Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মিতিনমাসি সমগ্র ২ – সুচিত্রা ভট্টাচার্য

    সুচিত্রা ভট্টাচার্য এক পাতা গল্প702 Mins Read0
    ⤶ ⤷

    ১০-১২. ঝাঁ ঝাঁ রোদ্দুর

    দুপুর বারোটা। ঝাঁ ঝাঁ রোদ্দুর। দোকানিরা খাবার সাজাচ্ছে ক্যামাক স্ট্রিটের ফুটপাথে। বিরিয়ানি থেকে ঝালমুড়ি, কী আছে আর কী নেই! অফিসবাবুদের টিফিন। গাড়ি চালাতে চালাতে পার্থর সেদিকেই নজর। লোভী-লোভী গলায় বলল, এখন নিশ্চয়ই আমাদের লাঞ্চব্রেক?

    হ্যাঁ স্যার। পেট পুরে খেয়ে নাও। তোমাদের এখন টানা পাঁচ ঘন্টা ছুটি।

    কেন? কেন? কেন?

    অবনীদা এস এম এস পাঠিয়েছেন। মিস্টার দস্তুরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিকেল ছটায়। ময়দানে, পারসি ক্লাবে। ততক্ষণ তোমরা খাও আর চরকি কাটো। আমি কয়েকটা কাজ সেরে আসি।

    টুপুর, পার্থকে কোনও প্রশ্নের সুযোগই দিল না মিতিন। তাড়া লাগিয়ে নামিয়ে দিল কাছের শপিং মলটায়। নিজে ড্রাইভিং সিট দখল করে বলল, বাইই, ঠিক সময়ে তোমাদের ডেকে নেব।

    নিমেষে লাল মারুতি হাওয়া। পার্থ হাত উলটে বলল, আর কী, চল আমরা আমাদের প্রোগ্রামটা ছকি। পাঁচ ঘণ্টা তো মেলা সময়, কী করে যে কাটবে!

    আমরা আইনক্সে একটা পিকচার দেখতে পারি।

    গ্র্যান্ড আইডিয়া। তার আগে কিছু সাঁটাই চল।

    ফুডকোর্টটি বাজারের চার তলায়। চিনা, জাপানি, কন্টিনেন্টাল, মোগলাই, হরেক খানার ছড়াছড়ি। দুখানা পুরুষ্টু পিৎজা আর ব্রাউনি নিয়ে গুছিয়ে বসল পার্থ। পিৎজা থেকে খানিকটা চিজ চেঁচে নিয়ে মুখে পুরে বলল, তোর মাসিটা গেল কোথায় বল তো?

    টুপুরও আন্দাজ করার চেষ্টা করছিল। উঁহু, মগজ খেলছে না। ঠোঁট উলটে বলল, কে জানে?

    ফালতু ছুটে মরছে। ওই তারককে আর-একটু কড়কালেই সব হুড়হুড় বেরিয়ে পড়ত।

    কাজটা তা হলে তারকেরই বলছ?

    সন্দেহ আছে কোনও? চশমার দোকানটা তো ওর অ্যালিবাই। ব্যাটা জেনেশুনেই দেরিতে গিয়েছে। যাতে রনি নির্বিবাদে লোপাট না হয়।

    অর্থাৎ তারকের একটা গ্যাং আছে।

    অথবা তারক গ্যাং-এ আছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি, রনির আইডি কার্ডটা তারকই সাপ্লাই দিয়েছে। কার্যসিদ্ধি হতেই কার্ডটা ফের ব্যাক টু তারক।

    কীভাবে?

    গোটা ঘটনাটা আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি। রনিকে গাড়িতে তুলে ক্লোরোফর্ম শোঁকানো হল। ব্যস, রনি অজ্ঞান। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি নিয়ে একটু অপেক্ষা। ওদিকে তারকও সময় মেপে বেরোল চশমার দোকান থেকে এবং পথে আই-ডি কার্ডটা কালেক্ট করে নিল। তারকের এগেনস্টে আর কোনও প্রমাণ রইল না।

    কিন্তু চেনা লোকটি কে? যাকে দেখে রনি অবলীলায় উঠে পড়ল গাড়িতে?

    পুলিশের রুলের গুঁতো খেলে ওটাও উগরে দেবে তারক। তোর মাসি কেন যে এক্ষুনি ব্যাটাকে গারদে ঢোকাল না!

    আমারও খুব অবাক লাগল, জানো৷ তারককে কেমন হেলায় ছেড়ে দিল মিতিনমাসি।

    কোনও একটা প্ল্যান নিশ্চয়ই ভাঁজছে।

    গবেষণার মাঝেই উঠে গিয়ে ঠান্ডা পানীয় নিয়ে এল পার্থ। আহারপর্ব সেরে দৌড়োল সিনেমা হলে। বেছেবুছে একটা ইংরেজি সিনেমায় ঢুকল। দারুণ মজার ছবি। একের পর এক উদ্ভট কাণ্ড ঘটছে, হো হো, হি হি হাসছে পার্থ-টুপুর। হাসির জোয়ারে অপহরণ কাণ্ডটি প্রায় মাথা থেকে উধাও।

    শো ভাঙল সাড়ে তিনটেয়। এবার কী করে?ঘুরে-ঘুরে খানিকক্ষণ উইন্ডো শপিং করল দুজনে। তারপর ঢুকল বইয়ের দোকানে। পার্থ পছন্দ করল দাবা খেলার একটি বই, টুপুর নিল দুখানা আগাথা ক্রিস্টি। কাউন্টারে বিল মেটাচ্ছে পার্থ, তখনই মিতিনের মিসড কল।

    দুদ্দাড়িয়ে শপিং মলের গেটে এসে টুপুর থ। গাড়িতে মিতিনমাসির পাশে বাবা!

    মিতিন মুচকি হেসে বলল, অবনীদাকে তুলে আনলাম, বুঝলি। পারসি বন্ধু আছে অবনীদার, অথচ ময়দানে পারসি ক্লাবটা কখনও দেখেননি!

    কোনও উপলক্ষ ঘটেনি যে। হাই মাইনাস পাওয়ার চশমার ওপারে অবনীর চোখ চকচক, আমি কিন্তু আজ দারুণ থ্রিলড। এই প্রথম কোনও কেসে তোমার কাজে লাগছি।

    দয়া করে মিস্টার দস্তুরের সামনে উচ্ছ্বাসটা প্রকাশ করবেন না। আমার পরিচয় নিয়েও আড়ম্বরের কোনও প্রয়োজন নেই।

    কিন্তু আমি যে বলে ফেলেছি তুমি গোয়েন্দা?

    তাতে ক্ষতি নেই। শুধু কী কেস করছি না জানলেই ভাল।

    কেসটা যে কী, আমাকেও তো খুলে বলোনি মিতিন।

    আপাতত নয়, রহস্যজালেই মোড়া থাক।

    যা তোমার অভিরুচি। তুমি তো বরাবরই রহস্যময়ী।

    শ্যালিকা-জামাইবাবুর রঙ্গরসিকতার মাঝেই স্টার্ট দিল গাড়ি। মিতিনই স্টিয়ারিং-এ। জওহরলাল নেহরু রোড় বেয়ে পেরোল পার্ক স্ট্রিটের মোড়। বাঁয়ে মেয়ে রোড ধরল। খানিক এগিয়ে পাশাপাশি দুখানা ক্লাবের তাবু। মাঝখানটা চিরে সরু পথ, পারসি ক্লাবে পৌঁছোনোর রাস্তা।

    টেন্টের গেটে থামল গাড়ি। নেমেই মনটা যেন ভরে গেল টুপুরের। চারপাশ কী সবুজ। কংক্রিটের এই শহরে ময়দানটা যেন সত্যিই মরূদ্যান। নাগরিক কোলাহল নেই, পাখির ডাক শোনা যায়, নরম হাওয়ায় জুড়িয়ে আসে শরীর। অদূরে রেড রোড ধরে হু হু গাড়ি ছুটছে, অথচ তাদের যান্ত্রিক শব্দ পৌঁছোচ্ছে না এখানে। প্রশস্ত রাজপথের দুধারে কৃষ্ণচুড়া-রাধাচুড়া-গুলমোহরের মিছিল। লাল হলুদ-বেগুনি ফুলে ছেয়ে আছে গাছগুলো। পড়ন্ত সূর্যের আলোয় কী অপরূপ যে লাগছে।

    ক্লাবের অন্দরেও প্রচুর গাছগাছালি। আম, জাম, পামট্রি। বেড়ার ধারে গন্ধরাজ গাছটা তো ফুলে-ফুলে সাদা হয়ে আছে। আঃ, কী মিষ্টি গন্ধ!

    গাড়ির আওয়াজ পেয়েই বেরিয়ে এসেছিলেন প্রোফেসর রতন দস্তুর। অবনীরই মতো মধ্যবয়সি। গায়ের রং টকটকে লাল, খাড়া নাক, ব্যাকব্রাশ চুল, লম্বা-চওড়া মানুষটার দেহে জিন্স-টি-শার্ট। ভারী আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরলেন অবনীকে। ঝড়ের গতিতে সেরে ফেললেন আলাপ-পরিচয় পর্ব। লতানো গাছের তোরণ পেরিয়ে সবাইকে এনে বসালেন লনটায়।

    জনাকয়েক পারসি মহিলা-পুরুষ রয়েছেন সবুজ লনে ইতিউতি ছড়ানো চেয়ার-টেবিলে। তাবুর পিছনে, ঘেরা মাঠে ফুটবল খেলছে কচিকাঁচারা। সম্ভবত বাবা-মার সঙ্গে এসেছে। তাদের সরু গলায় উল্লাস শুনতে বেশ লাগছে।

    টুপুরের মতো মিতিন-পার্থও চারদিকটা দেখছিল। প্রশংসার সুরে পার্থ বলল, জায়গাটা ভারী সুন্দর তো! কতটা স্পেস! বাস্কেট বলের কোর্ট রয়েছে, ক্রিকেট পিচ।

    শুধু খেলার লোকই যা কমে গিয়েছে। রতন দস্তুর আলতো হাসলেন, একসময় ক্লাবটা কী জমজমাট ছিল, ভাবতে পারবেন না। আমাদের ছেলেবেলায় তো বিকেলে লনটা গিজগিজ করত। এখন আর কজনই বা আসে।

    পার্থ তাবুটার দিকে আঙুল দেখাল, আপনাদের টেন্টটাও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে।

    ওটাকে বলে অ্যান্টিক লুক। রতন চোখ টিপলেন, উনিশশো আটে তৈরি হয়েছিল ক্লাব। গোটা পূর্ব ভারতে এটাই ছিল আমাদের সবচেয়ে খানদানি আড্ডা। সেঞ্চুরি পেরিয়েছে তো, তাই এখন প্রাচীনত্বের গরিমা ঠিকরে বেরোচ্ছে।

    সারালে কিন্তু বেশ ঝকঝকে লাগবে।

    দরকার কী, দিব্যি তো চলছে, রতনের হাসি চওড়া হল, আসলে ব্যাপারটা কী জানেন? আমরা পারসিরা, একটু রক্ষণশীল। দুমদাম কিছু বদলে ফেলা আমাদের ধাতে নেই। এই তো দেখুন না, সেই কত বছর আগে পারস্যদেশ ছেড়েছি। অথচ সেখানকার অজস্র রীতিনীতি আজও আঁকড়ে ধরে বসে আছি। আমাদের অগ্নিমন্দিরে এখনও পারসি ছাড়া কেউ ঢুকতে পারে না। পারসি সম্প্রদায়ের বাইরে আমাদের বিয়ে-থার চল নেই বিশেষ। যদি বা হয়, পারসি সমাজ মোটেই সেটাকে ভাল চোখে দেখে না।

    আজকালকার দিনেও অত মানামানি চলে?

    চলছে তো, চলে আসছে। এভাবেই তো আমরা বেশ টিকে আছি। বলেই হাতের ইশারায় ক্লাবের বেয়ারাটিকে ডাকলেন রতন। কফি আর চিকেন পকোড়ার অর্ডার দিয়ে সোজা হয়ে বসলেন। মিতিনকে বললেন, ইয়েস ম্যাডাম, আর আপনাকে বোর করব না। এবার কাজের কথাটা শুনি।

    মিতিন হেসে বলল, অবনীদা বললেন, আপনি নাকি টানা আট বছর পারসি ক্লাবের সেক্রেটারি ছিলেন? তা হলে তো নিশ্চয়ই অনেককেই চেনেন?

    বলতে পারেন। ক্লাবের শতকরা পঁচানব্বই জনকে তো বটেই। তবে ক্লাবের সেক্রেটারি হওয়ার সূত্রে নয়। আমার একটা অন্য পরিচয়ও আছে।

    কীরকম?

    আমরা, দস্তুররা হলাম পুরোহিতের বংশ। পারসি সমাজে পুরোহিতের তেমন কোনও ভূমিকা নেই। তবু নানান কাজেকর্মে আমাদের ডাক তো পড়েই। যেমন ধরুন, বিয়ে-শাদি দেওয়া…!

    অবনী বলে উঠলেন, তুমি বিয়ে দাও নাকি?

    না না, আমি ওসবে নেই। তবে আমার দাদা এখন কলকাতার একমাত্র মোবেদ। শুধু বিয়ে দিতে নয়, দাদাকে সব আচার-অনুষ্ঠানেই যেতে হয়। দাদার সুবাদে আমারও সবার সঙ্গে জানাশোনা।

    ও? মিতিন একটু দম নিয়ে বলল, আমি কলকাতার একজন বিশিষ্ট পারসি ভদ্রলোক সম্পর্কে কিছু জানতে চাই।

    কে বলুন তো?

    শেঠ রুস্তমজি জরিওয়ালা।

    রাস্টি, রাস্টি? রতন দস্তুর বেজায় অবাক, তার আবার কী হল?

    কিছু মনে করবেন না মিস্টার দস্তুর, আমার তদন্তের বিষয়টি অত্যন্ত গোপনীয়। শুধু এটুকু বলতে পারি, রুস্তমজির অসম্মান হতে পারে এমন কিছু আমি খুঁজছি না।

    ও, তা কী জানতে চান?

    রুস্তমজি মানুষটি কেমন?

    এক কথায় বললে, এক্সেলেন্ট। আমাদের কলকাতার পারসি সমাজের গর্ব। প্রাণে দয়ামায়া আছে, প্রচুর দান-ধ্যান করে, অফিসেও মালিক হিসেবে খুব সুনাম। বাড়ির যে-কোনও অনুষ্ঠানে অফিসের বেয়ারাটিকে পর্যন্ত নেমন্তন্ন করে। তবে একটু মাথা গরম টাইপ। বিশেষত, কেউ বেইমানি করলে রাস্টি ছেড়ে কথা বলে না। শুধু এই কারণেই মুম্বইয়ের তিন-তিনটে রইস ডিলারকে ছাঁটাই করেছে। তারা নাকি লুকিয়ে অন্য কোম্পানির জিনিস বেচছিল। এই তো, মাস চারেক আগে অফিসেও একজনের চাকরি নট করল। লোকটা নাকি ভাউচার জাল করে টাকা তুলত। শুনেছি, লোকটা ওর খুব রিলায়েবল স্টাফের রিলেটিভ। সে নাকি রাস্টির হাতে পায়েও ধরেছিল, তবু তাকে ক্ষমা করেনি। শুধু তাই নয়, রাস্টি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর কোনও অফিস-স্টাফের আত্মীয়কে চাকরি দেবে না।

    অবনী বললেন, ওরে বাবা, তুমি দেখছি ভদ্রলোকের নাড়িনক্ষত্র জানো!

    আমি তো ওকে প্রায় জন্ম থেকেই চিনি। ওর বিয়েটাও তো দিয়েছে আমার দাদা। রাস্টির বউ লীলাও আমার খুব চেনা। আমার ছোট বোনের বান্ধবী।

    মিতিন বলল, তা হলে তো আপনি মিস্টার জরিওয়ালার আত্মীয়স্বজনের গল্পও বলতে পারবেন!

    আত্মীয় আর রাস্টির কে আছে তেমন! ছিলেন এক পিসি, তিনি তো বহু বছর যাবৎ অস্ট্রেলিয়ায় সেটেলড। তাঁর ছেলেমেয়েরা কস্মিনকালে কলকাতায় আসে না। রাস্টির আপন বলতে তো এখন বাবা, মা আর ভাই। ওই ভাইয়ের সঙ্গে অবশ্য রাস্টির একটু খিটিমিটি বেধেছে।

    কী নিয়ে?

    ব্যবসাপত্তর। জিমিই ঝঞ্ঝাট পাকাচ্ছে। তার জাহাজের ব্যবসায় নাকি মন্দা চলছে ইদানীং। তাই দাদার কার্পেটের বিজনেসে ঢুকতে চায়। রাস্টির বাবাও নাকি জিমির দলে। তাই নিয়ে খানিক মন কষাকষি চলছে শুনেছি।

    তার মানে ভাইয়ে-ভাইয়ে বিবাদ? পার্থর কপালে ভাঁজ পড়ল, আচ্ছা মিস্টার দস্তুর, রুস্তমজির ভাই কি খুব হার্মফুল? আই মিন, প্রতিশোধপরায়ণ?

    এটা তো বলতে পারব না। জিমি তো আমার চেয়ে অনেকটাই ছোট, নেচারটা তাই খুব ভাল জানা নেই।

    ও! তা মিস্টার জিমি কি কলকাতায় আসা-যাওয়া করেন?

    আসে বোধহয়। কলকাতায় তো ওর একটা ফ্ল্যাটও আছে।

    কোথায়?

    এলিয়ট রোডে।

    ওনারশিপ?

    তাই তো শুনেছি। সম্ভবত সেকেন্ড হ্যান্ড। রতন দস্তুর এতক্ষণে যেন থমকালেন, এত সংবাদ জানতে চাইছেন কেন? জিমি কি কিছু ঘটিয়েছে?

    না না। মিতিন জোরে-জোরে মাথা নাড়ল, রুস্তমজি একটা বাজে বিপদে পড়েছেন। আমি জাস্ট তার কারণটা বের করতে চাইছি। যাক গে, আবার একটু পারসি সমাজের গল্প বলুন। আপনাদের একটা নিউজ পেপার বেরোয় না কলকাতা থেকে?

    উঁহু, হাউস জার্নাল। দুখানা। গাবাসনি, আর আওয়ার ভেঞ্চার। কলকাতার পারসিদেরই নানান সমাচার থাকে জার্নালে।

    খাবার এসে গেল। চলছে হাত-মুখ, সঙ্গে কথাও। পারসিদের ধর্মগ্রন্থ আভেস্তা সম্পর্কে অনেক তথ্য দিলেন রতন দস্তুর। শোনালেন জরথুস্ত্রের বাণী। একটি উপদেশ তো ভারী পছন্দ হল টুপুরের। দারিদ্র্য আর ভিক্ষে করাকে নাকি পারসিধর্মে খুব নিন্দনীয় বলে ধরা হয়।

    গল্পগাছা সাঙ্গ হল প্রায় সন্ধে সাড়ে সাতটায়। অবনী উত্তেজনায় হাঁসফাঁস করছিলেন, গাড়িতে উঠেই জিজ্ঞেস করলেন, কী মিতিন, কাজ কিছু হল?

    মিতিন বলল, আমি তো কাজে যাইনি। কাটাকুটি খেলতে গিয়েছিলাম।

    বুঝলাম না।

    এক্ষুনি বোঝার দরকার কী অবনীদা? মেট্রো স্টেশনে নেমে সোজা বাড়ি চলে যান। শুধু দিদিকে গিয়ে বলবেন, আপনার দৌলতেই কেস সলভ হতে চলেছে।

    অবনী ফ্যালফ্যাল করে তাকালেন, এটাও বুঝলাম না।

    মিতিন আর কথায় গেল না, গাড়ি চালাচ্ছে চুপচাপ। বাড়ি ফিরে সোজা ঢুকে গেল নিজের স্টাডিতে। খাওয়ার আগে আর বেরোলই না। ডাইনিং টেবিলেও বড় অন্যমনস্ক। রুটি ছিঁড়ছে, মুখে পুরছে, চিবোচ্ছে, তবু কোনও ক্রিয়াতেই যেন মন নেই।

    আহার সেরে মিতিন সবে আঁচাচ্ছিল, তখনই বেজে উঠল মোবাইল। যেন এই ফোনটারই প্রতীক্ষায় ছিল এভাবে দৌড়ে গিয়ে তুলল। কানে চেপে শুনল প্রথমটা, তারপর অস্ফুটে বলল কী যেন। তারপর ফোন অফ করে দাঁড়িয়ে রইল নিথর।

    টুপুর ভয়ে-ভয়ে জিজ্ঞেস করল, কার ফোন ছিল গো, রুস্তমজির?

    হুঁ! মিতিনের ঠোঁট নড়ল, ক্রিমিনালরা টাকা দেওয়ার সময়টা এগিয়ে এনেছে। কাল ভোর পাঁচটায় কিটসব্যাগে ভরে পৌঁছে দিতে হবে মুক্তিপণ এবং রুস্তমজিকে যেতে হবে একা। নিজে গাড়ি ড্রাইভ করে।

    কোথায়?

    বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সঠিক লোকেশন কাল ভোরে বলবে।

    ও। আমরা তা হলে এখন কী করব?

    ওরা চলে ডালে-ডালে, মিতিন চলে পাতায়-পাতায়। যা, তোরা শুয়ে পড়। ঠিক রাত তিনটেয় ডাকব। বিদ্যুদবেগে মিতিন ফের স্টাডিতে, মোবাইল ফোন হাতে নিয়ে। বন্ধ হয়ে গেল দরজা।

    .

    ১১.

    ভোরের আলো ফুটছে সবে। পৃথিবীতে এখন এক তরল আবছায়া, পশ্চিম আকাশে ঝুলে আছে ফ্যাকাশে চাঁদ। পাখিরা আড়মোড়া ভাঙছে, এখনও তারা বাসা ছাড়েনি।

    শুনশান ভি আই পি রোড ধরে ছুটছিল লাল মারুতি। কাঁটায় কাঁটায় সত্তর কিলোমিটার বেগে। গাড়ি চালাচ্ছে পার্থ, পিছনে মিতিন, টুপুর। একটু আগেও মিতিন সামনে ছিল, উলটোডাঙার মোড়ে জায়গা বদল করল। ফাঁকা রাস্তায় সামনের সিটের লোককে নাকি মানুষ আগে নজর করে।

    রাত থাকতে উঠেছে টুপুর, কিন্তু চোখে তার ঘুমের লেশমাত্র নেই। কেসের অন্তিম মুহূর্ত প্রায় এসে গেল, উত্তেজনায় সে টানটান। তাকাচ্ছে ইতিউতি।

    পার্থর দৃষ্টি ঘোরাফেরা করছিল রেয়ারভিউ মিররে। বেশ সংশয়ের সুরে বলল, ব্যাপারটা কী হল? পিছনে রুস্তমজির গাড়ি তো দেখা যাচ্ছে না?

    উনি উলটোডাঙা থেকে পাঁচ মিনিট পরে রওনা দিয়েছেন। একই স্পিডে চালাচ্ছেন গাড়ি।

    এমন নির্দেশ কেন?

    বুদ্ধিটা সামান্য খাটাও, বুঝে যাবে।

    দুটো গাড়ির মধ্যে যথেষ্ট ফারাক রাখতে চাও, তাই তো?

    প্লাস, গন্তব্যস্থলটি রুস্তমজির মিনিট পাঁচেক আগে আমাদের পেরোতে হবে। কারণ, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যত্রতত্র গাড়ি ঘোরানো যায় না। ডিভাইডারের নেক্সট কাটিং পর্যন্ত গিয়ে গাড়ি টার্ন করাতে একটু সময় লাগে। ওই টাইমটুকু হাতে রাখা দরকার।

    অ!

    ভি আই পি ছেড়ে গাড়ি এবার যশোর রোডে। ডাইনে বিমানবন্দর। বিকট শব্দ তুলে একটা ভোরের প্লেন আকাশে উড়ল। ভেসে চলেছে পশ্চিম পানে। এরোপ্লেনটা মিলিয়ে যাওয়ার আগেই এসে পড়ল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।

    পার্থ ফ্লাইওভারে উঠছিল। মিতিন বলল, লোকেশনটা খেয়াল আছে তো?

    ইয়েস ম্যাম। বাঁয়ে লাল সাইনবোর্ড। টায়ারের বিজ্ঞাপন।

    ঠিকঠাক চালিয়ো। ওখানে যেন স্পিড কমিয়ো না।

    দাঁড়াও। আগে দ্যাখো, ওখানে আদৌ কেউ আছে কিনা। এখনই হয়তো রুস্তমজিকে ফোন করে বলবে, আমরা বালি ব্রিজে থাকব!

    উঁহু। ওরা আর ঝুঁকি নেবে না। নার্ভাস হয়েছে, এখন কোনওমতে টাকাটা হাতাতে পারলে বাঁচে। নইলে সময়টা দুম করে এগিয়ে আনত না।

    টুপুর ঘড়ি দেখল, পাঁচটা বাজতে সাত। আমরা আগে চলে এলাম না তো? বলতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ওই তো… ওই তো কালো হন্ডা সিটি।

    দেখেছি! মিতিন ঈষৎ উত্তেজিত স্বরে বলল, চটপট মাথাটা নামিয়ে নে।

    তেমন মনঃপূত না হলেও বাধ্য সৈনিকের মতো আদেশ পালন করল টুপুর। মিনিটখানেক পর ঘাড় উঁচিয়ে বলল, ধুস, কোনও মানে হয়? গাড়িটায় কে আছে দেখাই তো হল না!

    অধৈর্য হোস না টুপুর। কিচ্ছু পালাবে না। আমরা এক্ষুনি ওখানে ফিরছি।

    কিন্তু পথবিভাজিকার পরবর্তী ছেদ এল প্রায় চার কিলোমিটার গিয়ে এবং এমনই কপাল, সেখানে গাড়ি ঘোরাতেই সামনে একটি ট্রাক। হর্ন দিলেও পথ ছাড়ছে না। চলেছে গজেন্দ্রগমনে। অসহায় ক্ষোভে মাথা ঝাঁকাল পার্থ। মিতিনের মুখ থমথমে। চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ।

    বেশ খানিকটা দূর থেকে ফের নজরে পড়ল কালো হন্ডা সিটি। ঠিক তার পিছনেই রুস্তমজির গাড়ি। এবং রুস্তমজি কেমন উদভ্রান্তের মতো দাঁড়িয়ে।

    ঘ্যাচাং ব্রেক কষে মারুতি থামাল পার্থ। সঙ্গে-সঙ্গে নেমেও পড়ল সকলে। রাস্তা টপকে ছুটল ওপারে।

    রুস্তমজির সামনে গিয়ে মিতিন বলল, কী হল কেসটা? গাড়ি রয়েছে, অথচ…!

    বিহ্বল মুখে রুস্তমজি বললেন, গাড়িটা ফেলে রেখে গেল।

    মানে?

    পালিয়েছে।

    কজন ছিল?

    প্রথমে একজনই। কালো কাপড়ে মুখ ঢাকা। গাড়ি থেকে নেমে ব্যাগ চাইল, দিয়ে দিলাম। অমনি পিছন থেকে একটা মোটরবাইক। ব্যাগ নিয়ে মোটরবাইকে ব্যাক করে গেল দুজনে।

    টুপুর চেঁচিয়ে উঠল, আর রনি?

    জানি না। রনিকে তো দিল না।

    গাড়িটা দেখেছেন?

    হ্যাঁ। রনি নেই। সামনের সিট, পিছনের সিট, দুটোই তো ফাঁকা।

    পার্থ কালো গাড়ির জানলায় উঁকিঝুঁকি দিচ্ছিল। নীলচে কাচের ওপারে কিছু ঠাহর করা কঠিন। কী ভেবে দরজার হ্যান্ডেলটা টানল। খুলে গেল দরজা।

    এবং কী কাণ্ড! আছে, আছে, রনি আছে। পিছনের সিটের তলায় অঘোরে ঘুমোচ্ছে রনি।

    রুস্তমজি প্রায় ঝাঁপিয়ে পড়ে তুললেন ছেলেকে। কোলে নিয়ে ডাকলেন, রনি, রনি, বেটা…!

    মিতিন ঠান্ডা গলায় বলল, রনি এখন জাগবে না রুস্তমজি। ওকে হেভি ডোজে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। আপনি বরং ওকে নিয়ে গাড়িতে বসুন।

    রুস্তমজি তবু দাঁড়িয়ে আছেন। ছেলে কোলে। রীতিমতো অসন্তুষ্ট স্বরে বললেন, কিন্তু শয়তানদের তো ধরা গেল না? আপনি আমায় কথা দিয়েছিলেন…!

    তারা আমার হাতের মধ্যেই আছে, মিস্টার জরিওয়ালা। আপাতত গাড়িটাকে একবার সরেজমিন করছি। আমার সিক্সথ সেন্স বলছে, গাড়িতে আর-একজন আছে।

    বলেই কালো গাড়ির ডিকি খুলল মিতিন। কীমাশ্চর্যম! সত্যিই সেখানে একটা লোক। দুহাত পিছমোড়া করে বাঁধা, মুখে কাপড় গোঁজা এবং রনির মতোই অচেতন।

    রুস্তমজি হতবাক মুখে বললেন, এটি কে?

    ওই হন্ডা সিটির ড্রাইভার। শয়তানরা একেও আটকে রেখেছিল। রনির সঙ্গে ড্রাইভার আর ভাড়া করা গাড়ি, দুইই খালাস করে দিয়েছে।

    ভাড়ার গাড়ি?

    হ্যাঁ, অবিকল আপনার হন্ডা সিটির মতো দেখতে তো, তাই এই গাড়িটাই ওরা ইউজ করেছিল। ধোঁকা দিয়ে রনিকে কিডন্যাপ করার জন্য।

    ও মাই গড!

    মিতিন ঘুরে পার্থকে বলল, অ্যাই এসো, ধরাধরি করে লোকটাকে বের করি। দড়িদড়াগুলো খোলো! এখানে তো ফেলে রাখা যায় না, ও আমাদের সঙ্গেই চলুক। সজ্ঞানে এলে ওকে অনেক পুলিশি জেরা সামলাতে হবে।

    আর গাড়িখানার কী গতি?

    থাকুক পড়ে। লক করে অনিশ্চয়দাকে জানিয়ে দিচ্ছি, লোকাল থানা এসে নিয়ে যাবে। তারপর গাড়ি ছাড়ানো দ্বিজেন হালদারের দায়।

    দ্বিজেন হালদার? রুস্তমজির চোখ বড় বড়। নামটা খুব চেনা-চেনা লাগছে!

    ওয়েট করুন, এবার অনেক কিছুই চেনা লাগবে।

    একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে মিতিন নেমে পড়ল কাজে। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমন্ত ড্রাইভার চালান হল মারুতিতে। পার্থ তাকে নিয়ে পিছনে বসল। টুপুর আর মিতিন সামনে।

    সিটবেল্ট বাঁধতে-বাঁধতে মিতিন রুস্তমজিকে বলল, এবার আপনি আমাদের ফলো করুন।

    রনিকে গাড়ির সিটে শুইয়ে লীলাকে ফোন করছিলেন রুস্তমজি। মোবাইলটা মুখ থেকে সরিয়ে বললেন, কোথায় যাব? লীলা তো শুনেই ছটফট করছে! এক্ষুনি রনিকে দেখতে চায়।

    আর-একটু অপেক্ষা করতে বলুন। জানিয়ে দিন, কালপ্রিটদের গারদে পাঠিয়ে আপনি বাড়ি ফিরছেন।

    কালপ্রিটদের আর কোথায় পাবেন?

    বললাম যে, এখনও মুঠোয় আছে। চলুন, এবার এগোই।

    মিতিনের বলার ভঙ্গি এত দৃঢ় যে, রুস্তমজি আর কথা বাড়ালেন না। দ্রুত ফোনালাপ সেরে উঠলেন গাড়িতে। লাল মারুতিকে অনুসরণ করছে বি এম ডব্লিউ। ফের যশোর রোড। ফের ভি আই পি রোড। তারপর রাজারহাট নিউটাউনে ঢুকল গাড়ি। ক্রমশ সল্টলেকের দিকে এগোচ্ছে। অবশেষে এ-বি ব্লকের একটি পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়াল।

    গাড়ি থেকে নেমে রুস্তমজি হাঁ, এ কী! এ তো অশোকবাবুর বাড়ি!

    হ্যাঁ। আপনার বিশ্বস্ত প্রাইভেট সেক্রেটারি! মিতিনের ঠোঁটে তির্যক হাসি। কেটে কেটে বলল, বিস্ময়টা ঝেড়ে ফেলুন মিস্টার জরিওয়ালা। এখন শুধু আপনার নীরবে দেখে যাওয়ার পালা। আসুন।

    কিন্তু রনি একা গাড়িতে…।

    ভয় নেই। প্রোটেকশনের ব্যবস্থা আছে।

    বলেই মিতিন হনহনিয়ে অশোক মজুমদারের দরজায়। পাশেই বাড়ির গ্যারাজ, শাটার নামানো। সেদিকে দেখল তাকিয়ে-তাকিয়ে। আঙুল রাখল ডোরবেলে।

    পাল্লা খুললেন অশোক মজুমদার স্বয়ং। আগন্তুকদের দেখে যেন ভূত দেখার মতো চমকালেন। তোতলানো স্বরে বললেন, আ…আ…আপনারা?

    আপনার স্যারের সঙ্গে চলে এলাম। ভিতরে ঢুকতে বলবেন না?

    নিশ্চয়ই, নিশ্চয়ই। অশোক মজুমদার সন্ত্রস্ত চোখে একবার দেখলেন গাড়ি দুটোকে। ঢোক গিলে বললেন, প্লিজ কাম।

    অন্দরে পা রেখে মিতিন সরাসরি বলল, আপনার ভাইটি কোথায়?

    কোন ভাই?

    সুজয়। সুজয় মজুমদার। যিনি মিস্টার জরিওয়ালার অফিস থেকে বিতাড়িত হয়েছিলেন টাকা চুরির অপরাধে?

    সে আলাদা থাকে, দোতলায়। আমার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

    তাই বুঝি? মিতিনের স্বরে ব্যঙ্গ, মুখ দেখাদেখিও বন্ধ নাকি? ডাকতেও পারবেন না?

    আমি ওর সঙ্গে কথা বলি না। ও একেবারেই উচ্ছন্নে গিয়েছে।

    জানি। এখন সে বাচ্চা কিডন্যাপিং-এর ব্যবসায় নেমেছে। আপনার মালিকের একমাত্র পুত্রটিকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করতে এসেছি।

    কী বলছেন ম্যাডাম? অশোক মজুমদার যেন আকাশ থেকে পড়লেন, রনি কিডন্যাপড হয়েছিল নাকি? সুজয় করেছিল?

    বাচ্চাটা এই বাড়িতে আড়াই দিন আটক রইল, এখান থেকে ভোরে বের করা হল তাকে… অথচ আপনি কিছুই টের পাননি, তাই না?

    বিশ্বাস করুন, আমি এই কুকাজের বিন্দুবিসর্গ…! ভাবতেই পারছি না, ভাবতেই পারছি না। রনি এখন কোথায়?

    জবাব দিতে হল না মিতিনকে, তার আগেই বাইরে হালকা শোরগোল। প্রায় তৎক্ষণাৎ দুটো লোককে কলার ধরে টানতে টানতে ঘরে ঢোকালেন এক পুলিশ অফিসার। সঙ্গে তাঁর চার বন্দুকধারী।

    অমনি প্রায় লাফিয়ে উঠলেন রুস্তমজি, এই তো, এই তো সুজয়।

    খানিক আগে মুখে কালো কাপড় জড়িয়ে ইনি এক কোটি টাকা হাতিয়ে ছিলেন, মিস্টার জরিওয়ালা।

    চোয়াড়ে চেহারার অন্য লোকটির দিকে আঙুল দেখাল মিতিন, এঁকে চিনতে পারছেন? ইনিই মোটরবাইকে সুজয়কে উঠিয়েছিলেন।

    ঠিকই তো। এই হলুদ টি শার্ট, নীল জিন্স…!

    দুজনেই পাঁচিল টপকে পালাচ্ছিল ম্যাডাম। ভুড়িওয়ালা পুলিশ অফিসারটির গলা গমগম করে উঠল। তৃপ্ত মুখে বললেন, নিয়ে গিয়ে ভ্যানে তুলি?

    কোথায় রেখেছেন আপনাদের গাড়ি?

    যেমনটি আই জি সাহেব নির্দেশ দিয়েছেন। পরের রাস্তাটায়।

    একটু দাঁড়ান। এই লোকটির কোমরেও দড়ি পরাতে হবে।

    মিতিন অশোক মজুমদারের দিকে এগোল, ইনিই হলেন নাটের গুরু। অপহরণকাণ্ডের মূল মস্তিষ্ক। মিস্টার জরিওয়ালার টাকা এখন এঁরই জিম্মায়।

    কাঁপা কাঁপা গলায় অশোক মজুমদার বললেন, আমায় টানছেন কেন? আমি কী জানি?

    খুলে বলতে হবে? রনিকে অপহরণের দিন বেলা আড়াইটেয় তারককে পাঠালেন রনির স্কুলে। হাতে ধরিয়ে দিলেন চশমার বিলখানা। ভাল মতোই জানতেন, তিনটের আগে চশমা ডেলিভারি হবে না এবং সেটি নিয়ে তারকের পক্ষে সাড়ে তিনটের আগে সেন্ট পিটার্স স্কুলে পৌঁছোনো সম্ভব নয়। আগেই আপনার গুণধর ভাইকে দিয়ে ফোন করিয়েছিলেন দ্বিজেন হালদারকে, মিস্টার জরিওয়ালার কোম্পানির নাম করে। আপনাদের অর্ডারমাফিক কালো হন্ডা সিটি চলে গেল বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে। তারপর সুজয় আর ওই বজ্জাতটি তিনটের আগে সেন্ট পিটার্সের গেটে হাজির। নকল আই-ডি কার্ড আগেই বানানো ছিল। মিস্টার জরিওয়ালার বাড়িতে যাওয়া-আসার সুবাদে সুজয়ও রনির পরিচিত, সুতরাং নির্বিবাদে বাচ্চাটিকে গাড়িতে তুলতে কোনও অসুবিধেই নেই। ছক কষে বউ ছেলেমেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছেন শিলিগুড়িতে। অতএব রনি এবং হন্ডা সিটির ড্রাইভারটিকে নির্বিঘ্নে বাড়িতে বন্দি রাখলেন। নিজস্ব সানত্রো গাড়িটিকে টুকিটাকি সারাইয়ের অজুহাতে চালান করলেন কারখানায়। তার জায়গায় আপনার গ্যারাজে লুকোনো রইল কালো হন্ডা সিটি। কী, ঠিক বলছি তো?

    একেবারেই না। এসব আজেবাজে গল্প ফাঁদার কোনও মানেই হয় না। অশোক মজুমদার এবার রীতিমতো ক্ষিপ্ত, দেখুন না গ্যারাজ খুলে, হন্ডা সিটি আছে কি না!

    থাকার তো কথা নয়। এখন তো ওখানে শোভা পাচ্ছে একটি মোটরবাইক আর সাইকেল।

    মিতিন বাঁকা হাসল, সাইকেল চেপে টেলিফোন বুথে যাওয়ার বুদ্ধিটা কিন্তু অভিনব। মনে হবে, আরোহীরা আশপাশেরই বাসিন্দা। অথচ আদতে তারা আসছে সল্টলেক থেকে, ফুটব্রিজ ব্যবহার করে। তবে আপনার চালাকিটা অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগল না, মিস্টার মজুমদার। প্রথমবার ফোনে রনির কান্নার টেপ শোনানোর আইডিয়াটাও বেশ কাঁচা। আপনার মতো ধুরন্ধর মানুষের কাছে এটা আশা করা যায় না।

    আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। একজন ভদ্রলোককে আপনি অপমান করছেন।

    ভদ্রলোকের মুখোশ পরে থাকলেই ভদ্রলোক হওয়া যায় না, মিস্টার মজুমদার।

    খুবই আপত্তিকর কমেন্ট, অশোক মজুমদারের নাকের পাটা ফুলল। দাঁতে দাঁত ঘষে রুস্তমজিকে বললেন, এই মহিলাকে সংযত হতে বলুন স্যার। ভাই অপরাধ করলে দাদাকেও দোষী ধরা হবে, এ কেমন কথা? উনি যে অভিযোগ আনছেন, প্রমাণ করতে পারবেন?

    প্রমাণ না রাখার চেষ্টা অবশ্য আপনি চালিয়েছেন আগাগোড়া। সম্ভবত রনি কিংবা ড্রাইভারটিকেও আপনি দর্শন দেননি। বেমালুম ঠান্ডা মাথায় অফিস যাচ্ছেন, কাজকর্ম করছেন। আপনাকে সন্দেহের অবকাশই বা কোথায়? মিতিন চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু অপরাধীরা যে একটা মোক্ষম ভুল করেছে মিস্টার মজুমদার!

    কী? কী করেছি?

    আপনি নয়, ভুলটা আপনার ভাইয়ের। শাগরেদকে দিয়ে মুক্তিপণ দাবি করানোর পর-পরই উৎসাহের আতিশয্যে সে একটি কল করেছিল আপনার মোবাইলে। বাঙ্গুর অ্যাভেনিউয়ের বুথ থেকে। সেটি কিন্তু আমার রেকর্ডে আছে। পুলিশেরও। ওই বুথ থেকে ছটা পঁয়ত্রিশে কেন আপনাকে ফোন করা হয়েছিল, তার কারণ দর্শাতে পারবেন তো?

    জোঁকের মুখে বুঝি নুন পড়ল। অশোক মজুমদারের সমস্ত জারিজুরি খতম। কাটা কলাগাছের মতো আছড়ে পড়লেন সহসা। জড়িয়ে ধরলেন রুস্তমজির পা। কপাল ঠুকছেন আর বলছেন, অন্যায় করেছি স্যার। পাপ করেছি স্যার। ক্ষমা করে দিন স্যার। মাথার ঠিক রাখতে পারিনি স্যার।

    একটি শব্দও ফুটল না রুস্তমজির গলায়। না ক্ষোভ, না রাগ, না বিরক্তি। এক পা, এক পা করে সরে এলেন। বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। ধীর পায়ে।

    .

    ১২.

    নৈশাহারটি মন্দ হল না আজ। বিপুল আয়োজন করেছিলেন রুস্তমজি। কাবাব, ফ্রাই, রোস্ট, তন্দুর, সঙ্গে অঢেল পরোটা, নান। স্বহস্তে সিমুইয়ের মিষ্টি বানিয়েছিলেন লীলা। খাব না, খাব না করেও অনেকটা খেয়ে ফেলল টুপুর। আর পার্থর তো আজ পোয়াবারো। মুখ তার চলছে তো চলছেই। মিতিন না থামালে তাকে বোধহয় ক্রেন দিয়ে চেয়ার থেকে তুলতে হত।

    রনি এখনও স্বাভাবিক হয়নি পুরোপুরি। কথাবার্তা বলছে বটে, তবে মাঝে-মাঝেই চমকে-চমকে উঠছে। টুপুর আর বুমবুম অবশ্য তার সঙ্গে কম্পিউটার গেমস খেলল কিছুক্ষণ। বুমবুমের হইহল্লাতেই যা রনির সাড় ফিরছিল খানিকটা। বাচ্চারাই তো বাচ্চাদের মন ভাল করার সবচেয়ে বড় ওষুধ।

    বিদায় নেওয়ার সময় রুস্তমজি টুপুরদের সঙ্গে এলেন নীচে। মিতিনকে একটা রঙিন খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখুন। আমার আর লীলার তরফ থেকে একটা সামান্য উপহার।

    মিতিন খামটা দেখল। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কভারে এটা কী লেখা আছে, মিস্টার জরিওয়ালা? আফজুড… আফজুন… আফজায়াদ…!

    ওটা পারসি ভাষায় কুশল প্রার্থনা। উপহার দেওয়ার সময় আমরা প্রাপকের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করি।

    থ্যাঙ্ক ইউ। অনেক-অনেক ধন্যবাদ।

    গাড়িতে উঠে টুপুরের আর তর সইছিল না। হ্যানোভার কোর্টের গেট পেরিয়েই খুলল খামটা। উল্লসিত স্বরে বলল, ওয়াও! এ যে পাঁচ-পাঁচ লাখ টাকার চেক গো!

    মিতিন খুশি-খুশি মুখে বলল, এত দিয়েছেন?

    পার্থ গিয়ার বদলাতে-বদলাতে টুকুস মন্তব্য ছুড়ল, বেশি কোথায়? ভদ্রলোক তো নিট পঁচানব্বই লাখ মুনাফা করলেন।

    মানে?

    এক কোটি তে গিয়েইছিল, তার থেকে ফাইভ পারসেন্ট ছাড়লেন। এনিওয়ে, টাকাটার উপযুক্ত ব্যবহার তো হতেই পারে।

    কীভাবে?

    চলো, পুজোয় এবার কন্টিনেন্ট টুর মেরে আসি। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি। চাইলে লন্ডনটাও ছুঁয়ে আসতে পারি।

    সে দেখা যাবেখন। বুমবুম ঢুলছে, তার মাথা কোলে টেনে মিতিন বলল, আগে একটা সলিড ঘুম দেব। পরপর দুটো রাত যা টেনশনে কেটেছে।

    টেনশনের ছিলটা কী? কেস তো প্রায় জোড়াতালি দিয়ে সলভ করলে। পার্থ টিপ্পনী ভাসাল, যে ব্রহ্মাস্ত্রে অশোক মজুমদারকে শেষমেশ বধ করলে, সেটা তো স্রেফ আন্দাজ।

    আজ্ঞে না স্যার। প্রজ্ঞাপারমিতা মুখার্জি প্রমাণ ছাড়া কাজ করে না। কাল দুপুরে আমি বেড়াতে যাইনি। অশোক মজুমদারের মোবাইলের কললিস্ট জোগাড় করছিলাম। ওটা ঘাঁটতেই তো ফোন বুথের নাম্বারটা বেরিয়ে এল।

    টুপুরের ভুরু জড়ো হল, তুমি অশোক মজুমদারের মোবাইল নাম্বার পেলে কোত্থেকে?

    গেস কর।

    রুস্তমজি?

    উঁহু।

    তা হলে তারক…?

    হল না।

    আর কে হতে পারে? টুপুর মাথা চুলকোচ্ছে।

    পারলি না তো? মিতিন ঝটাকসে ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করল, দিস ইজ দ্য সোর্স মাই ডিয়ার। কাল অশোক মজুমদার যখন আমার স্লিপ দিতে রুস্তমজির ঘরে ঢুকেছিলেন, তখন তাঁর এই কার্ডটি আমি গায়েব করেছিলাম।

    তুমি কি তখনই অশোক মজুমদারকে সন্দেহ করেছিলে?

    অনেকটাই। কারণ, স্কুলে গাড়ি পাঠানোটা ওঁর দায়িত্ব। অতএব দেরিতে যদি গাড়ি পৌঁছোয়, দুজন প্রধান সাসপেক্ট থাকে। একজন তারক, অন্যজন অশোক। ঠিক কি না?

    তা তারককে বাদ দিলে কী হিসেবে?

    স্টেটমেন্টে ফাঁক খুঁজে পাইনি, তাই। যদি তারক দলে থাকতেন, তা হলে চশমার দোকানের গল্পটা বলতেন কি? ট্রাফিক জ্যামের অজুহাত দেওয়াই তো স্বাভাবিক ছিল। এবং মোবাইলে অশোক মজুমদার যে তাঁকে কল করেছিলেন, সেটাও চেপে যেতেন। অশোক মজুমদারকে তোর-আমার গল্পটাও তারক শুনিয়েছেন বটে, তবে তা হয়তো নিজের অজান্তেই। অশোক মজুমদারই কৌশলে কথাটা বের করে নিয়েছিলেন।

    একটা কথা বলব মিতিনমাসি? কললিস্ট চেক করে অশোক মজুমদারকে যখন ধরেই ফেললে, ফালতু-ফালতু বিকেলে আর পারসি ক্লাবে গেলে কেন?

    প্রয়োজন ছিল রে। একটা ব্যাপারে নিঃসন্দেহ হতে চাইছিলাম। অশোকবাবুই কুকীর্তির নায়ক, নাকি পিছনে কোনও মেঘনাদ আছে?

    জিমির খবর নিতে চাইছিলে?

    যে-কোনও জ্ঞাতিশত্রুর কথাই ভাবনায় ছিল। হয়তো বা জিমিও। তবে জিমি মুম্বই থেকে এসে ভাইপোকে ইলোপ করবে, তাও মাত্র এক কোটি টাকার জন্য, এটা একেবারেই অবাস্তব চিন্তা।

    দুনিয়ায় সবই ঘটে, বুঝলে! পার্থ মাথা দোলাল, এই অশোক মজুমদারকেই ধরো না। কতদিনের বিশ্বাসী কর্মচারী। চাকরিটা যথেষ্ট ভাল। নিজস্ব বাড়ি-গাড়ি আছে, মাস গেলে অন্তত চল্লিশ-পঞ্চাশ হাজার টাকা মাইনে। লোভে পড়ে তাঁরও মাথায় দুষ্ট বুদ্ধি চাপল তো! সোনার ডিমের জন্য আস্ত হাঁসটাকেই জবাই করতে যাচ্ছিলেন।

    শুধু লোভ নয় মেসো, এখানে প্রতিশোধস্পৃহাও একটা ফ্যাক্টর। টুপুর ফুট কাটল, ভাই যে দোষই করুক, তার বরখাস্ত হওয়াটা নিশ্চয়ই অশোকবাবু মানতে পারেননি। অপমানে ধিকিধিকি জ্বলছিলেন। সুজয় হয়তো সেই আগুনে ঘি ঢেলেছিল।

    না রে টুপুর, রক্তে অপরাধ প্রবণতা থাকলে তবেই এ ধরনের কুকাজ করা সম্ভব। চেহারায়, আচার-আচরণে, যতই সভ্যভব্য হোক, সময়-সুযোগ পেলে এদের আসল রূপটা ফুটে বেরোবেই। না হলে ভাব তুই, এত সুন্দর প্ল্যান করে, হিসেব কষে, ওইটুকু একটা বাচ্চাকে কেউ গুম করতে পারে?

    মিতিনমাসি ঠিকই বলছে। টুপুরের একটা শ্বাস পড়ল। সত্যি, মানুষকে চেনা বড় কঠিন!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআয়নামহল – সুচিত্রা ভট্টাচার্য
    Next Article মিতিনমাসি সমগ্র ১ – সুচিত্রা ভট্টাচার্য

    Related Articles

    সুচিত্রা ভট্টাচার্য

    গল্প সমগ্র – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অন্য বসন্ত – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    হেমন্তের পাখি – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অলীক সুখ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    আলোছায়া – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }