Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত)

    কালীপ্রসন্ন সিংহ এক পাতা গল্প884 Mins Read0
    ⤶ ⤷

    ০০৩. উৎপাতকসূচক বিবিধ উপদ্ৰব

    ৩য় অধ্যায়

    উৎপাতকসূচক বিবিধ উপদ্ৰব

    “হে মহারাজ! গর্দ্দভসকল গোগর্ভে জন্মগ্রহণ করিতেছে; পুত্রেরা জননীর সহিত বিহার করিতে প্ৰবৃত্ত হইতেছে; অরণ্যমধ্যে পাদপদল [বৃক্ষসমূহ] আকালিক [অকালজাত—যখন যাহার কাল নহে, এইরূপ] ফলকুসুম প্রসব করিতেছে; গর্ভিণীগণ অতি ভীষণ সন্তানসকল উৎপাদন করিতেছে; শৃগাল ও কুকুরসকল পক্ষিগণের সহিত একত্র আহার করিতেছে; দ্ৰংষ্ট্র [দন্তায়ুধ-শূকরাদি], বিষাণ[শৃঙ্গ]শৈলী, অশিবসূচক [অমঙ্গলজ্ঞাপক] নানাবিধ পশুসকল উৎপন্ন হইয়া অমঙ্গলধ্বনি করিতেছে; তাহাদের মধ্যে কাহার তিন শৃঙ্গ, কাহার চারি নেত্র, কাহার পাঁচ চরণ, কাহার দুই মেঢ্র [পুংচিহ্ন], কাহার দুই মস্তক, কাহার দুই পুচ্ছ, কাহার তিন চরণ, কাহার চারি দন্ত, কাহার বা আস্য[মুখ]দেশ নিতান্ত বিবৃত[ব্যাদিত— হাঁ করা]পরিদৃশ্যমান হইতেছে; তার্ক্ষ্য [গরুড়পক্ষী] সকল শৃঙ্গবিশিষ্ট দৃষ্টিগোচর হইতেছে; ব্ৰহ্মবাদিগণের সহধর্ম্মিণীরা গরুড়পাখী ও ময়ূরসমূহ প্রসব করিতেছে দেখা যাইতেছে। তোমার রাজধানীতে বৈনতেয় [গরুড়] ময়ূরসকল প্রসব করিতেছে; বড়বা [ঘোটকী] হইতে গোবৎস, কুকুর হইতে শৃগাল ও মৃগবিশেষ হইতে কুকুর উৎপন্ন হইতেছে; শুকপক্ষিসকল অশুভবাক্য প্রয়োগ করিতেছে; কোন স্ত্রী এককালে চারি-পাঁচ কন্যা প্রসব করিতেছে; তাহারা জন্মগ্রহণ করিবামাত্র নৃত্য, গীত ও হাস্য করিতে প্ৰবৃত্ত হইতেছে, নীচবংশোদ্ভব কাণ [একচক্ষুহীন —কানা], কুব্জ [কুঁজো], প্রভৃতি বিকলাঙ্গ [বিকৃত দেহ] সকল মহদভয় প্রদর্শন করিয়া নৃত্যগীত ও হাস্য করিতেছে এবং কালপ্রেরিত [কালনিয়ন্ত্রিত] হইয়া সশস্ত্ৰ প্ৰতিমাসকল চিত্ৰিত করিতেছে; শিশুসকল দণ্ড হস্তে করিয়া পরস্পরের প্রতি ধাবমান হইতেছে ও যুদ্ধার্থী হইয়া কৃত্রিম নগরীসকল মদিত করিতেছে; পাদপসমূহে উৎপল [পদ্মফুল] ও কুমুদ [কুমুদপুষ্প-মুঁদী] সকল উৎপন্ন হইতেছে; সমতীরণ প্রবলবেগে গমন করিতেছে; ধূলিজাল নিবৃত্ত হইতেছে না, অনবরত ভূমিকম্প হইতেছে; রাহু সূৰ্য্যসন্নিধানে গমন করিতেছে; কেতু চিত্ৰনক্ষত্ৰ আক্রমণ করিয়া অবস্থিত আছে; ইহাতে যে কুরুকুল ক্ষয় হইবে, তাহা সম্যক উপলক্ষিত হইতেছে; মহাঘোর ধূমকেতু পুষ্যানক্ষত্র আক্রমণ করিয়া অবস্থান করিতেছে; উহা-উভয়পক্ষীয় সৈন্যগণের অনিষ্ট সাধন করিবে।

    “মঙ্গল বক্র হইয়া মঘানক্ষত্রে ও বৃহস্পতি শ্রবণানক্ষত্রে অবস্থিত আছেন; শনি উত্তরভাদ্রপদনক্ষত্ৰ আক্রমণ করিয়া পীড়ন করিতেছে; শুক্র পূর্ব্বভাদ্রপদনক্ষত্রে আরোহণ করিয়া শোভাপ্রাপ্ত হইতেছেন এবং ইতস্ততঃ পরিভ্রমণ করিয়া উপগ্রহের সহিত উত্তরভাদ্রপদনক্ষত্ৰকে নিরীক্ষণ করিতেছে; দ্বিতীয় উপগ্রহ কেতু সধূম পাবকের ন্যায় প্রজ্বলিত হইয়া ইন্দ্ৰসম্বন্ধী তেজস্বী জ্যেষ্ঠানিক্ষত্ৰকে আক্রমণ করিয়া অবস্থিত আছে; ধ্রুবনক্ষত্র প্ৰজ্বলিত হইয়া বামপার্শ্বে প্রবর্ত্তিত হইতেছে; চন্দ্ৰসূৰ্য্য রোহিণীকে পীড়ন করিতেছেন; ক্রূরগ্রহ, চিত্রা ও স্বাতীনক্ষত্রের মধ্যভাগে অবস্থান করিতেছে; অনলসঙ্কাশ [অগ্নিতুল্য প্রভাবশালী] মঙ্গলগ্রহ বারংবার বক্ৰীভূত হইয়া বৃহস্পতিসমাক্রান্ত শ্রবণানক্ষত্ৰকে আবৃত করিয়া অবস্থিত আছেন। সময়ানুসারে সর্ব্বশস্যপ্ৰসবিনী পৃথিবী সর্ব্বপ্রকার শস্যদ্বারা সমাচ্ছন্ন হইয়াছে, তন্মধ্যে সর্ব্বশস্যের প্রধান যব পঞ্চশীর্ষশালী [এক-একটি যবের গাছে পাঁচটি শীষ] ও ধান্য শতশীৰ্ষসম্পন্ন [একটি ধানের গাছ একশত শীষ যুক্ত] দৃষ্ট হইতেছে; বৎসসকল দুগ্ধ পান করিলে পর আপীন [পালানের বাঁট] হইতে শোণিতাক্ষরণ হইতেছে; শরাসন [ধনুক] হইতে সহসা অগ্নিশিখা নিৰ্গত ও খড়্গসমূহ অতিমাত্র প্রভাযুক্ত হইতেছে; শস্ত্রসমুদয় যেন সংগ্রাম সমুপস্থিত হইয়াছে, ইহা নিশ্চয়ই প্রদর্শন করিতেছে; শস্ত্ৰ [শস্ত্ৰ-খড়গাদি-যাহা ক্ষেপণীয় নহে], সলিল, কবচ ও ধ্বজের অগ্নিবর্ণপ্ৰভা দৃষ্ট হইতেছে। এক্ষণে বোধহয়, নিশ্চয়ই অতি ভয়ঙ্কর ক্ষয় সমুপস্থিত হইবে।

    “যখন পাণ্ডবগণের সহিত কৌরবদিগের ঘোরতর যুদ্ধ ঘটিবে, তখন অবনীমণ্ডল শোণিতময় আবর্ত্তসম্পন্ন [জলঘূর্ণীর ন্যায়] ও ধ্বজস্বরূপ ভেলাসমাচ্ছন্ন [ধ্বজসমূহ সাগরের ভেলার ন্যায় ভাসিয়া বেড়াইবে] হইবে। প্রজুলিতাস্যবিবর [যাহাদের মুখমধ্যে অগ্নি প্রজ্বলিত হয় এইরূপ] মৃগপক্ষিগণ মহৎ ভয় ও অনিষ্ট সূচনা করিয়া চতুর্দ্দিকে চীৎকার করিতেছে; একপক্ষ, একচক্ষু, একচরণসম্পন্ন শকুনিগণ রজনীতে নভোমণ্ডলে সমুত্থিত হইয়া ক্রোধভরে যেন রুধির বমন করিয়াই ভয়ঙ্কর কণ্ঠস্বর করিতেছে। শস্ত্রসমুদয় যেন প্রজ্বলিত হইয়া উঠিতেছে, উদারপ্রকৃতি সপ্তর্ষিমণ্ডলের প্রভাপুঞ্জ সমাচ্ছন্ন হইতেছে।

    “বিশাখার সমীপস্থ সংবৎসরস্থায়ী বৃহস্পতি ও শনৈশ্চর প্রজ্বলিত হইতেছে; ধূলিরাশিদ্বারা দিঙ্মণ্ডল শ্ৰীভ্রষ্ট হইয়াছে; উৎপাতজনক ভয়ঙ্কর মেঘমণ্ডলী রজনীতে শোণিতবৰ্ষণ করিতেছে; সমীর ধূমকেতুকে আশ্রয় করিয়া অনবরত সঞ্চরণ ও বিষম ভাবী যুদ্ধের সূচনা করিতেছে; পাপগ্রহভয়োৎপাদন করিয়া পূর্ব্বাষাঢ়া, পূর্ব্বভাদ্রপদ ও পূর্ব্বফল্গুনীনক্ষত্রের মস্তকে নিপতিত হইতেছে। কখনো এক পক্ষের মধ্যে এক দিবস তিথিক্ষয়-ত্ৰহস্পর্শ হইলে প্রতিপদ হইতে গণনা করিলে চতুর্দ্দশ দিবসে, তাহা না হইলে পঞ্চদশ দিবসে এবং কখনো বা একদিন তিথি বৃদ্ধি হইলে ষোড়শ দিবসে পূর্ণিমা বা অমাবস্যায় চন্দ্র বা সূৰ্য্যগ্রহণ হইয়া থাকে। কিন্তু এক মাসের মধ্যে শুক্ল-কৃষ্ণ উভয় পক্ষেই দুই দিবস করিয়া তিথিক্ষয় হইতেছে যে, প্রতিপদ হইতে ত্ৰয়োদশ দিবসে পূর্ণিমা বা অমাবস্যাতে চন্দ্ৰ-সূর্য্যগ্রহণ হয়, ইহা কখনো দেখা যায় না; কিন্তু সম্প্রতি তাহা হইতেছে; অতএব এই সকল অবলোকন করিয়া বোধ হয়, সমুদয় প্ৰজাক্ষয় হইবে।

    “রাক্ষসেরা রুধিরে মুখবিবর পরিপূর্ণ করিয়াছে, তথাপি তৃপ্তি লাভ করিতেছে না; শোণিতোদকপূর্ণ [১] ফেনায়মান [২] মহানদীসকল প্রতিকূল [৩] প্রবাহিত হইতেছে [১-৪: রক্তমিশ্ৰিত জল—রক্তযোগে জাত লালবৰ্ণ জলে পূর্ণ বড় বড় নদীসকল বিপরীত গতিতে চলিতেছে। নদীজলের বেগ অপেক্ষা রক্তের বেগ বেশী বলিয়া তাহার প্রতিঘাতে ক্ষুভিত ও ফেনাযুক্ত হইয়া জল উল্টাদিকে গমন করে; দেশ ভাষায় ইহাকে “জোয়ার-ভাঁটা” বা “রায়ভাঁটা” বলে।]; কূপসকল বৃষভের ন্যায় ক্রীড়া করিতেছে [অতিবেগে প্রবাহিত বায়ু কৃপমধ্যে প্রবেশ করিয়া গুম গুম শব্দ করায় বৃষভের ধ্বনির ন্যায় শ্রুত হইতেছে] অশনিপ্ৰভাসম্পন্ন [বিদ্যুৎকান্তিযুক্ত] ঘোরতর নিৰ্ঘোষসহকৃত [শব্দসমন্বিত] উল্কাসকল নিপতিত হইতেছে। অদ্য রজনী প্ৰভাত হইলে তোমার দুর্নীতির ফল প্রাপ্ত হইবে। মহর্ষিগণ পরস্পর কথোপকথন সময়ে কহিয়াছেন, মেদিনী সহস্ৰ সহস্র মহীপালগণের শোণিত পান করিবে। নিবিড় [ঘন—গাঢ়] অন্ধকার উল্কার সহিত নিঃসৃত হইয়া চতুর্দ্দিকে ব্যাপ্ত হইতেছে; কৈলাস, মন্দর ও হিমালয়পর্ব্বত হইতে সহস্ৰ সহস্ৰ মহাশব্দ সমুত্থিত হইতেছে; আকাশচর প্রাণীসকল নিপতিত হইতেছে; ভূমিকম্প উপস্থিত হইলে চারি মহাসাগর উচ্ছলিত হইয়া বসুন্ধরাকে বিচলিত করিয়া যেন বেলাভূমি [তটস্থল—তীর] অতিক্রম করিতেছে, সমীরণ মহীরুহগণ [বৃক্ষগণ] উন্মূলিত করিয়া কৰ্কর বর্ষণপূর্ব্বক প্রবলবেগে বাহিত [প্রবাহিত] হইতেছে; অশনিসমাহত [বৰ্জদ্বারা আহত], বায়ুভগ্ন বৃক্ষ ও চৈত্যসকল গ্রাম ও নগর মধ্যে নিপতিত হইতেছে; ব্ৰাহ্মণাহুত হুতাশন বামাবর্ত্ত হইয়া [ব্ৰাহ্মাণগণের প্রদত্ত আহুতিদ্বারা অগ্নি বামদিকে ফিরিয়া আহুতি গ্রহণে বিমুখ] নীল, লোহিত ও পীত বর্ণ ধারণ করিতেছে এবং তাহা হইতে ভয়ঙ্কর শব্দসহকারে দুৰ্গন্ধ নিৰ্গত হইতেছে; স্পর্শ, গন্ধ ও রসসমুদয় বিপরীত হইয়াছে; ধ্বজসকল মুহুর্ম্মুহুঃ কম্পিত হইয়া ধূম পরিত্যাগ করিতেছে; ভেরী [জয়ঢাক] ও পটহসকল অঙ্গার বর্ষণ করিতেছে, বায়স[কাক]সকল অত্যুন্নত বৃক্ষাগ্রভাগে আরোহণ ও মণ্ডলাকারে উপবেশন করিয়া অতিশয় অশিবসূচক [অমঙ্গল নির্দেশক] চীৎকার করিতেছে; তাহাদিগের মধ্যে কতকগুলি পাক্কা-পক্কা [কাকের অব্যক্ত শব্দ] বলিয়া বারংবার ধ্বনি করিয়া মহীপালগণের বিনাশার্থ ধ্বজাগ্রে বিলীন হইতেছে; দুষ্ট হস্তিসকল কম্পিত্যকলেবরে মলমূত্র পরিত্যাগ করিতেছে; তুরঙ্গমগণ দীনভাব অবলম্বন করিয়া রহিয়াছে; করিসকল অনবরত স্বেদজল বিসর্জ্জন করিতেছে। হে ধৃতরাষ্ট্র! তুমি এই সকল চিন্তা করিয়া এরূপ ইতিকর্ত্তব্যতা [ইহাই কর্ত্তব্য’, এইরূপ নিশ্চয়তা] অবধারণ কর, যাহাতে এই লোকসমুদয় বিনষ্ট না হয়।”

    যুদ্ধনিবৃত্তির অনুরোধে ধৃতরাষ্ট্রের অশ্রদ্ধা

    মহারাজ ধৃতরাষ্ট্র মহর্ষি বেদব্যাসের বাক্য শ্রবণ করিয়া কহিলেন, “ভগবন! লোকক্ষয় হইবে, ইহা অদৃষ্ট নির্দ্দিষ্টই আছে। ভূপালগণ ক্ষত্রিয়ধর্ম্মানুসারে সমরে কলেবর পরিত্যাগ করিয়া বীরলোকে গমনপূর্ব্বক সুখভোগ করবেন এবং ইহলোকে মহীয়সী কীর্ত্তি [অত্যুত্তম খ্যাতি] ও পরলোকে দীর্ঘকাল মহাসুখ প্রাপ্ত হইবেন, তাহাতে সন্দেহ নাই।” তখন কবীন্দ্ৰ [ত্রিকালদর্শী] ব্যাসদেব ধৃতরাষ্ট্রবাক্যে অনুমোদন করিয়া মুহূর্ত্তকাল চিন্তা করিয়া কহিলেন, “হে মহারাজ! কাল বিশ্বসংহার করিয়াই পুনরায় লোকসমুদয় সৃষ্টি করিয়া থাকে; কোন বস্তুই নিত্য নহে। তুমি এই অনিষ্ট-নিবারণে সমর্থ; অতএব এক্ষণে, কৌরব, পাণ্ডব, সম্বন্ধী ও সুহৃদগণকে ধর্ম্মপথে প্রবর্ত্তিত কর। জ্ঞাতিবধ করা নিতান্ত নীচকাৰ্য্য ; অতএব তুমি তাহা সম্পাদন করিয়া আমার অপ্রিয়ানুষ্ঠান করিও না; বধ অতি অপ্ৰশস্ত ও অহিতকর বলিয়া বেদে নির্দ্দিষ্ট হইয়াছে। কাল তোমার পুত্ররূপে জন্ম পরিগ্রহ করিয়াছে। যে ব্যক্তি স্বকীয় দেহস্বরূপ কুলধর্ম্মকে বিনষ্ট করে, সেই ধর্ম্ম পুনরায় তাহাকে সংহার করিয়া থাকে। তুমি সমর্থ হইয়াও ইতিকর্ত্তব্যতাবধারণে অক্ষম, সুতরাং কুল ও অন্যান্য মহীপালগণের বিনাশসাধনের নিমিত্ত কালদ্বারা কুপথে নীত হইতেছ; স্বয়ং [অমঙ্গল নিজেই তোমার রাজ্যরূপ ধারণ করিয়া দেখা দিয়াছে] অনর্থ তোমার রাজ্যরূপ পরিগ্রহ করিয়াছে । অন্যদ্বারা এককালে তোমার ধর্ম্মলোপ হইয়াছে; এক্ষণে তুমি পুত্ৰগণকে ধর্ম্মোপদেশ প্রদান কর। যে রাজ্যের নিমিত্ত পাপগ্ৰস্ত হইয়াছ, সেই রাজ্যদ্বারা যশ, ধর্ম্ম ও কীর্ত্তি স্থাপন কর; তাহা হইলে নিঃসন্দেহে তোমার স্বর্গলাভ হইবে। এক্ষণে পাণ্ডবগণ রাজ্যলাভ ও কৌরবেরা সুখ ভোগ করুক।”

    তখন রাাজা ধৃতরাষ্ট্র তাঁহার বাক্যে উপেক্ষা প্রদর্শন করিয়া কহিতে লাগিলেন, “হে মহর্ষে। আমি আপনার ন্যায় স্থিতি [রক্ষা] ও বিনাশ সম্যক বিদিত হইয়াছি। সমুদয় লোকই স্বাৰ্থসাধনে বিমোহিত, আমিও সেই লোকমধ্যে পরিগণিত। আপনার প্রভাবের তুলনা নাই। আপনি আমাদের একমাত্র গতি ও উপদেষ্টা। এই নিমিত্ত আমরা আপনাকে প্ৰসন্ন করিতেছি, হে মহার্ষে! পুত্ৰসকল আমার বশীভুত নয়; অতএব আমার মতে আপনিই তাহাদিগের প্রতি অনুগ্রহ প্রদর্শন করুন। আপনি ধর্ম্মপ্রবৃত্তি যশ ও ভরতবংশের মহতী কীর্ত্তিস্বরূপ; আপনি কৌরব ও পাণ্ডবগণের মহামান্য ও পিতামহ।”

    ব্যাসকর্ত্তৃক যুদ্ধজয়লক্ষণবর্ণন

    ব্যাস কহিলেন, “হে ধৃতরাষ্ট্র! তুমি আপনার অভিলাষ প্রকাশ কর; আমি তোমার সমগ্ৰ সংশয় নিবারণ করিব।” ধৃতরাষ্ট্র কহিলেন, “ভগবান! যে সকল ব্যক্তি বিজয় লাভ করিবে, সংগ্রামকালে তাহাদিগের পক্ষে যেসমস্ত শুভলক্ষণ লক্ষিত হইয়া থাকে, তাহা কীর্ত্তন করুন, শ্রবণ করিতে আমার নিতান্ত অভিলাষ। হইতেছে।” ব্যাস কহিলেন, “হে ধৃতরাষ্ট্র! হুতাশন বিমলপ্ৰভাসম্পন্ন [উজ্জ্বল দীপ্তিযুক্তা], ধূমশূন্য ও দক্ষিণাবর্ত্ত [দক্ষিণদিকে প্রদীপ্ত হইয়া আহুতিভুক] হয়; শিখা উৰ্দ্ধে গমন করে; আহুতির অতি পবিত্ৰ গন্ধ নিৰ্গত হইতে থাকে, ইহাই ভাবী জয়ের নির্দ্দিষ্ট লক্ষণ। শঙ্খ ও মৃদঙ্গসকল অতি গভীর শব্দে বাদিত এবং চন্দ্ৰসূৰ্য্য বিশুদ্ধ রশ্মিসম্পন্ন হয়; ইহাই ভাবী জয়ের নির্দ্দিষ্ট লক্ষণ। যাহারা প্রস্থিত বা গমনে অভিলাষী হয়, তাহাদের পক্ষে বায়সমুখনিঃসৃত বাক্য একান্ত প্রিয়তর হইয়া থাকে। বায়সেরা পশ্চাদ্ভাগে শব্দ করিয়া গমনোন্মুখ ব্যক্তিদিগকে ত্বরান্বিত এবং সম্মুখে শব্দ করিয়া নিবারিত করে। ব্ৰাহ্মণেরা কহেন, যখন শকুনি [শকুন], রাজহংস [রাজহাঁস], শুক, ক্ৰৌঞ্চ [চক্ৰবাক] ও শতপত্র দক্ষিণাভিমুখ হয়, তখন রণস্থলে নিশ্চয়ই জললাভ হইয়া থাকে। যাহাদিগের সৈন্য অলঙ্কার, কবচ, কেতু [পতাকাদির চিহ্ন], সিংহনাদ ও অশ্বের হ্রেষারবদ্বারা পরম সুশোভিত ও নিতান্ত দুর্নিরীক্ষ্য হয়, তাহারাই জয়লাভ করে, তাহাতে সন্দেহ নাই। যাহাদিগের যোদ্ধৃগণের বাক্য প্ৰহৃষ্ট [আনন্দযুক্ত] ও বলবীৰ্য্যে অক্ষীণ [অকাতর] আছে এবং মাল্যদান [মালাসমূহ] কদাচ ম্লান হয় না, তাহারাই সমরসাগর উত্তীর্ণ হইতে সমর্থ হয়।

    যাহারা পরসৈন্য প্রবিষ্ট হইয়া ‘বিনষ্ট করিয়াছি, বিনষ্ট করিয়াছি।” এই বাক্যে বলিতে থাকে এবং যাহারা পরসৈন্যে প্রবেশাভিলাষী হইয়া ‘হত হইয়াছে, হত হইয়াছে’ এই বাক্য কহিতে থাকে, তাহাদিগের নিশ্চয় জয়লাভ হয়। যুদ্ধ করিও না, বিনষ্ট হইবে,” এই বাক্য অমঙ্গলজনক; এই দুৰ্য্যোধনাদি কৌরবদিগের মধ্যেই শ্রুত হইতেছে। শব্দ, রূপ, রস, স্পর্শ ও গন্ধ অবিকৃত থাকিলেই শুভ হয়; যোদ্ধৃগণ সতত প্রফুল্লচিত্তে অবস্থান করে, ইহাই জয়লক্ষণ। সমীরণ অনুকূল হইয়া সঞ্চরণ, মেঘসকল অনুকুল বর্ষণ ও পক্ষিকুল অনুকূল ধ্বনি করিলে এবং ইন্দ্ৰধনু অনুকূল হইয়া উদিত হইলে শুভ হয়। হে ধৃতরাষ্ট্র! এই সকল জয়লাভের লক্ষণ, ইহার বিপরীতই মৃত্যুর কারণ হইয়া থাকে।

    “সেনা অল্প বা অধিক হউক, একমাত্ৰ হৰ্ষই যোদ্ধৃগণের গুণ ও জয়লক্ষণ বলিয়া নির্দ্দিষ্ট হয়। একজন সেনা শত্রুশিরে ভিন্নকলেবর হইলে হতাশাবশতঃ অতি বিপুল সৈন্যও নির্জ্জিত হয়; সমস্ত সৈন্য পরাজিত হইলে, মহাবল পরাক্রান্ত যোদ্ধাসকলও বিজিত হইয়া থাকে। তখন পলায়মান সৈন্যগণ বেগগামী জলপ্রবাহ ও অতিশয় ভীত মৃগযুথের [পশুদলের] ন্যায় নিতান্ত অপ্রতিনিবাৰ্য্য [অনিবাৰ্য্য—ফিরাইয়া আনার অযোগ্য] হইয়া উঠে; এইরূপ গোলযোগ উপস্থিত হইলে তাহাদিগকে একত্র সমবেত করা অসাধ্য। সৈন্যগণকে ভীত ও পলায়িত দেখিলে অতিশয় ভয়বৃদ্ধি হইয়া থাকে। সেনাসকল ভগ্ন হইয়া দিগদিগন্তে পলায়ন করিলে মহাবলপরাক্রান্ত ব্যক্তিও চতুরঙ্গবল[অশ্ব, হস্তী, রথ ও পদাতি, এই চারিপ্রকার অঙ্গে গঠিত সৈন্য]সমভিব্যাহারে তাহাদিগকে সংস্থাপিত করিতে সমর্থ হয় না। শত্ৰুগণকর্ত্তৃক প্রার্থিত সন্ধি বা ধনদানদ্বারা পরিতোষিত হইয়া জয়লাভ করা শ্রেষ্ঠ উপায়; ভেদদ্বারা জয়লাভ করা মধ্যম উপায় ও যুদ্ধদ্বারা জয়লাভ করা জঘন্য উপায় বলিয়া পরিগণিত হইয়া থাকে। সৈন্যগণমধ্যে বিশৃঙ্খলা উপস্থিত হওয়া মহৎ দোষ ও বিনাশের কারণ বলিয়া কীর্ত্তিত হয়; পরস্পরের প্রভাবজ্ঞ [সামর্থ্যবিৎ], হর্ষযুক্ত, স্ত্রীসম্ভোগপরাত্মখ [স্ত্রীসহবাসে বিমুখ], কৃতনিশ্চয় [সত্যসঙ্কল্প কর্ত্তব্যে দৃঢ়] বীরপুরুষ পঞ্চাশৎসঙ্খ্যক [পঞ্চাশ জন] হইলেও মহতী সেনাকে পরাজয় করিতে পারে। বলিতে কি, ঈদৃশ গুণশালী সমরে দৃঢ়ব্ৰত [অটল উদ্যমী], ছয় বা সাতজন বীরপুরুষও বিজয় লাভ করিতে সমর্থ হয়। দেখ, বিনতাতনয় গরুড় মহতী সেনার বিনাশ এক ব্যক্তির সাধ্য বিবেচনা করিয়া সময়ে বহু সেনার সমবায় প্রশংসা করেন না। হে রাজন! বহুল বল [বহু সৈন্য] সংগ্ৰহ করিলেই যে নিশ্চয় জয়লাভ হয়, উহার নিশ্চয় কি? অতএব এ বিষয়ে দৈবই বলবান।”

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243 244 245 246 247 248 249 250 251 252 253 254 255 256 257 258 259 260 261 262 263 264 265 266 267 268 269 270 271 272 273 274 275 276 277 278 279 280 281 282 283 284 285 286 287 288 289 290 291 292 293 294 295 296 297 298 299 300 301
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleগীতা – কালীপ্রসন্ন সিংহ
    Next Article শেষ উপহার – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কালীপ্রসন্ন সিংহ

    গীতা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    কালীপ্রসন্ন সিংহ

    হুতোমপ্যাঁচার নক্সা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }