Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্বেত পাথরের থালা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প295 Mins Read0
    ⤶ ⤷

    শ্বেত পাথরের থালা – ১৯

    অধ্যায় ১৯

    অফিসে যেটা সবচেয়ে স্বস্তির কারণ সেটা হল বন্দনাকে সবার সঙ্গে বসতে হয় না, অমলেন্দুবাবুর ঘরের আগে একটা ছোট্ট ঘর আছে সেখানেই সে বসে, টাইপিস্ট স্যারার সঙ্গে। এই অফিসের তাবৎ কেরানিকুলের গুঞ্জন তার কানে আসে না। কারুর সঙ্গে সামাজিক মেলামেশার দায়ও তার নেই। অফিস যায়, কাজ করে, বাড়ি চলে আসে। আরেকটা জিনিস ভালো লাগে অমলেন্দুবাবু তাকে এতো সম্মান, এতো সমাদরের চোখে দেখেন, যেন সে তাঁর পি. এ. নয়, বয়সে বড় সহকর্মীর স্ত্রীই।

    প্রথম দু-চার দিন কাজের পর বললেন—‘আপনার অফিসে আসতে বা বাড়ি ফিরতে খুব কষ্ট হয়, না?’

    বন্দনা তখন সদ্য সদ্য অফিসে পৌঁছে রুমাল দিয়ে মুখ মুছছে, বলল—‘না, না, কষ্ট কি? সবারই তো এক অবস্থা!’

    —‘না। না। সবার এক অবস্থা কোথায়? আমি তো দিব্যি গাড়ি করে বাড়ি পৌঁছে যাই। আপনার বাড়ি আমার পথে না পড়লেও খুব ঘুরও নয়, আপনাকে তুলে নেওয়া, নামিয়ে দেওয়া আমি অনায়াসেই করতে পারি। কিন্তু…’

    —‘না, মোটেই ও কাজ করবেন না।’

    —‘করব না। কিন্তু কারণটা আপনি জেনে রাখুন। নিয়মিত এ কাজটি করলেই আপনি অনেকের কোপে পড়বেন। আমি সেটা চাই না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি আপনি কোম্পানি থেকেই কার-লিফট পান।’

    বন্দনা বলল—‘আপনি আমার জন্য কোনও বিশেষ ব্যবস্থার মধ্যে যাবেন না মিঃ ঘোষাল। আমি একেবারে সাধারণ হয়ে থাকলেই স্বস্তি পাব।’

    কিন্তু অফিস থেকে বেরিয়ে বেশির ভাগ দিনই সে ট্রাম-বাস চট করে ধরতে পারে না। বাদুড়-ঝোলা ট্রামে-বাসে ওঠবার সাহস বা দক্ষতা কোনটাই তার নেই। বেশ কয়েক বছর হয়ে গেল, তবুও না।

    টাইপিস্ট মেয়েটি অ্যাংলো ইন্ডিয়ান। সে ধর্মতলায় ব্লকম্যান স্ট্রিটে থাকে। বেশির ভাগ দিনই হাঁটতে হাঁটতে চলে যায়। দিনটা সুন্দর। কিছুক্ষণ ট্রামে ওঠার চেষ্টা করে ব্যর্থ হয়ে বন্দনা হাঁটতে আরম্ভ করল, পার্ক স্ট্রিটে ঢুকে পড়ল। পর পর গাড়ির সার। চলমান। ভেদ করা দুঃসাধ্য। দু দিক থেকে রেস্তোরাঁর আলো জ্বলছে। বন্দনা ভাবল কোথাও ঢুকে একটু চা-টা খেয়ে নেওয়া যাক। তারপর বাস পেলে ধরবে, নয়ত আবার হণ্টন। দু দফায় হাঁটলে বেশি কষ্ট হবে না। কলিদের সঙ্গে সাধারণত স্কাইরুমে বসে সে। পরিচিত বলে স্কাইরুমেই ঢুকে একটু উঁচুর দিকে জায়গা নিয়ে বসল। এদের ডিনারের জন্য টেবিল রেডি করা শুরু হয়ে গেছে। বন্দনার অস্বস্তি শুরু হল। ক্লান্তি এবং ঝোঁকের মাথায় আগে খেয়াল হয়নি, দলবেঁধে যেখানে আসতে ভালো লাগে সেখানে একা-একা ভালো না-ও লাগতে পারে। একটু লক্ষ করলেই বোঝা যায় কেউ এখানে নিছক একা নেই। বিশেষত মেয়েরা। এবং তারা সকলেই ভীষণ সজ্জিত। উগ্র প্রসাধনে, কেশ এবং বেশবিন্যাসে সবাই-ই প্রায় একরকম। এ-দিকে তার আলগা খোঁপা থেকে চুল ছাড়া পেয়ে কপালের ওপর ঘাড়ের ওপর লেপটে আছে। কচি কলাপাতা রঙের এই টাঙাইলটা সে কাল পাট ভেঙেছে। আজকে একবার ইস্ত্রি চালিয়ে নিয়ে পরেছে। একটা শাড়ি সাধারণত দু দিন চালাবার চেষ্টা করে সে। সকালে মুখে যা সামান্য প্রসাধন হয়েছিল, এখন তার আর কিছুই অবশিষ্ট নেই। টিফিন আওয়ারে মেয়েরা মুখ মেরামত করে, টিফিন সেরে যখন আবার সিটে এসে বসে তখন একদম টিপটপ। বন্দনা এসব করে না। সন্ধেবেলায় সে যখন বাড়ি ফেরে, তাকে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত ছাত্রী কিংবা রিসার্চ স্কলারের মতো দেখায়। এখন কেউ হয়ত তার দিকে তাকাচ্ছে না, কিন্তু বন্দনার মনে হল ডানদিকের টেবিলে পুডল-এর মতো চুল, বড় বড় রিং পরা মেয়েটি তার সঙ্গীকে কিছু বলল, তাকেই লক্ষ্য করে। আচ্ছা, এমন কেন হবে? মানুষ কি একা হতে পারে না? মেয়েদের একা একা কোথাও যেতে ইচ্ছা হতে পারে না? এ ধরনের সংস্কার কেন থাকবে? অন্য কোনও দেশে কি আছে? ব্রিটেন অবশ্য খুব রক্ষণশীল। কিন্তু আমেরিকা? সেখানে হয়ত আবহাওয়া সম্পূর্ণ অন্য রকম। কেউ কারুর তোয়াক্কা করে না। ফর্মালিটির বালাই নেই। এই মুহূর্তে বন্দনার মনে হল তার আমেরিকার নাগরিক হওয়া উচিত ছিল। স্টুয়ার্ড এসে দাঁড়িয়েছে। মুখ তুলে বন্দনা অবাক হয়ে গেল। স্টুয়ার্ড নয়, যোগীন্দরেরই একজন অফিসার। হাতজোড় করে বললেন—‘বসতে পারি?’

    —‘নিশ্চয়ই’—বন্দনা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। সামান্যই আলাপ ভদ্রলোকের সঙ্গে, কিন্তু আজ উনি বন্দনাকে বাঁচিয়ে দিয়েছেন।

    —‘আপনি কি কারুর অপেক্ষা করছিলেন?’

    —‘উঁহু।’

    —‘তা হলে?’

    —‘এমনি। ক্লান্ত লাগল, ঢুকে পড়লাম।’

    ভরাট গলায় একটি মেয়ে গান ধরেছে। হাঁটু ভেঙে তাল দিচ্ছে, আর গাইছে ‘হোয়েন আই ওয়াজ আ ব্যাচেলর, ব্যাচেলর, ব্যাচেলর গাই।’ অ্যাকর্ডিয়ন বাজছে সঙ্গে সঙ্গে।

    ভদ্রলোক বললেন—‘আমার নাম অনুপম সোম, জানেন তো?’

    —‘কি আশ্চর্য! জানব না কেন?’

    —‘না জানতেও পারেন। লোকে বলে আপনি অমলেন্দু ঘোষাল আর স্যারা মার্শ্যাল ছাড়া আর কাউকে চেনেন না।’

    বন্দনা হাসিমুখে চুপ করে রইল। এ সম্বন্ধে তার বক্তব্য কিছু নেই। সত্যিই! মুখ-চেনা, আর সামান্য সৌজন্য বিনিময়—এর বেশি নিকটত্ব তার কারো সঙ্গে হয়নি, হবেও না, কারণ এ ব্যাপারে তার উৎসাহ কম।

    অনুপম খুব অল্পবয়স্ক নয়। কিন্তু ধরনটার মধ্যে ভারিক্কি ভাব নেই একেবারেই। সামান্য একটু বিদ্রূপের ভাব সব সময়েই যেন মিশে থাকে তার ব্যবহারে। যেন সে সবাইকার ব্যাপারেই খুব মজা পাচ্ছে।

    —‘একলা একলা হঠাৎ স্কাইরুমে?’

    বন্দনা বলল—‘আচ্ছা, আমার প্রশ্নটার জবাব দিন আগে— একলা নয়ই বা কেন? আপনি তো একলাই এসেছেন? আমিই বা না আসব কেন?’

    অনুপম টানটান হয়ে বসে বলল—‘আমি তা হলে ঠিকই ধরেছি।’

    —‘কি ঠিক ধরেছেন?’

    —‘আপনি একজন রেবেল, বিদ্রোহিণী।’

    বন্দনা মৃদু হেসে বলল— ‘সামান্য এই কারণে কি কেউ বিদ্রোহিণী নাম পেতে পারে?’

    —‘সে যাই হোক, আমি নিজেও খুব আনকনভেনশন্যাল।’

    এবার সত্যি সত্যিই স্টুয়ার্ড এসে দাঁড়িয়েছে। বন্দনা কিছু বলতে যেতেই তাঁকে থামিয়ে দিয়ে অনুপম সোম খাবারের অর্ডার দিয়ে দিল। বন্দনা জোরাজুরি করতে পারে না। বলল— ‘আপনি একটুও আনকনভেনশন্যাল নন।’

    —‘না, না। এ ব্যাপারে আমি একদম কনভেনশন্যাল। অন্যান্য ব্যাপারে সৃষ্টিছাড়া। যেমন ধরুন আমি থাকি সম্পূর্ণ একা। আমার মা, ভাই, বোন সবাই থাকেন চেতলায়। আমি রাসেল স্ট্রিটে ফ্ল্যাট নিয়ে একা থাকি। কেন জানেন?’ বন্দনা মাথা নাড়ল। সে জানে না। জানতে চায়ও না খুব। কিন্তু সসামের বলার আগ্রহ খুব বেশি।

    সোম বলল—‘আমি বিশ্বাস করি প্রাপ্তবয়স্ক, ম্যাচিওর যুবকের একা থাকাই উচিত। অবশ্য আমার মা মাঝে মাঝে এসে থাকেন কিন্তু টিকতে পারেন না।’

    —‘কেন?’

    —‘মা বলেন—আমার আট বাই দশ ঘর আর চার ফুটের বারান্দায় নাকি তাঁর দম বন্ধ হয়ে আসছে। অথচ দেখুন মায়ের চেতলার বাড়িতে গেলে, বিরাট উঠোন, বাগান, উঁচু সিলিংওয়ালা ঘর, দালানের মধ্যেই আমার কেমন স্টাফি লাগে।’

    —‘আপনি কি কোনও সময়ে হস্টেলে থেকে পড়াশোনা করেছেন?’ বন্দনা বলল।

    —‘কোনও সময়ে মানে? অল মাই লাইফ। স্কুলে, কলেজে, বরাবর। আপনি খুব ধরেছেন তো!’

    বন্দনা বলল—‘হস্টেলে থাকলে ওই রকম একটু…’

    —‘স্বার্থপর হয়ে যায় লোকে, না!’

    —‘তা ঠিক নয়।’

    —‘আরে আমার মা তো তাই বলে থাকেন, আমার বাড়ির ওপর টান নেই, আমি—মা একটা কথা ব্যবহার করেন ‘একালষেঁড়ে।’ আসলে কি জানেন আমি খুব আত্মনির্ভর। বাড়িতে গিয়ে যদি দেখি আমার ছোট ভাই মা-কে বলছে ‘এক গ্লাস জল দাও তো’, বা বোনকে বলছে— ‘আমার শার্টটা কেচে দিস।’ কিংবা সন্ধে পার হলেই দেখি মা বোনকে নিয়ে ঘরে ঘরে বিছানা করছে, মশারি খাটাচ্ছে, আমার, ভাইয়ের সবার, তখন সত্যিই আমার কেমন দমবন্ধ হয়ে আসে।’

    —‘এখানে আপনি সব নিজের হাতে করেন?’

    —‘এভরিথিং। একজন হেল্পিং হ্যান্ড আছে, কিন্তু সে আমার ব্যক্তিগত কাজ কিছু করে না।’

    —‘বাঃ, বন্দনা খুশির সুরে বলল, তারপর বলল নিশ্চয়ই রেস্টুরেন্ট থেকেই রাতের খাওয়া সেরে যাবেন।’

    —‘একজ্যাক্টলি।’

    —‘এটাও আপনার সেলফ হেল্পের অঙ্গ তো?’

    খুব খানিকটা হাসল অনুপম সোম।

    —‘ভালো বলেছেন।’

    বন্দনার কফি প্রায় শেষ হয়ে গিয়েছিল। বলল— ‘এবার আমি উঠি আপনি বসুন। ডিনার সারবেন তো?’

    অনুপম সোম বলল—‘আপনারই বা সারতে আপত্তি কি?’

    —‘তা হয় না, আমি সামান্য একটু রিল্যাক্স করতে এসেছিলুম। বাড়িতে ফেরার একটা সময় আছে আমার, সেটা পার হয়ে গেলে ছেলে খুব অস্থির হবে।’

    —‘ছেলে? কত বড় ছেলে আপনার?’

    —‘বছর পনের হবে।’

    —‘আর কে আছেন বাড়িতে?’ অনুপম যেমন নিজের বৃত্তান্তও গলগল করে বলে যেতে পারে, অন্যের ব্যাপারে কৌতূহল প্রকাশেও তার কোনও দ্বিধা নেই।

    —‘আর কে থাকবেন?’

    —‘কিছু মনে করবেন না। আমার কৌতূহল খারাপ লাগলে না হয় না-ই উত্তর দিলেন। আপনার ছেলের পিতৃকুলের বা মাতৃকুলের কেউ, মানে আপনি কোথায় থাকেন? পিত্রালয়ে না শ্বশুরালয়ে?’

    বন্দনা একটু বিরক্ত হচ্ছিল, বলল—‘আমি ছেলেকে নিয়ে একাই থাকি।’

    —‘ইস্‌’। অনুপম সোম খুব অপরাধীর মতো উঠে দাঁড়াল। ‘চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি।’

    —‘আপনাকে পৌঁছতে হবে না। এখন বাস-ট্রামের ভিড় কমে গেছে, আমি অনায়াসেই চলে যেতে পারব।’

    —‘তা হয় না, মিসেস ভট্টাচারিয়া। আমার সঙ্গে গাড়ি রয়েছে। এভাবে আপনাকে ছেড়ে দিতে আমি মোটেই রাজি নই।’

    —‘আপনার তো খাওয়ার কথা ছিল।’

    —‘ওটা কোনও সমস্যা নয় মিসেস ভট্টাচারিয়া। বলছিলাম না আমি খুব ইন্ডিপেন্ডেন্ট! আই ক্যান ফিক্স মাইসেলফ এ স্যান্ডউইচ। ইচ্ছে হলে খিচুড়ি আর ওমলেট বানিয়ে নিতে পারি। ওসব আমার কাছে কিছুই না। আপনি ভাববেন না। চলুন।’

    বন্দনা কোনও ব্যাপারে বেশি জোরাজুরি করতে পারে না। অনুপম গাড়ির পেছনের দরজা খুলে দিলে সে উঠে বসল। হরিশ মুখার্জি রোডে বাঁক নিয়ে সোম বলল—‘আপনার পুত্রের সঙ্গে আলাপ করে আসব।’

    —‘বেশ তো।’

    বন্দনার মনে হল, সেটাই ভালো। ভদ্রলোক গাড়ি নিয়ে তাকে দরজার কাছে ছেড়ে দিয়ে চলে গেলে সেটা কোনরকমেই ভালো দেখাবে না। গোটা পাড়ায় একমাত্র চাকুরে মেয়ে সে-ই। কারো সঙ্গে বিশেষ মেলামেশাও নেই। কি দরকার লোকের মুখে কথা জুগিয়ে।

    রূপের সঙ্গে দারুণ আলাপ জমাল অনুপম। দেখা গেল সে ফটোগ্রাফি, ক্রিকেট, টেনিস এবং ছবি-আঁকা সম্পর্কেও কিছু জানে। রূপের ছবিগুলো দেখল একটার পর একটা। বলল—‘তোমার ধরনটা চাইনিজ। তুমি ইমপ্রেশনিজমের দিকে যেও না। ডেকোরেটিভ আর্ট তোমার হাতে ভীষণ ভালো আসবে। মিসেস ভট্টাচারিয়া, আপনার ছেলের ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।’

    রূপের মুখ জ্বলজ্বল করছে। অল্প অল্প নরম গোঁফ গজিয়েছে ছেলের। চোখে নবীন চশমা। বন্দনার মনটা হাল্কা লাগল। বলল, ‘যদিও জানি, আপনি একদম ইন্ডিপেন্ডেন্ট, তবু আজ আপনার রান্না যখন করেই ফেলেছি, ব্রত ভেঙে খেয়ে যান।’

    লাফিয়ে উঠে দাঁড়াল সোম। খুব অপ্রস্তুত। ‘ইস্ নটা বাজছে, খেয়াল করিনি। আমি মোটেই খেয়ে যাব না।’

    বন্দনা বলল—‘আপনাকে অত কিন্তু-কিন্তু করতে হবে না, আমি টেবিলে খাবার দিয়েছি। আসুন। রূপু আয়।’

    রূপ বলল—‘আসুন কাকু। আপনি বুঝি নিজে রান্না করে খান?’

    তিনজনে খেতে খেতে অনুপম খুব খুশি হয়ে বলল—‘ইন্ডিপেন্ডেন্ট একশবার। তবে মাঝে মাঝে এরকম হয়ে গেলে মন্দ লাগে না, কি বলো অভিরূপ?’

    যেন অভিরূপের সঙ্গে তার আজন্মকাল চেনা। বাইরে থেকে দেখতে খুব কেতাদুরস্ত, উন্নাসিক মনে হলেও আসলে মানুষটি খুব ঘরোয়া এবং যতই যা-ই বলুক, এত বকবক করা দেখে মনে হয় ও একলা থাকে কি করে? রূপ অনেকদিন কারো সঙ্গে আলাপ করে এত খুশি হয়নি।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তরসাধক – বাণী বসু
    Next Article অষ্টম গর্ভ – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }