Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মিতিনমাসি সমগ্র ২ – সুচিত্রা ভট্টাচার্য

    সুচিত্রা ভট্টাচার্য এক পাতা গল্প702 Mins Read0
    ⤶ ⤷

    ৭-৮. তদন্ত কীভাবে এগোচ্ছে

    তিন-তিনটে দিন কেটে গেছে। তদন্ত কীভাবে এগোচ্ছে, আদৌ এগোচ্ছে কি না, কিছুই বুঝতে পারছিল না টুপুর। মিতিনমাসি হয় ঘণ্টার পর-ঘণ্টা কম্পিউটারে বসে থাকে, নয়তো মোবাইলে বকবক করে এর-ওর-তার সঙ্গে। হুটহাট বেরিয়েও যাচ্ছে যখন-তখন। কখনও তিন ঘণ্টা, কখনও পাঁচ ঘণ্টা। জিজ্ঞেস করলেও সদুত্তর মেলে না। মুচকি হেসে বলে, এখন চলছে ঝাড়াই-বাছাইয়ের কাজ। বাসমতী চাল ঘেঁটে দেখছি কাঁকর মেলে কিনা। এরকম হেঁয়ালিভরা জবাব শুনলে আর প্রশ্ন করতে ইচ্ছে হয়?

    বৃহস্পতিবার সকালে মিতিনের কিঞ্চিৎ ভাবান্তর দেখা গেল। জলখাবারের টেবিলে টোস্ট চিবোতে চিবোতে বলল, এবার তো রণক্ষেত্রে নেমে পড়তে হয় রে টুপুর।

    মাসির কাছে ক’দিন পাত্তা না পেয়ে টুপুর মনে মনে বেশ আহত ছিল। অভিমানী সুরে বলল, কেন? পাঁজিতে বুঝি এবার শুভক্ষণ বেরিয়েছে?

    অনেকটা তাই, মিতিন ঠোঁট টিপে হাসল, সাইমনের যাওয়ার প্রতীক্ষায় ছিলাম। কাল সন্ধেবেলার ফ্লাইটে তিনি সপরিবার ইংল্যান্ডে ফিরে গিয়েছেন।

    তোমার এনকোয়ারির সঙ্গে সাইমনের কী সম্পর্ক?

    কিছুই না। তবে মিস্টার যোশুয়া নিষেধ করেছিলেন কিনা। তাঁর ছেলে চাইছিলেন না শোকের সময়ে এসব তদন্ত টদন্ত হোক, মিতিন ডিমসেদ্ধ ভেঙে মুখে পুরল, একদিক দিয়ে ভালই হয়েছে।

    কীরকম?

    আমিও খানিকটা গ্রাউন্ড ওয়ার্ক করে নিলাম।

    যেমন?

    যতীনের সম্পর্কে খানিকটা খোঁজখবর নিলাম।

    কী জানলে?

    ও চাকরি করছে এক বছরেরও কম। ডেভিড আর র‍্যাচেল ছেলের কাছ থেকে ফেরার পর যতীন মার্কুইস স্ট্রিটের বাড়িতে এসেছে।

    তো?

    তিনটে মৃত্যুর সময়েই যতীন মার্কুইস স্ট্রিটের বাড়িতে মজুত। সুতরাং ফাউল প্লে যদি কিছু ঘটে থাকে, সে তার সাক্ষীও বটে, সাসপেক্টও বটে। তারপর ধর প্রোফেসর, ডাক্তার, শ্যামচাঁদ সকলের সম্পর্কেই কিছু কিছু ইনফরমেশন পেয়েছি।

    কীরকম? কীরকম?

    ছটফট করছিস কেন। সময় হলেই জানতে পারবি। শুধু শুনে রাখ তিনজনের কেউই নিখাদ ভালমানুষ নন।

    পার্থ নীরবে খাচ্ছিল। খেতে খেতেই খবরের কাগজের শব্দজব্দে ব্যস্ত। পুটুস করে বলে উঠল, ওরকম ভাসা ভাসা কিছু ইনফরমেশন আমিও দিতে পারি।

    তাই বুঝি?

    ইয়েস ম্যাডাম টিকটিকি। যেমন ধরো, কলকাতার ইহুদি সমাজে একটা চালু গুজব আছে। মাটুকদের যে কী ধনরত্ন আছে, তা নাকি মাটুকরা নিজেরাই জানে না।

    কে বলল তোমায়? কোনও ইহুদির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছ নাকি?

    সরি। কলকাতার কোনও ইহুদিরই আমার বন্ধু হওয়ার বয়স নেই। সকলেই সত্তরের ওপারে। মাত্র এক পিসেরই বয়সটা কম। নিশ্চয়ই আন্দাজ করতে পারছ সে কে?

    নাথান? টুপুর প্রায় চেঁচিয়ে উঠল, যে কবরখানাটা পাহারা দেয়?

    ওকে খুব সামান্য ভাবিস না। ও কলকাতার সমস্ত ইহুদি পরিবারেরই কেয়ারটেকার। তাদের বিপদে আপদে ডাক পেলে অমনি ছুটে যায়। আর কেউ মারা গেলে সমাধি দেওয়া পর্যন্ত সব দায়িত্ব ওর কাঁধে। নাথানের বাবা মা মারা গিয়েছেন, দাদা-দিদিরা সব চলে গিয়েছে ইজরায়েলে, ও একা কলকাতার ইহুদিদের জন্য পড়ে আছে। সব ইহুদি পরিবারই ওকে কিছু কিছু মাসোহারা দেয়, তাতেই ওর চলে কোনওমতে। পার্থ হাতের কাগজখানা সরিয়ে রাখল। মুখে একটা ভারিক্কি ভাব ফুটিয়ে বলল, কাল বিকেলে গিয়েছিলাম নারকেলডাঙায়। নাথানের সঙ্গে অনেকক্ষণ গল্প করেছি। দেখলাম, ও এখানকার সব ইহুদি পরিবারেরই হাঁড়ির খবর রাখে। নাথানই আমায় বলল, আব্রাহাম মাটুকের ওই বাড়িতে গুপ্তধন থাকা মোটেই আশ্চর্যের নয়।

    তুমিও তা হলে এখন ব্যাপারটা বিশ্বাস করছ?

    ইয়েস। তবে আর একটা কথাও বলল নাথান। শুধু আব্রাহাম নন, তাঁর বাপ-ঠাকুরদারাও কোনও কালে গুপ্তধন খোঁজার চেষ্টা করেননি। ইহুদিদের ধর্মে নাকি বলে, পরিশ্রম করে যেটা পাবে, সেটুকুই তোমার প্রাপ্য। পূর্বপুরুষরা লোকচক্ষুর আড়ালে যদি কিছু রেখে গিয়ে থাকেন, তবে ধরে নিতে হবে জিহোভা চান না ওটা কেউ পাক।

    এবার আমি তোমাকে কিছু জানাই? মিতিন মিটিমিটি হাসছে, যাঁর সুবাদে মাটুকদের আর্থিক প্রতিপত্তি, সেই শ্যালোম কোহেন শুধু বাণিজ্যই করতেন না। আর পাঁচটা ইহুদির মতো তাঁর সুদের ব্যবসাও ছিল। কারবারটা শুধু এ দেশে নয়, বিদেশেও চলত। এক আফগান তাঁর কাছ থেকে এক লক্ষ টাকা ঋণ নিয়েছিল। সেই আফগান ছিল অনেক খনির মালিক। এখন যেখানে আফগানিস্তান-তাজিকিস্তানের বর্ডার, সেখানেই বদখশান প্রদেশে ছিল খনিগুলো। দামি দামি পাথর মিলত বদখশানের খনিতে। সেই আফগানটি ধার শোধ করার সময় কোহেনকে সুদের বদলে দিয়েছিল এক বিশাল সাইজের চুনি। অতএব কোহেনের ছোট জামাইয়ের পরিবারে ওই চুনিটি থাকাও মোটেই আশ্চর্যের নয়।

    টুপুরের চোখ চকচক করে উঠল, তা হলে কি আমরা সেই চুনি উদ্ধারে নামব এবার?

    ওটা পরে ভাবব। আপাতত আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য, তিনটে মৃত্যুর কারণ খোঁজা। চা রেখে গিয়েছে আরতি। মিতিন কাপে চুমুক দিল, এখন ফের সেই কাজই শুরু হবে।

    মৃত্যুগুলো যে স্বাভাবিক নয়, সে ব্যাপারে তুমি নিশ্চিত?

    আগে খরগোশগুলোকে তো সংগ্রহ করি। তারপর জুড়ে দেখা যাক ঘোড়া হয়, না গাধা।

    অর্থাৎ এখন চলবে ডেটা কালেকশন, তাই তো? টুপুর উৎসুক চোখে তাকাল, তা হলে আজ আবার আমরা ডেভিডসাহেবের বাড়ি যাচ্ছি?

    তার আগে একবার শ্যামচাঁদ অগ্রবালের সঙ্গে মোলাকাত হওয়া দরকার।

    কেন?

    ধর, ভদ্রলোকের সঙ্গে ভালভাবে আলাপ জমানো। সেদিন কবরখানায় তো দুটো একটার বেশি কথা হয়নি।

    মিতিনমাসির কিছু যে একটা উদ্দেশ্য আছে, বুঝতে অসুবিধে হয় না। টুপুর আর খোঁচাল না। শুধু জিজ্ঞেস করল, কখন বেরোচ্ছি আমরা?

    দুপুরে। খাওয়া দাওয়ার পরে সরাসরি ওঁর বাড়িতেই যাব।

    শ্যামচাঁদ অগ্রবালের নিবাসটি একেবারে সেন্ট্রাল অ্যাভেনিউয়ের উপরে। পুরনো এক পাঁচতলা বাড়ির গোটা দোতলাটা জুড়ে থাকেন শ্যামচাঁদ। গিয়ে বেল বাজাতেই দরজা খুললেন এক বয়স্কা মহিলা। মিতিন ফোন করে দিয়েছিল, মহিলা পরিচয় জেনে নিয়ে সামনের ঘরখানাতেই মাসি-বোনঝিকে বসিয়ে চলে গেলেন অন্দরে।

    ঘরখানা মোটেই দেখার মতো নয়। ক্যাটকেটে সবুজ দেওয়াল, দামি দামি আসবাব, কিন্তু সেগুলো রাখার কোনও ছিরিছাঁদ নেই, মাথার উপর পুরনো ফ্যানখানার যথেষ্ট বিবর্ণ দশা। একদম বড় রাস্তার উপর হওয়া সত্ত্বেও এই ভরদুপুরেও কেমন যেন অন্ধকার অন্ধকার। শ্যামচাঁদ যে এক ধনী মানুষ, ঘরখানা দেখে আন্দাজ করা কঠিন।

    মিনিট পাঁচেক অপেক্ষার পর দর্শন মিলল বছর সত্তরের মানুষটির। পরনে ধুতি-ফতুয়া। হাতে চৌকো মতো স্টিলের পানের ডিবে।

    সোফায় বসতে বসতে শ্যামচাঁদ বললেন, হঠাৎ আমাকে কেন জরুরত পড়ল ম্যাডাম?

    মিতিন হেসে বলল, জানেন নিশ্চয়ই, ডেভিডসাহেব আমাকে কী কাজে লাগিয়েছেন?

    শুনেছি। লেকিন আমি কীভাবে আপনাকে মদত করতে পারি?

    আমি যা জিজ্ঞেস করব, তার জবাব দিলেই চলবে। তার বেশি আর কিছু দরকার নেই।

    বহোত আচ্ছা। বলুন কী জানতে চান?

    আপনার কী মনে হয়, পরপর তিনটে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক? না ডালমে কুছ কালা আছে?

    ফালতু ফালতু ওইস্যা ভাবব কেন? আমি তো কোনও কারণ দেখি না।

    একটা কারণ কিন্তু এক্ষুনি বলতে পারি মিস্টার অগ্রবাল। বাড়ির লোকেরা পরপর এভাবে মারা গেলে ডেভিড সাহেব এ দেশ থেকে পাততাড়ি গোটাতে বাধ্য হবেন। তখন সস্তায় জমি-বাড়িটা হাতিয়ে সেখানে পেল্লাই কিছু তৈরি করা এবং বিপুল মুনাফা অর্জন।

    কী যে বলেন ম্যাডাম? এই কারণে কেউ কারও প্রাণ নিতে পারে?

    পারে বই কী মিস্টার অগ্রবাল। আমিই তো একটা ঘটনা জানি। কলকাতারই এক নামী ডেভেলপার আলিপুরে একটা জমির দখল নিতে চাইছিল। সেখানে আদ্যিকালের এক বাড়িতে বাস করতেন একজন বৃদ্ধা। তিনি কিছুতেই বিক্রি করতে রাজি হচ্ছিলেন না। হঠাৎই তাঁকে একদিন বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই ডেভেলপারের বিরুদ্ধে খুনের মামলা করে বৃদ্ধার নাতি। অনেক কায়দাকানুন করে ডেভেলপার কেসটিকে ধামাচাপা দেয়। তবে সে আর প্রত্যক্ষ ভাবে ব্যবসায় থাকেনি। ছেলেদের হাতে বিজনেস ছেড়ে দিয়ে সে এখন শুধু উপদেষ্টার ভূমিকায় আছে, মিতিন ঝুঁকল একটু। চোখ সরু করে বলল, আপনি তো ওই লাইনেই ছিলেন। চেনেন নাকি ডেভেলপারটিকে?

    অলস মেজাজে সোফায় উপবিষ্ট শ্যামচাঁদের মুখ কালো হয়ে গিয়েছে সহসা। নার্ভাস গলায় বললেন, তার সঙ্গে এই মৃত্যুগুলোর কী সম্পর্ক?

    আছে কিনা কে বলতে পারে?

    ওটা ফলস কেস ছিল। আমাকে জড়িয়ে দেওয়া হয়েছিল।

    আবার জড়িয়ে যাবেন। কারণ, আপনি একাধিকবার মার্কুইস স্ট্রিটের জমি-বাড়ি কিনতে চেয়েছেন?

    বিশ্বাস করুন, সিরিয়াসলি কিছু বলিনি। ওটা স্রেফ কথার কথা। আব্রাহাম আমার পুরনো বন্ধু, তাই জাস্ট আলগাভাবে প্রস্তাবটা দিয়েছিলাম।

    সেটা তো প্রমাণসাপেক্ষ। আপনি কিনতে আগ্রহী ছিলেন, তারপর একজন-একজন করে মারা যাচ্ছেন। অতএব সন্দেহের একটা তির আপনার দিকে যায় বই কী মিস্টার অগ্রবাল।

    শ্যামচাঁদের মুখখানা চুপসে মুপসে এতটুকু। গলা দিয়ে আর স্বর ফুটছে না।

    মিতিন ঠান্ডা গলায় বলল, তা হলে মিস্টার অগ্রবাল, এবার যে প্রশ্নগুলো করব তার ঠিক ঠিক উত্তর আমায় দেবেন তো?

    বলুন না কী জানতে চান, শ্যামচাঁদের গলা মাখনের মতো নরম, আমি তো আপনাকে কো-অপারেটই করতে চাই।

    ডেভিড যোশুয়ার সঙ্গে আপনার কদ্দিনের পরিচয়?

    আব্রাহামের সূত্রে অনেক বছর ধরেই চেনাজানা ছিল। অন্তত বছর পনেরো। তবে ডেভিড মার্কুইস স্ট্রিটে পাকাপাকি চলে আসার পর থেকে ঘনিষ্ঠতা বেড়েছে। তাও ধরুন, প্রায় তিন বছর হল।

    পুরোপুরি সত্যি কিন্তু বললেন না। ডেভিডসাহেবের সঙ্গে তিন বছরের বেশি সময় ধরেই আপনার ঘনিষ্ঠতা। কারণ, তাঁর এজরা স্ট্রিটের বাড়ি আপনার অগ্রবাল কনস্ট্রাকশনই কিনেছে এবং সেখানে একটি শপিং কমপ্লেক্স তৈরি করছে।

    শ্যামচাঁদের মুখ পলকে রক্তশূন্য। আমতা আমতা করে বললেন, ওই আর কী, তিন বছরের বেশি, মোটামুটি চার বছর।

    কী দামে কিনেছিলেন?

    দু’কোটি।

    মাত্র?

    ওঁর বাড়িতে অনেক টেনেন্ট ছিল। তাঁদেরও বহুত রুপিয়া দিতে হয়েছে।

    ভয় দেখিয়ে তাঁদের তোলেননি নিশ্চয়ই? মস্তান টস্তান লাগাননি?

    ছি ছি, কী যে বলেন ম্যাডাম! আমি ওরকম আদমি নই। আমি বহুত শান্তিপ্রিয় আছি। এখন তো কারবার থেকেও মন উঠিয়ে নিয়েছি। সচ বাত।

    সত্যি হলেই ভাল। তা মিস্টার আব্রাহামের সঙ্গে তো আপনার কারবারের সূত্রেই যোগাযোগ হয়েছিল, তাই না?

    হাঁ। বহুত সাল পহেলে। বিশ-বাইশ বরস তো হবেই। আগে একটা পার্টনারশিপ ফার্ম ছিল, তখন সবে নিজের কোম্পানি খুলেছি। আব্রাহাম তখন বহুতবার আমাকে লোন দিয়েছেন। ইন্টারেস্ট বেশি নিতেন, লেকিন তুরন্ত টাকা মিলত ওঁর কাছ থেকে। যে-কোনও অ্যামাউন্ট। বিশ লাখ, পঞ্চাশ লাখ, এক ক্রোড়, যা আমি চাইতাম।

    তা সেই সুদের কারবারির সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে গেল?

    একদিনে হয়নি। ধীরে ধীরে হল। বহুত সাচ্চা ইনসান ছিল তো৷ হকের পাওনা ছাড়ত না, তবে আমাকে বিজনেসে বুদ্ধি টুদ্ধি দিত। অনেক পড়াশোনা ছিল, আচ্ছা পিয়ানো বাজাত। ওর মউত-এ আমি খুব দুঃখ পেয়েছিলাম।

    মিস্টার আব্রাহামের মৃত্যুর রাতটা আপনার মনে আছে?

    জরুর। মাসটা ছিল সেপ্টেম্বর। সেদিন ওদের বাড়িতে নিউ ইয়ার্সের পার্টি চলছিল।

    টুপুর বলে উঠল, সেপ্টেম্বরে নিউ ইয়ার্সের পার্টি?

    ইহুদিদের ক্যালেন্ডার একেবারে আলাদা রে টুপুর, মিতিন ঘাড় ঘুরিয়ে বলল, শুরু হয়েছে খ্রিস্টাব্দের তিন হাজার সাতশো ষাট বছর আগে থেকে। মাসগুলোর নামও অন্যরকম। ইংরেজি বা রোমান প্যাটার্নের নয়। আরবি ধাঁচের।

    ঠিক বলেছেন ম্যাডাম। নিউ ইয়ারকে ওরা বলে ‘রোস হাসান্না’। দু’ দিন ধরে চলে উৎসব। তা সেটা ছিল শেষ দিন। ক্যাথলিন আর র‍্যাচেল দুই মেমসাহেব আচ্ছা আচ্ছা খানা বানিয়েছিল। কেক আইসক্রিম…। আমার জন্য স্পেশ্যাল নিরামিষও ছিল। তো হল কী, ওদের ভাষায় গানটান হল, আব্রাহাম বড়িয়া পিয়ানো বাজাল, আঙুর আর বেদানার শরবত খেলাম সবাই। শেষে আইসক্রিম খেতে গিয়ে আব্রাহামের গায়ে খানিকটা পড়ে গেল। নয়া ড্রেস খারাপ হয়ে গেল বলে আব্রাহামের কী মনখারাপ, আমরা তাই নিয়ে একটু হাসাহাসি করলাম। তারপর যাওয়ার সময় মিসেস আব্রাহাম আমাদের সবাইকে একটা করে গিফ্ট দিলেন। আমি পেয়েছিলাম একটা কাঠের উট। ডাক্তার পেল চকোলেটের বাক্স। সেনসাহেবকে বোধহয় কিতাব টিতাব…।

    তারপর?

    পার্টি খতম হল রাত দশটায়।

    মিস্টার আব্রাহামের মৃত্যুর খবরটা পেলেন কখন?

    সেই রাতেই। বারোটা, সাড়ে বারোটায়।

    কে জানিয়েছিলেন? মিস্টার যোশুয়া?

    না। ডাক্তার। ডক্টর সামন্ত।

    তখনই কি পোস্টমর্টেমের সিদ্ধান্ত হয়েছিল?

    তেমন তো কিছু বলেনি ডাক্তার। পরদিন ভোরবেলা গিয়ে শুনলাম বডি পোস্টমর্টেমে পাঠানো হচ্ছে। ক্যাথলিন মেমসাহেবের বুঝি আপত্তি ছিল, তবু ডেভিডের জোরাজুরিতে…। ডাক্তারও তো ডেভিডের ইচ্ছেয় সায় দিয়ে রিপোর্ট লিখল।

    হুম, মিতিন ঘাড় দোলাল, মিসেস আব্রাহামও তো এক পরবের দিন মারা গেলেন?

    হাঁ। সেদিনও ওদের কী একটা যেন ছিল। ওই রাত্তিরে ওরা এক আজব কিসিমের কেক বানায়। পোস্ত টোস্ত দিয়ে।

    এটা কোন মাসে হয়েছিল?

    জানুয়ারিতে। মাত্র ক’মাস আগে আব্রাহাম মারা গেছে তো, তাই খুব একটা আমোদ আহ্লাদ হয়নি। আব্রাহামের উদ্দেশে প্রার্থনাও করলাম সেদিন। আমি অবশ্য সেদিন বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি চলে এসেছিলাম। সকালে ডেভিডের ফোন পেয়ে মিসেস আব্রাহামের খবরটা জানলাম।

    মিসেস আব্রাহামের তো পোস্টমর্টেম হয়নি?

    না ম্যাডাম। তবে সেবারও ডেভিডের খুব ইচ্ছে ছিল পোস্টমর্টেম করানোর। কেউ রাজি হয়নি বলে নাকি চেপে গিয়েছিল।

    মিস্টার আব্রাহামের সময়ে কেউ ময়নাতদন্তে আপত্তি করেনি?

    করেছিল বই কী। ওদের সমাজের কেউই চায়নি আব্রাহামের কাটাছেঁড়া হোক।

    তা হলে মিসেস আব্রাহামের বেলায় কেন সেভাবে জোর করলেন না মিস্টার ডেভিড?

    আমি কী করে বলব? ওর মনে কী ছিল আমি কী করে জানব?

    হুম, অনেকক্ষণ ঝুঁকে বসে ছিল মিতিন, এবার সোফায় হেলান দিয়ে বলল, আচ্ছা শ্যামচাঁদজি, প্রোফেসর আর ডাক্তারকে আপনার কেমন লোক বলে মনে হয়?

    ডাক্তার বিলকুল সিধাসাদা। তবে প্রোফেসর একটু নাকউঁচু আছে। আমার পড়ালিখা কম বলে আমায় নিয়ে কভি কভি ঠাট্টা ভি করেন। আমি অবশ্য গায়ে মাখি না।

    আপনি কি জানেন, মার্কুইস স্ট্রিটের বাড়িতে গুপ্তধন আছে?

    সিডিতে ডেভিডের ইন্টারভিউটা শুনে জেনেছি।

    সেটা কোন মাসে?

    ডেভিড যেন কবে লন্ডন থেকে ফিরল? হাঁ, আগের বছর জুলাই-অগস্ট হবে।

    মিস্টার আব্রাহামকে তো আপনি জমি-বাড়ি বিক্রির কথা বলেছিলেন। মিস্টার ডেভিড যোশুয়াকে ওরকম কোনও প্রস্তাব দিয়েছিলেন নাকি?

    কভি নেহি। তবে বহুত প্রোমোটারের ওই মকানের উপর লোভ আছে। আমি জানি, বলেই শ্যামচাঁদ একটু গলা নামালেন, দেখুন ম্যাডাম, ওই তিনজনের মউত নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু একটা বাত আমার মনে খচখচ করছে।

    কী?

    প্রোফেসরসাব যে লড়কাটাকে কাজের জন্য আব্রাহামকে দিয়েছিলেন, সে আসার পর থেকেই কিন্তু এক-এক করে তিনজন মারা গেল। জানি না, এ কোইনসিডেন্ট ভি হতে পারে!

    অর্থাৎ আপনি বলছেন প্রোফেসরসাহেবই হয়তো কিছু…।

    আমি কুছু বলছি না। যা মনে হল তাই বলে দিলাম। এখন আপনি ভাবুন এতে কোনও গড়বড় আছে কিনা।

    শ্যামচাঁদের ঠোঁটের কোণে ধূর্ত হাসি৷ মিতিন আর টুপুর চোখ চাওয়াচাওয়ি করল।

    .

    ০৮.

    বেলা চারটে বাজে। জ্যৈষ্ঠের সূর্য এখনও দারুণ প্রখর। শ্যামচাঁদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ির এসিটা চালিয়ে দিয়েছিল মিতিন, তাপটা তাই সেভাবে টের পায়নি টুপুর। মাকুইস স্ট্রিটে পৌঁছে দরজা খুলে নামতেই গায়ে যেন আগুনের হষ্কা। ঝটিতি গাড়িবারান্দার নীচে এসে তবে শান্তি। আদ্যিকালের কাঠামো তো, ছায়াতে শরীর যেন জুড়িয়ে যায়।

    বেল বাজাতেই যতীন। খানিকটা যেন অবাক মুখেই বলল, এখন আপনারা?

    মিতিন কেজো গলায় বলল, এলাম। দরকার আছে।

    ও। আসলে সাহেবের তো এখন শোকের সময় চলছে, বাইরের লোক তো বড় একটা আসছে না।

    তাই বুঝি? তা সাহেব কোথায়?

    উপরে।

    তা হলে তো তাঁকে একবার ডাকতে হবে।

    বসুন। খবর দিচ্ছি।

    মিনিট পাঁচেকের মধ্যেই নীচে নেমেছেন ডেভিড। তবে একা নন, সঙ্গে সারা আর বেঞ্জামিন।

    দাড়ি-গোঁফ ছাঁটা প্রবীণ বেঞ্জামিনের পরনে ইহুদি পোশাক। সারার অঙ্গে কালো গাউন। আজও কার্পেটে আসন গ্রহণ করলেন তিনজনে। দেখাদেখি টুপুর-মিতিনও। ডেভিডের মুখখানা আষাঢ়ের মেঘের মতো থমথমে। বোঝাই যায়, এখনও র‍্যাচেলের মৃত্যুশোকটা সামলে উঠতে পারেননি।

    কাতর স্বরে ডেভিড জিজ্ঞেস করলেন, আপনি কি তদন্ত শুরু করেছেন?

    এই তো…সবেমাত্র…।

    আর কি তার প্রয়োজন আছে? বেঞ্জামিন বলছিল…।

    শুধু আমি নই, বেঞ্জামিনের ঘড়ঘড়ে স্বর বেজে উঠল, আমি আর সারা দুজনেই বোঝাচ্ছিলাম ডেভিডকে। এভাবে আপনজনদের চলে যাওয়াটা খুবই দুঃখের। কিন্তু মৃত্যুগুলো নিয়ে অনর্থক শোরগোল তুলেই বা কী লাভ? বরং জিহোভার কাছে প্রার্থনা করো তিনি যেন শোক সইবার শক্তি দেন।

    সারা নরম গলায় বললেন, সেই সঙ্গে র‍্যাচেলের আত্মাও শান্তি পায়।

    আমি আর একটা পরামর্শও দিচ্ছিলাম ম্যাডাম, বেঞ্জামিন বললেন, র‍্যাচেল যতদিন ছিল, ততদিন কোনও সমস্যা হয়নি। কিন্তু ডেভিডের পক্ষে এখন তো আর কলকাতায় একা-একা থাকা সম্ভব নয়। এখন ওর শোকের প্রথম পর্ব চলছে। আমরাও রোজ আসছি। এখন তো বাড়িতে রান্নাবান্নার নিয়ম নেই, সারা খাবার দাবারও তৈরি করে দিয়ে যাচ্ছে। কিন্তু আমরাও তো বুড়োবুড়ি, আমাদের পক্ষে এভাবে চালিয়ে যাওয়া মুশকিল। এর পর হয়তো নিয়মিত আসতেই পারব না। তখন কে ওর দেখাশোনা করবে? শুধুমাত্র যতীনের ভরসায় এখানে পড়ে থাকা কি ওর পক্ষে সম্ভব? আপনিই বলুন?

    সারা বলে উঠলেন, তাই বেঞ্জামিন বলছিল, আর কোনও ওজরআপত্তি নয়। ডেভিডের এখনই পাকাপাকি ভাবে লন্ডন চলে যাওয়াটাই সমীচীন।

    মিতিনের ভুরুতে পলকা ভাঁজ, আর এই জমি-বাড়ির কী হবে?

    সে ব্যাপারটাও ভেবেছি। বাড়ি-জমি বিক্রি নিয়ে এখন টেনশন করার কোনও প্রয়োজন নেই, বেঞ্জামিন বললেন, আপাতত আমিই দেখাশোনা করব। যদি ডেভিড পারমিশন দেয়, তা হলে এদিকে কোনও প্রোমোটার টোমোটারের সঙ্গেও যোগাযোগ করতে পারি। তারা না হয় ই-মেলে সাইমনের সঙ্গে দরদাম স্থির করবে। তারপর একবার বাপ-ছেলে একসঙ্গে এসে ব্যাপারটা চূড়ান্ত করে চলে যাক।

    ভালই তো প্রস্তাবটা, মিতিন আড়চোখে দেখল ডেভিডকে, তা মিস্টার যোশুয়া কি রাজি?

    নিমরাজি মতো হয়েছে।

    ও। তা কবে চলে যাবেন ঠিক করেছেন কিছু?

    আগামী রোববার শোকের প্রথম পর্বটা চুকবে। তারপর যত তাড়াতাড়ি সম্ভব। তিরিশ দিন বা এক বছরের রীতিনিয়ম নয় লন্ডনেই পালন করবে।

    অতি উত্তম, মিতিনের ঠোঁটে চিলতে হাসি, তবে যতদিন উনি আছেন, ততদিন একটু ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করে দেখি।

    সারা বা বেঞ্জামিন কেউই যেন বিশেষ প্রীত হলেন না। গোমড়া মুখে সারা বললেন, কী তদন্ত করবেন? করার আছেটা কী?

    তেমন কিছু নয়। জাস্ট কিছু খোঁজখবর আর ক’টা প্রশ্নটশ্ন। মিতিন গলা ঝাড়ল, যেমন ধরুন, তিনটে মৃত্যুর দিনই তো আপনারা ছিলেন, কোথাও কোনও অস্বাভাবিকতা নজরে পড়েছিল কি?

    একেবারেই না। দুর্ভাগ্যক্রমে তিনটেই হার্ট অ্যাটাকের কেস।

    ব্যস, ওইটুকুই? শুনলাম, মিস্টার আব্রাহামের মৃত্যুর দিন তার গায়ে হঠাৎ আইসক্রিম পড়ে গিয়েছিল? র‍্যাচেল ম্যাডামের গায়ে পড়েছিল লাল পানীয়ের গ্লাস? ভেঙে চুরচুর হয়ে গিয়েছিল?

    পার্টিতে তো ওরকম হরবখতই ঘটে। ক্যাথলিনের গায়েও তো ফলের রস পড়েছিল। তারপর দিব্যি গটগটিয়ে উপরে গেল, ড্রেস বদলাল। যখন ফের সিঁড়ি দিয়ে নেমেছে, তখনই দুম করে…।

    ঘটনাটা কতক্ষণ পর ঘটেছিল স্মরণে আছে কি? আই মিন, গায়ে ফলের রস পড়ার কতক্ষণ পর হার্ট অ্যাটাকটা হয়েছিল?

    পনেরো-বিশ মিনিট তো হবেই। কিংবা আরও বেশি। ধরুন প্রায় আধ ঘণ্টা, বেঞ্জামিন বিরক্ত স্বরে বললেন, তাতে কী হয়েছে? আর জেনেই বা কী হবে আপনার?

    জবাব না দিয়ে মিতিন বলল, উনি কি গায়ে ফলের রস মাখা অবস্থাতেই ড্রেস বদলাতে চলে গিয়েছিলেন?

    আজব প্রশ্ন! এবার সারা যেন একটু ঝেঁঝে উঠলেন, এমনটা হয় নাকি? আমি মুছে দিয়েছিলাম।

    আপনার রুমালে?

    না। কে একজন যেন দিল।

    কে?

    সে কি আর মনে আছে? থাকা সম্ভব?

    একটু স্মরণ করার চেষ্টা করুন।

    সরি, সারার কণ্ঠে এবার বিদ্রূপ, চার মাস পরে আপনাকে বলতে হবে জানলে নিশ্চয়ই মনে গেঁথে রাখতাম। কিন্তু এখন তো সেটা আর পারব না।

    মিতিন চটল না। শান্ত ভাবেই বলল, তবু একবার ভেবে দেখুন। প্রোফেসরসাহেব? ডাক্তারবাবু? মিস্টার অগ্রবাল? কিংবা যতীন?

    যে কেউই হতে পারে। বেঞ্জামিন বা ডেভিড হতেই বা আপত্তি কী! সারার বলিরেখা ভরা কপালে আরও ভাঁজ বাড়ল, ওই রুমালটা কি খুবই রহস্যময়?

    মিতিন কোনও উত্তর দিল না। বেঞ্জামিনের দিকে চোখ ফিরিয়ে বলল, মিস্টার আব্রাহাম আর মিস্টার যোশুয়ার লোকাল বন্ধুদের আপনারা তো বহুকাল চেনেন, তাই না?

    প্রোফেসরসাহেব আর মিস্টার অগ্রবালের সঙ্গে অনেক বছরেরই আলাপ। ডাক্তার তো এ বাড়িতে হালে আসছে। অবশ্য তার আগেই ওর সঙ্গে পরিচয় হয়েছিল।

    কীভাবে?

    আমাদেরই সমাজের আর একজনের বাড়িতে। এলিয়াস আসের। তার বোধহয় মাসখানেক পর ওকে এই বাড়িতে দেখলাম।

    ও। তা এঁরা লোক কেমন?

    কেউই খারাপ নয়। দুনিয়ার সকলেই ভাল। শুধু মিস্টার অগ্রবাল একটু ধান্দাবাজ টাইপ। শুনেছি নিজের স্বার্থে খারাপ কাজ করতে পারেন। তবে…, বেঞ্জামিন সামান্য দম নিলেন, আব্রাহাম বা ডেভিডের সঙ্গে ওঁর সম্পর্কটা তেমন নয়। এখানে তো খোলা মনেই মেলামেশা করেন। অন্তত দেখে তো তাই মনে হয়।

    ডেভিড অনেকক্ষণ নিশ্চুপ বসে। সামনে যে এত কথা হচ্ছে, কিছুই যেন তাঁর কানে যাচ্ছে না। হঠাৎ ক্লান্ত স্বরে বললেন, এসব প্রসঙ্গ আজ থাক না ম্যাডাম। আমার আর ভাল লাগছে না।

    বেশ। থাক তবে, মিতিন অল্প কাঁধ ঝাঁকাল। মৃদু স্বরে বলল, আপনার কাছে অন্য একটা রিকোয়েস্ট ছিল মিস্টার যোশুয়া।

    বলুন?

    আপনাদের এই বাড়িটা প্রথম দিন থেকে আমায় খুব টানছে। যদি অনুগ্রহ করে একটু ঘুরে দেখার অনুমতি দেন। বিশেষ করে দোতলার ঘরগুলো।

    ডেভিড ভাবলেন ক্ষণেক। তারপর বললেন, চলুন সঙ্গে।

    পায়ে পায়ে দোতলায় উঠল মিতিন আর টুপুর। ডেভিড-সারা-বেঞ্জামিনের পিছু পিছু। প্রথমেই সেই ঘর, যেখানে মারা গিয়েছিলেন র‍্যাচেল। চেয়ার, টেবিল, টিভি, আলমারি, খাট, ড্রেসিংটেবিল সর্বত্রই চোখ বোলাল মিতিন। তারপর এসেছে পাশের ঘরে। এই কামরাখানা তেমন বড় নয়। তবে পুরনো আসবাবে মোটামুটি সুসজ্জিত। এ ঘরেই এখন বাস করছেন ডেভিড। আরও দু’খানা ঘর আছে দোতলায়। তালাবন্ধ অবস্থায়।

    মিতিন জিজ্ঞেস করল, ঘর দুটো কি বন্ধই থাকে?

    ডেভিড বললেন, হ্যাঁ। ওগুলো আব্রাহাম আর ক্যাথলিনের ঘর। ক্যাথলিনের মৃত্যুর পর আমি দুটোতেই তালা মেরে দিয়েছি।

    আর একদমই খোলা হয় না?

    র‍্যাচেল খুলত। প্রতি সপ্তাহে একদিন নিজে দাঁড়িয়ে থেকে সাফসুতরো করাত যতীনকে দিয়ে। ঘর দুটো কি দেখতে চান?

    যদি আপনার অসুবিধে না হয়…

    কোমর থেকে চাবির ভারী গোছা বের করলেন ডেভিড। খুলছেন বাঁ দিকের প্যাসেজের তৃতীয় ঘরখানা। মোটামুটি বড়ই। সাজানো-গোছানো। যত্নআত্তির ছাপ বেশ স্পষ্ট। মাথার উপর ছোট একটা ঝাড়লণ্ঠন। দেওয়ালে অজস্র বিবর্ণ হয়ে আসা বাঁধানো ফোটোগ্রাফ। বিশাল পালঙ্ক, আলমারি, পাথর বসানো ড্রেসিংটেবিল, ফ্রেমে বসানো দোলআয়না, সবেতেই কেমন মনকেমন করা প্রাচীন প্রাচীন গন্ধ।

    প্যাসেজের শেষ প্রান্তের ঘরটিতে ঢুকে টুপুরের চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়। কী পেল্লাই সাইজ রে বাবা! নীচের ড্রয়িংহলটার চেয়েও বড়।

    আরও আশ্চর্য, অত বড় ঘরে আসবাব প্রায় নেই বললেই চলে। ঘরের প্রায় মধ্যিখান দিয়ে তিন-তিনখানা সরু থাম উঠে গিয়েছে সিলিং পর্যন্ত। তাদের গায়ে বিচিত্র কারুকাজ। থামের ওপারে দু’খানা ভারী আরামকেদারা, একটা শ্বেতপাথরের টেবিল, দেওয়ালে গাঁথা কাচের আলমারিতে বই, বই, রাশি রাশি বই।

    টুপুর ফস করে বলে উঠল, এত বই? এটা লাইব্রেরি নাকি?

    ঠিক ধরেছ, ডেভিড বললেন, এ বাড়ি যিনি তৈরি করেছিলেন, এটা ছিল তাঁরই লাইব্রেরি।

    কে তিনি? কী নাম?

    শ্যালোম কোহেনের নাতি। স্যামুয়েল এজরা মাটুক। আব্রাহামের ঠাকুরদার বাবা। আব্রাহাম তার প্রপিতামহের ধারাটা বজায় রেখেছিল, এ ঘরেই কাটাত দিনের বেশির ভাগ সময়টা। প্রোফেসর এলে তো রীতিমতো লেখাপড়ার আড্ডা জমে যেত এ ঘরে।

    মিতিন কাছে গিয়ে থামগুলো দেখছিল। ঘুরে জিজ্ঞেস করল, থামের গায়ে ভারী সুন্দর ডিজাইন তো?

    না না, ওগুলো ডিজাইন নয়, ডেভিড প্রায় হাঁ হাঁ করে উঠলেন, ওগুলো আমাদের ধর্মীয় লিপি। বাঁ দিকের থামে লেখা আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। মধ্যিখানে আমাদের আদি ধর্মগ্রন্থ তালমুদ। আর একেবারে ডান দিকেরটায় রয়েছে আমাদের ধর্মীয় অনুশাসন ‘টোরা’। সবই আমাদের পবিত্র হিব্রু ভাষায় লেখা।

    বেঞ্জামিন বললেন, স্যামুয়েল খুব ধার্মিক মানুষ ছিলেন তো, তাই ঘরেই ধর্মগ্রন্থ পাঠের বন্দোবস্ত করেছিলেন।

    ডেভিড বললেন, শুনেছি সিরিয়া থেকে একজন লিপিকার আনিয়েছিলেন। ঘরের মাঝখানে থাম তিনখানা তুলে তাকে দিয়ে ধর্মগ্রন্থ খোদাই করিয়েছিলেন।

    তার মানে এটা শুধু লাইব্রেরিই নয়, প্রার্থনার ঘরও বলা যায়, বলতে বলতে হঠাৎ মিতিন ত্বরিত পায়ে ঘরের দরজায়। বিরস গলায় বলে উঠল, তুমি এখানে কী করছ যতীন? কিছু বলবে?

    চৌকাঠের ওপারে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা যতীন বেজায় থতমত। মিনমিন করে বলল, না মানে… জিজ্ঞেস করতে এসেছিলাম আপনারা শরবত টরবত খাবেন কিনা?

    ধন্যবাদ। কিছু লাগবে না। তুমি যেতে পারো।

    প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুট লাগিয়েছে যতীন। সেদিকে দু’-এক সেকেন্ড তাকিয়ে থেকে মিতিন আবার ফিরেছে, এ বাড়িটার বয়স কত হল?

    দেড়শোর চেয়ে কিছু কম। একশো ছেচল্লিশ।

    আর একবার থাম তিনটে নিরীক্ষণ করে দেওয়ালের বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মিতিন। আলতো হেসে বলল, সমস্ত বই-ই কি স্যামুয়েলসাহেবের সংগ্রহ?

    সে তো বলতে পারব না ম্যাডাম। তবে আব্রাহামও খুব বইটই কিনত। সেগুলোও এখানে আছে কিনা ওটা প্রোফেসরসাহেবই বলতে পারবেন। আমি তো খুব একটা পুস্তকপ্রেমী নই। অ্যাকাউন্টস লাইনের লোক, হোটেলের জমাখরচের হিসেব করে করেই জীবন কেটে গিয়েছে।

    ও হ্যাঁ, তাও তো বটে, মিতিন আলগাভাবে বলল, ঘরখানা দেখে বেশ আনন্দ পেলাম। চলুন, এবার যাওয়া যাক।

    দোতলার রান্নাঘরখানায় একবার উঁকি মেরে নীচে নামল সকলে। হালকা পায়ে একটু ঘুরল একতলাটা। তারপর ডেভিডদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে মিতিন আর টুপুর।

    বিকেল ফুরিয়ে এসেছে। পথে অফিসযাত্রীদের থিকথিকে ভিড়। ধীর গতিতে নীরবে গাড়ি চালাচ্ছিল মিতিন। টুপুর আড়ে আড়ে দেখছিল মাসিকে। ধুরন্ধর শ্যামচাঁদ আর খিটখিটে বেঞ্জামিনের সঙ্গে কথা বলে লাভ হল কি কিছু? নাকি দিনটা বেকার গেল আজ? মাসির মুখ দেখে তো কিছুই ঠাহর করার জো নেই।

    টুপুর সতর্কভাবে জিজ্ঞেস করল, কী গো, কী বুঝছ? মিস্টার যোশুয়া তো বোধহয় আর কেস নিয়ে এগোতে চাইছেন না?

    অতই সোজা? আর কি পিছোনোর জো আছে?

    কেন নেই?

    হাউ মাউ খাঁউ রহস্যের গন্ধ পাঁউ। কী বুঝলি?

    টুপুর দু’দিকে মাথা নাড়ল। হেঁয়ালি করে কী যে সুখ পাচ্ছে মিতিনমাসি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআয়নামহল – সুচিত্রা ভট্টাচার্য
    Next Article মিতিনমাসি সমগ্র ১ – সুচিত্রা ভট্টাচার্য

    Related Articles

    সুচিত্রা ভট্টাচার্য

    গল্প সমগ্র – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অন্য বসন্ত – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    হেমন্তের পাখি – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অলীক সুখ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    আলোছায়া – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }