Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    পাখসাট – বুদ্ধদেব গুহ

    বুদ্ধদেব গুহ এক পাতা গল্প9 Mins Read0

    ৭-৮. কালোজাম উঠেছে বাজারে

    কালোজাম উঠেছে বাজারে। হিমসাগর আমও, পন্টুবাবুর দোকানের লেবুর গন্ধ দেওয়া সন্দেশ, ব্রিটানিয়া’র ডেইন্টি-ক্রিম বিস্কিট, যা যা তাঁর নাতনি খেতে ভালোবাসে, সব-ই মনে করে নিয়ে এসেছেন শিরীষবাবু। পিশপ্যাশ’ খেতেও ভালোবাসে জলপিপি। তাই ভালো দেখে ছোটোদেশি মুরগিও কাটিয়ে এনেছেন বাজার থেকে নিজে দাঁড়িয়ে থেকে। কুসুমের কথা মতন পাঁচ-শো ‘আমুল’ মাখন। দশ টাকা কেজির আলু, দু-কেজি পেঁয়াজ গাজর, বিনস ইত্যাদিও। জলপিপি ‘পিশপ্যাশ’-এর সঙ্গে কড়কড়ে করে আলুভাজা খেতে ভালোবাসে খুব।

    জলপিপি এখন তার দিদার সঙ্গে পাশের বাড়ির মিসেস সেন-এর কাছে গেছে। মিসেস সেন-এরও একটিমাত্র সন্তান। মেয়ে। সে এবং তার স্বামী দু-জনেই অধ্যাপনা করে মহারাষ্ট্রের পুণে বিশ্ববিদ্যালয়ে। তাঁরও একটি নাতনি আছে জলপিপির-ই বয়েসি। তাই জলপিপি এ-বাড়িতে এলেই তাকে নিয়ে একবার যেতে হয়-ই কুসুমের প্রতিবেশীর কাছে। খুব-ই ভালোবাসেন উনি জলপিপিকে। দুধের স্বাদ ঘোলে মেটান। তিনি জলপিপির জন্যে কুচো নিমকি আর নারকোলের নাড় বানিয়ে রেখেছিলেন। চিনি দিয়ে। গুড়ের নাড় জলপিপির পছন্দ নয়। তাঁর নিজের নাতনি শ্ৰী আবার গুড়ের নাড়ই বেশি পছন্দ করে। শিরীষবাবু চানে গেলেন। গীতাকে বলে গেলেন, ফোনটা এলে ধরতে। চিরদিন-ই গরমের সময়ে দু-বার চান করেন-ই। কিন্তু এবারে যা-গরম পড়েছে অসম্ভব, অসহ্য গরম। এমন গরম কলকাতাতে বহুদিন পড়েনি। রাতে চার-পাঁচবার চান করেও যেন, শান্তি হচ্ছে না।

    শরীরের অন্য সব গরমের-ই নিবৃত্তি হয়ে গেছে। অনেক দিন হল। কিন্তু এই গরম আবহাওয়ার কষ্টটা থেকে বাঁচার কোনোই উপায় নেই।

    নবজীবনবাবু, কাস্টমস-এর, বলেছিলেন হায়ার পারচেজ-এ, একটা এয়ার-কণ্ডিশনার কিনে নিতে। বলেছিলেন, আগে তো প্রাণ মশাই!

    শিরীষবাবু ভাবেন বাড়াবাড়ি হয়ে যাবে। জীবনের শেষে এসে প্রয়োজন আর বাড়াতে চান না উনি। ইউ. জি. সি. এখন কত মাইনে বাড়িয়ে দিল। অবসরের বয়েসও বেড়ে গেল। তিনি যদি চার বছর আগেই রিটায়ার না করতেন তবে আজকে তাঁর অবস্থা অনেক-ই ভালো হতে পারত। কী করা যাবে! সোশ্যাল সায়ান্সের শ্যামল সেনগুপ্তর মতন পাঁচ বছর বয়স ভাঁড়িয়ে তো চাকরিতে ঢোকেননি। কিছু মানুষ আছে, চিরকাল-ই ছিল সংসারে, যারা আপাদমস্তক দু নম্বরি। ভন্ডামি আর ধূর্তামি তাদের রন্ধ্রে সেঁধিয়ে গেছে। মানুষগুলো কাছে এলেই ঘেন্না করে, ঘিনঘিন করে ওঠে শরীর, জ্বালা করে।

    কালোজাম তো আনলেন কিন্তু কালোজাম খেলে জিভ ও মাড়ি কালো হয়ে যায় বলে সল্লি খুব রাগ করে, করবে তার মা-বাবার ওপরে, জলপিপিকে খাইয়েছেন বলে। তা আর কী করা যাবে, করলে করবে। তাঁদেরও তো আত্মজা জলপিপি। আসলের ওপর সুদ। তাঁদেরও তো কিছু অধিকার, কিছু দাবি-দাওয়া থাকবে জলপিপির ওপরে। শুধুমাত্র তাঁদের মেয়ে জামাই তো আর মালিক নয় জলপিপির।

    শাওয়ারের নীচে দাঁড়িয়ে শাওয়ারটা পুরো খুলে দিলেন। তার আগে ভালো করে নবরত্ন’ তেল মাখলেন মাথাতে। শিবকালী ভট্টাচার্যের ফরমুলাতে বানানো। মাথাটা এই গরমে বেশ ঠাণ্ডা হয়। তারপরে চন্দন সাবান মাখলেন সারাশরীরে ঘষে ঘষে।

    আয়নার সামনে আর দাঁড়াতে ইচ্ছে করে না আজকাল। জানেন না তিনি, কুসুমের করে কি না! কুসুমের শরীরের বাঁধন বয়েস অনুপাতে এখনও বেশ ভালোই। তিনি যেন, বুড়ো মেরে গেছেন। তাঁর যা বয়স তাতে, পুরো পশ্চিমি দেশে যুবক বলে চলে যাওয়ার কথা।

    ফোনটা কি বাজল? মনে হল। শাওয়ারটা বন্ধ করলেন। গলা তুলে বললেন, গীতা। ও গীতা। কে? কার ফোন?

    জামাইবাবুর অফিস থেকে জানাল যে, দিদি আজ রাতের গাড়িতেই ফিরে আসছে।

    কোথা থেকে?

    দুবরাজপুর থেকে।

    কোন গাড়ি? ‘শান্তিনিকেতন’ এক্সপ্রেস?

    বলেই ভাবলেন, নাঃ। সে গাড়ি তো বিকেলে আসে। রাতে আবার কোন গাড়ি? দার্জিলিং মেল-এর কথাও শুনেছিল। কে জানে! কত নতুন নতুন গাড়ি হয়েছে এখন। শান্তিনিকেতন এক্সপ্রেস হয়েছিল অধ্যাপক নিমাইসাধন বোস-এর জন্যে, যখন তিনি বিশ্বভারতীর উপাচার্য।

    পরমুহূর্তেই ভাবলেন, কিন্তু আজ রাতেই ফিরে আসছে কেন সল্লি? স্নানঘরের বন্ধ দরজার ওপাশ থেকে গীতা বলল, বাড়ি পৌঁছোতে পৌঁছোতে সাড়ে দশটা এগারোটাও হতে পারে। চিন্তা করতে মানা করেছেন।

    ফোন কে করেছিলেন? জামাইবাবু?

    না। অন্য লোক। অফিসের লোক।

    জামাইবাবুও কি আসছেন?

    সে-কথা তো বললেন না। শুধু দিদির কথাই তো শুনলাম। ওঃ। হ্যাঁ। বললেন, নীলকমলবাবুর সঙ্গে আসছেন।

    অ।

    মনে মনে বেশ উদবিগ্ন হলেন শিরীষবাবু। কুসুম শুনলে হয়তো আরও হবেন। বাজ আসে না তাই খোঁজে গেল মেয়ে। কোনো গোলমাল না হলে তো তার আজ রাতেই ফিরে আসার কথা ছিল-না। ফিরলে হয়তো জোড়ে ফিরত। চারদিন বাদে জামাইষষ্ঠী। নইলে মেয়ে থেকেই আসত বাজ-এর কাছে।

    তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে শিরীষবাবু ভাবছিলেন, সল্লি যখন পাগলের মতন প্রেমে পড়ল বাজের, তখন-ই কুসুম বলেছিলেন, ওরে সল্লি হাঁস তো বাজপাখির খাদ্য। এক ছোঁ-এ পুকুর থেকে টুটি কামড়ে উঠিয়ে নিয়ে যায় সল্লি হাঁসকে বাজপাখি। কত দেখেছি আমাদের গুসকরার বাড়িতে। বাজ-এর সঙ্গে সল্লি হাঁসের কখনো প্রেম হয়?

    প্রেমকাতরি সল্লি মায়ের হাত জড়িয়ে ধরে বলত, হয় মা, হয়। তুমি দেখো হবে। খু-উ-ব প্রেম।

    চান সেরে, লুঙ্গি পরে, টাক আঁচড়ে বাইরের বারান্দায় পাখাটা চালিয়ে দিয়ে ইজিচেয়ারটাতে বসলেন শিরীষবাবু। পথের পাশেই বারান্দাটা। যদিও আওয়াজ আর ধুলো ধুঁয়ো আছে কিন্তু জীবন বয়ে চলে পথ দিয়ে অবিরত। অবসরপ্রাপ্ত মানুষমাত্রই এই চলচ্ছবিকে ভালোবাসেন। নিজেদের চলাচল কমে আসে বলেই অন্যের চলাচল দেখতে ভালোবাসেন।

    অন্ধকার হয়ে গেছে আধঘণ্টা খানেক। খবরটা শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল ওঁর। এমন সময়ে দেখতে পেলেন উলটোদিকের ফুটপাথ ধরে কুসুম আসছেন। জলপিপি আসছে তার দিদার হাত ধরে পাশে পাশে। ঝুনুর দোকানে বোধ হয় কিছু কেনার জন্যে দাঁড়ালেন কুসুম। শিরীষবাবুদের বাড়ির প্রায় উলটোদিকেই ঝুনুর স্টেশনারি দোকান। ঠিক সেই সময়েই জলপিপি দেখতে পেল শিরীষবাবুকে। কুসুমও দেখতে পেল শিরীষবাবুকে। কুসুম একটা ক্যাডবেরি চকোলেট-এর বার দিলেন ওর হাতে। আর জলপিপি, দাদু! দাদু! দাদু!’ বলতে বলতে হঠাৎ-ই কুসুমের হাত ছাড়িয়ে রাস্তা পেরিয়ে দৌড়ে আসতে গেল শিরীষবাবুর কাছে। কুসুম চেঁচিয়ে উঠলেন আতঙ্কে। শিরীষবাবু একপাটি চটি পায়ে গলিয়েই বারান্দা থেকে দৌড়ে নামলেন ফুটপাথে। চেঁচিয়ে উঠল চেনাজানা অনেকেই। এই পাড়াতেই তো আছেন গত চল্লিশ বছর, সবাই সবাইয়ের চেনাজানা। অচেনা যাঁরা, পথচলতি, তাঁরাও সকলে চেঁচিয়ে উঠলেন। কিন্তু গাড়িটা দাঁড়াল না। ঝড়ের বেগে যেমন আসছিল, তার চেয়েও গতি বাড়িয়ে পালিয়ে গেল। গন্তব্যে রওনা একবার হয়ে পড়লে কেই বা থামতে চায়? বাস মিনিবাসের যাত্রীরাই থামতে চায় না, আর প্রাইভেট কার-এর। তা ছাড়া, থামলে চালকের এবং অন্যদেরও প্রাণ যেত, গাড়িও ছাই হয়ে যেত। তারা দোষী না হলেও। জনতার রোষ সবসময়েই অবুঝ। তার কোনো প্রতিষেধক নেই।

    লাল জামা, লাল জুতো, কুচকুচে-কালো চুলভরা মাথাতেও লাল-রিবন লাগানো মেয়েটার শরীরের ওপর দিয়ে যে, গাড়ির সামনের ও পেছনের চাকাটাও চলে গেল তা জানলেনও না অনেকে। যাঁরা দেখলেনও তাঁরা দেখে চুপ করে রইলেন, হতভম্ব হয়ে।

    সবচেয়ে আগে কুসুম দৌড়ে গিয়ে পৌঁছোলেন তাঁর আদরের নাতনির কাছে। হাঁটুতে অসম্ভব ব্যথা সত্ত্বেও হাঁটু গেড়ে বসলেন তার পাশে। জলপিপি বলল, দিদা! মা!

    বলতেই, তার ফুলের মতন নরম ছোট্টমুখের দুই কষ বেয়ে রক্ত গড়িয়ে এল। চোখ দুটো বন্ধ হয়ে গেল। চকোলেট-ধরা মুঠিভরা হাতটার মুঠি শক্ত হয়ে গেল।

    লাল জামাটা আরও লাল।

    .

    ০৮.

    জলপিপি এখন কী করছে কে জানে! সল্লি বলল নীলকমলকে।

    ট্রেনটা বর্ধমান পেরিয়ে গেল। এখানে দাঁড়ায় না। দাঁড়ায় শুধুমাত্র ব্যাণ্ডেল-এ।

    তারপর নিজেই বলল, বাবা-মাকে জ্বালাচ্ছে হয়তো।

    জ্বালাবে কেন? জলপিপি তোমার ভারি ভালো মেয়ে হয়েছে। বড়ো হলে তোমার চেয়েও সুন্দরী হবে ও। ওকে গান শেখাবে না?

    জানি না, জানি না, আমি কিছুই জানি না।

    একটু চুপ করে নীলকমল বলল, আমার আশ্চর্য লাগছে এইকথা ভেবে যে, তোমাকে আমি অনেকবার আভাস দেওয়া সত্ত্বেও তোমার কোনোরকম সন্দেহ হয়নি?

    কীসের? কাকে?

    না। মানে, বাজ-এর ব্যবহার সম্বন্ধে?

    না। ভালোবেসেছিলাম–তখন তো সকলের মতের বিরুদ্ধেই নিজের বুদ্ধির ওপরে পুরোপুরি আস্থা রেখেই বেসেছিলাম। জানেন, কারোকে হয় এক-শোভাগ ভালোবাসা যায়, নয়তো একভাগও যায় না। ভালোবাসা আর ভালোলাগার মধ্যে তফাত আছে। আমি যে, ওকে ভাললাইবেসে ছিলাম।

    ও-ও তোমাকে ভালোবেসেছিল?

    হয়তো! তবে পুরুষের ভালোবাসাতে আর ভরসা রাখি না।

    তারপর-ই গলা নামিয়ে সংকোচের সঙ্গে বলল, ওইসব ওর চিরদিন-ই বেশি ছিল। এতটাই বেশি ছিল যে, মাঝে মাঝে মনে হত ওর রুচি বুঝি বিকৃত। বুঝতে পারতাম শরীরের ব্যাপারে ও আমাকে নিয়ে সুখী নয়। কিন্তু আমরা তো মানুষ-মানুষী, কুকুর-কুকুরি তো নই। পছন্দ-অপছন্দ, রুচি, নানা বিষয়ে মতামত আমাদের এক-ই ছিল বলেই তো ভালোবাসা হয়েছিল। গান খুব-ই ভালোবাসত বাজ। একসময়ে। ইদানীং কখনো আকাশে মেঘ করে এলে, বা বৈশাখে ভোরের হাওয়া ছুটলে আমি যদি দু-কলি গান গেয়ে উঠতাম তাতে ও বিরক্ত হত। আমি থেমে যেতাম অবাক হয়ে। ধীরে ধীরে আমার এবং জলপিপির প্রতিও ওর ব্যবহার বড়োই রুক্ষ হয়ে উঠছিল। ও সরে যাচ্ছে, আমি হেরে যাচ্ছি –একথা আমার মনে হত না, মাঝে মাঝেই তাও নয়, কিন্তু আমি যে, ওই গ্রামের সাঁওতাল মেয়ে কয়নার কাছে হেরে যাব এমন আশঙ্কা দুঃস্বপ্নেও করিনি।

    বলেই বলল, ‘কয়না’। অদ্ভুত নাম কিন্তু। মানে আছে কি কোনো?

    আছে বই কী! বিহারের সিংভূম জেলার সারাণ্ডা ফরেস্ট ডিভিশনে তিনটি নদী আছে। কোয়েল-কারো-কয়না। কয়না, নদীর নাম।

    নীলকমল বলল।

    কোন কোয়েল? ‘কোয়েল’-এর কাছের কোয়েল-ই?

    হ্যাঁ। সেই কোয়েল বিহারের সারাণ্ডাতেও আছে, ওড়িশাতে আছে আবার বিহারের পালামৌতেও। তারপর বলল, নদীকে হয়তো সকলেই নিজস্ব করে চায় কিন্তু নদী নদীর-ই, সে নিজের খেয়ালে বয়ে যায়। অন্যকে সে তার করে নেয় কিছুক্ষণের জন্যে কিন্তু সে কারোর-ই হয় না।

    সল্লি বলল, হবে। কয়না নদী নইলে বাজকে এমন করে ভাসিয়ে নিয়ে যায় কী করে! তার ওপর পাহাড়ি নদী। সেখানে বান তো হঠাৎ-ই আসে।

    তারপর বলল, সারাণ্ডা জায়গাটা কেমন? গেছেন কখনো?

    হুঁ। বড়োজামদা–বড়োবিলকিরিবুরুর কাছেই তো। অমন শালের জঙ্গল আমাদের দেশের কম জায়গাতেই আছে। সাতশো পাহাড় আছে সারাণ্ডাতে। ইংরেজরা নাম দিয়েছিল –The land of seven hundred hills.

    তাই?

    হ্যাঁ।

    পরক্ষণেই প্রসঙ্গান্তরে গিয়ে সল্লি বলল, আমরা বাবার বাড়ি পৌঁছোতে পৌঁছোতে জলপিপিটা ঘুমিয়ে না পড়ে। ট্রেনটা এতদেরিতে না পৌঁছোলে আজ-ই ওকে নিয়ে ফিরে যেতাম আমাদের, মানে আমার বাড়িতে।

    কেন? মা-বাবার কাছে তুমি নিজেও ক-দিন থেকে যাও। তুমি কি ভাবছ তোমার অপমানে তাঁরা সম্মানিত হবেন? সুখী হবেন?

    না, না, তা নয়।

    তবে?

    কোন মুখে আমি মা-বাবার কাছে গিয়ে দাঁড়াব? আমি যে, সবজান্তা ছিলাম। আমি যা বুঝতাম অত তো আর কেউই বুঝত না এই পৃথিবীতে। মা-বাবা কত বারণ করেছিলেন। তখন বুঝতে পারিনি কেন বারণ করেছিলেন। আজও বুঝতে পারছি না।

    মা-বাবার মতন ভালো, সন্তানকে আর কে বোঝে? তাদের ভালো তাঁদের মতন আর কেই বা করতে পারে?

    ঠিক তাই।

    কিন্তু এমন ঘটনা তো মা-বাবার পছন্দ করে দেওয়া বিয়েতেও আকছার ঘটছে আজকাল। কোথাও স্বামীর কারণে, কোথাও স্ত্রীর কারণে।

    তা অবশ্য ঠিক। তবে তুমি নিজেকে এত দুষছ কেন?

    নীলকমলের প্রশ্নের উত্তর না দিয়ে প্রসঙ্গান্তরে গিয়ে সল্লি বলল, আমার জলপিপিকে আমি এমন করে মানুষ করব যাতে, ও যেন, আমার মতন বোকা না হয়।

    তারপর-ই দাঁতে দাঁত চেপে বলল, এ-পৃথিবীতে আমার আর কারোকেই দরকার নেই। জলপিপিকে বুকে আঁকড়েই কাটিয়ে দেব বাকিজীবন। ওকে যেন, কোনো বাজ’ ছোঁ না মারতে পারে তা আমি দেখব। আমার মা কিন্তু সাবধান করেছিলেন আমাকে।

    কীভাবে?

    বলেছিলেন, বাজপাখিকে সল্লি হাঁসেদের ছোঁ মেরে টুটি কামড়ে নিয়ে যেতে দেখেছেন উনি দাদুর গুসকরার বাগানবাড়িতে। আমাকে, আমাদের সম্পর্কটা হয়তো প্রেমের হওয়ার কথাই ছিল না, ছিল খাদ্য-খাদকের-ই।

    বলেই বলল, না, না, জলপিপিকে কেউই ছোঁ মেরে নিতে পারবে না আমার কাছ থেকে।

    আর পনেরো মিনিট।

    নীলকমল ঘড়ি দেখে বলল।

    সল্লি ভাবছিল, কতক্ষণে বাড়ি পৌঁছে স্নান করে উঠে, নাইটি-পরা পাউডার-মাখা সুগন্ধি জলপিপিকে ঘুম ভাঙিয়ে আদর করবে। বুকে জড়িয়ে ধরে চুমু খাবে। জলপিপি ছাড়া, তার নিজস্ব বলতে যে, আর কেউই রইল না এতবড়ো পৃথিবীতে!

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপাখসাট – বুদ্ধদেব গুহ
    Next Article পরিযায়ী – বুদ্ধদেব গুহ

    Related Articles

    বুদ্ধদেব গুহ

    বাবলি – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্ৰ ১ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ২ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৩ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    ঋজুদা সমগ্র ৪ – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    বুদ্ধদেব গুহ

    অবেলায় – বুদ্ধদেব গুহ

    May 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    দোকানির বউ

    January 5, 2025
    Our Picks

    কপিলাবস্তুর কলস – প্রীতম বসু

    March 23, 2026

    তালদিঘিতে ভাসিয়ে দেব – সায়ক আমান

    March 23, 2026

    কালীগুণীন ও বজ্র-সিন্দুক রহস্য – সৌমিক দে

    March 23, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }