Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    মিতিনমাসি সমগ্র ২ – সুচিত্রা ভট্টাচার্য

    সুচিত্রা ভট্টাচার্য এক পাতা গল্প702 Mins Read0
    ⤶ ⤷

    ৫-৬. মন্দিরে উঠে

    মন্দিরে উঠে গেলেন অনঙ্গমোহন। জোর-জোর ঘণ্টা বাজিয়ে আরতি সারছেন। পিছনের লোহার ফটক পেরিয়ে মিতিন আর টুপুর গঙ্গার ধারে এল।

    নদীতে ভাটা চলছে। বাঁধানো পাড়ের অনেকটা নীচ থেকে ঢাল বেয়ে নেমে গিয়েছে থকথকে এঁটেলমাটির কাদা। দেখে আন্দাজ করা যায়, জোয়ারে কতদূর পর্যন্ত জল আসে। ওপারে পশ্চিম আকাশে সুর্য প্ৰায় ড়ুবুড়ুবু, তার লালচে আভায় চিকমিক করছে গঙ্গা। ফেরিঘাট থেকে এই বুঝি একটা লঞ্চ ছাড়ল, ঢেউ কেটেকেটে যাত্রীবোঝাই জলযান চলেছে গেঁওখালির দিকে। ওপারে স্থলভূমির ছায়া-ছায়া গাছগাছালি যেন জলরঙে আঁকা ছবি।

    টুপুর উচ্ছসিত স্বরে বলল, কী দারুণ লাগছে গো মাসি! অপূর্ব!

    মিতিনের দোপাট্টা হাওয়ায় উড়ছিল। গায়ে সাপটে নিয়ে বলল, স্পটটা কিন্তু ভারী মজাদার। কাছেই দক্ষিণবঙ্গের দু-দুখানা বিখ্যাত নদ এসে মিলেছে গঙ্গায়। রূপনারায়ণ, আর দামোদর। রূপনারায়ণের মোহনার এক তীরে গেঁওখালি, অন্য পারে গাদিয়াড়া। আবার নুরপুর যদিও দক্ষিণ চব্বিশ পরগনায়, গেঁওখালি পূর্ব মেদিনীপুরে আর গাদিয়াড়া হাওড়ায়। তিনটে জেলার সীমানায় নদী। মানেটা বুঝতে পারছিস? চাইলে ঘন্টাখানেকের মধ্যে লঞ্চে লঞ্চে তিনটে জেলা ছুঁয়ে আসতে পারিস।

    টুপুর ভুরু কুঁচকে বলল, গঙ্গা-রূপনারায়ণের সঙ্গম তো দেখতে পাচ্ছি। দামোদর কোথায়?

    খানিক ডাইনে। গঙ্গা ক্রস করে গাদিয়াড়া যেতে চোখে পড়ে।

    টুপুর প্রায় বলতে যাচ্ছিল, ঝপ করে ঘুরে এলে হয়! গিলে নিল ইচ্ছেটা। দরকারি কাজে এসে এই ধরনের বায়না জোড়া মানায় না। তা ছাড়া তদন্ত তো আজই চুকছে না। আবার আসতে হবে, তখনই না হয়…!

    ভাবনায় ছেদ পড়ল। পিছনে মীনধ্বজের গমগমে গলা, গঙ্গার শোভা দেখছেন নাকি ম্যাডাম?

    টুপুর, মিতিন একসঙ্গে ঘুরছে। পার্থকে নিয়ে এদিকেই আসছেন মীনধ্বজ। পাশে এক দীর্ঘকায় তরুণ।

    ফিসফিস করে টুপুর বলল, সন্দীপনবাবু নাকি?

    মনে তো হচ্ছে। বাগচীসাহেবের বোধ হয় তর সইল না। ডেকে নিয়েছেন।

    হ্যাঁ, অনুমান সঠিক। ছেলেটি সন্দীপনই। বেশ ঝকঝকে চেহারা, বয়স বোধ হয় তিরিশও ছোঁয়নি, গায়ের রং ফরসাই বলা যায়, চুল ঈষৎ কোঁকড়া, বাদামি ফ্রেমের চশমার আড়ালে চোখ দুটো যথেষ্ট উজ্জ্বল। কালো ট্রাউজারস পরে আছে সন্দীপন, গায়ে হালকা নীল বুশশার্ট।

    আলাপ করিয়ে দিতেই সন্দীপন স্মিত মুখে বলল, কাকাবাবু আমার পরামর্শটা শুনেছেন দেখে ভাল লাগল। আমি তো প্রথম থেকেই বলছি, এ বাড়িতে যদি কোনও রহস্য থাকে, সেটি উদঘাটন পুলিশের কম্মো নয়। দরকার একজন পেশাদার গোয়েন্দার। আপনার মতো।

    মিতিন হেসে বলল, আপনি আমায় চেনেন নাকি?

    নাম শুনেছি। আপনি তো বিখ্যাত মানুষ। ইলিয়ট রোডের সেই ভুতুড়ে বাড়ির কাণ্ডকারখানা আপনি যেভাবে সলভ করেছিলেন… খবরের কাগজে তো ফলাও করে বেরিয়েছিল নিউজটা।

    কপাল দেখুন, আবার সেই ভূতের বাড়ির সমস্যাই এসেছে।

    এ বাড়ির কথা বলছেন?

    অবশ্যই। মিস্টার বাগচী প্ৰায় রাতেই তো ভৌতিক শব্দ শুনছেন।

    হ্যাঁ, কাকাবাবু বলছেন বটে। সন্দীপন অল্প হাসল, মজার ব্যাপার কী জানেন তো? আমি রাতে থাকলে কোনও আওয়াজই হয় না। শুধু তাই নয়, আমি তো অন্তত পৌনে তিন বছর এই বাড়িতে একা-একা থেকেছি। কোনওদিনই ওইসব বিদঘুটে সাউন্ড কানে আসেনি।

    মীনধ্বজ বললেন, আমি তো মানছি ওটা হয়তো মনের ভুল।

    কিন্তু আপনি ভয় তো পাচ্ছেন।

    মোটেই না। অবাক হচ্ছি।

    মনের ভুলটা মন থেকে ঝেড়ে ফেলুন কাকাবাবু, প্লিজ। না হলে, রাতে নয় আমি এখানে থাকি। যদি একটাও সাউন্ড হয়, সোর্সটা আমি ধরে ফেলবই।

    ঠিক আছে, সে দেখা যাবেখন। আলোচনাটা যেন মীনধ্বজের পছন্দ হচ্ছে না, কথা ঘুরিয়ে দিয়ে বললেন, গঙ্গার ধারটা কেমন লাগছে ম্যাডাম?

    দুর্দান্ত! এখানে ঘণ্টার পর-ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। বলতে বলতে মিতিনের দৃষ্টি হঠাৎ ঢালের কাদায় স্থির। আঙুল তুলে বলল, ভাঙা-ভাঙা থামের মতো ওগুলো কী মিস্টার বাগচী?

    ওখানে এককালে বাঁধানো জেটি ছিল। সেই অলমিডাসাহেবের যুগে। জাহাজটাহাজও নাকি ভিড়ত। আমি অবশ্য জন্ম থেকে জেটির ধ্বংসাবশেষই দেখছি। তবে একটা জিনিস এখনও টিকে আছে। মীনধ্বজ দুপা এগোলেন। খাড়া পাড়ের কিনারে গিয়ে সন্তৰ্পণে ঝুঁকলেন সামান্য। বললেন, নীচের দিকটা দেখুন। ওই বাঁয়ে।

    দর্শনীয় বস্তুই বটে। টুপুররা যেখানে পঁড়িয়ে, তার থেকে খানিক তফাতে, বাঁ দিকে পাড়ের গায়ে এক চৌকো লোহার গেট। মরচে ধরা, কাদামাখা। আকারে রীতিমতো বিশাল। পাড় থেকে শুরু হয়ে খাড়া চলে গিয়েছে ঢাল পর্যন্ত। অন্তত ফুটদশেক চওড়া তো হবেই, উচ্চতাও পনেরো ফুটের কম নয়।

    পার্থ গোল-গোল চোখে বলল, ওটা কী?

    গেস করুন।

    স্লুইস গেট?

    রাইট। সামনে নাকি পরপর আরও তিনটে ছিল। সবই এখন নদীর গর্ভে।

    এত লকগেট? কেন?

    এককালে নদী তো এখানে যথেষ্ট তেজিয়ান ছিল, তখন নাকি জলের চাপ কমাতে খুলে দেওয়া হত একটার পর একটা। শেষ গেটটি ওপেন করলে জল নাকি চলে যেত আমাদের বেসমেন্টে। বোধ হয় ওটা ছিল বাড়িটাকে রক্ষা করার কৌশল। জলের লেয়ার নেমে গেলে বেসমেন্ট আবার ক্লিয়ার হয়ে যেত।

    টুপুর অত্যুৎসাহী মুখে বলে ফেলল, যেখানে যিশু আর মা মেরির মূর্তি রাখা আছে?

    না না, ওগুলো তো বেসমেন্টের ঘরে। জল আসত ঘরগুলোর নীচে, চাতালে। সেখানে আউটলেটও ছিল। জলের হাইট বেশি বেড়ে গেলে, আউটলেট দিয়ে নাকি বেরিয়েও যেত। বলেই মীনধ্বজ থমকালেন, বেসমেন্টের কথা তোমাদের কে বলল?

    ঠাকুরমশাই!

    তার সঙ্গে পরিচয় হল কখন?

    এই তো, একটু আগে। মিতিন আবার লকগেটের প্রসঙ্গে ফিরল, বেসমেন্টে তা হলে জল ঢোকানোর ব্যবস্থা আছে?

    ছিল। এখন আর নেই। ওই লকগেট বহুকাল ধরেই অচল। খোলা-বন্ধ করার সিস্টেমটাও কোথায় ছিল কে জানে! মীনধ্বজ গলা ঝাড়লেন, তখন বললাম না, শিখিধ্বজ কোনওদিনই এখানে বাস করেননি…! তখন থেকেই রক্ষণাবেক্ষণের অভাবে জাহাজঘাটা, লকগেট, সবই পঞ্চত্ব পেয়েছে। নেহাত আমার ঠাকুরদা নদীর পাড়টা বাঁধিয়েছিলেন, তাই অতীতের স্মৃতিটুকু আছে কোনওরকমে। এ ছাড়া, ভিতরে যাতে জল না ঢেকে, ঠাকুরদা বেসমেন্টে পুরু দেওয়ালও তুলে দেন। সুতরাং লকগেট ব্যবহারেরও আর প্রশ্ন নেই।

    স্ট্রেঞ্জ! সেই প্রোটেকশান সিস্টেম ছাড়াই বাড়ি অক্ষত আছে?

    তাই তো দেখছি। জলও অনেক কমে গিয়েছে যে! পদ্মা যত ফুলেফেঁপে উঠেছে, ভাগীরথী তত নিস্তেজ হয়েছে। সেই জন্যই হয়তো আর বিপদটিপদ ঘটেনি।

    হুঁ। মিতিন ভাবল কী যেন। বলল, বেসমেন্টে একবার যাওয়া যায় না?

    এখন? অন্ধকার হয়ে এল..আমি তো খুব একটা নীচেটিচে যাই না…কারেন্টও নেই! দিনেরবেলা স্কাইলাইটের আলোয় দেখলে বোধ হয় সুবিধে হত।

    সন্দীপন মৃদু স্বরে বলল, এখনও অসুবিধে নেই। টর্চ তো আছে।

    মীনধ্বজ বললেন, তুমি তা হলে নিয়ে যাও। আমি আর নামছি না, নীচটা বড্ড স্টাফি।

    বাড়ির সামনে যে দশ ধাপ সিঁড়ি, তার তলাতেই বেসমেন্টের দরজা। তালা খুলে ঢুকল সন্দীপন। টর্চ হাতে চলেছে আগে-আগে। উপরতলার মতো একেবারেই খোলামেলা নয়, বরং সত্যিই খানিকটা দমচাপা ভাব। তবে আঁধার এখনও তেমন ঘুরঘুট্টি হয়নি। ছোটছোট ঘুলঘুলি দিয়ে চুঁইয়ে-চুঁইয়ে আসা অন্তিম সূর্যালোক একটা আবছায়া রচনা করেছে অরে। ছায়াই বেশি, ক্ষীণ আলোটুকু চাপা পড়ে যাচ্ছে টর্চের দাপটে।

    টানা লম্বা প্যাসেজের গায়ে পরপর তিনখানা ঘর। প্রথমটায় তো ঢোকারই জো নেই, রাশি রাশি ভাঙাচোরা আসবাবে বোঝাই। একটা পায়াভাঙা চেয়ারের হাতল ছুঁয়ে টুপুর টের পেল, কী পুরু ধুলোর আস্তরণ। দ্বিতীয় ঘরখানায় আদ্যিকালের কিছু লোহালক্কড় পড়ে আছে। তিন নম্বরটিতে চ্যাপেলের মূর্তি আর কিছু আসবাব। ছোট যিশুকে কোলে মাটির মা মেরির পাশেই বড়সড় একটি পিয়ানো। একটা-দুটো লম্বা বেঞ্চও আছে। ছবি আছে বেশ কিছু। অধিকাংশই ডাঁই করা, দু-চারটে দেওয়ালে ঝুলছে। মানুষপ্রমাণ ক্রুশবিদ্ধ যিশুর ছবিখানা একদিকের দেওয়াল জুড়ে দাঁড়িয়ে। এ ঘরেও প্রাচীন-প্ৰাচীন গন্ধ।

    টর্চের আলোর সঙ্গে-সঙ্গে চোখ ঘুরছিল মিতিনের। বলল, পেন্টিংগুলো তো বেশ ভাল কোয়ালিটির। উপরে নিয়ে গিয়ে টাঙাননি কেন?

    সন্দীপন টৰ্চটা আবার ঘুরিয়ে বলল, মন্দিরের যিনি প্রথম পূজারি, তাঁর নাকি বারণ ছিল।

    পার্থ আক্ষেপের সুরে বলল, এত ভাল একখানা পিয়ানো, তাও কেমন অযত্নে নষ্ট হচ্ছে!

    উপায় কী বলুন? পূর্বপুরুষদের স্থির করা নীতি তো কাকাবাবু ভঙ্গ করতে পারেন না।

    তা বটে। মিতিন জিজ্ঞেস করল, বেসমেন্টের সেই চাতালটা কোথায়, যেখানে জল আসত?

    আসুন, দেখাচ্ছি।

    তৃতীয় কামরাটির পিছনে আর-একটি দরজা খুলতেই ঘোরানো লোহার সিঁড়ি নেমে গিয়েছে। বেশি নয়, দশ-বারো ধাপ। আলো দেখিয়ে-দেখিয়ে মিতিনদের নীচে নিয়ে এল সন্দীপন। খুব একটা বড় নয় চাতালটা। সামনে খাড়া দেওয়াল, পিছনেও খাড়া দেওয়াল। প্রকাণ্ড একটা বাক্সের মতো চেহারা।

    সামনের দেওয়ালে আলো ফেলে সন্দীপন বলল, কাকাবাবুর ঠাকুরদা এই দেওয়ালটাই গেঁথেছিলেন।

    মিতিন একবার চোখ চালিয়ে নিয়ে বলল, জল বেরনোর জায়গা ছিল শুনছিলাম?

    বোধ হয় সাইড ওয়ালে ছিল। নিশ্চয়ই তখনই আটকে দিয়েছেন, এখন তো আর বোঝার কোনও উপায় নেই।

    সবকটা দেওয়ালেই একটু টোকা মেরে দেখল মিতিন। দেওয়ালে কান পেতে কিছু যেন শোনারও চেষ্টা করল। আপনমনে বলল, স্ট্রাকচারগুলো সলিড।

    আগেকার দিনের নির্মাণ ম্যাডাম… তখন তো খুব পাকা কাজই হত।

    ঠিক। চলুন, এবার ফেরা যাক।

    আবার লোহার সিঁড়ি। তৃতীয় ঘরের মধ্যে দিয়ে ফের প্যাসেজ। বেসমেন্টের বাইরে এসে বড়সড় শ্বাস নিল পাৰ্থ। উদাস স্বরে বলল, কেন যে এমন গৰ্ভগৃহ বানানো? শেষ পর্যন্ত তো আবর্জনা জড়ো করার জায়গা!

    সেটাও এক ধরনের ইউটিলিটি। মিতিন হাসল সামান্য। সন্দীপনকে জিজ্ঞেস করল, নীচে কি একদমই আসা হয় না?

    বেসমেন্টের দরজা বন্ধ করছিল সন্দীপন। তালাটা টেনে পরখ করে নিয়ে বলল, খুব কম। একেবারেই খোলাখুলি না করলে চামচিকে-টামচিকে বাসা বাঁধবে, তাই মাসে এক-আধবার…।

    চাবি কি আপনার জিন্মাতেই থাকে?

    কাকাবাবু আসার আগে কাছেই রাখতাম। এখন উপরেই থাকে, দরকারমতো নিয়ে খুলি।

    আপনারা তো আগে এ বাড়িতেই বাস করতেন?

    হ্যাঁ, আগে সব্বাই ছিলাম। বছর কুড়ি আগে বাবা ডায়মন্ডহারবার রোডে নিজস্ব বাড়ি বানালেন। তখনই আমি, মা আর দিদি সেখানে চলে যাই। বাবা ওখানেও থাকতেন, এখানেও থাকতেন। আমি অবশ্য এ বাড়ির দায়িত্ব নেওয়ার পর টানা এখানেই থেকেছি।

    শুনলাম আপনার একটা টিউটোরিয়ালও আছে? কী পড়ান?

    কমার্স। এম কম পাশ করেও চাকরিবারি জুটল না। তিন বন্ধু মিলে তাই কোচিং ক্লাসটা খুলেছি। বাড়ির কাছেই। তিনখানা ঘর ভাড়া নিয়ে।

    কদ্দিন?

    বছর দুয়েক।

    কখন চলে কোচিং?

    দুপুর থেকে সন্ধে আটটা।

    আপনার আর দুই বন্ধুও কি নুরপুরের?

    একজন আমতলার। অন্যজন থাকে ডায়মন্ডহারবারে। কলেজে আমরা একসঙ্গে পড়তাম। চাকরি না পেয়ে আমাদের এমন জেদ চেপে গেল…!

    কাজের কাজ করেছেন। আচ্ছা সন্দীপনবাবু, অনঙ্গমোহন চক্রবর্তী মানুষটি কেমন?

    একটু সময় নিয়ে সন্দীপন বলল, ভালই তো! দোষের মধ্যে দোষ, একটু বানিয়ে-বানিয়ে গল্প করতে ভালবাসেন। আর একটু নেশাটেশা করেন। তবে লোক খারাপ বলা যাবে না।

    কিন্তু উনিই তো অশান্তির মূল? গুপ্তধনের গুজবটা তো উনিই ছড়িয়েছেন?

    ওটা পাকেচক্রে ঘটে গিয়েছে। ঠাকুরমশাইয়ের মুখে গুপ্তধনের গল্প তো আমরা ছেলেবেলা থেকেই শুনছি। হাসাহাসি করতাম সকলেই।

    কিন্তু এরকম রটিয়ে উনি কী সুখ পান?

    কী জানি। আসলে একজন বিফল মানুষ তো, জীবনে কিছুই করে উঠতে পারেননি। পুরুতগিরি করে ক পয়সাই বা আসে? একটা চাকরি জোগাড় করেছিলেন কোনওরকমে, পিয়নের। কারওর কাছ থেকেই তেমন শ্ৰদ্ধাসম্মান পাননি কখনও। তিন ছেলের একটাও মানুষ হয়নি। তারা সব এখন উঞ্ছবৃত্তি করে বেড়ায়। বড়টা তো চিটিংবাজির কেসে একবার হাজতবাসও করে এসেছে। বেচারা ঠাকুরমশাইকে রিটায়ারমেন্টের পর, সংসার প্রতিপালনের জন্য এখন জমি-বাড়ির দালালি করতে হয়। তাই হয়তো দুর্ভাগা লোকটা নিজেকে একটু ওজনদার প্রতিপন্ন করতে ওইসব গল্প এখনও চালিয়ে যান। তা বলে গুপ্তধনের খোঁজে কেউ যে সত্যিসত্যি শাবল-গাঁইতি নিয়ে হাজির হবে, এতটা বোধ হয় উনিও ভাবেননি।

    ঠাকুরমশাই কিন্তু আমাদের আর-একটা কথাও বলেছেন আজ।

    কী?

    এ বাড়ির নীচে শুধু গুপ্তধন নয়, অনেক পাপও নাকি জমে আছে?

    পাপ? সন্দীপন ক্ষণিক নিশ্চুপ। তারপর বিড়বিড় করে বলল, এটা তো নতুন শুনছি। কিন্তু এ বাড়িতে পাপ জমা হবে কোত্থেকে? আমি যতটুকু জানি, কাকাবাবুর পূর্বপুরুষরা কেউই তো তেমন খারাপ লোক ছিলেন না। হয়তো সেভাবে কেউ রোজগারপাতি করেননি। বংশের পয়সায় বসে-বসে খেয়েছেন। উত্তর কলকাতায় তো অনেক বাড়ি ছিল, একে-একে প্রায় সবই গিয়েছে। সেও তো ওই আলস্যের কারণে। কিন্তু কারও উপর এঁরা অত্যাচার করেছেন, কিংবা কাউকে ঠকিয়ে তার সম্পত্তি গ্রাস করেছেন, এমন অভিযোগ কস্মিনকালেও শুনিনি। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলেন না কেন, কী পাপ? কে করেছে?

    হু, প্রশ্নটা করা হয়নি। আচ্ছা, অনঙ্গবাবুরা কি এ বাড়িতে থাকতেন কখনও?

    ভুজঙ্গমোহন নাকি অল্প কিছুদিন ছিলেন। তারপর কাকাবাবুর ঠাকুরদার বাবা তাকে খানিকটা জমি কিনে দেন, সেখানেই বাড়িঘর বানিয়ে…।

    টুপুর বলল, সে কী? ঠাকুরমশাই যে বললেন এখানে আড়াইশো বছর ধরে আছেন? ওঁদের নাকি বিশাল অবস্থা ছিল…?

    তুমি বুঝি বিশ্বাস করেছ? সন্দীপন হেসে ফেলল, ওটা নিয়েও তো ঠাকুরমশাইয়ের গল্প আছে। গঙ্গা নাকি ওঁদের প্রাসাদের মত অট্টালিকাটি গ্রাস করে নিয়েছে…!

    রং চড়ানোটা বোধ হয় ওঁর নেশা। মিতিন না হেসেই বলল, আর-একটা কথাও আমার জানতে খুব ইচ্ছে করছে সন্দীপনবাবু। গুপ্তধনের গল্প তো আপনার শৈশব থেকেই শোনা। তারপর বেশ কিছুদিন এ বাড়িতে একাই ছিলেন। তখনও কি কখনও রটনাটা সত্যি কি না যাচাই করার কৌতূহল আপনার জাগেনি?

    ওই খুঁড়েটুড়ে দেখা? সন্দীপন এবার বেশ শব্দ করেই হেসে উঠল। পরক্ষণেই মুখখানা গ্রাম্ভারি করে বলল, দেখুন ম্যাডাম, আমার বাবা একটা কথা প্রায়ই বলেন। আমরা নাকি গুপ্তধনের চেয়েও অনেক বেশি কিছু পেয়ে গিয়েছি। কাকাবাবুর বাবা প্রায় রাস্তা থেকে তুলে এনে আমার ঠাকুরদাকে এ বাড়িতে ঠাঁই দেন। তারপর আর কোনও দিন আমাদের অন্নবস্ত্রের চিন্তা করতে হয়নি। দিদির বিয়ে, আমার পড়াশোনা…এমনকী, বাবা যে বাড়িটা বানিয়েছেন, তার পিছনেও কি কাকাবাবুদের অর্থসাহায্য কম ছিল? এ বাড়িতে মাটির উপরেই যখন এত পেয়ে গিয়েছি, মাটির তলায় আর কেন ঘড়া-ঘড়া মোহর খুঁজতে যাব বলুন?

    প্ৰশ্নোত্তরের মাঝেই মীনধ্বজ বেরিয়ে এলেন বারান্দায়। উদগ্রীব মুখে জিজ্ঞেস করলেন, কী ম্যাডাম, পরিদর্শন কমপ্লিট?

    মিতিন হাসল, হল এক রাউন্ড।

    কিছু হদিশ পেলেন?

    এত তাড়াতাড়ি? মিতিনের হাসি চওড়া হল, আমি কি ম্যাজিক জানি?

    .

    ০৬.

    এবার আর পার্থ নয়, স্টিয়ারিংয়ে মিতিন। যাওয়ার সময় গাড়ি চালিয়ে যা পরিশ্রম হয়েছিল, ফেরার পথে ঘুমিয়ে-ঘুমিয়ে তার ডবল উশুল করে নিল পার্থ। গোটা রাস্তা মিতিনও স্পিকটি নট। কোনও তদন্ত শুরু করলে এটাই মিতিনের দস্তুর। টুপুরেরও মুখে কুলুপ। এখনও তার চোখে ভাসছে অপরূপ এক নদী, এক নয়নাভিরাম সূর্যাস্ত, নদীতে ছড়িয়েছিটিয়ে ভেসে থাকা নৌকো, ওপারের ছায়াছায়া গাছপালা, বাড়িঘর… গঙ্গা রূপনারায়ণের সঙ্গমটাও দেখা হল। দামোদরটাই যা বাকি রয়ে গেল, ইস!

    বাড়িতে ঢুকেই অবশ্য নীরবতার ইতি। বুমবুম কেন এখনও খাওয়া না সেরে কম্পিউটারে, তাই নিয়ে বকাবকি জুড়ল মিতিন। টুপুর টুক করে টিভিতে একটা রিয়েলিটি শো দেখতে বসে গেল। ঢাউস এক কাপ চা খেয়ে পার্থও দিব্যি টগবগে। মিতিনের উদ্দেশে টিপ্পনী ভাসিয়ে দিল, তোমার ভেল্টুদাদা তোমাকে কিন্তু একটা ফালতু কেসে ফাঁসিয়ে দিলেন।

    আরতি টেবিলে খাবারদাবার রেখে চলে যাচ্ছে। দরজাটা বন্ধ করে এসে বুমবুমকে আহারে বসাল মিতিন। আলগোছে পার্থকে বলল, কেন, কেসটার কি মেরিট নেই?

    একেবারেই না। পাৰ্থ চেয়ার টেনে গুছিয়ে বসল। হাতের ইশারায় ডাকল টুপুরকে। টেবিলে আরও তিনখানা প্লেট সাজিয়ে টুপুরকেই সাক্ষী মানল, তুইই বল, তোর মাসি এমন একটা জিনিস খুঁজতে গিয়েছে, যেটা আছে কি না সে সম্পর্কেই কেউ নিশ্চিত নয়। কস্মিনকালে তার অস্তিত্ব ছিল কি না তাও কেউ জানে না। শুধুমাত্র এক গুলবাজ বুড়ো ছাড়া।

    প্রিয় অনুষ্ঠান ছেড়ে উঠতে হয়েছে বলে টুপুর যেন খানিক আনমনা! ঢক করে ঘাড় নেড়ে বলল, তা অবশ্য ঠিক।

    ক্যাসারোল খুলে প্লেটে রুটি নিল পাৰ্থ। টুপুরকেও দিল। হাতায় মাটনকারি তুলতে-তুলতে বলল, তারপর ধর, এমন একটা ক্রাইম হয়েছে, যা অপরাধ পদবাচ্যই নয়। দুটো বুদ্ধু খামোখা মাটি খুঁড়ে পুলিশের রুলের গুঁতো খেয়েছে। ঠিক, কি না?

    টুপুর স্যালাড টানল, সেরকমই দাঁড়াচ্ছে বটে!

    বেজায় উৎসাহ পেল পার্থ। মুখে আরও বিজ্ঞ ভাব ফুটিয়ে বলল, তারপর দ্যাখ, বাড়িতে এমনই ভৌতিক ঘটনা ঘটছে, যাতে কেউই তেমন ভীত নয়।

    হুঁ। টুপুর রুটি ছিঁড়ল, মীনধ্বজবাবুকে তো মোটেই আতঙ্কিত দেখাল না।

    ওই মীনধ্বজ মর্মরবক্ষ বাগচী একটি ট্যাবলেট, বুঝলি? যখনই দেখেছি গেটে দরোয়ান নেই, তখনই বুঝেছি, ইনি একটি হাড়কেপ্পন। এত দূর গেলাম, অতক্ষণ রইলাম…স্টমাকে কী জুটল বল? নাম মীনধ্বজ, অথচ কটা ফিশফ্ৰাইও খাওয়াতে পারলেন না।

    টুপুর হেসে বলল, বুঝেছি, তুমি খুব ক্ষুধার্ত। তাড়াতাড়ি হাত চালাও।

    উঁহু, খিদেটা বড় কথা নয়। এটা আত্মমর্যাদার প্রশ্ন। অমন লম্বাচওড়া একটি নাম বয়ে বেড়াচ্ছেন, থাকেন পেল্লাই এক প্রাসাদে…শোনালেন রাজশাহির জমিদার ছিলেন। অথচ বুকের খাঁচাটা এইটুকু। আঙুলের মুদ্রায় মীনধ্বজের হৃদয়ের মাপখানা দেখাল পার্থ। রুটির টুকরো ঝোলে ড়ুবিয়ে বলল, খুব তো তোর মাসিকে বারফট্টাই দেখালেন, এনি অ্যামাউন্ট দিতে পারেন। কিন্তু একটা পয়সাও তো অ্যাডভান্স ঠেকালেন না।

    আহা, মাসিও তো বলল, আজ কিছু লাগবে না।

    অমনি উনি হাত গুটিয়ে নেবেন? এ কী ধরনের ভদ্রতা? পার্থ আবার মিতিনকে খোঁচাল, তোর মাসিটাও হয়েছে সেরকম! যা আসছে, ঝটাকসে ব্যাগে পুরে ফ্যালো…। তা নয়, উনি ভবিষ্যতের আশায় তাকিয়ে আছেন। আরে বাবা, পরে তো লবডঙ্কা জুটবে!

    কেন?

    কারণ, কেসটায় কিসসু নেই। নো রহস্য, নো ক্রাইম, না কোনও অলৌকিক কাণ্ডকারখানা। সারমর্ম বুঝে গেলে মীনধ্বজ মৰ্মরবক্ষ তোর মাসিকে টা টা করে দেবে। এবং তার মাসির ভেল্টুদা আড়ালে তখন খ্যাকখ্যাক হাসবে।

    পর্বতাকৃতি অনিশ্চয় মজুমদারের ভেল্টু নামটা শুনলেই টুপুরের পেট গুলিয়ে হাসি আসছে। এখনও কোনওক্রমে হাসিটা চেপে জুলজুল চোখে মিতিনমাসিকে দেখল টুপুর। আশ্চর্য, কোনও প্রতিক্রিয়াই নেই? এত শ্লেষ-বিদ্রুপের পরেও? একমনে রুটি-মাংস খাচ্ছে আর মাঝেমধ্যে বাঁ হাতের চাপড়ে তাড়া লাগাচ্ছে বুমবুমকে।

    অগত্যা, টুপুরকেই হাল ধরতে হয়। ভুরুতে একটা ভাঁজ এনে টুপুর বলল, আমার কিন্তু ব্যাপারটা একদম সিধেসাদা লাগছে না মেসো। কেমন একটা আঁশটে গন্ধ পাচ্ছি।

    ওটা তোর ঘ্রাণশক্তির দোষ। মাসির সঙ্গে থেকে-থেকে হয়েছে।

    উঁহু। ঠাকুরমশাই মানুষটি ধরো পঞ্চাশ বছর ধরেই এক গল্প করছেন। কিন্তু মীনধ্বজবাবু পাকাপাকিভাবে ফিরে আসার পরই গুপ্তধনের সন্ধানে কেউ হানা দিল। এটা কি খুব স্বাভাবিক?

    স্রেফ কাকতালীয়।

    আর অনঙ্গমোহনবাবুর আড়িপাতাটা?

    ওটা অনেকের নেচার থাকে। কেউ কথা বললে লুকিয়েলুকিয়ে শোনার।

    অনঙ্গমোহনবাবু সম্পর্কে আর-একটু কিন্তু ভাবার আছে। করুণা একদমই অনঙ্গমোহনকে পছন্দ করে না। মীনধ্বজবাবুও বাড়ির ঠাকুরমশাইটির উপর প্রীত নন। লক্ষ করছিলে, মাসি যেই অনঙ্গমোহনবাবুর কথা তুলল, অমনি মীনধ্বজবাবুর চোয়াল পলকের জন্য হলেও কেমন কঠিন হয়ে গেল?

    আমি অত খেয়াল করিনি। বলেই পার্থ পালটা তৰ্ক জুড়ল, অবশ্য অনঙ্গমোহনের মতো একটি চিড়িয়াকে পছন্দ করারও তো কোনও কারণ দেখি না। এক সন্দীপন ছাড়া সকলেই ওঁর নিন্দামন্দই করবে।

    তাই?

    ইয়েস। সন্দীপন ছেলেটার মনটা ভাল বলে, যথাসম্ভব রেখেঢেকে কমেন্ট করছিল।

    আমি শুধু অনঙ্গমোহনবাবুর কথাই বলছি না। টুপুর তাড়াতাড়ি বলল, করুণাই বা জানল কী করে, মাসি ডিটেকটিভ? সেও নিশ্চয়ই আড়ি পাতে। তারপর..আমরা যেটা প্রায় ধরছিই না…দ্বিতীয় আর-একদিন চোর এসেছিল। কী উদ্দেশ্যে?

    সেম ধান্দা। কাল্পনিক গুপ্তধন।

    কিন্তু তারা তো খোঁড়াখুঁড়ি করেনি? জায়গাটা তো প্রথম ঘটনার পরেই মাটি ফেলে দুরমুশ করে দেওয়া হয়েছে। এবং এখনও ইনট্যাক্টই আছে জায়গাটা?

    দ্বিতীয়বার গাঁইতি মারার সুযোগই তো পায়নি। মীনধ্বজবাবু এমন হল্লা জুড়েছিলেন…!

    আচ্ছা, এমন কি হতে পারে না, গুপ্তধনের জন্য প্রথমবার খোঁজাখুঁড়ির পর করুণা তো স্পটটা জেনেই গেল! তারপর হয়তো সেকেন্ড টাইম ও কাউকে পাঠিয়েছিল? হয়তো ওর বর, সঙ্গে আর কেউ…? পাছে তার ওই ষড়যন্ত্র মিতিনমাসি ধরে ফেলে, কথা বলার সময় তাই অত আড়ষ্ট ছিল?

    ওটা অবশ্য তুই জানিস। করুণাকে জেরার সময় আমি তো ছিলাম না। তবে, করুণার বর যদি খুঁড়তে এসেও থাকে, তা হলেও কি গুপ্তধন আছে প্রমাণ হয়?

    যাই বলো, মীনধ্বজবাবুরই কিন্তু জায়গাটা খুঁড়ে দেখা উচিত এখন।

    উচিত তো বটেই। আমি হলে তো ডিটেকটিভ না ডেকে নিজে আগে দেখতাম।

    সন্দীপনই বা দেখল না কেন?

    এটাই তো প্রমাণ করে, গুপ্তধনের ব্যাপারটাই ফক্কিকারি। নইলে সন্দীপন যতই ডায়ালগ ঝাড়ুক, ট্রাই একটা নিতই। মীনধ্বজবাবুরা উপকার করেছেন বলে কি সন্দীপনের লোভলালসা সব উবে গিয়েছে? মুখে বললেই মানতে হবে? মীনধ্বজবাবুরই তো গুপ্তধন থাকতে পারে এই আশায় চোখ চকচক করছিল!

    আমার আর-একটা কথাও মনে হচ্ছে, বুঝলে মেসো। গুপ্তধনের গুজবটার সূত্র ধরে, একটা হাঙ্গাম-হুজ্জোত বাধিয়ে এবং তার সঙ্গে ভৌতিক ব্যাপারট্যাপার জড়িয়ে কেউ হয়তো মীনধ্বজবাবুর উপর চাপ সৃষ্টি করতে চাইছে!

    কেন?

    মীনধ্বজবাবুকে উৎখাত করার জন্যে।

    বুমবুমের খাওয়া শেষ। চেয়ার থেকে লাফিয়ে নেমে দাঁড়িয়ে পড়ল। ঘুরে বলল, উৎখাত মানে কী?

    উৎখাত হল গিয়ে…। পাৰ্থ নাক কুঁচকে বলল, ইচ্ছের বিরুদ্ধে কাউকে স্থানান্তরীকরণ।

    বুমবুম চোখ পিটপিট করল, বাংলায় বলো না।

    বেশ, সরলভাবে বোঝাচ্ছি। ধর, তুই কম্পিউটারে গেম খেলছিস। তোর টুপুরদিদি গিয়ে তোকে ঘেঁটি ধরে তুলে দিল…এটাকেই বলে উৎখাত। ক্লিয়ার?

    বুমবুম মাথা দোলাতে-দোলাতে চলে গেল বেসিনের দিকে।

    পার্থ আবার প্রসঙ্গে ফিরল। টুপুরকে বলল, উৎখাত কেন করবে শুনি?

    বাড়িটার দখল পাওয়ার জন্যে। কিংবা উনি যাতে বিরক্ত হয়ে বাড়িটা বেচে দিয়ে চলে যান? অনঙ্গমোহন তো জমিবাড়ির দালালি করেন, তাঁরই ইন্টারেস্ট থাকতে পারে। হয়তো কেনার লোক আছে, বিক্রি হলে অনঙ্গমোহন মোটা কমিশন পাবেন।

    পাৰ্থ চোখ বুজে ভাবল একটুক্ষণ। তারপর দুদিকে ঘাড় নাড়ল, না রে, গুপ্তধনের গপ্পো রটিয়ে কাউকে বাড়ি থেকে ভাগানো যায় না। একমাত্র ভূতের ভয়টাই…! তবে সেটাও তো তেমন কাজের নয়। আই মিন, ওতে মীনধ্বজবাবু চট করে ঘায়েল হবেন না। প্লাস, অঙ্কের টিচার তো, তেমন জুতসই ভুতুড়ে ছাত্র পেলে অঙ্ক কষানো আরম্ভ করবেন।

    টুপুরের খেই হারিয়ে গেল, আর তো কোনও পয়েন্ট মাথায় আসছে না মেসো। করুণা, অনঙ্গমোহন, সন্দীপন, যাকেই সন্দেহ করি না কেন, একটা লাগসই মোটিভ তো চাই।

    পাবি না। পাৰ্থ খিকখিক হাসল, বললাম তো, কেসটা পুরো ফাঁপা। তোর মাসিকে লাট খাইয়ে ভেল্টুবাবু এবার ড্যাং-ড্যাং কাঁসর বাজাবেন।

    মিতিন একভাবে খেয়ে যাচ্ছে। একটিবার ঘাড় তোলারও নাম নেই। টুপুর করুণ মুখে বলল, ও মাসি, কিছু একটা বলো না।

    বহুক্ষণ পর মিতিনের সুর ভেসে উঠল, দাঁড়া, আগে তোর মেসোর বোলচাল খতম হোক।

    বেশ, আমি চুপ করলাম। পাৰ্থ যেন উসকাল, এবার তুমি চালু হও।

    না, তেমন বলার কিছু নেই। আমি শুধু দু-একটা ব্যাপার ভাবছি।

    কীরকম?

    খুঁড়ে মাটি মেলে, বোজাতেও মাটি লাগে।

    মানে?

    মিতিন মুখ তুলল এবার। চোখ সরু করে জিজ্ঞেস করল, পাপ কাকে বলে?

    অন্যায় কাজকে। অমানবিক কাজকে।

    রাইট। এখন বলো, উচ্চতা কি মিলছে? কিংবা দৈর্ঘ্য?

    কীসের?

    ক্রমশ প্রকাশ্য। মিতিন গলাখাঁকারি দিল, কাল আমাদের দ্বিতীয় অভিযান। প্রস্তুত হও টুপুর!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআয়নামহল – সুচিত্রা ভট্টাচার্য
    Next Article মিতিনমাসি সমগ্র ১ – সুচিত্রা ভট্টাচার্য

    Related Articles

    সুচিত্রা ভট্টাচার্য

    গল্প সমগ্র – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অন্য বসন্ত – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    কাছের মানুষ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    হেমন্তের পাখি – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    অলীক সুখ – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    সুচিত্রা ভট্টাচার্য

    আলোছায়া – সুচিত্রা ভট্টাচার্য

    December 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }