Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শ্যামাপ্রসাদ : বঙ্গবিভাগ ও পশ্চিমবঙ্গ – দীনেশচন্দ্র সিংহ

    দীনেশচন্দ্র সিংহ এক পাতা গল্প541 Mins Read0
    ⤶ ⤷

    পরিশিষ্ট – বাংলা ভাগ না হলে বাঙালী হিন্দু যেত কোথায়?

    পরিশিষ্ট – পশ্চিমবঙ্গের সৃষ্টি না হলে বাঙালী কোথায় যেত?

    ভারত ভাগ হলে পাকিস্তানও ভাগ হবে

    অখণ্ড বঙ্গ, অখণ্ড ভারত ছিল হিন্দুদের কাছে বীজমন্ত্র স্বরূপ। কিন্তু বাংলা ও পাঞ্জাবের পৈশাচিক ঘটনাবলীর পর যখন পাঞ্জাব ভাগ তথা ভারতভাগের পাকাপাকি সিদ্ধান্ত প্রায় নেওয়াই হয়ে গেছে, তখন মুসলিম সাম্প্রদায়িকতার বিষে জর্জরিত বাঙালী হিন্দুদের মধ্যেও বাংলা ভাগের দাবি উঠতে থাকে।

    এই দাবি উত্থাপিত হতেই কয়েকজন তরুণ কর্মী শ্যামাপ্রসাদের নিকট তাদের মনোবেদনা প্রকাশ করলে তিনি তাদের যে যুক্তি দেখিয়েছিলেন, তা প্রণিধানযোগ্য। জীবনের প্রান্তসীমায় এসে তাদেরই একজন তৎকালীন পরিস্থিতি এবং শ্যামাপ্রসাদের বক্তব্য সম্পর্কে স্মৃতিচারণ করে লেখেন :

    “বিখ্যাত বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন দৈনিক বসুমতী পত্রিকার সম্পাদক। তাঁর নেতৃত্বে বসুমতীকে কেন্দ্র করে নতুন আন্দোলন আরম্ভ হল যার মূল কথা, মুসলিম-গরিষ্ঠ প্রদেশগুলি যদি হিন্দুপ্রধান ভারত রাষ্ট্রে না থাকতে পারে তবে হিন্দুপ্রধান জেলাগুলিই বা ইসলামী পাকিস্তানে যাবে কেন? যে নীতিতে ভারত ভাগ হচ্ছে সেই একই নীতি মেনে পাকিস্তানকেও ভাগ করতে হবে। ভারতের সংলগ্ন হিন্দুপ্রধান জেলাগুলিকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে।

    বঙ্গবিভাগের নতুন দাবি ক্রমশই প্রবল হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে পাল্টা আন্দোলনও আরম্ভ হয়। ১৯শে ফেব্রুয়ারী (১৯৪৭) কুমিল্লার বিশিষ্ট হিন্দু কংগ্রেস নেতা অখিলচন্দ্র দত্ত কলকাতায় বঙ্গভঙ্গ দাবির তীব্র বিরোধিতা করেন। বাংলার নেতাদের মধ্যে একমাত্র শরৎচন্দ্র বসু অখিল দত্তকে সমর্থন করেন। ঠিক একমাস পরে ১৯শে মার্চ কলকাতায় সারা বাংলার বিশিষ্ট হিন্দু নেতাদের এক কনভেনশনে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নতুন বঙ্গভঙ্গ দাবি সমর্থন করেন এবং এই আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। এই কনভেনশনের মাত্র পাঁচদিন পরে ২৪ মার্চ ভারতের নতুন গভর্ণর জেনারেল হয়ে আসেন লর্ড মাউন্টব্যাটেন। আসেন এই স্থির সংকল্প নিয়ে যে, অতি দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং তা হবে বিভক্ত ভারতের দুটি অংশের নিকট। অর্থাৎ ভারতবিভাগ তখন অনিবার্য, বঙ্গ বিভাগ হবে কিনা তখনও ঠিক নেই।

    কেন বাংলা ভাগ চেয়েছি? – শ্যামাপ্রসাদ

    “এই সময় একদিন বর্তমান লেখক ও তার কয়েকজন সমবয়সী তরুণ, যারা সবাই ছিল ডঃ শ্যামাপ্রসাদের অনুগামী, তারা ডঃ মুখার্জীর সঙ্গে দেখা করে বলে— স্যার, বঙ্গভঙ্গের বিরোধিতার মধ্যে দিয়েই ভারতে জাতীয় আন্দোলন গড়ে ওঠে। আজ কি আমরা আবার সেই বঙ্গভঙ্গের দাবিতেই আন্দোলন করব? তিনি সস্নেহে বলেছিলেন, তোমাদের সেণ্টিমেণ্ট আমি বুঝি। বাস্তবে ওটা আমারও সেণ্টিমেণ্ট। কিন্তু দেখতে হবে, সেণ্টিমেণ্ট যেন বাস্তববোধকে আচ্ছন্ন না করে। দেশ খণ্ডিত হচ্ছেই। বিগত নির্বাচনে (১৯৪৫) হিন্দু ভোটদাতারা আমাদের কোমর ভেঙ্গে দিয়েছে। দেশ বিভাগে বাধা দেওয়ার কোন সুযোগ বা শক্তি আমাদের নেই। একবার নিজের দেশের দিকে তাকিয়ে দেখ। লক্ষ লক্ষ বিহারী আর ওড়িশী কলকাতা ও বাংলার অন্যত্র করে খাচ্ছে। তাই বিহারে ও ওড়িশায় কিছু বাঙালী আছে। অসমিয়াদের নিজ প্রদেশের বাইরে কিছু করার যোগ্যতা নেই। তাই মাঝে মাঝেই সেখান থেকে বাঙালীদের খেদিয়ে দেওয়া হয়। গোটা বাংলা পাকিস্তানে পড়লে প্রথম ধাক্কাতেই এই বিহারী ও ওড়িশীদের ঘরে ফিরে যেতে হবে। তখন কি একজনও বাঙালী হিন্দু ওইসব প্রদেশে থাকতে পারবে? তখন কোথায় যাবে এই কোটি কোটি বাঙালী হিন্দু? কেউ তাঁদের ঠাঁই দেবে না। যারা প্রাণে বাঁচবে তাদের সবাইকে ধর্মত্যাগ করতে হবে। তাই আমি বাংলার যতখানি সম্ভব রক্ষা করতে চেষ্টা করছি।”

    “৪ এবং ৫ জুন সমগ্র পাঞ্জাবে শিখদের গণহত্যা অনুষ্ঠিত হয়। কয়েক হাজার শিখ নরনারী শিশু নিহত হয়। বহু কোটি টাকার সম্পত্তি অগ্নিদগ্ধ হয়। বিচলিত গান্ধীজী ৮ জুন মাউন্টব্যাটনকে বললেন, হিন্দু ও শিখদের নিরাপদ আশ্রয়ের জন্য পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করা দরকার। ইতিমধ্যে কলকাতার দাঙ্গায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে। নোয়াখালিতে অসংখ্য হিন্দু গ্রামের সমস্ত মানুষ নিহত হয়েছে। কয়েক হাজার হিন্দু নারী ধর্ষিতা ও ধর্মান্তরিতা হয়েছে। তবু গান্ধীজীর মনে বাংলার হিন্দুর নিরাপদ আশ্রয়ের জন্য কোন চিন্তা নেই।

    ডঃ শ্যামাপ্রসাদের নেতৃত্বে বঙ্গভঙ্গ আন্দোলন প্রবল হয়ে উঠতেই শরৎচন্দ্র বসু ও বাংলার মুসলিম লীগ নেতা সুরাবর্দি যৌথভাবে ‘স্বাধীন সার্বভৌম বৃহৎ বঙ্গরাষ্ট্র’ গঠনের ডাক দিলেন। শরৎবাবু একা এই ডাক দিলে কি হত বলা যায় না। কিন্তু সুরাবর্দির হিন্দু-ঘাতক কুৎসিত ভাবমূর্তিকে বাংলার হিন্দুরা তখনও ভোলে নি। তার সঙ্গে যৌথভাবে দেওয়া ডাকে বাংলার হিন্দুরা সাড়া দিল না। বাংলার মুসলমানেরাও এই প্রস্তাবে উৎসাহ দেখাল না। হতোদ্যম শরৎ-সুরাবর্দি গান্ধীজীকে জানানোর জন্য দিল্লি গেলেন। ডঃ মুখার্জীও তাঁর বক্তব্য গান্ধীজীকে বুঝিয়ে বললেন। তিনি বললেন, বৃহৎ বঙ্গ আন্দোলন আসলে বিহার ওড়িশা ও আসামের বঙ্গভাষী অঞ্চলগুলিকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে ‘বৃহত্তর পূর্ব পাকিস্তান’ গঠনের চক্রান্ত। গান্ধীজী ডঃ মুখার্জীর বক্তব্য উপলব্ধি করলেন। শরৎ-সুরাবর্দির প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিলেন। ১৪ জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটি পাঞ্জাব ও বাংলা বিভাগের দাবি করে প্রস্তাব গ্রহণ করে।” (দেশভাগ : যে ব্যথা ভুলবার নয়— ভৈরব ভট্টাচার্য, স্বস্তিকা, ১৫ আগস্ট, ১৯৯৮) শ্যামাপ্রসাদের বঙ্গবিভাগ আন্দোলন জয়যুক্ত হয়।

    সুতরাং বাংলাভাগে শ্যামাপ্রসাদের অক্লান্ত অবদানের কথা অস্বীকার করা হস্ত দিয়ে সূর্যরশ্মিকে আড়াল করার মতোই হাস্যকর। বাংলা ভাগ হিন্দুরা অন্তর থেকে চায়নি; কিন্তু বাস্তব পরিস্থিতি হিন্দুদের তা চাইতে বাধ্য করেছে। দেশত্যাগ হিন্দুরা স্বেচ্ছায় করতে চায়নি; কিন্তু হিন্দুদের দেশত্যাগে বাধ্য করা হয়েছে। হিন্দুদের নিঃশ্বাস ফেলবার ও পা রাখবার ব্যবস্থা করতে শ্যামাপ্রসাদের অমূল্য অবদানের কথা অস্বীকার করা নিছক নিমকহারামি। শ্যামাপ্রসাদ আর যা-ই করুন, রিফিউজীদের নিয়ে রাজনীতি করেননি; আর অন্য অনেক পাকিস্তান সমর্থকের মতো রিফিউজীদের কাঁধেই ভর দিয়ে রাইটার্সে ঢোকেননি। যারা বাঙালীর সর্বনাশের অন্যতম হোতা, তারাই রাতারাতি ভোল পালটে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে কেল্লা ফতে করেছে। আর নিজেরা জন্মাবধি মুসলিম সাম্প্রদায়িকতাকে তোষণ-পোষণ করে শ্যামাপ্রসাদকে হিন্দু সাম্প্রদায়িকতাবাদী বলে অপবাদ দিতে চাইছে—যা ইতিহাস ও তথ্য বিরোধী।

    তারপর তো দীর্ঘ ৫৩ বছর অতিক্রান্ত হয়েছে। একদা সোনার পূর্ববঙ্গ ইসলামী পূর্ব পাকিস্তান হয়েছে। ১৯৪৯-৫০ সাল থেকে দফায় দফায় হিন্দু-বিরোধী দাঙ্গায় ৭০-৮০ লক্ষ হিন্দুকে সর্বস্বান্ত করে সীমান্ত পার করেছে। তারপরে বাংলাদেশ হয়েছে। কত আশা আমাদের। ধর্মনিরপেক্ষ বাংলাদেশে হিন্দুরা মানসম্মান নিয়ে বাস করবে। কিন্তু হা হতোস্মি! তিন বছর পার না হতে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ ইসলামী বাংলাদেশে পরিণত। পাকিস্তানী আমলেও হিন্দুরা পূর্ববাংলায়/পূর্বপাকিস্তানে যেটুকু নিরাপত্তা বোধ করত তাও উধাও। তাদের ধর্মসংস্কৃতি চুলোয় গেছে। ধনসম্পত্তি রক্ষা করতে প্রাণ সংশয়। আর মা-বোনের ইজ্জত তো খোলামকুচি। প্রতিদিন সেদেশে লাঞ্ছিত হচ্ছে হিন্দু কন্যা, হিন্দু বধূরা। অনুসন্ধিৎসু পাঠক তসলিমা নাসরিনের “লজ্জা”, সালাম আজাদের “হিন্দু সম্প্রদায় কেন দেশত্যাগ করছে”, দেবজ্যোতি রায়ের “কেন উদ্বাস্তু হতে হল?” ইত্যাদি গ্রন্থগুলি এবং ‘স্বস্তিকা’ পত্রিকার ‘বাংলাদেশের আয়নায়’ এবং ‘মায়ের ডাক’ পত্রিকার “বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে?” কলামগুলি পাঠ করলে সে দেশের হিন্দুদের নরক জীবন যাপনের ইতিহাস জানতে পারবেন।

    বয়স্ক ব্যক্তিরা আজও স্মরণ করতে পারেন পূর্ববঙ্গে পথেঘাটে মুসলমান মেয়ের দর্শন পাওয়া ছিল এক বিরল ঘটনা। আর স্কুল কলেজ, খেলাধুলা গানবাজনার আসরে বাসরে, নৌকা রেল স্টিমারে হিন্দু মেয়ে-বৌরা দাপিয়ে বেড়াত নিৰ্ভয়ে নিঃসঙ্কোচে। ১৯৪৬-৪৭-এর পর হিন্দু মেয়েদের পথেঘাটে চলাফেরা প্রায় বন্ধ হল। এমনকি ঘরবাড়িতেও একশ্রেণীর বিধর্মী প্রতিবেশীর শ্যেনদৃষ্টি থেকে তাদের আড়ালে রাখা বিষম সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দু মেয়ে-বৌরা হল লোচ্চা-গুণ্ডাদের সহজ শিকার। তাদের কোথায় লুকোবে, কেমন করে বিধর্মী প্রতিবেশীর দৃষ্টির আড়ালে রাখবে, কি করে পশ্চিমবঙ্গে পার করবে, তাই ভেবে তাদের পিতামাতার আহার-নিদ্রা ঘুচে গিয়েছিল।

    কন্যা সন্তান তো দূরের কথা, অনেক অভিভাবক তাদের অপোগণ্ড ছেলেদেরও যে দলে দলে পশ্চিমবঙ্গে পাঠান, তার প্রমাণ পাওয়া যায় সে সময়কার স্টেটস্ম্যান পত্রিকার রিপোর্ট এবং জনৈক পত্রদাতার পত্র থেকে :

    “Sir, A recent report in your paper said that trains were carrying large numbers of women and children from East Bengal to Calcutta and suggested that there was an exodus.

    This is not a pleasing commentary on our politics. It is disgusting to learn that women and children should feel insecure in a huge country like East Bengal. It looks as if politics in Bengal has ceased to be civilized and Hindus and Muslims are no longer decent people.

    Hardly a year ago, in my pargana in Vikrampur, our Muslim neighbours used to escort our women and children travelling by boat from village to village. They were trusted friends and decent neighbours. There were scarcely a Hindu family which did not have Muslims as friends and confidents. This had been the tradition from generation to generation. In some cases Muslims escorting our women lost their lives while fighting robbers and dacoits. I do not know of any better folk than our Muslim neighbours whom we knew from our childhood.

    But all this seems to have changed.” (15.8.1947)

    হ্যাঁ, সব পরিবর্তন হয়ে গেছে। মুসলিম লীগের ধর্মদ্বেষী রাজনীতি হিন্দু-মুসলিম পারস্পরিক আস্থা ও নির্ভরতার সম্পর্ক ধ্বংস করে দিয়েছে। তাই পূর্ববঙ্গ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে ছুটে আসছে। প্রমাণের কি অভাব আছে? সেকালের সংবাদপত্রেই তার প্রতিফলন ঘটেছে :

    “পূর্ববঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়”

    “মহাশয়, নোয়াখালি ও ত্রিপুরায় শোকাবহ ঘটনার পর পূর্ববঙ্গ হইতে স্থানত্যাগের যে ব্যাপক হিড়িক পড়িয়াছিল তাহা বঙ্গভঙ্গের পর আরও বাড়িয়াছে। ঢাকাতে জন্মাষ্টমীর মিছিল বন্ধ হইয়া যাওয়ায় পূর্ববঙ্গবাসীদের মনে নিরাপত্তা সম্বন্ধে আশঙ্কার কারণ ঘটিয়াছে। মহাত্মাজীর প্রার্থনাকালীন বক্তব্য ভুল প্রচারিত হওয়ায় তাহা যুদ্ধ ঘোষণার নামান্তররূপেই সর্বত্র বর্ণিত হইয়াছে। মহাত্মাজী এই ভুল প্রচারের প্রতিবাদ করা সত্ত্বেও লোকের আতঙ্ক কমে নাই। অতীতে বাঙ্গলা দেশে বিভিন্ন স্থানে প্রতিমা নিরঞ্জনে মুসলমানদের বাধা দেওয়ার ঘটনা বহুবার সংঘটিত হইয়াছে। ঢাকায় মিছিল বন্ধ হইয়া যাওয়ার পর পূর্ববঙ্গের হিন্দু অধিবাসীরা স্ব স্ব গৃহে নিরাপদে দুর্গাপূজা করিবার সাহস পাইতেছে না। তাহারা অনেকেই পূজার প্রাক্কালে স্ত্রী-পুত্র পরিজন লইয়া পশ্চিমবঙ্গে আশ্রয় গ্রহণের জন্য চলিয়া আসিতেছেন। মহাত্মাজী এইরূপ ব্যাপক স্থান ত্যাগের বিরোধী। তাঁহার উপদেশ জনসাধারণের প্রাণে সাহস সঞ্চার করিতে পারিতেছে না। হিন্দু সমাজের মধ্যবিত্ত সম্প্রদায়ের অনেকেই নিরাপত্তার জন্য তাহাদের পরিবারবর্গ ভারতীয় ইউনিয়নে স্থানান্তরিত করিয়াছেন। কিন্তু যাহারা দরিদ্র এমন কি স্থান ত্যাগের জন্য সামান্য পাথেয় সংস্থান করিতে অক্ষম তাহাদেরই অনুপায় হইয়া গভীর আশঙ্কার মধ্যে স্ব স্ব স্থানেই বাস করিতে হইতেছে। যদি মধ্যবিত্ত সম্প্রদায়কে তাহাদের স্ব স্ব গৃহে পুনঃপ্রতিষ্ঠিত না করা যায়, তাহা হইলে দরিদ্র সম্প্রদায়কে এখন নিরুপায়ভাবে পাকিস্তানে বাস করিতে দেওয়ার কোন তাৎপর্য নাই। বিগত এক বৎসর ধরিয়া ব্যাপক লুঠতরাজ ও শৃঙ্খলাভঙ্গের জন্য সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মনে নিরাপত্তার ভাব আদৌ নাই। যদি ধন, জন ও জীবন নিজগৃহে নিরাপদ থাকে তাহা হইলে এমন কেহ নির্বোধ নাই যিনি তাহার প্রিয়তম জন্মভূমি ও পৈতৃক আবাসস্থান পরিত্যাগ করিয়া নিরুদ্দেশের পথে বাহির হইবে। স্থান ত্যাগ না করিবার জন্য বৃথা উপদেশ না দিয়া যদি গভর্ণমেণ্ট নিরাপত্তা আইন ও শৃঙ্খলা বজায় রাখিতে পারেন, তাহা হইলে সকল সমস্যার সমাধান হইয়া যাইবে। সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায়ের মনে নিরাপত্তার ভাব ফিরাইয়া আনিবার জন্য গভর্ণমেন্টের পূর্ণ শক্তি প্রয়োগ প্রয়োজন। ইতি

    কে. এন. দালাল।”
    (ম্যানেজিং ডাইরেক্টর, নাথ ব্যাঙ্ক)”
    আনন্দবাজার-১৭। ১২। ৪৭

    কিন্তু সেসব তো ৫৩ বছর পূর্বেকার বাসী খবর। অধুনা বাংলাদেশ থেকে প্রাপ্ত তরতাজা খবরে জানা যায় বাংলাদেশের হিন্দুদের কি শোচনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে এবং তারা ক্রমাগত কি বিপুলহারে পশ্চিমবঙ্গে পালিয়ে আসছে।

    “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, বাংলাদেশ যুবলীগ নেতা শেখ সেলিমের আশীর্বাদধন্য গোপালগঞ্জ জেলার বনগ্রাম কংশুর গ্রামের বুলবুল মোল্লা (৩৬) হিন্দু নির্যাতনে সেঞ্চুরী করার পথে। এ পর্যন্ত ১৮টি হিন্দু কিশোরী এবং যুবতীকে ধর্ষণ করেছে। স্থানীয় হিন্দুদের নিকট থেকে বর্তমানে জিজিয়া কর বাবদ অর্থ আদায় করছে। মোল্লা সাহেবের দাবি অনুসারে চাঁদা না দিলে দৈহিক নির্যাতনের সাথে বাড়ী ঘর ভাঙচুর অবশ্যম্ভাবী। দ্বি-চক্রযানে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে হিন্দু এলাকায়। কংশুর, করপাড়া, হাট বাউড়া, বৌলতল এলাকা বুলবুল মোল্লার স্বঘোষিত মুক্ত এলাকা বলে ঘোষণা করেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রশাসনের উদাসীনতায় ঐ সমস্ত এলাকা থেকে ব্যাপক হারে হিন্দুরা দেশত্যাগ করে ভারতে পাড়ি জমাচ্ছে। গত পাঁচ বছর যাবৎ ঐ সমস্ত এলাকা থেকে হিন্দুদের দেশত্যাগের সংক্ষিপ্ত চিত্র দেওয়া হল।

    (সূত্র : মায়ের ডাক-১০.২.২০০০)

    এই যে বিপুল সংখ্যক হিন্দু ক্রমাগত বাংলাদেশ থেকে ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে পালিয়ে আসছে, পশ্চিমবঙ্গ না হয়ে যুক্তবঙ্গ থাকলে এই অত্যাচারিত হিন্দুরা কোথায় যেত আশ্রয়ের সন্ধানে? ধর্মনিরপেক্ষী বুদ্ধিজীবীরা এই প্রশ্নের জবাব দিবেন কি?

    ইদানীং পত্রপত্রিকায় রায়, ঘোষ, ভদ্র, মিত্র, দে, দত্ত, চৌধুরী, চক্রবর্তী, চ্যাটার্জী, মুখার্জী, ব্যানার্জী, ভট্টাচার্য, সেন, সেনগুপ্ত, গাঙ্গুলী, দাশগুপ্ত, সমাদ্দার ইত্যাদি উপাধিধারী কিছু চাঁদতারা মার্কা কলমচি যে কলকাতার বুকে বসে সংহতি সমন্বয়ের পিণ্ডি চটকাচ্ছেন, সে সুযোগটুকু শ্যামাপ্রসাদ মুখার্জীই করে দিয়ে গেছেন সে কথা ভুলে যাবেন না। পশ্চিমবঙ্গ নামক চিলতে ভূমিখণ্ডটুকু মুসসিম লীগের করালগ্রাস থেকে রক্ষা না করলে, তাঁরা ইসলাম কীর্তন ও খ্রীস্টান ভজন করে আখের গোছাতেন কোন বনে বসে? জিন্না, সুরাবর্দী ও মুসলিম লীগের দেশভাগের পাপস্খালন করতে যে পেট্রো-ডলার দাদন নিয়েছেন, তার জন্য পায়ের তলার মাটিটুকু কে রক্ষা করেছে, সে সত্য ইতিহাস জানতে চেষ্টা করুন। জলজ্যান্ত ঐতিহাসিক সত্যের সম্মুখীন না হয়ে এরা নির্বিচারে মনগড়া ইতিহাস রচনা করে চলেছে। যেমন—

    “বাংলায় সাধারণভাবে একটা ধারণা প্রচলিত আছে যে, দেশটাকে মুসলমানরা ভাগ করেছে। ভারত বিভাগের ক্ষেত্রে অভিযোগটা সত্য হলেও বাংলাভাগের ক্ষেত্রে নয়। এটা সত্য যে, মুসলিম লিগের দাবি এবং কার্যকলাপের জন্য (তার কারণ যা-ই হোক) ভারত ভাগ হয়েছে। কিন্তু কোন মুসলিম লিগ নেতা-ই বাংলাকে ভাগ করতে চাননি। বাংলাকে ভাগ করার দাবি হিন্দু মহাসভা এবং কংগ্রেসের হিন্দু নেতাদের। তাঁরাই মুসলমান সংখ্যাগরিষ্ঠ বাংলার মুসলমান প্রাধান্যের বাইরে বাংলার একটা অংশ নিয়ে সেখানে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য বঙ্গভঙ্গের দাবি করেছেন এবং তাঁদের দাবি মতই ১৯৪৭ সালে বাংলাকে দুভাগ করা হয়েছে। তাই বাংলাকে ভাগ করেছে হিন্দু নেতারা—মুসলমান নেতারা নয়।”

    বাংলা ভাগ করেছে মুসলিম লীগের ছোরা-মারা রাজনীতি

    ইসলামিক ফাউণ্ডেশনের বৃত্তিভোগী ও পেট্রো-ডলার প্রসাদপুষ্ট এসব জনাবদের বলতে হচ্ছে—হুজুর, হিন্দু নেতারা নয়, মুসলিম লীগের ছোরামারা রাজনীতি ও হিন্দু নারীর ইজ্জতনাশা পশুপ্রবৃত্তিই বাংলাকে দুভাগ করেছে; বাংলাভাগ অবধারিত করে তুলেছে; হিন্দু মুসলমানে চিরবিচ্ছেদ ঘটিয়েছে। মুসলমান নেতারা হিন্দু মা-বোনের উপর সঙ্ঘটিত এসব মানবতা-বিরোধী পশু-প্রবৃত্তি ঠেকাতে কোনও চেষ্টা করেননি; নিন্দা পর্যন্ত করেননি। বরং তাতে ছিল তাদের পূর্ণ সায়। যদি তারা তা করতেন, তবে ইতিহাসের ধারা অন্য খাতে প্রবাহিত হতো। কিন্তু ধর্মীয় অনুশাসনে যাদের বিবেক বন্ধক দেওয়া হয়েছে, তারা হিন্দুদের উপর মুসলমানদের এসব অমানবিক পশ্বাচারের নিন্দা করবেন কোন্ মুখে?

    শ্যামাপ্রসাদ : কম্যুনিজম : কম্যুনিস্ট পার্টি

    পাকিস্তান অন্দোলন ও দেশভাগে মুসলিম লীগের সহযোগী কম্যুনিস্ট দল শ্যামাপ্রসাদ সম্পর্কে কটূক্তি করতে, তাঁকে সাম্প্রদাযিক বলে গালি পাড়তে, তাঁর মতাদর্শকে যুগধর্ম বিরোধী বলে কটাক্ষ করতে একপায়ে খাড়া। এমন কি তাঁর জন্মশতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌজন্য দেখাতেও তাঁরা কুণ্ঠিত।

    অথচ এই বিচিত্র চরিত্র ভারতের কম্যুনিস্টদের পিতৃভূমি রাশিয়ার ও তাঁদের মহান নেতাদের মতাদর্শের সঙ্গে এদেশীয় কম্যুনিস্টদের মতাদর্শের তুলনামূলক বিচার করে শ্যামাপ্রসাদ যে মূল্যবান বক্তব্য রেখেছেন সেসব বোধ হয় সবজান্তা কমরেডদের কখনও নজরে পড়েনি। না পড়লে একটু নজর করে দেখুন :

    “It has almost been a fashion on the part of a certain section of the Indian youth, most of whom are Hindus, to idolise what they call communism, irrespective of the immediate problems that face the Hindus of India. They hesitate to call themselves Hindus. They forget that Hindus themselves constitute a nation and when that term is used as defined by the Hindu Mahasabha, their rights are identical with the rights of India as a whole. To my mind, it is no less an indication of slave-mentality and inferiority-complex to accept everything that is Russian because it comes from Russia than it is to accept everything British simply because it comes from Britain. When I am encountered with a new creed, I should examine my own creed to which I was born and nurtured and see how best I can assimilate what is new with the creed that is mine. The Hindu philosophy of life does not envisage a less noble and wholesome ideal for human conduct than the philosophy of communism.’(29.12.40)

    প্রতিক্রিয়াশীল শ্যামাপ্রসাদের মুখে এসব কথায় অস্বস্তি বোধ হলে তিনি কমরেডদের খুশি করার মতো কথাও বলেছেন। লেনিনের প্রশংসায় তো তিনি পঞ্চমুখ :

    “I do not hold the view that we have nothing to learn from communism and the activities of Russia or of any other country. But I am against blind and uncritical acceptance of any creed, simply because it is the latest fashion in the market. We can and should learn a good deal from the example of men like Lenin, Trotsky and Stalin. Who in the world would not emulate Lenin in his idealism which was so tempered with a sense of reality that he could go against the orthodox Marxists and apply his principle with an eye to the objective conditions of Russia? A tenacity of will, an iron discipline, a single-minded devotion to one’s cause and a keen sense of responsibility are virtues which characterised Lenin and which men in our country can worthily emulate.” (29.12.40)

    কমরেডরা ভিরমি খাবেন না যেন! আরও আছে। তাঁদের মহান নেতা কমরেড স্ট্যালিনের দেশপ্রেম সম্পর্কে শ্যামাপ্রসাদ যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তা শুনলে তাঁরা না মূর্ছা যান!

    “Look at the present dictator of Russia. Who will not admire Stalin’s shrewd sense of reality? The same England which considered him as untouchable is to-day anxious for his friendly gesture. Between him and Hitler, there was all conflict and no agreement. But did such conflict stand in the way of his entering into a non-aggression pact with Hitler and reaping rich benefits out of it? The unique position that Stalin occupies to-day is not due to his blind adherence to his communistic ideals. He bears first and foremost the interests of Soviet Russia in mind, and he is playing his cards with commendable skill and foresight, always anxious to take the fullest advantage of the situation to add feathers to the cap of Russia.” ( 29.12.40)

    স্ট্যালিনের এরকম নির্জলা প্রশংসা তো তার বন্ধুদের মুখেও আজকাল শোনা যায় না। সুতরাং শ্যামাপ্রসাদ সম্পর্কে কটূক্তি করার আগে কমরেডদের আরেকটু পড়াশোনা করে নেওয়া উচিত। কিন্তু এদের স্বভাব সেই—”খায় দায় পাখিটি, বনের দিকে আঁখিটি”র মতো। তাই মুসলমানদের প্রতি (এবং কম্যুনিস্টদের প্রতিও) শ্যামাপ্রসাদ সবসময় বলতেন—”নিজেদের একটু ভারতীয় বলে ভাবুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে।” একথা আজও তাঁদের প্রতি প্রযোজ্য।

    আর যে সমস্ত মহাবিপ্লবী পূর্ববঙ্গে হিন্দুদের অসহায় অবস্থায় নেকড়ের মুখে ফেলে রেখে, বীরবিক্রমে লাঙ্গুল গুটিয়েও ফুড়ুৎ করে বর্ডার ডিঙিয়ে পূর্ববঙ্গাগত হিন্দু উদ্বাস্তুদের কাঁধে ভর দিয়েই, সুরুৎ করে রাইটার্স-বিল্ডিংস-এ ঢুকে মৌরসী পাট্টা নিয়ে বসেছেন, তাও সম্ভব হয়েছে শ্যামাপ্রসাদের নেতৃত্বে হিন্দু জনজাগরণের জোয়ারে বাংলা ভাগ হবার ফলেই। “বাংলা ভাগ করল কে? – শ্যামাপ্রসাদ আবার কে” —বলে তো অনেক চিল্লিয়েছেন। বাংলাভাগের ইতিহাস সম্পর্কে উদ্বাস্তুদের ধোঁকা দিয়েছেন। এখন সে ভাগফল ভোগ করতে তো গলায় আটকাচ্ছে না! সুতরাং বাম হাতে হলেও লাল সেলামটি কিন্তু শ্যামাপ্রসাদেরই প্রাপ্য।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅথর্ববেদ সংহিতা (সম্পাদনা : দিলীপ মুখোপাধ্যায়)
    Next Article মৈমনসিংহ-গীতিকা – দীনেশচন্দ্র সেন সম্পাদিত
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }