Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    হুতোমপ্যাঁচার নক্সা – কালীপ্রসন্ন সিংহ

    কালীপ্রসন্ন সিংহ এক পাতা গল্প211 Mins Read0
    ⤶ ⤷

    ২.৩ রামলীলা

    রামলীলা

    দুর্গোৎসব এক বছরের মত ফুরুলো; ঢুলীরা নায়েক বাড়ী বিদেয় হয়ে শুঁড়ির দোকানে রং বাজাচ্চে। ভাড়াকরা ঝাড়েরা মুটের মাথায় বাঁশে ঝুলে টুনু টুনু শব্দে বালাখানায় ফিরে যাচ্চে; যজমেনে বামুনের বাড়ীর নৈবিদ্দির আলো-চাল ও পঞ্চশস্য শুকুচ্চে, ব্রাহ্মণী ছেলে কোলে করে কাটি নিয়ে কাগ তাড়াচ্ছেন। সহরটা থমথমে। বাসাড়েরা আজও বাড়ী হতে ফেরেন নি, অফিস ও ইস্কুল খোলবার আরও চার পাঁচ দিন বিলম্ব আছে।

    যে দেশের লোকের যে কালে যে প্রকার হেম্মত থাকে, সে দেশে সে সময় সেই প্রকার কর্ম্মকাণ্ড, আমোদ-প্রমোদ ও কার-কারবার প্রচলিত হয়। দেশের লোকের মনই সমাজে লোকোমোটিবের মত, ব্যবহার কেবল ‘ওয়েদরকর্কের’ কাজ করে। দেখুন, আমাদের পূর্ব্বপুরুষেরা রঙ্গভূমি প্রস্তুত করে মল্লযুদ্ধে আমোদ প্রকাশ কত্তেন, নাটক ত্রোটকের অভিনয় দেখতেন, পরিশুদ্ধ সঙ্গীত ও সাহিত্যে উৎসাহ দিতেন; কিন্তু আজকাল আমরা বারোইয়ারিতলায়, নয় বাড়ীতে, বেদেনীর নাচ ও ‘মদন আগুনের তানে পরিতুষ্ট হচ্ছি; ছোট ছোট ছেলে ও মেয়েদের অনুরোধ উপলক্ষ করে পুতুল নাচ, পাঁচালী ও পচা খেউড়ে আনন্দ প্রকাশ কচ্চি, যাত্রাওয়ালাদের ‘ছকুবাবু ও সুন্দরের সং’ নাবাতে হুকুম দিচ্চি। মল্লযুদ্ধের তামাসা ‘দ্যাখ বুল বুল ফাইট’ ও ‘ম্যাড়ার লড়ায়ে’ পর্যবসিত হয়েচে। আমাদের পূর্ব্বপুরুষেরা পরস্পর লড়াই করেচেন, আজকাল আমরা সর্ব্বদাই পরস্পরের অসাক্ষাতে নিন্দাবাদ করে থাকি; শেষে একপক্ষের ‘খেউড়ে’ জিত ধরাই আছে।

    আমাদের এই প্রকার অধঃপতন হবে না কেন? আমরা হামা দিতে আরম্ভ করেই ঝুমঝুমি, চুষী ও শোলার পাখীতে বর্ণপরিচয় করে থাকি। কিছু পরে ঘুড়ি, লাটিম, লুকোচুরি ও বৌ বৌ খেলাই আমাদের যুবত্বের এনট্রান্স-কোর্স হয়; শেখে তাস, পাশা ও বড়ে টিপে মাৎ করে ডিগ্রী নিয়ে বেরুই! সুতরাং ঐগুলি পুরাণে পড়ার মত কেবল চিরকাল আউড়ে আসতে হয়; বেশীর ভাগ বয়সের পরিণামেব সঙ্গে ক্রমশঃ কতকগুলি আনুসঙ্গিক উপসর্গ উপস্থিত হয়।

    রামলীলা এদেশের পরব নয়, এটি প্রবল খোট্টাই! কিছুকাল পূর্ব্বে চীনকের সেপাইদের দ্বারা এই রামলীলার সূত্রপাত হয়; পূর্ব্বে তারাই আপনা-আপনি চাঁদা করে চীনকের মাঠে রাম-রাবণের যুদ্ধের অভিনয় কত্তো; কিছু দিন এ রকমে চলে, মধ্যে একেবারে রহিত হয়ে যায়। শেষে বড়বাজারের দু’ চার ধনী খোট্টার উদ্যোগে ১৭৫৭ শকে পুনর্ব্বার রামলীলার আরম্ভ হয়। তদবধি এই বার বৎসর রামলীলার মেলা চলে আসছে। কলকেতায় আর অন্য কোন মেলা নাই বলেই, অনেকে রামলীলায় উপস্থিত হন। এদের মধ্যে নিষ্কৰ্ম্মা বাবু, মাড়োয়ারী খোট্টা, বেশ্যা ও বেণেই অধিক।

    পাঠকবর্গ মনে করুন, আপনাদের পাড়ার বনেদী বড়মানুষ ও দলপতি বাবু দেড়ফিট উচ্চ গদির ওপর বার দিয়ে বসেছেন; গদির সামনে বড় বড় বাক্স ও আয়না পড়েছে, বাবুর প্রকাণ্ড আলবোলা প্রতি টানে শরতের মেঘের মত শব্দ কচ্ছে, আর মস্ক ও মূসব্বর মেশান ইরাণী তামাকের খোসবোয় বাড়ী মাত করেচে। গদির কিছু দূরে এক জন খোট্টা সিদ্ধির মাজুম, হজমীগুলি ও পালংতোড় প্রভৃতি ‘কুয়ৎ কি চিজ’ রুমালে বেঁধে বসে আছেন। তিনি লক্ষ্ণৌয়ের এক জন সম্পন্ন জহুরীর পুত্র, এক্ষণে সহরেই বাস; হয়ত বছর কতক হলে আফিমের তেজমন্দি খেলায় সর্ব্বস্বান্ত হয়ে বাবুর অবশ্য-পোষ্য হয়েচেন। মনে করুন, তার অনেক প্রকার হাকিমী ঔষধ জানা আছে। সিদ্ধি সম্পর্কীয় মাজুমও তিনি উত্তম রকমে প্রস্তুত কত্তে পারেন। বিশেষতঃ বিস্তর বাই, কথক ও গানওয়ালীর সহিত পরিচয় থাকায়, আপন হেকমত ও হুনুরীতে আজকাল বাবুর দক্ষিণ হস্ত হয়ে উঠেছেন। এর পাশে ভবানীবাবু ও মিসুয়ার্স আর্টফুল ডজরস উকীল সাহেবের হেডকেরাণী হলধরবাবু। ভবানীবাবু ঐ অঞ্চলের একজন বিখ্যাত লোক, আদালতে ভারী মাইনের চাকরী করেন; এ সওয়ায় অন্তঃশিলে কোম্পানীর কাগজের দালালী, বড় বড় ব্রাজা-রাজড়ার আমমোক্তারী ও মকদ্দমার ম্যানেজারী করা আছে। এমন কি অনেকেই স্বীকার করে থাকেন যে, ভবানীবাবু ধড়িবাজিতে উমিচাঁদ হইতে সরেস ও বিষয়-কর্ম্মে জয়কৃষ্ণ হতে জব্বর। ভবানীবাবুর পার্শ্বস্থ হলধরও কম নন–মনে করুন, হলধর উকীলের বাড়ী মকদ্দমার তদ্বিরে ফের-ফন্দীতে ও জাল-জালিয়াতে প্রকৃত শুভঙ্কর। হলধরের মোচা গোঁফ, মুসকের মত ভুঁড়ি, হাতে ইষ্টিকবচ, কোমরে গোট ও মাদুলি, সরু ফিনফিনে সাদা ধুতি পরিধান, তার ভিতরে একটা কাচ, কপালে টাকার মত একটা রক্তচন্দনের টিপ ও দাঁতে মিসি;—চাদরটা তাল পাকিয়ে কাঁধে ফেলে অনবরত তামাক খাচ্চেন ও গোঁপে তা দিয়ে যেন বুদ্ধি পাকাচ্চেন। এমন সময়ে বাবুর এ মজলিসে ফলহরিবাবু ও রামভদ্দরবাবু উপস্থিত হলেন; ফুলহরি ও রামভদ্দরকে দেখে বাবু সাদরসম্ভাষণে বসালেন, হুঁক্কাবরদার তামাক দিয়ে গেল; বাবুরা শ্রান্তি দূর করে তামাক খেতে খেতে একথা সে কথার পর বল্লেন, “মশাই, আজ রামলীলার ধূম! আজ শুনলেম লক্ষ্মণের শক্তিশেল হবে, বিস্তর বাজী পুড়বে, এখানে আসবার সময়ে দেখলেম, ও পাড়াদ রামবাবুর চৌঘুড়ী গেল। শম্ভুবাবু বগীতে লক্ষ্মীকে নিয়ে যাচ্চেন–আজ বেজায় ভিড়। মশাই যাবেন না?” তখনি ‘ভবানীবাবু’ এই প্রস্তাবের পোষকতা কল্লেন—বাবুও রাজী হলেন—অমনি ‘ওরে! ওরে কোই হ্যায়রে! কোই হ্যায়!’ শব্দ পড়ে গেল আশেপাশে, ‘খোদাবন্দ’ ও ‘আচ্চা যাইয়ে’ প্রতিধ্বনি হতে লাগলো–হরকরাকে হুকুম হলো, বড় ব্রিজকা ও বিলাতি জুড়ি তইরি কত্তে বল শীগগির।

    ঠাওরাণ, যেন এ দিকে বাবর ব্রিজকা প্রস্তুত হতে লাগলো, পেয়ারের আদালীরা পাগড়ী ও তকমা পরে আয়নার মুখ দেখচে। বাবু ড্রেসিং রুমে ঢুকে পোষাক পচ্চেন। চার-পাঁচ জন চাকরে পড়ে চল্লিশ রকম প্যাটার্নের ট্যাসিলদেওয়া টুপী, সাটীনের চাপকান, পায়জামা বাছুনি কচ্চে। কোনটা পল্লে বড় ভাল দেখাবে, বাবু মনে মনে এই ভাবতে ভাবতে ক্লান্ত হচ্চেন, হয় ত একটা জামা পরে আবার খুলে ফেল্লেন। একটা টুপী মাথায় দিয়ে আয়নায় মুখ দেখে মনে ধচ্চে না; আবার আর একটা মাথায় দেওয়া হচ্ছে, সেটাও বড় ভাল মানাচ্ছে না। এই অবকাশে একজন মোসাহেবকে জিজ্ঞাসা কচ্চেন, ‘কেমন হে! এটা কি মাথায় দেবো?’ মোসাহেব সব দিক বজায় রেখে, ‘আজ্ঞে পোষাক পল্লে আপনাকে যেমন খোলে, শহরের কোন শালাকে এমন খোলে না’ বল্‌চেন; বাবু এই অবসরে আর একটা টুপী মাথায় নিয়ে জিজ্ঞাসা কচ্চেন ‘এটা কেমন?’ মোসাহেব ‘আজ্ঞে এমন আর কারো নাই’ বলে বাবুর গৌরব বাড়াচ্চেন ও মধ্যে মধ্যে ‘আপ রুচি খানা ও পর রুচি পিন্না’ বয়েদটা নজীর কচ্চেন। এই প্রকার অনেক তর্কবিতর্ক ও বিবেচনার পর হয়ত একটা বেয়াড়া রকমের পোষাক পরে, শেষে পমেটম ল্যাভেণ্ডার ও আতর মেখে, অংটী চেন ও ইষ্টিক বেচে নিয়ে, দু ঘণ্টার পর বাবু ড্রেসিংরুম হতে বৈঠক খানায় বার হলেন। হলধর, ভবানী, বমিভদ্দর প্রভৃতি বৈঠকখানাস্থ সকলেই আপনাদের কর্ত্তব্য কৰ্ম্ম বলেই যেন ‘আজ্ঞে পোষাকে আপনাকে বড় খুলেচে’ বলে নানাপ্রকার প্রশংসা কত্তে লাগলেন; কেউ বল্লেন, হুজুর। এ কি গিদ্‌সনের বাড়ীর তইরি না?’ কেউ ঘড়ির চেন, কেউ আংটী ও ইষ্টিকের অনিয়ত প্রশংসা কত্তে আরম্ভ কল্লেন। মোসাহেবের মধ্যে যাঁহাদের কাপড়-চোপড়গুলি বাবুর ব্রিজকা ও বিলাতী জুড়ির যোগ্য নয়, তারা বাবুর প্রসাদি কাপড় চোপড় পরে কানে আতরের তুলল গুঁজে চেহারা খুলে নিলেন; প্রসাদি কাপড়-চোপড় পরে মোসাহেবদের আর আহ্লাদের সীমা রইলো না। মনে হতে লাগলো, বাড়ীর কাছের উঠনোওয়ালা মুদি মাগী ও চেনা লোকেরা যেন দেখতে পায় আমি কেমন পোষাকে হুজুরের সঙ্গে বেড়াচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, অনেক মোসাহেব সৰ্ব্বদাই আক্ষেপ করে থাকেন, তারা যখন বাবুদের সঙ্গে বড় বড় গাড়ী ও ভাল কাপড়-চোপড় পরে বেড়ান, তখন কেউ তাঁদের দেখতে পান না, আর গামচা কাঁদে করে বাজার কত্তে কেরুলেই সকলের নজরে পড়েন।

    এ দিকে টুং টাং টুং করে মেকাবী ক্লকে পাঁচটা বাজলো, ‘হুজুর গাড়ী হাজির’ বলে হরকরা হুজুরে প্রোক্লেম কল্লে। বাবু মোসাহেবদের সঙ্গে নিয়ে গাড়ীতে উঠলেন—বিলাতী জুড়ি কৌচম্যানের ইঙ্গিতে টপাটপ টপাটপ শব্দে রাস্তা কাঁপিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে গেল।

    এ দিকে চাকরের ‘রাম বাঁচলুম’ বলে কেউ বাবুর মচলন্দে গড়িয়ে পড়লো, কেউ হুজুরের সোনাবাঁধান হুঁকোটা টেনে দেখতে লাগলো–অনেকে বাবুর ব্যবহারের কাপড়চোপড় পরে বেড়াতে বেরুলো; সহরের অনেক বড় মানুষের বাড়ী বাবুদের সাক্ষাতে বড় আঁটাআঁটী থাকে, কিন্তু তাঁদের অসাক্ষাতে বাড়ীর অনেক ভাগ উদোম এলো হয়ে পড়ে।

    ক্রমে বাবুর ব্রিজকা চিৎপুর রোডে এসে পড়লো। চিৎপুর রোডে আজ গাড়ী-ঘোড়ার অসম্ভব ভিড়। মাড়ওয়ারী, খোট্টা ও বেশ্যারা খাতায় খাতায় ছক্কড় ও কেরাঞ্চীতে রামলীলা দেখতে চলেচে। যাঁরা যোত্রহীন, তাঁরাও সখের অনুরোধ এড়াতে না পেরে, হেঁটেই চলেচেন, কলকেতা সহরের এই একটি আজব গুণ যে, মজুর হতে লক্ষপতি পৰ্য্যন্ত সকলের মনে সমান সখ। বড় লোকেরা দানসাগরে যাহা নির্ব্বাহ করবেন, সামান্য লোকে ভিক্ষা বা চুরি পর্য্যন্ত স্বীকার করেও কায়ক্লেশে তিলকাঞ্চনে সেটির নকল কত্তে হবে।

    আন্দাজ করুন, যেন, এ দিকে ছক্কড় ও বড় বড় গাড়ীর গতিতে রাস্তার ধূলে উড়িয়ে সহর অন্ধকার করে তুল্পে। সূৰ্যদেও সমস্ত দিন কমলিনীর সহবাসে কাটিয়ে পরিশ্রান্ত নাগরেব মত ক্লান্ত হয়ে শ্রান্তি দূর করবার জন্যই যেন অস্তাচল আশ্রয় কল্লেন; প্রিয়সথী প্রদোষরাণীর পিছে পিছে অভিসারিণী সন্ধ্যাবধূ ধীরে ধীরে সতিনী শৰ্বরীর অনুসরণে নির্গত হলেন; রহস্যজ্ঞ অন্ধকার সমস্ত দিন নিভৃতে লুকিয়ে ছিল, এখন পাখীদের সঙ্কেবাক্যে অবসর বুঝে ক্রমশঃ দিকসকল আচ্ছাদিত করে নিশানাথের নিমিত্ত অপূর্ব্ব বিহারস্থল প্রস্তুত কত্তে আরম্ভ কল্লে। এ দিকে বাবুর ব্রিজকা রামলীলার রঙ্গভূমিতে উপস্থিত হলো। রামলীলার বঙ্গভূমি রাজাবাহাদুরের বাগানখানি পূৰ্ব্বে সহরের প্রধান ছিল, কিন্তু কুলপ্রদীপকুমারদের কল্যাণে আজকাল প্রকৃত চিড়িয়াখানা হয়ে উঠেছে। পূৰ্ব্বে রামলীলা ঐ রাজা বৰ্দিনাথ বাহাদুরের বাগানেতেই হতো; গত বৎসর হতে রহিত হয়ে রাজা নরসিংহ বাহাদুরের বাগানে আরম্ভ হয়েচে। নরসিংহ বাহাদুরের ফুলগাছের উপর যার পর নাই সখ ছিল এবং চিরকাল এই ফুলগাছের উপাসনা করেই কাটিয়ে গেছে; সুতরাং তার বাগান যে সহরের শ্রেষ্ঠ হবে, বড় বিচিত্র নয়? এমন কি, অনেকেই স্বীকার করেচেন যে, গাছের পারিপাট্যে রাজা বাহাদুরের বাগান কোম্পানীর বাগান হতে বড় খাট ছিল না; কিন্তু বর্ত্তমান কুমার বাহাদুর পিতার মৃত্যুর মাসেকের মধ্যে বাগানখানি অয়রান করে ফেল্লেন! বড় বড় গাছগুলি উবড়ে বিক্রি করা হলো, রাজা বাহাদুরের পুরাতন জুতো পর্য্যন্ত পড়ে রইলো না, যে প্রকারে হোক টাকা উপার্জন করাই কুমার বাহাদুরের মতে কৰ্তব্য কৰ্ম্ম। সুতরাং শেষে এই শ্রেষ্ঠ বাগান রামলীলার বঙ্গভূমি হয়ে উঠলো, ঘরে বাইরে বানর নাচতে লাগলো। সহরে সোয়োত উঠলো, এবার বদ্দিনাথের বদলে রাজা নরসিংহের বাগানের ‘রামলীলার।’ কিন্তু এবার গাড়ী-ঘোড়র টিকিট! রাজা বন্দিনাথের বাগানের রামলীলার সময়ে টিকিট বিক্রী করা পদ্ধতি ছিল না, রাজা বাহাদুর ও অপর বড়মানুষে বিলক্ষণ দুশ টাকা সাহায্য কত্তেন, তাতেই সমুদয় খরচ কুলিয়ে উঠতে। কিন্তু রাজা বদ্দিনাথ বৃদ্ধাবস্থায় দু-তিন বৎসর হলে দেহত্যাগ করায় রাজকুমার সুবুদ্ধি বাহাদুরের বাগানখানি ভাগ করে নিলেন—মধ্যে দেইজি পাঁচীল পড়লো; সুতরাং অন্য বড় মানুষেরাও রামলীলায় তাদৃশ উৎসাহই দেখালেন না, তাতেই এবার টিকিট করে কনক টাকা তোলা হয়। বলতে কি, কলিকাতা বড় চমৎকার সহর! অনেকেই রং-তামাসায় অপব্যয় কত্তে বিলক্ষণ অগ্রসর, টিকিট সত্ত্বেও রামলীলার বাগান গাড়ী-ঘোড়া ও জনতায় পরিপূর্ণ; লোকের বেজায় ভিড়!

    এ দিকে বাবুর ব্রিজক জনতার জন্য অধিক দূর যেতে পাল্লে না, সুতরাং হুজুর দলবলসমেত পায়দলে বেড়ানই সঙ্গত ঠাউরে গাড়ী হতে নেবে বেড়াতে বেড়াতে বঙ্গভূমির শোভা দেখতে লাগলেন।

    বঙ্গভূমির গেট হতে রামলীলার রণক্ষেত্র পর্য্যন্ত দুসারি দোকান বসেছে; মধ্যে মধ্যে নাগোরদোলা ঘুরচে-গোলাবি খিলি, খেলেনা, চানাচুর ও চিনের বাদাম প্রভৃতি ফিরিওয়ালাদের চীৎকার উঠছে; ইয়ারের দল খাতায় খাতায় প্যারেড করে বেড়াচ্চে; বেশ্যা, খোট্টা, বাজে লোক ও বেণের দলই বারো আনা। রণক্ষেত্রের চার দিকে বেড়ার ধারে চার পাঁচ থাক গাড়ীর সার; কোন গাড়ীর ওপর একজন সৌখীন ইয়ার দু-চার দোস্ত ও দুই একটি মেয়েমানুষ নিয়ে আমোদ কচ্চেন। কোনখানির ভিতরে চিনেকোট ও চুলের চেনওয়ালা চার জন ইয়ার ও একটি মেয়েমানুষ, কোনখানিতে গুটিকত পিলইয়ার টেক্কা জাঠা ইস্কুলের বই বেচে পয়সা সংগ্রহ করে গোলাবি থিলি ও চরসের মজা লুটচে। কতকগুলি গাড়ীতে নিছক খোট্টা মাড়োয়ারী ও মেড়ুঁয়াবাদী, ককগুলি খোসপোষাকী বাবুতে পূর্ণ।

    আমাদের হুজুর এই সকল দেখতে দেখতে থন্নুমলবাবুর হাত ধরে ক্রমে রণক্ষেত্রের দরজায় এসে পৌঁছিলেন—সেথায় বেজায় ভিড়। দশ-বারোজন চৌকীদার অনবরত সপাসপ করে বেত মাচ্চে; দশ জন সার্জ্জন সবলে ঠেলে রয়েছে, তথাপি রাখতে পাচ্চে না, থেকে থেকে “রাজা রামচন্দ্রজীকা জয়!” বলে খোট্টার ও রণক্ষেত্রের মধ্য হতে বানরেরা চেঁচিয়ে উঠচে। সকলেরই ইচ্ছা, রামচন্দ্রের মনোহর রূপ দেখে চরিতার্থ হবে; কিন্তু কার সাধ্য, সহজে রামচন্দ্রের সমীপস্থ হয়।

    হুজুর অনেক কষ্টেসৃষ্টে বেড়ার দ্বার পার হয়ে রণক্ষেত্রে প্রবেশ করে বানরের দলে মিশলেন। রণক্ষেত্রের অন্যদিকে লঙ্কা। মনে করুন, সেথায় সাজা রাক্ষসেরা ঘুরে বেড়াচ্চে ও বেড়ার নিকটস্থ মালা গাড়ীর দিকে মুখ নেড়ে হিঁ হিঁ করে ভয় দেখাচ্ছে। সাজা বানরেরা লাফাচ্ছে ও গাছপাথরের বদলে ছেঁড়াকুঁপো ও পাকাটি নিয়ে ছোঁড়াছুড়ি কচ্চে। বাবু এই সকল অদৃষ্টচর ব্যাপার দেখে যার পর নাই পরিতুষ্ট হয়ে বেড়ার পাশে পাশে হাঁ করে ঘুরে বেড়াতে লাগলেন; আরো দু-চার জন বেণে বড়মানুষ ও ব্যাদড়ী বনেদীবাবুরা ভিতরে এসে বাবুর সঙ্গে জুটে গেলেন। মধ্যে মধ্যে দালাল ও তুলোওয়ালা ইনফুলুয়েনশল রিফর্মড খোট্টার দলের সঙ্গেও বাবুর সেখানে সাক্ষাৎ হতে লাগলো। কেউ ‘রাম রাম’ কেউ ‘আদাব’ কেউ ‘বন্দীগি’ প্রভৃতি সেলীমাল্কির সঙ্গে পানের দোনা উপহার দিয়ে, বাবুর অভ্যর্থনা কত্তে লাগলো; এঁরা অনেকে দুই প্রহরের সময়ে এসেছেন, রাত্রি দশটার পর ভরপেট রামলীলে গিলে বাড়ী ফিরবেন।

    রণক্ষেত্রের মধ্যে বাবু ও দু-চার সবস্‌স্ক্রাইবর বড়মানুষের ছেলেদের বেড়াতে দেখে, ম্যানেজার বা তার আসিষ্টেট দৌড়ে নিকটস্থ হয়ে, পানের দোনা উপহার দিয়ে রণক্ষেত্রের মধ্যস্থ দু-চার কাগজের সঙের তরজমা করে বোঝাতে লাগলেন। কত গাড়ী ও আন্দাজ কত লোক এসেছে, তার একটা মনগড়া মিমো করে দিলেন ও প্রত্যেক বানর ভালুক ও রাক্ষসের সাজগোজের প্রশংসা কত্তেও বিস্মৃত হলেন না। বাবু ও অন্যান্য সকলে “এ দফে বড়ি আচ্ছা হুয়া, আর বরস্ এসি নেহি হুয়া থা” প্রভৃতি কমপ্লিমেণ্ট দিয়ে ম্যানেজারদের আপ্যায়িত কত্তে লাগলেন। এ দিকে বাজীতে আগুন দেওয়া আরম্ভ হলো, ক্রমে চার পাঁচ রকম বাজে কেতার বাজি পুড়ে সেদিন রামলীলা বরখাস্ত হলো। রাম-লক্ষণকে আরতি করে ও ফুলের মালা দিয়ে প্রণাম করে, বাজে লোকেরা জন্ম সফল বিবেচনা করে ঘরমুখো হলো। কেরাঞ্চীর ঘোড়ারা বাতকৰ্ম্ম কত্তে কত্তে বহু কষ্টে গাড়ী নিয়ে প্রস্থান কল্লে। বাবু সেই ভিড়ের ভিতর হতে অতিকষ্টে গাড়ী চিনে নিয়ে সওয়ার হলেন–সেদিনের রামলীলা এই রকমে উপসংহার হলো।

    আমাদের এ সকল বিষয়ে বড় সখ, সুতরাং আমরাও একখানি ছ্যাক্‌ড়াগাড়ীর পিছনে বসে, রামলীলা দেখতে যাচ্চিলাম। গাড়ীখানির ভিতরে একজন ছুতোরবাবু গুটি দুই গেরম্বারী মেয়েমানুষ ও তাঁয় চার পাঁচ জন দোস্ত ছিল; খানিক দূরে যেতে না যেতেই একটা জন্মজেঠা ফচ্‌কে ছোঁড়া রাস্তা থেকে “গাড়োয়ান পিছু ভারি। গাড়োয়ান পিছু ভারি।” বলে চেঁচিয়ে ওঠায় গাড়োয়ান্ “কে রে শালা।” বলে সপাৎ করে এক চাবুক ঝাড়লে। ভিতর থেকে ‘আরে কে রে, ল্যে বে যাঁ, ল্যে বে যা, চৎকার হতে লাগলো। অগত্যা সেদিন আর যাওয়া হলো না; মনের সখ মনেই রইলো।

    শরতের শশধর স্বচ্ছ শ্যামগগনমাঝে নক্ষত্রসমাজে বিরাজ কচ্চেন দেখে, প্রণয়িনী বৃী মনভরে অবগুণ্ঠনবতী হয়ে রয়েছেন। চক্ৰবাদম্পতী কত প্রকার সাধ্যসাধনা কচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে, সপত্নার দুর্দশা দর্শন করে স্বচ্ছ সলিলে কুমুদিনী হাসচে। চাঁদের চির অনুগত চকোর-চকোরী শর্বরীর দুঃখে ঐধিত হয়ে তারে তুড়ে ভৎসনা কচ্চে, ঝিঁঝিপোকা উইচিংড়ারাও চীৎকার করে চকোর-চকোরীর সঙ্গে যোগ দিতেছে; লম্পটশিরোমণির ব্যবহার দেখে প্রকৃতি সতী বিস্মিত হয়ে রয়েছেন; এ সময়ে নিকটস্থ রজনীরঞ্জন বড় অপ্রস্তুত হবেন বলেই যেন পবন বড় বড় গাছতলায় ও ঝোপ-ঝাপের আশে পাশে আস্তে আস্তে পা টিপে টিপে চলেচেন। অভিমানিনী মানবতী রজনীর বিন্দু বিন্দু নয়নজল শিশিরচ্ছলে বনরাজী ও ফুলদামে অভিষিক্ত কচ্চে।

    এদিকে বাবুর ব্রিজকা ও বিলাতী জুড়ি টপাপট শব্দে রাস্তা কাঁপয়ে ভদ্রাসনে পৌঁছিল। বাবু ড্রেসিংরুমে কাপড় ছাড়তে গেলেন, সহচরেরা বৈঠকখানায় বসে তামাক খেতে খেতে রামলীলার জাওর কাটতে লাগলেন এবং সকলে মিলে প্রাণ খুলে দু-চার অপর বড়মানুষের নিন্দাবাদ জুড়ে দিলেন। বাবুও কিছু পরে কাপড় চোপড় ছেড়ে মজলিসে বার দিলেন; গুডুম করে নটার তোপ পড়ে গেল।

    বোধ হয়, মহিমার্ণব পাঠকবর্গের স্মরণ থাকূতে পারে যে, বাবু রামভদ্দর হুজুরের সঙ্গে রামলীলা দেখতে গিয়েছিলেন। বর্ত্তমানে দু চার বাজে কথার পর বাবু রামভদ্দরবাবুকে দু একটা টপ্পা গাইতে অনুরোধ কল্লেন; রামভদ্দর বাবুর গান বাজনায় বিলক্ষণ সখ, গলাখানিও বড় চমৎকার! যদিও তিনি এ বিষয়ে পেশাদার নন, তথাপি সহরের বড়মানুষমহলে ঐ গুণেই পরিচিত। বিশেষতঃ বাবু রামভদ্দরের আজকাল সময় ভাল, কোম্পানীর কাগজের দালালী ও গাঁতের মাল কেনার দরুণ দশটাকা রোজগার কোচ্ছেন; বাড়ীর নিত্যনৈমিত্তিক দোল-দুর্গোৎসবও ফাঁক যায় না। বাপ-মার শ্রাদ্ধ ও ছেলে মেয়ের বিয়ের সময়ে দশজন ব্রাহ্মণ-পণ্ডিত বলা আছে। গ্রামস্থ সমস্ত ব্রাহ্মণ প্রায় বাবুর দল, কায়স্থ ও নবশাক ও অনেকগুলি বাবুর অনুগত। কৰ্ম্মকাজের ভিডের দরুণ ভদ্দরবাবুর বারোমাস প্রায় সহরেই বাস; কেবল মধ্যে মধ্যে পাল-পার্ব্বণ ও ছুটিটা আসটায় বাড়ী যাওয়া আছে। ভদ্দরবাবুর সহরের বাদুড়বাগানের বাসাতেও অনেকগুলি ভদ্দরলোকের ছেলেকে অন্ন দেওয়া আছে ও দুচার জন বড়মানুষেও ভদ্দরবাবুরে বিলক্ষণ স্নেহ করে থাকেন। রামভদ্দরবাবু সিমলের রায়বাহাদুরের সোণার কাটি রূপোর কাটি ছিলেন ও অন্যান্য অনেক বড়মানুষেই এঁরে যথেষ্ট স্নেহ করে থাকেন। সুতরাং বাবু অনুরোধ করবামাত্র ভদ্দরবাবু। তানপুরা মিলিয়ে একটি নিজরচিত গান জুড়ে দিলেন, হলধর তবলা-বাঁয়া ঠুকে নিয়ে বোলওয়াট ও ফ্যালওয়াটের সঙ্গে সঙ্গত আরম্ভ কলেন। রামলীলার নক্সা এইখানেই ফুরালো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleভারতীয় ও পাশ্চাত্য জ্ঞানবিদ্যা : চার্বাক ও হিউম – কালী প্রসন্ন দাস
    Next Article গীতা – কালীপ্রসন্ন সিংহ

    Related Articles

    কালীপ্রসন্ন সিংহ

    মহাভারত (কালীপ্রসন্ন সিংহ অনূদিত)

    July 28, 2025
    কালীপ্রসন্ন সিংহ

    গীতা – কালীপ্রসন্ন সিংহ

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }