Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    মেজদার সার্কাস – চিত্তরঞ্জন সেনগুপ্ত

    মেজদার সার্কাস – চিত্তরঞ্জন সেনগুপ্ত

    তখন আমাদের আধাশহরটিতে ফি-বছর সার্কাসের দল আসত। ছোট বড় মাঝারি। রেজিষ্ট্রি অফিসের লাগোয়া ময়দানে বিশাল তাঁবু পড়ত। একপাশে খেলোয়াড়দের ছাউনি, অন্যপাশে জন্তু-জানোয়ারদের আস্তানা। তক্তা দিয়ে তৈরি গ্যালারি আর কাঠের ফোল্ডিং চেয়ার পেতে দর্শকদের আসন সাজানো হত।

    ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যেত। আমরাও রাতের বেলায়, কখনও টিকেট কেটে, কখনও বা টিকেট না কেটে তাঁবুর ফাঁকফোকর দিয়ে মৌজ করে সার্কাস দেখতাম।

    সেই সময়ে একটা বেশ বড় সার্কাস পার্টিকে আমরা লাটে উঠতে দেখেছিলাম। মানে নিলেম হয়ে যাওয়া। সেটার নাম ছিল হোয়াইটওয়ে সার্কাস।

    যুদ্ধ তখন সবে শুরু হয়েছে। তখনকার হিসেবে জিনিসপত্রের দাম তুঙ্গে। চাল যখন টাকায় চার সের মা তখন আক্ষেপ করতেন, এ কী হাল হল দেশের, সংসার চলবে কী করে! এ তো সাধারণ গেরস্থ সংসারের হিসেব। সার্কাস পার্টির সংসার মানে তো একটা বিরাট ব্যাপার। তার অত লোকলশকর, জন্তু-জানোয়ার, তা ছাড়া অন্যান্য খরচ-খরচা তো আছেই। বোধহয় খরচ মেটাতে না পেরেই সার্কাস পার্টিটাকে লালবাতি জ্বালতে হয়েছিল। আর ঘটনাটা ঘটল আমাদের শহরেই। সবকিছু বিক্রি হয়ে গেল— জন্তু-জানোয়ার, একচাকা দু’চাকা তিনচাকার সাইকেল, যে বিশাল চার পায়ার ওপর দাঁড়িয়ে দাঁতাল হাতিটা কসরত দেখাত মায় সেটাও।

    বাদামি রঙের আরবি ঘোড়াটা কিনেছিল পানের পাইকের দিনু সাও। বহুদিন ওই ঘোড়াটায় চড়ে ও হাটে হাটে পান ফিরি করত। স্টেশন-পাড়ার গণেশ হালুইকর কিনেছিল হাতির পা রাখার বিশাল চারপায়াটা। ওটা ওর দোকানের সামনে পড়ে থাকত। একসঙ্গে পাঁচ-সাত জন খদ্দের ওর ওপর বসে চা খেত। জন্তু-জানোয়ারগুলো সম্ভবত অন্য কোনও সার্কাস পার্টি কিনে নিয়ে গিয়েছিল। খেলোয়াড়রাও এদিক-ওদিক চলে গেল। একদিন সেই সার্কাস পার্টির দক্ষিণ-ভারতীয় ম্যানেজারটিও আমাদের শহর ছেড়ে চলে গেলেন। ময়দানে পড়ে রইল ছেঁড়া তাঁবুর টুকরো আর এখানে-সেখানে ছড়ানো ভাঙা কাঠ আর বাখারি।

    ময়দানের কাছেই ছিল আমাদের এক বন্ধু মনোহরের বাড়ি। একটা ছেঁড়া তাঁবুর টুকরো কীভাবে যেন ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাই দেখে উৎসাহিত হয়ে মনোহর একদিন মেজদাকে বলল, “মেজদা, একটা সার্কাসের দল খুলবে?”

    “সার্কাস?” মেজদা ঢোক গিলে বলল, “কিন্তু আমাদের খেলোয়াড় কই? জন্তু-জানোয়ার, রিংমাস্টার?”

    মনোহর বলল, “জন্তু-জানোয়ার না-হয় না-ই রইল, আমরা শরীরের কসরত দেখাব, ম্যাজিক দেখাব, যেমন ফিরোজসায়েবের কার্নিভালে দেখায়।”

    কিছুদিন আগে শহরের প্রান্তে একটা মিলিটারি ছাউনি পড়েছিল। সৈনিকদের মনোরঞ্জনের জন্য একটা কার্নিভালের দল এসেছিল। একটা কানাত-ঘেরা হলের মধ্যে গান, ম্যাজিক, নানান শারীরিক কলাকৌশল ইত্যাদি দেখানো হত। মানে পাঁচমিশেলি চিত্তবিনোদন। তারই মালিক ছিল ফিরোজসায়েব।

    মনোহরের কথায় সায় দিয়ে বিল্টু বলল, “মনোহর কথাটা বুরা বলেনি মেজদা। আমরা একটা সার্কাসের দল খুলতে পারি। তুমি হাতিবাগান জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার। তুমি দেখাবে ব্যায়ামের কসরত, ঘণ্টা দেখাবে দোলনা— মানে ট্রাপিজের খেলা, আর আমি দেখাব ম্যাজিক। তা ছাড়া মুখে রং মেখে জোকারের কাজটাও চালিয়ে দিতে পারি।”

    মেজদা মাথা চুলকে বলল, “আইডিয়া ভাল, কিন্তু টিকিট?”

    বিল্টু পরম উৎসাহের সঙ্গে বলল, “টিকিটের দাম হবে এক পয়সা। যাদের দেখার ইচ্ছে তারা টিফিনের পয়সা বাঁচিয়ে দেখবে।”

    টিফিনের জন্য আমরা বাড়ি থেকে এক পয়সা করে পেতাম এবং তাই দিয়ে পরমানন্দে চিনেবাদাম, ফুচকা অথবা আলুকাবলি কিনে খেতাম। মনোহরের প্রস্তাবটা মেজদার বেশ মনে ধরল। মেজদা বলল, “তা হলে তো প্র্যাকটিস করা দরকার। ঘণ্টা, তুই দোলনার খেলা প্র্যাকটিস কর। আমি দেখাব ব্যায়ামের কসরত, আর একটা তাক-লাগানো নতুন খেলা, তবে সেটা কী এখন বলব না। আর বিল্টু, তুই তোর ছোটকার কাছে ম্যাজিক শেখ।”

    নতুন খেলাটা কী আমরা জিজ্ঞেস করলাম না মেজদাকে। মেজদার মাথায় নানান রকমের বুদ্ধি খেলে। নিশ্চয়ই এমন-কিছু দেখাবে যেটা হবে আমাদের সার্কাসের সেরা কসরত।

    যাই হোক প্রস্তাবটা যখন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল, আমরা সবাই রীতিমতো প্র্যাকটিস আরম্ভ করলাম। মনোহরের ওপর দেওয়া হল তাঁবু খাটানোর ভার। তাঁবুটা ওর হেফাজতেই ছিল। বিল্টু ওর ছোটকাকার কাছে নতুন নতুন ম্যাজিক শিখতে লাগল। আমিও প্রতিদিন ভোরে উঠে ইস্কুল বোর্ডিং-এর ব্যায়ামাগারে দোলনার খেলা অভ্যাস করতে লাগলাম। দিন-সাতেক পর ইস্কুলের দেওয়ালে হাতে আঁকা পোস্টার আঁটা হল, “আসুন! আসুন! অভিনব সুযোগ! চিলড্রেনস সার্কাস। টিকিটের হার মাত্র এক পয়সা। মাস্টার ঘণ্টার রোমহর্ষক ট্রাপিজের খেলা। জাদুকর বিল্টুর চমকপ্রদ ম্যাজিক। ব্যায়ামবিদ প্রবীরকুমারের (মেজদার ভাল নাম) শ্বাসরোধকারী ব্যায়ামের কসরত। এ-সুযোগ হেলায় হারাইবেন না।’’

    কিন্তু এত পাবলিসিটি সত্ত্বেও টিকেট বিক্রি হল মাত্র সাড়ে-সাত পয়সার। রেলের বুকিং ক্লার্ক সান্যালবাবুর তিন ছেলে-মেয়ে, সেকেন্ড মাস্টারের ছেলে আর ভাইপো এবং মোক্ষদা জেলেনির তিন নাতনি ভিন গাঁ থেকে মামাবাড়ি বেড়াতে এসেছিল তারা। তার মধ্যে একজনার চার বছর বয়স, তার হাফটিকেট।

    ছেঁড়া তাঁবুর নীচে সার্কাসের আসর। গ্যালারি বা চেয়ার নেই, মেঝেতে খড় বিছিয়ে তার ওপর ছেঁড়া তাঁবুরই একটা টুকরো বিছিয়ে দর্শকদের বসার আসন। মাঝখানে একচিলতে জায়গা গোল করে দড়ি দিয়ে ঘেরা, যাকে বলে এরিনা। দিনের বেলা তো, কাজেই লাইটের বালাই নেই।

    সার্কাস শুরু হল। প্রথমেই আমার খেলা, তার সঙ্গে জোকার সেজে বিল্টুর ভাঁড়ামো। আমাদের খেলা বেশ ভালভাবেই উতরে গেল। তারপর মেজদার প্রথম প্রবেশ। বাসন্তী রঙের ফুলহাতা গেঞ্জি আর হাফপ্যান্টে মেজদাকে চমৎকার মানিয়েছিল। মেজদা দেখাল চাইনিজ অ্যাক্রোব্যাটস-এর খেলা। তারপর বিল্টুর ম্যাজিক। তাসের ম্যাজিক। রঙিন বলের ম্যাজিক। দর্শকদের মধ্য থেকে হাততালিও পড়ল ক’বার। সবশেষে এল মেজদার সেই তাক-লাগানো খেলার পালা। ওদিকে তাঁবুর এক কোণে কনসার্ট বাজছে। কনসার্ট মানে ক্যানেস্তারা আর একটা ভাঙা কাঁসর। বাজাচ্ছিল মনোহরের দুই ছোট ভাই, কানাই আর বলাই। বিল্টু টিনের চোঙায় মুখ দিয়ে ঘোষণা করল, “এবার চিলড্রেনস সার্কাসের সবচেয়ে শানদার খেলা, দেখাচ্ছেন কলকাতার হাতিবাগান জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার বিখ্যাত ব্যায়ামবিদ প্রবীরকুমার।”

    কনসার্ট বাজতে লাগল। মেজদা এরিনার মধ্যে এসে দর্শকদের অভিবাদন করেই সটান শুয়ে পড়ল মেঝের উপরে। মনোহর সঙ্গে সঙ্গে মেজদার বুকের উপর খানকয়েক গাবদা গাবদা বালিশ চাপিয়ে তার উপর একটা কপাটের পাল্লা ফেলে চার কোণে দড়ি দিয়ে মজবুত করে বাঁধল।

    এতক্ষণে আমরা ব্যাপারটা বুঝলাম। ও হরি, এ সেই বুকের উপর হাতি চাপানোর খেলা। যা হোয়াইটওয়ে সার্কাসে প্রফেসর রামমূর্তি দেখাত। কিন্তু হাতি কোথায়? হোয়াইটওয়ে সার্কাসের হাতি তো অন্য সার্কাস কোম্পানি কিনে নিয়ে গেছে। তা হলে?

    হেন সময়ে মনোহর একটা দড়িতে বাঁধা বাছুর নিয়ে এরিনায় প্রবেশ করল। কনসার্ট বাজছে দ্রুততালে। মেজদা ইশারা করতেই মনোহর বাছুরটার দড়ি ধরে তার বুকের চাপানো কপাটের পাল্লাটার উপর চড়াল। কিন্তু হঠাৎ কী খেয়ালে মেজদার মুখের দিকে মুখ না করে পিছু ফিরে দাঁড়াল বাছুরটা। তারপর দিব্যি ল্যাজ নাড়তে লাগল। ওর ল্যাজের লোমের গোছাটা মেজদার নাকের মধ্যে ঢুকে সুড়সুড়ি দিতে লাগল। মেজদা দু’-একবার মুখ এপাশ ওপাশ করে সামলাতে না পেরে ঝাড়ল এক বোম্বাই হাঁচি— হাঁচ্চো।

    এক লহমার মধ্যে কী যেন ঘটে গেল। বাছুরটা ঘাবড়ে গিয়ে দড়ি ছিঁড়ে ল্যাজ উঁচিয়ে লাফ দিয়ে পালাল। যাবার সময় দর্শকদের বসার আসনের তলা থেকে একগোছা খড়ও মুখে টানল। তার ফলে হাফ-টিকেটের খুদে দর্শকটি উলটে চিতপটাং এবং ভ্যাঁ।

    মেজদা মুখটা এদিক-ওদিক ঘোরাচ্ছে, অথচ শরীর নাড়াবার উপায় নেই, কারণ কপাটের পাল্লাটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা! সেই অবস্থাতেই মেজদা বলল, “দেখছিস কী, তক্তার দড়িগুলো খুলে দে, কক্সকম্ব কোথাকার।”

    আমরা তড়িঘড়ি কপাটের পাল্লার দড়িগুলো খুলে দিয়ে মেজদাকে মুক্ত করলাম। মেজদা উঠেই অস্থির হয়ে হাতের কাছে অন্য কিছু না পেয়ে বিল্টুর জামাতেই মুখটা মুছতে লাগল। মেজদা চিৎকার করে বলল, “তখনই মনোহরকে পইপই করে বললাম, বাছুর দিয়ে কাজ হবে না।”

    মনোহর বলল, “বা রে, সে-কথা আবার কখন বললে, বুকের ওপর বাছুর তোলার প্ল্যান তো তোমারই।”

    মেজদা দাঁতমুখ খিঁচিয়ে বলল, “বাজে বকিসনি। আমি যদি কারও ঘরে আগুন লাগাতে বলি তো তুই লাগাবি?”

    আমরা ভাবলাম, সত্যিই মেজদার জবাব নেই।

    ১৯ মে ১৯৮২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }