Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    হরিমতির বাগান – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    হরিমতির বাগান – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    বিপিনবাবুর বউ হরিমতির খুব শখ ছিল একখানা বাগানওলা বাড়ি করবেন। কিন্তু কলকাতায় জমির যা দাম, তাতে বাগানওলা বাড়ি করার মাটি ছা-পোষা বিপিনবাবুর নেই। মফস্‌সলে গেলে হয়তো হয়, কিন্তু হরিমতি আবার শহরতলি পছন্দ করেন না, কলকাতার বাইরে যাওয়ার কথায় তিনি বেঁকে বসলেন, বললেন, “ও বাবা, কলকাতার বাইরে গেলে গড়িয়াহাটে বাজার করব কী করে?”

    যাই হোক, শেষ অবধি একটা আপসরফা হল। নাকতলায় তিনতলার ওপর একখানা মাঝারি মাপের ফ্ল্যাট ধারকর্জ করে কিনে ফেললেন বিপিনবাবু।

    হরিমতি ফ্ল্যাট দেখে দীর্ঘশ্বাস ফেলে বললেন, “এ তো বাক্স গো! গাছপালা না থাকলে আমার যে দম বন্ধ হয়ে আসে।”

    বিপিনবাবু খুবই নিরীহ নির্বিরোধ মানুষ। বললেন, “আপাতত ফ্ল্যাটেই থাকো, কোনও দিন অবস্থার উন্নতি হলে বাগানওলা বাড়ি করা যাবে।”

    হরিমতি বললেন, “আচ্ছা, আজকাল তো ঘরের মধ্যেই কিছু কিছু গাছপালা করা যায় বলে শুনেছি, কী করে করা যায় তার বইও আছে, এনে দেবে একখানা?”

    বিপিনবাবু খুঁজেপেতে ‘ঘরের মধ্যে চাষ’ বলে একখানা বই পেয়ে কিনে আনলেন।

    কয়েক দিন কিছু বোঝা গেল না, দিনসাতেক পরে একদিন অফিস থেকে ফিরে বিপিনবাবু দেখলেন, তাঁর স্ত্রী হরিমতি আর দশ বছরের ছেলে রাহুল আর আট বছরের মেয়ে পুঁচকি বাইরের ঘরের এক ধারে মেঝের ওপর স্তূপাকার মাটি বিছিয়ে মাটির ওপর ঘাসের চাপড়া বসাচ্ছে।

    বিপিনবাবু আঁতকে উঠে বললেন, “এ কী? বৈঠকখানা যে নোংরা হয়ে গেল?”

    হরিমতি হেসে বললেন, “নোংরা হবে কেন? ঘাসের চাপড়া ঠিকমতো বসাই, তারপর দেখো, ঘরটাকে লন বলে মনে হবে।”

    বিপিনবাবু নিরীহ মানুষ, অস্ফুট কণ্ঠে শুধু বললেন, “দুর্গা, দুর্গা, দুর্গতিনাশিনী!”

    বাস্তবিকই দিন দুই পরে বৈঠকখানাটা একেবারে লন বলেই মনে হতে লাগল, সোফাসেট বিদেয় করে দিয়েছেন হরিমতি, অতিথিরা নাকি এসে ঘাসের ওপর বসবেন, সেটা অভিনব একটা ব্যাপারও হবে।

    বিপিনবাবুর অস্বস্তি হচ্ছে, কিন্তু কিছু বলতে পারেন না, হরিমতি চটলে কুরুক্ষেত্র হবে।

    কয়েক দিনের মধ্যেই দেখা গেল, লনের চার দিকে নানা বাহারি ফুলগাছের চারা বসে গেছে। দেওয়ালের একধারে একটা টবের ভেতর থেকে একটা লতানে গাছ দেওয়াল বেয়ে উঠবার চেষ্টা করছে।

    বিপিনবাবু ভ্যাবাচ্যাকা খেলেন বটে, কিন্তু কোনও মন্তব্য করলেন না।

    হরিমতি খুব অহংকার করে বললেন, “জানো তো, আজকাল অনেকেই আমার ঘরের বাগান দেখতে আসছে।”

    “তাই নাকি?” বলে বিপিনবাবু খুব আহ্লাদ প্রকাশের চেষ্টা করলেন বটে, কিন্তু হাসিটা যেন মুখ ভ্যাংচানোর মতো হয়ে গেল।

    অফিসের কাজে দিনকয়েকের জন্য একটু কলকাতার বাইরে যেতে হল বিপিনবাবুকে। দিন-কুড়ি বাদে এক সন্ধেবেলা বাড়ি ফিরে বৈঠকখানাতে ঢুকতে যেতেই মাথায় একটা পেল্লায় গুঁতো খেয়ে “বাপ রে!” বলে আর্তনাদ করে উঠলেন।

    হরিমতি গম্ভীর হয়ে বললেন, “ইস, আর একটু হলেই চালকুমড়োটা বোঁটা ছিঁড়ে পড়ে যেত।”

    “চালকুমড়ো!” বলে ঊর্ধ্বমুখ হয়ে বিপিনবাবুর চোখ বাস্তবিকই ছানাবড়া হল, ঘরের মধ্যে অতি স্তিমিত আলোয় তিনি ঝুলন্ত চালকুমড়োটা দেখতে পেলেন এবং সেটা গাছ থেকেই ঝুলছে। তার পর আরও যা দেখলেন তাতে তাঁর বিস্ময়ে বসে পড়ার কথা! দেখলেন, নানা লতাপাতা দেওয়াল বেয়ে উঠে ঘরের লাইট ঢেকে ফেলেছে। ফ্যান থেকেও ঝুলছে লতাপাতা।

    না, বিপিনবাবু প্রতিবাদ করলেন না, করে লাভ নেই।

    শোওয়ার ঘরে ঢুকেও তাঁর ভিরমি খাওয়ার জোগাড়। সেখানেও বড় বড় টব এবং মেঝের ওপর মাটি ফেলে গাছপালার চর্চা শুরু হয়েছে। অনাবশ্যক আসবাবপত্র বিদেয় করে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, এখনও খাট আর তার ওপর বিছানা আছে।

    মাসখানেকের মধ্যেই ব্যালকনি থেকে লাউ-কুমড়ো, শসা আর ঝিঙের গাছ নীচে নামতে এবং ওপরে উঠতে শুরু করল। সন্ধের পর ঘরে রজনীগন্ধা এবং গোলাপের গন্ধ ম’ ম’ করতে লাগল, জানলাগুলো সম্পূর্ণ ঢেকে গেল নানা গাছপালায়।

    সকাল থেকে পাড়া-প্রতিবেশীদের এবং তাদের সূত্রে আরও দর্শনার্থীদের ভিড় জমে যায় ফ্ল্যাটের সামনে। না, তা বলে তারা হুড়মুড় করে ফ্ল্যাটে ঢুকে পড়তে পারে না। হরিমতি একজন বা দু’জন করে দর্শনার্থীকে ফ্ল্যাটে ঢুকতে দেন এবং নিজে সব ঘুরিয়ে দেখান। রীতিমতো গাইডেড টুর।

    বিপিনবাবুর অস্বস্তি বাড়ছে।

    এক রাতে পাশ ফিরে পাশবালিশ বলে যা আঁকড়ে ধরলেন, পরে দেখা গেল, সেটি একটি জাম্বো লাউ।

    আজকাল ফ্ল্যাটবাড়ির কেউ কেউ এসে নগদ দামে সবজি কিনে নিয়ে যায়। তাতে হরিমতির হাতে দুটো পয়সা আসতে শুরু করেছে।

    কিন্তু ক্রমে ক্রমে ফ্ল্যাটবাড়ির ভেতরে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়াটা বেশ দুর্গম হয়ে উঠল, ঝোপঝাড় ঠেলে উঠছে, কোথাও কোথাও বেশ বুকসমান উঁচু গাছপালা, বাইরে থেকে পাখিটাখি ঢুকে দিব্যি বাসা বানিয়ে ফেলছে গাছপালার মধ্যে। পুঁচকি আর হাবুলের পড়াশোনার বারোটা বাজার জোগাড়, কারণ, তাদের পড়ার টেবিলের ওপর কাঁকরোল, করলা ইত্যাদি ফল আছে। বইয়ের র‍্যাকে পুঁইডগা বাইছে। দিনে রাতে ঘরের মধ্যে নিশ্ছিদ্র অন্ধকার। লাইট জ্বাললেও আলো হয় না, কারণ আলো গাছপালায় ঢাকা পড়ে গেছে।

    বিপিনবাবু একদিন খুব সাহস সঞ্চয় করে হরিমতিকে বললেন, “কাজটা কি ঠিক হচ্ছে?”

    হরিমতি অতি উৎফুল্ল হয়ে বলে উঠলেন, “ওগো, সরকার থেকে আমাকে প্রাইজ দেবে। কাল সকালেই মন্ত্রী আসছেন আমার বাগান দেখতে।”

    তা বাস্তবিকই মন্ত্রী এলেন, সঙ্গে বিশাল আমলা ও পুলিশবাহিনী। ঘরের ভেতরে ঢুকে চারদিকে টর্চ মেরে দেখে মন্ত্রী মুগ্ধ। তার পরই টিভির লোকজন এসে ছবি তুলল, হরিমতির ইন্টারভিউ নিল। সেদিনই বিকেলে রবীন্দ্রসদনে হরিমতিকে ‘কাননরানি’ উপাধিতে ভূষিত করে একটা রুপোর কাপ দিলেন মন্ত্রী।

    বিপিনবাবু খুশি হবেন, না দুঃখিত হবেন বুঝতে পেরে অবশেষে খুশি হবেন বলেই ঠিক করলেন। পরের ‘সেশনে’ ছেলে হাবুলকে একটা আশ্রমিক স্কুলের হস্টেলে আর মেয়েকে সারদেশ্বরী আশ্রমে দিয়ে দিলেন।

    বিপিনবাবু আর হরিমতি ভালই আছেন। তাঁদের ফ্ল্যাটবাড়িটাকে লোকে ‘হরিমতির সবজি বাজার’ বলে অভিহিত করে। ফ্ল্যাটবাড়ির মধ্যে বিপিনবাবুর সঙ্গে হরিমতির মাঝে মাঝে দেখাও হয়ে যায়। কখনও ঝিঙে মাচানের তলায়, কখনও গোলাপঝাড়ের পাশে, কখনও লঙ্কাখেতে। বিপিনবাবুর কিছু একটা বলতে ইচ্ছে যায় হরিমতিকে, বলি বলি করেও বলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে গাছপালার মধ্যে গা-ঢাকা দেন।

    একদিন মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য খাট থেকে নামতে গিয়ে একটা ফোঁস ফোঁস আওয়াজ শুনে সাঁত করে পা টেনে নিলেন বিপিনবাবু। সাপ নয় তো! টর্চটা জ্বেলে একটা কালোমতো লেজের অংশ যেন দেখতে পেলেন ঘাসজঙ্গলে।

    তারপর একদিন হঠাৎ রাত বারোটায় পাশের ঘরে একটা হুক্কা হুয়া শব্দ পেয়ে উঠে বসলেন বিপিনবাবু। ব্যাপারটা কী? শেয়াল ডাকছে নাকি?

    মাসদুয়েক বাদে নিশুরাতে একটা গর্জনের শব্দে ঘুম ভেঙে উঠে বসলেন বিপিনবাবু। বুকটা ধকধক করছে। কীসের ডাক? জেগে উঠে আবার নির্ভুল ডাকটা শুনতে পেলেন, ঘরের জঙ্গলে বাঘ ডাকছে। বিপিনবাবু বিড়বিড় করে বললেন, “দুর্গা, দুর্গা, দুর্গতিনাশিনী!”

    পরদিনই হরিমতিকে বললেন, “ওগো, চলো আমরা অন্য কোথাও চলে যাই।”

    হরিমতি একগাল হেসে বললেন, “বলো কী! আমার বাগানের এখন কত নাম, আর শুধু কি বাগান! বন্যপ্রাণী সংরক্ষণের জন্যও আমাকে নাকি কেন্দ্রীয় সরকার প্রাইজ আর পদ্মশ্রী দেবে।”

    বিপিনবাবু আর কিছু বলার সাহস পেলেন না, বলার আর কীই-বা থাকতে পারে?

    ২ জুলাই ১৯৯৭

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }