Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস, প্রফেসর চ্যালেঞ্জার ও মঙ্গলগ্রহ – অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প91 Mins Read0
    ⤷

    ক্রিস্টাল ডিম প্রহেলিকা

    লন্ডন শহরের গ্রেট পোর্টল্যান্ড স্ট্রিটের যে দোকানটি কারওরই নজর কাড়তে পারে না, দীনহীন সেই দোকানেই শুরু হচ্ছে বিচিত্র এই কাহিনি।

    সামনের দরজাটা বেশ মজবুত। লোহার পাত মারা। সাইনবোর্ডে লেখা শিল্পদ্রব্য এবং সুপ্রাচীন দ্রব্য। দুটো ছোট জানালায় পুরু কাচ। একটার কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একটা কার্ড। তাতে লেখা:

    দুষ্প্রাপ্য বস্তুসমুদয়ের কেনাবেচা হয়

    দোকানের সামনে দাঁড়িয়ে লেখাটির ওপর চোখ বুলিয়ে নিল দীর্ঘকায় পুরুষটি। পরনে তার চেককাটা আলস্টার। পরক্ষণেই লম্বা লম্বা পা ফেলে ঢুকল ভেতরে।

    তখন বিকেল। ডিসেম্বরের কনকনে ঠান্ডায় হাড়সুদ্ধ যেন জমে যাচ্ছে।

    ভেতরে আলোর চাইতে অন্ধকার বেশি। এককোণে ঢাকা দেওয়া একটা লম্ফ। তাকগুলোতে ঠাসা হাবিজাবি অনেক জিনিস। ফুলদানি, কাপ, পুরোনো বই। একটা টেবিলের ওপর ছড়ানো এমনি আরও টুকিটাকি জিনিস। ওপরে রাখা সাদা কার্ডে লেখা:

    ম্যাকফারসনের সংগ্রহশালা

    লম্বা লোকটা যেই ঝুঁকেছে টেবিলের ওপর, অমনি ভেতরের দরজা খুলে দোকানঘরে ঢুকল মালিক। মাথায় টাক।

    ‘ইয়েস স্যার?’

    ‘মি. বল্ডুইন, এক ভদ্রলোক এখুনি আসবেন এখানে। দেখা করব বলে এলাম। ভালো কথা,’ টেবিলের ওপর ফের ঝুঁকে বাজপাখির চঞ্চুর মতো নাকখানা বাড়িয়ে বললে আগন্তুক, ‘কী এগুলি?’

    ‘পুরোনো জিনিস কেনাবেচা করতেন ম্যাকফারসন। মারা গেছেন সেই সেদিন। দোকান বিক্রি হয়ে যেতে কিছু জিনিস আমি কিনেছি।’

    মুঠোর মতো বড়, ডিমের মতো দেখতে, সুন্দরভাবে পালিশ করা চকচকে একটা ক্রিস্টাল তুলে নিল আগন্তুক। লম্ফের আলোয় যেন নীল শিখা জ্বলে উঠল ভেতরে।

    ‘দাম কত?’

    ‘পাঁচ পাউন্ড।’

    শীর্ণ সাদা হাতে ধূসর সুটের ভেতর পকেট থেকে পাঁচ পাউন্ডের একটা নোট বার করে এগিয়ে দিল আগন্তুক, ‘থাক, প্যাক করার দরকার নেই।’

    ক্রিস্টাল ডিম অন্তর্হিত হল আলস্টারের পকেটে। ঠিক সেই সময়ে দরজা দিয়ে দোকানঘরে ঢুকল আর এক খদ্দের। মাথায় খাটো। নোংরা। অবিন্যস্ত ধূসর চুল। ঢুকেই দাঁড়িয়ে গেল পায়ে পেরেক-আঁটা পুতুলের মতো। বিস্ফারিত চোখে চেয়ে রইল লম্বা লোকটার পানে।

    পরক্ষণেই চেঁচিয়ে উঠল ষাঁড়ের মতো গলায়, ‘বল্ডুইন, শার্লক হোমসকে ডেকে এনেছিস কী মতলবে?…’

    লম্বা লোকটা বললে অশান্ত কণ্ঠে, ‘কেউ ডাকেনি, নিজেই এসেছি। তোমার সঙ্গে দেখা করব বলেই এসেছি।’

    আমতা আমতা করে বল্ডুইন বললে, ‘ইনি শার্লক হোমস?’

    ‘আজ্ঞে, হ্যাঁ। আমিই শার্লক হোমস।’ যেন বিনয়ের অবতার হয়ে গেল তালঢ্যাঙা শীর্ণ লোকটা, ‘এসেছি হাডসনের সঙ্গে মোলাকাত করতে।’

    ‘আমার সঙ্গে!’ সিঁটিয়ে ওঠে নবাগত।

    ‘মিস্টার স্যামুয়েল ফ্রিজের বিকিনি আংটিটা বেচতে আসবে এখানে, আঁচ করেই এসেছি। বার করো।’ হাত বাড়িয়ে বললে হোমস।

    বুক চিতিয়ে জবাব দিল হাডসন, ‘ফ্রিজের আংটি আমি নিয়েছি, প্রমাণ করতে পারবেন?’

    ‘প্রথমত, আংটিটা এই মুহূর্তে তোমার কড়ে আঙুলে শোভা পাচ্ছে। দ্বিতীয়ত, আমার চ্যালাচামুন্ডারা প্রমাণ করে দেবে আংটি কীভাবে এসেছে ফ্রিজের কাছ থেকে তোমার আঙুলে। খোলো আংটি। নইলে চোরাই আংটি কেনার দায়ে বল্ডুইনকে ঝামেলায় ফেলব।’

    মুখ লাল হয়ে গেল হাডসনের। আঙুল থেকে আংটি খুলে এগিয়ে দিয়ে বললে দাঁত কিড়মিড় করে, ‘শয়তান কোথাকার!’

    ওয়েস্টকোটের পকেটে আংটি চালান করে হোমস বললে নির্লিপ্ত স্বরে, ‘তোমার কাছে কনসাল্টিং ডিটেকটিভ মাত্রই অবশ্য শয়তান।’

    হাডসন জবাব দিল না। আরক্ত মুখে বল্ডুইনের পানে ফিরে বললে, ‘ক্রিস্টাল ডিমটা গেল কোথায়? চার্লির কাছে শুনলাম তুমি কিনেছ?’

    নির্লিপ্ত স্বরেই বললে হোমস, ‘আমি আবার কিনেছি বল্ডুইনের কাছ থেকে। কিন্তু সৌন্দর্যের তুমি কী বোঝো হাডসন? ক্রিস্টাল ডিমের দিকে নজর পড়ল কেন?’

    রেগে গেল হাডসন, ‘বলব আপনার কেচ্ছাকাহিনি?’

    ‘বলতে পারো। তোমারও কিছু কেচ্ছাকাহিনি পুলিশকে বলে আসা যাবে-খন। তবে তোমার মুখ বন্ধ থাকলে আমিও মুখ বন্ধ করে রাখব কথা দিচ্ছি।’ বলেই, দোকানের বাইরে এল শার্লক হোমস।

    পেছন পেছন ছুটে এল হাডসন। বরফ পড়ার মতো কনকনে ঠান্ডা রাস্তায়।

    ‘মিস্টার হোমস, ক্রিস্টালটা আমাকে বিক্রি করুন।’

    ‘হাডসন, তোমাকে শেষ ওয়ার্নিং দিয়ে যাচ্ছি— ফের যদি এ-পাড়ায় তোমাকে দেখি— তোমার এই দোকানে পুলিশ ঢুকিয়ে ছাড়ব— তোমাকেও শ্রীঘরে ঢোকাব। গুড় বাই।’ চলন্ত ছ্যাকড়াগাড়ি দাঁড় করিয়ে টকাস করে উঠে পড়ল হোমস। গনগনে চোখে দাঁড়িয়ে রইল হাডসন।

    গাড়ি এসে দাঁড়াল ব্রিটিশ মিউজিয়ামের কাছে স্যামুয়েল ফ্রিজের বাড়ির সামনে। নধরকান্তি ফ্রিজ তো আহ্লাদে আটখানা আংটি দেখে। আংটিটা অত্যন্ত পয়মন্ত। বাপঠাকুরদা এই আংটি পরিয়ে বউ এনেছে সংসারে— ফ্রিজেরও সেই পরিকল্পনা বানচাল হতে বসেছিল আংটি চুরি যাওয়ায়।

    তাই একগাল হেসে হোমসের দক্ষিণা গুনে দিতে দিতে ফ্রিজ বললে, ‘মাত্র বারো ঘণ্টার মধ্যে চোরাই মাল ফেরত এনে আবার আপনার সুনাম বজায় রাখলেন মিস্টার হোমস।’

    শুষ্ক হেসে বিদায় নিল হোমস। এল বেকার স্ট্রিটের বাসায়। ঘণ্টা বাজিয়ে ডাকল ছোকরা চাকর বিলিকে। এক মুঠো খুচরো তার হাতে গছিয়ে দিয়ে বললে মিষ্ট কণ্ঠে, ‘বেকার স্ট্রিটের চ্যাংড়াবাহিনীকে বিলিয়ে দিয়ে আয় আংটি চোরের নাম বলে দেওয়ার জন্যে।’

    আঁজলা পেতে খুচরো নিয়ে বিলি বললে, ‘আরও খবর আছে। হাডসন বল্ডুইনের দোকানে আর যাবে না— অন্য দোকান খুঁজছে আপনার ভয়ে। বল্ডুইনকে বলছিল হাডসন নিজে।’

    হাসল হোমস, ‘প্রস্তাবটা আমারই, বিলি। শত্রুরাও তাহলে হোমসের কথা শুনছে আজকাল।’

    বিদায় হল বিলি। হোমস আলস্টার খুলে ঝুলিয়ে রাখল আলনায়। পকেট থেকে ক্রিস্টাল ডিমটা বার করে এনে বসল চেয়ারে। ডিমটা ও কিনেছে ল্যান্ডলেডিকে বড়দিনে উপহার দেবে বলে। কিন্তু হোমসের খটকা লাগছে, এমন জিনিসে হাডসনের মতো চারশো বিশ লোকটার বেজায় আগ্রহ দেখে। কেন সে কিনতে চায় ক্রিস্টাল ডিম?

    একাগ্র দৃষ্টি মেলে চকচকে ডিমটার দিকে চেয়ে রইল হোমস। আবার দেখল কুয়াশার মতো নীলচে অগ্নিশিখা— গোলাপি লাল আর উজ্জ্বল সোনা রং সরু সরু সুতোর আকারে যেন মিশে রয়েছে নীল অগ্নিশিখার সঙ্গে। ঝিলমিলিয়ে উঠছে বিচিত্র সেই রঙের খেলা— ক্রিস্টাল নাড়লে রঙের বাহার কখনও কমছে, কখনও বাড়ছে।

    উঠে দাঁড়াল হোমস। জানালার পর্দা টেনে ঘর অন্ধকার করে দিয়ে ফের এসে বসল টেবিলের সামনে ক্রিস্টালটাকে আরও খুঁটিয়ে দেখবে বলে।

    আচম্বিতে যেন বিদ্যুৎ খেলে গেল শার্লক হোমসের পৃষ্ঠদেশের মধ্যে দিয়ে। উদগ্র উৎসাহে ঝুঁকে পড়ল ডিমের ওপর— নিরতিসীম উত্তেজনায় ঝকঝক করে উঠল হীরক-উজ্জ্বল দুই চক্ষু।

    এ কী দেখছে শার্লক হোমস! নীল আলোটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। শুধু ঝকঝকেই হয়নি, যেন নড়ছে, ঢেউয়ের মতো আন্দোলিত হচ্ছে। জলের ঢেউ যেমন ছলছলিয়ে তরঙ্গাকারে বয়ে যায়— নীল আলোটাও যেন সেইভাবে তরঙ্গাকারে দুলছে, প্রবাহিত হচ্ছে। জল যেন বিক্ষুব্ধ। তরঙ্গও তাই উত্তাল… এ তরঙ্গ রঙের তরঙ্গ, ক্যালিডোস্কোপে যেমন অজস্র রঙের প্যাটার্ন আর ছুটোছুটি দেখা যায়… আশ্চর্য এই ক্রিস্টালেও তেমনি নীল রঙের সঙ্গে বিনুনি কেটে নক্ষত্রবেগে উধাও হয়ে যাচ্ছে সোনালি ডোরা লাল রশ্মি, এমনকী সবুজ দ্যুতিও। কখনও দেখা দিচ্ছে স্ফুলিঙ্গের মতো কখনও রশ্মিরেখার মতো। সেই সঙ্গে দেখা যাচ্ছে আরও একটা আশ্চর্য পরিবর্তন।

    কুয়াশা পরিষ্কার হয়ে আসছে।

    ফিকে হয়ে যাওয়া কুয়াশার মধ্যে দিয়ে মুহূর্তের জন্যে হোমসের শাণিত চোখে ধরা পড়ল যেন বহুদূরের এক নিসর্গ দৃশ্য।

    যেন অনেক উঁচু থেকে নীচের পানে চেয়ে রয়েছে হোমস। বহুদূর বিস্তৃত সমতলভূমির অনেক দূরে দৃষ্টিপথ ব্যাহত করে বিরাট বিরাট চাঁইয়ের মতো কী যেন মাথা ঠেলে উঠেছে আকাশপানে। টেরাকোটার মতো লাল তাদের বর্ণ। কাছের দিকে এবং প্রায় সরাসরি চোখের তলায় দেখা যাচ্ছে বিরাট একটা আয়তক্ষেত্র— গাঢ় রঙের মঞ্চ যেন। ডাইনে বাঁয়ে হালকা সবুজ মাঠের মতো কী যেন নজরে আসছে, তার পরেই লাল মাটি… বহুদূর বিস্তৃত। এক লহমায় এই পর্যন্ত দেখার পরেই চকিতে ফের আবির্ভূত হল কুয়াশার মতো নীল-কালো… মুছে দিল বিচিত্র নিসর্গদৃশ্যকে।

    ঠিক এই সময়ে টুক টুক করে আলতো টোকা পড়ল দরজায়। ঝটিতে ক্রিস্টাল ডিমকে চেয়ারের তলায় আঁধার অঞ্চলে চালান করে দিয়ে উঠে দাঁড়াল হোমস। দরজা খুলে ধরতেই দেখল মার্থা হাডসনকে— এ বাড়ির ল্যান্ডলেডি।

    ‘খাবেন? ডক্টর ওয়াটসন থিয়েটারে গেছেন। আহারে বিলম্ব করতে নেই।’

    হাসল হোমস। নেমে গেল মিসেস হাডসন। হোমস গিয়ে টেলিফোন পাকড়াও করে একটা নাম্বার চাইল।

    অন্য তরফ থেকে সাড়া এল এই ভাবে:

    ‘হ্যাল্লো!’ মেঘগর্জন তুচ্ছ সেই কণ্ঠস্বরের কাছে।

    ‘প্রফেসর চ্যালেঞ্জারের সঙ্গে কথা বলতে চাই।’ হোমস বললে বিনীত কণ্ঠে।

    ‘প্রফেসর চ্যালেঞ্জার হাজির।’ এবার যেন বজ্রপাত ঘটল কণ্ঠস্বরের মধ্যে। ‘কিন্তু আপনি কোথাকার বে-আক্কেলে? কী মতলবে বিরক্ত করা হচ্ছে আমাকে?’

    ‘আমি শার্লক হোমস।’

    ‘আ!’ কণ্ঠস্বর এবার যেন ফেটে পড়ল লক্ষ বজ্রের মিলিত বিস্ফোরণে। ‘ভায়া হোমস, এত চড়া চড়া কথা বলার মোটেই ইচ্ছে ছিল না… কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিলাম তো… ফোনটা আসতেই মেজাজটা ঠিক রাখতে পারিনি। তা ছাড়া খবরের কাগজের ওই সবজান্তা হাড়হাভাতে রিপোর্টারগুলো বড্ড জ্বালিয়ে মারছে আমাকে। বলো ভায়া বলো, কী সেবায় তোমার লাগতে পারি বলো।’

    ‘অদ্ভুত একটা প্রহেলিকা নিয়ে আপনার সঙ্গে একটু বসতে চাই।’

    ‘প্রহেলিকা! অদ্ভুত প্রহেলিকা! নিশ্চয়… নিশ্চয়… যখন খুশি… যেভাবে খুশি আসতে পারো। লন্ডনের মুষ্টিমেয় যে ক-জনের সঙ্গে কথা বলে উপকৃত হওয়া যায় এবং মানসিক শক্তিকে কাজে লাগিয়ে পেশার চরম শিখরে যারা উঠতে পেরেছে… তুমি তাদের অন্যতম। কাল সকালে আসবে?’

    ‘সকাল দশটায় এলে চলবে?’

    ‘আলবত চলবে। তাহলে ওই কথাই রইল।’

    টেলিফোন ঝুলিয়ে রাখল হোমস। ট্রে-ভরতি খাবারদাবার নিয়ে ঢুকল মার্থা হাডসন।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleতিতাস একটি নদীর নাম – অদ্বৈত মল্লবর্মণ
    Next Article প্রেত-প্রেয়সী – অদ্রীশ বর্ধন

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }