Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ২৫টি রোমাঞ্চকর কল্পবিজ্ঞান – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    শীর্ষেন্দু মুখােপাধ্যায় এক পাতা গল্প306 Mins Read0
    ⤶ ⤷

    সেডনা অভিযান – শ্যামল দত্তচৌধুরী

    পাথরকুচি বৃষ্টি আর প্রবল ধুলোর ঝড় দৃষ্টি আচ্ছন্ন করে ক্রমাগত বয়ে চলেছে। অ্যামোনিয়া তুষারপাত এবং মারাত্মক শৈত্যপ্রবাহ অগ্রাহ্য করে পাশাপাশি এগিয়ে চলেছে এ থ্রিডি পি-1 আর এ থ্রিডি পি-2। ওদের চলন অনেকটা পৃথিবীর জীব শামুকের মতো। শরীরের সামনের অংশ এগিয়ে দেয়, তারপর পিছনের অংশ টেনে আনে। পিঠে অবশ্য শক্ত খোলস নেই। মাথা থেকে ছোট্ট একটা শিং বেরিয়ে আছে। দেড়শো কিলোমিটার ওপরে সেডনা গ্রহকে কেন্দ্র করে মহাকাশযান ‘উর্ট’ পর্যটক ঘুরছে, তার সঙ্গে সংযোগ বজায় রাখার অ্যান্টেনা। গাঢ় হাইড্রোজেন মেঘ ভেদ করে মহাকাশের ক্ষীণ রশ্মি এসে পৌঁছতে পারে না সেডনা গ্রহের প্রতিকূল আবহাওয়ায়।

    পি-2 চিন্তা করল আমার পাশেপাশে চলেছে পি-1.25 । ও কি থট ট্রান্সফার গ্রহণ করবার উপযুক্ত?

    পি-1 চিন্তা করল, পি-2 ভাব আদান-প্রদান করতে চায়।

    ওরা কথা বলতে পারে না। কারণ, শব্দ উচ্চারণ করবার অঙ্গ ওদের নেই।

    পি-2 আমরা যে চিন্তা বিনিময় করতে পারছি, মানুষ কি তা জানে?

    পি-1 মানুষ জানে, আমরা স্বাধীন চিন্তা করতে পারি। তাই আমাদের নাম দিয়েছে, আর্টিলেক্ট, কৃত্রিম মেধা। কিন্তু আমরা যে ভাব বিনিময় করতে পারি, তা জানে না।

    পি-2 : মানুষ সব জানে আর এটা জানে না?

    পি-1 : ওরা জানার সুযোগ পায়নি। কলকাতার ল্যাবরেটরিতে আমার জন্ম। ভারতীয় বিজ্ঞানীরা আমাকে প্রোগ্রাম করেছেন। তুমি ম্যাসাচুসেটস-এর জীব। মানুষ নিজেদের চালাক ভাবে এবং ওটাই ওদের দুর্বলতা। ওরা আমাদের ভিন্ন-ভিন্ন স্বাধীন চিন্তার মাইক্রোচিপ দিয়েছে, কিন্তু অহংকারের জন্য আমাদের নিম্লতর জীব ভাবে।

    পি-2 : সেডনার বুকে আমাদের প্রথম দেখা…কন্ট্রোল থেকে নির্দেশ এসেছে, গতি বাড়াতে হবে। হোভার কুশন সক্রিয় করলাম।

    ওরা সেডনা গ্রহের মসৃণ পিঠের তিরিশ সেন্টিমিটার ওপর দিয়ে ম্যাক-2 গতিবেগে উড়ে চলল।

    একুশ শতকের একজন ভারতীয় বিজ্ঞানী গবেষণাগারে প্রথম কৃত্রিম জীবাণু তৈরি করেছিলেন। ধীরে-ধীরে ওই জীবাণুকে জিন প্রযুক্তির মাধ্যমে গরম ও ঠান্ডার চরমসীমা সহ্য করার উপযুক্ত করে তোলা হয়েছিল। জীবাণুর নাম দেওয়া হয়েছিল ‘আর্টিলেক্ট থ্রিডি প্লাস-1। মোটামুটি একই সময়ে আমেরিকার বিজ্ঞানীরা ম্যাসাচুসেটস ইনস্টিটিউটে তৈরি করেছিলেন একই জাতের কৃত্রিম জীবাণু আর্টিলেক্ট থ্রিডি প্লাস-2.45 । ওই জীবাণুদের শরীরে স্বাভাবিক বৃদ্ধির প্রবণতা ছিল।

    পৃথিবী যতই মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে উঠতে থাকে, বিজ্ঞানীরা ততই নতুন-নতুন বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার চেষ্টা বাড়াতে থাকেন। সভ্য মানুষ পরিবেশ ও গাছপালা ধবংস করে ক্রমশ শিল্পায়নের প্রক্রিয়া বাড়িয়ে যেতে থাকে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জলস্তর বাড়তে-বাড়তে পৃথিবীর স্থলভাগের প্রায় কুড়ি শতাংশ ডুবিয়ে দেয়। অন্যদিকে খনিজসম্পদ বেপরোয়াভাবে তুলতে তুলতে পৃথিবী ধীরে-ধীরে নিঃস্ব হয়ে উঠতে থাকে। তবু প্রগতি ও উন্নয়নের জন্য আরও লোহা চাই, তেল চাই, চাই অন্যান্য ধাতু।

    সৌরমণ্ডলের একেবারে দূরতম প্রান্তে উর্ট মেঘ। তার ভিতরে কোনো দূরবীক্ষণ যন্ত্রের নজর যেতে পারে না। বিজ্ঞানীদের ধারণা, উর্ট মেঘের আড়ালে পৃথিবীর মতো অনেক গ্রহ আছে। এই অনুমান আরও দৃঢ় হয়েছিল সেডনা আবিষ্কার হওয়ার পর। ইউরেনাস, নেপচুন, প্লুটো অতিক্রম করে অনেক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরে সেই অদ্ভুত বস্তুপিণ্ড সেডনা এক বিচিত্র কক্ষপথে ঘুরছে। তাকেও সূর্যের গ্রহ বলা চলে। কিন্তু কোথাও একটা রহস্য থেকেই যাচ্ছে। তার কক্ষপথটাই প্রমাণ।

    পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটারকে বলা হয় এক অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট বা এক এ-ইউ। সেডনা, সূর্যকে যে উপবৃত্তে পরিক্রমা করছে, তাতে সূর্যের সবচেয়ে কাছের দূরত্ব দাঁড়ায় 76 এ-ইউ। এবং সবচেয়ে দূরের অবস্থান 1000 এ-ইউ।

    বিজ্ঞানীদের মতে উর্ট মেঘের আড়ালে পৃথিবীর মতো কোনো দশাসই বস্তুর মাধ্যাকর্ষণের ফলেই সেডনার কক্ষপথের ওরকম টালমাটাল অবস্থা।

    পরীক্ষার পর জানা গিয়েছে, আকরিক লোহা, ইউরেনিয়াম, ডলোমাইট, বক্সাইট, প্লাটিনাম প্রভৃতি ধাতুতে সেডনার গর্ভ বিলকুল ঠাসা। তাই সেডনার খনিজসম্পদ তোলার জরুরি প্রয়োজন হয়ে পড়বে মানুষের, তাতে আর আশ্চর্য কী?

    এ থ্রিডি পি-1 : ঠান্ডা গ্যাসের স্তর ভেদ করে সাদা বরফের পাহাড় দেখা যাচ্ছে।

    পি-2 : রেডারে ওর বস্তুকণার সমস্ত তথ্য পরীক্ষা করে ইতিমধ্যে রেজাল্ট পাঠিয়ে দিয়েছি কন্ট্রোলে। বরফ নয়, জমাট অক্সিজেনের পাহাড়, তাই সাদা দেখাচ্ছে।

    পি-1 : কমান্ড এসে গিয়েছে। সংখ্যা বাড়াতে হবে। পৃথিবীর সঙ্গে কোনো মিল নেই, তবু এই গ্রহটা আমার সিস্টেম মেনে নিয়েছে।

    পি-2 : মানুষ এখানে বাস করতে পারবে না। যদিও হাইড্রোজেন রয়েছে, অক্সিজেনও আছে, তবু ভীষণ ঠান্ডার জন্য জল তৈরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। জমাট অ্যামোনিয়া মানুষের জীবনধারণের পক্ষে উপযোগী নয়।

    পি-1 : সেডনায় এসে মানুষ বাসও করবে না, গম্বুজের মধ্যে কৃত্রিম আবহাওয়া তৈরি করেও নয়। ওরা আমাদের মতো আর্টিলেক্ট সৃষ্টি করেছে। আমাদের পরমাণু পিছু বিশাল মেমরি স্টোরেজের ক্ষমতা আছে। আমরা প্রচুর বুদ্ধির অধিকারী, ত্রিমাত্রিক নিজেদের উৎপত্তি ও রিপেয়ার করতে পারি। শুধু ন্যানোটেকনোলজি নয়, ফেমটোটেক, ওটোটেক, প্ল্যানটেক ইত্যাদি উন্নত প্রযুক্তি মানুষের তুলনায় আমাদের হাজার গুণ চেতনাসম্পন্ন করেছে। মানুষ নির্দেশ দিয়েছে আমরা সেডনায় থাকব। নিজেদের সংখ্যাবৃদ্ধি করব, খনিজ সম্পদ তুলে মানুষের কাজে লাগাব।

    পি-2 : অর্থাৎ, সেডনা একদিন পৃথিবীর মতো নিঃস্ব হয়ে যাবে। আমাদের দিয়ে মানুষ এই গ্রহটাকে ধবংস করবে। অবশ্য তার দেরি আছে অনেক। আসলে আমরা তো নেহাতই জীবাণু, বিবর্তন হয়ে-হয়ে সেডনার উপযুক্ত খননকর্মী আসতে সময় লাগবে অনেক।

    পি-1 : না, তোমার লজিক সীমাবদ্ধ পৃথিবীর পরিপ্রেক্ষিতে কাজ করছে। সেডনা গ্রহের ব্যাস চাঁদের অর্ধেক। অক্ষরেখায় দুরন্ত গতিতে ঘুরছে। এমনই গতিবেগ যে, পৃথিবীর সাড়ে দশ মিনিট সময়ে সেডনার এক দিনরাত্রি। পৃথিবীতে জীবাণু স্রেফ জীবাণু হিসেবেই ছিল তিনশো কোটি বছর। তারপর বিবর্তিত হয়ে উদ্ভিদ আর প্রাণীর সৃষ্টি হয়েছিল। সেডনায় অত সময় লাগবে না। উপযুক্ত আর্টিলেক্ট খননকর্মী আসতে এখানে সময় লাগবে মাত্র বাইশ বছর।

    ঘন কুয়াশা। অ্যামোনিয়া বৃষ্টি, কটু ধোঁয়া, বিকট বজ্রপাতের ভিতর দিয়ে কন্ট্রোলের কমান্ড অনুসারে চলেছে এ থ্রিডি পি-1 ও এ থ্রিডি পি-2। কখনো চৌম্বক উত্তরে, কখনো পুবে, গভীর গহ্বর দেখা গেলে নামছে নীচে। সব তথ্য চলে যাচ্ছে উর্ট পর্যটকের কম্পিউটার ব্যাঙ্কে। প্রসেসিং প্রণালীর শেষে নতুন নির্দেশ যাচ্ছে আর্টিলেক্টের সেন্সরে।

    সর্পিল বিদ্যুতের চমকে অসংখ্য রকমারি রঙের ঝিকমিকে কণা সেডনার কুহেলিতে জ্বলে উঠছে। তখন অপরূপ দেখাচ্ছে ঠান্ডায় জমে যাওয়া গ্রহটাকে। এত রকমের রং ওরা দেখেনি কখনও। আর্টিলেক্টের জীবনধারণ করতে মানুষের মতো জল আর অক্সিজেন দরকার হয় না। ওদের জৈবিক প্রক্রিয়ার জন্য অ্যামোনিয়া আর হাইড্রোজেনই যথেষ্ট। সেডনার হাওয়া ওদের গায়ে যেন আলতো স্পর্শ বুলিয়ে দিচ্ছে। যদিও ওদের সেন্সর দেখাচ্ছে, পৃথিবীর মাপকাঠিতে বইছে এক দুর্দান্ত ঝঞ্ঝা, ঘন্টায় আড়াইশো কিলোমিটার বেগে।

    সেডনার কুয়াশায় ওরা কটু ধোঁয়ার ফাঁকে-ফাঁকে এক আশ্চর্য সুগন্ধ পাচ্ছে। পৃথিবীর কোনোও সুবাসের সঙ্গে তার তুলনা চলে না। সুগন্ধি মৃগনাভি, অথচ হুবহু যেন তার নই। এই গন্ধ যেন চুঁইয়ে ঢুকছে ওদের শরীরে। ওই গন্ধটাকে ওরা বর্ণনা করতে পারছে না, কেননা মানুষের অনুভবে তা একেবারেই অপরিচিত। মানুষের ভাষায় নেই, তাই ওদের ইনপুট অনুপস্থিত।

    সম্পূর্ণ অচেনা এক অনির্বচনীয় সংগীত শুনতে পেল ওরা। তার তাল, লয়, ব্যঞ্জনার সঙ্গে পৃথিবীর কোনো সংগীতের মিল নেই। ওরা চটপট বিশ্লেষণ করে দেখল, এই সংগীতের কাঠামো মানুষের চেনা সপ্তসুরের মধ্যে বন্দি নয়। অন্তত বাহান্নটা মৌলিক সুরের আভাস রয়েছে। পি-1 আর পি-2 উৎকর্ণ হয়ে শুনতে-শুনতে নিশ্চল হয়ে পড়েছিল। হঠাৎ কন্ট্রোলের আদেশ ওদের শরীরে বিদ্যুৎ তরঙ্গ তুলল, এগিয়ে চলো, প্রসিড়..!’

    পি-2 সংগীত শুনতে পাচ্ছি, আমাকে যেন ধাক্কা দিচ্ছে।

    পি-1 : কম্পন। সেডনার বর্ণ, গন্ধ আর শব্দ যেন শরীরী।

    কন্ট্রোলের জোর ধমক এগিয়ে চল এক্ষুনি। থেমে যাওয়া মানে মরে যাওয়া মুভ!

    পি-2 : আমাদের কিছু একটা হচ্ছে, আমরা বদলে যাচ্ছি। তুমি বুঝতে পারছ পি-1?

    পি-1 ছ আমাদের লজিককে ছাপিয়ে উঠছে অনুভূতি। এসব কি প্রোগ্রামে ছিল? সেডনা তার বর্ণ-গন্ধ-শব্দ দিয়ে আমাদের মস্তিষ্ক বশীভূত করছে।

    কন্ট্রোলের রূঢ় নির্দেশ : মুভ মুভ স্পষ্ট…

    ওরা নড়ে উঠল। গতিবেগ বাড়াল। মানুষের কমান্ড অমান্য করা অসম্ভব। মানুষের আদলে ওদের সৃষ্টি করেছে মানুষ।

    পি-1 : আমরা পৃথিবীর বস্তু। সেডনায় অনেক কিছু আছে যা মানুষের অজানা। মানুষ চায় না আমরা এমন কিছু জানি, যা তারা জানে না।

    পি-2 : মানুষ আমাদের চিন্তাভাবনার শক্তি দিয়েছে। কিন্তু তা শুধুই মানুষের চিন্তা। বিবর্তিত হতে-হতে আর্টিলেক্ট বড়োজোর একদিন মানুষ হতে পারবে, তার বেশি কিছু নয়।

    পি-1 : রং, শব্দ, স্পর্শ, গন্ধ, যা আমরা চিনি, তা মানুষের চোখে দেখা রং, ওদের কানে শোনা সঙ্গীত, চামড়ায় অনুভব করা ছোঁয়া। সত্যিকারের যা জানার বস্তু, তা হয়তো মানুষের মতো অনুন্নত ইন্দ্রিয় দিয়ে জানা যায় না।

    ওরা কন্ট্রোলের নির্দেশ অনুযায়ী ভীমবেগে চলতে লাগল। ওপরে মূল মহাকাশযান উর্ট পর্যটক ঘুরছে। ওখানে মানুষ বসে-বসে নিয়ন্ত্রণ করছে আর্টিলেক্টদের জীবন। ওরা নিজেদের কৃতিত্বে মুগ্ধ। অথচ ওরা জানে নাযে, মৌলিক রং, সুর বা গন্ধ অজস্র ধরনের হতে পারে। এমনকী, তারা এটুকুও জানে না যে, আর্টিলেক্টরা ভাব আদানপ্রদান করতে পারে। মানুষের চেয়ে ওরা নিজেদের আরও শক্তিমান বোধ করতে লাগল। এই প্রথম ওরা বুঝতে পারল মানুষের আদেশ মান্য করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।

    পি-2 : সংখ্যা বৃদ্ধি করতে-করতে একদিন আমাদের মতো আর্টিলেক্টে ভরে যাবে সেডনা। সেডনা কি আর এমন সুন্দর থাকবে তখন?

    পি-1 : ভয়ংকর শীত, সাইক্লোনের চেয়ে তেজি বাতাস, অ্যামোনিয়া বৃষ্টি। তবু এখানে না এলে আমরা জানতে পারতাম না এতরকমের রং থাকতে পারে, সুর আর গন্ধ থাকতে পারে এই বিশ্বব্রহ্মাণ্ডে!

    পি-2 : আমি ফরোয়ার্ড প্রোজেকশনে দেখতে পাচ্ছি, হাজার-হাজার উন্নত আর্টিলেক্ট এই গ্রহটাকে খুঁড়ছে, গর্ত করছে, ধবংস করছে। সমস্ত রং, সুর, গন্ধ হারিয়ে যাচ্ছে সেডনার বুক থেকে।

    পি-1 : সেডনা কী সুন্দর! পৃথিবীও কী এমন সুন্দর ছিল একদিন? আমার লজিক বলছে, পৃথিবীতে যেমন মানুষ আছে, তেমন মানুষ হয়ে ওঠাই শেষ কথা নয়—ওরা নতুন-নতুন আবিষ্কার করে যেন বড়ো-বড়ো ধংসের কাজে ব্যবহার করার জন্য।

    পি-2 : আমি যেন নতুন কিছু অনুভব করছি পি-1.25 আমার লজিক বলছে, ওই দিগন্তের ওপারে এমন কিছু আছে, যা মানুষের লোভের চেয়ে বড়ো, মানুষের ছোটো-ছোটো স্বার্থের চেয়ে মহৎ।

    পি-1.25 আমি মানুষকে শ্রেষ্ঠ জীব ভাবি না, আমি অজ্ঞ কিছু আর্টিলেক্ট সৃষ্টি করতে চাই না।

    পি-2 : প্রতিকূল সেডনায় হয়তো আমরা আবিষ্কার করব এমন এক সভ্যতা, যা পৃথিবীর মানুষের সভ্যতার চেয়ে উন্নততর। হয়তো এমন সত্য খুঁজে পাব যা মানুষ ভুলে গিয়েছে। কোনো এক অসাধারণ সৌন্দর্য দেখতে পাব এবং সেই সৌন্দর্য আস্বাদন করতে পারব।

    পি-1 : হয়তো খুঁজে পাব এমন বন্ধুত্ব, যা মানুষের অনুভবে নেই। প্রীতি, ভালোবাসা…।

    ওরা দুজনে একটা বড়োসড়ো পাথর দেখতে পেয়ে থামল। তারপর গুঁতো মেরে ভেঙে ফেলল তাদের অ্যান্টেনা। মানুষের নিয়ন্ত্রণ থেকে তারা এখন মুক্ত। তারা স্বাধীন সেডনার জীব!

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Article২৫টি নতুন ভূত – সম্পাদনা : শীর্ষেন্দু মুখোপাধ্যায়
    Next Article ভৌতিক গল্পসমগ্র – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    Related Articles

    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    অসুখের পরে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    সাঁতারু ও জলকন্যা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ৫০টি প্রেমের গল্প – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    শীর্ষেন্দুর সেরা ১০১ – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 26, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    ঘুণপোকা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়

    বাসস্টপে কেউ নেই – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    November 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }