবুন একটু শিউরে উঠল, বলল ”বোলতা কামড় দিলে কি খুব ব্যথা করে?” সুমি অবাক হয়ে বলল, “তুমি কখনো বোলতার কামড় খাও নাই?”

    “না।”

    সবাই ঘুরে বুবুনের দিকে তাকাল, তাদের চোখের দৃষ্টি দেখে মনে হল সে বুঝি মঙ্গল গ্রহ থেকে নেমে-আসা আট হাত-পাওয়ালা একটা প্রাণী! সুমি জিজ্ঞেস করল, “তুমি নতুন এসেছ, তাই না?

    “হুঁ।“

    “এর আগে কোথায় ছিলে?”

    “ঢাকায়।”

    “সেখানে বোলতা নাই?”

    “থাকবে না কেন? কিন্তু থাকলেই কি খোঁচাখুঁচি করতে হয়?”

    গাট্টাগোট্টা ছেলেটা মাথা নাড়তে নাড়তে বলল, “আসলে ঢাকায় বোলতা নাই। ঢাকায় শুধু মশা। দেখিসনি খবরের কাগজে?”

    সুমি নামের মেয়েটা একটা চোরা-কাঁটা হ্যাঁচকা টানে তুলে এনে তার গোড়াটা চিবুতে চিবুতে বল, “তোমার নাম কী?”

    বুবুন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, নাম বলামাত্রই সবাই হো হো করে হেসে উঠবে। মানুষ কেমন করে একটা বাচ্চার নাম রাখে বুবুন? তাও নিজের বাচ্চার?

    “কী নাম?”

    “বুবুন।”

    “বুবুন?” সত্যি সত্যি গাট্টাগোট্টা ছেলেটা হি হি করে হাসতে শুরু করল।

    সুমি চোখ পাকিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, “তুই হাসছিস যে?”

    ছেলেটা হাসতে হাসতে বলল, “নাম বুবুন হি হি হি। আরেকটু হলে বেবুন হয়ে যেত।

    “তোর নিজের নাম হচ্ছে গাব্বু আর তুই অন্যের নাম নিয়ে হাসিস?” গাব্বু যুক্তিতর্কের ধারেকাছে গেল না, হি হি করে হাসতেই থাকল। সুমি বলল, ‘হাসি থামা। আবার ফ্যাকফ্যাক করে হাসবি তো বক্সিং দিয়ে নাক চ্যাপটা করে দেব।”

    গাব্বু সাথে সাথে হাসি থামিয়ে ফেলল। বোঝা গেল সুমি দরকার হলে কমবেশি ভোলাই দিতে পারে। বুবুন বলল, “আমার নামটা আসলেই একটু অন্যকরম। আসলে আমার আব্বা একটু অন্যরকম মানুষ ছিলেন তো–”

    “তোমার আব্বা কোথায়?”

    বুবুন আবার ভিতরে ভিতরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার আব্বা নিয়ে আলোচনাটি এখন শুরু হতে যাচ্ছে। আগে হোক পরে হোক এটা শুরু হত, এখনই শুরু হয়ে শেষ হয়ে যাওয়াটা ভালো। বুবুন গলা পরিষ্কার করে বলল, “আমার আব্বা নেই।”

    সুমি জিব দিয়ে চুকচুক শব্দ করে জিজ্ঞেস করে বলল, “মারা গেছেন?”

    “না।”

    “তা হলে?”

    গাব্বু চোখ ছোট ছোট করে বলল, ‘ডিভোর্স?”

    “না।” বুবুন একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বা হারিয়ে গেছেন।

    “হারিয়ে গেছেন?” সুমি চোখ বড় বড় করে বলল, “সত্যি?”

    “সত্যি।”

    গাব্বু একটা ঢোক গিলে বলল, “বড় মানুষ আবার হারিয়ে যায় কেমন করে?”

    বুবুন মাথা নাড়ল, “জানি না। একদিন বাসা থেকে বের হয়েছিলেন, আর ফিরে আসেননি।”

    গাব্বু জিজ্ঞেস করল, “তোমার আম্মার সাথে ঝগড়া করেছিল নাকি?”

    বুবুন হেসে ফেলল, বলল, “সেটা তো জানি না। আমি তখন ছোট-ন্যাদা ন্যাদা বাচ্চা। দুই-তিন বছর বয়স।”

    সুমি জিজ্ঞেস করল, “তোমার আব্বার কথা মনে নাই?”

    “না!”

    সুমি কেমন জানি মায়া-মায়া চোখে বুবুনের দিকে তাকিয়ে বলল,”ইশ!”

    কথাবার্তা কম বলে সেরকম একটা ছেলে এতক্ষণ চুপ করে কথা শুনছিল, এখন হঠাৎ ধমকে উঠল,”ইশ ইশ করছিস কেন? তোর ধারণা আব্বা না থাকাটা খারাপ?”

    গাব্বু হি হি করে হেসে ছেলেটার মাথায় একটা চাটি দিয়ে দিয়ে বলল, “তোর আব্বার মতো হলে তো না থাকাটা খারাপ না।”

    সুমি বলল, “বাজে কথা বলিস না–পিয়াল যে-সমস্ত কাজকর্ম করে যে কোনো আব্বা ফাটাফাটি করে ফেলবে।”

    বুবুন জিজ্ঞেস করল, “কেন? কী করেছে পিয়াল?”

    “গত সপ্তাহে রান্নাঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। এর আগের সপ্তাহে বাথরুমের পাইপ ফেটে পানি দিয়ে ভাসাভাসি। একবার ইলেকট্রিক শক দিয়ে তার আব্বাকে প্রায় মেরে ফেলেছিল।”

    “সাপের ঘটনাটা বল–”

    ”হ্যাঁ। সাপ পুষতে গিয়ে—”

    পিয়াল নামের ছেলেটা চোখ পাকিয়ে বলল, “এমনভাবে বলছিস যেন সব দোষ আমার!”

    “তা হলে দোষ কার?”

    “যে-কোনো গবেষণা করলে তার মাঝে একটা ইয়ে থাকে। যেটা জানিস না সেটা নিয়ে রেগে গিয়ে পিয়াল কথা শেষ করতে পারল না।

    সুমি চোখ টিপে বলল, “পিয়াল হচ্ছে আমাদের সায়েন্টিস্ট। বদরাগি সায়েন্টিস্ট!”

    “ইনডাকশান কয়েল দিয়ে এমন একটা ইলেকট্রনিক শক দেব একদিন তখন মজাটা টের পাবি।”

    বুবুন জিজ্ঞেস করল, “তোমার কাছে ইনডাকশান কয়েল আছে? গাড়ির কয়েল?”

    “না। গাড়ির না।” পিয়াল চকচকে চোখে বলল, “তোমার আছে?”

    “হ্যাঁ। চারটা ব্যাটারি দিলে একেবারে ছয় ইঞ্চির একটা স্পার্ক হয়!”

    “ছয় ইঞ্চি? যাহ!”

    “সত্যি! যখন টেলিভিশনে প্যানপ্যানানি বাংলা নাটক হত আমি স্পার্ক দিয়ে সবার নাটক দেখা বন্ধ করে দিতাম। কেউ বুঝতে পারত না। শেষে একদিন আম্মা ধরে ফেলেছিল। তারপর–”

    “তারপর কী? রাম ধোলাই?”

    “নাহ্, ঠিক রাম ধোলাই না–তবে যা একটা পালিশ দিলেন!”

    সুমি বলল, “তোমার আম্মা তোমাকে পালিশ দিলেন? হতেই পারে না–”

    বুবুন অবাক হয়ে বলল, “কেন হতেই পারে না?”

    “তোমরা যখন এসেছ আমি দেখেছি, তোমার আম্মা দেখতে একেবারে সিনেমার নায়িকাঁদের মতো। যারা দেখতে এত সুন্দর তারা পালিশ দিতে পারে না।”

    বুবুন একটা নিঃশ্বাস ফেলে বলল, “খালি চেহারাটাই!”

    “মানে?”

    “মানে খালি চেহারাটাই ভালো। আম্মার কথাবার্তা হাবভাব একেবারে বাস কন্ডাক্টারদের মতো। দুধছাড়া চায়ের মতন কড়া মেজাজ।”

    “সত্যি?”

    “সত্যি না তো মিথ্যা? এই যে দ্যাখো আমার বাম কানটা ডান থেকে একটু লম্বা-আম্মা টেনে টেনে এটা লম্বা করে ফেলেছেন!”

    বুবুনের কথা শুনে সবাই হি হি করে হেসে উঠল। বুবুন নিজেও হাসতে লাগল। নতুন জায়গায় এসে আশেপাশে ছেলেমেয়েদের সাথে পরিচয় করা নিয়ে ভিতরে ভিতরে দুশ্চিন্তা ছিল। মনে হচ্ছে দুশ্চিন্তার কিছু নেই। বিশেষ করে পিয়ালের সাথে জমবে ভালো। দুজনে মিলে মনে হয় একটা রকেট তৈরি করা যেতে পারে। আশেপাশে ফাঁকা জায়গা আছে–রকেট উপরে না উঠে যদি পাশে যায় তা হলেও বড় সমস্যা নেই। নতুন জায়গায় এসে এই প্রথম বুবুনের বেশ ভালোই লাগতে থাকে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরাজু ও আগুনালির ভূত – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article বাচ্চা ভয়ংকর কাচ্চা ভয়ংকর – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }