Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    দিদিমাসির জিন – বাণী বসু

    বাণী বসু এক পাতা গল্প138 Mins Read0
    ⤷

    দিদিমাসির জিন – ১

    ১

    তীর্ণা, যশজিৎ, অনীক, গোপাল আর রাংতা— মোট এই পাঁচজনের একখানা দল। যশজিৎ আর গোপাল মাঝে-মধ্যেই ট্রেকিং-এ যায়, রাংতা যায় হংকং, সিঙ্গাপুর, তীর্ণা আর অনীক ভদ্র মধ্যবিত্ত বাঙালির সাধ্য ও আয়ত্তের বাইরের রাজ্যে এখনও গিয়ে উঠতে পারেনি। ওরা যাবে—সান্দাকফু বা মণিমহেশ নয়— রোমা ভেনিজিয়া পাহরী এসবও নয়। নেহাতই কেন্দুলিতে। ‘মন দিতে মন খুলিতে’ ও নয়। নিতান্তই কৌতুহলের টানে।

    তৎসত্ত্বেও তীর্ণা-অনীকের মা কাজল খুঁতখুঁত করছিলই। করছিলই।

    —কে যশজিৎ, আমি চিনি না। জানি না। কোনদিন নাম শুনিনি, ধাম শুনিনি।

    —তুমি চেনো না বলেই একটা আছে মানুষ তো নেই হয়ে যেতে পারে না মা!

    অনীক হাসি-হাসি মুখে মায়ের ভয় ভেঙে দিতে চেয়েছিল।

    আসল কথা, গোপালকে কাজল মোটে পছন্দ করে না। তার ধারণা হয়েছে, যাচ্ছে শুধু অনীক তীর্ণা আর গোপাল, বাকি নামদুটো স্রেফ ব্ল্যাঙ্ক শট। বানানো। এবং তীর্ণা ও গোপালের ঘনিষ্ঠতায় সহযোগিতা করতেই অনীকের দাদাসুলভ এই বদান্য আয়োজন।

    —আছে, অথচ আমি কোনদিন শুনলুম না? সে সন্দেহ প্রকাশ করতে থাকে।

    —গোপালের বন্ধুর কথা তুমি কী করে শুনবে মা? তুমি কি কখনও গোপালের সঙ্গে দু মিনিটও কথা বলেছ?— তীর্ণা বলল।

    —দু মিনিট কেন, পাঁচ মিনিটও বলেছি দশ মিনিটও বলে থাকতে পারি, তবে আমি বলিনি তোমাদের গোপাল বলেছে। আর কাউকে কথা বলতে দেয় নাকি সে? ঝড় যেন একটা!

    —ঝঞ্ঝাবাত্যা— অনীক শুদ্ধ করে দিল।

    —রাংতা আবার কারও নাম হয় নাকি? কাজলের দ্বিতীয় খুঁতখুঁতুনি শুরু হয়।

    — তা সত্যি, রাংতা সিগারেটের প্যাকেটে থাকে, রাংতা প্রতিমার গয়নায় থাকে। আর কোথায় কোথায় থাকে মা?

     

     

    মা এবার সত্যি সত্যি রেগে যায়।

    তখন দু ভাইবোনে গান ধরে—

    ‘কাজল কাজল কুমকুম

    শিউলি ঝরে ঝুমঝুম।

    সোনার আলোয় ভাসিয়ে তরী চলছে মেঘের মরশুম।’

    মা রাগ করে সবুজ আঁচল দুলিয়ে চলে যাবার উপক্রম করে। তারপর হঠাৎ মুখ ফিরিয়ে বলে— কী জানি, রাংতা-টাংতা নাম শুনলে আমার খুব সন্দেহ হয়।

    —কেন তুমি আমার বন্ধু চইয়ের নাম শোননি? চই যদি হতে পারে, রাংতা কেন নয়?

     

     

    —কেমন একটা মিথ্যে-মিথ্যে গন্ধ ছাড়ছে নামটা থেকে।

    —মা!!! তুমি আমাদের মিথ্যেবাদী, ভাবছ? সন্দেহ করছো? তীর্ণা এবার ভীষণ আহত গলায় বলে।

    —দেখো মা, তোমার মতো পাকা এবং জেদী মেয়ে খুব কমই আছে। ক্লাস সেভেনে পড়ে, ছেলের নাম ঠিক হয়ে গেল। ক্লাস এইটে পড়ে, মেয়ের নাম ঠিক হয়ে গেল … সবাইকার মা তো আর এ রকম নয়!— অনীক মাকে মোক্ষম জায়গায় মোচড় দিয়েছে।

    কাজল আর দাঁড়ায় না। তার এইসব ছেলেবেলাকার গল্প এখনকার ছেলেমেয়েদের কাছে করা মানে তাদের হাতে নিজের বিরুদ্ধে অস্ত্র তুলে দেওয়া। সেই বোকামিটাই সে করেছে। সবাই জানে, বাচ্চারা একটা স্টেজে বাবা-মাদের ছোটবেলার গল্প শুনতে চায় এবং কাজল তখন কথাগুলো ওদের বলে ফেলেছিল।

    —জানিস আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখনই ঠিক করে ফেলেছিলুম—মেয়ে হলে, হবেই একটা, তার নাম দেবো তীর্ণা। আর ছেলে হলে অনীক।

     

     

    —আর বাবার নাম? বাবার নাম ঠিক করোনি?

    এইটে কাজল বলতে গিয়েও বলেনি। কী জানি বাবা কার মনে কী রি-অ্যাকশন হয়! তীর্ণা-অনীকের নাম নিয়েই যা তুলকালাম! নার্সিংহোমে জ্ঞান ফিরতেই শ্বশুরমশাইয়ের মুখ— যাক মা ঈশ্বরের প্রসাদে সব ভালোয় ভালোয় হয়ে গেছে। শিবপ্রসাদের ওজন সাড়ে ছ পাউন্ড। হী ইজ ডুয়িং ওয়েল।

    —শিবপ্রসাদ কে?— দুর্বল কণ্ঠে নতুন জননীর জিজ্ঞাসা।

    —কে আবার? আমার প্রথম পৌত্র?

    কাজল লাজ-লজ্জা ভুলে হেঁকে উঠেছিল—ও মা, ও বাবা ওর নাম যে অনীক। শিবপ্রসাদের মতো সেকেলে বিচ্ছিরি নাম আমি মোটেই দেবো না।

    শ্বশুরমশাই আর নার্সিংহোম-মুখো হননি, তবে মেয়ে হতে গম্ভীরভাবে বলেছিলেন— কী বউমা, ইটি কি অনকিনী? সে ক্ষেত্রে আমাদের সবাইকে সশস্ত্র হতে হবে।

     

     

    —না বাবা, ও তীর্ণা।

    —তীর্ণা? তা তোমার তীর্ণা বড়ই জীর্ণা এবং শীর্ণা হয়েছেন। মনে হচ্ছে আমার ঠাকুমাই আবার ধরায় অবতীর্ণ হলেন। তিনি যে রকম ভুগতেন তাতে করে আমার পৌত্রী উপসর্গবিহীন হলেই ভালো।

    কাজল ছেলেমেয়েকে যেটা বলেনি সেটা হচ্ছে— বরের নামটাও সে ঠিক করে ফেলেছিল, এবং ওই ক্লাস এইটে পড়তেই। নামটা ধীমান। এবং এই বরের নাম নিয়ে যা ভোগা তাকে ভুগতে হয়েছিল, সে এক মহাভারত বিশেষ। বাড়িতে মেয়ের বর খোঁজা হচ্ছে, কিন্তু বড়দের তো আর বলা যায় না ধীমান নামের বর খোঁজো। খোঁজা হচ্ছে, হোক। ইতিমধ্যে কাজলও খুঁজতে থাক। এক বন্ধুর বাড়িতে তার দিদি না দাদার বিয়েতে গিয়ে লুচি ছিঁড়তে ছিঁড়তে কানে এলো ‘ফিশ ফ্রাইয়ের ঝুড়িটা এদিকে ধীমানদা!’ আর খাওয়ায় মন নেই। কোন পরিবেশনকারীটি ধীমানদা বোঝবার জন্যে সে তখন ছোট বড় কটাক্ষ পাঠাচ্ছে। ইতি-উতি। ফিশ ফ্রাইয়ের ঝুড়ি নিয়ে অবশেষে ধীমানদা এলো। কাজল জীবনে অত মোটা লোক দেখেনি। চুল কাঁচা-গোঁফ পাকা। দুটি গাল দুটি খাগড়াই কাঁসার জামবাটির মতো। ধীমানের পেছন পেছন এলো ধীমানের সদ্য-তরুণ তনয়। ‘উঃ বাবা! তুমি যদি একবার বেকায়দায় হেলো না, এখানে একটা ঘটোৎকচ পাত হয়ে যাবে, ট্রেটা আমাকে দাও।’

     

     

    —‘আর তুই?’ ধীমান রেগে বললেন, ‘তুই যে সত্যবাদী যুধিষ্ঠির। অর্ধেক ফিশ ফ্রাই পরিবেশন করবি, বাকি অর্ধেক তোর নিজের পেটে ইতি গজ হয়ে যাবে! মশায়রা এই ছোকরা মহা সেয়ানা, নজর রাখবেন।’ বলে ধীমানবাবু কোনক্রমে তাঁর বিপুল বপু দুই পঙ্‌ক্তির মধ্যিখান থেকে সরালেন।

    তবু অঘটনও তো ঘটে! একদিন কান খাড়া করে কাজল শুনল, বাবা মাকে বলছেন— পাত্র ভালো। সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু বি কম পাশ করে ছোকরা ল পড়ছে। এখনও পড়ছে। বাবা অবশ্য উকিল। রেডি পসার, তবু পড়ুয়া ছেলেই তো! নামে যেমন ধীমান, ঘটে বুদ্ধিও যদি তেমনি থাকে তাহলে তো …

    মা বললেন— না বাপু, ও সব পড়ুয়া-টড়ুয়া ছাড়ো। ছোট ঠার্কুদার উদাহরণ চোখের সামনে থাকতেও যে কী করে তোমরা …

    বাবা অপ্রস্তুত হয়ে বললেন— আরে বাবা তখনকার দিনে সব্বাই পড়ুয়া পাত্রের সঙ্গেই মেয়ে বিয়ে দিত।

    —সে সব তো আর বিয়ে ছিল না, ছিল পুতুল খেলা। তার ফল হয়েছে বিষময়।

     

     

    —কী যে বলো! সব ফলই অমনি বিষময় হয়ে গেল!

    যাই হোক, বাবার আগ্রহে ধীমান পিতা এবং বন্ধু সহযোগে এলো।

    পিতা বললেন— ‘দেখুন মশাই আমরা আইন বেচে খাই। উই আর অ্যাকাসটমড টু কল আ স্পেড আ স্পেড। আপনার মেয়েটি কালো। মানে, ইচ্ছে করলে আপনি শ্যামবর্ণ বলতে পারেন, আপনি ডিফেন্সে আছেন, আমি কিন্তু সরকার পক্ষের কৌঁসুলি, ছাড়ব না এক কথায়। রং পেনসিল, ভুষো কালি, চেলপার্ক সব মজুত রেখে মিলিয়ে মিশিয়ে প্রমাণ করব পাত্রী কালো। এখন সে ক্ষেত্রে আপনাকে কিছু জরিমানা দিতে হয়। বিশ হাজার ধার্য করলুম ক্যাশে, সোনা দেবেন ত্রিশ ভরি। বাসন-কোশন, আসবাবপত্র আপনার রুচি-অনুযায়ী। যাই হোক, আসুন আমরা একটু আড়ালে যাই আমার পুত্রেরও কিছু জেরা ন্যাচারালি আছে।’

    ধীমান এবং তার বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে রসগোল্লা, পানতুয়া ইত্যাদি উদরস্থ করছিল এবং খাদ্যগুলির গুণাগুণ বিচার করছিল। যেমন ‘রসগোল্লাটা নবীনের পাক, কিন্তু পানতুয়াটা কোথাকার বল তো! চিত্তরঞ্জনের?’ ‘রাবড়ি ননীর না হয়েই যায় না’, ‘খাস্তার নিমকি নির্ঘাৎ গাঙ্গুরামের’।

     

     

    দুই পিতা অদৃশ্য হতে শ্রীমান ধীমান বলল— আচ্ছা, আপনাদের নির্ঘাৎ গাড়ি আছে, না?

    —হ্যাঁ।

    —কী করে ধরলুম, জিজ্ঞেস করলেন না তো?

    কাজল চুপ করে রইল। সারা কলকাতা পদব্রজেই কি তারা খাবারের স্যাম্পল পরীক্ষা করে থাকে, এ প্রশ্ন তার মনে উঠেছিল। ধীমানের শার্লক হোমস গিরির চেয়েও তীব্র এ কৌতূহলী জিজ্ঞাসা। কিন্তু সে চুপ।

    আর্ল স্ট্যানলি গার্ডনারের পেরি মেসন কেসেস পড়েছেন?

    —না।

    —স্ট্যানলি গার্ডনারের কোর্ট সিনগুলো না পড়লে ওকালতিতে কি করতে পারবেন না।

     

     

    কাজল এতক্ষণে বলল— আমাকে তো কেস প্লীড করতে হবে না, হবে আপনাকে।

    —হিয়ার হিয়ার—এক বন্ধু সোৎসাহে বলে উঠল।

    —শুনেছিলুম অনার্স গ্র্যাজুয়েট, এ দিকে হ্যাঁ আর না ছাড়া কিছুই শুনছি না। যাক বোবা নয়।

    কাজল ততক্ষণে বুঝেছে এই ফাজিল ফিচেল ছোকরার দল তাকে পছন্দ করেনি, স্রেফ ভাঁড়ামো করছে। সে উঠতে উঠতে বললে— বাকি মিষ্টিগুলো খেয়ে ফেলুন, আখেরে কাজ দেবে। সারা নর্থ ক্যালকাটা ঢুঁড়ে আনা। —এই বলে সে সেবার রণে ভঙ্গ দেয়। এবং ধীমান নামের ওপর তার এতই বিতৃষ্ণা হয়ে যায় যে সে গঙ্গাপ্রসাদ নামের পাত্রকে বিয়ে করতে বিন্দুমাত্র আপত্তি করেনি।

    ছেলেমেয়ে চালাক কম নয়। সুবিধে পেলেই জিজ্ঞেস করে— আচ্ছা মা, যে তরুণ-তরুণীর নাম অনীক এবং তীর্ণা এবং যাদের মায়ের নাম কাজলরেখা, তাদের পিতার নাম কী করে গঙ্গাপ্রসাদ হয়? দিস সীমস এ মিস্ত্রি।

     

     

    বেশি চাপাচাপি করতে কাজল গম্ভীরভাবে বলেছিল— বাবাদের, মানে বরেদের তো আর স্ত্রীরা অন্নপ্রাশন, নামকরণ ইত্যাদি করতে পারে না!

    —তা পারে না, কিন্তু চুজ করতে পারে, পারে না? কী করে গঙ্গাপ্রসাদে রাজি হলে মা?

    এই সময়ে গঙ্গাপ্রসাদ স্বয়ং ঘরের মধ্যে ঢুকে পড়ে তিনজনকে জমায়েত দেখে ইউরেকার ভঙ্গিতে বলেছিলেন : এই তোমরা। তোমাদের তিনজনের মধ্যেই কেউ।

    —কী বাবা? আমাদের তিনজনের মধ্যে …

    —মাল্যবান।

    —মাল্যবান? কী রকম রামায়ণ রামায়ণ গন্ধ ছাড়ছে না?

    —পড়ো তো খালি হ্যারল্ড রবিনস আর হেডলি চেজ। রামায়ণের কী জানো? জীবনানন্দের উপন্যাস ‘মাল্যবান’, পাওয়া যায় না। আমি জেরক্স করিয়ে নিয়েছিলুম। কোথাও পাচ্ছি না।

     

     

    —পাবে বাবা পাবে, তোমার অতি সন্নিকটেই পাবে।

    বাবা ঝড়ের মতো চলে গেলেন।

    অনীক বলল : আহা, ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা …’

    আচ্ছা মা, এই লাইনটা বাবা নিশ্চয় তোমায় ফুলশয্যার রাতে বলেছিল। বলেনি? হ্যাঁ ঠিক ধরেছি।

    কাজলের মুখ লাল হয়ে উঠছে। সত্যিই বলেছিল তার বর। এই ছেলেগুলো কী রকম এঁচড়ে পাকা দেখো, যে ফুলশয্যার ঘরে আড়ি পাতবার তাদের কোনও সম্ভাবনাই ছিল না, সেখানকার সংলাপ স্রেফ বুদ্ধি আর অনুমান দিয়ে … ‘হ্যাঁ বলেছিলো, তোকে বলেছে কানে ধরে।’ কাজল যথেষ্ট তীব্র প্রতিবাদ করে। কিন্তু কাজ দেয় না সেটা। ওদিকে তীর্ণা ততক্ষণে ধরে ফেলে—

    ‘আমি যদি হতাম বনহংস

     

     

    বনহংসী হতে যদি তুমি;

    কোনো এক দিগন্তের জলসিড়ি নদীর ধারে …’

    এটা অন্তত মা, নিশ্চয়ই। কাজলের লালিমা আরও বেড়ে যায়। কারণ এটাও … এবং ওই ফুলশয্যার রাতেই। গঙ্গাপ্রসাদের জীবনানন্দ-প্যাশন তার ছেলেমেয়ে স্ত্রী সবাই জানে।

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleপঞ্চম পুরুষ – বাণী বসু
    Next Article তিমির বিদার – বাণী বসু

    Related Articles

    বাণী বসু

    নূহর নৌকা – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    ছোটোগল্প – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    অন্তর্ঘাত – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খনামিহিরের ঢিপি – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    খারাপ ছেলে – বাণী বসু

    November 3, 2025
    বাণী বসু

    মোহানা – বাণী বসু

    November 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }