Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ২৫টি ভয়ংকর বাঘ – সম্পাদনা : বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প261 Mins Read0
    ⤶ ⤷

    ডনের বাঘ – সৈয়দ মুস্তাফা সিরাজ

    ডনের বাঘ – সৈয়দ মুস্তাফা সিরাজ

    শ্রীমান ডন ঘরে ঢুকে বলল, ‘মামা, দুটো টাকা দেবে?’ খুব মন দিয়ে একটা রহস্য কাহিনি লিখছিলুম। তাই ঝামেলা না বাড়িয়ে বললুম, ‘আচ্ছা দেব’খন।’

    ডন এগিয়ে এসে লেখার কাগজে হাত রাখল। এখন জোর করে ওর হাতটা যদি সরানোর চেষ্টা করি, তাহলে কী ঘটবে, তা বোঝার মতো বুদ্ধি আমার আছে। অভিজ্ঞতাও কম নেই। এই যে চেষ্টা করে অনেক ভেবেচিন্তে একটা পাতা প্রায় শেষ করে এনেছি, পুরোটাই গচ্চা যাবে। কাজেই ফোঁস করে একটা শ্বাস ছেড়ে ওর মুখের দিকে তাকালুম।

    ডন মিটিমিটি করে হাসছিল। এ-হাসির মানে আমি ভালোই জানি। বেড়াল যখন কোনো হতভাগা ইঁদুরকে থাবার তলায় পেয়ে যায়, তখন তার মুখে ঠিক এই হাসিটা ফুটে ওঠে।

    ডন বলল, ‘তুমি বুঝি ভাবছ আমি ঘুড়ি কেনার জন্যে টাকা চাইছি? ঘুড়ির দাম তো অত না।’

    ‘তাহলে?’

    ডন এবার একটু গম্ভীর হয়ে বলল, ‘আমি একটা বাঘ কিনব।’

    এসব সময়ে ডনের সামনে হাসবার ঝুঁকি অনেক। তাই আমিও গম্ভীর হয়ে বললুম, ‘সত্যিকার বাঘ, না খেলনা বাঘ?’

    ‘সত্যিকার বাঘ।’ বলে ডন সেটার সাইজও দেখিয়ে দিল দু-হাত দিয়ে।

    ‘বাঘটা কি জ্যান্ত?’

    ‘হুঁউ।’ ডন আবার আমার কনুইয়ের কাছে চিমটি কাটল। ওর চিমটি খাওয়ার অভ্যেস আমার আছে। তবে এটা নিতান্তই ফার্স্ট ওয়ার্নিং।

    অতএব ড্রয়ার থেকে ওকে দুটো টাকা বের করে দিলুম। ডন আড়চোখে ড্রয়ারের ভেতরটা দেখে নিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, ‘বাঘ কী খায়, মামা?’

    ‘পাঁঠার মাংস।’

    ‘মাংসের টাকাটা পরে নেব মামা। আগে বাঘটাকে নিয়ে আসি।’ বলে ডন প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল।

    লেখার তাল কেটে গেলে এই এক সমস্যা। তার ওপর রহস্য-কাহিনি বলে কথা! যতবার কাগজের পাতায় রহস্য আনার চেষ্টা করি, ততবার ডনের বাঘ এসে হালুম করে ডেকে ওঠে। ডনের এই বাঘটার রহস্য আমার কাল্পনিক রহস্যটাকে বোকা বানায়। অগত্যা কাগজ-কলম রেখে হাই তুলে ভাবতে বসলুম এবং ভাবতে বসেই ভীষণ চমকে উঠলুম। ডন কী সত্যিই বাঘ কেনার জন্য দুটো টাকা নিয়ে গেল? দু-টাকায় বাঘ! সত্যিকার এবং জলজ্যান্ত বাঘ? ডনের বিচ্ছুপনার শেষ নেই। কিন্তু পারতপক্ষে আমার কাছে তো সে মিথ্যে কথা বলে না। অন্তত বলার কোনও প্রমাণ আজ পর্যন্ত পাইনি। অনেক ক্ষেত্রে তার বোঝবার ভুল হয়েছে বলে তার অনেক কথা মিথ্যে প্রতিপন্ন হয়েছে। কিন্তু সে তো তার দোষ নয়। যেমন, আজব চাকতি খেয়ে রামু ধোপার গাধাটার ভালুক হয়ে যাওয়ার ব্যাপারটা। চাকতিটা যে লোকটা ডনকে বেচেছিল, মিথ্যেবাদী তো সেই লোকটাই। চাকতি থেকে গাধা ভালুক কিংবা ভালুক গাধা হয় না, সে কী ডন জানত?

    ডনের দু-টাকায় বাঘ কেনা নিয়ে যত ভাবলুম, তত অস্বস্তি হল। এ-বাজারে দু-টাকায় বাঘ কেনা যায়, তার চেয়ে আশ্চর্য, বাঘের যে বড্ড আকাল পড়ে গেছে। ঘণ্টাখানেক পরে ধুপ ধুপ শব্দে টের পেলুম শ্রীমান আসছে। দরজায় উঁকি মেরে তাকে দেখতে পেয়ে বললুম, ‘কই রে? তোর বাঘ কোথায়?’

    ডন হাঁফাতে হাঁফাতে বলল, ‘আমার সঙ্গে এসো তো মামা! শিগগির এসো।’

    ‘কোথায় যাব তোর সঙ্গে?’

    ‘আ, এসো না! বাঘটাকে নিয়ে আসবে।’

    ডন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল। মুখ খুলতেই দিল না, খেলার মাঠ পেরিয়ে ঝিল। ঝিলের ওধারে জঙ্গলের ভেতর ভাঙা শিবমন্দির। সেখানে গিয়ে সে চাপাস্বরে বলল, ‘বাঘটা মন্দিরের ভেতর আছে। আমার ভয় করছে বড্ড। তুমি ওকে নিয়ে এসো মামা।’

    একটু অবাক হয়ে বললুম, ‘তুই দেখেছিস, মন্দিরের ভেতর বাঘ আছে?’

    ‘হুঁউ। চলো, তুমিও দেখবে।’

    বুকটা ধড়াস করে উঠল। মন্দিরের ভেতর যদি সত্যি-সত্যিই একটা বাঘ থাকে, তাহলে তো বড্ড ভয়ের কথা। আমাকে দেখে যদি হালুম করে ওঠে, নির্ঘাত ভিরমি খেয়ে পড়ব, আর বাঘটা এসে আমার মাংস ছিঁড়ে খাবে। ভাবতেই শরীর ঠাণ্ডা হিম হয়ে গেল। বললুম, ‘ডন, তুই কী বলছিস? এই ভাঙা মন্দিরে বাঘ আসবে কোত্থেকে? আজকাল কী আর যেখানে-সেখানে বাঘ আছে নাকি? সব বাঘ তো এখন টাইগার প্রজেক্টে গিয়ে ঢুকেছে।’

    ডন রাগ করে বলল, ‘ভ্যাট! তুমি বড্ড ভীতু, মামা। আগে গিয়ে দেখবে তো।’

    পা টিপে-টিপে বটগাছের ঝুরির আড়ালে এগিয়ে গেলুম। ডন আমার পেছনে। এবার ফিসফিস করে বলল, ‘ওই দ্যাখো, লেজ নড়ছে। কী? দেখতে পাচ্ছ তো?’

    সত্যি ওটা একটা লেজই বটে। কিন্তু কীসের লেজ, তা আরও ভালো করে দেখার জন্য প্রচন্ড সাহসে আরও কয়েক পা এগিয়ে গেলুম। তারপরই দেখতে পেলুম বাঘটাকে। বুকের রক্ত ছলাৎ করে উঠল। হাত-পা একেবারে অবশ হয়ে গেল যেন। হুঁ, সত্যিকারের বাঘ! একেবারে জলজ্যান্ত ডোরাকাটা কেঁদো বাঘ! দুই থাবার মাঝখানে মাথাটা রেখে জুলজুল করে তাকাচ্ছে। লেজটা মাঝে মাঝে নড়ছে, কিংবা পেছনের থাবা দিয়ে লেজ চুলকোচ্ছে।

    ডন আমাকে আঙুলের ডগা দিয়ে খুঁচিয়ে দিল। ফিসফিস করে বলল, ‘দেখলে তো?’

    ওকে চোখ টিপে ইশারা করে অনেকটা তফাতে নিরাপদ জায়গায় সরে এলুম। তারপর দম আটকে-যাওয়া গলায় বললুম, ‘আশ্চর্য ডন! খুবই আশ্চর্য! এ যেন স্বপ্ন দেখছি রে ডন।’

    ডন মুচকি হেসে বলল, ‘দু-টাকায় কিনেছি মামা।’

    ‘কিন্তু কিনলি কার কাছে?’

    ‘একটা লোকের কাছে।’

    ‘কোথায় সে?’

    ডন এদিক-ওদিক তাকিয়ে বলল, ‘তাকে তো দেখতে পাচ্ছি না। এখানেই বসেছিল লোকটা। আমি ওই গাছে ঘুড়ি পাড়তে উঠেছিলুম। ঘুড়িটা উঁচুতে আটকে আছে। পাড়তে পারলুম না। গাছ থেকে নেমে দেখি লোকটা বসে আছে।’

    ‘বুঝলুম। তারপর?’

    ‘লোকটা বলল, খোকাবাবু, বাঘ কিনবে? দু-টাকা দাম।’

    ‘তখন বাঘটা কোথায় ছিল?’

    ‘ওর পাশেই শুয়েছিল।’

    ‘তোর ভয় করল না?’

    ‘করছিল তো। লোকটা বলল, খুব ভালো বাঘ। কামড়ায় না। পোষা বাঘ কিনা।’

    ‘তারপর?’

    ডন আনমনা হয়ে বলল, ‘তারপর তো তোমার কাছে টাকা চেয়ে এনে দিলুম। ও বলল, বাঘটা মন্দিরের ভেতর প্রণাম করতে ঢুকেছে। প্রণাম করা হলে বাড়ি নিয়ে যেও।’

    ‘তারপর সে চলে গেল তো?’

    ‘হ্যাঁ। যাবার সময় মন্দিরের সামনে গিয়ে বাঘটাকে বলে গেল, বুদ্ধুরাম! এই খোকাবাবুর সঙ্গে যাস। ওর কথা শুনিস।’ ডন দম নিয়ে ফের বলল, ‘বাঘটার নাম বুদ্ধুরাম, মামা!’

    ‘হুঁ! তারপর তুই বাঘটাকে আনতে গেলি বুঝি?’

    ‘গেলুম। কিন্তু বড্ড ভয় করল। তখন তোমাকে ডাকতে গেলুম।’

    একটু ভেবে বললুম, ‘বাঘটার নাম বুদ্ধুরাম, তাহলে আয় তো, এবার ওকে নাম ধরে ডেকে দেখি!’

    দুজনে আবার খুব সাহস করে ঝুরির আড়ালে এগিয়ে গেলুম মন্দিরের কাছে। তারপর সাহস করে এবং খুব স্নেহ-ভালোবাসা মাখিয়ে ডাকলুম, ‘বুদ্ধুরাম! ও বুদ্ধুরাম!’

    কিন্তু আমাদের দুজনকেই ভীষণ হকচকিয়ে দিয়ে বাঘটা একেবারে মানুষের গলায় যেন বলে উঠল, ‘কে? গঙ্গু এলি নাকি! উঃ! খিদেয় নাড়ি ছিঁড়ে যাচ্ছে রে।’

    তারপর সে মুখ তুলে আমাদের দেখতে পেল। দেখতে পেয়ে তড়াক করে উঠে বসল।

    আসলে শরৎকালের ঝকমকে রোদ্দুরে এই জঙ্গলের ভেতর ঝাঁকড়া বটগাছের তলায় চকরা-বকরা ছায়া জমে আছে। আর ভাঙাচোরা মন্দিরের ভেতরটা দিনদুপুরেই আঁধার হয়ে আছে। চোখের ভুল হওয়া স্বাভাবিক। ‘তবে রে ব্যাটাচ্ছেলে!’ বলে হুঙ্কার ছেড়ে এগিয়ে গেলুম। ‘একটা বাচ্চা ছেলেকে পেয়ে ঠকানোর মজা দেখাচ্ছি এবার!’ অমনি বুদ্ধুরাম মন্দিরের ভেতর থেকে বাঘের মতো চার ঠ্যাঙে (দরজাটা ছোট্ট) বেরিয়ে এক লাফ দিল। মতলব টের পেয়ে আমিও একখানা লাফ দিলুম। তবে বুদ্ধুরামের লেজের ডগাটাই শুধু ধরতে পারলুম এবং সেই শুকনো ডোরাকাটা জিনিসটা আমার মুঠোয় রয়ে গেল। বুদ্ধুরাম দুই ঠ্যাঙে নড়বড় করে দৌড়ে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল।

    ঘুরে দেখি, শ্রীমান মনমরা হয়ে তেমনি দাঁড়িয়ে আছে। ওর কাছে গিয়ে বললুম, ‘যাক গে, যা হবার হয়ে গেছে। দুঃখু করিসনে। দু-টাকায় অন্তত বাঘের লেজ কিনতে পেরেছিস, এই যথেষ্ট। এই নে।’

    ডন লাল-হলুদ রঙের ডোরাকাটা ন্যাকড়া জড়ানো খড়ের লেজটা হাতে নিল বটে, কিন্তু তক্ষুনি সেটা ছুড়ে ফেলে দিল। মুখটা বাঁকা। দৃষ্টি নীচের দিকে।

    কাঁধে হাত রেখে বললুম, ‘দোষটা আমারই, জানিস? গতকাল ওই বুদ্ধুরাম গায়ে রঙ মেখে বাঘ সেজে খেলা দেখাচ্ছিল বাজারে। ওর সঙ্গী গঙ্গারাম ঢোল বাজিয়ে গান গাইছিল আর বুদ্ধুরাম বাঘের নাচ দেখাচ্ছিল। রাতারাতি ব্যাপারটা ভুলে গিয়েছিলুম। আজকাল আর আমার কিছু মনে থাকে না রে!’

    ডন ফোঁস করে শ্বাস ছেড়ে গলার ভেতর বলল, ‘তাহলে ঘুড়িটা পেড়ে দেবে এসো।’

    যাবার সময় বাঘের লেজটা কী ভেবে কুড়িয়ে নিল। খুশি হয়ে বললুম, ‘ওটা দেওয়ালে টাঙিয়ে রাখা যাবে। দু-টাকা দিয়ে কেনা একটা দারুণ স্যুভেনির! কী বলিস?’

    ডন জবাব দিল না। এখন ওর চোখ সেই গাছটার দিকে, যার ডগায় ওর রঙিন ঘুড়িটা আটকে আছে। শরৎকালের ঝলমলে নীল আকাশের গায়ে মাথা কোটার ভঙ্গিতে ঘুড়িটা দুলে-দুলে উঠছে। ঘুড়িটার জন্য ডনের মতোই মায়া লাগছিল।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅগ্নিবীণা – কাজী নজরুল ইসলাম
    Next Article মাধুকরী – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }