Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হটলাইন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প44 Mins Read0
    ⤶ ⤷

    ৪. জুলহাজের মাথাটা দপ দপ করতে থাকে

    জুলহাজের মাথাটা দপ দপ করতে থাকে। হঠাৎ করে তার পুরো দৃশ্যটা মনে পড়ে যায়। গাড়ীটার স্টিয়ারিং ডান হাতে, বাম হাতটা পাশের সীটে। সেখানে নীলা বসে আছে। জানালা খোলা। বাতাসে নীলার চুল উড়ছে। ড্যাশ বোর্ডে একটা গান বাজছে। প্রেমের গান। জুলহাজ আঙুল দিয়ে টোকা দিয়ে তাল দিচ্ছে। গাড়ী চালাতে চালাতে সে মাথা ঘুরিয়ে পিছনে তাকালো টুটুল গভীর মনোযোগ দিয়ে তার ছবির বইটা দেখছে। ছেলেটা তার মায়ের মত শান্ত হয়েছে। কোনো কিছু নিয়ে বিরক্ত করে না। হাতে একটা বই ধরিয়ে দিলে গভীর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে থাকে। ছবি দেখতে দেখতে কী যেন ভাবে। এইটুকু মানুষ যখন মুখ গম্ভীর করে কিছু একটা ভাবে সেই দৃশ্যটা দেখে জুলহাজের হাসি পেয়ে যায়।

    জুলহাজ স্টিয়ারিংয়ে হাত রেখে বাইরে তাকালো। দুইপাশে ধানক্ষেত। আর কিছুক্ষণ গেলেই চা বাগানে ঢুকে যাবে। চা বাগানের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা, দেখতে খুব ভালো লাগে। রঙিন শাড়ী পরে। চা শ্রমিকেরা মাথায় বড় বড় ঝাঁকাতে করে চা পাতা নিয়ে হাঁটছে। রাস্তাটা নিরিবিলি এখানে হাইওয়ের মতো বড় বড় বাস ট্রাক নেই।

    নীলা কিছু একটা বলল, জুলহাজ ঠিক শুনতে পেলো না, একটা ছোট গাড়ীকে পাশ কাটিয়ে সামনে গিয়ে জিজ্ঞেস করল, “কী বলছ নীলা?”

    নীলা আবার বলল, আর ঠিক তখন দৈত্যের মত বিশাল একটা বাস তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তার গাড়ীটাকে ধাক্কা দিল। জুলহাজের ছোট গাড়ীটা কেমন যেন বাতাসে উড়ে গেলো। গাড়ীটা শূন্যে পাক খাচ্ছে, একবার, দুইবার, তিনবার। রাস্তা থেকে উড়ে গিয়ে নিচে পড়েছে মুহূর্তের মাঝে সবকিছু ওলট পালট হয়ে গেলো। প্রচণ্ড একটা আঘাত, সবকিছু ভেঙেচুরে যাওয়ার শব্দ তারপর হঠাৎ চারিদিক নিঃশব্দ হয়ে গেলো, শুধু ড্যাশবোর্ডের সিডি প্লেয়ারে প্রেমের গানটি বেজে যাচ্ছে, এক বৈশাখে দেখা হলো দুজনে জষ্ঠিতে হলো পরিচয়…।

    জুলহাজ মাথা ঘুরিয়ে নীলাকে দেখার চেষ্টা করল, পারল না। পেছনে টুটুলকে দেখতে চাইলো কিন্তু কিছু বোঝার আগেই সবকিছু অন্ধকার হয়ে গেল।

    আবছা আবছা ভাবে কখনো কখনো জ্ঞান এসেছে কখনো আবার

    অচেতন হয়ে গেছে। মাঝে মাঝে যখন জ্ঞান এসেছে তখন বুঝতে পেরেছে সে হাসপাতালে, তাকে ঘিরে ডাক্তার, নার্স আর মানুষ। প্রচণ্ড তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, সে বলতে চাইছে ”পানি! পানি! একটু পানি।” কিন্তু সে বলতে পারছে না। যখনই একটু নড়ার চেষ্টা করেছে তখনই প্রচণ্ড যন্ত্রণায় সে থরথর করে উঠেছে। সে কিছু মনে করতে পারে না, তার কী হয়েছে সে জানে না একদিন সে শুনল কেউ একজন তাকে ডাকছে, “জুলহাজ! এই জুলহাজ! চোখ খুলবি? তাকাবি একবার?” জুলহাজ চোখ খুললো। তাকালো, তার মুখের উপর সুজিত ঝুঁকে আছে। সুজিতের মুখে খোঁচা খোঁচা দাড়ি। তাকে ঝাঁপসা ঝাঁপসা দেখা যাচ্ছে।

    জুলহাজ জিজ্ঞেস করল, “আমি কোথায়? কী হয়েছে আমার?”

    “এক্সিডেন্ট হয়েছে। তুই, তুই হাসপাতালে-”

    সুজিতের কথা শুনে হঠাৎ করে জুলহাজের সব কথা মনে পড়ে গেলো। জুলহাজ গাড়ী নিয়ে যাচ্ছিল, তার পাশে বসে ছিল নীলা। পিছনে ছিল টুটুল। টুটুলের হাতে ছিল ছবির একটা বই। ড্যাশবোর্ড থেকে গানের সুর ভেসে আসছিল, ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’-জুলহাজ তখন বিদ্যুৎস্পৃষ্ঠের মত চমকে উঠল, নীলা আর টুটুল কেমন আছে?

    জুলহাজ ধড়মড় করে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। শুয়ে থেকে প্রায় চিৎকার করে জিজ্ঞেস করল, “নীলা আর টুটুল? নীলা আর টুটুল কেমন আছে? নীলা”

    সুজিত তার দৃষ্টি এড়িয়ে ফিস ফিস করে বলল, “তুই অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছিস। ডাক্তাররা তোর আশা ছেড়ে দিয়েছিল।“

    জুলহাজ অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, “নীলা? টুটুল?”

    সুজিত বলল, “তুই বেঁচে যাবি কেউ ভাবে নাই। খুবই খারাপ অবস্থা ছিল-”

    জুলহাজ এবারে চিৎকার করে উঠল, “নীলা? টুটুল?”

    সুজিত অন্যদিকে তাকিয়ে রইল। কোনো কথা বলল না।

    জুলহাজের নাকে অক্সিজেনের টিউব, গলায় কেনোলাতে স্যালাইনের টিউব। শরীরের নানা জায়গায় সেন্সর। জুলহাজ টান দিয়ে সব খুলে ফেলে হাহাকার করে উঠল। সুজিত ভয় পেয়ে চিৎকার করে বলল, “সিস্টার! সিস্টার!”

    কয়েকজন তার দিকে ছুটে এলো। কয়েকজন তাকে চেপে ধরে রাখে, একজন কোথায় জানি তাকে একটা ইনজেকশান দিল। জুলহাজ থরথর করে কাঁপতে থাকে। থরথর করে কাঁপতে থাকে।

    .

    ছয়তলা বিল্ডিংয়ের কার্নিশে দাঁড়িয়ে জুলহাজ থরথর করে কাঁপতে থাকে। কানে একটা ফোন ধরে রেখেছে। ফোনে কেউ একজন কথা বলছে। বাচ্চা একটা মেয়ের রিনরিনে গলা। মেয়েটা কিছু একটা বলছে। কী বলছে?

    “আপনি কি বলবেন, আপনি কেমন করে আপনার ওয়াইফ আর ছেলেকে খুন করেছেন?”

    জুলহাজ কোনো কথা বলল না। তার শরীর কাঁপছে। সে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে।

    “বলবেন? বলবেন আপনি?”

    জুলহাজ একটা নিঃশ্বাস ফেলে বলল, “গাড়ী দিয়ে! আমি গাড়ী চালাচ্ছিলাম-”

    “গাড়ী? গাড়ী চালাচ্ছিলেন? আপনার ওয়াইফ আর ছেলে গাড়ীতে ছিল?”

    “হ্যাঁ।”

    “তার মানে তারা গাড়ী একসিডেন্টে মারা গেছে! আপনি আসলে খুন করেননি-আসলে এক্সিডেন্ট-”

    “একই কথা।” জুলহাজ শুনল, মেয়েটা একটু হাসির মত শব্দ করল। নার্ভাস হাসি, তারপর বলল, “মোটেও একই কথা না। মার্ডার আর এক্সিডেন্ট একই কথা না-কখনোই এক কথা না।”

    মেয়েটার ছেলেমানুষী কথা শুনে জুলহাজের রেগে ওঠার কথা ছিল, জুলহাজ কেন জানি রাগতে পারল না। নরম গলায় বলল, “একই কথা। আমার কারণে দুজনে মারা গেছে। শুধু মাত্র আমার কারণে।”

    অন্য পাশে মেয়েটা চুপ করে রইল। তারপর একটা নিঃশ্বাস ফেলল, বলল, “আপনি যদি এভাবে ভাবেন আমার কিছু বলার নেই। আমি আসলে আপনার সাথে তর্ক করতে চাই না।”

    “আমার কথা না মানলেও তর্ক করবে না?”

    “না।”

    “কেন না?”

    “কারণ-কারণ, আমার আপনার সাথে তর্ক করার কথা না।”

    “কী করার কথা?”

    “আপনার কথা শোনার কথা।”

    “কী কথা?”

    “আপনি যেটা বলতে চান। যা ইচ্ছা-”

    “কেন?”

    মেয়েটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, “আপনি যদি কথা বলেন তাহলে মনটা একটু হালকা হবে। যখন মনটা হালকা হবে তখন তখন-”

    “তখন আমি আমার মাইন্ড চেঞ্জ করব?”

    মেয়েটা চুপ করে রইল।

    জুলহাজ বলল, “আমার মাইন্ড চেঞ্জ করার কোনো স্কোপ নাই। আমি অনেকদিন প্ল্যান করে আজকের দিনটা ঠিক করেছি।”

    মেয়েটা এবারেও চুপ করে রইল।

    জুলহাজ বলল, “বেঁচে থাকাটাই সব না। বেঁচে থাকাটা যদি খুব কষ্টের হয় তাহলে শুধু শুধু বেঁচে থাকার কোনো মানে হয় না। বুঝেছ?”

    মেয়েটা এবারেও কোনো কথা বলল না।

    জুলহাজ আবার জিজ্ঞেস করল, “বুঝেছ?”

    “হ্যাঁ বুঝেছি। কিন্তু—”

    ”কিন্তু কী?”

    “একটা কিছু বুঝলেই সেটা মেনে নেয়া যায় না। বোঝা আর মেনে নেয়া আলাদা জিনিস।”

    জুলহাজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, “তোমার বয়স কতো বলেছিলে?”

    “আঠারো। আঠারো বছরের কম হলে ভলান্টিয়ার হওয়া যায় না।”

    “আঠারো বছর বয়সের জন্যে তুমি বেশ গুছিয়ে কথা বল।”

    “থ্যাংক ইউ।”।

    “ঠিক আছে, পরী। নিচে এখন কোনো গাড়ী নাই-লাফ দেওয়ার জন্যে আইডিয়াল। আমি গেলাম-”

    মেয়েটা ব্যস্ত হয়ে বলল, “এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড-”

    “কী হল?”

    “আপনার কি ভয় করছে?”

    “না। ভয় করছে না।”

    “দুঃখ লাগছে?”

    “মরে যাব সেই জন্যে দুঃখ?”

    “হ্যাঁ।”

    “না, দুঃখ লাগছে না। আমার কিছুই লাগছে নাড়”

    “সুইসাইড করার আগে শেষবার কিছু একটা করার ইচ্ছা করছে?”

    “না করছে না।”

    “আপনার কী করতে ভালো লাগতো?”

    জুলহাজ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞেস করল, “তোমার নাম কী বলেছিলে, পরী?”

    “হ্যাঁ, পরী।”

    “পরী, তুমি খামোখা সময় নষ্ট করছ। শুধু শুধু আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করছ। তাই না।”

    পরী নামের মেয়েটা চুপ করে রইল।

    ”আমি ঠিক বলেছি কিনা?”

    “হ্যাঁ। ঠিক বলেছেন।”

    “শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই। বুঝেছ? আমি একজন বড় মানুষ। ম্যাচিওর্ড মানুষ। তুমি একটা বাচ্চা মেয়ে। আমার টুটুল থেকে তুমি খুব বেশী বড় না। বুঝেছ পরী?”

    “আমার পরী নামটা আপনার কেমন লাগে?”

    জুলহাজ একটু থতমত খেয়ে গেল। বলল, “কী বললে?”

    আমি জিজ্ঞেস করেছি, “আমার পরী নামটা আপনার কেমন লাগে?”

    “তুমি কেন এসব জিজ্ঞেস করছ? শুধু কথা বাড়ানোর চেষ্টা করছ?”

    পরী নামের মেয়েটা বলল, “না, এটা কথা বাড়ানোর জন্যে জিজ্ঞেস করছি না। এটা সত্যি সত্যি জানতে চাইছি।”

    “সত্যি কথা বলব?”

    “বলেন।”

    “নামটা ক্লিশে।”

    “ক্লিশে?”

    “হ্যাঁ।”

    “ক্লিশে মানে কী?”

    “অতি ব্যবহারে জীর্ণ।”

    “কী আশ্চর্য!”

    “কোন জিনিসটা আশ্চর্য?”

    “এই যে অতি ব্যবহারে জীর্ণ এর জন্যে একটা শব্দ আছে।”

    “যাই হোক তুমি আমার কথা শুনে মনে দুঃখ পেয়েছ?”

    “না। বেশী দুঃখ পাই নাই। আপনি যে এ রকম একটা অবস্থায় আমার কথার উত্তর দিয়েছেন সেই জন্যে আপনাকে থ্যাংক ইউ।

    “ইউ আর ওয়েলকাম। তাছাড়া তোমার নামটা ক্লিশে সেটা তো তোমার দোষ হতে পারে না। তোমার নাম তো তুমি রাখো নাই।”

    “আসলে এই নামটা আমিই রেখেছি।”

    জুলহাজ ভুরু কুঁচকালো, “তুমি রেখেছ?”

    “হ্যাঁ। এইটা আমার আসল নাম না। এইটা বানানো নাম। আমরা আসল নাম বলি না। একটা বানানো নাম বলি।”

    “ও।”

    “হ্যাঁ। আমাদের আসল পরিচয় কেউ জানতে পারে না। এটা গোপন রাখতে হয়।”

    “ও।”

    “আমারও পরী নামটা পছন্দ না।”

    “তাহলে রেখেছ কেন?”

    “আসলে চিন্তা করার বেশী সময় পাই না। যখন আপনার ফোন এসেছে তখন যেই নামটা প্রথমে মনে এসেছে সেইটাই বলে দিয়েছি।”

    “এই নামটা প্রথমে মনে এসেছে?”

    “হ্যাঁ। একটা উপন্যাস পড়ছিলাম সেইটার নায়িকার নাম পরী।”

    “কার লেখা উপন্যাস?”

    “হুমায়ূন আহমেদ।”

    “আমিও তাই ভেবেছিলাম।”

    “কিন্তু আপনি যেহেতু নামটা পছন্দ করেন নাই এটা চেঞ্জ করে ফেলব।”

    “কী নাম রাখবে?”

    “আপনি রাগ হবেন না তো?”

    জুলহাজ একটু অবাক হলো ”আমি কেন রাগ হব?”

    “কারণ নামটা একটু আগে আপনার কাছ থেকে পেয়েছি। আপনার ওয়াইফের নাম। নীলা।”

    “নীলা?”

    “হ্যাঁ, নীলা।”

    জুলহাজ আবার বলল, “নীলা?”

    মেয়েটা বলল, “হ্যাঁ। নীলা।” একটু পরে জিজ্ঞেস করল, “আপনি কি.আমার উপরে রাগ হয়েছেন কিংবা বিরক্ত হয়েছেন?”

    “রাগ হব কেন? বিরক্ত হব কেন?”

    “গুড। থ্যাংক ইউ।” মেয়েটা হঠাৎ করে বলল, “আপনাকে একটা কথা বলি?”

    “বল।”

    “আমি আপনার ওয়াইফের নামটা নিয়েছি কিন্তু আমি তার সম্পর্কে কিছুই জানি না।”

    “অফ কোর্স জান। শি ইজ ডেড।”

    “না না সেইটা না। আপনার ওয়াইফ মানুষটা কী রকম-দেখতে কী রকম এই সব আর কী।”

    “আবার কথা বাড়ানোর চেষ্টা করছ?”

    অন্য পাশ থেকে মেয়েটা একটু ব্যস্ত হয়ে বলল, “না, না-আমি এইবারে কথা বাড়ানোর চেষ্টা করছি না। এইবার আসলেই জানতে চাচ্ছি। একজন মানুষের নামটা ব্যবহার করব তার সম্পর্কে কিছু তো জানা উচিত। ঠিক কিনা?”

    জুলহাজ কিছু বলল না।

    মেয়েটা বলল, “একটু পরে তো আর আপনার সাথে যোগাযোগ করা যাবে না। এখনই একটু বলেন। এই একটুখানি প্লীজ।”

    জুলহাজ ফোনটা কানে ধরে দাঁড়িয়ে রইল। নীলার কথা সে চাইলে একটুখানি না অনেকখানি বলতে পারে। অনেকখানি মানে আসলেই অনেকখানি। কিন্তু সে তো আর এখন অনেকখানি বলে শেষ করতে পারবে না।

    কোথা থেকে শুরু করবে?

    শুরু করবে?

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআরো একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article স্কুলের নাম পথচারী – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }