Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ব্রাইডা – পাওলো কোয়েলহো

    পাওলো কোয়েলহো এক পাতা গল্প230 Mins Read0
    ⤶

    ৫. বোতল বাজিয়ে ছন্দ

    ৪১.

    যেসব পুরুষ এবং অতিথি বোতল বাজিয়ে ছন্দ তুলছিল তারা দেখতে পেল, আগুনের ধারে একজন তরুণী নগ্ন হয়ে আছে। তারা হাততালি দিতে লাগল। তারপর হাতে হাত ধরে গান গাইতে থাকে। মাঝে মাঝে গানে নরম সুর ভেসে আসে, মাঝে মাঝে বুনো সুরের উন্মাদনা। কেউ জানে না এই ছন্দটা কে ঠিক করে দিয়েছে। লোকজন বোতল বাজিয়ে এ রকম সুর তুলেছে, হাততালির কারণে এমন উন্মাদনা নাকি সংগীতের মূছনায়। তাদের দেখে মনে হচ্ছে, কী ঘটতে চলেছে এ ব্যাপারে সবাই অবগত, কিন্তু এই মুহূর্তে, কেউ একজন যদি এই ছন্দের তাল ভঙ্গ ঘটায়, তাহলে ওরা সবাই মিলে এই তাল ভঙ্গ হতে দেবে না। অনুষ্ঠানের এই পর্যায়ে, একজন শিক্ষকের সবচেয়ে বড় সমস্যা হলো ওদের নিশ্চিত করান, যে কেউ বুঝতে পারছে না তারা মোহাবিষ্ট অবস্থায় আছে। তাদের এ রকম বোঝানো দরকার, তারা সবাই নিয়ন্ত্রণের মধ্যে আছে, এমনকি যদিও তারা তা নেই। উইক্কা একটা আইন লঙ্ঘন করছে না। ব্যতিক্রমের কারণে রীতিনীতির সাজা আছে। অন্যের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করা। কারণ এখানে যারা আছে তারা সবাই জানে, তারা ডাইনিদের সাথে এসেছে। আর ডাইনিদের জন্য জীবন মানেই জগতের সাথে সংযোগ।

    পরে, এই রাত যখন সবার কাছে স্মৃতি হয়ে যাবে, এসব লোকের কেউ বলতে পারবে না তারা কী দেখেছিল। এ রকম করার কোনো প্রাথমিক নিয়ম নেই। কিন্তু তারা সবাই অনুভব করবে, তারা শক্তিশালী শক্তির উপস্থিতি টের পেয়েছে। রহস্যময় পবিত্র শক্তি, যা এড়িয়ে যাওয়ার সাহস কোনো মানুষের নেই।

    ঘুরে দাঁড়াও! গোড়ালি পর্যন্ত লম্বা কালো আলখাল্লা পরিহিত মহিলা বলল। সেই একমাত্র মহিলা যে এখনো পুরোপুরি সব পোশাক পরে আছে। বাকি সবাই নগ্ন হয়ে হাততালি দিয়ে ঘুরে ঘুরে নৃত্য করছে।

    একজন পুরুষ মানুষ মহিলার পাশে কাপড়চোপড়গুলো স্কুপ করে রাখতে লাগল। তিনটি পোশাক এই প্রথমবারের মতো পরা হবে। আর দুটো পোশাক স্টাইলের দিক দিয়ে খুব এক রকম। একই ঐশ্বরিক শক্তির মানুষ এরা। এ রকম পোশাকের স্বপ্ন প্রতিটি মহিলাই দেখে।

    এখন আর উইক্কার তালি দেয়ার কোনো দরকার নেই। অন্যরা তা চালিয়ে যাচ্ছে। তারা এ রকমভাবে ছন্দ বজায় রেখেছে যেন এখনো সে তালি দিচ্ছে।

    উইক্কা হাঁটু গেড়ে বসল। হাতের বুড়ো আঙুল মাথার ওপর চাপ দিতে লাগল। তারপর শক্তির কাজ শুরু করল।

    চাঁদের রীতির শক্তি, সময়ের প্রজ্ঞার শক্তির উপস্থিতি ওখানে। খুব উচ্চমাত্রার বিপজ্জনক শক্তি, ডাইনিরা শিক্ষকতার কাজ করলে তখনই শুধু এই শক্তি ব্যবহার করতে পারে। উইক্কা জানে কীভাবে এই শক্তির ব্যবহার করতে হয়। কিন্তু এখনো প্রথমে প্রথমে তার শিক্ষকের রক্ষার ব্যাপারটা জেনে নেয়।

    এই শক্তি প্রজ্ঞার সময় নিয়ে কাজ করে। জ্ঞানী প্রভু, সাপ আছে। শুধু কুমারীরাই পায়ের গোড়ালি দিয়ে সাপের মাথা চূর্ণবিচূর্ণ করতে পারে। তো উইক্কা কুমারী মেরি মাতার কাছে প্রার্থনা করতে লাগল। আত্মার পবিত্রতায় যেন তার হাত শক্ত অবস্থানে থাকে, তার আলখাল্লার পবিত্রতা রক্ষা করতে পারে, যাতে তার সামনের মহিলাটির ওপর সে শক্তি নামিয়ে আনতে পারে। আর তাতে অন্য কেউ প্রভাবিত না হয় বা কারো ক্ষতি না হয়।

    উইক্কা আকাশের দিকে মুখ তুলে তাকালো। তার কণ্ঠস্বর স্থির এবং দৃঢ়। সে সেইন্ট পলের পর্ভূক্তি আবৃত্তি করতে লাগল:

    যদি কোনো মানুষ ঈশ্বরের ঘরকে অবজ্ঞা করে, ঈশ্বর তাকে ধ্বংস করবেন। ঈশ্বরের ঘর পবিত্র, তা যে ঘরই হোক না কেন।

    কোনো মানুষ তাকে প্রতারিত করতে পারবে না। যদি তোমাদের মধ্যে সে রকম কোনো মানুষ থাকে, জগতের মধ্যে অনেক জ্ঞানী, তাকে মূর্খ হতে দাও, তাতেই সে জ্ঞানী হয়ে উঠবে।

    এই জগতের সমস্ত প্রজ্ঞাই ঈশ্বরের কাছে বোকামিস্বরূপ। লিখিত আছে, তিনি সমস্ত জ্ঞানকে তাদের কাছ থেকে নিয়ে নিয়েছেন।

    আবার, ঈশ্বর জ্ঞানীদের চিন্তাভাবনাগুলোকে জানেন, যে কারণে সেগুলোর কোনো মূল্য নেই।

    সে কারণে, মানুষের কোনো অর্জন মানুষের নয়। সব কিছুই ঈশ্বরের দান।

    .

    ৪২.

    কয়েকবার হাত নাড়িয়ে উইক্কা হাততালির ছন্দ ধীর গতির করে নিল। লোকজনের ওয়াইনের বোতলের বিট ধীর হয়ে এলো। মহিলারাও ধীরগতির হয়ে ঘুরে ঘুরে নাচতে লাগল। উইক্কা শক্তিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। গোটা অর্কেটা বেশ ভালোভাবেই কাজ করছে। উচ্চস্বরের হর্ন থেকে নিচ লয়ের ভায়োলিন। এগুলো অর্জন করতে শক্তির সহায়তার দরকার হয়েছে, কিন্তু পুরোপুরি শক্তির কাছে আত্মসমর্পণ করেনি।

    উইক্কা হাততালি দিল। প্রয়োজনীয় ইঙ্গিত করল। ধীরে ধীরে, সবাই খেলা আর নাচ বন্ধ করল। ডাইনিরা উইক্কার কাছে এলো। তাদের পোশাকগুলো তুলে নিল। শুধু তিনজন মহিলা নগ্ন রয়ে গেল। এই সময়ে এক ঘণ্টা আটাশ মিনিট এই শব্দ বজায় থাকবে। যদিও সব কিছুই এই অনুষ্ঠানের অংশ। শুধু তিনজন নগ্ন মহিলা ছাড়া। এক মুহূর্তের জন্য, তারা কী করছে অথবা কী করতে যাচ্ছে তার কোনো ধারণা নেই।

    নগ্ন তিনজন, এখনো যেভাবেই হোক ট্রেন্স বা মোহাবেশের মধ্যে আছে। উইক্কা আনুষ্ঠানিক ছুরি বের করেছে। সমস্ত জড়ো হওয়া শক্তি তাদের দিকে প্রবাহিত করছে।

    তাদের ঐশ্বরিক ক্ষমতা খুব শিগগিরই দৃশ্যমান হবে। এ পদ্ধতিতে তারা পৃথিবীকে সেবা করে। অনেক দীর্ঘ আর যন্ত্রণাকাতর পথ পাড়ি দিয়ে এসেছে ওরা, পৃথিবী সাম্ভাব্য সব পথেই তাদের পরীক্ষা করেছে। তারা যা অর্জন করেছে তার যোগ্য কেবল তারাই। দৈনন্দিন জীবনে, তারা তাদের এসব কাজকর্ম বজায় রাখতে পারে। তাদের ছোট ছোট কর্মের মাধ্যমে দয়া অথবা নিষ্ঠুরতা দেখাতে পারে। যন্ত্রণা আর আনন্দ একসাথে থাকে।

    যাই হোক, নির্দিষ্ট সময়ে, তারা শিখতে পারবে প্রত্যেক মানুষই তাদের নিজের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু বহন করে। নির্দিষ্টভাবে বলতে গেলে, তাদের নির্দিষ্ট ঐশ্বরিক শক্তি ধারণ করে। ঈশ্বর প্রত্যেক মানুষের হাতে একটি করে ঐশ্বরিক শক্তি দিয়ে পাঠিয়েছেন। যে শক্তি মানুষ নিজেই উঘাটন করে জগতের মানুষকে সাহায্য করতে পারবে। ঈশ্বর মানুষকে সাহায্য করার জন্য এই পন্থা বেছে নিয়েছেন।

    কেউ কেউ তাদের ঐশ্বরিক শক্তির ব্যাপারে সূর্যের রীতি নিয়ে আসে, অন্যরা চাঁদের রীতিতে কাজ করে থাকে। কিন্তু তারা সবাই ঘটনাক্রমে তাদের ঐশ্বরিক শক্তির ব্যাপারে বুঝতে পারে।

    উইক্কা কেলটিক পুরোহিতদের রাখা বিশাল পাথরের পাশে গিয়ে দাঁড়াল। ডাইনিরা কালো আলখাল্লা পরিহিত সামনে অর্ধবৃত্তাকারে দাঁড়িয়ে আছে অবস্থায় উইক্কার সামনে।

    উইক্কা তিনজন নগ্ন মহিলার দিকে তাকালো। ওদের চোখ জ্বলজ্বল করছে।

    এখানে এসো।

    নগ্ন মহিলা তিনজন হেঁটে অর্ধ বৃত্তাকারের মাঝখানে এলো। উইক্কা তাদের মুখ মাটির দিকে রেখে শুয়ে পড়তে বলল। হাত দুটো একটা ক্রসের মতো করে বাড়িয়ে রাখতে বলল।

    ম্যাগাস লক্ষ করলেন ব্রাইডা মাটির দিকে মুখ করে শুয়ে পড়ল। তিনি শুধু ব্রাইডার জ্যোতির দিকে মনোযোগ দিলেন। কিন্তু তিনি একজন পুরুষ। আর পুরুষ সব সময় মেয়েদের শরীরের দিকে নজর দেয়। আর নগ্ন নারী শরীর হলে তো কথাই নেই।

    তিনি মনে করতে চান না। তিনি যন্ত্রণা পাচ্ছেন কি না সে সমন্ধে ভাবতে চান না। তিনি শুধু একটা ব্যাপারেই সচেতন– তার মিশনে আত্মার সঙ্গী তার পাশেই আছে।

    ওর সাথে এত অল্প সময় কাটানোটা খুব লজ্জার ব্যাপার। কিন্তু তিনি তেমনটি ভাবতে পারছেন না। সময়ের কোথাও না কোথাও, তারা একই শরীর শেয়ার করেছে, একই রকম যন্ত্রণা ভোগ করেছে, একই আনন্দে দুজন সুখী হয়েছে, একইসাথে বনের মধ্য দিয়ে একই পথ অতিক্রম করেছে। রাতে একই উজ্জ্বল তারা দেখেছে। তিনি শিক্ষকের ভাবনায় হেসে উঠলেন। তার শিক্ষক তাকে এত দীর্ঘ সময় জঙ্গলের মধ্যে নিঃসঙ্গতায় কাটাতে বলেছে, যাতে সে বুঝতে পারে আত্মার সঙ্গীর গুরুত্ব কতটুকু।

    সূর্যের রীতিতে এভাবেই সব কিছু অন্তর্হিত থাকে। প্রত্যেক মানুষকে যা শিখতে হবে, তা শিখতে হয়। সে যা শিখতে চায় তা নয়। তার পুরষ হৃদয় দীর্ঘদিন ধরে কাঁদতে পারে, কিন্তু তার জ্ঞানী হৃদয়, জঙ্গলের প্রতি কৃতজ্ঞ।

    উইক্কা পায়ের কাছে শুয়ে থাকা নগ্ন তিন নারীর দিকে তাকালো। ঈশ্বরকে ধন্যবাদ জানালো, এতজন মানুষকে নিয়ে শৃঙ্খলা বজায় রাখতে পেরেছে। চাঁদের রীতির কারণে তা সম্ভব হয়েছে। অনেক আগে কেলটিক পুরোহিতরা জঙ্গলের এই তৃণভূমিতে একত্র হয়েছিল। তাদের সেই উপাসনা যজ্ঞের খুব কমই অবশিষ্ট আছে। শুধু যে পাথরের সামনে সে দাঁড়িয়ে আছে, এই পাথরটা টিকে আছে। বিশাল পাথর। এত বড় যে মানুষের পক্ষে এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়ানো সম্ভব নয়। কিন্তু সেই প্রাচীন পুরোহিতরা জানত কীভাবে জাদুকরী ক্ষমতায় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্ত রিত করতে হয়। তারা পিরামিড নির্মাণ করেছে। বাতিঘর। দক্ষিণ আমেরিকার পাহাড়ে গোটা শহর গড়ে তুলেছে, এসব শুধু চাঁদের রীতির শক্তিতে সম্ভব হয়েছে। এ রকম জ্ঞান আর মানুষের দরকার নেই। সময়ের সাথে সাথে তা মুছে গেছে। শুধু তা-ই নয়, নির্ভেজাল কৌতূহলের বশে উইক্কা জানতে চায় তারা কীভাবে এসব করেছিল।

    মাত্র কয়েকটা কেলটিক আত্মা উপস্থিত আছে। উইক্কা তাদের অভিবাদন জানালো। তারা দীক্ষা দানের অনুষ্ঠানের শিক্ষক ছিল। আর এখন জগতের গোপন কর্তৃত্বের অংশ হিসেবে আছে। তাদের ছাড়া, তাদের জ্ঞানের শক্তি ছাড়া, এই গ্রহ তার পথ হারাতে পারে। তৃণভূমির বাম দিকে ওপরের গাছপালায় সেই কেলটেক শিক্ষকরা বাতাসে অবস্থান করছে। সাদা আলোর জ্যোতি তাদের চারদিকে ঘিরে আছে। শতাব্দী ধরে, তারা প্রতিটি ইকুইনিক্সের বসন্ত উৎসবে এসেছে। চাঁদের রীতি পুরোপুরি মেনে চলা হচ্ছে, এটা নিশ্চিত হতে এসেছে। হ্যাঁ, উইক্কা বেশ গর্বের সাথে বলতে পারে ইকুনিক্সে সব কিছুই মেনে চলা হচ্ছে। জগতের পুঁথিগত ইতিহাসে কেলটিক সংস্কৃতি মুছে ফেলা হলেও তারা মেনে চলছে। কারণ একমাত্র ঈশ্বর ছাড়া কেউ চাঁদের রীতিকে ধ্বংস করতে পারে না।

    উইক্কা কিছুক্ষণ ধরে পুরোহিতদের লক্ষ করতে লাগল। আজ মানুষগুলোর প্রতি তাদের কী প্রতিক্রিয়া হবে? তারা কি আগেকার দিনে তাদের আগমন নিয়ে নস্টালজিয়ায় পতিত হচ্ছে? ঈশ্বরকে সহজ আর সোজাসুজি যোগাযোগের মাধ্যমে পাওয়া যায়, উইক্কা তা ভাবছে না। তার সহজাত প্রবৃত্তি নিশ্চিত। ঈশ্বরের বাগান মানবিক আবেগের অনেক ঊর্ধ্বে। এ রকম কিছু ঘটলে মানুষ দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারত। বিভিন্ন বয়সে বিভিন্ন রীতিতে অভ্যস্ত হয়ে যেত। জগতের বাকি সব কিছু এবং মানুষ, তার অভিযোজিত পথ অনুসরণ করে এসেছে। প্রতিটি দিন আগের দিনের চেয়ে ভালো অবস্থানে যায়। এমনকি যদি আগের দিনের শিক্ষা ভুলে যায়, যদি সে কোনো অভিযোগ করে, জীবনটা ভুল বলে।

    স্বর্গরাজ্য বীজের মতো, যা একজন মানুষ জমিতে রোপণ করে। মানুষ ঘুমায়, জেগে ওঠে। দিনের পর দিন, রাতের পর রাত এ রকম চলতে থাকে। কীভাবে বীজ বড় হতে থাকে মানুষ তা জানতেও পারে না। এমনকি এই শিক্ষা জগতের আত্মার ক্ষেত্রে প্রযোজ্য। মানবতার ওপরে অস্তিত্ব বিরাজ করে। ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এখানে এখনো এ রকম লোক এই অনুষ্ঠানে উপস্থিত আছে, যারা অন্ধকার রাত্রির আত্মার ব্যাপারে ভয় পায় না। সেইন্ট জনের পঙক্তিমালার ক্রসে যেমন বর্ণনা করা হয়েছে, সে রকম জ্ঞানী। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্ম বিশ্বাসের ওপর ভিত্তি করে গোটা মানবজাতিকে পরিত্রাণ দেয়। যত দিন পর্যন্ত লোকজন তা জানতে পারে, ঈশ্বরের চোখে, মানুষের সমস্ত জ্ঞানই পাগলামির শামিল, জগৎ আলোর পথে একাকী যাত্রা করতে পারে।

    উইক্কা তার লোকজন নিয়ে গর্ববোধ করে। পুরুষ আর নারী, যারা পৃথিবীকে একটা স্বস্তির জায়গা বানিয়ে দেয়ার প্রমাণ দিয়েছে। একটা নতুন জগৎ গড়ার জন্য ব্যাখ্যা দিয়েছে।

    উইক্কা আবার মাটিতে হাত প্রসারিত করে রাখা তিনজন নগ্ন নারীর দিকে তাকালো। তাদের দিকে তাকিয়ে ওদের জ্যোতি দেখার চেষ্টা করল। ওরা এখন সময়ের সাথে পরিভ্রমণ করছে। অনেক হারানো আত্মার সঙ্গীর সাথে দেখা হচ্ছে। ওই তিন মহিলা সেই রাত্রি থেকে এই মিশনের অপেক্ষা করছে। একজনের বয়স অন্তত ষাট বছরের কাছাকাছি, কিন্তু এখানে বয়সটা কোনো গুরুতুপূর্ণ নয়। ব্যাপারটা হলো শেষ পর্যন্ত তারা তাদের ভাগ্যের মুখোমুখি হয়েছে। এখন থেকে তারা এগুলোকে নিরাপদে ব্যবহার করতে পারবে। ঈশ্বরের বাগানে তাদের রোপণকৃত চারা বড় হয়ে উঠেছে। এখানে যারা এসেছে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন কারণে এসেছে। ব্যর্থ ভালোবাসার সম্পর্ক, দৈনন্দিন জীবনের সমস্যা অথবা শক্তির খোঁজে। তারা ভয়ের সাথে লড়াই করে এসেছে। অনেক হতাশার পথ পাড়ি দিয়ে এই যাদুর পথ অনুসরণ করেছে। এবং তাদের যে জায়গায় পৌঁছানো দরকার সেখানে পৌঁছে গেছে। যারা বিশ্বাসের সাথে এই পথে ভ্রমণ করে, ঈশ্বর তাদের জন্য হাত বাড়িয়ে দেন।

    চাঁদের রীতি এদের মুগ্ধ করেছে। শিক্ষকদের আর আচার অনুষ্ঠানের কিন্তু আরেকটা রীতিও আছে। ম্যাগাস ভাবলেন। তার চোখ এখনো ব্রাইডার ওপর নিবদ্ধ। উইক্কার ওপর কিছুটা ঈর্ষা বোধ করতে থাকেন। দীর্ঘদিন ধরে তার পাশেই ছিল উইক্কা। অনুসরণ করার জন্য অন্য রীতিটা অনেক বেশি কঠিন। কারণ এটা খুব সাধারণ। সাধারণ জিনিস সব সময় জটিল হয়। এর শিক্ষকরা এ জগতেই বাস করে। সব সময় যা শেখাচ্ছেন তা বোঝাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ এই শিক্ষা শুধু আগ্রহ বাড়িয়ে দেয়া ছাড়া আর কিছু নয়। তারা কার্পেন্টার, কবি, গণিত শিক্ষক, সব পেশার লোকজন আর জীবনের পথে হেঁটে চলা মানুষ; যারা জগতের সর্বত্র ছড়িয়ে আছে। মানুষগুলোর হঠাৎ কারো সাথে কথা বলার দরকার হয়ে পড়ে, নিজেদের অনুভূতি প্রকাশের দরকার হয়, যা তারা বুঝতে পারে না। কিন্তু নিজেদের মধ্যে রেখে দেয়াও তাদের জন্য অসম্ভব। আর এভাবেই সূর্যের রীতি জ্ঞানকে বাঁচিয়ে রাখে। আর এ আবেগটাই সৃষ্টিশীলতা।

    যেখানেই মানুষজন থাকে, সেখানেই সূর্যের রীতি চিহ্ন রেখে যায়। কখনও এটা একটা ভাস্কর্য, কখনও একটা টেবিল, অথবা একটা কবিতার কয়েকটা লাইন; প্রজনের পর প্রজন্ম চলে আসছে। এরা একটা নির্দিষ্ট দলে বা উপগোষ্ঠীতে অবস্থান করে। সূর্যের রীতির লোকেরা এমনভাবে কথা বলে, যেভাবে অন্যরা কথা বলে। একদিন সকালে বা একদিন সন্ধ্যায় জগতের দিকে তাকিয়ে মহৎ কোনো কিছুর উপস্থিতি দেখতে পায়। তারা অঘোষিতভাবে অজানা সাগরে পাড়ি জমায়। তবে বেশির ভাগ সময়েই, তা করে না তারা। প্রত্যেকে, অন্ততপক্ষে একবার তার দেহধারণে জগতের গোপনীয়তা ধারণ করে।

    তারা নিজেদের ধীরে ধীরে অন্ধকার রাত্রির মধ্যে নিমজ্জিত হতে দেখে। কিন্তু উপযুপরি আত্মবিশ্বাসের অভাবে খুব কম মানুষই ফিরে আসতে পারে। পবিত্র হৃদয় ভালোবাসা, শান্তি আর আবেগের দ্বারা গড়ে ওঠে।

    উইক্কা খুশি সে চাঁদের রীতির একজন শিক্ষক। তার কাছে যারাই আসে তারা সূর্যের রীতিনীতি শিখতে আগ্রহী থাকে। বেশির ভাগই জীবন তাদের কী শিক্ষা দিয়েছে, তা থেকে স্থায়ী কিছু শিখতে চায়।

    সেটা কোনো ব্যাপার নয়। উইক্কা ভাবল। কারণ অলৌকিকের যুগ আবার ফিরে আসছে। এখানে কেউ আর ভিন্ন নয়। জগৎ অভিজ্ঞতার আলোকে বদলে যেতে শুরু করেছে। কয়েক বছরের মধ্যে, সূর্যের রীতি তার আপন শক্তিমত্তা নিয়ে অপূর্বভাবে নিজেকে উন্মোচিত করবে। যারা এখনো নিজেদের পথ বেছে নেয়নি তারা নিজেদের মধ্যে অসন্তোষ বোধ করতে পারে। জোর করে কোনো একটা পছন্দ করে নিতে হতে পারে। তাদের হতাশা যন্ত্রণার মধ্যে, হয় একটা অনুশীলনকে বেছে নিতে হবে অথবা বুঝতে হবে সবাই সুখী হওয়ার জন্যই জন্মায়। তাদের পছন্দের ব্যাপারটা পরিবর্তন করার আর কোনো সুযোগ থাকবে না। কঠিনতম লড়াই শুরু হয়ে যাবে।

    .

    ৪৩.

    হাতের সুনির্দিষ্ট মুভমেন্টের মাধ্যমে উইক্কা হাতের ছুরি দিয়ে বাতাসে একটা বৃত্ত তৈরি করল। সেই অদৃশ্য বৃত্তের মধ্যে সে পাঁচটা তারা আঁকল। ডাইনিদের ভাষায় ওটাকে পেন্টাগ্রাম বলা হয়। পেন্টাগ্রাম হচ্ছে মানবতার জন্য কাজ করার প্রতীক। এর মাধ্যমে মাটিতে শুয়ে থাকা মহিলারা এখন জগতের আলোর সাথে যোগাযোগ করতে পারবে।

    তোমাদের চোখ বন্ধ করো। উইক্কা বলল।

    তিনজনই আদেশ মান্য করল।

    প্রত্যেকের মাথার ওপর ছুরি ঘুরিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করল উইক্কা।

    এখন তোমাদের আত্মার চোখ খোলো।

    .

    ৪৪.

    ব্রাইডা আত্মার চোখ খুলল। সে এখন মরুভূমিতে অবস্থান করছে। জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে তার কাছে।

    মনে পড়ে গেল এখানে এর আগে এসেছিল সে।

    তখন জাদুকর ম্যাগাস তার সাথে ছিল।

    ব্রাইডা চারদিকে তাকালো। কিন্তু ম্যাগাসকে দেখতে পেল না। যদিও সে এখন ভীত নয়। নিজেকে বেশ শান্ত আর সুখী মনে হতে থাকে। জানে সে কে, আর কোথায় বাস করত। জানে একই সময়ে অন্য কোথাও একটা পার্টি চলছে। কিন্তু কোনোটাই কোনো ব্যাপার নয়। কারণ তার সামনে প্রকৃতি অপরূপ, দূরে ওই পর্বতশ্রেণী আর বিশাল একটা পাথর…

    স্বাগতম। একটা কণ্ঠস্বর বলল।

    তার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভদ্রলোক এমন পোশাক পরেছে যেমনটি তার দাদু পরতেন।

    আমি উইক্কার শিক্ষক। তুমি যখন শিক্ষক হবে তোমার ছাত্রছাত্রীরা উইক্কাকে এখানে দেখতে পাবে। এ রকমটি প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে যদি জগতের আত্মারা শেষ পর্যন্ত তাদের ইশতেহার খুঁজে না পায়।

    আমি ডাইনি হওয়ার জন্য আচার পালন করেছি। ব্রাইডা বলল, সাব্বাথ।

    শিক্ষক হেসে উঠলেন।

    তুমি তোমার পথ খুঁজে পেয়েছ। খুব সামান্য লোকেরই এমনটি করার সাহস রয়েছে। তারা এ রকম একটা পথ পছন্দ করে, যা তাদের নিজেদের পথ নয়। প্রত্যেকেরই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে কিন্তু তারা তা দেখতে পায় না। তুমি তোমারটা গ্রহণ করেছ। তোমার ঐশ্বরিক ক্ষমতাকে বাধা দেয়ার অর্থ জগতের সাথে তোমার বিরুদ্ধাচরণ করা।

    কিন্তু কেন?

    যাতে তুমি ঈশ্বরের বাগানে গাছ লাগাতে পারো।

    আমার সামনে গোটা একটা জীবন পড়ে রয়েছে। ব্রাইডা বলল, আমি সেই জীবন যাপন করতে চাই। যে রকমভাবে সাধারণ মানুষ যাপন করে। আমি ভুল করতে চাই। স্বার্থপর হতে চাই। ভুলের মধ্যে পড়তে চাই।

    শিক্ষক হাসলেন। তার ডান হাতের দিকে হঠাৎ করে নীল আলখাল্লা পরা কারো আবির্ভাব হলো।

    তুমি শুধু মানুষের কাছাকাছি যেতে পারবে, যখন তুমি তাদের একজন হবে।

    ব্রাইডার চারদিকের দৃশ্যপট বদলে গেল। সে এখন আর মরুভূমিতে নেই। একধরনের তরলের মধ্যে ডুবে আছে। সেখানে নানা রকম প্রাণী সাঁতার কাটছে।

    জীবনটা ভুলের সমষ্টি। শিক্ষক বললেন, সহস্রাধিক বছর ধরে কেউ ভুল না করা পর্যন্ত কোষগুলো নিজেদের বিভাজিত করে। পুনরাবৃত্তির ক্ষেত্রে কীভাবে বদলে যায়।

    ব্রাইডা সাগরের দিকে তাকিয়ে বিস্মিত হলো। কীভাবে তা ঘটল তা জিজ্ঞাসা করল না। শুধু শিক্ষকের কণ্ঠস্বর শুনছিল সে। সে শুধু একই রকম ভ্রমণের ব্যাপারে ভাবতে পারে। যা গমের ক্ষেতে শুরু হয়েছিল।

    এ রকম ভুলের জন্য জগৎক্টা চলমান হয়ে আছে। শিক্ষক বললেন, কখনো ভুল করতে ভয় পেয়ো না।

    কিন্তু আদম আর হাওয়াকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল।

    আর তারা একদিন সেখানে ফিরে যাবে। স্বর্গ আর জগতের অলৌকিকত্ব জেনেই তারা যাবে। ঈশ্বর জানেন তিনি কী করছেন। ভালো আর খারাপের জ্ঞান তিনি তাদের মনোযোগ আকর্ষণ করেই এনেছিলেন। তারা ও ফল খাক যদি তিনি না চাইতেন, তিনি তাহলে কখনো তা উল্লেখ করতেন না।

    তো সে কারণে তিনি তা করেছিলেন, তাহলে?

    জগৎটাকে পরিক্রমশীল রাখার জন্যই করেছিলেন।

    দৃশ্যটা আবার মরুভূমি আর পাথরে বদলে গেল। সকাল বেলার দৃশ্য। দিগন্তে গোলাপি আলোর আভা ফুটে উঠছে। শিক্ষক আলখাল্লা গায়ে তার দিকে এগিয়ে এলেন।

    এই মুহূর্তে আমি তোমাকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করছি। তোমার ঐশ্বরিক ক্ষমতা ঈশ্বরের হাতিয়ার, তুমি নিজেকে প্রমাণ করতে পারবে।

    .

    ৪৫.

    উইক্কা তিনজন মহিলার মধ্যে সবচেয়ে তরুণীর পোশাকটা তুলে নিয়ে দুই হাতে বাড়িয়ে ধরলেন। তিনি কেলটিক পুরোহিতদের উদ্দেশে সিম্বোলিক উৎসর্গের নিদর্শন দিলেন। তারা গাছের ওপর থেকে সব কিছু লক্ষ করছে। উই তরুণী মেয়েটির দিকে ঘুরল।

    উঠে দাঁড়াও। উইক্কা বলল।

    ব্রাইডা উঠে দাঁড়াল। আগুনের ছায়ায় তার নগ্ন শরীর কেঁপে উঠল। আরেকটা শরীর এ রকম আগুনের সামনে কেঁপে উঠেছিল একবার। কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে।

    তোমার হাত উত্তোলিত করো।

    ব্রাইডা হাত উত্তোলিত করল। উইক্কা পোশাকটা পড়িয়ে দিল।

    আমি নগ্ন ছিলাম। ব্রাইডা শিক্ষককে বলল, যখন সে তাকে আলখাল্লাটা পরিয়ে দিতে লাগল। আর তাতে আমি একটুও লজ্জা পাচ্ছিলাম না।

    যদি তা লজ্জার ব্যাপার না হতো, ঈশ্বর কখনো আবিষ্কার করতে পারতেন না আদম আর হাওয়া আপেল খেয়ে ফেলেছে।

    শিক্ষক সূর্যোদয় দেখছিলেন। তাকে দেখে অমনোযোগী মনে হলো। কিন্তু তিনি তা নন। তা জানে ব্রাইডা।

    কখনো লজ্জিত হয়ো না। শিক্ষক বললেন, জীবন তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করো। জীবনের প্রতিটি চুমুক পান করতে চেষ্টা করো। সব রকমের পানীয়র স্বাদ নিতে হবে। কিছু শুধু চুমুক দেয়ার জন্য কিন্তু বাকিটুকুর গোটা বোতল পান করতে হবে।

    আমি কীভাবে জানতে পারব কোনটা কী?

    স্বাদ গ্রহণ করে। তুমি শুধু ভালো ওয়াইনের স্বাদ বুঝতে পারবে, যদি প্রথমে খারাপটার স্বাদ নাও।

    .

    উইক্কা ব্রাইডার দিকে ঘুরে আগুনের দিকে তাকালো। তারপর পরবর্তী ক্রিয়ার জন্য এগিয়ে গেল। আগুন ব্রাইডার ঐশ্বরিক শক্তি তুলে নিল, যাতে এটা তার ইশতেহার হতে পারে। সেই মুহূর্তে ব্রাইডা সূর্যোদয়ের দৃশ্য দেখছিল। তারপর থেকে সূর্য তার বাকি জীবনটা আলোকিত করবে।

    এখন তুমি অবশ্যই যাবে। সূর্য উঠে গেলে শিক্ষক বললেন।

    আমি আমার উপহার নিয়ে ভীত নই। শিক্ষককে বলল, ব্রাইডা কোথায় যাচ্ছি তা জানি। আর কী করতে যাচ্ছি তাও জানি। আমি জানি কেউ একজন আমাকে সেখানে পৌঁছানোর ব্যাপারে সাহায্য করবে।

    আমি আগে সেখানে গিয়েছিলাম। লোকেরা নাচছিল সেখানে। চাঁদের রীতিনীতির উৎসব পালনের জন্য একটা গোপন মন্দির তৈরি হচ্ছিল।

    শিক্ষক কিছুই বললেন না। তার দিকে তাকালেন তিনি। ডান হাত দিয়ে একটা সংকেত দিলেন।

    তুমি গৃহীত হবে। হয়তো তোমার পথ শান্তির পথে ধাবিত হবে। শান্তির সময় শান্তির পথে যাবে। যুদ্ধের সময় যুদ্ধের পথে। কখনো একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবে না।

    শিক্ষকের আকৃতি মুছে যেতে শুরু করল। মরুভূমি আর পাথরের মাঝে মিলিয়ে গেল। শুধু উদীয়মান সূর্য রয়ে গেল। কিন্তু সূর্য আকাশের একটা বিন্দুর মতো হতে থাকে। তারপর আকাশ অন্ধকার হয়ে আসে। সূর্য আগুনের শিখার মতো হয়ে যেতে থাকে।

    .

    ৪৫.

    ব্রাইডা ফিরে এসেছে। এখন সব কিছু মনে করতে পারছে সে। ওই গুঞ্জন, হাততালির শব্দ, নৃত্য, মোহাবিষ্টতা। লোকজনের সামনে গায়ের কাপড়চোপড় খুলে নগ্ন হওয়ার কথা মনে পড়ে গেল। এখন সে বেশ সচেতন। কিন্তু শিক্ষকের সাথে সাক্ষাতের কথাও স্মরণ করতে পারল। সে তার অনুভূতির জগৎটাকে লজ্জা, ভয় আর উত্তেজনার মধ্যে বজায় রাখতে চেষ্টা করল। তারা সব সময় তার সাথে থাকতে পারে। ওদের অবশ্যই ব্যবহার করা শিখতে হবে।

    উইক্কা দীক্ষা নেয়া তিনজনকে মহিলাদের অর্ধবৃত্তের ঠিক মাঝখানে দাঁড়াতে বলল। ডাইনিরা হাতে হাত রেখে একটা বৃত্ত তৈরি করল।

    তারা এ রকম গান গাইতে লাগতে যাতে কেউ সঙ্গ দেয়ার সাহস করল না। শব্দটা তাদের খোলা ঠোঁটের মধ্য দিয়ে অদ্ভুত কম্পন সৃষ্টি করে বের হতে লাগল। গানের শব্দ এত বেশি তীক্ষ্ণ, যেন মনে হতে লাগল কয়েকটা উন্মত্ত পাখি কেঁদে চলেছে। ভবিষ্যতে কীভাবে এই শব্দ করতে হয় তা শিখে যাবে ব্রাইডা। শিক্ষক হওয়া পর্যন্ত সে আরো অনেক কিছু শিখে যাবে। অন্য নারী পুরুষ তার কাছ থেকে চাঁদের রীতিতে দীক্ষা নেবে।

    এই সব কিছু যাই হোক, নির্দিষ্ট মুহূর্তে ঘটবে। তার সামনে অনেক সময় পড়ে আছে। এখন সে আবার তার গন্তব্য খুঁজে পেয়েছে। কেউ তাকে সাহায্য করবে। স্বর্গীয় ক্ষমতা তার হাতের মুঠোয়।

    সবাই তাদের চারপাশে অদ্ভুত সব রঙের খেলা দেখতে পেল। ব্রাইডা কিছুটা হতবুদ্ধ অবস্থায় আছে। জগন্টা আগে যেমন ছিল তেমন থাকলেই যেন ভালো হতো।

    ডাইনিরা গান গাওয়া বন্ধ করল।

    চাঁদের রীতিতে দীক্ষা নেয়া পুরোপুরি শেষ হয়েছে। উইক্কা বলল, জগৎটা এখন তোমাদের জন্য শস্যক্ষেত্রের মতো। তোমরা সেখানে খুব ভালো ফসল উৎপাদনের জন্য নিশ্চিতভাবে কাজ করবে।

    আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। একজন দীক্ষিত বলল, সব কিছু ঝাপসা লাগছে।

    তুমি যা দেখতে পাচ্ছ তা তোমার চারপাশে ঘিরে রাখা শক্তির প্রবাহ। আমরা একে জ্যোতি বলে ডাকি। মহৎ রহস্যময়তায় শামিল হওয়ায় এটাই তো একাকী প্রথম পথ। এই ঝাপসাব খুব শিগগিরই মুছে যাবে। পরে আমি তোমাদের কীভাবে এটাকে জাগিয়ে তুলতে হয় তা শেখাব।

    খুব দ্রুততার সাথে উইক্কা উপাসনার ছুরিটা মাটিতে পুঁতে ফেলল। এত দ্রুততার সাথে করল যে শক্তির প্রবাহে ছুরির হাতলটা তখনো কাঁপছিল।

    অনুষ্ঠান এখানেই শেষ। উইক্কা বলল।

    .

    ৪৬.

    ব্রাইডা লরেন্সের কাছে গেল। লরেন্সের চোখ জ্বলজ্বল করছিল। ব্রাইডার মনে হলো লরেন্স তাকে নিয়ে বেশ গর্ববোধ করছে। লরেন্স তাকে খুব ভালোবাসে। তারা একসাথে বড় হয়ে উঠবে। জীবন যাপনের নতুন পদ্ধতি সৃষ্টি করবে। গোটা জগৎটাকে আবিষ্কার করবে। তাদের মতো সাহসী লোকজনের জন্য অপেক্ষা করবে।

    কিন্তু আরেকজন মানুষও আছে। উইক্কার শিক্ষকের সাথে কথা বলার সময় তার পছন্দ বেছে নিতে হয়েছিল। কারণ আরেকজন কঠিন মুহূর্তে তার সঙ্গী হওয়ার সামর্থ্য রাখে। বিশ্বাসের অন্ধকার রাস্তায় অভিজ্ঞতা আর ভালোবাসার মাধ্যমে পথ দেখিয়ে নিয়ে যেতে পারে। সে মানুষটাকে ভালোবাসতে শিখতে পারে। মানুষটার প্রতি তার ভালোবাসা শ্রদ্ধার মতোই মহৎ হতে পারে। তারা জ্ঞানের একই পথে দুজন হাঁটতে পারে। মানুষটার কারণেই আজ সে এখানে এসে পৌঁছেছে। তার সাথে সে একদিন সূর্যের রীতিনীতি শিখতে পারে।

    এখন জেনে গেছে সে একজন ডাইনি। তাকে ডাইনিবিদ্যার কলাকৌশল শিখতে হবে, যা শতাব্দীর পর শতাব্দী চলে আসছে। ডাইনিরা যেখান থেকে এসেছে তা জানতে হবে। সেই রাতের পর থেকে, প্রজ্ঞা আর জ্ঞান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠবে।

    আমরা এখন চলে যেতে পারি। ব্রাইডা লরেন্সকে বলল। লরেন্স পা পর্যন্ত মোড়া কালো আলখাল্লা পরিহিত মেয়েটার দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্রাইডা যেভাবেই হোক বুঝতে পারল, ম্যাগাস আগাগোড়া নীল পোশাকে মোড়া দেখছে তাকে।

    ব্রাইডা তার ব্যাগ থেকে অন্য পোশাক বের করল।

    তুমি সামনে এগিয়ে গিয়ে দেখ আমাদের লিফট দেয়ার মতো কোনো কিছু পাও কি না। আমার একজনের সাথে একটু কথা বলা দরকার।

    লরেন্স ব্যাগ হাতে নিল। কিন্তু একটুখানি সামনে হেঁটে গিয়ে জঙ্গলের পথে দাঁড়াল। অনুষ্ঠান শেষ হয়ে গেছে। তারা এখন বাস্তব জগতে ফিরে যাবে। ফিরে যাবে ভালোবাসার মানুষের কাছে। তাদের ঈর্ষা আর জয়ের লড়াইয়ে শামিল হওয়ার চেষ্টা করবে।

    আবার ভয়টা চলে এলো। ব্রাইডা অদ্ভুত আচরণ করছে।

    আমি জানি না ঈশ্বরের অস্তিত্ত আছে কি না। লরেন্স তার আশপাশের গাছগুলোকে বলল। আর আমি এখনো তা ভাবতে পারছি না। কারণ আমিও এই রহস্যের মুখোমুখি হয়েছি।

    লরেন্সের মনে হলো সে একটু অন্যভাবে কথা বলছে। অদ্ভুত আত্মবিশ্বাস ফিরে এসেছে, যেমনটি আগে হয়নি। কিন্তু এই মুহূর্তে, সে বিশ্বাস করছে গাছগুলো তার কথা শুনছে।

    এখানকার লোকজন হয়তো আমাকে বুঝতে পারবে না। তারা হয়তো আমার শক্তিকে অবহেলা করবে। কিন্তু আমি জানি আমিও ওদের মতো সাহসী। কারণ আমি ঈশ্বরকে বিশ্বাস না করলেও ঈশ্বরকে খুজি। যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে, তাহলে তিনি সাহসীদের ঈশ্বরই হবেন।

    লরেন্স লক্ষ করল তার হাত কাঁপছে। রাত শেষ হতে চলেছে। এখানে কী ঘটেছে তার কিছুই সে বুঝতে পারছে না। জানে সে একটা মোহাবেশে চলে গিয়েছিল, কিন্তু সেটাই সব নয়। যাই হোক, হাতের এই কাঁপুনির ক্ষেত্রে কিছুই করার নেই, ব্রাইডা যেমনটি বলেছিল, অন্ধকার রাতে ঘটে থাকে।

    লরেন্স আকাশের দিকে তাকালো। এখনো মেঘের আনাগোনা। ঈশ্বর সাহসীদের ঈশ্বর। সে ঈশ্বরকে বুঝতে পারবে, কারণ সাহসীরা তাদের ভয়কে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে পারে। শয়তানকে প্রতি পদক্ষেপেই তাদের পথ থেকে সরিয়ে দিতে পারে। প্রতিটি কাজে উদ্বিগ্নতাকে সামাল দিতে হবে, তাই ভুল হোক আর ঠিক থোক। আগুনের পাশে নেচে যাওয়া অলৌকিক বিশ্বাসী ডাইনিরা এমনটা বিশ্বাস করে।

    ঈশ্বর হয়তো ওই তরুণীর মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তরুণীটি এখন আরেকজন পুরুষের কাছে হেঁটে যাচ্ছে। যদি ও চলে যায়, তাহলে সম্ভবত ঈশ্বর তাকেও চিরদিনের জন্য ছেড়ে যাবেন। ব্রাইডাই তার সৌভাগ্য। কারণ ব্রাইডা ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের কাছে নিমজ্জিত হওয়ার উপায় জানে। ওকে ফিরিয়ে আনার সুযোগটাকে সে কখনো হাতছাড়া করতে চায় না।

    লরেন্স গভীরভাবে শ্বাস নিল। শীত শীত লাগছে। জঙ্গলের স্নিগ্ধ নির্মল বাতাস ফুসফুস ভরিয়ে দিচ্ছে। সে ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করল।

    ঈশ্বর সাহসীদের ঈশ্বর।

    ব্রাইডা ম্যাগাসের কাছে হেঁটে গেল। তারা আগুনের পাশে দেখা করল। কথাবার্তা স্পষ্ট শোনা বেশ কঠিন।

    ব্রাইডা নীরবতা ভঙ্গ করল।

    আমরা একই পথের পথিক।

    ম্যাগাস মাথা নুইয়ে সম্মত হলেন।

    তো চলুন আমরা একসাথে তা অনুসরণ করি।

    কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। ম্যাগাস বললেন।

    আমি আপনাকে ভালোবাসি। আমি এখনো আমার প্রতি আপনার ভালোবাসার কথা জানি না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার আত্মার সঙ্গী।

    ম্যাগাস এখনো দূরে তাকিয়ে আছেন। তিনি সূর্যের রীতিনীতির ব্যাপারে ভাবছিলেন। সূর্যের রীতিনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাই হচ্ছে ভালোবাসার দৃশ্যমান আর অদৃশ্যমান জগতের সেতুবন্ধ হিসেবে একমাত্র ভালোবাসাই কাজ করে। ভালোবাসার ভাষাই পৃথিবীর মানুষকে প্রতিদিন ভালোবাসতে শেখায়।

    আমি কোথাও যাচ্ছি না। ব্রাইডা বলল, আমি আপনার সাথে থাকছি।

    তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। ম্যাগাস উত্তর দিলেন। আমি তোমার ভালোবাসাকে আশীর্বাদ করব।

    ব্রাইডা ম্যাগাসের দিকে তাকালো। হতবাক।

    আমরা ওই সন্ধ্যায় যে সূর্যাস্ত দেখেছিলাম কেউ ও রকম সূর্যাস্ত ধারণ করতে পারে না। ম্যাগাস বলে চললেন, যে রকমটি কেউ কখনো জানালার গায়ে পড়া বিকেলের বৃষ্টির ফোঁটাকে ধারণ করতে পারে না। যেমন ধারণ করতে পারে না ঘুমন্ত শিশুর মুখে সরলতা। অথবা পাথরের গায়ে আছড়ে পড়া স্রোতের সেই জাদুকরী মুহূর্ত। জগতের সবচেয়ে সুন্দর জিনিসগুলো কেউ ধরে রাখতে পারে না। কিন্তু আমরা জানি ওগুলোকে আমরা ভালোবাসি। ঈশ্বর মানুষের সামনে এ রকম অপূর্ব মুহূর্ত উন্মোচন করে দিয়েছেন।

    আমরা সূর্যের প্রভু নেই। সোনাঝরা বিকেল অথবা স্রোতের জাদুকরী আছড়ে পড়া, এমনকি ঈশ্বরের দৃষ্টিতে, কিছু দেখতে পারি না। কারণ আমরা নিজেদের ধারণ করতে পারি না।

    ম্যাগাস ব্রাইডার দিকে হাত বাড়িয়ে দিলেন। ব্রাইডাকে একটা ফুল দিলেন।

    যখন আমাদের প্রথম দেখা হয়েছিল- যদিও দেখে মনে হচ্ছিল আমি সব সময় তোমাকে জানতাম, কারণ তার আগের পৃথিবীকে আমি স্মরণ করতে পারি না আমি তোমাকে অন্ধকার রাত্রি দেখিয়েছিলাম। আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম তুমি তোমার নিজের সীমাবদ্ধতার মুখোমুখি হও। আমি জানতাম তুমিই আমার আত্মার সঙ্গী। আমার যা কিছু শেখার দরকার তা তুমি আমাকে শেখাতে পারবেঈশ্বর কেন নারী-পুরুষ বিভেদ সৃষ্টি করেছেন।

    ব্রাইডা ফুল স্পর্শ করল। তাকে দেখে মনে হলো বিগত মাসের মধ্যে সে এই প্রথম ফুল দেখছে। বসন্তকাল এসে গেছে।

    লোকজন উপহার হিসেবে ফুল দেয় কারণ ফুল ভালোবাসার প্রকৃত অর্থ বহন করে। যে ফুলের সৌন্দর্য ধারণ করার চেষ্টা করে, সে এর সৌন্দর্য তিরোহিত হতে দেখতে পায়। কিন্তু তুমি যদি মাঠের মধ্যে সাধারণভাবে ফুল দেখ, তাহলে তা চিরদিনের জন্য তোমার স্মৃতিতে থেকে যাবে, কারণ ওই ফুল সেই অপূর্ব সন্ধ্যার, সূর্যাস্তের আর মাটির গন্ধ মাখা দিগন্তের মেঘমালার মিলিত সৌন্দর্য।

    ব্রাইডা ফুলের দিকে তাকাতে লাগল। ম্যাগাস ফুলটা ব্রাইডার হাত থেকে নিয়ে জঙ্গলের দিকে ফিরিয়ে দিলেন।

    ব্রাইডার চোখ জলে ভরে উঠল। সে তার আত্মার সঙ্গীকে নিয়ে গর্বিত হল।

    জঙ্গল আমাকে এই শিক্ষা দিয়েছে। তুমি কখনো আমার হবে না। এ কারণেই আমি কখনো তোমাকে হারাতে চাই না। আমার নিঃসঙ্গতার দিনগুলোতে তুমি আশার প্রদীপ হয়ে জ্বলবে। আমার সন্দেহের মুহূর্তে তুমি উদ্বিগ্নতা দূর করবে। আমার বিশ্বাসের মুহূর্তে তুমি নিশ্চয়তা দেবে।

    আমি জানতাম আমার আত্মার সঙ্গী একদিন না একদিন আসবে। আমি নিজেকে সূর্যের রীতিনীতি শেখাতে উৎসর্গ করলাম। জানলাম যে আমার বেঁচে থাকার জন্য তোমার অস্তিত্বের প্রয়োজন।

    ব্রাইডা চোখের জল ধরে রাখতে পারল না।

    তারপর তুমি এলে, সব কিছু বুঝতে পারলে। আমি যে দাসত্ব নিজে সৃষ্টি করেছি, তুমি এসে তা থেকে আমায় মুক্ত করে দিলে। বললে, আমি সেই জগতে ফিরে যেতে পারি। যা কিছু দরকার তার সব কিছু বুঝতে পারলাম। আমি যেসব মেয়েকে আজ পর্যন্ত চিনি, তাদের সবার চেয়ে তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। যে মেয়েটি আমাকে অরণ্য থেকে বের করে এনেছে তাকেই আমি বেশি ভালোবাসি। আমি এখন থেকে সব সময় মনে রাখব, ভালোবাসা হচ্ছে স্বাধীনতা। এই শিক্ষা শিখতে আমার বহু বছর লেগে গেছে। এ শিক্ষাই আমাকে নির্বাসিত করে পাঠিয়েছে। এখন আবার নিজেকে মুক্ত করেছে।

    আগুনের শিখা চিড়চিড় করে উঠল। কয়েকজন একে অন্যকে বিদায় জানাতে লাগল। কিন্তু চারদিকে কী ঘটছিল ব্রাইডা তার কোনো কিছুই শুনছিল না।

    ব্রাইডা! অনেক দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনতে পেল।

    তোমাকে খুঁজছে। ম্যাগাস বললেন, পুরনো সিনেমার প্রচলিত ডায়ালগ থেকে নিয়ে। তিনি খুশি, কারণ সূর্যের রীতিনীতির আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবস্থান করছেন। তিনি তার শিক্ষকের উপস্থিতি অনুভব করছেন। তার নতুন শিক্ষার জন্য যিনি এই রাতটা বেছে নিয়েছেন।

    আমি সব সময় তোমাকে মনে রাখব। তুমি আমাকে মনে রাখবে। ওই সন্ধ্যার কথা যেমনটি মনে রেখেছিলে। জানালার গায়ে বৃষ্টির ফোঁটা আর যেসব জিনিসকে আমরা ধারণ করতে পারি না।

    ব্রাইডা! লরেন্স আবার ডাক দিল।

    শান্তির পথে যাও। ম্যাগাস বললেন, চোখের জল মুছে ফেল। অথবা তাকে বলল, আগুনের ধোঁয়া তোমার চোখের মধ্যে ঢুকে গেছে। আমাকে কখনো ভুলো না।

    তিনি জানতেন এ কথা বলার কোনো দরকার ছিল না। কিন্তু তিনি তারপরও বললেন।

    .

    উইক্কা লক্ষ করল কয়েকজন তাদের জিনিসপত্র এখানে ফেলে গেছে। সে তাদের ফোন করে এখানে এসে এগুলো নিয়ে যেতে বলতে পারে।

    আগুন খুব তাড়াতাড়িই নিভে যাবে। উইক্কা বলল।

    ম্যাগাস চুপ করে রইলেন। তখন আগুনের কয়েকটা ফুলকি দেখা যাচ্ছিল। তিনি তখনো তাদের চলে যাওয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন।

    আমি একবার তোমার প্রেমে পড়েছিলাম। তার জন্য কোনো দুঃখ করি না। উইক্কা বলে চলল।

    আমিও করি না। ম্যাগাস উত্তর দিলেন।

    উইক্কার ব্রাইডা সম্পর্কে কথা বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু সে কিছুই বলল না। তার পাশে দাঁড়ানো মানুষটার চোখ শ্রদ্ধা আর প্রজ্ঞায় উদ্ভাসিত হয়ে উঠেছে।

    আমি তোমার আত্মার সঙ্গী নই, ব্যাপারটা খুব লজ্জার। উইক্কা যোগ করল। আমরা খুব ভালো দম্পতি হতে পারতাম।

    কিন্তু উইক্কা কী বলছে ম্যাগাস তার কোনো কিছুই শুনছিল না। তার সামনে বিশাল জগৎ পড়ে আছে। কত কী করার আছে বাকি। তিনি ঈশ্বরের বাগানের বীজ রোপণে সাহায্য করতে পারেন। তিনি লোকজনকে শিক্ষা দিতে পারেন। অন্য কোনো নারীর সাথে দেখা হতে পারে, তার প্রেমে পড়তে পারেন। এ রকম অনুষ্ঠানে আবারও আসতে পারেন। এই রাত তার অস্তিত্বের একটা ধাপ পূর্ণ করেছে। একটা নতুন অন্ধকার রাত্রি তার সামনে পড়ে আছে। কিন্তু পরবর্তী ধাপ আরো বেশি উপভোগ্য আর আনন্দদায়ক হতে পারে, স্বপ্নের খুব কাছাকাছি আসতে পারে তার। তিনি তা জানেন। কারণ এই ফুল, এই অরণ্য আর তরুণী মেয়েদের আগমন ঈশ্বরের হাতে। তিনি জানেন না, তার ভাগ্য নির্ধারণ করার কিছু আছে কিনা। চাঁদ আর সূর্যের রীতি থেকে তিনি তা জেনে নেবেন।

    ⤶
    1 2 3 4 5
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleবাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন এন্ড উইপ্ট – পাওলো কোয়েলহো
    Next Article দ্য এ্যালকেমিস্ট – পাওলো কোয়েলহো

    Related Articles

    পাওলো কোয়েলহো

    দ্য এ্যালকেমিস্ট – পাওলো কোয়েলহো

    September 10, 2025
    পাওলো কোয়েলহো

    বাই দ্য রিভার পিদরা আই সেট ডাউন এন্ড উইপ্ট – পাওলো কোয়েলহো

    September 10, 2025
    পাওলো কোয়েলহো

    দ্য জাহির – পাওলো কোয়েলহো

    September 10, 2025
    পাওলো কোয়েলহো

    ইলেভেন মিনিটস – পাওলো কোয়েলহো

    September 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }