Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্বেত পাথরের থালা – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প295 Mins Read0
    ⤶ ⤷

    শ্বেত পাথরের থালা – ৩১

    অধ্যায় ৩১

    সোমবার দিন সকাল সাড়ে ন’টা নাগাদ যোগীন্দর অ্যান্ড যোগীন্দরের ম্যানেজিং ডিরেক্টর অমলেন্দু ঘোষাল অবাক হয়ে দেখলেন এক অদ্ভুতদর্শন মহিলা তাঁর ঘরে ঢুকছেন। এবড়ো-খেবড়ো চুল কাটা। নতুন মিলের থান পরনে, সাদা ব্লাউজ। নতুন কাপড়ের রঙের সঙ্গে পুরনো ব্লাউজের রঙে মিল খায়নি বলে খুব অদ্ভুত দেখাচ্ছে। মহিলা সম্পূর্ণ নিরাভরণ। ইনি কে? কি চান? কোনও ভদ্রবংশের মহিলা ভিক্ষা চাইতে এসেছেন? ঢুকলেন কী করে? তাঁর ব্যক্তিগত বেয়ারা রতন কী করছে? মুখ ফসকে কিছু বলে ফেলবার আগেই ঘোষাল আরও অবাক হয়ে দেখলেন ভদ্রমহিলা তাঁর ফাইল ক্যাবিনেটে চাবি লাগাচ্ছেন এবং ঘোষাল তক্ষুনি চিনতে পারলেন মহিলা তাঁরই ব্যক্তিগত সচিব মিসেস বন্দনা ভট্টাচার্য।

    আর্তনাদ করে উঠলেন ঘোষাল—‘একি মিসেস ভট্টাচারিয়া! একি করেছেন? এভাবে এখানে একি? চুল কেটেছেন এভাবে?’ একজোড়া কাচের মতো চোখ ঘোষালের মুখের ওপর স্থির হল। বন্দনা ভট্টাচার্য বললেন—‘কেন মিঃ ঘোষাল, জানেন না এই তো আমার ইউনিফর্ম!’

    অমলেন্দু দেখলেন বন্দনা বিকারগ্রস্তের মতো ঠকঠক করে কাঁপছেন; ভেতরের কি এক দুরন্ত আবেগে, আক্ষেপে, কান্নায় যা তিনি কিছুতেই প্রকাশও করতে পারছেন না। ঘোষাল তাড়াতাড়ি উঠলেন, দু হাতে বন্দনাকে ধরে চেয়ারে বসিয়ে দিলেন। কলিংবেলের দিকে হাত যাচ্ছিল, বন্দনা প্রাণপণে তাঁর হাত চেপে ধরলেন, অস্ফুটে বললেন—‘এখন কাউকে ডাকতে পারবেন না, আজ আমি আপনার কাছে রেজিগনেশন দিয়ে যাচ্ছি।’

    —‘রেজিগনেশন? বউদি! কেন!’ ঘোষাল চমকে উঠেছেন।

    —‘আমি পারছি না। এভাবে চাকরি করতে পারব না, দাদা, আমার মাথা আর কাজ করবে না, করছে না…।’

    ঘোষাল বললেন—‘শুনুন, আমার কথা শুনুন, বউদি! কি হল? আপনি তো শ্বশুরবাড়িতে থাকেন না! কে, কে তাহলে আপনাকে এতো কষ্ট দিল! ছিঃ!’

    বন্দনার মুখচোখ চুরমার হয়ে ভেঙে যাচ্ছে। সে টেবিলের ওপর মাথা রেখে ফুলে ফুলে উঠছে।

    স্যারা এসে গেছে। তাকে কিছু নির্দেশ দিয়ে ঘোষাল বন্দনাকে বললেন—‘চলুন, বউদি, আজ আপনাকে একটা জায়গায় নিয়ে যাই।’ স্যারার বিস্মিত চোখ। অফিসে এখনও খুব কম লোক এসেছে, তাদেরও বিমূঢ় দৃষ্টির সামনে দিয়ে ঘোষাল বন্দনাকে নিয়ে বেরিয়ে এলেন।

    আরও দেখুন
    Library
    ডিজিটাল বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    বুক শেল্ফ
    বই
    বই পড়ুন
    রেসিপি বই
    বই ডাউনলোড
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    স্বাস্থ্য টিপস

    ভি আই পি রোড দিয়ে তাঁর গাড়ি ছুটছে। অমলেন্দু পেছনে তাকাচ্ছেন না, যেন তিনি জানেন না পেছনে বসা মানুষটি মুখ ঢেকে কাঁদছেন, তিনি কোনমতেই আর নিজের বশে নেই। সমস্ত অভিমান, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে আজ। ঘোষাল বলছেন—‘অনেকদিন আপনাকে এখানে নিয়ে আসব ভেবেছি। আসা হয়ে ওঠেনি। অফিসের এতো উৎসব, এক্সকার্শন, কোনটাতে আপনি যোগ দেন না, অনেকবার ভেবেছি জিজ্ঞেস করব কেন, অনুরোধ করব আসতে। তারপর ভেবেছি ব্যক্তিগত পছন্দ অপছন্দের ওপর জোর না করাই ভাল। এখন দেখছি ভুল করেছি। আসলে আমার ধারণা ছিল আপনি আপনার অবাঞ্ছিত পরিবেশ থেকে একবার যখন বেরিয়ে আসতে পেরেছেন, স্ব-নির্ভর হতে পেরেছেন, তখন আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়েই গেছে। কিন্তু আপনি যে এতো দুর্বল, এতো ছেলেমানুষ কখনও বুঝিনি।’

    তাঁর কথা পেছনের মানুষটির কানে যাচ্ছে কিনা বোঝার উপায় নেই।

    —‘কি অদ্ভুত কাকতালীয় দেখুন’—অমলেন্দু বললেন, ‘আজ থেকে আঠার বছর আগে আজকের দিনেই আপনি আমার কাছে এসেছিলেন। মনে আছে? আমি বলেছিলাম আপনার দেখাশোনা করবার নৈতিক দায়িত্ব আমাদের। আজকে আসতে আসতে সে কথাই ভাবছিলাম। ভাবছিলাম আনন্দ করব, সেলিব্রেট করব। আপনার মতো রক্ষণশীল পরিবারের বধূর অফিসে চাকরি নেবার ঘটনা সেই পঞ্চাশের দশকে খুব ঘটত না। আজ অনেকেই আসছেন। আবহাওয়াও অনেক বদলে গেছে। কিন্তু তখন কেউ ভাবতে পারত না। অফিসে মহিলা-কর্মী নেবার রেওয়াজও ছিল না। অ্যাংলো ইন্ডিয়ানরা বরাবরই ছিলেন। কিন্তু বাঙালি মহিলা, একেবারেই ছিলেন না। আপনি হয়ত জানেন না আপনি আমাদের অফিসের প্রথম বাঙালি মহিলা। আর দু বছর পূর্ণ হলেই অফিস আপনাকে ফেলিসিটেশন দেবার কথা ভাবছে।’

    আরও দেখুন
    বাংলা বই
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা গানের লিরিক্স বই
    স্বাস্থ্য টিপস
    পিডিএফ
    গ্রন্থাগার
    বই
    উপন্যাস সংগ্রহ
    ই-বই পড়ুন
    Library

    গাড়ি থামল। ঘোষাল নেমে পেছনের দরজা খুলে বললেন—‘আসুন বউদি, নামুন।’

    বন্দনা মুখ ফিরিয়ে বলল—‘আমার কোথাও কারো সামনে যেতে ইচ্ছে করছে না। আমায় মাফ করুন দাদা।’ ঘোষাল বললেন—‘এখানে সে অর্থে কেউ নেই। যারা আছে তারা আপনাকে পেলে নিজেদের কৃতার্থ মনে করবে। আমার কথা রাখুন। একবার নেমে দেখুন।’

    পাশে বাঁশের গেট। একটি দোলনচাঁপার গাছ। গেট খুলে দু-তিনটি ছেলেমেয়ে ছুটে এল। কারো হাতে শাবল, কারো হাতে খুরপি। মাটিমাখা হাত। অমলেন্দু একজনের মাথায় হাত বুলিয়ে বললেন—‘কুণাল! তোদের মা কোথায়?’

    কুণাল নামের বালকটি অস্ফুটে কিছু বলল। বন্দনা ততক্ষণে মাথায় ঘোমটা দিয়ে নেমে দাঁড়িয়েছে। অমলেন্দু বললেন—‘ঠিক আছে তোরা বাগান কোপাচ্ছিলি, যা। আমি দেখছি।’ একটি ষোল সতের বছরের ছেলে তার বাঁকা চোখ বাঁকিয়ে বলল—‘দাদা, মা? আমার মা?’

    ঘোষাল সস্নেহে তার দিকে তাকিয়ে বললেন—‘হ্যাঁরে হ্যাঁ তোর মা।’ খুব খুশি হয়ে ছেলেটি এগিয়ে এসে বন্দনার হাত ধরতে গেল। অমলেন্দু বললেন—‘বাঃ, প্রণাম কর।’

    আরও দেখুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা সাহিত্য
    লাইব্রেরি
    বই পড়ুন
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পিডিএফ
    বইয়ের
    স্বাস্থ্য টিপস

    ছেলেমেয়ের দলটি কলরব করতে করতে এগিয়ে যাচ্ছে। অমলেন্দু বললেন—‘বউদি, এরা জড়বুদ্ধি। কেউ নানারকম রোগে, কেউ জন্মের সময়কার কোনও আঘাতে এমন হয়ে গেছে। বিকলাঙ্গ শিশুদের জন্য সরকারি বেসরকারি অনেক রকম প্রতিষ্ঠান। কিন্তু এদের কেউ দেখে না, এদের কথা কেউ ভাবে না। মানুষের সমস্ত আয়োজন, সমস্ত ভাবনা-চিন্তার বাইরে এরা। যেটুকু ব্যবস্থা আছে প্রয়োজনের তুলনায় তা এতো সামান্য যে সিন্ধুতে বিন্দুবৎ বললেই হয়। অথচ অভিভাবক এদেরই সবচেয়ে বেশি দরকার। জানেন তো বেশিরভাগ এই রকম অভাগা শিশু আমরাই তৈরি করছি। পৃথিবীর কোনও সভ্য উন্নত দেশে এখন ফরসেপ ডেলিভারি হয় না, একমাত্র এই ভারতেই হয়। আর তার ফলে যে কত বাচ্চার ব্রেন অ্যাফেকটেড হয় ভাবতে পারবেন না। নিজেদের বাবা-মা এদের নিয়ে লজ্জাবোধ করে। খুব অসহায় তারাও। সমাজে এদের স্থান নেই। পথের কুকুরের মতো এদের গায়ে ঢিল ছোঁড়ে, খারাপ মন্তব্য করে, নানা রকমভাবে অত্যাচার করে এদেরই সমবয়সী ছেলেরা। এরা বড় হয়ে গেলেও শিশু, কি যে করুণ অবস্থা এদের না দেখলে বিশ্বাস করতে পারবেন না।’

    দালান পেরিয়ে সামনের অফিস ঘরে এসে বসলেন অমলেন্দু। কৌতূহলী ছেলেমেয়েগুলি ঘুরছিল। একটি মেয়ে বলল—‘দাদু, তুমি আজ আমাদের বেড়াতে নিয়ে যাবে? তাই সকাল সকাল এসেছ?’

    আরও দেখুন
    গ্রন্থাগার
    Library
    লাইব্রেরি
    বাংলা ই-বুক রিডার
    বাংলা ডিকশনারি অ্যাপ
    পিডিএফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    গল্প, কবিতা
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি

    ঘোষাল হেসে বললেন—‘দুর্গাপুজোর জোগাড় করছিস তোরা। এখন কি বেড়াতে যেতে পারবি? আগে দীপু মা-কে ডেকে দে তো!’ বলতে বলতেই একটি মেয়ে এসে ঢুকল। বয়স অল্প, রূপের চেয়েও ছোট। বলল—‘বাবা, আজ এতো সকালে?’

    অমলেন্দু বললেন—‘আমাদের বন্দনা বউদির কথা তোকে কতদিন বলেছি। আজ ওঁকে আনলাম। সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। আগে অবশ্য একটু কফি খাওয়া।’

    মেয়েটি তাড়াতাড়ি চলে গেল।

    বন্দনা বলল—‘আপনার মেয়ে?’

    —‘মেয়েও বলতে পারেন। পুত্রবধূও বলতে পারেন। অনেক দেখেশুনে ছেলের বিয়ে দিলাম। আপনাকে কার্ড দিয়েছিলাম। আপনি হয়ত ভুলে গেছেন। বছরখানেক পর অফিস থেকে ছেলেকে স্টেটসে পাঠাল। বেশি আর বলব কি, কয়েক মাসের মধ্যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। দীপু ফিরে এল। আমরা স্বামী-স্ত্রী তখন থেকে ওকে মেয়ের মতো করে মানুষ করলাম। ও কলেজে পড়ল, পাশ করল, নিজের ইচ্ছেয় নার্সিং-এর কোর্স নিল। তারপর ওর বিয়ের ব্যবস্থা করলাম। দীপুর বরকে আমি জামাই মনে করি বউদি। ও ডাক্তার। স্পেশালাইজ করেছে এই সব সমাজ-ছাড়া অভাগাদের দেখবার জন্য। প্রধানত ওরা দুজনে মিলেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে। স্বভাবতই আমিও জড়িয়ে পড়েছি। বউদি এরা সমাজের সৃষ্টি, মানুষের দায়, অথচ সমাজ এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার সাধ্য সীমাবদ্ধ। কিন্তু আমার যে ছেলে চলে গেছে তার শোক এই শিশুগুলির কান্নায়, অস্বাভাবিক চলাফেরায় রেখে দিয়ে গেছে।’ অমলেন্দু চোখ থেকে চশমা খুলে ফেললেন, খুব মনোযোগ দিয়ে তিনি চশমার কাচ মুছছেন।

    আরও দেখুন
    ডিকশনারি
    বই পড়ুন
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    অনলাইন বুকস্টোর
    বাইশে শ্রাবণ
    উপন্যাস সংগ্রহ
    পিডিএফ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বইয়ের
    বাংলা ক্যালিগ্রাফি কালি

    দীপু বলল—‘আমরা এদের কতকগুলো শ্রেণীবিভাগ করে নিয়েছি, প্রথমত তো ছেলে আর মেয়েদের বিভাগ আলাদাই। তাছাড়াও খুব গুরুতর, গুরুতর, অল্প জড়তা এইভাবে এদের আলাদা আলাদা ক্লাস নেওয়া হয়। হাতের কাজ শেখানো, গান-বাজনা শেখানো, শোনানো, এ সমস্তই ডাক্তারদের নির্দেশমতো হয়। এদের পড়াতে, এতটুকু কিছু শেখাতে বিস্তর পরিশ্রম, প্রচুর ধৈর্য আর বিশেষ ট্রেনিং-এর দরকার হয় কাকিমা। এদের স্বাভাবিক বুদ্ধি পাঁচ ছ বছরের শিশুর বেশি এগোয়নি।’

    মেয়েদের ওয়ার্ডে একটি বছর বারো তেরর মেয়ে বিছানায় একেবারে বেঁকে পড়ে আছে দেখে শিউরে উঠল বন্দনা, বলল—‘ওর মুখ দিয়ে যে গাঁজলা উঠছে ডাক্তার ডাকবে না দীপু!’

    দীপু বলল—‘ও সবসময়েই ডাক্তারের নজরে আছে কাকিমা। ওর অবস্থা আরও অনেক খারাপ ছিল নল দিয়ে ছাড়া খাওয়ানো যেত না। এখন তো তবু মাঝেমধ্যে সলিড খাওয়ানো যায়। সিভিয়ার এপিলেপসি ওর।’

    মেয়েদের ওয়ার্ড ছাড়তেই ছেলেটি এসে বন্দনার হাত চেপে ধরল—‘মা, মা, তুমি যেও না।’

    আরও দেখুন
    স্বাস্থ্য টিপস
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    লাইব্রেরি
    বাংলা সাহিত্য
    Books
    উপন্যাস সংগ্রহ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    Library
    গল্প, কবিতা
    বইয়ের

    দীপু ইংরেজিতে বলল—‘কাকিমা, টুলুর মা মারা যাবার পর ওর বাবা ওকে এখানে রেখে গেছেন। ও সেমি-সিরিয়াস টাইপের পেশেন্ট। আপনাকে দেখে ওর মৃত মায়ের কথা কেন মনে হয়েছে কে জানে। আসলে ওরা স্নেহের জন্য, মায়ের জন্য কাঙাল কাকিমা, শিশু যখন সুন্দর হয়, আকর্ষণীয় হয় তখনই সে ভালোবাসা স্নেহ যত্ন পায়। নইলে আমরা খুব কৃপণ কাকিমা, আমাদের সব দানই এতো সীমাবদ্ধ! এদের দেখলে আপনি বুঝতে পারবেন, স্নেহ-মমতা নিয়ে আমাদের গর্ব করার কিছু নেই। ওটা একটা রিফ্লেক্স। সুন্দর সুগন্ধ ফুলের জন্য যেমন আমরা আকর্ষণবোধ করি সুন্দর শিশুর জন্যও তেমনি।’

    বন্দনা আস্তে আস্তে বলল—‘দীপু তুমি কি তোমার অভিজ্ঞতা থেকে বলছ? তোমার এতো অল্প বয়স…!’

    —‘তবু কেন স্নেহ-ভালোবাসার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি, জিজ্ঞাসা করছেন তো! ওই যে বললাম, এদের অনেকেরই বাবা-মা আছেন, কিন্তু আমাদের হাতে এদের ফেলে দিতে পেরে তাঁরা যেন নিশ্চিন্ত। আর তাঁদেরই বা কি বলব, এই সেদিন একজন মা হাউ-হাউ করে কাঁদছিলেন, বলছিলেন ‘আমার বাড়িতে আত্মীয়স্বজন কেউ আসে না। পাড়া-প্রতিবেশী এড়িয়ে চলে, মেয়ে বাইরে বেরোলেই পাড়ার ছেলেরা নিষ্ঠুর বিদ্রূপ করে, মেয়েও চোদ্দ-পনের বছরের হল। কে জানে কোনদিন এই অল্পবুদ্ধি মেয়েকে কে কিভাবে ব্যবহার করবে!’ দীপুর চোখ ছলছল করছে। এই সময়ে কুণাল নামের ছেলেটি দৌড়তে দৌড়তে এসে বন্দনার আঁচল ধরল—‘তুমি দুর্গাপুজোর সময় আমাদের বাড়ি আসবে, হ্যাঁ!’ তার চোখ-মুখে অকৃত্রিম ভালো বাসা। বন্দনা ডানহাত দিয়ে কুণালকে জড়িয়ে ধরে বলল—‘আসব, নিশ্চয় আসব।’ কুণাল খুশি হয়ে ঘোষালের গায়ে মাথা ঘোষল খানিকটা, তারপর লাফাতে লাফাতে চলে গেল।

    আরও দেখুন
    Library
    বই ডাউনলোড
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    বাংলা গানের লিরিক্স বই
    লেখকের বই
    বাংলা বইয়ের উপহার কার্ড
    ডিজিটাল বই
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    Books

    বন্দনা বলল—‘একে তো অস্বাভাবিক বলে মনে হয় না দাদা।’ দীপু হাসল, বলল—‘ও মাইল্ড। আপনি ঠিকই ধরেছেন। তবু স্বাভাবিক বাচ্চাদের স্কুলে রেখে ওর কি হাল হয়েছিল শুনুন। ক্লাসের ছেলেরা রোজ ওর নামে মিথ্যে কথা বলে বলে ওকে টীচারের হাতে মার খাওয়াতো। রোজ। শুধু মার নয়, বকুনি, ব্যঙ্গ। শেষে একদিন ও ভীষণ রেগে গিয়ে দরজার চৌকাঠে যে ছেলেটি দাঁড়িয়েছিল এবং সবাই মিলে ওর প্যান্ট খুলে নেবার মতলব করছিল, তার ওপর দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। ছেলেটির মাথা ফেটে যায়। ওর স্কুল ওকে “নিষ্ঠুর প্রকৃতির বাচ্চা” বলে সাঙ্ঘাতিক বেত মেরে স্কুল থেকে তাড়িয়ে দেয়। মৃগী রোগটা ওর তারপর থেকে শুরু হয়েছে।’

    ঘোষাল বললেন—‘স্নেহ-মায়া-মমতা-বিবেচনা-বিচক্ষণতা এই সব ভালো ভালো শব্দের বাইরের জীব এরা।’

    বন্দনা বুঝতে পারছে তার ঠোঁট কাঁপছে। সে চোখের জল সামলাবার জন্য মুখ নিচু করে হঠাৎ তার কাপড়ের কুঁচির থেকে কম্পিত চোর-কাঁটা বাছতে ব্যস্ত হয়ে পড়ল।

    ফিরে আসবার সময়ে ছেলেমেয়েগুলি শাবল, খুরপি ফেলে আবার ঘিরে ধরল ওকে। ‘তুমি আসবে, আবার আসবে, কবে আসবে?’ মাতৃস্নেহর জন্য অবুঝ অবোধ অস্পষ্ট চিৎকার! টুলুর চোখ দিয়ে জল পড়ছে। কান্নায় বিকৃত হয়ে যাচ্ছে তার মুখ। তার ছোট্ট পৃথিবী থেকে মা আবার চলে যাচ্ছে। সেই মানুষ একমাত্র যে স্নেহ-মমতা বলে বস্তুর স্বাদ তাকে দিয়ে গেছে।—‘টুলু কাঁদে না, আমি শিগগির আবার আসব!’ বন্দনা নিচু হয়ে ওকে আদর করে বলল।

    আরও দেখুন
    বইয়ের
    PDF
    লেখকের বই
    বইয়ের
    উপন্যাস সংগ্রহ
    রেসিপি বই
    স্বাস্থ্য টিপস
    পিডিএফ
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    ডিজিটাল বই

    গাড়ি ঘুরিয়ে অমলেন্দু এবার শহরের কেন্দ্রের পথ ধরলেন। বললেন—‘বউদি, মাথার চুল কেটেছেন, বেশ করেছেন। অমন পাঁচচুলো থাকলে রাস্তায় বেরোবেন কি করে?’ মেয়েদের একটি সেলুনের সামনে তাঁর গাড়ি থামল। বললেন, ‘চলুন, চুলটা ওরা ঠিক করে দিক।’ বন্দনার কোনও আপত্তিই শুনলেন না। পনের মিনিট পর বন্দনা বেরিয়ে আসতে বললেন—‘চলুন এবার একটু খাওয়াদাওয়া করা যাক। কোথায় যাবেন?’

    বন্দনা বলল—‘আপনার যেখানে ইচ্ছে।’

    এলিয়ট রোডের এক বাঙালি রেস্তোরাঁয় লাঞ্চ সারা হল। পরিবেশন করছে মেয়েরা। খাওয়াদাওয়া শেষ করে মুখে পান দিয়ে ঘোষাল বললেন—‘এবার আমি আপনাকে আপনার বোনের বাড়ি পৌঁছে দেব, বউদি। আর পরশুদিন আমার বাড়ি আপনার নেমন্তন্ন, অফিস থেকে নিয়ে যাব। কালকের দিনটা আপনার ছুটি। এখন বোনের বাড়ির ডিরেকশনটা দিন।’

    —‘বোনের বাড়ি? কে? কলি?’

    আরও দেখুন
    বাংলা ফন্ট সাবস্ক্রিপশন
    ডিকশনারি
    বই ডাউনলোড
    স্বাস্থ্য টিপস
    কৌতুক সংগ্রহ
    রেসিপি বই
    বাইশে শ্রাবণ
    বাংলা বই
    বাংলা কৌতুক বই
    লাইব্রেরি

    —‘হ্যাঁ।’

    —‘কেন দাদা?’

    —‘আমার বাড়িই নিয়ে যেতাম। কিন্তু একদিনের পক্ষে একটু বেশি হয়ে যাবে আপনার। সেখানে আমার মিসেস রয়েছেন। হাজার হোক তিনি তো বাইরেরই লোক। আজ চলুন বোনের বাড়ি।’

    কলি আজকাল ক্যামাক স্ট্রিটে থাকে। রঞ্জন আই. আই. টি। সঞ্জয় এখন অফিস। দরজা খুলে অমলেন্দু এবং তার পেছনে বন্দনাকে দেখে চমকে উঠল কলি। মুখে ভয়ের ছায়া। ‘কিছু হয়েছে?’

    অমলেন্দু হেসে বললেন—‘আমাকে দেখলেই কি তোমার ভয় করে?’ চোখের সামান্য ইশারা করলেন। বললেন—‘বউদিকে পৌঁছে দিয়ে গেলাম।’

    বন্দনার মাথায় ঘোমটা। আপাদমস্তক সাদা। ভেতরে ঢুকতে তার মাথা থেকে ঘোমটা খসে পড়ল। কলি প্রথম থেকেই চমকে ছিল, এখন আতঙ্কিত হয়ে বলল—‘একি বউমণি?’

    আরও দেখুন
    বাংলা বইয়ের আলোচনা ফোরাম
    বাইশে শ্রাবণ
    রেসিপি বই
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা সাহিত্যের কোর্স
    বাংলা সাহিত্য ভ্রমণ
    গ্রন্থাগার
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    ই-বই পড়ুন
    ডিকশনারি

    বন্দনার মাথার চুল ঘাড় অবধি। তাতে সাদার ছিট। তার পরনে থান। শ্বেতবর্ণ, কঠিন মূর্তি এক। কলির মনের মধ্যে অনেক প্রশ্ন। কিন্তু বউমণির মুখের ভাব অদ্ভুত, কিছু জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না কলির। কিন্তু রাগ হচ্ছে। ভীষণ রাগ। শেষকালে আর থাকতে পারল না, বলল- ‘বউমণি, এবার তো তাহলে আর পঁয়তাল্লিশ নম্বরে ফিরে যেতে কোন বাধা নেই!’

    বন্দনা বলল—‘তা নেই। কলি। যাব। ওখানেই যাব। কিন্তু ফিরে যাব না। নতুন করে যাব।’

    কলি বসে পড়ে বলল—‘বউমণি, কি হয়েছে?’ তার চোখে ভয়। বউমণিকে এরকম অদ্ভুত সুদূর, শান্ত, দৈর্ঘ্যে-প্রস্থে এতো বড় সে কখনও দেখেনি। বন্দনা তেমনি দূর থেকে, কেমন এক রকমের অপার্থিব হাসি হেসে বলল— ‘ভয় পাচ্ছিস কলি! বড় ঘুম পাচ্ছে রে, আজ তোর কাছে একটু ঘুমোতে এসেছি। মনে হচ্ছে ভয়ে, লজ্জায়, শোকে, দুঃখে অনেকদিন ভালো করে ঘুমোইনি। কাল, কাল তোকে সব বলব। কাল শ্যামবাজারে যাব।’

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleউত্তরসাধক – বাণী বসু
    Next Article অষ্টম গর্ভ – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }