Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    ইন্দ্রনীল সান্যাল এক পাতা গল্প199 Mins Read0
    ⤷

    সর্ষেক্ষেতে ফুল হয়ে তাই জাগল

    ঝিমলি আর একটু পরেই ধর্ষিতা হবে।

    আপাতত সে মেট্রো সিনেমা হল থেকে হাসতে হাসতে বেরচ্ছে, সঙ্গে বয়ফ্রেন্ড সায়ক।

    রাস্তা টপকে মেট্রো স্টেশনের ফুটপাথে উঠে সিনেমা হলের দিকে তাকাল ঝিমলি। বিশাল পোস্টারে দেখা যাচ্ছে, হলুদ সর্ষেখেতের একদিক থেকে কাজল অন্যদিকে দাঁড়িয়ে থাকা শাহরুখ খানের দিকে দৌড়ে যাচ্ছে। শাহরুখের হাতে ম্যান্ডোলিন। কাজলের ওড়না হাওয়ায় উড়ছে। “আমার কিন্তু সিনেমাটা হেব্বি লেগেছে,” বলল ঝিমলি, “আচ্ছা, এর পরিচালক আদিত্য চোপড়া কি যশ চোপড়ার ছেলে?”

    “জানি না,” কার্জন পার্কের দিকে হাঁটছে সায়ক, “যশ চোপড়া প্রোডাকশনের ছবি যখন, হতেও পারে। বাপ ছেলেকে প্রোমোট করছে।”

    “ওভাবে বলিস না…” আপত্তি করে ঝিমলি, “সিনেমা হিট করে গিয়েছে। অমরীশ পুরী যখন বলল, ‘যা সিমরন যা! জী লে অপনি জিন্দগি!’ তখন ব্যাপক হাততালি পড়েছে। গানগুলোও দুর্দান্ত।” ট্রামলাইনে দাঁড়িয়ে হাত-পা ছোড়ে ঝিমলি, “মেরে খোয়াবো মেঁ জো আয়ে…

    “রাস্তায় নাচিস না, লোকে দেখছে,” ঝিমলির হাত ধরে থামায় সায়ক।

    সায়ক ঠিকই বলেছে। কার্জন পার্কের গাছতলায় বসে কোল্ড ড্রিংকের বোতলে জল মেশানো স্কট খেতে থাকা মান্তা আর হাফবান্টি তখনই ঝিমলিকে টার্গেট করেছে।

    “ধুস! তুই এত আনরোম্যান্টিক না!” ঠোঁট ফোলায় ঝিমলি।

    ২২ বছরের ঝিমলির চেহারা ছোটখাট হলেও ফিগার দুর্দান্ত। ছোটবেলা থেকেই পুরুষ এবং নারী, উভয় সম্প্রদায়ের গোপন চাহনিতে সে অভ্যস্ত। ছেলেদের দৃষ্টিতে কাম থাকে, মেয়েদের ঈর্ষা। তবে ঝিমলি গায়ে মাখে না সেসব। বাবার বকুনির ভয়ে সালোয়ার কামিজ পরে কলেজে যায়। অবশ্য জিন্‌স-টপেও সে সমান স্বচ্ছন্দ।

    সায়কটা হাঁদা গঙ্গারাম! প্রেসিডেন্সি কলেজে একই ক্লাসে একই সাবজেক্ট নিয়ে ঝিমলির সঙ্গে পড়ে। অথচ ঝিমলির দিকে তাকিয়েও দেখে না। এরকম অসহ্য পুরুষমানুষ জীবনে দেখেনি ঝিমলি। ছোকরার উপর খানিকটা রেগে গিয়েই ওকে তুলেছিল। ভেবেছিল, কয়েকদিন খেলিয়ে ছেড়ে দেবে। কিন্তু সায়ক খুব জটিল জিনিস। ছ’মাস হয়ে গেল, এখনও ঝিমলির বুকের দিকে তাকাল না। ঝিমলিই উলটে সায়কের প্রেমে পড়ছে!

    ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখার প্রস্তাবটা ঝিমলিই দিয়েছিল। আজ ১৯ অক্টোবর, শুক্রবার। সিনেমাটা আজই রিলিজ করেছে। অতীতে কাজলের একটাই সিনেমা দেখেছে ঝিমলি, ‘বেখুদি’। কমল সাদানা নামের সুন্দর একটা হিরো আছে। শ্যামবর্ণ, মোটাসোটা চেহারার, ‘চশমিশ’ কাজলকে দেখলে হাড়পিত্তি জ্বালা করে। নেহাত তনুজার মেয়ের প্রথম ছবি, তাই দেখতে গিয়েছিল। জঘন্য সিনেমা! কাজল যে কোনওদিন হিরোইন হতে পারবে না, এটা ঝিমলি বুঝে গিয়েছিল। তবে এই সিনেমাটা দেখে মনে হচ্ছে মেয়েটা লম্বা রেসের ঘোড়া।

    সায়ক ঘড়ি দেখছে। বিরক্ত হয়ে ঝিমলি বলল, “বোকার মতো ঘড়ি দেখছিস কেন? তোর এখন একটাই কাজ। আমার সঙ্গে ঘোরা।”

    লাজুক হেসে সায়ক বলল, “আমাকে একবার মৌলালি যেতে হবে। পিসি নোটস দেবে বলেছে।”

    কার্জন পার্ক থেকে বেরিয়ে একটা ট্রাম হেলেদুলে খিদিরপুরের দিকে যাচ্ছে। হাত দেখিয়ে ট্রাম থামাল ঝিমলি। সায়কের হাত ধরে টেনে প্রথম কামরায় তুলে বলল, “পিসি মানে ইংলিশের প্রবোধ চক্রবর্তী?”

    “হ্যাঁ,” চলন্ত কামরা থেকে নামার চেষ্টা করছে সায়ক।

    “নো ওয়ে,” সায়কের কলার ধরে কাঠের আসনে বসায় ঝিমলি, “কোনও পিসি বা মাসির বাড়ি যাওয়া যাবে না। আমরা এখন ফ্যান্সি মার্কেট থেকে কয়েকটা স্কার্ফ কিনব।”

    “স্কার্ফ কেনার জন্য ফ্যান্সি মার্কেট? ধর্মতলায় পাওয়া যেত না?” পিছনের কামরার দিকে তাকায় সায়ক।

    “বিদেশি স্কার্ফ ওখানেই পাওয়া যায়। ভাল কোয়ালিটির মাল কবে যে কলকাতার সব জায়গায় পাওয়া যাবে!” দীর্ঘশ্বাস ফেলে ঝিমলি।

    সায়ক পিছনের কামরায় যাদের দেখল, তারা মান্তা আর হাফবান্টি। এদের ভাল নাম আছে। তবে ‘জনাদেশ’ পার্টিতে এদের পরিচয় ওই নামেই।

    জনাদেশ পার্টি ক্ষমতায় আছে গত ১৫ বছর। ‘৮০ সালের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল। এই ‘৯৫ সালে তারাই রাজ্যের এক থেকে ১০ নম্বর সংগঠন। রাজ্যের অধিকাংশ মানুষ জনাদেশ পার্টির সিমপ্যাথাইজ়ার, সমর্থক অথবা পার্টি সদস্য।

    তবে মান্তা আর হাফবান্টি ওইসব ক্যাটেগরিতে পড়ে না। তারা অ্যাকশন স্কোয়াডের সঙ্গে যুক্ত। কলকাতা জেলা কমিটির তরুণ নেতা উৎপল বসুমল্লিক আর মনোময় দাশের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে জনাদেশ পার্টির মাস্ল পাওয়ার দেখানোর দায়িত্ব এখন এই যুগলের।

    অতীতে আখড়ায় মুগুর ভাঁজত মান্তা। মধ্য তিরিশে ভুঁড়ি হয়ে গেলেও রাবণের মতো চেহারা। হাফবান্টির নাম আগে বান্টি ছিল। বোম বাঁধতে গিয়ে বাঁ হাত উড়ে যাওয়ার পরে ‘হাফ’ জুড়ে গিয়েছে। দু’জনেই কলাবাগান বস্তিতে থাকে, বিবাহিত। দু’জনেরই একটা করে মেয়ে আছে। বাইরে মস্তানি করলেও বাড়িতে বউয়ের ভয়ে জুজু হয়ে থাকতে হয়। মাল খাওয়া নিয়ে এত অশান্তি করে যে, বলার নয়। বউয়ের ভয়ে সন্ধেবেলা মাল টানা বন্ধ করেছে দু’জনেই। দিনে মেরে দিলে সন্ধের মধ্যে গন্ধ-ফন্দ ফিনিশ।

    মাল খাওয়া নিয়ে বউগুলো হুড়ো দিলে মেয়েগুলো পিছনে লাগে বিড়ি-সিগারেট খাওয়া নিয়ে। জামার পকেটে সিগারেটের প্যাকেট দেখলেই জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। কমরেডদের গিফ্‌ট করা বিলিতি কোম্পানির সিগারেট সব! কিনতে না হলেও, গায়ে তো লাগে।

    মান্তা আর হাফবান্টির হাতে হঠাৎ প্রচুর টাকা আসতে শুরু করেছে। কেন, বোঝা যাচ্ছে না। ফলে দু’জনেরই মাথা ঘুরে গিয়েছে। আর শুধু ক্যাশ হলেও না হয় কথা ছিল। সঙ্গে ‘কাইভ’ও আছে। বিলিতি সিগারেট লাইটার, মালের বোতল, ভিসিআর, টেলিভিশন, কী নয়।

    আজই যেমন হল। ওয়েলিংটনের বস্তির ফেডারেশনের অফিস থেকে দু’জন সবে বেরিয়েছে, পেল্লায় একটা চারচাকা ঘ্যাঁচ করে পায়ের কাছে এসে ব্রেক কষল। বান্টি খিস্তি করার আগেই দেখল, গাড়ি থেকে নামছেন কমরেড অশোক লুনিয়া। হাফবান্টির হাতে একটা বিশাল বোতল ধরিয়ে, মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে আবার গাড়িতে উঠলেন।

    কমরেড লুনিয়ার উপহার দেওয়া মালের নাম বাপের জন্মে শোনেনি মান্তা আর হাফবান্টি। ‘গ্লেন’ দিয়ে শুরু, বাকিটা পড়তে পারেনি। এটা যে ‘স্কচ’, সেটাও লেখা আছে।

    কাচের বোতলের লাফড়া অনেক। কোল্ড ড্রিঙ্কের প্লাস্টিকের বোতলে মাল ঢেলে নিয়েছিল মাস্তা। স্কচ জিনিসটা হুইস্কি না রাম, নাকি অন্য কিছু, তা নিয়ে শেষ দুপুর থেকে গভীর আলোচনা শুরু হয়েছে। এখন সন্ধে। বোতলের অর্ধেক শেষ। একফোঁটা নেশা হয়নি।

    শুধু হালকা ঝিম ধরেছে। এর মধ্যে ওরা ঝিমলিকে দেখতে পেল। ঝিমলিকে দেখে ওদের মনে হল, ভর সন্ধেবেলা যে-মেয়ে প্যান্টুল পরে নাং-এর হাত ধরে নাচে, সে বাজে মেয়ে। বাজে মেয়েদের পাখি দেওয়া ছেলেদের সামাজিক দায়িত্ব।

    ট্রামে উঠে আবার বোতলে চুমুক। ফোর্ট উইলিয়ামের সাউথ গেট আসার আগেই মাল শেষ। ট্রামের জানালা দিয়ে প্লাস্টিকের বোতল বাইরে ফেলে দেয় হাফবান্টি। দু’জনে দ্বিতীয় কামরা থেকে প্রথম কামরায় চলে আসে, ট্রাম চালু হয়। একদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জমাট বাঁধা অন্ধকার। অন্যদিকে ফোর্ট উইলিয়ামের প্রাচীর। মাঝখান দিয়ে নাগরিক কেন্নো একেবেঁকে চলেছে। মান্তা সিগারেট ধরিয়ে হাফবান্টির মুখে গুঁজে দিল। নিজের জন্য আর একটা সিগারেট ধরাল।

    এই কামরায় ওঠার পর থেকেই ওদের দেখছিল ঝিমলি। এবার কঠিন গলায় বলল, “ট্রামে ধুমপান করা দণ্ডনীয় অপরাধ।”

    মান্তা ঘোলাটে চোখে ঝিমলির দিকে তাকাল। তার চোখেমুখে গনগনে রাগ। পাতলা হেসে তর্জনী, মধ্যমা আর বুড়ো আঙুলের মধ্যে জ্বলন্ত সিগারেটের ফিলটার ধরে ঝিমলির দিয়ে এগিয়ে বলল, “দণ্ড…নিও।”

    “সিগারেট ফেলুন!” রাগে ফুঁসছে ঝিমলি।

    সায়ক তার হাত ধরে টেনে বলল, “আহ! তুই চুপ কর না! তোর সঙ্গে বেরনোই অন্যায় হয়েছে।”

    “হয়েছে তো,” জড়ানো গলায় বলল হাফবান্টি, “খুব অন্যায় হয়েছে। এবার যে অন্যায়ের শাস্তি পেতে হবে মামণি!”

    “মুখ সামলে!” চিৎকার করে ঝিমলি। মাস্তার হাত থেকে জ্বলন্ত সিগারেট কেড়ে নিয়ে ট্রামের জানালা দিয়ে বাইরে ফেলে দিল। কন্ডাক্টর ঘণ্টি মেরে রেসকোর্সের পাশে ট্রাম দাঁড় করিয়ে মাতালযুগলকে বলল, “এই ভাই! আপনারা নেমে যান। ট্রামে মাতলামো করবেন না।”

    মান্তা খুনে দৃষ্টিতে কন্ডাক্টরের দিকে তাকাল। তাকাল অন্ধকার রেসকোর্সের দিকে। ধূর্ত হাসি ফুটে উঠল তার মুখে। বলল, “নামছি দাদা। পিলিজ রাগ করবেন না।”

    তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই ঝিমলির হাত ধরে এক হ্যাঁচকায় ট্রাম থেকে নামিয়ে নিল। পুরো ব্যাপারটা এত দ্রুত ঘটল যে, ঝিমলি চিৎকার করারও সময় পেল না।

    কন্ডাক্টর আবার ঘণ্টি মেরেছে। স্থিতি থেকে গতিতে ফেরার অনুমোদন পেয়ে ট্রামের ড্রাইভার খুশি। ধাতব পাতের ওপর দিয়ে নড়বড় করে খিদিরপুরের দিকে চলে যাচ্ছে নাগরিক কেন্নো।

    সায়ক আর হাফবান্টিও চলন্ত ট্রাম থেকে লাফ মারল। দু’জনেই আলুর বস্তার মতো ঘাসের ওপরে গড়াগড়ি খেল। প্রথমে উঠে দাঁড়াল হাফবান্টি। এই সব ন্যাকা কলেজ ছোকরাকে শায়েস্তা করার জন্যে এক হাতই যথেষ্ট। সায়কের পেটে লাথি মেরে হাফবান্টি বলল, “মাগিবাজি হচ্ছে?”

    লাথি খেয়ে চোখমুখে অন্ধকার দেখছে সায়ক। কোনওরকমে উঠে দাঁড়িয়ে চিৎকার করল, “ঝিমলি।”

    এবার প্রফেশনাল স্ট্রিট ফাইটারের কায়দায় ঘুসি চালাল হাফবান্টি। ডান গাল, বাঁ গাল, চিবুক, তলপেট। আবার মাঠে আছড়ে পড়ল সায়ক। চুলের মুঠি ধরে তুলে পেটে, বুকে আর পায়ে আরও গোটাদশেক লাথি। শেষ লাথিতে ডান পায়ের শিন বোন ভেঙে গেল।

    প্রবল যন্ত্রণায় সায়ক গোঙাচ্ছে। চেতনাহীন হওয়ার আগে আবার চেঁচাল “ঝিমলি-ই-ই!”

    বিরক্ত হাফবান্টি সায়কের চুলের মুঠি ধরে রেসকোর্সের রেলিংয়ে বারদশেক ঠুকে দিল। সায়কের গাল দিয়ে, ঠোঁট দিয়ে, মাড়ি দিয়ে ঝরঝর করে রক্ত বেরচ্ছে। নীচের পাটির দুটো দাঁত ভেঙে গিয়েছে। কাঁধের হাড় সরে গিয়েছে। মাথা ফেটে রক্তক্ষরণ হচ্ছে, সায়ক অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মধ্যেই বিড়বিড় করছে, “ঝিমলি …”

    ময়দান থানার মেজবাবু রাত সাড়ে আটটার সময় ট্রামলাইনের পাশে সায়কের রক্তাক্ত, বেহুঁশ দেহ দেখতে পান। পিজি হাসপাতালের ইমার্জেন্সিতে জুনিয়র ডাক্তার যখন সায়কের গালে স্টিচ করছে, তখন তার জ্ঞান ফেরে। এক ধাক্কায় জুনিয়র ডাক্তারকে সরিয়ে সায়ক চিৎকার করে, “ঝিমলি?”

    জুনিয়র ডাক্তার বলল, “ঝিমলি আবার কে?”

    ডাক্তারের হাত ধরে হাউহাউ করে কাঁদতে-কাঁদতে সায়ক পুরো ঘটনার বিবরণ দিল। স্টিচ করা বন্ধ রেখে ডাক্তারটি ময়দান থানার মেজবাবুর কাছে দৌড়ল। তিনি এখনও হাসপাতালে আছেন। সায়কের বয়ান রেকর্ড করে থানায় ফিরবেন।

    মেজবাবুর সেই রাতে থানায় ফেরা হয়নি। রক্তাক্ত অবস্থায় ঝিমলিকে পাওয়া যায় রেসকোর্সের ভিতরে, ঝোপঝাড়ের মধ্যে। তার পোশাক-আশাক আশেপাশে ছড়িয়ে রয়েছে, শরীরময় কালশিটে। মাথায় বেশ বড় আঘাতের চিহ্ন। মাথা এবং যোনি থেকে প্রচুর রক্তক্ষরণের ফলে সে অজ্ঞান।

    মেজবাবু ঝিমলিকে পিজি হাসপাতালে ভর্তি করলেন রাত একটায়। দু’ বোতল রক্ত দেওয়ার পরেও ঝিমলির জ্ঞান ফিরল না।

    রাত তিনটের সময় মেজবাবু সায়ককে বললেন, “নাম বলুন।”

    “আমার নাম সায়ক হালদার। বাবার নাম পূর্ণেন্দু হালদার।”

    “আপনার নয়,” সায়ককে থামালেন মেজবাবু, “ভিক্টিমের নাম।”

    “ভিক্টিম! ঝিমলিকে ভিক্টিম বলছেন কেন? তা হলে আমিও তো ভিক্টিম!”

    “ওফ! প্রশ্ন আপনি করবেন, না আমি করব? যে মেয়েটা রেপ হয়েছে, তার নাম বলুন।”

    “ঝিমলির কী হয়েছে?” শিউরে ওঠে সায়ক।

    “ধুর শালা! মেয়েটার নাম বল না বে! আমার কাজ নেই নাকি?”

    সায়ককে এক ধমক দিলেন মেজবাবু। পেনকিলার আর ঘুমের ইঞ্জেকশনের ডাল ডোজে ঝিমিয়ে থাকা সায়ক বিড়বিড় করে বলল, “ভিক্টিমের নাম ঝিমলি চট্টোপাধ্যায়। ভিক্টিমের বাবার নাম…”

    ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    Related Articles

    ইন্দ্রনীল সান্যাল

    অপারেশন ওয়ারিস্তান – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    শেষ নাহি যে – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    ইন্দ্রনীল সান্যাল

    মধুরেণ – ইন্দ্রনীল সান্যাল

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026
    Our Picks

    তবু অনন্ত জাগে – ইন্দ্রনীল সান্যাল

    July 25, 2026

    অ্যাডভেঞ্চার সমগ্র ৩ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

    July 25, 2026

    বর্ষায় – বিভূতিভূষণ মুখোপাধ্যায় (গল্পগ্রন্থ)

    July 25, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }