Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভৌতিক অলৌকিক ২ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    বিশ্বরূপ মজুমদার এক পাতা গল্প132 Mins Read0
    ⤶ ⤷

    স্বপ্নযন্ত্রণা ● মোনালিসা সাহা দে

    স্বপ্নযন্ত্রণা – মোনালিসা সাহা দে

    গভীর রাত। কলকাতার এক অখ্যাত তুলনামূলক ফাঁকা এলাকায় পুরনো আমলের দোতলা বাড়িতে বিছানায় শুয়ে বন্ধ চোখে মেয়েটা ছটফট করছে। স্বপ্ন দেখতে চায় না সে কিছুতেই। তবু স্বপ্ন তার পিছু ছাড়ে না। একটার পর একটা পিঁপড়ে ঘিরে ধরেছে তার শরীর। যেমন তেমন পিঁপড়ে নয়, বড় বড় পিঁপড়ে। কিছু একটা বলতে চাইছে সেই মেয়ে…

    “কেউ আমার ঘুম ভাঙিয়ে দাও প্লিজ।”

    কিন্তু কেউ নেই তার পাশে। তাই স্বপ্নটা তাকে দেখতেই হবে। আজ আবার অতিরিক্ত অত্যাচার! দুটো পিঁপড়ে প্রবেশ করল তার কানের অতলে, একটা নাকের ভিতরে যাত্রা শুরু করেছে…

    “উফ্, মা গো! আমার ঘুম ভাঙাও প্লিজ।”

    কিন্তু শব্দ বের হচ্ছে না গলা বেয়ে। মনে হচ্ছে গলার ভিতরে যেন এক পিঁপড়ে আটকে রয়েছে। কষ্টটা দলা পাকিয়ে কান্না হয়ে প্রকাশ পেতে চাইছে আজ।

    এবারে একটা পিঁপড়ে তার সুডৌল পা বেয়ে যোনিদ্বারের উদ্দেশে যাত্রা করেছে।

    উঠতে হবে, তাকে উঠতেই হবে। কিন্তু পিঁপড়েটা ঢুকে গেল ভেতরে। শুরু হল দংশন। “উফ্! কী কষ্ট! মা-আ-আ-আ…” চিৎকার গলার বাইরে বেরিয়ে এল।

    হঠাৎই চোখ দুটো খুলে গেল।

    ধড়মড় করে উঠে বসল মেয়েটি। কই? ঘুমের ওষুধ খেয়েও তো কাজ হয়নি! দরদর করে ঘামছে সে। জল প্রয়োজন, একটু জল। পাশেই রাখা আছে জলের বোতল। জলের বোতল নিয়েই শোওয়া তার বহুদিনের অভ্যেস। ঢকঢক করে জল খেল সে। এই মাসেও স্বপ্ন তাহলে পিছু ছাড়ল না তার!

    * * * * *

    পরের দিন সকাল। পুরনো বাড়িটির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবেশীরা দেখছে মেয়েটির অদ্ভুত সব কার্যকলাপ। বোতল বোতল ফিনাইল ঢেলে ঢেলে পুরো বাড়িটি ঝাঁটা বালতি দিয়ে ধুচ্ছে মেয়েটি। মুখে বলে চলেছে কীসব বিড়বিড় কথা…

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    ডিকশনারি
    গ্রন্থাগার
    Books
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বই পড়ুন
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    লেখকের বই
    বই ডাউনলোড
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    “পারবি না তোরা আমাকে জব্দ করতে। দ্যাখ কেমন মজা দেখাই তোদের!”

    ঘরে চলে গেল মেয়েটি, বাড়ির বাইরে পড়ে রইল কয়েকটা মরা পিঁপড়ে।

    —             “এই কয়েকটা পিঁপড়ের জন্য এত ধোয়া মোছা করল ও? এটুকু তো সব বাড়িতেই থাকে।” পাশ দিয়ে বলে উঠল এক প্রতিবেশী।

    —             “আরে না না। ওর ওই প্রেমিক হাওয়া হয়ে যাওয়ার পর থেকেই মনে হয় ওর মাথায় কিছু গোলমাল হয়েছে। আমার মনে হয় সে ব্যাটা আসলে একে ফেলে অন্য কোথাও গিয়ে সংসার বেঁধেছে। তারপর থেকেই তো এ মেয়ে প্রায়ই অদ্ভুত অদ্ভুত কার্যকলাপ করে। দেখলে না গত মাসে কীরকম করে তিন-চারটে মরা ইঁদুর ফেলে গিয়েছিল? যেন কোনও যুদ্ধ জয় করতে পেরেছে!”

    —             “হ্যাঁ, মনে আছে। তার আগের মাসে তো মশা মেরে জমানো শুরু করেছিল। একসঙ্গে সব মৃত মশা বাইরের রাস্তায় কাগজে মুড়িয়ে পুড়িয়েছিল! কী আজব!”

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বাংলা হস্তলিপি কুইল
    লেখকের বই
    বাংলা গানের লিরিক্স বই
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    PDF
    স্বাস্থ্য টিপস
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা কৌতুক বই

     

    —             “হ্যাঁ, তারপর থেকে কতরকম ধোঁয়া বের হয় দেখেছেন ওই বাড়িটা থেকে? জানলা দরজা যদিও বন্ধ করে রাখে সবসময়ই, তবু ধোঁয়ার আভাস পাওয়া তো যায় একটু আধটু। মনে হয় ওসবই ওই মশা তাড়ানোর ধূপের ধোঁয়া!”

    —             “কী জানি বাবা! আমি তো আর ওই বাড়ির পাশ দিয়েও যাই না। খোকাকেও বলে দিয়েছি ওদিকে যেন না যায়।”

    —             “সবাই মিলে চেষ্টা করে ওর চিকিৎসার ব্যবস্থা করলে হয় না?”

    —             “সে চেষ্টা তো ও-পাড়ার পিন্টুর বাবা-মা একবার করেছিল। কিন্তু ওই মেয়েই তো তেড়ে গিয়েছিল ওদের দিকে।”

    কথার পিঠে কথা চলছে। কখনও আলোচনা, কখনও সমালোচনা। কিন্তু কেউই কোনও সমাধানে পৌঁছতে পারেনি এখনও অবধি।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    ডিজিটাল বই
    অনলাইন বুকস্টোর
    নতুন বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা হস্তলিপি কুইল
    কৌতুক সংগ্রহ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ

     

    আলোচনার কেন্দ্রীয় মেয়েটির নাম শ্রেয়া। বছর দুই আগে যার বাবা-মা মাত্র ছ’মাসের ব্যবধানে কার্ডিয়াক অ্যারেস্টে তাদের মেয়েকে ছেড়ে চলে যায়, তার সঙ্গে রেখে যায় অগাধ সম্পত্তি। বরাবরই এ-বাড়িতে আত্মীয় স্বজনের যাতায়াত তেমন দেখা যায়নি। শোনা গিয়েছে মেয়েটি ভালো ছাত্রী, চাকরিও করছিল তখন এক বেসরকারী সংস্থায়, যদিও মা-বাবার চলে যাওয়াটা মেনে নিতে পারাটা কঠিনই ছিল। কিছুদিনের মধ্যেই সে চাকরি ছেড়ে দেয় এবং প্রায় তখন থেকেই এক তরুণের সঙ্গে সে এই বাড়িতে লিভ টুগেদার করতে শুরু করে। পাড়ার লোকেরা প্রথম প্রথম উষ্মা প্রকাশ করেছিল, কিন্তু তা আদপে ধোপে টেকেনি। তরুণটি কে, কোথায় বাড়ি তার, কেউই কিছু জেনে উঠতে পারেনি। কোনওদিনই ওই বাড়ি থেকে বাইরে বের হত না সেই তরুণ, তবু ঘরের জানালা বা ব্যালকনিতে তাকে দূর থেকে দেখা যেত বৈকি। যতটুকু বাইরে বের হওয়ার, মেয়েটিই হত। আস্তে আস্তে ওই বাড়ির ব্যাপারে সকলের মনেই এক বিতৃষ্ণা জন্মে উঠেছিল। যদিও গত ছয় মাস ধরে আর সেই তরুণকে আর দেখা যায়নি। এক অতি উৎসাহী প্রতিবেশিনী এ ব্যাপারে প্রশ্ন করায় শুধু এটুকুই উত্তর পেয়েছিল… ‘ও চলে গিয়েছে।’

    * * * * *

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    ডিকশনারি
    স্বাস্থ্য টিপস
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    গ্রন্থাগার
    বাংলা ই-বুক রিডার
    বইয়ের
    বাইশে শ্রাবণ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    কৌতুক সংগ্রহ

     

    কিছুদিন কেটে গিয়েছে। আবার এক মধ্যরাত। এ পাড়ার প্রায় সকলেই ঘুমের দেশে, শুধু একজন বাদে। সে এখন ঘুমাতে ভয় পায়। যদিও ঘুম তো এসেই যায়। তবু সে চেষ্টা করে যতটা সম্ভব না ঘুমিয়ে থাকার। হোম ডেলিভারিতে খাবার আনিয়ে খাওয়াই বছর দুয়েক ধরে তার অভ্যাস। যদিও ডেলিভারি বয়টিও মেয়েটিকে একটু ভয়ই পায়। কোনওরকমে খাবার দিয়ে পালাতে পারলেই যেন সে বাঁচে। নেহাত মাস গেলে টাকা পেতে কখনও দেরি হয় না, তাই এই আজব মেয়েকে খাবার দিতে আসে সে।

    “কেউ বোঝে না আমায়, কেউ না। প্রতি মাসে দু’-একটা করে এমন স্বপ্ন দেখলে ভালো থাকা যায় নাকি? বাবার প্রেসক্রিপশন দেখিয়ে দেখিয়ে জোগাড় করা ঘুমের ওষুধও সব শেষ হয়ে গিয়েছে। যদিও ওগুলো খেলেই যে স্বপ্ন আসত না, তাও তো না। তুমি ফিরে এসো প্লিজ।”

    মোবাইলের এপাশে কাউকে কাঁদতে কাঁদতে বলে চলেছে সেই মেয়ে। একটু পরে সে মোবাইলটা ছুড়ে খাটে রেখে দিল সে।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    লাইব্রেরি
    বাংলা কৌতুক বই
    PDF
    স্বাস্থ্য টিপস
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা সাহিত্য
    ই-বই পড়ুন

     

    এভাবে বাঁচা যায়? মাসে একবার হলেও বিচ্ছিরি এক স্বপ্ন সে দেখবেই। এক এক বার এক এক ধরনের। স্বপ্ন তো নয়, যেন ঘোর বাস্তব। স্বপ্নের মধ্যের প্রতিটা মুহূর্তের ভয়াবহতা সে অনুভব করতে পারে ঘুম ভেঙে যাওয়ার পরেও।

    মশা বা ইঁদুর বা পিঁপড়ে, প্রত্যেকেই তার স্বপ্নে অন্যরকম এবং ভয়াবহ। সকলেই তাকে কষ্ট দিতে চায়। সকলেই যেন তাকে তার যোনিপথকে উদ্দেশ্য করেই নিজের জীবন অতিবাহিত করতে এসেছে। নাঃ। ‘ও’ কেন এরকম করল? কেন ‘ও’ চলে গেল? ‘ও’ থাকলে এরকম হত না কখনওই। কত সুখের রাত, কত আনন্দের সময় তারা একসঙ্গে কাটিয়েছে। এখন আর কাউকে সহ্য হয় না!

    কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়ল শ্রেয়া। তার কিছুক্ষণ পরেই স্বপ্নে টিকিটিকির দল এসে পড়ল তার শরীর স্পর্শ করতে। জিব বের করে একটা মোটা টিকটিকি তার স্তনবৃন্তে নিজের লালারস মাখিয়ে যাচ্ছে। ছটফট করছে শ্রেয়া। ঘুম ভেঙে উঠতেই হবে। কিন্তু সে নিরুপায়। এত তাড়াতাড়ি তার ঘুম ভাঙার নয়।

    দলের সবথেকে মোটা টিকটিকিটা তার পা বেয়ে এগিয়ে চলেছে। শ্রেয়া পা নড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার যাবতীয় প্রতিরোধ ক্ষমতাই যেন লোপ পেয়েছে। টিকটিকিটা তার যোনিতে বসে চাটতে শুরু করল। নিজের দু’-হাতের সকল শক্তি সঞ্চয় করে সে টিকটিকিটাকে ধরে ফেলতে যাওয়ার আগের মুহূর্তেই যোনিতে প্রবেশ করে ফেলল টিকটিকি।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বইয়ের তালিকা
    ডিকশনারি
    লাইব্রেরি
    বাংলা বই
    রেসিপি বই
    বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা ক্যালিগ্রাফি কালি

     

    “ও মা-আ-আ-আ-আ-আ-আ…”

    ঘুম ভেঙে গেল শ্রেয়ার।

    * * * * *

    পরের দিন সকাল থেকে সেই পুরনো দোতলা বাড়িতে যত টিকটিকি আছে, যতটা সম্ভব তাদের খুঁজে খুঁজে মেরে ফেলার মতো গুরুত্বপূর্ণ কাজই করে চলেছে সেই মেয়ে। প্রায় বারোটা টিকটিকির নিধন করে বাইরে বেরিয়ে চিৎকার করতে করতে সেগুলো ফেলে গেল সে।

    —             “ওই দ্যাখ রে, আবার মাথাটা বিগড়েছে।”

    —             “সকাল থেকেই এ বাড়ির ভেতর থেকে ওর চিৎকার শোনা যাচ্ছিল। তখনই বুঝেছিলাম আজ আবার একটা কিছু ঘটতে চলেছে।”

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বাংলা ডিকশনারি অ্যাপ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ডিকশনারি
    PDF
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    স্বাস্থ্য টিপস
    কৌতুক সংগ্রহ

     

    —             “এটা তো এখন রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিছু করার নেই।”

    ওদিকে যাকে নিয়ে প্রতিবেশীদের মধ্যে কথা চলছে, সেই হাসতে হাসতে ঢুকে গেল বাড়ির ভেতরে। বন্ধ করে দিল দরজা সশব্দে।

    —             “দেখলেন ব্যবহারটা?”

    —             “না দেখে আর উপায় আছে?”

    —             “ওই বাড়িতে কখনও ঢুকেছেন আপানি?”

    —             “হ্যাঁ, একবার গিয়েছিলাম। অনেক পুরনো আমলের আদি ঘরানার বাড়ি। ওই মেয়ের মা, বাবা বেঁচে থাকতে একবার গিয়েছিলাম। যদিও ওরা কোনওদিনই তেমন কারও সঙ্গেই মিশতেন না, তবু আমার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে যেতে তো হতই। তখনই দেখেছিলাম বাড়ির ভেতরটা। কেমন যেন অদ্ভুত সব ঘরগুলো। ঘরের ভিতর ঘর, অনেক অনেক ঘর। দেখে মনে হচ্ছিল যেন কোনও অন্ধকোটর। তবে আমাকে অবশ্যি চা-বিস্কুট খাইয়েছিলেন ওনারা। মেয়েটি সেই সময় তার মায়ের সঙ্গে ঘরের কাজ করছিল। মিথ্যা বলব না, অসম্মান কিছু করেননি। যদিও আমার মেয়ের বিয়েতে ওনারা আসেনওনি। ভদ্রলোক আগেই বলে দিয়েছিলেন অনুষ্ঠান বাড়িতে ওনারা যান না। তবু্ পরের দিন সকালে এসে একটা সোনার দুল দিয়ে গিয়েছিলেন আমার মেয়ের হাতে।”

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বাংলা সাহিত্যের কোর্স
    কৌতুক সংগ্রহ
    বাংলা অডিওবুক
    বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বই ডাউনলোড
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বইয়ের তালিকা

     

    —             “বলেন কী? সোনা?”

    —             “হ্যাঁ। ওদের তো অনেক সম্পত্তি শুনেছিলাম। পৈতৃক সূত্রে প্রাপ্ত। ভদ্রলোক কিছু একটা ভালো পদে চাকরিও করতেন।”

    আবার কথার পিঠে কথা। আসলে যত দিন যাচ্ছে, এ বাড়ি নিয়ে কৌতূহল লোকের মনে বেড়েই চলেছে। সেই যে প্রথমে মেয়েটির বাবা, তার কিছুদিন পরে মেয়েটির মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু দুই প্রচেষ্টাই বিফলে যায়… সেই থেকেই মেয়েটির আচরণে পরিবর্তন আসতে থাকে, যা এখন সকলের আড্ডার বিষয়বস্তু হয়ে উঠেছে।

    * * * * *

    বেশ কিছুদিন হল সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। স্বপ্নগুলো অনেকদিন হল জ্বালাতন করেনি তাকে। শ্রেয়ার মন বেশ ফুরফুরে আজ। হোম ডেলিভারির ছেলেটা এসে একটু আগেই খাবার দিয়ে গেল শ্রেয়াকে।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    PDF
    বই ডাউনলোড
    অনলাইনে বই
    রেসিপি বই
    বাংলা অডিওবুক
    কৌতুক সংগ্রহ
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা হস্তলিপি কুইল

     

    রুটি আর চিকেনকষা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল শ্রেয়া। হালকা মিউজিক চালিয়ে ঘুমিয়ে পড়ল শ্রেয়া।

    রাত প্রায় তিনটে। শ্রেয়া আবার ছটফট করতে শুরু করেছে। স্বপ্নের ভিতরে এক নরকঙ্কাল উঠে আসছে শ্রেয়ার শরীরের উপর। তার হাতে রয়েছে শ্রেয়ারই বন্ধ হয়ে পড়ে থাকা খারাপ মোবাইলটা, যেটা নিয়ে এখনও শ্রেয়া কথা বলে চলে এর-ওর সঙ্গে একতরফা।

    রাতের পোশাক খুলে দিয়ে শ্রেয়ার উন্মুক্ত শরীরে কঙ্কালটি লেপটে রয়েছে। শ্রেয়া চেষ্টা করছে তাকে সরিয়ে দেওয়ার, কিন্তু বরাবরের মতোই অপারগ সে এখন।

    শ্রেয়ার যোনিপথ চেটে চলেছে কঙ্কালটির করোটি থেকে বের হওয়া এক লাল টুকটুকে জিভ।

    আর পারা যাচ্ছে না। মনের সমস্ত শক্তি একত্রিত করে শ্রেয়া নিজের ঘুম ভাঙাতে সক্ষম হল। দরদর করে ঘেমে চলেছে সে এখন। একটা বোতল থেকে সম্পূর্ণ জল খেয়ে ঘেমে ওঠা শরীরে আর একটা বোতলের জলটুকু ছিটাতে লাগল সে। সঙ্গে শুরু হল হাউ হাউ কান্না।

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বাংলা গানের লিরিক্স বই
    রেসিপি বই
    বুক শেল্ফ
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা বই
    লেখকের বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বইয়ের তালিকা

     

    * * * * *

    পরের দিন সকাল নয়টা। রাস্তার ট্যাপ কলে স্নান করতে এসেছেন শ্রেয়ার প্রতিবেশী এক প্রৌঢ়… বহুদিনের অভ্যাস। দু’-তিনজন বাজারের ঝোলা হাতে নিয়ে রওনা দিয়েছে সবেমাত্র বাজারের উদ্দেশে, এমন সময় শ্রেয়া চিৎকার করে নামতে নামতে এক নরকঙ্কাল ও তার নিজের মোবাইলটা নিয়ে এসে ফেলে দিল বাইরে।

    ঘটনার আকস্মিকতায় সকলে শঙ্কিত এবং হতভম্ব!

    এখনও চিৎকার থামেনি তার…

    “এই যে ফেলে দিয়ে গেলাম তোমাকে। আমি সম্পূর্ণ একা থাকতে চাই, বুঝলে? ইঁদুর, মশা, পিঁপড়ে, টিকটিকি, খারাপ হওয়া মোবাইল বা তুমি, কাউকেই লাগবে না আমার। আমাকে ঠকাতে এসেছিলে, তাই না? শুধু সম্পত্তির লোভে আমার সঙ্গ তুমি পেতে চেয়েছিলে, তাই তো? সব বুঝতে পেরে গিয়েছিলাম আমি। তাই তো উচিত শিক্ষাও দিয়েছি তোমায়। হাঃ হাঃ হাঃ হাঃ! মাথায় এক লাঠির বাড়ি আর শেষ! একটুও রক্ত বের হল না, তবু তুমি শেষ! তাও তোমার প্রতি মায়া কাটাতে পারিনি আমি, তাই এতদিন ধরে ভেতরের উঠানের গর্তেই তোমাকে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু আর না! এই তোমার সব মায়া কাটিয়ে তোমাকে বের করে ফেলে গেলাম আমি।”

     

    আরও দেখুন
    গিফ্টের বাস্কেট
    বইয়ের
    বাংলা কৌতুক বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা বই
    ই-বই সাবস্ক্রিপশন
    PDF বই
    বই ডাউনলোড
    ডিকশনারি
    বাংলা সাহিত্য

     

    ততক্ষণে থরথর করে কাঁপতে কাঁপতে থানায় ফোন করে দিয়েছেন কলতলার সেই লোকটি, কথা চলছে… “হ্যালো স্যার, আমাদের এখানে এক বাড়ি থেকে একটি কঙ্কাল পাওয়া গিয়েছে… হ্যাঁ হ্যাঁ, মানুষের কঙ্কাল… আরে আরে পরে শুনবেন সব… এক পাগল মেয়ের ঢ্যামনামি যতসব… আগে আসুন আপনি তাড়াতাড়ি…”

    শ্রেয়া লোকটিকে উদ্দেশ করে চিৎকার করে বলে উঠল, “ভিতরে আর একটা লাশও আছে। বলে দিন আপনি।”

    বলেই ছুটে বাড়ির ভেতরে ঢুকে গেল সে।

    —             “আরে ধর ধর, মেয়েটাকে ধর। পালিয়ে যাবে নাহলে।”

    পিছনে ছুটল এক যুবক। যদিও একটু পরেই অন্ধকারে পথ গুলিয়ে ফেলে ফিরেই এল…

    —             “বুঝলে কাকা, বাড়ির ভেতরটা বেশ জটিল। আগে বরং পুলিশ আসুক।”

    * * * * *

    পাড়ায় ভিড় উপচে পড়ছে। আধ ঘণ্টা পরে পুলিশ এসে বাড়ির ভেতরে ঢুকে উদ্ধার করল গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া শ্রেয়ার দেহ। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন, “মনে হচ্ছে গত ভোররাতেই তার প্রাণ চলে গিয়েছে।”

    দু’জন উপস্থিত প্রতিবেশী আতঙ্কে জ্ঞান হারাল তখনই।

    .

    মোনালিসা সাহা দে

    জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে। পিতার কর্মসূত্রে স্কুল ও কলেজ জীবন কেটেছে কান্দীতে। ছোট থেকেই সাহিত্যানুরাগী, ডায়েরি লেখার অভ্যাস, টুকটাক লেখালিখি, বই পড়ার নেশা জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে। বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়েও সাহিত্যের প্রতি অমোঘ আকর্ষণ হেতু স্নাতক স্তরে বাংলা সাহিত্যে পদার্পণ এবং পরবর্তীকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে এম.এ। বর্তমানে গৃহবধূ ও সাহিত্যচর্চারত। বহু পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত। গত দুই বছর ধরে বেশ কয়েকটি সংকলনেও স্থান পেয়েছে তাঁর লেখা কবিতা ও গল্প। একক গল্প সংকলন – ‘নাগরিক প্রেতাত্মারা’। লেখিকা আবেগপ্রবণ, কল্পনাবিলাসী ও ব্যক্তিত্বময়ী। জীবনে সর্বাধিক বিশ্বাস ও ভালোবাসা ঈশ্বরের প্রতি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার
    Next Article ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    Related Articles

    বিশ্বরূপ মজুমদার

    ভৌতিক অলৌকিক ১ – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    ইতিহাস কথা বলে – সম্পাদনা : বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    বিশ্বরূপ মজুমদার

    রহস্য রোমাঞ্চ : সম্পাদনা – বিশ্বরূপ মজুমদার

    November 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }