Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত)

    কালীপ্রসন্ন সিংহ এক পাতা গল্প884 Mins Read0
    ⤶ ⤷

    ০৩৪. নীতিকথনচ্ছলে সুধন্ববিরোচনসংবাদ

    ৩৪তম অধ্যায়

    নীতিকথনচ্ছলে সুধন্ববিরোচনসংবাদ

    ধৃতরাষ্ট্র কহিলেন, “হে মতিমন! তুমি ধর্ম্মার্থসঙ্গত বাক্যসকল বারংবার কীর্ত্তন করিতেছি, তথাপি আমার তৃপ্তিলাভ হইতেছে না; তুমি যাহা কহিলে, উহা সাতিশয় আশ্চৰ্য্য বলিয়া প্রতীয়মান হইতেছে; অতএব পুনরায় ধর্ম্মযুক্ত বাক্যসকল কীর্ত্তন কর।” বিদুর কহিলেন, “মহারাজ! সকল তীর্থে স্নান ও সর্ব্বভূতে সরল ব্যবহার উভয়ই তুল্য অথবা তাহার মধ্যে সরলতাই অপেক্ষাকৃত উৎকৃষ্ট। অতএব আপনি পাণ্ডবগণের সহিত সরল ব্যবহার করুন, তাহা হইলে ইহকালে মহীয়সী কীর্ত্তি লাভ করিয়া পরলোকে স্বৰ্গভোগ করিবেন। পৃথিবীতে যতকাল মনুষ্যের কীর্ত্তিপতাকা উড্ডীন হইতে থাকে, তাবৎকাল সে স্বর্গে পূজিত হয়। এক্ষণে সুধন্ববিরোচনসংবাদ নামক যে এক প্রাচীন ইতিহাস আছে, তাহা কীর্ত্তন করিতেছি, শ্রবণ করুন।

    ব্ৰাহ্মণ-দানব-শ্রেষ্ঠত্ববিষয়ক বিরোচনকেশনীর প্রশ্নোত্তর

    “দিতিনন্দন বিরোচন কেশিনীলাভবাসনায় তাঁহার নিকট গমন করিলেন, কেশিনী জিজ্ঞাসা কিরলেন, “হে বিরোচন! ব্রাহ্মণেরা শ্রেষ্ঠ কি দানবেরা শ্রেষ্ঠ, আর সুধন্বা কি নিমিত্তই বা পৰ্য্যাঙ্কে [উত্তম আসনে-খাটে] আরোহণ করিবেন না?” বিরোচন কহিলেন, “হে কেশিনি! আমরাই শ্রেষ্ঠ, এই লোকসকল আমাদেরই অধিকৃত; সুতরাং দেবতা ও ব্রাহ্মণ আমাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারেন না।” কেশিনী কহিলেন, “হে দৈত্যেন্দ্র। আমরা এই স্থলেই পরীক্ষা করিব; সুধন্বা কল্য প্ৰাতঃকালে আমার উপাসনা করিবার নিমিত্ত আগমন করিবেন, তাহা হইলে তোমাদের উভয়কেই সমবেত দেখিব।” বিরোচন কহিলেন, “হে ভদ্রে! তুমি যাহা কহিতেছ, আমি তাহার অনুষ্ঠান করিব, কল্য প্রাতে সুধন্বা ও আমাকে একত্ৰ সমাগত দেখিবে।”

    সুধন্বা দ্বিজের স্বপক্ষসমর্থন-কৌশল

    “অনন্তর রজনী প্রভাত হইলে, যে স্থানে বিরোচন ও কেশিনী অবস্থান করিতেছেন, সুধন্বা তথায় উপস্থিত হইলেন। কেশিনী ব্রাহ্মণকে সমাগত দেখিয়া প্রত্যুদগমনপূর্ব্বক পাদ্য, অর্ঘ ও আসন প্রদান করিলেন। সুধন্বা কহিলেন, “হে দৈত্যেন্দ্ৰ! আমি তোমার এই হিরন্ময় আসন স্পর্শ করিলাম, কিন্তু যদি তোমার সমান হই, তাহা হইলে এখনই প্রতি গমন করিব; তোমার সহিত কদাচ একাসনে উপবেশন করিব না।” বিরোচন কহিলেন, ‘সুধন্বন! কাষ্ঠপীঠ, কুশাসন বা কুশমুষ্টি তোমার উপবেশন করিবার সম্পূর্ণ উপযুক্ত; তুমি কোনক্রমে আমার সহিত একাসনে উপবেশন করিবার উপযুক্ত নও।” সুধন্বা কহিলেন, “হে বিরোচন! ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্ৰ—ইঁহারা পিতাপুত্রে একাসনে উপবেশন করিতে সমর্থ হয়েন, কিন্তু ঐ চারিবর্ণের পরস্পর একাসনে উপবেশন করা নিতান্ত নিষিদ্ধ। আমি উপবিষ্ট হইলে তোমার পিতা আমার আসনের অধঃপ্রদেশে উপবেশন করিয়া উপাসনা করিতেন; তুমি বালক, গৃহমধ্যে বিবিধ সুখসেব্য দ্রব্যসামগ্ৰী উপভোগ করিতেছ; এখনও তোমার বিষয়বুদ্ধি পরিপক্ক হয় নাই।”

    পণরক্ষণে বিরোচন-সুধন্বার বিতর্ক

    “বিরোচন কহিলেন, “হে সুধন্বন! আমরা হিরণ্য, গো, অশ্ব প্রভৃতি অসুরগণের সঞ্চিত বিত্তসমুদয় পণ রাখিয়া বিদ্বান ব্যক্তিদিগকে এই প্রশ্ন জিজ্ঞাসা করিব।” সুধন্বা কহিলেন, “হে দৈত্যরাজ! হিরণ্য, গো, অশ্ব প্রভৃতি পণ রাখিবার কোনো প্রয়োজন নাই, আইস, আমরা পরস্পর প্রাণ পণ রাখিয়া বিজ্ঞব্যক্তিদিগকে এই প্রশ্ন জিজ্ঞাসা করি।” বিরোচন কহিলেন, ‘হে ব্ৰহ্মন! আমরা প্রিয়তম প্রাণকে পণ রাখিয়া এক্ষণে কোথায় গমন করিব, আমার ত’ দেবতা বা মনুষ্যে কিছুমাত্র আস্থা নাই।” সুধন্বা কহিলেন, দৈত্যবর! আমরা এক্ষণে তোমার পিতা প্ৰহ্লাদের নিকট গমন করিব; বোধহয়, তিনি পুত্রের নিমিত্ত কদাচ মিথ্যা কহিবেন না।”

    “উভয়ে এইরূপ বচনবদ্ধ ও নিতান্ত ক্রুদ্ধ হইয়া প্ৰহ্লাদসন্নিধানে গমন করিলেন। তিনি তাঁহাদিগকে সন্দর্শন করিয়া মনে করিলেন, “যাহারা কদাচ পরস্পর সংস্রব রাখেন না, তাহারা আজ কি নিমিত্ত কুপিত ভুজঙ্গের ন্যায় একপথে আগমন করিতেছেন?” অনন্তর তিনি বিরোচনকে সম্বোধন করিয়া কহিলেন, “বৎস! পূর্ব্বে তোমরা কখনই একত্ৰ সঞ্চরণ করিতে না, এক্ষণে বল, সুধন্বার সহিত তোমার কিরূপে সৌহার্দ্য জন্মিয়াছে?” বিরোচন কহিলেন, ‘তাত! সুধন্বার সহিত আমার সৌহার্দ্য জন্মে নাই, আমরা প্ৰাণ পণ রাখিয়া আপনার নিকট একটি তত্ত্ব জিজ্ঞাসা করিতে আসিয়াছি; বোধকরি, আপনি কদাচ তাহার বৃথা সিদ্ধান্ত করিবেন না।”

    প্ৰহ্লাদকর্ত্তৃক উত্তরপ্রদান

    “অনস্তর প্রহ্লাদ সুধন্বাকে কহিলেন, “হে সুধন্বন! আপনি পূজনীয়; অতএব আপনার নিমিত্ত উদক, মধুপর্ক ও স্থূলকায় শ্বেতবর্ণ ধেনু আহরণ করুক।” সুধন্বা কহিলেন, “হে প্ৰহ্লাদ! আমি উদক ও মধুপৰ্ক পথিমধ্যে প্রাপ্ত হইয়াছি, এক্ষণে ব্রাহ্মণেরা শ্রেষ্ঠ কি দৈত্যেরা শ্রেষ্ঠ, এই প্রশ্নের প্রকৃত প্ৰত্যুত্তর শ্রবণ করিবার মানসে আসিয়াছি, আপনি যথার্থ উত্তর প্রদান করুন।” প্ৰহ্লাদ কহিলেন, “হে ব্ৰহ্মন! আমার একমাত্র পুত্ৰ, তুমিও স্বয়ং আমার সন্নিধানে অবস্থান করিতেছ, অতএব আমি কি প্রকারে সেই বিবাদের সিদ্ধান্ত করিতে পারি?” সুধন্বা কহিলেন, “হে দৈত্যরাজ! যদি ঔরসপুত্রের প্রীতিসম্পাদন আপনার অভিপ্রেত হয়, তবে তাহাকে ধেনু ও অন্যান্য প্রিয়তর সম্পত্তি প্ৰদান করুন, কিন্তু বিবাদীদিগের বিবাদভঙ্গ করা আপনার অবশ্য কর্ত্তব্য, অতএব এক্ষণে আমাদিগের বিবাদের যথার্থ সিদ্ধান্ত করুন।”

    “প্ৰহ্লাদ কহিলেন, “হে সুধন্বন! এক্ষণে জিজ্ঞাসা করি, যে ব্যক্তি সত্য না বলিয়া মিথ্যা সিদ্ধান্ত করে, সেই অন্যায়বক্তা কিরূপ দুঃখ প্রাপ্ত হইয়া থাকে?” সুধন্বা কহিলেন, “হে দৈত্যরাজ! অধিবিন্না [সপত্নী-সতীন] স্ত্রী, দূতপরাজিত ও সুর্ব্বহাভারাক্রান্ত ব্যক্তি যেরূপ যামিনীযোগে দুঃখভোগ করে, অন্যায়বক্তা সেইরূপ দুঃখ প্রাপ্ত হইয়া থাকে। আর যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে, সে নগরমধ্যে প্রতিরুদ্ধ, বুভুক্ষিত ও বহিৰ্দ্ধারে শত্ৰুগণপরিবেষ্টিত ব্যক্তির ন্যায় দুঃখভোগ করিতে থাকে। পশুর নিমিত্ত মিথ্যা কহিলে পঞ্চপুরুষ, গোর নিমিত্ত মিথ্যা কহিলে দশপুরুষ, অশ্বের নিমিত্ত মিথ্যা কহিলে শতপুরুষ ও মানুষ্যের নিমিত্ত মিথ্যা কহিলে সহস্রপুরুষ স্বর্গভ্ৰষ্ট হইয়া থাকে। সুবর্ণের নিমিত্ত মিথ্যা কহিলে জাত [এখন যাহারা বর্ত্তমান আছে] ও অজাত [যাহারা পরে জন্মিবে] উভয়বিধ পুরুষই পতিত হয়; আর ভূমির নিমিত্ত মিথ্যা কহিলে সমুদয় বিনাশপ্ৰাপ্ত হইয়া থাকে।”

    “প্ৰহ্লাদ কহিলেন, “হে বিরোচন! মহর্ষি অঙ্গিরা আমা অপেক্ষা শ্রেষ্ঠ, সুধন্বা তোমা অপেক্ষা শ্রেষ্ঠ, আর সুধন্বজননী তোমার জননী অপেক্ষা শ্রেষ্ঠ; অতএব তুমি অদ্য দুধন্বাকর্ত্তৃক পরাজিত হইলে; সুতরাং এক্ষণে সুধন্বা তোমার প্রাণেরও ঈশ্বর হইলেন।” অনন্তর সুধন্বাকে কহিলেন, “হে সুধন্বন! তুমি এক্ষণে আমার পুত্রকে পুনরায় প্রদান [প্ৰাণপণ-প্রত্যাহারে বিরোচনের প্রাণরক্ষা] কর।” সুধন্বা কহিলেন, ‘প্ৰহ্লাদ! আমি তোমার ধর্ম্মপরায়ণতা ও সত্যবাদিতার নিমিত্ত তোমার পুত্ৰ বিরোচনকে পুনরায় প্রদান করিলাম; বিরোচন আমার সমক্ষেই কুমারী কেশিনীর পাণিগ্রহণ করুক।’ ”

    পুত্ৰপক্ষপাতিত্বত্যাগে বিদুরের উপদেশ

    বিদুর কহিলেন, “হে মহারাজ! অতএব আপনি ভূমির নিমিত্ত কদাচ মিথ্যা কহিবেন না; যদি ভূমির নিমিত্ত মিথ্যা বলেন, তাহা হইলে পুত্র ও অমাত্যবর্গের সহিত বিনাশপ্ৰাপ্ত হইবেন, সন্দেহ নাই। দেবগণ সামান্য পশুপালকের ন্যায় দণ্ড গ্রহণ করিয়া রক্ষা করেন না; কিন্তু যাহাকে রক্ষা করিবার অভিলাষ করেন, তাহাকে বুদ্ধিদ্বারা রক্ষা করিয়া থাকেন। পুরুষ যেরূপ কল্যাণকর কাৰ্য্যে মনোনিবেশ করিবে তাহার অর্থসকল সেইরূপে সিদ্ধ হইবে, তাহার সন্দেহ নাই। বেদসকল মায়াবী ব্যক্তিকে পাপ হইতে উদ্ধার করে না, প্রত্যুত যেমন শকুন্তশাবক [পাখীর ছানা] পক্ষ উদ্ভিন্ন [জাত-উদ্গত] হইলে নীড় [কুলায়-পাখীর বাসা] পরিত্যাগ করে, তদ্রূপ বেদসকল অল্পকালমধ্যেই তাহাকে পরিত্যাগ করিয়া থাকে। মদ্যপান, কলহ, দম্পতিবিচ্ছেদ, দম্পতিকলহ, সাধারণ বৈর, জ্ঞাতিভেদ, রাজবিদ্বেষ-এই সমস্ত পরিত্যাগ করবে। সামুদ্রিক-বেত্তা [হস্তরেখাদিদৃষ্টে অদৃষ্টগণনায় অভিজ্ঞ], চৌরপূর্ব্ব বণিক [পূর্ব্বে চৌৰ্য্যব্যবসায়ী, পরে বণিকবৃত্তিকারী; অথবা কম ওজনে বা কৃত্রিম দ্রব্যের বিক্রেতা], শলাকধূর্ত্ত [শলকাপাশদ্বারা পাখী ধরিয়া দিবার অঙ্গীকারে অর্থগ্রহণপূর্ব্বক পরবচনাকারী পাখী ধরিতেও পারে না—পাখী দেয় না], চিকিৎসক, অরি, মিত্র ও কুশীলব [কুচরিত্র অথবা নটীর চাকর বা লম্পট ও উন্মাদ]-এই সাত জনকে সাক্ষী করিবে না। মানাগ্নিহোত্র, মানমৌন, মানাধ্যয়ন ও মানযজ্ঞ এই চারিটি ভয়াবহ নহে; কিন্তু অযথারূপে অনুষ্ঠিত হইলেই নিতান্ত ভয়ানক হইয়া উঠে। গৃহদাহক, বিষপ্রযোক্তা, কুণ্ডাশী [স্বামী বাঁচিয়া থাকা সত্ত্বেও স্ত্রীর ব্যভিচার-জাত পুত্ৰ কুণ্ড; সেই কুণ্ডের জনক], সোমবিক্রয়ী, শরকর্ত্তা [প্ৰাণীবধাৰ্থ বাণাদি আয়ুথনির্ম্মাতা], খল, মিত্রদ্রোহী, পারদারিক, ভ্রূণঘাতী, গুরুতল্পগামী, মদ্যপায়ী ব্রাহ্মণ, দুঃখিত ব্যক্তির দুঃখবিবৰ্দ্ধক, উগ্ৰস্বভাবসম্পন্ন, বেদদ্বেষী, গ্রামপুরোহিত [গ্রামযাজী-বহুলোকের যাজনকারী], নাস্তিক, পতিতসাবিত্ৰীক [যথাকালে অনুপনীত; ১৫ বৎসর তিন মাসের মধ্যে যাহার পৈতা না হয়], কর্ষক এবং যে ব্যক্তি বলসম্পন্ন হইয়াও অন্যের আশ্রয় গ্রহণপূর্ব্বক হিংসা করে-ইহারা ব্ৰহ্মঘাতীর তুল্য বলিয়া পরিগণিত হইয়া থাকে।

    “তৃণাগ্নি [তৃণাদির মৃদু অগ্নি] দ্বারা সুবর্ণ, চরিত্রদ্বারা ভদ্র ও ব্যবহারদ্বারা সাধুকে অবগত হওয়া যায় এবং ভয় উপস্থিত হইলে শূর, অর্থকৃচ্ছ্র উপস্থিত হইলে ধীর ও আপৎকালে সুহৃৎ ও শত্রুর পরীক্ষা হইয়া থাকে। জরা সৌন্দৰ্য্যনাশ, বলবতী আশা ধৈয্যনাশ, মৃত্যু প্ৰাণনাশ, অসূয়া ধৰ্মচর্য্যনাশ, ক্ৰোধ সম্পত্তিনাশ, অনাৰ্য্যসেবা শীলনাশ, কাম লজ্জানাশ ও অভিমান সমুদয় নাশ করিয়া থাকে। সম্পত্তি মঙ্গল হইতে প্রাদুর্ভূত, প্ৰগলভতাদ্বারা পরিবর্দ্ধিত ও ক্ষিপ্রকারিতাদ্বারা বদ্ধমূল হইয়া সংযমদ্বারা চিরস্থায়ী হয়। প্রজ্ঞা, সৎকুল, দম, শস্ত্ৰজ্ঞান, পরাক্রম, মিতভাষিতা, যথাশক্তি দান ও কৃতজ্ঞতা—এই আটটি গুণ পুরুষকে প্রতিভাসম্পন্ন করে। আর একটি গুণ ঐ সমস্ত গুণকে সহসা আশ্রয় করিয়া থাকে; যদি রাজা কোন পুরুষকে আশ্রয় প্রদান করেন, তাহা হইলে ঐ সকল গুণ তাঁহারই অনুসরণ করে।

    “হে মহারাজ! ঐ আটটি গুণ স্বৰ্গপ্ৰাপ্তির উপায়স্বরূপ, কিন্তু সৎপুরুষেরা নিত্যানুষ্ঠেয় যজ্ঞ, দান, অধ্যয়ন ও তপস্যা-এই চারিটির অনুসরণ করিয়া থাকেন। আর দম, সত্য, আর্জ্জব ও অনৃশংসতা—এই চারিটি অতি যত্নপূর্ব্বক উপার্জ্জন করিতে হয়। যজ্ঞ, অধ্যয়ন, দান, নীতি, সত্য, ক্ষমা, ঘৃণা ও লোভ-এই আটটি ধর্মের পথ। লোক দম্ভের নিমিত্ত পূর্ব্ব চারিটির সেবা করিয়া থাকে, আর অন্য চারিটি অনাৰ্য্য ব্যক্তিকে কখনই আশ্রয় করে না। যে সভায় বৃদ্ধের সমাগম নাই, তাহা সভাই নয়; যে বৃদ্ধেরা ধর্মের উপদেশ প্রদান না করেন, তাহারা বৃদ্ধই নন, যে ধর্মে সত্য নাই, তাহা ধৰ্মই নয়, আর যে সত্য কপটতাদ্বারা নিতান্ত কুটিলভাব ধারণ করে, তাহা সত্যই নয়। রূপ, সত্য, শাস্ত্র, দেবোপাসনা, সৎকুল, শীল, বল, ধন, শৌৰ্য্য ও যুক্তিসঙ্গত বাক্য-এই দশটি স্বৰ্গ হইতে প্রাদুর্ভূত হইয়া থাকে।

    “পাপাত্মা পাপানুষ্ঠান করিয়া পাপেরই ফলভোগ করে, কিন্তু পুণ্যাত্মা পুণ্যকর্মের অনুষ্ঠান করিয়া পুণ্যেরই ফলভোগ করিয়া থাকেন। আর প্রজ্ঞাহীন মনুষ্য প্রতিনিয়তই পাপানুষ্ঠান করিয়া থাকে; অতএব কদাচ পাপাচরণ করিবে না। কারণ, বারংবার পাপানুষ্ঠান করিলে বুদ্ধিভ্রংশ হইয়া নিরন্তর পাপকর্মেই প্রবৃত্তি জন্মে। পুণ্য বারংবার আচরিত হইলে বুদ্ধি পরিবর্দ্ধিত হইয়া উঠে, তাহা হইলে নিরন্তর পুণ্যসঞ্চয়েই পুরুষের অভিলাষ জন্মিয়া থাকে এবং পরিণামে পুণ্যস্থান লাভ হয়; অতএব মনুষ্য সুসমাহিত হইয়া পুণ্যকর্মের অনুষ্ঠানেই যত্নবান হইবে।

    “অসূয়াপরবশ, নিষ্ঠুর, মর্ম্মচ্ছেদী, শঠ ও বৈকারী ব্যক্তিরা পাপাচরণের অনতিকালবিলম্বেই সাতিশয় ক্লেশভোগ করিয়া থাকে। আর অসূয়াশূন্য প্রজ্ঞাবান শুভাচারসম্পন্ন মনুষ্য নিরন্তর সুখসম্ভোগ করেন ও সকলেরই প্রতিভাজন হয়েন। যিনি প্রজ্ঞাসম্পন্ন মনুষ্য হইতে জ্ঞানোপার্জ্জন করিতে পারেন, তিনিই পণ্ডিত। প্রাজ্ঞ ব্যক্তি ধর্ম্মাৰ্থলাভ করিয়া সুখী হইয়া থাকেন।

    “দিবাভাগে এইরূপ কর্ম্ম করিবে, যাহাতে রাত্রিকাল সুখে অতিবাহিত হইতে পারে; আট মাস এরূপ কর্ম্ম করিবে, যাহাতে বর্ষাকাল সুখে অতিবাহিত হইতে পারে: প্রথম-বয়সে এরূপ কর্ম্ম করিবে যাহাতে চরমকাল পরমসুখে অতিবাহিত হইতে পারে; যাবজ্জীবন এরূপ কর্ম্ম করিবে যাহাতে পরকাল সুখে অতিবাহিত হইতে পারে। পণ্ডিতেরা জীৰ্ণ অন্ন, গতিযৌবন ভাৰ্য্যা, সমরবিজয়ী বীর ও পারদর্শী তপস্বীর সবিশেষ প্ৰশংসা করিয়া থাকেন।

    “অধর্ম্মলব্ধধনদ্বারা এক ছিদ্র সংবৃত করিতে হইলে তাহা সংবৃত না হইয়া প্রত্যুত তাহা হইতে অন্য ছিদ্র প্রকাশিত হইয়া উঠে। গুরু কৃতাত্মা দিগের ও রাজা দুরাত্মাদিগের শাস্তা আর যাহারা প্রচ্ছন্নভাবে পাপানুষ্ঠান করিয়া থাকে, অন্তক তাহাদিগকে শাসন করেন। ঋষি, নদী, মহাত্মাগণের কুল ও স্ত্রীলোকের দুশ্চরিত্রতার কারণ অবগত হওয়া নিতান্ত দুরূহ। যে ক্ষত্ৰিয় ব্ৰাহ্মণ-সেবানিরত, দাতা, সুশীল ও জ্ঞাতিগণের প্রতি সরল ব্যবহার করেন, তিনিই চিরকাল পৃথিবী পালন করিতে সমর্থ হয়েন। আর শূর, কৃতবিদ্য ও সেবানিরত-এই তিনপ্রকার পুরুষ পৃথিবী অধিকার করিতে পারেন। বুদ্ধিসাধ্য কৰ্মসকল প্রশস্ত, বাহুবলসাধ্য কর্ম্মসকল মধ্যম, কপটসাধ্য কর্ম্ম নীচ ও যে-সকল কর্মের ভার স্বীয় মস্তকে বহন [বিবেকবান ব্যক্তি অন্যের অপেক্ষা না করিয়া সমস্ত কাৰ্যের ভারগ্রহণ ও বহন করিতে পারে, তাদৃশ ব্যক্তিকেই স্বাবলম্বী বলা হয়। বিবেকহীনের ভারবহন সর্ব্বথা অসম্ভব; অতএব নিন্দিত।] করিতে হয় তাহা নীচতর বলিয়া পরিগণিত হইয়া থাকে। হে মহারাজ! আপনি দুৰ্য্যোধন, শকুনি, দুঃশাসন ও কর্ণের হস্তে সমস্ত ঐশ্বৰ্য্য সমর্পণ করিয়া কিরূপে কুশল অভিলাষ করিতেছেন? পাণ্ডবগণ সর্ব্বগুণালঙ্কত এবং আপনাকেও পিতার ন্যায় সম্মান করিয়া থাকেন, অতএব আপনি র্ত্তাহাদিগকে সূতনির্ব্বিশেষে স্নেহ করুন।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগীতা – কালীপ্রসন্ন সিংহ
    Next Article শেষ উপহার – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কালীপ্রসন্ন সিংহ

    গীতা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    কালীপ্রসন্ন সিংহ

    হুতোমপ্যাঁচার নক্সা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }