Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    শার্লক হোমস সমগ্র ১ – অনুবাদ : অদ্রীশ বর্ধন

    লেখক এক পাতা গল্প813 Mins Read0
    ⤷

    ০১. শার্লক হোমস

    (শার্লক হোমসের প্রথম কেস)

    প্রথম খণ্ড

    [ভূতপূর্ব মিলিটারি ডাক্তার জন এইচ ওয়াটসন এম ডি-র স্মৃতিচারণ থেকে পুনর্মুদ্রিত]

    ০১. শার্লক হোমস

    ১৮৭৮ সালে লন্ডন ইউনিভার্সিটি থেকে ডাক্তারির ডিগ্রি নিয়ে নেটলি গিয়েছিলাম আমি সার্জন পাঠক্রম পড়বার জন্যে। সেখানকার পড়াশুনো চুকিয়ে সামরিক বাহিনীতে যোগদান করলাম অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে। ইন্ডিয়ায় গিয়ে কাজ বুঝে নেওয়ার আগেই লাগল আফগান যুদ্ধ। বোম্বাই পৌঁছে শুনলাম আমাদের বাহিনী গিরিসংকটের মধ্যে দিয়ে শত্রুদের এলাকায় ঢুকে পড়েছে। অন্যান্য অফিসারদের সঙ্গে কোনোমতে আমিও পৌঁছোলাম কান্দাহারে। রেজিমেন্টের ডিউটি শুরু করে দিলাম তৎক্ষণাৎ।

    এই অভিযানে অনেকের বরাত খুলে গেছে সম্মান পেয়েছে, পদোন্নতি ঘটেছে। আমার বরাতে জুটেছে শুধুই দুর্ভোগ। ব্রিগেড থেকে আমাকে সরানো হয়েছে। বার্কশায়ারের সঙ্গে মেইওয়ান্দের রক্তক্ষয়ী সংগ্রামে গিয়েছি। কাঁধে লেগেছে জিজেল বুলেট। হাড় ভেঙেছে, সাবক্লেভিয়ান ধমনী ছুঁয়ে গেছে। খুনে গাজীদের হাতে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি আর্দালি মুরের জন্যে। ঘোড়ার পিঠে ফেলে নক্ষত্রবেগে সে আমাকে নিয়ে এসেছে ব্রিটিশ সৈন্যবাহিনীর মধ্যে।

    দারুণ যন্ত্রণা আর পরিশ্রমে আমি তখন ধুঁকছি। ওই অবস্থায় আমাকে আনা হল পেশোয়ারের সদর হাসপাতালে। অনেকটা সামলে ওঠার পর বারান্দায় বেড়াতাম, হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে ঘুর ঘুর করতাম। তারপরেই আক্রান্ত হলাম অভিশপ্ত ভারতীয় আন্ত্রিক জ্বরে। শরীর একেবারে ভেঙে গেল। ভীষণ কাহিল হয়ে পড়লাম। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ফিরে এলাম ইংল্যান্ডে। ইন্ডিয়া থেকে সামরিক জাহাজ ওরোন্টেজ একমাস পরে নামিয়ে দিয়ে গেল পোর্টসমাউথ বন্দরে। শরীরে তখন আমার আর কিছু নেই। সরকার ঠিক করলে আমাকে ন-মাস সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হোক।

    ইংল্যান্ডে আমার তিন কুলে কেউ নেই। পকেটে রেস্ত বলতে দৈনিক সাড়ে এগারো শিলিং বরাদ্দ। তাই এলাম লন্ডনে ব্রিটিশ সাম্রাজ্যের সব উড়নচণ্ডীরা শেষ পর্যন্ত যেখানে এসে জোটে। উঠলাম একটা হোটেলে। কিন্তু দু-দিনেই বুঝলাম ওই টাকায় হোটেলে থাকা সম্ভব নয়। হয় আমাকে লন্ডন ছেড়ে যেতে হবে নয় জীবনযাপনের ধারা পালটাতে হবে। শেষেরটাই সহজ মনে হল। কারো বাড়িতে সস্তায় থাকা-খাওয়ার জায়গা খুঁজতে লাগলাম।

    যেদিন ঠিক করলাম সস্তায় থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে, সেই দিনই ক্রাইটেরিয়ন বারে দেখা হয়ে গেল স্ট্যামফোর্ডের সঙ্গে। এককালে স্ট্যামফোর্ড ছিল ডাক্তারি কাজে আমার সহযোগী–ড্রেসার। খুব একটা হৃদ্যতা অবশ্য ছিল না। কিন্তু সেদিন পেছন থেকে আমার কাঁধে টোকা মারতেই ওকে দেখে কী ভালোই যে লাগল তা বলবার নয়। লন্ডনের ধু নিঃসঙ্গতার মধ্যে সে যেন একটা মরূদ্যান। স্ট্যামফোর্ডও দেখলাম উল্লসিত হয়েছে আমাকে দেখে। আনন্দের চোটে তক্ষুনি একটা ছ্যাকড়াগাড়ি নিয়ে রওনা হলাম হলবর্ন অভিমুখে লাঞ্চ খাওয়ার জন্যে।

    গাড়ির মধ্যেই স্ট্যামফোর্ড জিজ্ঞেস করল, ওয়াটসন, একী ছিরি হয়েছে তোমার? চেহারাটা তো দেখছি তক্তার মতো পাতলা আর বাদামের মতো বাদামি করে ফেলেছ।

    সংক্ষেপে আমার অ্যাডভেঞ্চার-ইতিবৃত্ত শোনালাম। গাড়ি পৌঁছে গেল হলবর্নে। খেতে বসে সহানুভূতির সুরে বললে স্ট্যামফোর্ড, আহারে। এখন কী করবে ঠিক করেছ?

    সস্তায় মাথা গোঁজার আস্তানা খুঁজছি!

    অদ্ভুত ব্যাপার তো। আজকেই এই নিয়ে দু-বার হল শুনলাম একই ইচ্ছে।

    প্রথম ইচ্ছেটা কার?

    হাসপাতালের কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজ করে। ঘর পেয়েছে চমৎকার, কিন্তু আধাআধি বখরায় থাকবার মতো সঙ্গী পাচ্ছে না। একা খরচ বওয়ার সাধ্যও নেই।

    বলো কী! খরচ আর ঘর ভাগ করতে চাইছে! আরে আমিও তো তাই চাই। একা থাকতে ভাল্লাগে না। সঙ্গী পেলে বর্তে যাব।

    স্ট্যামফোর্ড মদের গেলাস হাতে নিয়ে অদ্ভুতভাবে চেয়ে রইল আমার দিকে। বললে, শার্লক হোমসকে তুমি চেনো না। চিনলে তার সঙ্গে অষ্টপ্রহর এক জায়গায় থাকতে চাইতে না।

    কেন বল তো? গোলমালটা কোথায়?

    তার বিরুদ্ধে কিছু বলতে চাই না! লোক ভালো। বিজ্ঞানের কিছু কিছু ব্যাপার নিয়ে উৎসাহী!

    মেডিক্যাল স্টুডেন্ট নিশ্চয়?

    না। ও যে কী চায়, সেটাই একটা রহস্য। অ্যানাটমি ভালো জানে, কেমিস্ট্রিতে তুখোড়। কিন্তু ধরাবাঁধা মেডিক্যাল ক্লাস কখনো করেনি। এলোমেলো উদ্ভট বিষয়বস্তু নিয়ে পড়াশুনা করেছে বিস্তর। বাইরে জ্ঞান ওর এত বেশি যে অনেক প্রফেসরেরও মুণ্ডু ঘুরে যায় সেই বিদ্যের নমুনা শুনলে।

    লক্ষ্যটা কী জিজ্ঞেস করনি?

    না; ও-লোকের পেট থেকে সহজে কথা বার করা যায় না! মুড এলে কিন্তু অন্য মানুষ–মুখে তখন তুবড়ি ছোটে।

    এইরকম লোককেই দোস্ত চাই, বললাম আমি। ভাঙা শরীরে আওয়াজ উত্তেজনা আর ভালো লাগে না। আফগানিস্তানে ঢের সয়েছি বাকি জীবনটা তার ঠেলা সামলাই। আমি চাই এমন একজনের সঙ্গে থাকতে যার পড়াশুনার অভ্যেস আছে, কথাবার্তা কম বলে, প্রকৃতি শান্ত! বন্ধুটির সঙ্গে কীভাবে দেখা করা যায় বলো।

    ল্যাবরেটরি গেলেই পাবে। খেয়ালি লোক তো। কয়েক সপ্তাহ হয়তো ল্যাবরেটরির চৌকাঠ মাড়াল না। তারপরেই দেখবে উদয়াস্ত পড়ে সেখানে। যদি একান্তই চাও লাঞ্চ খেয়ে যাওয়া যাবেখন।

    অবশ্যই চাই, তারপর শুরু হল অন্য কথাবার্তা।

    হলবর্ন থেকে বেরিয়ে ছ্যাকড়াগাড়ি ডেকে উঠে বসলাম। যেতে যেতে ভাবী বন্ধুটি সম্বন্ধে আরও অনেক কথা বললে স্ট্যামফোর্ড।

    বললে, ওয়াটসন, শার্লক হোমসের সঙ্গে যদি তোমার বনিবনা না হয়, আমাকে কিন্তু দোষ। দিয়ো না। ল্যাবরেটরিতে মাঝে মাঝে ওকে দেখেছি এর বেশি খবর আমি রাখি না। তুমি দেখা করতে চাইছ বলেই যাচ্ছি। আমাকে পরে দুষো না।

    বনিবনা না-হলে না হয় ছাড়াছাড়ি হয়ে যাবে। জবাব দিলাম আমি। তারপর শক্ত চোখে তাকিয়ে বললাম, স্ট্যামফোর্ড, ব্যাপার কী বল তো? তুমি মাঝে থাকতে চাইছ না কেন? খুব বদমেজাজি লোক নাকি? খুলে বলো, ঢেকো না।

    হেসে ফেলল স্ট্যামফোর্ড। বললে, অনেক জিনিস বলেও বোঝানো যায় না। হোমস যেন একটু বেশি রকমের সায়েন্টিফিক আমার ধাতে সহ্য হয় না। কীরকম যেন হিমশীতল ঠান্ডা যুক্তিতে ঠাসা সঠিক জ্ঞানের পেছনে ধাওয়া করার উন্মত্ততা ওর শিরায় উপশিরায়। চামড়ার ওপর ওর নবতম আবিষ্কারের প্রতিক্রিয়া কী জানবার জন্যে খুব ঠান্ডা মাথায় বন্ধুর গায়ে ভেজিটেবল অ্যালকালয়েড চিমটি কেটে বসিয়ে দিতে পারে–মনের মধ্যে তিলমাত্র বিদ্বেষ না-রেখে নিজের চামড়ার ওপরেও এক্সপেরিমেন্ট করতে পারে অম্লান বদনে।

    সে তো ভালোই।

    বাড়াবাড়ি হলেই খারাপ। যেমন ধর না কেন, কাটাছেড়া করার ডিসেকটিং রুমে যদি যাদের নিয়ে গবেষণা তাদেরকেই লাঠিপেটা করতে আরম্ভ করে, ব্যাপারটা কিম্ভুতকিমাকার হয়ে দাঁড়ায় না কি?

    লাঠিপেটা করে?

    তাহলে আর বলছি কী! মৃত্যুর পর আঘাত কতখানি ফুটে ওঠে যাচাই করার জন্যে অমন করে। আমার নিজের চোখে দেখা!

    এর পরেও বলবে সে ডাক্তারি ছাত্র নয়?

    বলব বই কী। মেডিক্যাল স্টুডেন্ট তো নয়ই, সে যে কীসের স্টুডেন্ট ঈশ্বর জানেন। যাক গে ভাই, এসে গেছি। শার্লক হোমস লোক কীরকম, আলাপ করে নিজেই বুঝে নাও।

    সরু গলির মধ্যে গাড়ি এসে দাঁড়াল একটা খিড়কির দরজার সামনে। দরজার পরেই মস্ত হাসপাতাল। চেনা জায়গা। পথ দেখানোর দরকার ছিল না। পাথুরে সিঁড়ি বেয়ে উঠে গেলাম টানা লম্বা করিডরে। দু-দিকের চুনকাম করা সাদা দেওয়ালে সারি সারি দরজা। একপ্রান্তে খিলেন দেওয়া একটা গলিপথ বেরিয়ে গিয়ে শেষ হয়েছে কেমিক্যাল ল্যাবরেটরির সামনে।

    বিরাট উঁচু ঘর। থরে থরে সাজানো অসংখ্য শিশিবোতল। চওড়া নীচু বিস্তর টেবিলে বকযন্ত্র, টেস্টটিউব আর নীলাভ শিখাচঞ্চল জ্বলন্ত বুনসেন বার্নার। ঘরের মধ্যে ছাত্র বলতে একজনই–দূরের টেবিলে হেঁট হয়ে কাজে নিমগ্ন। আমাদের পায়ের আওয়াজে ঘাড় ফিরিয়ে তাকাল। পরক্ষণেই চেঁচিয়ে উঠল সোল্লাসে। এক হাতে একটা টেস্টটিউব তুলে ধরে চেঁচাতে চেঁচাতে দৌড়ে এল আমাদের দিকে, পেয়েছি। পেয়েছি। হিমোগ্লোবিনের সংস্পর্শে এলেই থিতিয়ে যাওয়ার মতো একটাই কেমিক্যাল আমি পেয়েছি। সোনার খনি আবিষ্কার করলেও বুঝি এর বেশি উল্লাস ওই মুখে ফুটত না।

    আলাপ করিয়ে দিল স্ট্যামফোর্ড, ডক্টর ওয়াটসন, মি. শার্লক হোমস।

    কীরকম আছেন বলুন, বলিষ্ঠ মুঠি দিয়ে আমায় করমর্দন করতে করতে বললে হোমস, ভাবতেও পারিনি ওই চেহারায় এত জোর থাকতে পারে–আফগানিস্তানে ছিলেন দেখছি।

    আপনি জানলেন কী করে? অবাক হয়ে বললাম আমি।

    তা জেনে কী হবে! শুকনো নীরস হেসে বললে হোমস। প্রশ্ন এখন এই হিমোগ্লোবিনকে নিয়ে। আমার আবিষ্কারটার গুরুত্ব নিশ্চয় অনুধাবন করেছেন?

    রসায়নগতভাবে কৌতূহলোদ্দীপক আবিষ্কার সন্দেহ নেই। কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে–

    বলেন কী মশায়! এ-রকম প্র্যাকটিক্যাল মেডিকো-লিগ্যাল আবিষ্কার কতদিন হয়নি জানেন? রক্তের দাগ প্রমাণ করবার অকাট্য পদ্ধতি কি এর ফলে পাচ্ছেন না? আসুন! এসে দেখে যান। সাগ্রহে আমার কোটের হাতা খামচে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল কাজের টেবিলের সামনে। টাটকা রক্ত চাই, বলতে বলতে পাট করে নিজের আঙুলেই লম্বা বডকিন ফুটিয়ে রক্ত বার করে টেনে নিল কেমিক্যাল পিপেটের মধ্যে। এবার দেখুন এক ফোঁটা রক্ত মিশিয়ে দিচ্ছি এক লিটার জলের মধ্যে। দেখতেই পাচ্ছেন রক্ত-মিশোনো জলটাকে দেখতে এখন বিশুদ্ধ জলের মতোই। রক্তের অনুপাত কিন্তু দশ লাখের এক ভাগ–তার বেশি নয়। তা সত্ত্বেও রিঅ্যাকশন আমরা দেখতে পাব।বলেই কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ছুঁড়ে ফেলল জলের মধ্যে, তারপর ঢালল কয়েক ফোঁটা স্বচ্ছ তরল পদার্থ। সঙ্গে সঙ্গে ম্যাটমেটে মেহগনি রং হয়ে গেল জলটার এবং খানিকটা বাদামি ধুলো থিতিয়ে পড়ল কাচের জারের তলায়।

    …হাঃ, হাঃ, হাঃ! কেমন, এবার কী বলবেন? নতুন খেলা পেয়ে বাচ্চা ছেলের হাততালি দেওয়ার মতো হাততালি দিয়ে পরমোল্লাসে বলল হোমস।

    আমি বললাম, দেখে তো মনে হচ্ছে টেস্টটা খুব সূক্ষ্ম।

    বিউটিফুল! বিউটিফুল! মান্ধাতার আমলের গুয়াইকাম টেস্টটা২৫ যেমন লটঘটে তেমনি অনিশ্চিত। মাইক্রোস্কোপে রক্তকণিকা পরীক্ষাও তাই। রক্তের দাগ কয়েক ঘণ্টার বাসি হলে তা পরীক্ষার আর প্রশ্নই ওঠে না। এই টেস্টে কিন্তু ধরা যাবে রক্তটা বাসি না টাটকা। টেস্টটা যদি আগে কেউ আবিষ্কার করত, মারাত্মক অপরাধে অপরাধী বহু ব্যক্তিরই বহাল তবিয়তে ধরাধামে বিচরণ বন্ধ হয়ে যেত–হাতেনাতে পেত পাপের সাজা!

    তা ঠিক! স্বগতোক্তি করলাম আমি!

    ক্রিমিন্যাল কেসের অনেক কিছুই নির্ভর করে একটা পয়েন্টের ওপর। খুন করার বেশ কয়েক মাস পরে হয়তো সন্দেহ এসে পড়ল খুনির ওপর। জামাকাপড় পরীক্ষা করে বাদামি দাগও পাওয়া গেল। কিন্তু সে-দাগ কাদার দাগ কী রক্তের, মরচের দাগ না ফলের কে বলবে? সমস্যাটা নিয়ে বহু এক্সপার্টের মুণ্ডু ঘুরে গিয়েছে। এখন থেকে আর ঘুরবে না। পাওয়া গেছে শার্লক হোমস টেস্ট।

    বলতে বলতে চোখ জ্বলজ্বল করতে লাগল অদ্ভুত মানুষটার। হাত রাখল বুকের ওপর এবং এমনভাবে বাতাসে মাথা ঠুকে অভিবাদন করল শূন্যকে লক্ষ করে যেন তার সুদূর কল্পনায় উদবেলিত হয়ে উঠেছে করতালিমুখর বিশাল জনতা।

    উৎসাহ দেখে চমৎকৃত হয়ে মন্তব্য করলাম, আপনাকে অভিনন্দন জানানো উচিত।

    গত বছর ফ্রাঙ্কফুর্টে ভন বিসচফের কেস হয়েছিল। এই টেস্ট যদি তখন থাকত ফাঁসি হয়ে যেত ভন বিসফের। এ ছাড়াও রয়েছে ব্রাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মুলার নিউ অর্নিয়েন্সের স্যামসন আর মপেলিয়ারের লেফেভার। এক কুড়ি মামলা এখুনি বলতে পারি–প্রতিটি কেসেই অকাট্য হতে পারত এই টেস্ট।

    হেসে ফেলল স্ট্যামফোর্ড। বলল, তুমি যে দেখছি একটা চলন্ত ক্রাইম ক্যালেন্ডার। এই লাইনে একটা কাগজ বার করে ফ্যালো। পুলিশের অতীত সংবাদ। ভালো চলবে।

    পড়ে ইন্টারেস্ট পাওয়া যাবে, আঙুলের ক্ষততে স্টিকিং প্লাস্টার লাগাতে লাগাতে বললে হোমস আমার দিকে চেয়ে একটু হেসে, একটু সাবধান হওয়া দরকার আমার। বিষ নিয়ে কাজ করি তো। হাত বাড়িয়ে দিতে দেখি বিস্তর স্টিকিং প্লাস্টার লাগানো হাতের চারিদিকে–অ্যাসিডেও বিবর্ণ হয়ে গেছে বেশ কয়েক জায়গা।

    তিন পায়ার লম্বা টুলে বসল স্ট্যামফোর্ড আর একটা টুল পা দিয়ে ঠেলে দিলে আমার দিকে। বললে, আমরা এসেছিলাম কাজ নিয়ে। ওয়াটসন বাসা খুঁজছে। তুমি বড়ো ঘ্যান ঘ্যান করছিলে ঘর ভাগাভাগি করে থাকার মতো সঙ্গী পাচ্ছো না বলে! তাই ভাবলাম তোমাদের মিলিয়ে দিই।

    আমার সঙ্গে ঘর ভাগ করে থাকার কথা শুনেই কিন্তু উল্লসিত হল শার্লক হোমস। বললে, বেকার স্ট্রিটের একটা বাড়ির ওপর নজর আছে আমার। দু-জনের পক্ষে উপর্যুক্ত। কড়া তামাকের গন্ধ কি আপনার অপছন্দ?

    আমি নিজে শিপ ব্র্যান্ড স্মোক করি।

    চমৎকার। কেমিক্যাল নিয়ে থাকতে ভালোবাসি আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্টও করি। বিরক্ত হবেন না তো?

    একেবারেই না।

    ভেবে দেখি আর কী কী বদখেয়াল আছে আমার। মাঝে মাঝে গুম হয়ে বসে থাকি দিন কয়েক হয়তো মুখই খুলি না। ভাববেন না যেন মুখ ভারী করেছি। একলা থাকতে দেবেন দেখবেন ঠিক হয়ে যাব। এবার বলুন আপনার গলদ কী কী আছে! একসঙ্গে থাকতে যাওয়ার আগে দু-জনেরই খারাপ দিকগুলো আগে জেনে নেওয়া দরকার।

    জেরার বহর দেখে না-হেসে পারলাম না। বললাম, আমি একটা বুলগের বাচ্চা পুষি। ঝগড়াঝাটি চেঁচামেচি ভালোবাসি না। নার্ভ আমার অনেক ধাক্কায় কাহিল। মাঝরাতে উঠে বসে থাকি। আর ভীষণ কুঁড়ে আমি। শরীর ভালো থাকলে আর এক ধরনের বদ স্বভাব মাথা চাড়া দেয় অবশ্য, তবে এগুলোর চাইতে সেটা বড়ো নয়।

    চেঁচামেচির মধ্যে বেহালা বাজানোও ধরেন নাকি? উদবিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে হোমস।

    সেটা নির্ভর করছে বাজনাদারের ওপর। ভালো বেহালা বাজনায় দেবতাও তুষ্ট হন–আর যদি আনাড়ির হাতে

    খুশিতে কলকলিয়ে উঠল হোমস, ব্যাস, ব্যাস, ওতেই হবে। একসঙ্গে থাকতে পারব বলেই বিশ্বাস–যদি ঘরদোর আপনার পছন্দ হয়।

    কখন দেখা যায় বলুন।

    কাল দুপুরে এখানেই চলে আসুন। দু-জনে মিলে গিয়ে দেখে শুনে একটা ব্যবস্থা করে ফেলা যাবেখন।

    করমর্দন করে বললাম, তাহলে সেই কথাই রইল–কাল দুপুরে।

    কেমিক্যাল পরিবৃত অবস্থায় হোমসকে রেখে আমি আর স্ট্যামফোর্ড বেরিয়ে এলাম। হেঁটে চললাম হোটেলের দিকে।

    যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম স্ট্যামফোর্ডকে, আচ্ছা, আমি যে আফগানিস্তান ঘুরে এসেছি, মি. হোমস তা বুঝলেন কী করে?

    দুর্বোধ্য হাসি হেসে স্ট্যামফোর্ড বললে, ওর অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে–এটা তার মধ্যে ছোটোখাটো একটা। অনেকেই অবাক হয়েছে ওর এই ক্ষমতায় অচেনা মানুষকে দেখেই হাঁড়ির খবর পর্যন্ত বলে কী করে, সে এক রহস্য।

    রহস্য তো বটেই! সোৎসাহে দু-হাত ঘষতে ঘষতে বললাম, তীব্র রহস্য। এ-রকম লোকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম তোমার কাছে। জানো তো মনুষ্যত্বের প্রকৃত পর্যবেক্ষণ যে করতে পারে, মানুষ তাকে বলা যায়।

    তুমি ওকে যত না পর্যবেক্ষণ করবে, তার চাইতে অনেক বেশি ও করবে তোমাকে। তোমার কাছে শার্লক হোমস একটি গ্রন্থিল বাঁধা হয়ে থাকবে চিরকাল–কিন্তু তোমার ভেতর পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ওর চোখে। চললাম।

    এসো, বলে ফিরে এলাম হোটেলে। মন কিন্তু পড়ে রইল নতুন বন্ধুটির প্রতি।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleশার্লক হোমস সমগ্র ২ – অনুবাদ : অদ্রীশ বর্ধন
    Next Article When the World Screamed – Arthur Conan Doyle

    Related Articles

    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    প্রকাশ্য দিবালোকে – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 18, 2025
    সুনীল গঙ্গোপাধ্যায়

    তারপর কী হল – সুনীল গঙ্গোপাধ্যায়

    November 17, 2025
    মাইকেল মধুসূদন দত্ত

    শর্ম্মিষ্ঠা নাটক – মাইকেল মধুসূদন দত্ত

    November 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }