Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্বেত পাথরের থালা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প295 Mins Read0
    ⤶ ⤷

    শ্বেত পাথরের থালা – ২১

    অধ্যায় ২১

    বাইরে গাড়ি দাঁড়াবার আওয়াজ হল। রূপুকে কি কেউ গাড়ি করে পৌঁছে দিয়ে গেল! বন্দনার বুকের ভেতরটা আনন্দে লাফিয়ে উঠল। যাক তাহলে আর দুশ্চিন্তায় রাত ভোর করতে হবে না। বন্দনা তাড়াতাড়ি নিচে নেমে গিয়ে দরজা খুলে দিল।

    অনুপম সোম বলল—‘ঘাবড়াবার কিচ্ছু নেই। আমি দেখছি কি করা যায়।’

    বন্দনা বলল—‘ইস্‌স্ আপনি শুধু শুধু কষ্ট করলেন। এইমাত্র ও পাশের বাড়িতে ফোন করেছিল, খবর পেয়েছি।’

    —‘তাই নাকি? দেখছেন তো আপনারা অযথা ভাবেন!’ অনুপমের গলায় স্বস্তি।

    —‘আপনার মুখ কিন্তু এখনও খুব শুকনো দেখাচ্ছে। কোথায় গেছে ও?’ ওপরে এসে বসতে বসতে বলল অনুপম।

    বন্দনা বলল।

    —‘তার মানে ও মিডনাইটের আগে ফিরছে না, নিশ্চয় বন্ধু বান্ধবের সঙ্গে। ততক্ষণ অব্দি আপনি কি হত্যে দিয়ে পড়ে থাকবেন নাকি?’

    বন্দনা হেসে বলল—‘অত কাতর দেখাচ্ছে আমাকে?’

    —‘আরও বেশি দেখাচ্ছে। যদিও মুখে হাসি টানার চেষ্টা করছেন। আপনার প্রয়াস প্রশংসনীয়। কিন্তু সফল হচ্ছেন না।’

    অনুপম নিচু হয়ে জুতোর ফিতে খুলতে লাগল। জুতো মোজা খুলে চেয়ারের তলায় ঢুকিয়ে সে টান-টান হয়ে উঠে দাঁড়াল।

    বলল—‘এমন অসময়ে ডাকলেন যে সবে রান্নাটা আরম্ভ করেছিলাম, চলে আসতে হল।’

    বন্দনা খুব লজ্জিত হয়ে বলল—‘ছি, ছি, রূপের ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনাকে খবরটা দিয়ে দিতুম, আপনার এরকম হয়রানি হত না।’

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    গল্প, কবিতা
    পিডিএফ
    ডিকশনারি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    গ্রন্থাগার
    বই পড়ুন
    অনলাইনে বই
    রেসিপি বই
    Library

    অনুপম বলল—‘আপনার আক্কেল বলে কিচ্ছু নেই। কাজেই আমার তো হয়রানি হবেই। অফিস থেকে আজ ফাইল বয়ে আনতে হয়েছে একগাদা। প্রচুর কাজ। লিট্‌র‍্যালি নাওয়া-খাওয়ার সময় ছিল না। এরই মধ্যে বিচারবিবেচনাহীন আপনার ফোন।’ বলে অনুপম মিটিমিটি হাসতে লাগল।

    বন্দনা বলল—‘যতই ঠাট্টা করুন, কথাগুলো সত্যিই বলছেন। আপনার ভীষণ খিদে পেয়েছে আমি বুঝতে পারছি। দাঁড়ান দেখি কি আছে, যা আছে তাই খেতে হবে কিন্তু।’

    সোম বলল—‘যেমন কপাল!’

    রান্নাঘরে মিটসেফে জলে বসানো আছে রাত্রের খাবার তার আর রূপের মতো। কৌটোতে রুটি। বার করে খুব অপ্রস্তুতে পড়ে গেল বন্দনা। সকালে অন্ন তেলাপিয়া মাছ এনেছিল তাই দিয়ে কি একটা তরকারি রেঁধে রেখেছে। তাদের মা আর ছেলের মতো। তাদের এই দিয়েই খাওয়া হয়ে যায়। কিন্তু এ কি বাইরের লোককে দেওয়া যায়! বিশেষত অনুপম সোমের মতো সাহেব লোককে, যে স্কাইরুমে ডিনার সারে!

    আরও দেখুন
    বইয়ের
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    লাইব্রেরি
    বই পড়ুন
    নতুন বই
    গ্রন্থাগার
    উপন্যাস সংগ্রহ
    ডিজিটাল বই
    বাংলা হস্তলিপি কুইল
    রেসিপি বই

    পেছনে ফিরতে সোমের সঙ্গে প্রায় ধাক্কা লেগে গেল বন্দনার।

    —‘কি দেখছেন?’ মজার গলায় বলল সোম—‘অতিথিকে এসব দেওয়া যায় কি না?’ বন্দনা খুব চমকে গিয়েছিল। অনুপম সোমের গতি খুব দ্রুত। তার সঙ্গে তাল রাখা শক্ত। ভাবলেশহীন প্রোফেশন্যাল মুখে ঘোষাল সাহেবের সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া থেকে লাফিয়ে স্কাইরুমের আলাপ, সেখান থেকে আরেক লাফে নন্দন রোডের বাড়ি, রূপের সঙ্গে এত ঘনিষ্ঠতা যে প্রায়ই স্কুল ফেরত ওকে নিয়ে এখানে সেখানে খাওয়াচ্ছে। বাড়িতেও আসে প্রায়ই। রূপকে বলে—‘মাস্টার তুমি পড়াশোনা করো, ততক্ষণ তোমার মায়ের সঙ্গে একটু গল্প করি।’ আর আজ একটা বড় লাফে রান্নাঘর।

    বন্দনা আস্তে আস্তে বলল—‘সত্যি তাই ভাবছিলুম। দেখুন তো, এসব কি আপনি খেতে পারবেন? আমি বরং একটু লুচি-টুচি করি।’

    সোম বলল—‘কি মাছ? তেলাপিয়া? ওরে বাবা ওই আমেরিকান কই খেলে নির্ঘাত আমার অ্যালার্জি। দেখি তো আপনার ভাঁড়ারে আর কি আছে?’

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা অডিওবুক
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    গ্রন্থাগার
    স্বাস্থ্য টিপস
    নতুন বই
    বইয়ের

    বন্দনা বলল—‘ঠাট্টা করছেন? আপনি বাইরে গিয়ে বসুন, আমি দেখি কি করতে পারি।’

    সোম বলল—‘উঃ কি ফাস্‌ করতে পারেন আপনারা মেয়েরা। শুনুন এসব আমি খেতে পারব না তা নয়, আমি জেলিফিশ পর্যন্ত খেতে পারি, অক্টোপাস-ভাজা কত খেয়েছি, ওটা কোনও কথা নয়, কিন্তু একটা প্রস্তাব করছি, সেটা যদি রাখেন, তো খাব, নইলে আজ আমার নো মীল ডে।’

    —‘কি প্রস্তাব? আপনি আচ্ছা ছেলেমানুষ তো?’

    অনুপমের চোখ খুশিতে চকচক করছে। বলল—‘আমার গাড়িতে একটা টিফিন ক্যারিয়ার আছে। আপনি যখন ফোন করলেন, তখন আসলে আমি রাঁধছিলাম। কি মনে হল যা রেঁধেছি সব পুরে নিয়ে এসেছি। আপনি যদি খান তো আপনার তেলাপিয়া আর আমার সুইটসাওয়ার প্রন আমরা দুজনেই খাব। নানরুটি নিয়ে এসেছি কোয়ালিটি থেকে।’

    বন্দনা বলল—‘প্লীজ অনুপমবাবু আমার ছেলে না খেয়ে আছে। আমি কি করে …’

    আরও দেখুন
    অনলাইন বুকস্টোর
    বইয়ের
    লাইব্রেরি
    রেসিপি বই
    বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    উপন্যাস সংগ্রহ
    Library
    বাংলা গানের লিরিক্স বই
    PDF

    —‘দেখুন মশাই আপনার ছেলে না খেয়ে নেই, শ্মশানযাত্রা আমরাও করেছি, ওরা খুব ভালো করে খেয়ে নিয়ে তবে বেরোবে। আপনার কোনও ভয় নেই। তাছাড়া অভিরূপের ভাগ আমরা রেখে দেব। আমি কিরকম রাঁধুনি একটু চেখেই দেখুন!’

    খেতে খেতে বন্দনা বলল—‘এ কক্ষনো আপনি করেননি অনুপমবাবু।’

    —‘কেন?’

    —‘একেবারে রেস্তোরাঁর মতো হয়েছে যে!’

    —‘আরে বাবা আমার কাছে চাইনীজ কুকবুক আছে। এই সব রান্নাগুলো দেশী ঘন্ট চচ্চড়ির চেয়ে অনেক অনেক সোজা। আমি এগুলোই করি। হগ মার্কেট থেকে ছাড়ানো চিংড়ি প্যাকেটে করে নিয়ে এলাম। চটপট সস্ দিয়ে তৈরি হয়ে গেল রান্না। দেখুন বন্দনা ভট্টাচার্য, একবছর হতে চলল আমার সঙ্গে মিশছেন, কিন্তু এখনও বোঝেননি আমি একজন কি দারুণ এলিজিব্‌ল ব্যাচেলর। এমনকি রেঁধে পর্যন্ত অর্ধাঙ্গিনীকে সাহায্য করতে পারি।’

    আরও দেখুন
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা রান্নার রেসিপি বই
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    অনলাইন বুকস্টোর
    গল্প, কবিতা
    বই
    Library

    বন্দনা হেসে বলল—‘কে বললে বুঝিনি! আমার হাতে পাত্রী থাকলে আগেই আপনার দুঃখ ঘোচাবার চেষ্টা করতুম। দুঃখের বিষয় হাতে তেমন এলিজিব্‌ল কেউ নেই।’

    সোম বলল—‘সত্যি নেই? ঠাট্টা করছেন?’

    বন্দনার খাওয়া হয়ে গিয়েছিল, সোমেরও প্রায় শেষ। বন্দনা আস্তে আস্তে প্লেট তুলতে তুলতে বলল—‘সত্যি নেই। ঘটকালি কখনও করিওনি। তবে আপনার যদি খুব সঙ্গিন অবস্থা হয় তো খোঁজ করতে পারি।’

    সোম বলল—‘আমার অবস্থা খুব সঙ্গিন, ঠিকই ধরেছেন। আচ্ছা ক্যামাক স্ট্রিটে নিজস্ব ফ্ল্যাট, কোম্পানি দিয়েছে। আপনি একদিনও গেলেন না। কিন্তু বাসস্থানটা আমার নেহাত খারাপ নয়। গাড়িটা আমার নিজস্ব, কোম্পানি তেলের খরচ দেয়। চেতলার বাড়ি দশ কাঠার ওপর। তাছাড়াও তারকেশ্বরের দিকে জমি-জমা আছে। এ সব কিছুরই হাফ আমার। ইকনমিক্স নিয়ে এম এ পাস করেছি। ফার্স্টক্লাসটা মিস করেছিলাম জনৈক প্রোফেসরের কৃপায়। যাই হোক, লন্ডন স্কুল অফ ইকনমিক্স ঘুরে এসেছি। ম্যানেজমেন্টের কিছু বিদেশী ট্রেনিংও আছে। বয়স পঁয়ত্রিশ বছর, সাত মাস, তিন দিন, সাড়ে পাঁচ ঘণ্টা। বলুন খারাপ?’

    আরও দেখুন
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বই
    বইয়ের
    PDF
    লেখকের বই
    কৌতুক সংগ্রহ
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    রেসিপি বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি

    —‘কে বলেছে খারাপ?’

    —‘তবু তো আপনার পছন্দ হচ্ছে না।’

    —‘বলছি তো এবার দেখব।’

    —‘মিসেস ভট্টাচার্য, আপনি আমার সঙ্গে আর কতক্ষণ ঠাট্টা করবেন?’ হঠাৎ খুব গম্ভীর হয়ে সোম বলল।

    —‘ঠাট্টার কি হল?’

    —‘আমি তখন থেকে আপনার কাছে একটা ভদ্র বিধিসম্মত স্টাইলে বিবাহের প্রস্তাব রাখবার চেষ্টা করে যাচ্ছি। আর আপনি ক্রমাগত সেটা পাশ কাটিয়ে যাচ্ছেন।’

    বন্দনা আপাদমস্তক চমকে উঠল। মুখ পাংশুবর্ণ। গলা শুকিয়ে গেছে। সে কোনও কথাই বলতে পারল না।

    আরও দেখুন
    বাংলা রান্নার রেসিপি বই
    নতুন বই
    ডিজিটাল বই
    অনলাইন বুকস্টোর
    কৌতুক সংগ্রহ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য
    লাইব্রেরি
    Library

    সোম উঠে গিয়ে হাত মুখ ধুয়ে এল। বন্দনা তখনও এঁটো হাতে টেবিলের গোছানো বাসনের সামনে বসে আছে।

    —‘ও কি আপনি ওরকম পাথরের মতো হয়ে গেলেন কেন?’ সোম আশ্চর্য হয়ে বলল।

    বন্দনা নিঃশ্বাস ফেলে বলল—‘আপনি বানিয়ে দিলেন বলে।’

    —‘আমি বানিয়ে দিলাম! কেন, আপনি কি আপনার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু বলে বিশ্বাস করেননি? নইলে কি বিপদের সময়ে সর্বাগ্রে আমার কথাই আপনার মনে পড়ত?’

    —‘নিশ্চয়ই বিশ্বাস করেছি, অনুপমবাবু। আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু নিশ্চয়ই। কিন্তু আপনি এ প্রস্তাব আমাকে দিতে পারেন, আমি স্বপ্নেও আশঙ্কা করিনি। এ কি আপনার তামাশা না নাটক করার প্রবৃত্তি আমি এখনও বুঝে উঠতেই পারছি না।’

    —‘সত্যি আশ্চর্য! অথচ বন্দনা, আমি এই একবছর ধরে আপনার যতটা কাছে এগিয়েছি, আমার মনে হয়েছে, আপনিও ততটাই এগিয়েছেন।’

    আরও দেখুন
    Library
    ডিকশনারি
    বইয়ের তালিকা
    বইয়ের
    বাংলা অডিওবুক
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    বাংলা গানের লিরিক্স বই
    গল্প, কবিতা

    —‘কেন আপনার এ কথা মনে হল জানি না। আমরা মেয়েরা কি কোনও অনাত্মীয় পুরুষমানুষের সঙ্গে সহজভাবে কথা বলতেও পারব না! যাই হোক আমি এসব কথা একেবারেই ভাবিনি। আমি বিবাহিত। বিবাহিতের কাছে বিয়ের প্রস্তাব…’

    —‘ছিলেন। বিবাহিত ছিলেন। কিন্তু এখন নেই।’

    —‘এখনও আছি। এখনও আমি অভিমন্যু ভট্টাচার্যের স্ত্রী।’

    —‘বন্দনা, প্লীজ ডোন্ট ডিসীভ ইয়োরসেল্‌ফ, ইউ ডোন্ট লিভ লাইক এনিবডিজ উইডো। ইউ আর ফ্রি, অ্যান্ড ফ্রি টু রিম্যারি ফর লাভ।’

    —‘আপনি এই সিদ্ধান্তে কি করে এলেন?’

    —‘কি আশ্চর্য, এটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। তোমাকে দেখে অবিবাহিত কুমারী মেয়ে মনে হবে, তোমার অতবড় ছেলে আছে এ কথা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না। অসম্ভব তোমাকে কারো উইডো ভাবা।’

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    গ্রন্থাগার
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা সাহিত্য
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা কৌতুক বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম

    —‘আপনি আমাকে ক্রমাগত অপমান করে চলেছেন অনুপমবাবু।’

    —‘অপমান? কোথায়? কখন?’

    ‘আপনি তো এটাই বলতে চাইছেন যেহেতু আমি রঙিন শাড়ি পরি, যেহেতু খাওয়া-দাওয়ায় কট্টর বৈধব্য পালন করি না। সেহেতু আমার মৃত স্বামীর প্রতি আমার আর কোনও অনুভূতি থাকতে পারে না। আপনি সোজাসুজিই বলেছেন আমি আপনার দিকে এগিয়েছি। এটা অপমান ছাড়া কি? আপনাকে সহসা তুমি বলবার অধিকারও আমি দিইনি। আপনি কি মনে করেছেন বৈধব্যের কুসংস্কারগুলো পালন করি না বলে, আমি সস্তা হয়ে গেছি, আমার সঙ্গে যা খুশি ব্যবহার করা চলে? সম্পত্তি, ডিগ্রি, চাকরির লোভ দেখিয়ে আমাকে কিনে নেওয়া চলে?’

    অনুপম সোমের মুখ দফায় দফায় ফ্যাকাশে হচ্ছে। বন্দনা যত উত্তেজিত, সে তত পাংশু। নিস্তেজ। সে খুব মিনতির সুরে বলল— ‘মিসেস ভট্টাচার্য, আমি আপনাকে অপমান করতে পারি না। পারি না। আপনি এ কথায় এতো আঘাত পাবেন আমি বুঝতে পারিনি। আমি আপনাকে, আমি আপনার… নাঃ…’

    আরও দেখুন
    বই পড়ুন
    বাংলা বই
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা হস্তলিপি কুইল
    বাংলা সাহিত্য
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ডিজিটাল বই

    ‘ঠিক আছে। আপনি দয়া করে এবার চলে যান। আমি আপনার কাছ থেকে আর কোনও কথাই শুনতে চাই না।’

    অনুপম বলল, ‘আমি চলে যাচ্ছি নিশ্চয়ই। কিন্তু আপনি দয়া করে আপনার ধারণাটা ফিরিয়ে নিন। আপনাকে আমি সংসারের বিরুদ্ধে বিদ্রোহিণী বলে জানি। শ্রদ্ধা করি। আপনার সমস্ত আচার আচরণ, ব্যক্তিত্ব আমাকে প্রবলভাবে আকর্ষণ করে, আপনি আমায় ভুল বুঝলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না।’

    নিচ থেকে প্রবল শব্দে কড়া-নাড়ার আওয়াজে দুজনেরই সম্বিত ফিরে এল। অনুপম ব্যস্ত হয়ে নিচে গিয়ে দরজা খুলে দিল, রূপ।

    অনুপম বলল—‘এসো মাস্টার! দেখ গিয়ে তোমার মা ভীষণ উদ্বিগ্ন হয়ে আমাকে ফোন করেছিলেন, এখনও বোধহয় কান্নাকাটি করছেন। আমি চলি।’

    বন্দনা দালানের ওপর একটা পাথরের পুতুলের মতো দাঁড়িয়েছিল। রূপকে আসতে দেখেই তার চোখ গলতে আরম্ভ করল। রূপ বলল—‘আচ্ছা মা, তুমি কি বলো তো? ফোন করে দিয়েছিলাম তো! আবার কান্নাকাটি করছ কেন?’

    আরও দেখুন
    Books
    বই
    বাংলা সাহিত্যের কোর্স
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    রেসিপি বই
    বই পড়ুন
    নতুন বই
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    লেখকের বই

    বন্দনা বোজা গলায় বলল, ‘রূপু, তুই আমার একমাত্র। অন্যদের অনেক আছে। আমার আর কেউ নেই। অন্য যে শ্মশানে যায় যাক। তুই শ্মশানের সংস্রবে যাবি না। আমার বুক ধড়ফড় করে। তুই আমাকে না জিজ্ঞেস করে কক্ষনো এমন করে যাসনি।’

    রূপ অসন্তুষ্ট গলায় বলল— ‘সুবীর, আদিনাথ, জীবেশ, তপন সব্বাই এসে ডাকল। মিঃ মল্লিক হঠাৎ অজ্ঞান হয়ে গেছেন, আমি যাব না? মাস্টারমশাইয়ের আত্মীয়স্বজন কেউ এখানে নেই। আচ্ছা মা, তুমি এরকম আনরিজিনেবল হলে কি করে চলবে? সব্বাই এখনও কেওড়াতলায় রয়েছে, আমি শেষ পর্যন্ত তোমার কথা ভেবেই এগারোটা বাজছে দেখে ফিরে এলাম। খারাপ লাগল খুব। কিন্তু তোমায় তো জানি। এরকম করো না। ও কি ওরকম কাঁদছ কেন?’

    রূপ কাছে এসে দাঁড়াল অপরাধীর মতো। তার মুখে এখনও অসন্তোষ।

    বন্দনা চোখের জল মুছে বলল— ‘তুই খাবি তো? শোন আগে জামা-কাপড়গুলো ছেড়ে আয়, বালতিতে ভিজিয়ে রাখ। স্নান কর, আমি একটু গরমজল করে দিচ্ছি।’

    রূপ গোঁজ হয়ে বলল— ‘চান করার কি আছে? ইনফেকশাস ডিজিজ নয় কিছু নয়, স্ট্রোক। আমি জামাকাপড় ছেড়ে নিচ্ছি। খাব না, বন্ধুরা প্রচুর খাইয়ে দিয়েছে। বডি নামিয়ে কতক্ষণ ওয়েট করতে হয় জানো না তো! আমরা তো সব পালা করে গিয়ে রেস্টুরেন্টে খেয়ে এলাম। ওকি! অনুপমকাকুর জুতো মোজা পড়ে রয়েছে যে! কি কাণ্ড। তুমি একেক সময়ে এমন করো না!’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তরসাধক – বাণী বসু
    Next Article অষ্টম গর্ভ – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }