Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মন ধোয়া যায় না – সমরেশ মজুমদার

    সমরেশ মজুমদার এক পাতা গল্প331 Mins Read0
    ⤶ ⤷

    একসঙ্গে থাকা

    কানপুর স্টেশনের ওয়েটিং রুমে বসে যখন সময় কাটছে না তখন ভদ্রলোককে দেখতে পেলাম। মধ্যবয়সি, হাতে সুটকেস, পিছনে কাছাকাছি বয়সের সুন্দরী মহিলা, যার চোখ রঙিন চশমায় ঢাকা। ভিতরে ঢুকে চারপাশে তাকিয়ে আমার কাছাকাছি চেয়ারে বসলেন। কিছু সুন্দরী আছেন যাঁদের উগ্রতা একটা সীমার মধ্যে থাকে, একটু ঘরোয়া বলে মনে হয়। এই মহিলা তেমনি। ভদ্রলোকের মাথায় দ্রুত টাক পড়ছে। বোঝা যায় বছর দেড়েকের মধ্যে সবটাই টাক হয়ে যাবে। শরীর বলছে নিয়মিত ব্যায়াম করেন। আমার দিকে তাকিয়ে যেভাবে হাসলেন তাতে বুঝলাম ওঁর ব্যক্তিত্ব তৈরি হয়নি। আমি মাথা নাড়লাম।

    ওয়েটিং রুমে একটু আগে ভিড় ছিল। দিল্লির ট্রেনটা এসে সেই ভিড় হালকা করে দিয়েছে। কলকাতার ট্রেন আসবে ঘণ্টা দুয়েক পরে। এখন সন্ধে পেরিয়ে গিয়েছে। এই সময়টা চেয়ারে বসে থাকা ছাড়া আর কিছু করতে ইচ্ছে করছিল না।

    হঠাৎ ভদ্রলোক বললেন, ‘এক্সকিউজ মি, আর ইউ বেঙ্গলি?’

    ‘হ্যাঁ’, বললাম।

    ‘বাঃ। ভালো হল। আপনার কাছে দেশলাই আছে?’

    এটা সেই সময়ের কথা যখন আমি ধূমপান করতাম। অতএব পকেট থেকে দেশলাই বের করে ওঁকে দিলাম। দিয়ে অবাক হলাম। কারণ তিনি দেশলাইটা সুন্দরীর হাতে দিয়ে দিলেন। সুন্দরী আমার দিকে তাকিয়ে যেভাবে মাথা নাড়লেন তাতে মনে হল ধন্যবাদ বললেন। তারপর গলা তুলে বললেন, ‘আমি যদি এখানে স্মোক করি তাহলে কেউ যদি আপত্তি করেন তো বলতে পারেন।’ আশপাশে বসা যাত্রীদের কেউ কেউ তাকালেন, কিছু বললেন না। দেখলাম একটা দামি প্যাকেট ব্যাগ থেকে বের করে তা থেকে সিগারেট তুলে ঠোঁটে রাখলেন সুন্দরী। দেশলাইয়ের কাঠিতে আগুন ধরিয়ে সিগারেট জ্বালালেন কিন্তু দেশলাইটা ফেরত দিলেন না। একটা উদ্ধত ভঙ্গি এখন ওঁর মধ্যে যা আমার খারাপ লাগল না।

    ভদ্রলোক বললেন, ‘আমি নিখিল মিত্র, ইনি আমার স্ত্রী সুদর্শনা। কলকাতায় ফিরছি। আপনি?’

    আমার নাম ভদ্রলোক বোধহয় প্রথম শুনলেন। কলকাতায় যাচ্ছি জেনে বললেন, ‘সমস্যা একটাই। আমরা টু টায়ারের দুটো আপার বার্থ পেয়েছি। যারা নীচের বার্থ পেয়েছে তাদের একজন কি উপরে উঠে ওকে জায়গা ছেড়ে দেবে?’

    ‘অনুরোধে লোকে তো ঢেঁকিও গেলে। অনুরোধ করবেন’ জবাব দিলাম।

    ‘আপনার বার্থ—?’

    ‘লোয়ার।’

    ‘বাঃ, লাকি লোক।’ ভদ্রলোক বলামাত্র সুন্দরী চাপা গলায় বললেন, ‘নিখিল?’

    ‘অ্যাঁ, হ্যাঁ’ ট্রেনে উঠে শুরু করলে বোধহয় ভালো হত। ভদ্রলোক বললেন।

    ‘আপার বার্থে বসে? তাছাড়া কোনটা ভালো তা তোমার থেকে আমি ভালো জানি।’

    সুন্দরী গম্ভীর মুখে সিগারেটে টান দিলেন।

    এবার নিখিলবাবু ভদ্রমহিলার সাইড ব্যাগ থেকে একটা সাদা বোতল বের করে এগিয়ে দিলেন। দেখে মনে হচ্ছিল বোতলে পরিসুদ্ধ জল রয়েছে।

    সুন্দরী বোতলের ছিপি খুলে একঢোক গলায় ঢেলে সিগারেট নেভালেন। নিখিলবাবু বললেন, ‘আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনি?’

    ‘খবরের কাগজে আছি। অর্ধসত্য বললাম।’

    ‘সময় পেলেই আমরা বেরিয়ে পড়ি। সুদর্শনার খুব বেড়ানোর শখ। পুরো ইউরোপ ঘোরা হয়ে গিয়েছে। কলকাতায় থাকেন কোথায়?’ নিখিলবাবু গল্প করছিলেন।

    ‘ভবানীপুরে।’

    ‘আমরা নিউ আলিপুরে। সুদর্শনা ভিড়ের মধ্যে থাকতে পারে না।’

    ‘ও।’

    দেখলাম ঘণ্টা দেড়েকের মধ্যে সুন্দরী খালি বোতলটা নিখিলবাবুর হাতে ধরিয়ে দিলেন। নিখিলবাবু সেটাকে নিয়ে চলে গেলেন টয়লেটে। ফিরে এলেন খালি হাতে। সুন্দরী এবার দ্বিতীয় সিগারেট যখন ধরলেন তখন লক্ষ করলাম তাঁর হাত কাঁপছে। কাঠির আগুন নেভাতে সময় নিলেন।

    ট্রেন আসছে ঘোষণা হতেই সবাই দরজার দিকে ছুটল। নিখিলবাবু আর তাঁর স্ত্রীকে পিছনে রেখে আমি প্ল্যাটফর্মে এসে কুলিকে জিজ্ঞাসা করে কামরার হদিশ পেয়ে গেলাম। তখনই ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছে গেল। আমি উঠতে যাচ্ছিলাম কিন্তু নিখিলবাবুর গলা শুনতে পেলাম, ‘একটু হেল্প করবেন।’

    ট্রেনে উঠে ওঁদের সুটকেস উপরে তুলে নিলাম। নিখিলবাবু খুব যত্ন করে ভদ্রমহিলাকে উপরে তুললেন। আমার লোয়ার বার্থ ফাঁকা। দখল নিলাম। কিন্তু তখনই ওঁরা পৌঁছে গেলেন। নিখিলবাবু বললেন, ‘সুদর্শনা ডিনার করে উপরের বার্থে উঠবে। ততক্ষণ আপনার এই লোয়ার বার্থে বসতে পারে?’

    ‘নিশ্চয়ই।’ বলে জানালার কাছে সরে গেলাম। ওঁরা বসলেন।

    সুদর্শনার যে নেশা ভালোমতো হয়েছে তাতে সন্দেহ নেই। বোতলে হয় জিন নয় ভদকা ছিল। কিন্তু তিনি কথা বলছেন না। শান্ত হয়ে বসে আছেন। ট্রেন ছাড়ল। খানিকবাদে সুদর্শনা বললেন, ‘আমি এই বার্থে শোব।’

    চমকে উঠলাম। আমার পায়ে ব্যথা, উপরে ওঠা সম্ভব নয়। নিখিলবাবু বললেন, ‘এটা ওঁর বার্থ। তুমি কষ্ট করে উপরে উঠে ঘুমিয়ে পড়লেই হাওড়া এসে যাবে।’

    ‘ইম্পসিবল। আমি কেন কষ্ট করব? নো। আর নয়।’ সুদর্শনা দুলছিলেন।

    ‘টিকিটের ক্রাইসিস, বুঝতে চেষ্টা করো—!’

    ‘ভাঁড়মে যাক তোমার ক্রাইসিস।’ সুদর্শনা সোজা হলেন, ‘ওকে! আমি দেখছি কোথাও লোয়ার বার্থ খালি আছে কিনা!’ তিনি উঠে দাঁড়ালেন।

    নিখিলবাবু বললেন, ‘তুমি বসো, আমি দেখে আসছি।’

    ‘খবরদার। তুমি যাবে না। আমাকে আমার জায়গা খুঁজতে দাও।’ প্রায় টলতে টলতে সুদর্শনা কামরার প্যাসেজ দিয়ে চোখের আড়ালে চলে গেলেন।

    নিখিলবাবু বললেন, ‘কী হবে!’

    বললাম, ‘আপনি সঙ্গে যান। পাবলিক প্রতিবাদ করতে পারে।’

    ‘আমাকে দেখলে আরও খেপে যেতে পারে। বাড়িতে ও এই অবস্থায় গেলে আমি চোখের আড়ালে থাকি। প্লিজ, আপনি যান, এই হেল্পটুকু করুন।’

    ভদ্রলোককেই আমার অসহায় বলে মনে হল। অগত্যা উঠলাম।

    দু—পাশের যাত্রীরা তখন রাতের খাওয়া শেষ করছেন। আমি দেখতে দেখতে শেষ পর্যন্ত এসে কোথাও সুদর্শনাকে পেলাম না। ভাবলাম টয়লেটে গিয়েছেন। কিন্তু টয়লেট খালি। করিডর দিয়ে পাশের কামরায় যেতেই চমকে উঠলেন। হু হু গতিতে ট্রেন ছুটছে আর দরজা খুলে হ্যান্ডেল ধরে টলছেন সুদর্শনা। তাঁর পিছনটা আমি দেখতে পাচ্ছি। হঠাৎ মনে হল বাইরে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না তো! কথা বললেই যদি চমকে ওঠেন আর ব্যালান্স হারান তাহলে তাঁর শরীর আর চেনা যাবে না। কী করব? পিছন থেকে জড়িয়ে ধরে টেনে ভিতরে নিয়ে আসব?

    এইসময় তিনি পিছনে তাকালেন। বললেন, ‘ও, আপনি!

    ‘ওখান থেকে সরে আসুন। প্লিজ!’

    ‘কেন? সরে আসব কেন?’

    ‘অ্যাকসিডেন্ট হয়ে যেতে পারে!’

    ‘আমার জীবনে কতবার অ্যাকসিডেন্ট হয়েছে তার খবর জানেন?’

    ‘না। এবার হলে আমার খুব খারাপ লাগবে।’

    ‘তাই! আচ্ছা, নিখিল আপনাকে পাঠিয়েছে তো! বলুন?’

    সত্যি বললে যদি বাইরে ঝাঁপিয়ে পড়েন তাই মিথ্যে বললাম, ‘না।’

    ‘কার সঙ্গে আছি, দেখুন। মেরুদণ্ডহীন, ভোঁদা মানুষ। বউকে সিগারেট, মদ এনে দেয়। কোনো পার্সোনালিটি নেই। আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন।’ সুদর্শনা ঠোঁট বেঁকাল। ‘ইভন, এই যে আপনি, আপনার নাম বললেন, শুনে ওর কোনো প্রতিক্রিয়া হল না। ওর কাছে আপনার আর একটা কালোয়ারের নামের কোনো পার্থক্য নেই। এইরকম লোকের সঙ্গে থাকা যায়? আপনি বলুন? আঃ, বলছেন না কেন? কত গল্প কত উপন্যাস লিখেছেন, আপনি সব জানেন। তা সত্ত্বেও আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন?’ সুদর্শনা দরজা ছেড়ে আমার দিকে এগিয়ে এল টলতে টলতে।

    আমি হতভম্ব। তাহলে এই ভদ্রমহিলা আমাকে অনেকক্ষণ আগেই চিনতে পেরেছিলেন? কিন্তু বোঝাননি। তার মানে, ইনি বাংল গল্প উপন্যাস পড়েন?

    হাত নাড়লেন মহিলা, ‘ওর মা, ওর মায়ের জন্য, যখন সময় ছিল তখন ডিভোর্স নিতে পারিনি। হাত ধরে কান্নাকাটি করে আমার জীবনটাকে নষ্ট করে গেছেন মহিলা। এখন আর সময় নেই।’ সুদর্শনা একটু থামলেন। তারপর বললেন, ‘আপনি এখানে কেন এলেন বলুন তো! না এলে, না এলে—!’

    বললাম, ‘চলুন। আপনি আমার বার্থে ঘুমোবেন। আমি আপার বার্থে যাব।’ সুদর্শনাকে তাঁর ইচ্ছের বিরুদ্ধে নিয়ে গেলাম আমার বার্থে। নিখিলবাবু খুশি হয়ে বললেন, ‘থ্যাংক ইউ।’

    হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে ওঁদের হেঁটে যেতে দেখলাম। পাশাপাশি। গত রাতের ছায়া বিন্দুমাত্র নেই। রঙিন চশমা পরে সুদর্শনা হাঁটছেন নিখিলবাবুর পাশে। চমৎকার সুখী দম্পতির মতো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপ্রজাপতি – সমরেশ বসু
    Next Article জন-যাজক – সমরেশ মজুমদার

    Related Articles

    সমরেশ মজুমদার

    চব্বিশ ঘণ্টার ঈশ্বর – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    ছোটগল্প – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    আট কুঠুরি নয় দরজা – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    উত্তরাধিকার – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    গর্ভধারিণী – সমরেশ মজুমদার

    December 4, 2025
    সমরেশ মজুমদার

    কইতে কথা বাধে – সমরেশ মজুমদার (অসম্পূর্ণ)

    December 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }