Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ২৫টি ভয়ংকর বাঘ – সম্পাদনা : বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প261 Mins Read0
    ⤶ ⤷

    বুকের ওপরে বাঘ – সুনীল গঙ্গোপাধ্যায়

    বুকের ওপরে বাঘ – সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর বাঘটা আমার বুকের ওপর দুটো থাবা রেখে দাঁড়িয়ে পড়ল! আমার মুখের ঠিক সামনেই বাঘের বিশাল মুখখানা, রয়াল গুলির মতন চোখ দুটো জ্বলজ্বল করছে…

    আমি যদি এরকম লিখি, কেউ বিশ্বাস করবে? সবাই বলবে, ধুত, গাঁজাখুরি গল্প! কিংবা যদি সত্যি হয়, তা হলে তুমি বেঁচে আছ কী করে? বাঘ তোমার বুকের ওপর থাবা তুলে দাঁড়াল, অথচ তোমাকে কামড়াল না, এ আবার হয় নাকি? সেই বাঘটা কি মহাত্মা গান্ধীর শিষ্য?

    কিন্তু এটা গল্পও নয়, মিথ্যে কথাও নয়। খাঁটি সত্যি। এবং আমি যে বেঁচে আছি, সে-কথাও ঠিক। ভূত হয়ে তো আর এসব লিখছি না! আমার গায়ে চিমটি কাটলে ব্যথা লাগে, হোঁচট খেলে উঃ করি, খুব অন্ধকারের মধ্যে বেশিক্ষণ একা থাকলে গা ছমছম করে, সুতরাং আমি মানুষ হয়েই বেঁচে আছি।

    খাঁচার বাঘ কিংবা সার্কাসের বাঘ নয়, আমি বেশ কয়েকবার জঙ্গলের বাঘ দেখেছি। সুন্দরবনে, উত্তরবঙ্গের গোরুমারা ফরেস্ট, মধ্যপ্রদেশের বস্তার জেলায়। আফ্রিকায় দেখেছি সিংহ আর গন্ডার, সেখানে বাঘ নেই। অবশ্য এ-সবই দেখেছি কিছুটা দূর থেকে। শুধু একবারই বাঘ এসেছিল খুব কাছাকাছি, একেবারে আমার বুকের ওপর থাবা তুলে দিয়েছিল। আমি আমার গল্পের কাকাবাবুর মতন শক্তিশালী বা ভাগ্যবানও নই, তবু বেঁচে গেলাম কী করে?

    তাহলে গোড়া থেকে সব খুলে বলতে হয়।

    আমি বন্ধুবান্ধবদের সঙ্গে প্রায়ই এখানে-সেখানে বেড়াতে যাই। আগে থেকে কিছু ঠিক থাকে না, হঠাৎ ঝোঁক উঠল আর বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে যেন জঙ্গল কিংবা পাহাড় আমাকে ডাকে। শহরের এত ভিড় আর ধুলো-ধোঁয়া আর কাজের মধ্যে ব্যস্ত থেকে হঠাৎ এক-এক সময় চোখের সামনে একটা দৃশ্য ভেসে ওঠে। ঘন বনের মধ্যে তরতরিয়ে ছুটে যাচ্ছে একটা চঞ্চলা নদী, বড়ো পাথরের চাঁই, অসংখ্য প্রজাপতি ওড়াউড়ি করছে…সেই দৃশ্যটা দেখতে দেখতে মনে হয় এক্ষুনি ওরকম জায়গায় ছুটে যেতে হবে।

    সেবারে আমরা গিয়েছিলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম বেশ সুন্দর জায়গা, তবে এমন কিছু দূর নয়। সেখানে এক বন্ধুর বাড়িতে বসে আড্ডা দিতে দিতে ঠিক হল, সিমলিপাল জঙ্গলে ঘুরে এলে বেশ হয়!

    একটা গাড়ি জোগাড় করে বেরিয়ে পড়া হল। সঙ্গীদের মধ্যে রয়েছেন কবি শক্তি চট্টোপাধ্যায় এবং একজন বড়ো সরকারি অফিসার ও কবি পার্থসারথি চৌধুরি এবং আরও কয়েকজন। আমাদের যাওয়ার সময় কোনও তাড়াহুড়ো থাকে না, রাস্তার ধারে কোনো আকর্ষক জায়গা দেখলে নেমে পড়ি। হোটেল-রেস্তরাঁয় না খেয়ে কিছু খাবারদাবার কিনে নিয়ে কোনো জঙ্গলে ঢুকে পিকনিক করি। সেবারে আদিবাসীদের একটা চমৎকার হাটে আমরা অনেক সময় কাটালাম।

    সন্ধ্যের একটু পরে আমরা পৌঁছোলাম যোশিপুর ডাকবাংলোয়। এই বাংলোটা পাহাড়ের নীচের দিকে, এরপর থেকেই জঙ্গলের শুরু।

    আমরা যে-গাড়িতে এসেছি, সে-গাড়িটা পাহাড়ে ওঠার পক্ষে খুব সুবিধের নয়। যোশিপুর বাংলোতে জিপগাড়ি ভাড়া পাওয়া যায়। আমাদের গাড়িটা ওখানে রেখে জিপ নিয়ে জঙ্গলে যেতে হবে। আমরা ঠিক করলাম, রাত্তিরটা ওই বাংলোয় কাটিয়ে খুব ভোর-ভোর যাত্রা করব পাহাড়ের দিকে। ভোরের সময় জঙ্গলের পথে অনেক হরিণ, হাতি, এমনকী বাঘও দেখতে পাওয়া যেতে পারে।

    যোশিপুর বাংলোটি বেশ সুন্দর। গেট দিয়ে ঢোকার পর অনেকখানি বাগানমতন, তারপর বাংলোবাড়িটির সামনের দিকে একটা বেশ বড়ো গোলমতন ঢাকা বারান্দা, সেখানে একসঙ্গে অনেক লোক বসতে পারে। ওখানকার জেলার ফরেস্ট অফিসার, যাঁদের বলে ডি. এফ. ও., তাঁর নাম সরোজ চৌধুরি, তিনি ওই বাংলোতেই থাকেন।

    আমাদের দলের পার্থ চৌধুরি আর শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ওই সরোজবাবুর আগে থেকেই খানিকটা আলাপ-পরিচয় ছিল। তিনি আমাদের খাতির করে বসালেন। আমাদের জন্য চায়ের ব্যবস্থা হল।

    সবেমাত্র চায়ের কাপ নিয়ে চুমুক দিয়েছি, এমন সময় একটা বাঘের হুঙ্কার শুনতে পেলাম!

    চমকে তাকিয়ে দেখি, বেশ কাছেই বাগানে একটা বাঘ শুয়ে আছে। ছোটোখাটো বাঘ নয়, মস্ত বড়ো বাঘ, জঙ্গলেও সচরাচর দেখা যায় না।

    আমার বুক ধড়াস ধড়াস করতে লাগল। জঙ্গল থেকে বেরিয়ে বাঘটা এখানে ঢুকে পড়েছে নাকি?

    সরোজবাবু বললেন, ‘ভয় পাবেন না, ও আমার পোষা বাঘ!’

    শক্তি চোখ বড়ো বড়ো করে বলল, ‘ওরে বাবা, সেটা এত বড়ো হয়ে গেছে নাকি?’

    পার্থ বলল, ‘এই বাঘটার কথা আগে শুনেছি, এটা এখানে খোলা থাকে নাকি? খাঁচায় থাকে না?’

    এই বাঘটার অনেক ইতিহাস-ভূগোল আছে।

    এই অঞ্চলে খৈরি নামে আছে একটা ছোট্ট নদী। সরোজবাবু একদিন বনের পথে যেতে যেতে নদীর ধারে দেখতে পান একটি বাঘের বাচ্চা খেলা করছে একা একা। বাচ্চা বাঘকে ফুটফুটে বেড়ালের মতনই সুন্দর দেখায়। কাছাকাছি মা বাঘিনী কিংবা বাবা বাঘ নেই দেখে সরোজবাবু সেই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এলেন। তিনি ঠিক করলেন পুষবেন ওই বাচ্চাটাকে। নদীর নামে ওরও নাম দেওয়া হল খৈরি।

    কিন্তু বাঘ তো কুকুর-বেড়ালের মতন পোষ মানে না। কুকুরের মতন বাঘের গলায় চেন বেঁধে রাখলে কিছুদিন পরে সে মরে যায়। খাঁচায় বন্দি করে রাখলেও কীরকম করুণ হয়ে যায় তাদের চেহারা। সার্কাসে যেসব বাঘ খেলা দেখায় তাদের আফিং খাইয়ে খাইয়ে নির্জীব করে ফেলা হয় আর ইলেকট্রিকের চাবুক মেরে মেরে খেলা দেখাতে বাধ্য করা হয় তাদের।

    সরোজবাবু বাঘটাকে পোষ মানানোর একটা পরীক্ষা করতে চাইলেন। তিনি খৈরি নামের সেই বাচ্চা বাঘটাকে চেন দিয়ে না বেঁধে কিংবা খাঁচায় বন্দি না করে খোলা রেখে দিলেন। প্রত্যেকদিন তাকে দশ কেজি করে দুধ আর মাংস খাওয়ানো হয়। বনের বাঘকে অনেক পরিশ্রম, অনেক দৌড়োদৌড়ি করে শিকার করে খেতে হয়। আর এই বাঘটা বসে-বসে খাচ্ছে, তাই দু-তিন বছরের মধ্যেই সে বিরাট মোটাসোটা আর থলথলে হয়ে গেছে, সেইজন্যই বনের বাঘের চেয়েও তাকে বড়ো দেখায়।

    এইসব ইতিহাস-ভূগোল শুনেও আমাদের ভয় ভয় করতে লাগল, এত কাছ থেকে একটা বাঘ দেখার অভিজ্ঞতা তো আমাদের নেই! খুব বড়ো চেহারার কুকুর দেখলেও আমার ভয় হয়, সে পোষা হোক আর যাই হোক!

    আমরা চা খেতে-খেতে গল্প করছি আর বারবার তাকাচ্ছি বাঘটার দিকে। নীহার নামে একজন মহিলা বাঘটাকে মাংস খাইয়ে দিচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে একজন রক্ষী। বাঘটা মাঝে মাঝে হুঁ-উ-ম, হুঁ-উ-ম শব্দ করছে। মনে হচ্ছে যেন, রোজ রোজ ওই দুধে ডোবানো মাংস খাওয়া তার পছন্দ নয়।

    একসময় বাঘটা চলে এল বারান্দায়।

    সরোজবাবু বললেন, ‘ও মানুষজন খুব ভালোবাসে, ঠিক যেন আড্ডা দিতে চায়!’

    বাঘটা মুখ ঘুরিয়ে-ঘুরিয়ে আমাদের সবাইকে দেখল। তার লেজটা একটু একটু নড়ছে। চাপা গ-র-র গ-র-র শব্দ বেরোচ্ছে মুখ দিয়ে।

    আমাদের এক বন্ধু নাম নিমাই, সে বসেছিল বারান্দাটার দরজার কাছে। বাঘটা কেন যেন নিমাইকে পছন্দ করে তার কাছে গিয়ে দাঁড়াল।

    নিমাই কাঁপা-কাঁপা গলায় জিজ্ঞেস করল, ‘এ কী, এ কী, আমার কাছে আসছে কেন?’

    সরোজবাবু হাসতে হাসতে বললেন, ‘ভয় পাবেন না, ভয়ের কিছু নেই!’

    যাদের বাড়িতে বিরাট-বিরাট পোষা কুকুর থাকে, তারাও এই কথা বলে।

    বাঘটা এবার মস্ত বড়ো হাঁ করে নিমাইবাবুর একটা কনুই মুখে ভরে ফেলল!

    নিমাই আঁ-আঁ করে আর্তনাদ করে উঠল।

    সরোজবাবু বললেন, ‘অত বড়ো চেহারা হলে কি হয়, ও তো আসলে বাচ্চা। তাই খেলা করছে।’

    আমার মনে হল, দুধে-ডোবানো মাংস খেয়ে-খেয়ে অরুচি ধরে গেছে বলেই বাঘটা আজ বুঝি টাটকা মাংস খেতে চাইছে। চোয়ালের একটু চাপ দিলেই নিমাইয়ের একখানা হাত শেষ হয়ে যাবে!

    নিমাইয়ের মুখখানা ভয়ে সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো সব খাড়া। ভয় পেলে মানুষের মাথার চুল খাড়া হয়ে যায়, একথা আগে শুনেছি। এই প্রথম স্বচক্ষে দেখলাম। সত্যিই, তাহলে এরকম হয়!

    বাঘটা শেষ পর্যন্ত নিমাইকে কামড়াল না।

    ওকে ছেড়ে দিয়ে গোল হয়ে ঘুরতে লাগল সবার সামনে দিয়ে। ঘুরতে ঘুরতে থামল আমার সামনে। কেন সে আমাকে পছন্দ করল, তা কে জানে!

    এরপর সে একটা অদ্ভুত কান্ড করতে লাগল। আমাকে কামড়াল না বটে, কিন্তু মুখটা তুলে আমার এক বগলের কাছে ঢুঁসো মারল দু-বার।

    আমি আঁতকে উঠে বললাম, ‘এ কী! এ কী!’

    সরোজবাবু বললেন, ‘ও কিছু হবে না। ও ঘামের গন্ধ ভালোবাসে। আপনারা গরমের মধ্যে খুব ঘেমে এসেছেন তো!’

    আমার সারা শরীর দিয়ে তখন গলগল করে আরও ঘাম বেরোচ্ছে। যদিও জানি পোষা বাঘ, তাহলেও ভয়ে আমার বুকের রক্ত শুকিয়ে যাচ্ছে।

    বাঘটা আর-একবার ঢুঁসো মারতেই আমি উঠে দাঁড়ালাম!

    সরোজবাবু বলে উঠলেন, ‘দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দৌড়োবেন না, তাহলে খুব খারাপ হবে।’

    কিন্তু ততক্ষণে আমি দাঁড়িয়ে পড়েছি।

    আর বাঘটাও দাঁড়িয়ে আমার বুকে দুই থাবা চেপে ধরেছে। আমার ঠিক মুখের সামনে ওর মুখ!

    সরোজবাবু বললেন, ‘নড়বেন না সুনীলবাবু, আপনি ওর পিঠে হাত বুলিয়ে দিন!’

    সত্যি কথা স্বীকার করতে লজ্জা নেই। আমি তখন এত ভয় পেয়ে গেছি যে, হাত তোলারও ক্ষমতা নেই। সারা শরীর কাঁপছে। নিমাইয়ের মতন আমারও মাথার চুল খাড়া হয়ে গিয়েছিল কিনা কে জানে!

    একটা কথাই তখন আমার মনে হচ্ছে। আমি যদি অজ্ঞান হয়ে পড়ে যাই, তাহলে বাঘটাও আমার ওপর পড়বে। ও যদি আমাকে নাও কামড়ায়, ওর অত বড়ো শরীরের চাপেই আমি মরে যেতে পারি।

    কত মুহূর্ত কাটল জানি না! আর একটুক্ষণ থাকলে আমি নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। বাঘটার চোখের দিকে আমার চোখ। সরোজবাবু আরও কত কী বলে যাচ্ছেন, আমার কানে যাচ্ছে না।

    এবার সেই বাঘ হঠাৎ ফ-র-র শব্দ করল। আর অমনই একরাশ বাঘের থুতু এসে লাগল আমার মুখে আর জামায়।

    বাঘটা এবার আমাকে ছেড়ে গদাইলশকরি চালে দুলতে দুলতে চলে গেল বাগানে।

    আমি ধপাস করে বসে পড়লাম চেয়ারে। তাকিয়ে দেখি, শক্তি, পার্থ ও অন্য বন্ধুরা কেউ সেখানে নেই। সবাই সরে পড়েছে। আমার যেন জীবনীশক্তি আর একটুও বাকি নেই। নড়তে চড়তে পারছি না, গলা শুকিয়ে কাঠ!

    সরোজবাবু বললেন, ‘আপনাদের থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। কোনো অসুবিধে হবে না। তবে রাত্তিরে ঘরের দরজা বন্ধ করবেন না। খৈরি তো সারারাত এখানে ঘুরে বেড়ায়। কোনো ঘরের দরজা বন্ধ দেখলে ধাক্কা মারে। আমরা তো দরজা খুলে শুই। ও বড়োজোর দু-একবার ভেতরে ঢুকে গায়ের গন্ধ শুঁকে চলে যায়।’

    আমি আবার তড়াক করে উঠে দাঁড়ালাম। মাথা খারাপ! এই বাংলোয় কেউ আর রাত্তিরে থাকে? রাত্তির বেলা বাঘ এসে ঢুঁসো মারবে।

    ব্যাগটা তুলে নিয়ে আমি গুটিগুটি পায়ে চলে এলাম গেটের বাইরে। দেখি যে, অন্য বন্ধুরাও সেখানে সবাই জড়ো হয়েছে। সবাই বলল, ‘রাস্তার ধারে কোথাও শুয়ে থাকব সেও ভালো, কিন্তু এই বাংলোতে রাত কাটাবার কোনো প্রশ্নই ওঠে না!’

    সেই রাতেই আমরা উঠে গেলাম পাহাড়ের দিকে।

    তাহলে, আমার বুকে যে একটা মস্ত কেঁদো বাঘের থাবার ছাপ আছে, একথাটা মিথ্যে নয়!

    এই ঘটনা ঘটেছিল বেশ কিছু বছর আগে।

    সেই খৈরি কিন্তু এখন আর বেঁচে নেই। খুব কম বয়সেই সে মারা গেছে। বাঘ নয়, সে ছিল একটা বাঘিনী। আমাদের সে কামড়ায়নি বটে, কিন্তু এর পর দু-একজন মানুষকে জখম করেছে। বোঝা যাচ্ছিল যে, তাকে ওইভাবে পোষ মানিয়ে রাখার চেষ্টা বৃথা।

    তখন তাকে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছিল কয়েকবার।

    কিন্তু আশ্চর্য ব্যাপার, প্রত্যেকবারই সে ক্ষতবিক্ষত হয়ে ফিরে এসেছে। মানুষের কাছাকাছি থাকার জন্য তার গায়ে বোধহয় অন্যরকম গন্ধ হয়ে গিয়েছিল, তাই বনের বাঘরা তাকে সহ্য করতে পারত না। অমন একটা মোটাসোটা সুন্দরী বাঘিনী, তবু কোনো বনের বাঘ তাকে পছন্দ করেনি! বারবার অন্য বাঘেরা তাকে আঁচড়ে-কামড়ে মেরে জঙ্গলের বাইরে তাড়িয়ে দিয়েছে। একবার সেই ক্ষত থেকে সেপটিক হয়ে যায়। তাতেই সে মারা যায়।

    বেচারি মানুষের সঙ্গেও থাকতে পারেনি, আবার জঙ্গলেও ঠাঁই পেল না। নদীর ধার থেকে ওকে কোলে করে নিয়ে আসাটাই ভুল হয়েছিল। ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’—এই কথাটা কত সত্যি!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅগ্নিবীণা – কাজী নজরুল ইসলাম
    Next Article মাধুকরী – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }