Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    ভূতচরিত

    ভৌতিক গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায় এক পাতা গল্প12 Mins Read0

    ভূতচরিত

    ভূত নেই বলি কী করে?

    এতদিন বুক ফুলিয়ে বন্ধুবান্ধবদের আসরে, সভা-সমিতিতে বলে এসেছি, ভূত শুধু মানুষের ভয়ের ছায়া, দুর্বল মানুষের অসুস্থ কল্পনা।

    ভূতে বিশ্বাসী কয়েক জন বন্ধু তর্ক করেছে।

    পৃথিবীতে তোমার চেয়ে অনেক পণ্ডিত, বিজ্ঞ লোকেরা ভূতের অস্তিত্ব স্বীকার করেছেন। তুমি চিৎকার করে সে অস্তিত্বে ফাটল ধরাতে পারবে না। সবিনয়ে তাদের বলেছি তাই, পণ্ডিতদেরও ভুল হয়, বিজ্ঞজনেরা প্রমাদমুক্ত নন। বিখ্যাত চিকিৎসকের ভুলের জন্য কত রোগী খতম হয়েছে, প্রথম শ্রেণির উকিলদের ভুলে কত নিরীহ লোক ফাঁসির রজ্জু গলায় পরেছে, তার ঠিক আছে। কাজেই তোমাদের ও প্রমাণ আমি মানতে রাজি নই। যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি।

    বন্ধুরা মারমুখী হয়ে উঠেছে।

    ‘তার মানে তোমার স্থূল দেখাটাই আসল। তুমি নিজের চোখে—’

    তাদের বাধা দিয়ে বলেছি—

    ‘তোমরা কী বলবে জানি! আমেরিকা আমি দেখিনি বলে, আমেরিকা নেই? আমার ঠাকুরদার বাবাকে আমি চাক্ষুষ দেখিনি, কাজেই তাঁরও অস্তিত্ব নেই, এই তো? কিন্তু আমেরিকা ফেরত অনেক লোকের সঙ্গে আমার পরিচয় আছে। তারা আমেরিকা দেখেছে। আর ঠাকুরদাকে আমি দেখেছি, তাই বৈজ্ঞানিক কারণে তাঁর বাবাও নিশ্চয় ছিলেন। কিন্তু তোমরা কেউ ভূত দেখেছ? এমন কাউকে আমার সামনে হাজির করতে পারো, যিনি স্বচক্ষে ভূত দেখেছেন?’

    বন্ধুরা আমার মতন নাস্তিক সম্বন্ধে হতাশ হয়ে তর্ক বন্ধ করেছে।

    নাস্তিক। কারণ তাদের মতে, ভূত যে মানে না, ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে তার বিশ্বাস না থাকাই স্বাভাবিক।

    আমি নিজে কিন্তু কম চেষ্টা করিনি।

    যেখানে ভূতের গন্ধ পেয়েছি, সেখানে ছুটেছি। পোড়ো বাড়িতে, জলা জায়গায়, তেপান্তরের মাঠে, গোরস্থানে, শ্মশানে, কিন্তু ভূতের দেখা পাইনি।

    এমনই করে স্কুল জীবন কাটল। কলেজ জীবনের কিছুটা।

    একদিন ক্লাস ছিল না। কমনরুমে বসে গল্প করছিলাম। নানা ধরনের কথাবার্তা। দেশবিদেশের কথা, চাকরির অবস্থা, সাধারণভাবে মানুষের মধ্যে ধর্মহীনতার প্রসার! শেষকালে শুরু হল ভূতের কাহিনি।

    আমার এক সতীর্থ বলল, ‘মানুষ যত সভ্য হচ্ছে, শহরের প্রসার হচ্ছে, ততই ভূত সরে যাচ্ছে।’

    আমি হেসে বললাম, ‘ভূত ছিলই না কোনোদিন, কাজেই সরে যাবার প্রশ্ন ওঠে না।’

    আমার কথা শেষ হবার আগেই গুরুগম্ভীর কণ্ঠ কানে এল।

    ‘বলো কী হে, ভূত নেই?’

    চমকে ফিরে দেখলাম।

    একটু দূরে আর একটা চেয়ারে একজন ছাত্র। বয়সে আমাদের চেয়েও বড়ো। একমুখ গোঁফ আর দাড়ি। চোখে পুরু পাওয়ারের চশমা। জানতাম ছাত্রটির নাম আনন্দমোহন। দর্শনে এম.এ. পড়ে।

    ‘ভূত দেখবার সাহস আছে?’

    দলের সবাই চুপচাপ। কেবল আমি বললাম, ‘হ্যাঁ আছে।’

    আনন্দমোহন চেয়ারটা টেনে আমার পাশে বসল। অনলবর্ষী দৃষ্টি দিয়ে কিছুক্ষণ আমাকে দেখল, তারপর বলল, ‘কিছু হলে আমাকে দায়ী করতে পারবে না।’

    হেসে বললাম, ‘নিশ্চিন্তে থাকুন, আমি সাবালক। আপনার কোনো দায় থাকবে না।’

    ‘বেশ, শোনো তাহলে, ক্যানিং লাইনে চেপে চাঁপাটিতে নামবে। ভালো নাম চম্পাহাটি। সেখান থেকে দু-মাইল দূরে খালেশ্বরীর মন্দির। তার পাশেই শ্মশান। অমাবস্যার রাতে সেই শ্মশানে গিয়ে রাত কাটিয়ে ফিরে আসতে হবে, অবশ্য যদি তোমার বরাতে ফিরে আসা থাকে।’

    এরকম ভয় দেখানো কথা আগেও অনেক শুনেছি। অন্য শ্মশানে অন্ধকারে রাতও কাটিয়েছি। কিছু দেখতেও পাইনি। আমার কোনো ক্ষতিও হয়নি। তাই বললাম, ‘কিন্তু আমি যে সত্যি খালেশ্বরী মন্দিরের শ্মশানে গিয়েছি, তা আপনার কাছে প্রমাণ করব কী করে?’

    আনন্দমোহন মাথা নাড়ল, ‘তার উপায় আছে। খালেশ্বরী মন্দিরের পাঁচিলে অদ্ভুত পরগাছা আছে। মানুষের আঙুলের মতন লম্বা পাতা। পাঁশুটে রং-এর ফুল হয়। এ ধরনের গাছ অন্য কোথাও দেখিনি। তা ছাড়াও আর এক ব্যাপার আছে। সেই পরগাছার পাতায় পাতায় চিতার ধোঁয়ার গন্ধ! মড়া পোড়ানোর চামড়ার আঁশটা গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসে। সেই গাছের পাঁচটা পাতা তুলে আনতে হবে।’

    ‘ঠিক আছে, আমি রাজি।’

    আনন্দমোহন আমার সঙ্গে চম্পাহাটি পর্যন্ত যাবে। সেখানে তার এক মাসির বাড়ি। রাত হলে আমি চলে যাব শ্মশানে। পরগাছার পাতা নিয়ে ভোরবেলা ফিরে আনন্দমোহনের সঙ্গে দেখা করব।

    যদি পার, আনন্দমোহন পেট পুরে ‘কলেজ কেবিনে’ খাওয়াবে। তা ছাড়া করকরে দশ টাকার একটা নোট দেবে।

    আনন্দমোহনের মেসো অনেক বারণ করল।

    ‘বাবা, ওসব গোয়ার্তুমি করতে যেও না। জায়গাটা খুবই খারাপ। তান্ত্রিকরা উপাসনা করেন। অমাবস্যায় নির্ঘাত ওঁদের আবির্ভাব হয়।’

    হেসে উত্তর দিলাম, ‘ওদের সঙ্গে মোলাকাত করতেই তো যাচ্ছি।’

    আমি যখন নাছোড়বান্দা, তখন আনন্দমোহনের মেসো একটা রুদ্রাক্ষ নিয়ে হাতে বেঁধে দিয়ে বলল, ‘রাম রাম। বিপদে পড়লে রামনাম জপ করবে। আর কী বলব বাবা, এসব সর্বনেশে খেলায় মেতো না। কোনোদিন মুশকিলে পড়ে যাবে।’

    রাত আটটায় খাওয়াদাওয়া সেরে শ্মশানের দিকে রওনা হলাম। ঘুটঘুটে অন্ধকার। ভালো করে পথ দেখাই যায় না। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক। কয়েক বার বিশ্রি সুরে পেঁচা ডেকে উঠল। ঝিঁঝির আওয়াজ।

    এসবে আমি অভ্যস্ত। এর আগে বাজি রেখে বার তিনেক নানা জায়গার শ্মশানে গিয়েছি। মড়ার খাট থেকে গাঁদা ফুলের মালা ছিঁড়ে এনেছি।

    প্রায় ঘণ্টা তিনেক পর শ্মশানে পৌঁছোলাম। এতটা সময় লাগার কথা নয়। মনে হয় পথ হারিয়েছিলাম।

    শ্মশানের কাছাকাছি আসতেই তীব্র মাংসল গন্ধে বমি আসতে লাগল। বুঝতে পারলাম বোধ হয় মড়া পোড়ানোর গন্ধ। অথচ কাছে গিয়ে কোনো চিতা দেখতে পেলাম না।

    একটু ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম, উগ্র গন্ধটা আসছে খালেশ্বরী মন্দিরের দিক থেকে।

    কাছে গিয়ে টর্চ জ্বালালাম। গন্ধের জন্য নাকে রুমাল চাপা দিলাম।

    এইসময় এলোমেলো হাওয়া উঠল। পরগাছাগুলো শিরশির করে কেঁপে উঠল। কী আশ্চর্য, ঠিক যেন আঙুল নেড়ে আমাকে কাছে ডাকছে!

    ভোরবেলা ফেরার সময় এই পরগাছার পাতা ছিঁড়ে নিয়ে যাব।

    আবার শ্মশানের দিকে ফিরলাম।

    স্থির জোনাকির মতন অনেকগুলো আলো। বুঝতে অসুবিধা হল না, ওগুলো শিয়ালের চোখ। তাদের রাজত্বে আমার অনাহূত উপস্থিতিতে থমকে দাঁড়িয়ে পড়েছে। কাছে যেতেই ছুটে পালাল।

    অদ্ভুত একটা শোঁ-শোঁ শব্দ। মড়ার খুলির মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হলে এ ধরনের শব্দ হয়।

    আর একটু এগিয়েই দাঁড়িয়ে পড়লাম।

    উঁচু ঢিবির ওপর বাঁশের খাট। তার ওপর একটা মড়া। মুখ ঢাকা। ধারে-কাছে কোনো লোক দেখতে পেলাম না।

    সরে এলাম। এদিকটা অনেকগুলো গাছের জটলা। তার তলায় মিটমিট করে লণ্ঠন জ্বলছে।

    যাক সম্ভবত কোনো লোক আছে এখানে। শ্মশানে সারাটা রাত একলা থাকতে হবে না।

    কাছে গিয়ে দেখলাম, লণ্ঠন মাঝখানে রেখে দুজন লোক চুপচাপ বসে আছে। পরনে গেঞ্জি আর ধুতি। বিস্ফারিত চোখ। গালের চোয়াল প্রকট।

    ‘কে আপনারা?’

    বার দুয়েক প্রশ্ন করতে উত্তর মিলল।

    ‘আমরা মড়া পোড়াতে এসেছি।’

    ‘শুধু দুজন?’

    ‘আরও দুজন গাঁয়ে গেছে কাঠ কিনতে। অনেকক্ষণ গেছে ফিরছে না কেন কে জানে! নেশা করে কোথাও পড়ে নেই তো?’

    আমি তাদের কাছে বসে পড়লাম। যাক, সারাটা রাত অন্তত মুখ বুজে থাকতে হবে না। কথা বলবার লোক পাব।

    একজন আমার দিকে চোখ তুলে জিজ্ঞাসা করল, ‘আপনি এখানে কেন?’

    বললাম, ‘বেড়াতে এসেছি।’

    উত্তর শুনে দুজনেই খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল।

    ‘শ্মশানে বেড়াতে? ভালো, ভালো। বেড়াবার আর জায়গা পেলেন না?’

    মরীয়া হয়ে বলে ফেললাম, ‘ভূত দেখতে এসেছি।’

    আবার সেই খ্যাঁক-খ্যাঁক হাসি।

    ‘খাঁচা এনেছেন?’

    ‘খাঁচা? খাঁচা কী হবে?’

    ‘কেন, ভূত দেখতে পেলে ধরে নিয়ে যাবেন।’

    বুঝলাম ঠাট্টা করছে। কোনো উত্তর দিলাম না।

    কিন্তু কতক্ষণই-বা চুপচাপ থাকা যায়!

    এক সময়ে জিজ্ঞাসা করলাম, ‘কে মারা গেলেন?’

    ‘আমাদের দাদা।’

    আবার চুপচাপ।

    কিছুক্ষণ পর একজন আর একজনকে বলল, ‘এ তো মুশকিল হল। কতক্ষণ এভাবে বসে থাকব। এত দেরি তো হবার কথা নয়!’

    ‘চল, একটু এগিয়ে দেখি।’

    লণ্ঠন তুলে নিয়ে ওরা উঠে দাঁড়াল।

    ‘আপনি বসে বসে শ্মশানের হাওয়া খান মশাই। আমরা গাঁয়ের দিকে একটু এগিয়ে দেখি।’

    বসে বসে দেখলাম লণ্ঠনের ম্লান দীপ্তি গাছপালার আড়ালে ঢাকা পড়ে গেল। হাওয়ায় গড়াতে গড়াতে পায়ের কাছে কী-একটা ঠেকল। হাতে করে তুললাম।

    নরমুণ্ড! কী আশ্চর্য, হাতে করতেই যেন নড়ে উঠল। জীবন্ত বস্তুর মতো। মাটিতে ফেলে দিতেই আবার গড়িয়ে গড়িয়ে চলে গেল।

    বুঝতে পারলাম মনের ভুল। মনের ভুল, না মনের ভয়।

    ভয় ঝেড়ে ফেলার জন্য উঠে দাঁড়ালাম।

    হাঁটতে হাঁটতে ডোবার ধারে গিয়ে হাজির।

    ধারে একটা হিজল গাছ। তাতে হেলান দিয়ে বসলাম।

    বোধ হয় তন্দ্রা এসে গিয়ে থাকবে, গায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে চমকে জেগে উঠলাম।

    টর্চের আলোয় হাতঘড়ি দেখলাম। রাত তিনটে। তার মানে অনেকক্ষণ ঘুমিয়েছি। আর ঘণ্টা খানেক। চারটের সময় এখান থেকে রওনা হলে ছ-টা নাগাদ আনন্দমোহনের মাসির বাড়ি পৌঁছে যাব।

    তার আগে পরগাছার পাতাগুলো ছিঁড়ে নিই।

    আবার মন্দিরের কাছে এলাম। হাত বাড়িয়ে পাতা ছিঁড়তে গিয়েই বিপদ। কিছুতেই ছিঁড়তে পারলাম না। কী শক্ত পাতা!

    শুধু তাই নয়। মনে হল কে যেন আমাকে ধাক্কা দেবার চেষ্টা করছে, বাধা দিচ্ছে। কিছুতেই পাতা ছিঁড়তে দেবে না।

    মনে পড়ে গেল, পকেটে ছুরি আছে।

    ছুরি বের করে পাঁচটা পাতা কেটে নিলাম। ঠিক মনে হল, মানুষের দেহের ওপর যেন ছুরি চালাচ্ছি।

    তারপরই অবাক কাণ্ড। কাটা পাতা থেকে টপটপ করে রক্ত ঝরে পড়তে লাগল!

    রক্ত মানে লাল রং-এর রস।

    পাতা পাঁচটা রুমালে বেঁধে শ্মশানে ফিরে এলাম।

    মিটমিট করে লণ্ঠন জ্বলছে। তাহলে, লোকগুলো বোধ হয় ফিরে এসেছে।

    লণ্ঠনের কাছে গিয়েই চমকে উঠলাম।

    সারি সারি তিনটে খাটিয়া।

    কিন্তু লোকজন কোথায়? এরা এলই-বা কখন।

    টর্চের আলো ফেললাম খাটিয়ার ওপর, তারপর মনে হল পিঠের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা শিহরণ। আমার সমস্ত শরীর টলতে লাগল।

    এ কী করে হল!

    তিনটে খাটিয়াতে এক মড়া! এক বয়স, একরকম দেখতে!

    লণ্ঠন নিয়ে যে দুজন বসেছিল, এখন মনে পড়ল, তাদের দুজনেরও এরকম চেহারা! সেই চেহারা খাটিয়ার ওপর।

    এবার বুঝতে পারলাম, বেশ একটু ভয় ভয় করছে।

    কোনো যুক্তি দিয়েই মনকে বোঝাতে পারলাম না। এরকম কী করে হতে পারে!

    শ্মশানে থাকতে সাহল হল না।

    চম্পাহাটির দিকে রওনা হলাম।

    পিছন ফিরতেই মনে হল কারা যেন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। নাকি সুরে বলে উঠল, ‘খাঁচা এনেছেন? ভূত নিয়ে যাবেন কীসে?’

    সেবার বাজি জিতেছিলাম বটে, আনন্দমোহনের প্রশংসাও পেয়েছিলাম, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধে রইল।

    ভূত যদি নেই, তাহলে একই চেহারার তিনটে মড়া পাশাপাশি দেখলাম কী করে! বিশেষ করে যে দুজনকে কিছুক্ষণ আগে জীবন্ত দেখেছি, কথা বলেছি, তারাই মড়া হয়ে খাটিয়ায় শুয়ে!

    ভৌতিক না হলেও অলৌকিক তো বটেই! অনেক বছর কেটে গেছে। ভূতের কথা ভাববার আর অবসর পাইনি। ডাক্তারি পড়া নিয়ে প্রাণান্ত। পাঁচ বছরের কোর্স, শেষ হল সাত বছরে। পরীক্ষার মুখে ঠিক একটা করে ঝঞ্ঝাট।

    তারপর হাসপাতালে এক বছর হাউস সার্জেন হিসেবে।

    জীবনের বীভৎস দিকটার সঙ্গে পরিচিত হলাম। সেই সময় সারা শহরে খুনোখুনির রাজত্ব। সময় নেই, অসময় নেই, গাদা গাদা মড়া মর্গে এসে পৌঁছোতে লাগল। বোমায় কারও হাত-পা উড়ে গেছে, ছোরার আঘাতে কারও পেটের নাড়িভুঁড়ি বাইরে এসে পড়েছে। আবার পথদুর্ঘটনার বলিও আছে। লরি কিংবা বাসের তলায় থেঁতলানো দেহ।

    এইসব মড়া চিরে রিপোর্ট দিতে হত। এই কাজে আমার সহায় মাধাই ডোম। সেই অর্ধেকের বেশি কাজ করে দিত।

    খালেশ্বরীর মন্দিরের সেই পরগাছার গন্ধে একদিন নাকে রুমাল চাপা দিতে হয়েছিল, কিন্তু এখন স্তূপীকৃত মড়ার গাদার মধ্যে ঘোরাফেরা করতে কোনো গন্ধ পাই না।

    এক রাতে ঘুমে অচেতন ছিলাম, হঠাৎ দরজায় ধাক্কা।

    ডাক্তার সায়েব! ডাক্তার সায়েব!

    অল্প ডাকেই ইদানীং ঘুম ভেঙে যেত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দেখলাম মাধাই ডোম দাঁড়িয়ে।

    কী খবর জানাই ছিল, তবু জিজ্ঞাসা করলাম, ‘কী ব্যাপার?’

    ‘একটা মড়া এসেছে হুজুর।’

    ‘তাড়া কীসের। কাল সকালেই হবে।’

    ‘না, আপনি একবার আসুন!’

    আশ্চর্য লাগল। মাধাই ডোমের এত আগ্রহ দেখিনি এর আগে।

    পোশাক বদলে মর্গে চলে এলাম।

    মেঝের ওপর স্ট্রেচারে শোয়ানো রয়েছে। মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। বছর উনিশ-কুড়ির বেশি নয়। একমাথা ঢেউ-খেলানো চুলের রাশ। কালো চুলের মাঝখানে পদ্মের মতো ঢলঢলে একটা মুখ। মুখে কোনো বিকৃতি নেই, একটু কুঞ্চনও নয়।

    ‘কে নিয়ে এল?’

    ‘পুলিশ।’

    ‘মারা গেল কীসে?’

    উত্তরে মাধাই ডোম দেহটা উপুড় করে দিল।

    পিঠের দু-জায়গায় গভীর ক্ষতচিহ্ন। মনে হল ধারালো ছোরা দিয়ে দু-বার আঘাত করা হয়েছে।

    মাধাই ডোম আজকাল অনেক বিজ্ঞ হয়েছে। গম্ভীর গলায় বলল, ‘পার্টির ব্যাপার হুজুর। আজকাল যা হয়েছে!’

    নিজের কাজ শুরু করলাম। ঘণ্টা খানেকের বেশি লাগল না। রিপোর্ট লেখাও শেষ।

    মাধাই ডোমকে জিজ্ঞাসা করলাম, ‘বডি নিতে কেউ এসেছে?’

    ‘না হুজুর, এখনও হয়তো সর্বনাশের খবরই পায়নি।’

    ‘তা ঠিক। কাল খোঁজ পড়বে।’

    পরের দিনও কেউ এল না। পুলিশ মৃতদেহের ফোটো নিয়েছিল। তার ফোটোও ছাপিয়ে দিয়েছিল বড়ো বড়ো খবরের কাগজে।

    দিন চারেক পার হয়ে গেল। দেহ নিতে তবুও কেউ এল না।

    ওষুধ ইঞ্জেকশন দিয়ে মৃতদেহ ঠিক রাখার চেষ্টা করা হয়েছিল। যাতে গন্ধ না বের হয়, কিন্তু দেহ আটকে রাখবার একটা সীমা আছে।

    মাধাই ডোম এসে তাগাদা দিতে লাগল।

    ‘হুজুর, আর কতদিন আটকে রাখব? হুকুম দিন, গাদায় পুড়িয়ে দিই।’

    মাধাই ডোমের উদ্দেশ্যও ছিল।

    অনেক হাড়ের ব্যবসায়ী চড়া দামে কঙ্কাল কিনতে চায়। বেওয়ারিশ লাশ তাদের পাচার করে দেওয়া খুব লাভজনক।

    যখন ভাবছি কী করব, তখন একজন ছাত্র এসে খবর দিল, ‘স্যার, একটি ছোকরা আপনার সঙ্গে দেখা করতে চায়।’

    এরকম অনেকেই আসে। আত্মীয়স্বজনকে হাসপাতালে ভরতি করতে হয়, কিংবা মেডিকেল রিপ্রেজেনটেটিভ। ওষুধ গছাতে উৎসাহী।

    দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না। তবু ছোকরাকে ডেকে পাঠালাম। মাধাই ডোমকে বললাম, ‘পরে দেখা করতে।’

    ছোকরা আমার ঘরে ঢুকতেই চমকে উঠলুম।

    চেহারায় এমন মিল হয়? মৃতা মেয়েটির সঙ্গে অদ্ভুত সাদৃশ্য। মুখ, চোখ, রং একরকম। মেয়েটিই যেন পুরুষের বেশ পরে এসেছে।

    কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তারপর বললাম, ‘কী চাই?’

    ‘আমার বোন আভার বডিটা নিতে এসেছি। ছোরা মারার কেস।’

    ‘এত দেরি হল আপনার?’

    ‘আমি অনেক দূর থেকে আসছি। খবরের কাগজে ফোটো দেখে চিনতে পেরেছি।’

    কথাগুলো বলার সময়ে ছোকরার গলা অশ্রুরুদ্ধ হয়ে এল। মৃদুকণ্ঠে বলল, ‘দেশ থেকে এ হানাহানির কবে যে শেষ হবে!’

    আমি বলেই ফেললাম, ‘আপনার সঙ্গে আপনার বোনের চেহারার কিন্তু অদ্ভুত মিল।’

    ছোকরা কিছুক্ষণ একদৃষ্টে আমার দিকে দেখল, তারপর বলল, ‘সত্যি কথা বলতে কী, আমরা যমজ। আমি আভার চেয়ে সাত সেকেন্ডের বড়ো।’

    বডি ছেড়ে দেবার জন্য যা প্রয়োজন করে দিলাম।

    মনে একটু সান্ত্বনা পেলাম, যাক মেয়েটির দেহের সৎগতি হবে।

    ব্যাপারটা ঘটল ঠিক পরের দিন।

    কোয়ার্টার থেকে বের হয়ে হাসপাতালে ঢুকছি, মাধাই ডোমের সঙ্গে দেখা।

    ‘হুজুর, আর একজন লাশের খদ্দের এসেছে।’

    ‘কে? কোন লাশের?’

    ‘সেই ছোরা মারার কেস হুজুর। অল্পবয়সি মেয়েটার।’

    ‘বলিসনি, কাল তার ভাই লাশ নিয়ে গেছে?’

    ‘বলেছি হুজুর। ভদ্রলোক একবার আপনার সঙ্গে দেখা করতে চান।’

    বিরক্তিকর। বললাম, ‘আসতে বল।’

    ভদ্রলোক ঢুকল। প্রৌঢ়। মাথায় কাঁচা-পাকা চুল। চোখে বেশি পাওয়ারের চশমা। খুব গম্ভীর চেহারা।

    আমি বললাম, ‘আপনি ডোমের কাছে শোনেননি?’

    ‘হ্যাঁ, শুনেই তো আপনার কাছে এসেছি। সত্যি কথাটা জানতে।’

    ‘এ আর সত্যি-মিথ্যে কী? ভাই এসে লাশ নিয়ে গেছে। যমজ ভাই।’

    সামনে রাখা চেয়ারে ভদ্রলোক বসে পড়ে বলল, ‘যমজ ভাই? মানে, অঞ্জু এসে বডি নিয়ে গেছে।’

    ‘নাম মনে নেই। খাতায় লেখা আছে, দেখতে পারেন। আপনি কে?’

    ‘আমি আভার বাবা।’

    ‘বাবা?’

    ‘হ্যাঁ। চাকরি থেকে অবসর নিয়ে রেবতীপুরে থাকি। রেবতীপুর অজ পাড়াগাঁ। বর্ধমান থেকে ত্রিশ মাইল। আমার মেয়ে আভা এখানে কী করত আমি জানি না। আমার সঙ্গে যোগাযোগ ছিল না। শুনেছি বাজে লোকের খপ্পরে পড়েছিল। চালের চোরাকারবার করত!’

    ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ভাঁজ করা খবরের কাগজ টেনে বের করল।

    ‘কাল কাজে বর্ধমান এসেছিলাম। কী আশ্চর্য ব্যাপার দেখুন! জিনিস কিনে গাঁয়ে ফিরছি। সেই কাগজের মোড়কে আভার ছবি। অবাধ্য হোক, যাই হোক, মেয়ে তো! সকালেই ছুটে চলে এলাম।’

    ‘কিন্তু আপনাকে তো বললাম, আপনার ছেলে এসে বডি নিয়ে গেছে।’

    ‘তা কী করে হয়?’

    ভদ্রলোক অদ্ভুত দৃষ্টি দিয়ে আমাকে দেখল।

    ‘না হবার কী আছে! আপনার মতন তিনিও খবরে কাগজ দেখে চলে এসেছেন।’

    ‘কিন্তু,’ ভদ্রলোক ধরা গলায় বললেন, ‘অঞ্জু তো পাঁচ বছর আগে মারা গেছে। বাস দুর্ঘটনায়।’

    এবার আমি সোজা হয়ে বসলাম, ‘সেকী!’

    ‘সেইজন্যই তো আশ্চর্য লাগছিল। অঞ্জু আসবে কী করে!’

    অনুভব করতে পারলাম, শরীরের রক্ত মুখে এসে জমল। অনেক বছর আগে খালেশ্বরীর মন্দিরের পাশে শ্মশানের সেই অভিজ্ঞতা মনকে আচ্ছন্ন করল।

    দুটো ঘটনাই তো আমার নিজের চোখে দেখা।

    কী করে অস্বীকার করব! কোন যুক্তিতে!

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগন্তুক
    Next Article ভূতুড়ে কাণ্ড

    Related Articles

    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    ধীরেন্দ্রলাল ধর ভৌতিক গল্প

    তান্ত্রিক

    March 13, 2025
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভৌতিক গল্প

    হাসি

    February 26, 2025
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভৌতিক গল্প

    রহস্য

    February 26, 2025
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভৌতিক গল্প

    রঙ্কিনীদেবীর খড়গ

    February 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026
    Our Picks

    মৃত কৈটভ ৩ (হলাহল বিষভাণ্ড) – সৌরভ চক্রবর্তী

    February 19, 2026

    রক্ত পাথার – অনুবাদ : ঋজু গাঙ্গুলী

    February 19, 2026

    পেত্নি সমগ্র – অমিতাভ চক্রবর্তী

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }