Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

    অসম্পূর্ণ বই এক পাতা গল্প368 Mins Read0
    ⤶ ⤷

    নিজস্ব লড়াই

    বৃহৎ প্রয়োজনে একটি সামান্য মেয়েকে ভুলতে পারছে এই সুখ এবং তিন-তিনটি বছর প্রেম কোরেও একটি মেয়ের জীবনে সে তার আদর্শের ছায়া পর্যন্ত ফেলতে পারলো না— এই দুঃখ নিরবে হজম কোরে মফিজকে গ্রামে চ’লে আসতে হলো।

    মফিজ গ্রামে এসেছে দুই মাস। এইভাবে হুট কোরে গ্রামে চ’লে আসার কথা সে আগে ভাবেনি। একেবারেই যে অনিচ্ছায় এসেছে তাও না। পার্টির সিদ্ধান্ত গ্রাম পর্যায়ে সংগঠন সম্প্রসারিত করতে হবে। নগরের নষ্ট লোকজন দিয়ে বিপ্লব হবে না। মেহনতি মানুষের মাঝে কাজ করতে হবে। তারাই বিপ্লবের সাচ্চা বাহিনী। কাজেই পার্টির কর্মীদের যার যার নিজের এলাকায় ছড়িয়ে পড়তে হয়েছে। এরকম একটি ইচ্ছা মফিজও অনেকদিন থেকে ভেতরে ভেতরে লালন করছিলো। সমকালের রাজনীতি নিয়ে সে ভেবেছে অনেক। ছুটির দিনের দুপুর বা রাজনীতির কর্মহীন রাতে হলের দেয়ালে পা ঠেকিয়ে সে ভেবেছে। ছয়তলা হলের আলো বাতাসে ভরা ঘরে থেকে সাবসিডি দেয়া ডাইনিং-এর খাওয়া খেয়ে বিপ্লবের সৈনিক হওয়া কি সম্ভব? সকাল থেকে মধুর ক্যান্টিনে একের পর এক চা পান, বাতাসে নিকোটিনের ধোঁয়া বিতরন, আর সামন্ত না বিকাশমান পুঁজিবাদ এই নিয়ে তর্ক কোরেই তো সময় কাটছে। বিশ্ববিদ্যালয় খোলার দিন আর বন্ধের আগের দিন ছাত্র জমায়েত ও মিছিল করা। মাঝে মধ্যে প্রতিবাদ দিবস। পত্রিকায় বিবৃতি দান, প্রতিষ্ঠাবার্ষিকী আর নবীন বরনের মাধ্যমে সমাজ-বিপ্লব করা যাবে বোলে মফিজের মনে হয়নি। মনে মনে খুঁত খুঁত করেছে সে। কয়েকদিন বোলেও ফেলেছে মাঝারি নেতাদের কাউকে কাউকে। কেউ কেউ ব্যাপারটা নিয়ে ভেবেছে। অনেকে বোঝেইনি।

    পার্টির এই সিদ্ধান্তে মনে মনে খুশি হয়েছে মফিজ। নিজের দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আস্থা বোধ করেছে। দুই একজন বন্ধুকে একটু ঘুরিয়ে, একটু উদাসিনভাবে এ-কথা সে বলেছেও। এ মুহূর্তে দলের নেতৃত্ব তার হাতে থাকলে কী কী বিরাট কাজ সম্পন্ন কোরে ফেলতো তাও সে মনে মনে ভেবে ফেলেছে। নাহ্ এই সুবিধাবাদী নেতৃত্ব দিয়ে কিছুই হবে না।

    খুব শীগগীর না হলেও অদূর ভবিষ্যতে একদিন এ-জাতির দায়িত্ব তার কাঁধে আসছে একরম একটি আবছা স্বপ্নে সে হঠাৎ কোরে একটু গম্ভীর হয়ে যায়। চলাফেরা এবং কথাবার্তার মধ্যে যথাক্রমে ভারিক্কি ভাব ও পিঠ চাপড়ানো আন্তরিকতা নিয়ে আসে। ঘনিষ্ঠ বন্ধুদের দু-একজন তার এই হঠাৎ পরিবর্তনের ব্যাপারটি ঠিক বুঝতে না পেরে ধ’রে নেয় সুলতানার সাথে হয়তো তার কোনো মান অভিমানের মহড়া চলছে।

    কিন্তু তাকে নিয়ে গবেষনা করার জন্যে তার শুভাকাংখী বন্ধুদের সে যথেষ্ট সময় দিতে পারলো না। আপাতত জাতির দায়িত্বের পরিবর্তে পার্টির একটি কাজের দায়িত্ব নিয়েই তাকে গ্রামে চলে আসতে হয়েছে। এজন্যে সে ভালোই বোধ করছিলো। খারাপ লাগাটুকু ছিলো অন্য জায়গায়।

    সুলতানার মোটেই পছন্দ নয় সে রাজনীতি করে। মফিজ তাকে বহুবার বোঝাতে চেষ্টা করেছে যে, রাজনীতি বাদ দিয়ে পৃথিবীতে কিছুই হয় না। আমরা যা কিছুই করি না কেন সবই রাজনীতি নিয়ন্ত্রন করে। এই যে তোমার সাথে প্রেম করছি এ-ও তো রাজনীতির কারনে।

    সুলতানা চটে গিয়ে গোপন শারীরিক সম্পর্কের প্রতি ইঙ্গিত কোরে বলে— বলো ওটাতেও রাজনীতি আছে। মফিজ একটু থতমত খেয়ে যায়। চুপ কোরে থাকে। দূরে রাস্তার পাশে কৃষ্ণচূড়ার শোভা দেখার ভান কোরে আরো জোরালো যুক্তি খুঁজতে চেষ্টা করে। বোঝে, আসলে সে নিজেও এ-ব্যাপারটি ভালো মতো হজম করতে পারেনি। তা-না হলে সে বোঝাতে পারে না কেন! কুদরত ভাই-এর সাথে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে হবে একদিন। এই রকম একটি সিদ্ধান্ত নিয়ে সে সুলতানার দিকে মুখ ফেরায়। একটু নরম এবং বুদ্ধিমান কণ্ঠে বলে— সুলতা, আমরা যদি রাজনীতি না করি তবে কারা এই জঘন্য সমাজটাকে পাল্টাবে?

    সুলতানা বরং রুক্ষ স্বরেই বোলে ওঠে— আগে নিজে স্ট্যাবলিস্টড হও, তারপর ওসব করো। ভার্সিটি শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এখন থেকে শুরু না করলে হঠাৎ কোরে কিছুই করতে পারবে না। আর আব্বা আমাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে প’ড়ে লেগেছে। অনেক বোলে ক’য়ে এক বছরের জন্যে রাজি করিয়েছি। একজন বেকার ছেলের সাথে কে মেয়ের বিয়ে দিতে চায়, বলো? আগে নিজে স্ট্যাবলিস্টড হও, তখন দেখো সবাই তোমার কথা শুনছে। নিজেই তখন একটা রাজনীতির দল করতে পারবে।

    সুলতানার অজ্ঞতার কথা ভেবে মফিজ মনে মনে ব্যথিত হয়। এই মেয়েটির সাথে তার সারা জীবন কাটাতে হবে, ভাবতেই কেন্নোর মতো কুঁকড়ে যায় সে। ভেতরে ভেতরে ভীত হয়ে পড়ে। ভাবে, এ মেয়ের সাথে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। হোক সুন্দরী, হোক ওর বাবা বিত্তবান, বনেদি। ও আমাকে নষ্ট কোরে ফেলবে। বড়ো কিছুর জন্যে ত্যাগ চাই। সামান্য একটি মেয়েকে আমি ভুলতে পারবো না?

    মফিজোদ্দি, কাজডা কলাম ভালো কত্তিছো না। গিরামের ছ্যামড়াগুলোরে যে আমার বিরুদ্ধে লাগাইছো, এ্যাহন আমি যদি ওগের কাছ থে আমার জমি জোমা ছাড়ায়ে নি, সব তো না খাইয়ে মরবে। খাতি দিবা তুমি? দ্যাহো বাপু, তোমার বাপ ছেলো আমাগে পোরজা। এই সেদিনেও তো আমার কাছ থে টাহা নিয়ে তোমার পড়ার খরচ চালাইছে। নয়া নয়া পয়সা হইছে, আন্দাজ পাচ্ছ না কিছু? লেহাপড়া কত্তিছো তাই করো। লোকে ভালো কবে। বুজিছো?

    খুব ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে একটানা কথাগুলো বোলে যায় মোখলেস চেয়ারম্যান। মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলো, এবারের নির্বাচনে বিপুল ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে। নামে বেনামে প্রচুর সম্পত্তি তার। এলাকার চাষীদের তার জমির উপর নির্ভর না করলে চলে না। এ কথা বোঝে বোলেই সচরাচর কেউই তাকে বড় একটা ঘাটাতে যায় না। ন্যায় অন্যায় যাই বলুক সবাই মুখ বুজে সহ্য করে। শান্তি কমিটিতে থেকেও স্বাধীনতার পর বিশেষ কোনো ক্ষতিটতি হয়নি, মোটা অংকের নগদ সেলামি ছাড়া। তাছাড়া আত্মীয় স্বজনদের মধ্যে দু’একজন মুক্তিযোদ্ধা ছিলো, তারাই সামাল দিয়েছে। তা জীবনে মানুষের সব দিন তো আর সমান যায় না।

    মফিজ এতোক্ষন চুপ কোরে ছিলো। এবার মুখ খোলে— আমরা একটা অন্যায়কে তো আর মেনে নিতে পারি না। আপনার যা ইচ্ছা তাই করবেন, আর আমরা সব মুখ বুজে সহ্য করবো নাকি?

    দ্যাহো বাপু, তোমাগে ওসব ভদ্রলোকি কতা আমি বুঝি না। তুমি ছেলে মানুষ, যা করো হিসেব কইরে কইরো।

    মফিজ বলার যুৎসই তেমন কিছু খুঁজে না পেয়ে দর্পের সাথে উচ্চারন করে— দ্যাখা যাবে। যেতে যেতে মোখলেস চেয়ারম্যান একবার ফিরে তাকায়। কথাটা তার কানে গিয়েছে।

    গ্রামের হাটখোলার চায়ের দোকানের সামনে তাদের বচসা হলো। সূর্য তখন পাটে নেমে গেছে। হাটবার না হলেও বেশ লোকজন আছে হাটে। মুহূর্তে যেন এই বচসার খবর ছড়িয়ে পড়লো প্রথমে হাটখোলায়, সন্ধা না ঘুরতেই সারা গ্রামে। অল্প বয়সীরা মফিজের সাহসে পঞ্চমুখ হয়ে উঠলো, বয়স্করা এমন হঠকারী কাজের রীতিমত নিন্দা কোরে তারপর বাড়ির দিকে ছোট ছোট দল বেঁধে ফিরতে লাগলো। সন্ধায় রাতের খাবার খেয়ে না ঘুমানো পর্যন্ত তাদের এই আলাপে বিরতি থামলো না।

    হাটখোলার অন্যান্যদের সামনে তখন বেশ দাপটের সাথে কথাটা উচ্চারন করলেও বাড়ি ফিরতে ফিরতে মফিজ চিন্তিত হয়ে পড়ে।

    মাত্র দু’মাসের মধ্যেই সে যথেষ্ট প্রভাব ফেলতে পেরেছে এলাকার তরুনদের উপর। কিছু কিছু বয়স্ক লোকও তার কথাবার্তা শুনতে যায়। সন্ধার পর প্রায়ই সে চাষীদের সঙ্গে বসে। কারো দাওয়ায় মাদুর বিছিয়ে নয়তো কারো বাইরের ঘরে। মফিজ বোঝাতে চেষ্টা করে বিপ্লব জিনিশটা কী রকম। কে শোষক। কীভাবে শোষন করছে। কীভাবে তাকে উৎখাত করতে হবে। চাষীরা তাকে ঘিরে অনেক রাত পর্যন্ত বোসে থাকে। ওদের গা থেকে, কাপড় থেকে বিটকেলে গন্ধ বেরোয়। পচা কাদায় খাওয়া পায়ের ঘা খুঁটতে খুঁটতে ওরা কথা শোনে। কী বোঝে বোঝা যায় না। মাঝে মাঝে বিদঘুটে প্রশ্ন কোরে বসে কেউ— তুমি আল্লাহ মানো?

    মফিজ সরাসরি না করে। বোঝা যায় ওরা খুশি হয়নি কেউ। একজন খানিক অভিযোগের সুরে বলে— তোমার বাপ জীবনে নামাজ কাজা করি নেই। বুড়ো হয়ে বিছেনে পোড়ে গেইছে, চোহি দ্যাহে না, তবু, দেহিছো নামাজ কাজা হবার কায়দা নেই। আর তারি ছোয়াল তুমি আল্লা মানো না!

    যে কথাটি বল্লো তার নাম রুহুল। গ্রামের সবাই তাকে চোর বোলেই জানে। কিছুদিন আগে জেলও খেটেছে তিন মাস। তারই দুই বউ। ছোটটির বয়স পনেরোর বেশি হয়নি।

    যে লোকটি প্রথমে প্রশ্ন করেছিলো সে উদাসিনভাবে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলতে থাকে— হাতের পাঁচটা আঙ্গুল কি সোমান অয়? আল্লার ছিষ্টি। সবাইরে সোমান কোরে বানাই নেই। কারো বড়ো লোক করিছে আর কারো করিছে গরীব তোমরা তা কীয়েরে সোমান বানাবা? বিপ্লব কোরে কি আর আল্লার বিধান পাল্টানো যায়!

    মফিজ নানা রকম যুক্তি তর্ক দিয়ে বোঝাতে চেষ্টা করে। ধনী দরিদ্রের ব্যাপারটি আল্লার তৈরি নয়। এটা মানুষের বানানো। সে চীন দেশের কথা বলে, রাশিয়ার কথা বলে। বোঝায় কীভাবে সেখানে বিপ্লব কোরে সমাজে সমতা এসেছে। চাষীদের কেউ কেউ ঘাড় চুলকোয়, কেউ হাই তোলে। বোঝা যায় চীন কিংবা রাশিয়া, সেখানের বিপ্লব— এসব তারা চিন্তায় আনতে পারে না। ওদের মুখগুলো বোকা বোকা দেখায়। অহেতুক চিন্তিত হবার ভান করে। কেউ কেউ কালকে চেয়ারম্যানের কাছ থেকে টাকা না পেলে উপোস দিতে হবে এ কথাও ভাবে। বিপ্লব ভবিষ্যতে কখনো একটি স্মরনীয় ঘটনা হতে পারে এই রকম এক অস্পষ্ট স্বপ্নে চাষীরা উপস্থিত ক্ষুধা ও পুরোনো জালেই জড়িয়ে থাকে।

    রাত বাড়ছে। অথচ ঘুম আসছে না মফিজের। গত দুমাসের নানা রকম ঘটনার কথা মনে আসছে। আজ বিকেলে চেয়ারম্যানের সঙ্গে তার বচসার কথাও মনে পড়ে। টের পায় মুখোমুখি হবার দিন খুব বেশি দূরে নয়। চেয়ারম্যান যখন চটেছে কিছু না কিছু বিপদ ঘটবেই। একবার ভাবে, এতো তাড়াতাড়ি মুখোমুখি হওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। এখনো মজবুতভাবে দাঁড়াতে পারেনি তার সংগঠন। মুখের ওপর ওভাবে বলাটা উচিত হয়নি। কিন্তু ওখানে ওইভাবে কথাটা না বল্লে কি চলতো? যাদেরকে আমি সব সময় বোঝাচ্ছি অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মুখোমুখি হতে হবে— চুপ কোরে থাকলে কিংবা নরম সুরে কথা বল্লে পরে কি ওরা আমায় খোঁচা দিতো না?

    বারান্দায় বাবার কাশির আওয়াজ হয়। উত্তরের পোতায় এই নতুন টিনের ঘর ওঠার পর থেকে বাবা বারান্দায় শোয়। ঘন ঘন পেছাপ করার জন্যে বার বার উঠতে হয় বোলে এই ব্যবস্থা। বেশিদিন হয়তো বাঁচবে না। মাঝে মধ্যে যখন হাঁপানির চোট ওঠে, মনে হয় একেবারে শেষ। কিন্তু তবু বেঁচে যায়। প্রানপনে কামড়ে থাকে জীবনের মাটি। মৃত্যু এসে পেছন থেকে টানছে, ছাড়াতে পারছে না।

    মা-র জন্যে খারাপ লাগে মফিজের। বেচারি সংসারের এই সুদিন দেখে যেতে পারলো না। সারা জীবন গতর খেটে গেছে। উপোস দিয়েছে দু’বেলা। একটা ছেলেকে তার লেখাপড়া শেখাতেই হবে। বড় ভাই এখলাসুদ্দিন ছোট বেলায়ই বখাটে হয়ে গেল। পড়ালেখার দায়িত্ব পড়লো তার উপর। কলেরায় মা যে বছর মরলো সে বছরই এখলাসুদ্দিন চিংড়ি মাছের ব্যবসা শুরু করেছে। তিন চার বছরেই একেবারে লাল অবস্থা। মা যেন মরে গিয়ে সংসারের সার হয়েছে। মা মরার পর থেকেই সংসারে উপচে পড়ছে সবকিছু। এটাই বোধহয় সংসারের নিয়ম। কেউ বেঁচে থেকে বাঁচায় আর কেউ মরে গিয়ে বাঁচায়। মফিজ এরকম একটা দার্শনিক সিদ্ধান্তে পৌঁছে আড়মোড়া ভাঙে। খাট থেকে উঠে জানালা দিয়ে বাইরে আকাশ দ্যাখে। তারপর একটা সিগারেট ধরিয়ে আবার শোয়।

    পাশের ঘরে এখলাসুদ্দিন এতোক্ষনে হয়তো ঘুমিয়ে পড়েছে। সারাদিন খুব খাটাখাটি করে। তার উপর নতুন বিয়ে করেছে। আগে অবশ্য মাঝ রাত্তির না হলে ঘরে ফিরতো না। মন্ডল বাড়ির এক মেয়ের সাথে তাকে জড়িয়ে নানা কথা রটেছিলো এলাকায়। এসব শুনে-টুনে মামারা জোর কোরে বিয়ে দিয়েছে। এখনো নাকি মন্ডল বাড়িতে এখলাসুদ্দিনের যাতায়াত আছে। অবশ্য একথা নিন্দুকেরা বলে। লোকটি ষোল বছরের একটি মেয়ের বুক জোড়া বিশ্বাসের উত্তাপ নিয়ে কী চমৎকার ঘুমুচ্ছে এখন— হয়তো ঘুমুচ্ছে না। হাসি পায় মফিজের। এ মুহূর্তে সুলতানার কথা মনে পড়ে আর সাথে সাথে বুকের ভেতর থেকে দলামোচা পাকিয়ে একটি বড় নিশ্বাস বেরিয়ে আসে। ভেতরে খচ্ খচ্ কোরে কাঁটার মতো কিছু একটা বিঁধতে থাকে।

    অন্যদিকে মন ফেরাতে চেষ্টা করে মফিজ। গত চার বছরে তার কতো পরিবর্তন হয়েছে। কলেজ পাশ কোরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলো শেখ মফিজুদ্দিন। ছ’মাস না পেরোতেই সে হলো আহমেদ মফিজ। চেহারার তেল চিটচিটে ভাবটা কাটতে তেমন সময় লাগলো না। জড়িয়ে পড়লো রাজনীতির সাথে। তারপর এলো সুলতানা। তার সহপাঠী। আবার সুলতানা প্রসঙ্গে এসে যেতেই মফিজ ন’ড়ে চ’ড়ে শোয়। একবিন্দু ঘুম আসছে না চোখে। ভাবলো বাতিটা নিভিয়ে দিলে হয়তো ঘুম পাবে। উঠে বোসে হ্যারিকেনটার দিকে হাত বাড়াতেই জানালায় ফ্যাশ ফ্যাশ কন্ঠস্বর— মফিজ ভাই।

    মফিজ চমকে তাকিয়ে দেখে ফারুক।

    কি ব্যাপার এতো রাতে?

    ফারুক একটু হেসে বলে— বন্দরে সিনেমা দেকতি গেইলাম। এ্যাহন ফিরতিছি। ঘরে আলো দেহে ভাবলাম একটা খবর দিয়ে যাই। এট্টু বাইরি আসেন।

    চাপা স্বরেই কথাগুলো বলে ফারুক। মফিজ দরোজা খুলে বেরোয়। দুজনে রাস্তার পাশে পুকুর পাড়টার কাছে দাঁড়িয়ে আলাপ করে। ছ্যাদন হাজীর ছেলে আক্কাস। তাদের সাথেই কাজ করছিলো। গতকাল নাকি চেয়ারম্যানের কাছে তাদের সমস্ত পরিকল্পনার কথা বোলে দিয়েছে। খবরটা শুনে মফিজ চিন্তিত হয়ে পড়ে।

    আইজকে বিহেলে চেয়ারমেনের সাথে আপনার বোলে কথা কাটাকাটি হইছে? ফারুক জিগ্যেস করে।

    কে বোল্লো?

    সন্দের সুমায়ে আমি যহন বন্দরে যাই, তহন শুনলাম গোবিন্দর দোহানে বইসে কয়জন আলাফ কত্তিছে। চেয়ারমেন বোলে খুব কড়া কতা কইছে? আর আপনি ও বোলে কইছেন দেহে নেবো?

    মফিজ কোনো উত্তর দেয় না। চুপ কোরে কিছু একটা ভাবে। ফারুক কেমন হতাশ কণ্ঠে বলে— আমাগে লোকজোন এ খবর শুনলি ভয় পায়ে যাবেনে।

    যাও, রাত হয়েছে, বাড়ি যাও। সকালে বাড়ি থেকো। মফিজ ঘরে ঢুকে বাতি নিভিয়ে শুয়ে পড়ে। খবরটা শোনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেছে। আকাশ- পাতাল ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে পড়ে সে।

    একটু বেলা কোরেই ঘুম ভাঙলো মফিজের। এখলাসুদ্দিনের বউ তখন রান্না ঘরে। বাবা বারান্দায় হেলান দিয়ে দোয়া দরুদ পড়ছে। পরকালের উপর গভীর আস্থাশীল লোকটির দিকে মফিজ তাকায়। শান্ত নির্লিপ্ত মুখখানা। ঠোঁট দুটো একটু একটু কোরে নড়ছে। শুকনো পাটের মতো ফিনফিনে শাদা দাঁড়ি ঝুলে রয়েছে বুক পর্যন্ত। শরীরের বাঁধুনী এখনও মজবুত। সে আরো তীক্ষ্ণ চোখে দ্যাখে। শান্ত নির্লিপ্ত মুখখানা পড়তে চেষ্টা করে। নাহ্, সারা জীবন অভাব অনটনে থেকেও লোকটির কোনো অভিযোগ নেই। পৃথিবীর উপর বরং সে যেন খুশি।

    ঘর থেকে বারান্দায় পা রাখতেই চোখাচোখি হয় ময়নার সাথে। একগাল হেসে দুষ্টুমি মাখানো স্বরে ময়না বলে— কি, সায়েবের ঘোম ভাঙলো?

    মাথার উপরে হাত তুলে আড়মোড়া ভাঙতে ভাঙতে হাই তোলে মফিজ। একটু হাসার চেষ্টা কোরে বলে— ভাবী নাস্তা দাও, আমি মুখ ধুয়ে আসি।

    পুকুর থেকে মুখ ধুয়ে, বারান্দায় রোদে পিঠ দিয়ে চটপট নাস্তা সারে মফিজ। তার তাড়াহুড়ো কোরে খাওয়া ময়না সন্দেহের চোখে দেখতে থাকে। কিন্তু মুখে কিছু বলে না। হালকা এক টুকরো হাসি ঝুলিয়ে রাখে শুধু মুখে। তাড়াহুড়ো কোরেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে মফিজ।

    ফারুকদের বাড়িতে ঢোকার পথটি খুব চমৎকার। দুই পাশে মাথারও হাতখানেক উঁচু ধঞ্চে গাছ, মাঝখানে সরু পথ। গোলপাতায় ছাওয়া বড় ঘরখানা বেশ খোলামেলা আর উঁচু। মফিজ দরোজায় দাঁড়িয়ে ডাকে— ফারুক।

    কাঁচা সবুজ রঙের শাড়ি পরা ঝলমলে রেবেকা বেরিয়ে আসে। রেবেকা ফারুকের বোন। ক্লাস নাইন পর্যন্ত পড়েছে। ওর ছোটো বোন রোকেয়ার বিয়ে হয়েছে বছর দুয়েক ওর হয়নি, হয়নি যে কেন, তা অবশ্য জানা যায় না। নানা জনের নানা রকম কথা। রঙটা ময়লা হলেও দেখতে অবশ্য খারাপ না। বয়সের তুলনায় বাড়ন্ত শরীর। খুব টানা টানা গভীর দুটো চোখ। কথাবার্তায় চোখা। ছেড়ে কথা কয় না কারো। এ জন্যেও তার নিন্দা কম নয় গ্রামে। বিয়ে হয়নি বোলে তার যে খুব মনোবেদনা, তেমন মনে হয় না কখনো। এই বরং ভালো আছে। হাড়ে হাওয়া লাগিয়ে পাড়াময় ঘুরে বেড়ানোর এই সুযোগ বিয়ে হলে যে আর থাকতো না এটা সে বোঝে। আর বোঝে বোলেই বিয়ের খুব একটা উৎসাহ পায় না।

    ফারুক কোথায়?

    রেবেকা প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ঘরে আসতে আহ্বান জানায়। মফিজ মনে মনে খুশি হলেও বাইরে প্রকাশ করে না। একটু ইতস্তত ভাব নিয়ে সে বারান্দায় উঠে আসে। রেবেকা জল চৌকিখানা এগিয়ে দেয়।

    বইটা পড়া হয়েছে? প্রশ্ন করে মফিজ।

    না।

    উত্তর দিতে গিয়ে রেবেকার দুই ঠোঁটের মাঝখানে একবার একটু চোরা হাসি খেলা কোরে যায়। মফিজের চোখ এড়ায় না। চেহারায় যথাসম্ভব গাম্ভীর্য রক্ষা কোরে কথা বলে মফিজ। বোঝায়, একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এগিয়ে আসা উচিত। শুধু সমাজের বাইরেরটা পাল্টালেই সমস্যার সমাধান হবে না। একই সাথে ভেতর বাহির পাল্টানো দরকার। রেবেকা এসব কথা খুব আগ্রহের সাথে শোনে। এমন কথা সে আর কখনো কারো কাছেই শোনেনি। তার একাগ্র চোখের ভেতরে একধরনের স্বপ্নের ছবি ভেসে যায়। আবছা হলেও দেখতে পায় সে একটি সুন্দর জীবনে বাস করছে। রোকেয়ার মতো কথায় কথায় সে স্বামীর হাতে মার খায় না। বছর বছর বাচ্চা বিয়োতে হয় না। এ কথা মনে হতেই তার মা-র জন্যে কষ্টলাগে। বেচারি দশ বছরে সাতটা বাচ্চা জন্ম দিয়ে একবারে চুপসে মরেই গেল। সন্তান জন্ম দেয়া আর রান্নাবান্না ছাড়া মেয়ে লোকটি আর কিছু করারই ফুরসৎ পায়নি। সাতজনের মধ্যে অবশিষ্ট এখন তিনজন। ঘরে নতুন মা এসেছে। তারও তিনটে এর মধ্যে। একটা পেটে।

    কৈ, ফারুক কোথায় বোল্লে না?

    চমকে মফিজের চোখে চোখ পড়তেই লজ্জা পায় রেবেকা। দ্রুত ভেতরে চ’লে যেতে যেতে বলে— ডেকে দিতিছি।

    রেবেকা চ’লে যেতেই মফিজ এই সপ্রতিভ মেয়েটির কথা ভাবে। একেবারে পাড়াগাঁয়ে এরকম একটি মেয়েকে পেয়ে মফিজ বেশ স্বস্তি বোধ করে। আস্তে আস্তে হয়তো ওকে দিয়ে পার্টির কাজও করানো যাবে। মফিজ লক্ষ্য করেছে বেশ কিছুদিন থেকে রেবেকা তার কথায় আঞ্চলিক প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে। মাঝে মধ্যে হাসি পেলেও সে কেন জানি মেয়েটির এই উদ্যোগটিকে সমর্থন করতে পছন্দ করে।

    ফারুক এলে দুজনেই বেশ চাপা স্বরে আলাপে বসে। মফিজ দরোজার পাশে আর একজনের উপস্থিতি বুঝতে পারে। এবং সে যে রেবেকা তা টের পেয়ে মনে মনে খুশি হয়।

    ফজোরালি কি কচ্ছিলো জানেন? কচ্ছিলো, মফিজির তালে তাল দিয়ে নাচাটা ঠিক হতিছে না। ও শহরে মানুষ, শহুরে লেহাপড়া করে। ওর সাথে আমাগো নাইচে লাবড়া কি? চেয়ারমেনের সাথে বোজাবুঝি কইরে আমরা বাঁচতি পারবো? ওগে দল কবে ক্ষেমতা পাবে তার কি কোনো ঠিক আছে?

    কিছুটা হতাশ কন্ঠে একটানা কথাগুলো বোলে ফারুক থামে। মফিজ দীর্ঘশ্বাসের মতো নিশ্বাস ফেলে প্রশ্ন করে— তা, তোমরা কি বোল্লে?

    আমরা বল্লাম যে— যা কও, যা কও, ও জমির ধান আমরা কাইটে উটোবো। ইসকুলির জমির ধান চেয়ারমেনের বাড়ি যাবে না। তোমরা মুরুব্বিরা থাকলি থাকবা, না থাকলি আমরা ছেমড়ারা এ কাজ করবো। তাতে যা আছে কপালে।

    ফারুকের কথায় মফিজের যতোটা উৎফুল্ল দেখানো উচিত ছিলো তাকে ঠিক ততোটা উৎফুল্ল দেখায় না। বরং কিছুটা চিন্তিত মনে হয়। ফজোরালির উপর সে অনেকখানি নির্ভর করেছিলো। থানা পুলিশের ব্যাপারটা ও ভালো বোঝে। খাই খাতিরও আছে একটু আধটু। মফিজ ভেবেছিলো ছেলেপেলেদের নিয়ে সে এদিকে ধান কেটে তুলবে, থানা পুলিশ সামলাবে ফজোরালি।

    আচ্ছা ফজোরালি হঠাৎ বিগড়ে গেল কেন?

    মফিজ সরাসরি প্রশ্ন করে।

    না যাইয়ে করবে কি? দুই দুডে মাছের ঘাট ওরে ছাইড়ে দিছে চেয়ারমেন।

    মফিজের কাছে ব্যাপারটা এবার পরিষ্কার হয়। দুই ঘাট থেকে কম কোরে হলেও কয়েক হাজার টাকার মাছ তুলবে ফজোরালি। ঘাট ডাকের দায়িত্ব অনেকাংশে চেয়ারম্যানের উপর থাকে। সুযোগটা নিতে ফজোরালি ছাড়েনি। মফিজ এবার অনেকটা স্বাভাবিক হয়।

    ওমেদ মেম্বারের সাথে দেখা হয়েছিলো? ও কী বলে?

    ফারুক ঘরে চৌকাঠের উপর বোসে কথা বলছিলো। পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সে বেশ উদাসিন গলায় বলে— ওমেদ মেম্বার কয় যে দ্যাহো ইসকুলির খরচাপাতি তো সব চেয়ারমেন দিয়ে থাহে। ইসকুলির এই জমিটুকুও দ্যাহা শোনা করে সে। এ্যাহন তার সাথে গোলমাল বাধাতি যাইয়ে ইসকুলডারে বন্ধ কইরো না। তাতে আমাগে ক্ষেতি ছাড়া লাভ হবে কিছু?

    —ঠিক আছে, রাতে খাওয়া দাওয়ার পর তোমরা পোদ্দার বাড়ি থেকো।

    মফিজ উঠে পড়ে। চ’লে আসার সময় দরোজায় রেবেকার বিষণ্ন মুখটি সে অনেকক্ষন ভুলতে পারে না।

    বাড়ি ফিরে সুলতানার চিঠি পেলো। অনুতপ্ত হয়ে লিখেছে সে। অনুনয় কোরে লেখা চিঠিখানা মফিজ তিন চারবার প’ড়ে টেবিলের দেরাজে রেখে দিলো। সুলতানা বিষয়ক কোনো দুর্বলতা সে আর তার ভেতরে রাখতে রাজি নয়। ওই সব আবেগ প্রবনতাগুলো সে এখন ভুলে যেতে চেষ্টা করছে। সামনে তার কঠিন সময়।

    কিন্তু সত্যি সে কি ভুলতে পেরেছে? মনে মনে একটু যেন চমকে ওঠে মফিজ সত্যিই যদি ভুলে গিয়ে থাকবে তাহলে ওর কথা মনে হতেই বুকের মধ্যে অমন খাঁ খাঁ কোরে ওঠে কেন? নাকি সে ভুলতে গিয়ে আরো বেশি কোরে ভালোবেসে ফেলছে ওকে? মফিজ কোনোটার ব্যাপারেই নিশ্চিত হতে পারে না। যেমন সে নিশ্চিত হতে পারে না তার রাজনীতি করার সিদ্ধান্ত সম্পর্কে। কখনো মনে হয় কী দরকার এসব ঝক্কি ঝামেলার। বেশ তো ছিলো সে। বাড়ি থেকে মাসে মাসে টাকা পেয়েছে। পড়াশোনা আর বন্ধু-বান্ধব নিয়ে হৈ চৈ কোরে বেশ তো কাটছিলো। এক বছর পর সুলতানাকে বিয়ে কোরে সুন্দর একটা সংসার পাততে পারে। একটা ভালো চাকরি বাকরি যদি জোগাড় করা যায় তাহলে তো ভালো, না হলে ব্যবসায় নেমে পড়বে। বউ ছেলে মেয়ে নিয়ে ফুর্তি কোরে জীবনটা পার কোরে দেবে।

    আবার কখনো এই গৃহপালিত জীবনকে সে একেবারেই সহ্য করতে পারে না। একটা পুরুষ মানুষ একজন মেয়ে মানুষের দেহ ভোগ কোরে, অফিস-বাসা আর বাসা- অফিস কোরে কীভাবে যে বেঁচে থাকে সে চিন্তাই করতে পারে না। জীবনে প্রকৃত কোনো ঝুঁকি নেই। বেঁচে থাকার জন্য সংগ্রাম নেই। শুধু আপোস আর আপোস। যে দেশে, যে সমাজে খেয়ে প’রে দিব্যি দিন কাটাচ্ছিস একটুকুন হলেও তার জন্য কিছু কর। মোষের মতো তিন বেলা খেয়ে, গন্ডা দুয়েক বাচ্চা-কাচ্চা বিয়োয়ে আর শেষ বয়সে জাবর কেটেই যদি মরবি, তাহলে এই বেঁচে থাকার মানেটা কি দাঁড়ালো?

    —চেয়ারমেনের সাথে ঝামেলা বাঁধানোর দরকারটা কি তোর? অ্যা? পড়াশোনা কত্তিছিস তাই করবি। আমরা কারো সাতে আছি না পাছে আছি যে গায় পোড়ে গোলমাল বাঁধাবো? খাইয়ে পোরে শান্তিতি আছি, তাই থাকতি দে। খবরদার ওসবের মধ্যি আর যাইস না।

    বোলেই চুডুস চুডুস শব্দ কোরে এখলাসুদ্দিন কাইন মাছের মাথাটা চুষতে থাকে। রান্না ঘরের বারান্দায় দুই ভাই খাচ্ছিলো। সামনে পিড়ি পেতে বোসে হাত পাখা ঘোরাচ্ছে ময়না। এখলাসুদ্দিনের কানেও পৌঁছেছে খবরটা। মফিজ মাথা নিচু কোরে খেতে খেতে বলে— বুঝলাম সব। কিন্তু ন্যায় অন্যায় বোলে তো একটা জিনিস আছে। এখলাসুদ্দিন খ্যাক খ্যাক কোরে খানিক কেশে নিয়ে বলে— বিপদে পড়লি তখন ন্যায় অন্যায় থাকবে নানে। ও রকম ম্যালা দেহিছি। কাজ সারা হলি সব স’রে পড়বে। গেরামের মানুষ চেনো নেই এ্যাহোনো।

    মফিজ কথা বাড়ায় না। বোঝে, বোঝানোর চেষ্টা অহেতুক। সে খাওয়ায় মন দেয়। ময়না তার পাতে আর একখন্ড মাছ তুলে দিলে সে তাতেই ব্যস্ত হয়ে পড়ে। শোবার ঘরের বারান্দা থেকে বুড়ো শ্বাস টানতে টানতে জিজ্ঞেস করে— এ, চেয়ারমেনের সাথে কি হইছে? কার কি হইছে? কথার শেষ অংশটুকু কাশির শব্দের সঙ্গে এক হয়ে যায়। এখলাসুদ্দিন ক্যানকেনে গলায় চেঁচিয়ে ওঠে— কিচ্ছু হোই নেই।

    বুড়োর সব কথা না শুনলি ভাত হজম হয় না। পরের অংশটুকু গলা নামিয়ে বলে। বুড়ো ঘ্যোৎ ঘ্যোৎ করতে করতে কাশতে শুরু করে। কাশতে কাশতে হাঁপানির টান ওঠে। হাত-পাখাখানা রেখে ময়না তার শ্বশুরের ওষুধ আনতে ঘরে ঢুকতে মফিজ হাতে পানি ঢালে।

    অঘ্রান মাসের মাঝামাঝি সময়। গ্রামের বাতাসে এখন ধানের গন্ধ। নিশ্বাস নিলেই ধানের মম ঘ্রানে বুক ভ’রে যায়। বিলের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। পাকা ধানের এই সোনালি রঙ মফিজের খুব ভালো লাগে। এবার ফসলও হয়েছে খুব। গ্রামের প্রায় সবাই ব্যস্ত। ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষেতে ঘুরে ঘুরে ধান কুড়োয়। শুধু প’ড়ে থাকা ধানই কুড়োয় না, সুযোগ বুঝে গাছ থেকেও চুরি করে। মালিকের নজরে পড়লে তাড়া খায়। ধরতে পালে কিল-থাপ্পড়।

    মফিজের পরিকল্পনা মতো ধান কেটে ইসকুলের মাঠে তোলা হয়েছে। গ্রামের সবাই যা আশংকা করছিলো তার কিছুই ঘটেনি। টু শব্দটি করেনি চেয়ারম্যান। বরং আরো খোঁজ নিয়ে গেছে ধান ঠিক মতো উঠেছে কিনা। দু-একজনকে পাহারা দিতে বোলে গেছে।

    এই সময়ে এলাকায় চুরি ডাকাতি বেড়ে যায়। ইতিমধ্যে শুরুও হয়ে গেছে। পরশু রাতে পোদ্দার বাড়ি ডাকাতি হয়ে গেল। রাম দা-র কোপ খেয়ে আহত হয়েছে দুজন। নগদ টাকা, গয়না-পাতি তো গেছেই, বাড়ির মেঝো বউ-এর উপর অত্যাচারও নাকি হয়েছে। মফিজ খোঁজ নিতে গিয়েছিলো। থানায় কেস করা হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান যথেষ্ট করেছে। ডাকাত না চিনতে পারলে কি হয়েছে, একটা ডায়রি করিয়ে রাখতে অসুবিধাটা কোথায়!

    অসুবিধা যে কোথায় তা টের পাওয়া গেল ঘটনার তিনদিন পর। মাঝরাতে হন্তদন্ত হয়ে ফারুক এসে খবর দিলো চেয়ারম্যানের ঘাটে পুলিশের নৌকা। পোদ্দার বাড়ির ডাকাতি কেসের আসামি ধরতে এসেছে। মফিজ এক নম্বর আসামি। তার দলের কেউই প্রায় আসামি তালিকা থেকে বাদ পড়েনি। নিখিল পোদ্দার নাকি স্বীকার করেছে যে, সে ডাকাত চিনতে পেরেছে। প্রানের ভয়ে আগে এ কথা বলতে পারেনি। আক্কাস, ওমেদ মেম্বর, ফজোরালি এরা সবাই সাক্ষী।

    —তুমি এতো সব জানলে কী করে? মফিজ নিশ্চিত হতে চায়।

    –কেন, রোকেয়ার বর চেয়ারম্যানের বাড়ি কাজ করে তা জানেন না? ওইতি আইসে খবর জানায়ে গেছে। রাত্তিরে গেরাম ঘেরবে। আমি বন্দরে চ’লে যাচ্ছি। গেরামে থাহা যাবে না। কেউরে বিশ্বেস নেই। আপনি এ্যাহন কী করবেন?

    মফিজ কী যেন চিন্তা করে। গত কয়েক মাসের ঘটনাগুলো একে একে ভেসে ওঠে চোখের সামনে। শেষ পর্যন্ত নিখিল পোদ্দার এই কাজ করলো!

    —তহন বল্লাম না, বিপদ বাঁধাবা? এ্যাহন বুজতিছো?

    মফিজ পেছনে ফিরে দেখে এখলাসুদ্দিন। বুঝতে পারে ঘরের ভিতর থেকে ওদের সব কথাই সে শুনেছে।

    —যাও কাপোড় চোপোড় গুছায়ে এ্যাহনই ফারুর সাথে বন্দরে চ’লে যাও। কাইল সকালের লঞ্চে ঢাকা চ’লে যাবা। আর আমার খবর না পাঠানো পৈযন্ত বাড়ি আসবা না।

    মফিজ কোনো কথা না বোলে ঘরে ঢোকে। এখলাসুদ্দিন নিজের মনেই গজ গজ করতে থাকে— এ্যাহন টাহার ছেরাদ্দ। কথা বোল্লি শোনবে না, বোঝবে না, গেইছে চেয়ারমেনের সাথে পাল্লা দিতি। একগাদা টাহা ঢালো এ্যাহন থানায়।

    আকাশে অর্ধেক চাঁদ। ঘোলাটে জোস্নায় মফিজ গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। এভাবে নিন্দা আর পরাজয়ের গ্লানি নিয়ে তাকে ফিরতে হবে, কয়েক ঘন্টা আগেও কি সে ভাবতে পেরেছে! দুজনইে মাথা নিচু কোরে হাঁটছে। বাড়ি থেকে বেরোনোর পর কেউই কোনো কথা বলেনি। ফারুক কী ভাবছে মফিজ জানে না। হয়তো ভাবছে তাদের সবাইকে বিপদে ফেলে সে নিরাপদ জায়গায় চ’লে যাচ্ছে। হয়তো ভাবছে ফজোরালিই ঠিক বলেছিলো, মফিজ শহুরে মানুষ বিপদ দেখলেই শহরে স’রে পড়বে।

    মফিজ একবার ভাবে, না সে ঢাকায় যাবে না। ফারুক, রশিদ, নিতাই, হিদাত ওরা যেখানে থাকবে সেও তো সেখানে থাকতে পারবে। এইটুকু ঝুঁকি নিতে সে কি পারবে না?

    মফিজ চূড়ান্ত ঝুঁকি নিতে পারবে না। তার খুব ভেতরে কোথায় যেন একটি অন্য মানুষ কথা বলে। কী দরকার এই সব ঝামেলার! সামনে তোমার সুবর্ন সময়। সুলতানার মতো একটি চমৎকার মেয়ে তোমার জন্যে অপেক্ষা করছে। সে তোমার জীবন কানায় কানায় ভরিয়ে দেবে। অর্থ, প্রতিপত্তি, সম্মান, ঘরে যুবতী স্ত্রী— একজন মানুষের এর চেয়ে বেশি আর কী চাই?

    তোমাদের খুব কষ্ট হবে ফারুক। কে জানে কতোদিন পালিয়ে বেড়াতে হয়!

    মফিজের চোখ ভেজা! কন্ঠ ভাঙা ভাঙা বেসুরো। ফারুক কোনো কথা বলে না। তাকে খুব বিষণ্নও মনে হয় না। কী এক সতেজ চিন্তায় সে টান টান হয়ে থাকে। নির্বিকার চোখে সে লঞ্চটার চ’লে যাওয়া দ্যাখে। মফিজ হাত নাড়ে। একটু জোরেই বলে— আবার আসবো, দেখা হবে।

    কিন্তু মফিজ জানে, সে আর আসবে না। মফিজরা কখনো আসে না। আসতে পারে না। তবে ফারুক, নিতাইরা ইতিমধ্যে বুঝতে পারে লড়াইটা তাদের। তাদেরই লড়তে হবে এবং মফিজদের বিরুদ্ধে।

    ১৮ ভাদ্র ১৩৮৬ মিঠেখালি মোংলা

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleরান্না খাদ্য পুষ্টি – সিদ্দিকা কবীর
    Next Article কথায় কথায় রাত হয়ে যায় – পুলক বন্দ্যোপাধ্যায়

    Related Articles

    অসম্পূর্ণ বই

    রান্না খাদ্য পুষ্টি – সিদ্দিকা কবীর

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    শহর খুলনার আদি পর্ব – আবুল কালাম সামসুদ্দিন

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    জালালগীতিকা সমগ্ৰ – যতীন সরকার সম্পাদিত

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    সরস গল্পসমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    January 8, 2026
    অসম্পূর্ণ বই

    অলৌকিক ও রোমাঞ্চ সমগ্র – অজেয় রায় (অসম্পূর্ণ)

    January 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }