Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত)

    কালীপ্রসন্ন সিংহ এক পাতা গল্প884 Mins Read0
    ⤶ ⤷

    ০৩৬. বিদুরের মনুকথিত ধর্ম্মব্যাখ্যা

    ৩৬তম অধ্যায়

    বিদুরের মনুকথিত ধর্ম্মব্যাখ্যা

    বিদুর কহিলেন, “মহারাজ! স্বায়ম্ভুব মনু কহিয়াছেন, ‘যে অশিষ্ট ব্যক্তিকে শাসন করে, যে অল্প লাভে সন্তুষ্ট হয়, যে অতিমাত্ৰ শত্রুসেবা করিয়া কল্যাণ লাভ করে, যে স্ত্রীগণকে রক্ষা করিয়া কল্যাণ লাভ করে, যে অযাচ্য বস্তু যাচচ্ঞা করে, যে আত্মশ্লাঘা করে, যে অভিজাত হইয়া অকাৰ্য্য করে, যে দুর্ব্বল হইয়া বলবানের সহিত নিরন্তর বিবাদ করে, যে অবিশ্বাসী ব্যক্তিকে সমুদয় বৃত্তান্ত বলে, যে অকাম্য কামনা করে, যে পুত্রবধূর সহিত পরিহাস করে, যে পুত্রবধুর সহিত সহবাস করিয়াও নিৰ্ভয় ও মানার্থী হয়, যে পর্য্যক্ষেত্রে বীজবপন [পরপত্নীসহবাস] করে, যে স্ত্রীদিগকে অত্যন্ত পরিবাদিত [অপবাদযুক্ত] করে, যে প্রাপ্ত হইয়াও বিস্মৃতি হইয়াছি বলে, যে যাচককে দান করিয়া শ্লাঘা করে এবং যে অসাধুকে সাধু বলিয়া প্রতিপন্ন করে—এইসকল ব্যক্তিকে নিরয়গামী হইতে হয়। এই সপ্তদশ পুরুষের অসাধ্য কি আছে? ইহারা আকাশকে মুষ্ট্যাঘাতে নষ্ট করিতে পারে, অনাম্য [যাহা নোয়ান যায় না] ইন্দ্রধনু অবনমিত করিতে পারে এবং মরীচিমালীর অসংগ্রাহ্য [সংগ্রহের অযোগ্য] কিরণমালা সংগ্ৰহ করিতে পারে।’ যে ব্যক্তি যাহার সহিত যেরূপ ব্যবহার করে, তাহার সহিত তিনি সেইরূপ ব্যবহার করিবেন, ইহাই ধর্ম্ম, যে ব্যক্তি কপট ব্যবহার করে, তাহার সহিত কপট ব্যবহার করিবে; যে ব্যক্তি সাধু ব্যবহার করে, তাহার সহিত সাধু ব্যবহার করিবে। জরা রূপ হরণ করে, আশা ধৈৰ্য্য হরণ করে, মৃত্যু প্রাণ হরণ করে, অসূয়া ধৰ্মচৰ্য্যা হরণ করে, কাম লজ্জা হরণ করে, অসাধুসেবা সদাচার হরণ করে, ক্ৰোধ শ্ৰী হরণ করে এবং অভিমান সমুদয়ই হরণ করে।” ”

    অল্পায়ুষ্কতার কারণ

    ধৃতরাষ্ট্র কহিলেন, “হে বিদুর! সকল বেদেই পুরুষ শতায়ু বলিয়া কীর্ত্তিত হইয়াছে, অথচ সকল [পূর্বোক্ত শতবর্ষ] আয়ু প্ৰাপ্ত হইতেছে না, ইহার কারণ কি?”

    বিদুর কহিলেন, “মহারাজ! অতিমান, অতিবাদ, অতিঅপরাধ, ক্ৰোধ, আত্মম্ভরিতা ও মিত্রদ্রোহ-এই ছয়টি তীক্ষ্ন বাণস্বরূপ হইয়া পুরুষের আয়ুকৃন্তন [কর্ত্তন] ও প্রাণহরণ করে, আপনার কল্যাণ হউক। যে ব্যক্তি বিশ্বস্তের দারাপহরণ করে, যে ব্যক্তি গুরুপত্নী হরণ করে, যে দ্বিজ শূদ্রার পাণিগ্রহণ অথবা মদ্যপান করে, যে ব্যক্তি দ্বিজগণকে আদেশ কিংবা তাঁহাদের বৃত্তিনাশ অথবা তাঁহাদিগকে নিয়োগ করে, যে ব্যক্তি শরণাগতের প্রাণ সংহার করে, তাহারা সকলেই ব্ৰহ্মা[ব্ৰহ্মহত্যাকারী]র সমান, ইহাদিগের সহিত সংস্রব হইলে প্ৰায়শ্চিত্ত করা কর্ত্তব্য। যিনি প্রকৃত বাক্যের মর্ম্মজ্ঞ, নীতিজ্ঞ, বদান্য, শেষান্নভোক্তা [দেব-পিতৃগণের উদ্দেশ্যে নিবেদিত], অহিংসক, অনৰ্থকাৰ্য্যে পরাঙ্মুখ, কৃতজ্ঞ, সত্যবাদী, মৃদুস্বভাব ও বিদ্বান, তিনি স্বৰ্গলাভ করেন। প্রিয়বাদী পুরুষ অতি সুলভ, কিন্তু অপ্রিয় ও হিতকর বাক্যের বক্তা বা শ্রোতা অতি দুর্লভ। যে ব্যক্তি ধর্ম্মানুরোধে প্রভুর প্রিয়াপ্রিয়বিচার পরিত্যাগ করিয়া অপ্রিয় হিতকর বাক্য বলে, রাজা তদ্বারাই সহায়বান হয়েন। কুলের নিমিত্ত একজনকে এবং গ্রামের নিমিত্ত কুল, জনপদের নিমিত্ত গ্রাম ও আত্মার নিমিত্ত পৃথিবী পরিত্যাগ করবে। আপৎকালের নিমিত্ত ধনরক্ষা করিবে, ধনদ্বারা স্ত্রীকে রক্ষা করিবে এবং স্ত্রী ও ধন উভয়দ্বারা সতত আত্মাকে রক্ষা করিবে।

    দ্যূতানিন্দাচ্ছলে বিবিধ নীতিকথন

    “হে মহারাজ! পূর্ব্বে দৃষ্ট হইয়াছিল, দ্যূতক্রীড়া মনুষ্যগণের পরস্পর বৈরভাব উদ্ভাবন করে, অতএব বুদ্ধিমান ব্যক্তি আমোদের নিমিত্তও দ্যূতক্রীড়া করিবে না। আমিও দ্যূতকালে উপযুক্ত কথাই কহিয়াছিলাম, কিন্তু আতুর ব্যক্তির ঔষধ ও পথ্যের ন্যায় আপনার নিকটে উহা অগ্রাহ্য হইয়াছিল। কাকের সাহায্যে বিচিত্ৰকলাপ[পক্ষ]শোভিত ময়ুরগণকে পরাজয় করা আর দুৰ্য্যোধনাদির সাহায্যে পাণ্ডবদিগকে পরাজয় করা উভয়ই সমান; বলিতে কি, আপনি সিংহগণকে পরিত্যাগ করিয়া কতকগুলি শৃগালকে প্রতিপালন করিতেছেন; কালক্রমে আপনাকে অবশ্যই শোক করিতে হইবে।

    “যিনি ভক্ত ও হিতার্থী ভৃত্যের প্রতি কদাপি জাতক্ৰোধ না হয়েন, সেই ভৃত্য ভর্ত্তাকে বিশ্বাস করে, আপৎকালে তাহাকে পরিত্যাগ করে না। ভৃত্যগণের জীবিকাবোধ করিয়া পরকীয় রাজ্য ও ধন সংগ্ৰহ করিবার অভিলাষী হইবে না, কেননা, স্নেহবান অমাত্যগণ প্ৰতারিত, বিরুদ্ধ বা ভোগবৰ্জিত হইলে তাহাকে পরিত্যাগ করে। প্রথমে সমুদয় কাৰ্য্য সাধ্য কি অসাধ্য, ইহা নিশ্চয় করিয়া দেয়, বৃত্তি আয়-ব্যয়ের অনুরূপ করিবে, পরে উপযুক্ত সহায়সংযুক্ত করিবে, কারণ সমুদয় কাৰ্য্যই সহায়সাধ্য। “যে ব্যক্তি ভর্ত্তার অভিপ্ৰায় অবগত ও নিরালস্য হইয়া কাৰ্য্য করে, যে ব্যক্তি হিতবাক্যের বক্তা, অনুরক্ত, আৰ্য্য ও শক্তিজ্ঞ, তাহাকে আপনার ন্যায় কৃপাভাজন বোধ করিবে। যে ব্যক্তি আদিষ্ট হইয়া প্ৰভুবাক্যে অনাদর করে, কোন কাৰ্য্যে নিয়োগ কলে প্রত্যুত্তর করে, আপনাকে প্রজ্ঞাবান বলিয়া অভিমান করে ও প্রতিকূলভাষী হয়, তাদৃশ ভৃত্যকে অতি শীঘ্র পরিত্যাগ করিবে। যে ভৃত্য দৰ্পশুন্য, সামর্থ্যশালী, ক্ষিপ্রকারী, সদয়স্বভাব, সুদৃশ্য, অনন্যভেদ্য [অন্যকর্ত্তৃক যাহার ভেদবুদ্ধির উদয় হয় না], রোগসম্পর্কশূন্য ও উদারভাষী, তাহাকে অষ্টগুণসম্পন্ন বলিয়া নির্দ্দেশ করা যায়। সায়ংকালে অবিশ্বস্তের গৃহে বিশ্বাসপূর্ব্বক গমন, রাত্রিকালে লুক্কায়িত হইয়া প্রাঙ্গণে বাস ও রাজকাম্য কামিনীকে কামনা করিবে না। যে ব্যক্তি মন্ত্ৰগৃহে গমনপূর্ব্বক অনেক অসতের সহিত মন্ত্রণা করে, তাহার মন্ত্রণা অপহরণ [গ্রহণ] করিবে না, “তোমাকে বিশ্বাস করিতেছি না”, ইহাও বলিবে না; কিন্তু কোন কাৰ্য্যব্যাপদেশে তথা হইতে অপসৃত হইবে। লজ্জাশীল রাজা, পুংশ্চলী [বেশ্যা], রাজভৃত্য, বিধবা, বালপুত্ৰা [যাহার পুত্র শিশু] সেনাজীবী ও অধিকারচ্যুত ব্যক্তির সহিত ঋণদানাদি ব্যবহার করিবে না।

    “ব’ল, রূপ, স্বরশুদ্ধি, মৃদুতা, গন্ধ, বিশুদ্ধতা, শ্ৰী, সুকুমারতা ও বরবর্ণিনীগণ, এই দশটি স্নানশীল ব্যক্তিকে আশ্রয় করে। পরিমিতভোজী ব্যক্তি আরোগ্য, আয়ু, বল ও সুখ লাভ করেন, তাহারই নির্দোষ পুত্র উৎপন্ন হয় এবং কেহ তাহাকে অদ্মর [ঔদরিক-পেটুক] বলিয়া নিন্দা করে না। অকৰ্মণ্য, বহুভোজী, লোকবিদ্বিষ্ট, কপট, নৃশংস, দেশকালানভিজ্ঞ ও ক্ষপণকাদি[বৌদ্ধভিক্ষুক] বেশধারী-ইহাদিগকে গৃহমধ্যে স্থানদান করিবে না। অত্যন্ত ক্লেশ হইলেও কৃপণ, শাপপ্রদ, মুর্খ, কৈবর্ত্ত, ধূর্ত্ত, মানীব্যক্তির অবমন্তা [অপমানকারী], নিষ্ঠুর, শত্রু ও কৃতঘ্ন ব্যক্তির নিকট কদাপি প্রার্থনা করিবে না। আততায়ী, অতিপ্ৰমাদী, স্নেহশূন্য, নিয়তমিথ্যাবাদী, দৃঢ়ভক্তিশূন্য ও নিপুণম্মন্য [আপনাকে পটুজ্ঞানকারী]-এই ছয়জন নরাধমকে সেবা করিবে না। অর্থ সহায়সাপেক্ষ ও সহায় অর্থসাপেক্ষ, সুতরাং একটির অভাবে অন্যটি হস্তগত হয় না। অগ্ৰে অপত্যোৎপাদনপূর্ব্বক ঋণশূন্য হইয়া পুত্রদিগের কোন বৃত্তিসাধন ও কুমারীগণকে সৎপাত্রে প্রদান করিবে, পশ্চাৎ অরণ্যগমনপূর্ব্বক মুনিবৃত্তি অবলম্বন করিয়া জীবনযাপন করিবে। যাহা সকল প্রাণীর হিতকর ও আপনার সুখাবহ তাহাই করিবে; ঈশ্বরের নিকট এইরূপ কমই সর্ব্বার্থসিদ্ধির কারণ। বুদ্ধি, প্রভাব, তেজ, সত্ত্ব, উত্থান ও ব্যবসায়সম্পন্ন হইলে জীবিকার অভাব নিবন্ধনভীত হইতে হয়।

    যুদ্ধের পরিণাম কথন

    “মহারাজ! পুরন্দর প্রভৃতি দেবগণ যাঁহাদিগের সহিত যুদ্ধ করিতে ব্যথিত হয়েন, সেই পাণ্ডবগণের সহিত যুদ্ধঘটনা হইলে এইসকল অনিষ্ট উৎপাদিত হইবে-প্রথমতঃ পুত্ৰগণের সহিত বৈরভাব, দ্বিতীয়তঃ নিরন্তর উদ্বেগ, তৃতীয়তঃ যশোনাশ, চতুর্থতঃ শত্ৰুগণের হর্ষোৎপাদন। যেমন ধূমকেতু আকাশ হইতে তিৰ্য্যগতভাবে [বক্ৰ] পতিত হইলে সমুদয় লোক নষ্ট হয়, সেইরূপ ভীষ্ম, ইন্দ্ৰকল্প দ্রোণাচাৰ্য্য, রাজা যুধিষ্ঠির ও আপনার ক্ৰোধ প্রবৃদ্ধ হইলে এই লোক উৎসাদিত হইবে। অতএব আপনার শতপুত্র, কর্ণ ও পঞ্চপাণ্ডব একত্র হইয়া এই সসাগরাম্বরা ধরা অনুশাসন করুন। ধার্ত্তরাষ্ট্রগণ বনস্বরূপ ও পাণ্ডবগণ ব্যাঘ্রস্বরূপ। আপনি ব্যাঘ্রের সহিত সমুদয় বন উৎসন্ন অথবা কেবল ব্যাঘ্রগণকে বিনষ্ট করিবেন না। ব্যাঘ্রগণ বন ও বন ব্যাঘ্রগণকে রক্ষা করে। অতএব ব্যাঘ্র ব্যতিরেকে বন থাকে না এবং বন না থাকিলেও ব্যাঘ্র থাকিতে পারে না। পাপচেতাঃ ধার্ত্তরাষ্ট্রগণ পাণ্ডবগণের নিগুৰ্ণতা অবগত হইবার নিমিত্ত যেরূপ উৎসুক হইয়াছে, তাঁহাদিগের গুণসমূহ বিদিত হইবার নিমিত্ত সেরূপ অভিলাষী নয়। যিনি অর্থসিদ্ধির অভিলাষ করেন, তিনি অগ্ৰে ধর্ম্মাচরণ করিবেন; যেমন সুরলোক ব্যতীত অন্য স্থানে অমৃত নাই, সেইরূপ ধর্ম্ম ব্যতীত অর্থলাভের অন্য উপায়ান্তর নাই। যাহার আত্মা পাপ হইতে বিরত ও কল্যাণকৰ্মে সন্নিবেশিত হইয়াছে, তিনিই কি প্রকৃতি ও কি বিকৃতি, উভয় অবগত হইয়াছেন। যিনি যথাসময়ে ধর্ম্ম, অর্থ ও কামের সেবা করেন, তিনি ইহকালে ও পরকালে উহাই লাভ করেন। যিনি ক্রোধ ও হর্ষের আবেগ সংবরণ করেন ও আপৎকালে মুগ্ধ না হয়েন, তিনিই ঐশ্বৰ্য্যলাভ করেন।

    “মহারাজ! পুরুষের বল পঞ্চবিধ; –প্রথম বাহুবল, দ্বিতীয় অমাত্যবল, তৃতীয় ধনবল, চতুর্থ পুরুষপরম্পরাগত আভিজাত্যাবল, পঞ্চম প্রজ্ঞাবল; এই শেষোক্ত বলই সকল বলের শ্রেষ্ঠ; ইহাদ্বারা ঐ সমস্ত বল সংগৃহীত হইতে পারে। যে লোক অন্য লোকের অপকারের নিমিত্ত জন্মগ্রহণ করে, তাহার সহিত বৈবভাব উৎপন্ন হইলে দূরস্থ হইয়াও কদাচ বিশ্বাস করিবে না। কোন প্ৰজ্ঞ ব্যক্তি স্ত্রীলোক, রাজা, সর্প, স্বাধ্যায়, প্ৰভু, শত্ৰু, ভোগ ও আয়ুর উপর বিশ্বাস করেন? যে জন্তু প্রজ্ঞারূপ সায়কে আহত হইয়াছে, তাহার চিকিৎসক নাই, ঔষধও নাই। অথর্ব্ববেদবিহিত হোম, মন্ত্র বা মঙ্গলকাৰ্য্যদ্বারা তাহার আরোগ্যলাভ হয় না। সর্প, অগ্নি, সিংহ ও জ্ঞাতি-ইহারা অতিশয় তেজস্বী, মনুষ্য ইহাদিগকে অবজ্ঞা করিবে না। ইহলোকে অগ্নি এক মহৎ তেজ; অগ্নি কাষ্ঠের অভ্যস্তরে গৃঢ়ভাবে অবস্থিতি করেন, যে পৰ্য্যন্ত অন্য লোক তাঁহাকে উদ্দীপিত না করে, তাবৎকালে তিনি সেই দারু উপযোগ করেন না; যখন অন্য ব্যক্তি নিৰ্মথিত করিয়া তাঁহাকে উদ্দীপিত করে, তখন সেই অগ্নি অচিরাৎ স্বীয় তেজে সেই দারু ও অন্যান্য বন দগ্ধ করেন। মহারাজ অগ্নি যেমন ক্ষমাবান ও নিরাকার হইয়া দারুমধ্যে শয়ন করিয়া থাকেন, অতি তেজস্বী পাণ্ডবেরাও সেই প্রকার। আপনি ও আপনার পুত্ৰগণ লতাস্বরূপ; পাণ্ডবগণ শালবৃক্ষম্বরূপ; লতা কদাচ মহাদ্রুমের আশ্রয় ব্যতীত বৰ্দ্ধিত হইতে পারে না। হে রাজন! আপনারা বনস্বরূপ ও পাণ্ডবগণ সিংহ স্বরূপ; সিংহ না থাকিলে বন বিনষ্ট হয় এবং বন, না থাকিলে সিংহও বিনাশপ্ৰাপ্ত হয়।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগীতা – কালীপ্রসন্ন সিংহ
    Next Article শেষ উপহার – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কালীপ্রসন্ন সিংহ

    গীতা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    কালীপ্রসন্ন সিংহ

    হুতোমপ্যাঁচার নক্সা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }