Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হটলাইন – মুহম্মদ জাফর ইকবাল

    মুহম্মদ জাফর ইকবাল এক পাতা গল্প44 Mins Read0
    ⤶ ⤷

    ৬. জুলহাজ কানে টেলিফোনটা ধরে

    জুলহাজ কানে টেলিফোনটা ধরে অন্যমনস্কভাবে দাঁড়িয়ে রইল। মেয়েটা কথা বলে যাচ্ছে। কী বলছে জুলহাজ ভালো করে শুনছে না। দূরে কোথায় জানি বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা একটা বাতাস হঠাৎ করে তার শরীরটা একটুখানি শিউরে উঠে। নীলা বৃষ্টিকে খুব পছন্দ করতো। হঠাৎ করে মাঝরাতে যদি বৃষ্টি

    শুরু হতো সে জুলহাজকে ধাক্কা দিয়ে ডেকে তুলতো, জুলহাজ ঘুম ঘুম গলায় বলতো, “কী হয়েছে।”

    নীলা বলতো, “বৃষ্টি হচ্ছে। দেখো দেখো।”

    জুলহাজ বলতো, “বৃষ্টির মাঝে দেখার কী আছে?”

    নীলা তখন বিছানা থেকে নেমে জানালার পাশে এসে দাঁড়াতো। বাইরে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এলোমেলো বাতাসে মাঝে মাঝে বৃষ্টির পানি জানালার দিয়ে ভেতরে আসছে, বৃষ্টির ঝাঁপটা এসে লাগছে নীলার গায়ে কিন্তু নীলা সরে যায় না। জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে। এতে মুগ্ধ হয়ে কী দেখে জুলহাজ বুঝতে পারে না।

    মনে আছে একদিন সকালে আকাশ কালো করে মেঘ এসেছে। গুড়গুড় শব্দ করে মেঘ ডাকছে, তারপর বৃষ্টি শুরু হলো। জুলহাজ জানালা দিয়ে বাইরে তাকালো, তারপর ভুরু কুঁচকে বলল, “হায় হায় এতো ওয়েদার খারাপ, আমি অফিস যাব কেমন করে?”

    নীলা কেমন জানি রেগে উঠল, বলল, “কী বললে তুমি? ওয়েদার খারাপ? খারাপ? এতো সুন্দর বৃষ্টিকে তুমি খারাপ বলছ?”

    জুলহাজ হাসি হাসি মুখে বলল, “বৃষ্টির মাঝে কোন জিনিষটা ভালো?”

    নীলা বলল, “এক বোতল পানি তুমি কয় টাকা দিয়ে কিনো?”

    আলোচনা কোনদিকে যাবে জুলহাজ অনুমান করতে পারে না, সে সরল মুখে জিজ্ঞেস করল, “পাইকারি না খুচরা?”

    “ঢং করবে না-বল কতো দিয়ে কিনো?”

    “এই দশ টাকার মতো।”

    “তাহলে বল এখন কয় বোতল পানি পড়ছে আকাশ থেকে? বল।”

    জুলহাজকে স্বীকার করতে হলো, অনেক বোতল পানি পড়ছে আকাশ থেকে। নীলা বলল, “আকাশ থেকে লক্ষ লক্ষ টাকার পানি পড়ছে। কোটি কোটি টাকার পানি পড়ছে। বুঝেছ?”

    জুলহাজ মাথা নেড়ে বলল, “বুঝেছি।”

    নীলা মুখে একটা কৃত্রিম কাঠিন্য ধরে রেখে বলল, “খোদা যেহেতু তোমার ভেতরে বৃষ্টির সৌন্দর্য দেখার ক্ষমতা দেয় নাই সেই জন্যে টাকা পয়সার কথা বললাম। অন্তত টাকার হিসাবটা তো বুঝবে!”

    জুলহাজ হাসি হাসি মুখে নীলার কথা মেনে নিল। আরেকবার দুইজন রিকশা করে আসছে, হঠাৎ তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। দেখতে দেখতে রাস্তা পানিতে ডুবে গেলো। বুড়ো রিকশাওয়ালা ভিজে চুপসে কোনোমতে রিকশাকে টেনে টেনে নিচ্ছে। তখন নীলা বলল, “চল, রিকশা থেকে থেমে যাই। বৃষ্টিতে ভিজি।”

    জুলহাজ অবাক হয়ে বলল, “বৃষ্টিতে ভিজবে?”

    “হ্যাঁ। সমস্যা কী?”

    “সবকিছু ভিজে যাবে যে-”

    “ভেজার জন্যই তো ভিজব।”

    “ফোন মানিব্যাগ-”

    “আমাকে দাও, ব্যাগের ভেতর রাখি।”

    জুলহাজ কিছু বোঝার আগে নীলা থেমে গেল। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে জুলহাজ নেমে আসে। নীলা পানিতে ছপছপ করে হাঁটতে থাকে। জুলহাজ আর কী করবে? নীলার পিছু পিছু যেতে থাকে। নীলা বৃষ্টিতে ভিজে চুপসে গেল, একটু পরে পরে জুলহাজের দিকে তাকায় আর বলে, “কী মজা হচ্ছে। তাই না?”

    জুলহাজ মজাটা কোথায় ধরতে পারল না কিন্তু নীলার কথা শুনে মাথা নাড়লো। বৃষ্টির পানি তার চুল বেয়ে মুখে, মুখ বেয়ে চিবুকে গড়িয়ে যাচ্ছে চোখের আই লাইনার ধুয়ে কালো রং মাখামাখি, কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে আছে-এর ভেতরে যদি একজন মজা পায় সেটা দেখেও তো তার মজা হওয়া উচিত। রাস্তার ময়লা পানিতে ছপ ছপ করে নীলা হাঁটতে থাকে, একটু পরে পরে উপরের দিকে তাকায়, বৃষ্টির পানি তার চোখ মুখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে আর নীলা ছোট বাচ্চার মত হি হি করে হাসছে। একজন মানুষ যে শুধু বৃষ্টি আর বৃষ্টির পানি থেকে এতো আনন্দ পেতে পারে জুলহাজ আগে কখনো চিন্তা করেনি।

    দূরে মেঘ গুড়গুড় করে গর্জন করে উঠল। জুলহাজ কার্নিশে দাঁড়িয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ঠান্ডা বাতাসটা বইতে শুরু করেছে। জুলহাজ দূরে তাকাল, মনে হয় সত্যি সত্যি নীলার বৃষ্টিটা চলে আসবে? জুলহাজ কি নিচে লাফিয়ে পড়ার আগে একটু অপেক্ষা করবে? বৃষ্টিটা আসতে দেবে?

    “বলবেন?” জুলহাজ অন্যমনস্কভাবে ফোনটা ধরে রেখেছিল, ফোনে মেয়েটা কথা বলে যাচ্ছে, একটু পরে পরে জিজ্ঞেস করছে, “বলবেন?” কী বলবে সে? জুলহাজের বিরক্ত হওয়ার কথা, রেগে ওঠার কথা। কিন্তু সে বিরক্ত হয়ে উঠছে না, রেগেও যাচ্ছে না। এই সরল টাইপের কমবয়সী মেয়েটার কথাগুলোকে কেমন করে জানি প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

    জুলহাজ শুনলো মেয়েটা বলছে, “বলবেন? আপনার ওয়াইফ নিয়ে কিছু একটা বলবেন?”

    জুলহাজ বলল, “নীলা খুব বৃষ্টি পছন্দ করতো।”

    অন্য পাশ থেকে মেয়েটা আনন্দে একটুখানি চিৎকার করে উঠল, বলল, “আমিও খুব বৃষ্টি পছন্দ করি।”

    “আমি অবশ্যি জানি না, বৃষ্টিকে এতো পছন্দ করার কী আছে।”

    “একটা কিছু পছন্দ করার জন্য আসলে কোনো কারণের দরকার হয় না।”

    “সত্যি?”

    “হ্যাঁ। কোনো কোনো জিনিস কোনো কারণ ছাড়াই ভালো লেগে যায়।”

    “তুমি কেমন করে জান?”

    “কারণ-কারণ, আমি, আমার–”

    মেয়েটা হঠাৎ থেমে গেল। জুলহাজ জিজ্ঞেস করল, “তোমার কী?”

    “না। বলা যাবে না।”

    “কেন?”

    “আমাদের ব্যক্তিগত কথা বলা নিষেধ।”

    “তুমি আমার ব্যক্তিগত কথা শুনতে পারবে কিন্তু আমি তোমার ব্যক্তিগত কথা শুনতে পারব না?”

    “অনেকটা সে রকম।” মেয়েটা একটু থেমে বলল, “ইচ্ছা করলে আপনিও আমাদের ভলান্টিয়ার হতে পারেন, তাহলে আপনিও অন্যের ব্যক্তিগত কথা শুনতে পারবেন।”

    “আমি তোমাদের ভলান্টিয়ার হয়ে যাব?”

    “আপনি চাইলে হতে পারেন।”

    “যাই হোক সেটা মনে হয় কাজ করবে না। আমি আসলে কার্নিশ থেকে লাফ দিব।”

    মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর বলল, “আমি আসলে কিছুক্ষণের জন্যে ভুলেই গিয়েছিলাম যে আপনি সুইসাইড করার কার্নিশে দাঁড়িয়ে আছেন।”

    “আমি ভুলি নাই।”

    “জী।”

    “শুধু একটুক্ষণ অপেক্ষা করছি।”

    “আমিও সেটা চাই। যতক্ষণ সম্ভব অপেক্ষা করেন-যত বেশী সম্ভব কথা বলেন।”

    “আসলে বৃষ্টি আসছে। আমি বৃষ্টিটার জন্যে অপেক্ষা করছি। বৃষ্টিটাতে শেষবার ভিজে যাই। নীলা থাকলে খুশী হতো।”

    “নীলা ম্যাডাম বৃষ্টিতে ভিজতে পছন্দ করতেন।”

    জুলহাজ একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, “খুব।”

    “বৃষ্টিতে ভেজার একটা ঘটনার কথা বলবেন?”

    জুলহাজ একটু ইতস্তত করে বলল, “আসলে বলার মত সেরকম ঘটনা নাই।”

    “তাহলে অন্য কোনো ঘটনা। কোনো মজার ঘটনা।”

    “তুমি সত্যিই মনে করো, এই রাতের বেলা কার্নিশের উপর দাঁড়িয়ে আমি একটা মজার ঘটনা বলতে পারব?”

    “চেষ্টা করলেই পারবেন।”

    “তুমি পারবে?” মেয়েটা একটু অবাক হয়ে বলল, “আমি?”

    “হ্যাঁ। তুমি?”

    “আমি? আমি-মানে, আমি-আসলে আমার কথা তো আসছে না।”

    “পারবে না। একজনকে মজার ঘটনা বলতে বললেই সে বলতে পারে না।”

    মেয়েটা কয়েক সেকেন্ড চুপ করে থেমে বলল, “যদি আমি বলি তাহলে আপনি বলবেন?”

    “সেটা আমি কথা দিতে পারব না।”

    “ঠিক আছে কথা না দিলেন, কথা না দিয়ে বলবেন।”

    জুলহাজ চুপ করে রইল।

    মেয়েটা গলা পরিষ্কার করে বলল, “আমি আমার একটা মজার ঘটনার কথা বলি। এই পরশুদিন এটা ঘটেছে। বলব?”

    “বল।”

    জুলহাজ পুরোপুরি বিশ্বাস করতে পারে না যে সে এখন এই মুহূর্তে সতেরো আঠারো বছরের বাচ্চা একটা মেয়ের জীবনের একটা মজার ঘটনার কথা শুনতে রাজী হয়েছে। সত্যি কথা বলতে কি ঘটানাটা কী শোনার জন্যে তার ভেতরে খানিকটা কৌতূহল হচ্ছে। কী আশ্চর্য!

    মেয়েটা বলতে শুরু করল, “আমার খালা আমেরিকা থেকে অনেকদিন পর দেশে ফিরে এসেছে। সবার জন্যে অনেক গিফট এনেছে। আমার জন্যেও এনেছে। আমার জন্যে যে গিফট এনেছে তার একটা হচ্ছে মুখে দেওয়ার ক্রীম। এটা নাকি খুব দামী ক্রীম। মুখে দিলে মুখের চামড়ার মাঝে কী কী জানি হয়। ছোট একটা কৌটা দাম সাতাইশ ডলার। সাতাইশ ডলার মানে বুঝেছেন তো, প্রায় দুই তিন হাজার টাকা দাম।

    “যাই হোক এতো দামী একটা ক্ৰীম আমি খুবই যত্ন করে ব্যবহার করি। নষ্ট না হয়ে যায় সেইজন্যে ফ্রীজের ভেতরে রেখেছি। একদিন রাত্রে ঘুমানোর আগে মুখে ক্রীম দিতে গিয়ে দেখি আমার পুরো কৌটাটা প্রায় খালি। কেউ একজন পুরোটা মেখে ফেলেছে। আমি চিৎকার করে বললাম, ক্রীম! আমার ক্রীম কে মেখেছে?

    “প্রথমে কেউ স্বীকার করতে চায় না, তখন আমার নানী একটু লজ্জা পেয়ে বললেন, এইটা ক্রীম নাকী? আমি ভেবেছিলাম চুন, তাই পানের সাথে খেয়ে ফেলেছি। আমি চিৎকার করে বললাম, নানী তুমি মুখে দিয়েও বুঝো নাই এইটা ক্রীম? নানী বললেন, উঁহু! আমি ভেবেছি বিদেশী চুন। একটু মোলায়েম। তাই বেশী করে খেতে হয়েছে। সবাই নানীকে নিয়ে যখন হাসাহাসি করছি তখন নানী বললেন, জিনিসটা কিন্তু খেতে খারাপ না। চুনের মত ধাক নাই কিন্তু খেলে বাহ্যি পরিষ্কার হয়। মেয়েটা হি হি করে হাসতে হাসতে বলল, “বাহ্যি পরিষ্কার মানে বুঝেছেন?”

    জুলহাজ বলল, “বুঝেছি।”

    “গল্পটা মজার না?”

    “হ্যাঁ, মজার।”

    মেয়েটা কিচুক্ষণ চুপ করে থেকে বলল, “এখন আপনি কী একটা মজার ঘটনার কথা বলবেন?”

    “সে রকম মজার ঘটনার কথা তো মাথায় আসছে না।”

    “যেটাই আসে সেটাই বলেন। মজার না হলেও ক্ষতি নাই, যে কোনো ঘটনা। সুইট একটা ঘটনা-”

    “একদিন সন্ধ্যেবেলা অফিস থেকে বাসায় এসেছি।” জুলহাজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না যখন দেখল সে সত্যিই মেয়েটাকে একটা মজার ঘটনার কথা বলার চেষ্টা করছে। জুলহাজ হঠাৎ করে চুপ করে গেল।

    মেয়েটা বলল, “বলেন। তারপর কী হল?”

    জুলহাজ বলতে শুরু করল, “বাসায় এসে দেখি নীলা রেগে ফায়ার। দাঁত কিড়মিড় করে বলল, তোমার ছেলে আজকে কী করেছে জান? টুটুল তখন খুবই ছোট। মাত্র হাঁটতে শিখেছে। সারাক্ষণ হেঁটে বেড়ায়। এত ছোট ছেলে কী করেছে আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কী করেছে? নীলা বলল, দুপুর বেলা শুয়েছি, হঠাৎ একটু কাশি উঠেছে। তোমার ছেলে জিজ্ঞেস করল, পানি খাবে আম্মু? পানি খাবে? আমি বলেছি, খাব। তোমার ছেলে তখন দৌড় দিয়ে গণ্ডাসে পানি এনে দিল, তাকে খুশী করার জন্য আমি পানিটা খেলাম। খাওয়ার পর মনে হল সে পানি কোথা থেকে আনবে? খাবার টেবিলে সে তো পানির বোতল নাগাল পায় না। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কোত্থেকে এনেছে? নীলা চিৎকার করে বলল, যেখানে নাগাল পায় সেখান থেকে এনেছে। কমোড থেকে।”

    জুলহাজ কথা শেষ হবার আগেই টেলিফোনের অন্য পাশ থেকে মেয়েটা হি হি করে হাসতে থাকে। মেয়েটার হাসি শুনে জুলহাজও একটুখানি হেসে ফেলল। হেসে ফেলে সে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে কি ভেবেছিল যে সে আবার কোনোদিন হাসবে? কী আশ্চর্য!

    ঠিক তখন বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করল। জুলহাজ আকাশের দিকে তাকালো। পুরো আকাশটা বিজলীর ঝলকানীতে একবার ঝলসে ওঠে। মুহূর্তের জন্যে চারিদিক স্পষ্ট দেখা যায় তারপর আবার অন্ধকারে ডুবে যায়।

    জুলহাজ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকে। নীলা নেই, থাকলে এখন কী খুশিই না হতো। অনেকদিন ভেবেছিল টুটুলকে নিয়ে তারা তিনজন বৃষ্টিতে ভিজবে। ভেজা হয়নি। আর কখনো ভেজা হবে না। জুলহাজের বুকের ভেতরটা হঠাৎ কীভাবে জানি মোচড় দিয়ে ওঠে। বিচিত্র একটা কষ্ট, একটা শূন্যতা বুকের ভেতর খাঁখাঁ করতে থাকে। কার্নিশ থেকে লাফ দিয়ে নিচে পড়লেই সব কষ্ট সব শূন্যতা এক মুহূর্তে শেষ হয়ে যাবে।

    জুলহাজ নিচের দিকে তাকালো। এখনো টেলিফোনটা ধরে রেখেছে। মেয়েটা কিছু একটা বলছে। অর্থহীন কোনো একটা প্রশ্ন। সময় কাটানোর জন্যে কোনো একটা কথা।

    হঠাৎ কী হল কে জানে জুলহাজ হাউমাউ করে কেঁদে উঠল। নীলা আর টুটুল চলে যাবার পর সে একবারও কাঁদেনি। একবারও না। মনে হল জমে থাকা সব কান্না একবারে বের হয়ে আসছে।

    জুলহাজ ঠোঁটে কামড় দিয়ে কান্না থামানোর চেষ্টা করতে থাকে। টেলিফোনের অন্যপাশে বাচ্চা একটা মেয়ে শুনছে সে কাঁদছে। শুনুক, কিছুতেই আর কিছু আসে যায় না।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআরো একটুখানি বিজ্ঞান – মুহম্মদ জাফর ইকবাল
    Next Article স্কুলের নাম পথচারী – মুহম্মদ জাফর ইকবাল

    Related Articles

    মুহম্মদ জাফর ইকবাল

    ছোটগল্প – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সাদাসিধে কথা – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    মেকু কাহিনী – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    আমার বন্ধু রাশেদ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    সায়েন্স ফিকশান সমগ্র ১ – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    মুহম্মদ জাফর ইকবাল

    টুনটুনি ও ছোটাচ্চু – মুহম্মদ জাফর ইকবাল

    November 19, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }