Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    পায়রাডাঙায় রাতে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    পায়রাডাঙায় রাতে – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    পায়রাডাঙা স্টেশনে নবকৃষ্ণ যখন ট্রেন থেকে নামল তখন রাত দশটা। গাঁ-গঞ্জ জায়গা, সন্ধেরাতেই ঝিমিয়ে পড়ে। শীতের রাত দশটায় চারদিক একেবারে শুনশান। ট্রেনটাও বেজায় ফাঁকা ছিল। দু’-চারজন যাত্রীর কেউই পায়রাডাঙায় নামল না। নবকৃষ্ণ একা।

    স্টেশনটা এতই নির্জন যে, গাড়ি ছাড়বার ঘন্টিটা পর্যন্ত কেউ বাজাল না। গাড়ি নবকৃষ্ণকে নামিয়ে দিয়ে নিজেই চলে গেল। টিকিটঘর আর অফিসঘরে উঁকি দিয়ে নবকৃষ্ণ দেখল, দরজায় তালা ঝুলছে, ভেতরে অন্ধকার।

    গা-টা একটু ছমছম করল নবকৃষ্ণর। কৃষ্ণপক্ষের রাত। চারদিক এমন কালিচাপা অন্ধকার যে, পথঘাট চেনার জো নেই। তার শ্বশুরবাড়িটাও বেশ দূর। মাইল দুই দূর তো হবেই। রাস্তাও বেশ প্যাঁচালো। এই অন্ধকারে সেখানে পৌঁছনো শক্ত। খবর একটা পাঠিয়েছিল বটে নবকৃষ্ণ, তবে পোস্টকার্ডটা বোধহয় সময়মতো এসে পৌঁছয়নি। পৌঁছলে স্টেশনে লোক থাকত।

    সুটকেস হাতে স্টেশনের বাইরে এসে নবকৃষ্ণ হতাশ চোখে ইতিউতি তাকাতে লাগল। রাস্তাঘাট দেখা বা চেনার উপায় নেই। সেই বিয়ে করতে এসেছিল তিন মাস আগে, তারপর এই দ্বিতীয়বার আসা। পথঘাট চেনার কথাও নয় তার।

    কে যেন খিক করে একটু হাসল।

    নবকৃষ্ণ চমকে উঠে বলল, “কে?”

    একটি মিনমিনে গলা বলে উঠল, “ঘাবড়ে গেলেন নাকি জামাইদাদা?”

    নবকৃষ্ণ একটু ভরসা পেয়ে বলল, “অ, তা হলে চিঠি পেয়েছে ওরা! তুমিই নিতে এসেছ নাকি আমাকে? সুমুখে এসো বাপু, অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না যে!”

    আবার খিক করে একটু হাসি।

    “জামাইদাদার কথা শুনে হাসি পায়। সুমুখেই তো দাঁড়িয়ে আছি।”

    “সে কী! দেখতে পাচ্ছি না যে! কে বলো তো তুমি!”

    “আজ্ঞে, অধমের নাম শ্রীদাম। বিয়ে করতে যখন এয়েছিলেন তখন যারা আপনার পালকি ঘাড়ে করে নিয়ে গিয়েছিল আমি তাদের মধ্যে একজন। ওঃ, তোফা খাইয়েছিলেন বটে আপনার শ্বশুরমশাই। এই অ্যাত বড় মাছের ল্যাজা, পাঁটার ঠ্যাং, বড় বড় রসগোল্লা, এই অ্যাত্ত বোঁদে। ওঃ, এখনও ভাবলে যেন প্রাণ ঠান্ডা হয়।”

    “তা পালকিটালকি কিছু এনেছ নাকি?”

    “পালকি! না মশাই, পালকিটালকি কোথায় পাব!”

    “তা হলে কি হেঁটেই যেতে হবে! টর্চ বা হারিকেন আনোনি?”

    “ও বাবা, আলোটালো আমার মোটেই সহ্য হয় না।”

    “তা হলে যাব কী করে?”

    “তাড়াহুড়োর কী আছে! আপনার শালার বিয়ে তো পরশু। এখানে এই সিঁড়িতে চেপে বসে থাকুন, দুটো সুখ-দুঃখের কথা হোক। ভোর ভোর আলো ফুটলে রওনা হয়ে যাবেন। কপাল ভাল থাকলে ওদিকপানে যাওয়ার গোরুর গাড়িও পেয়ে যেতে পারেন।”

    “স্টেশনে বসে থাকব! বলো কী। খিদে-তেষ্টা বলেও তো কথা আছে।”

    “আ, কী কথাই শোনালেন। কতকাল আমার খিদে নেই, তেষ্টাও নেই। খিদেতেষ্টা শুনলেই মনটা খারাপ হয়ে যায়।”

    “খিদে পায় না। আশ্চর্য। খিদে পায় না কেন হে? পেটে বায়ু হয় নাকি?”

    “আজ্ঞে, বায়ুর কথা আর কবেন না। বায়ুই তো খেয়েছে আমাকে। শুধু পেট কেন, হাত পা মগজ সবই বায়ুভূত কি না।”

    “বাপ রে! এত বায়ু কারও হয় বলে তো জানতুম না। যাকগে বাপু, আমার আর কথা কওয়ার সময় নেই। এখনই রওনা হতে হবে। তোমার খিদেতেষ্টা না থাকলেও আমার আছে। চলো, রওনা হওয়া যাক।”

    “আমি। আমি কেন যাব? আমার কী ঠেকা মশাই?”

    “তুমি কি আমাকে নিতে আসোনি?”

    “না তো। শ্রীদাম দাস এখন আর কারও চাকর নয়, বুঝলেন?”

    “অ। তা হলে বাপু আগড়ম বাগড়ম বকে আমার সময় নষ্ট করছ কেন? আর স্টেশনেই বা এসেছ কেন?”

    “সে আমার ইচ্ছে। এখন আমি কারও খাইও না, পরিও না। হাতে দেদার সময়। ইদিক-সিদিক ঘুরেটুরে বেড়াই। বেশ লাগে।”

    “তা তোমার চলে কীসে?”

    “কেন, চলার অসুবিধে কী? আগে খিদেতেষ্টা ছিল, তাই সমস্যাও ছিল। এখন ওই আপদ-বালাই চুকে গিয়ে দিব্যি আছি।”

    “হুঁ, বুঝলুম। কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলো তো!”

    “দেখবেন কী করে? শরীর থাকলে তো দেখাদেখি! আমার সে বালাইও নেই যে।”

    “অ্যাঁ!”

    “এতক্ষণে বুঝলেন নাকি? তিন মাস হল, সন্ন্যাস রোগে পটল তুলেছি।”

    নবকৃষ্ণর ভয় পাওয়ার কথা। পাচ্ছিলও সে। কিন্তু মুশকিল হল, অন্ধকার রাত, প্রচণ্ড খিদেতেষ্টা এবং শ্বশুরবাড়িতে পৌঁছনোর অনিশ্চয়তায় তার ভয়ের চেয়ে বেশি হচ্ছিল রাগ। লোকটার কথা শুনে বুকটা একটু ধড়াস ধড়াস করল বটে, কিন্তু মাথাটাও গরম হয়ে গেল। সে একটু রাগের গলায় বলল, “মরে মাথা কিনে নিয়েছ নাকি? খুব যে চ্যাটাং চ্যাটাং কতা কইছ!”

    খিক করে একটু হেসে শ্রীদাম বলল, “যাক, জামাইদাদা তা হলে ভয় খেয়েছেন। গলাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে।”

    নবকৃষ্ণ এবার একটা হুংকার ছেড়ে বলল, “কে বলে গলা কাঁপছে! কে বলে ভয় খেয়েছি?”

    “খাননি। খুব খেয়েছেন। ভয় খাওয়ারই কথা কিনা।”

    নবকৃষ্ণ এবার কঠিন গলায় বলল, “আমি কার নাতি জানো?”

    “কার?”

    “বটকৃষ্ণ রায়ের নাম শুনেছ?”

    “আজ্ঞে না!”

    “বটকৃষ্ণ রায়ের নাম না শুনেই ভূতগিরি করে বেড়াচ্ছ? বলি এ-লাইনে থাকতে হলে নামটা জেনে রাখো।”

    “জামাইদাদা যে বেজায় গরম খাচ্ছেন দেখছি! তা আপনার ঠাকুরদা এমন কে লাট-বেলাট যে তাকে সেলাম বাজাতে হবে? কারও ধার ধারি না মশাই, এই বলে রাখছি।”

    “তোমার যে পাখনা গজিয়েছে তা বেশ বুঝতে পারছি। তবে অত বাড় বেড়ো না হে। বলি বাদুড়বিদ্যে কাকে বলে জানো।”

    “বাদুড়বিদ্যে! না মশাই, জম্মে শুনিনি।”

    “সেইজন্যই অত চ্যাটাং ট্যাটাং কথা। আমার ঠাকুরদার এখন আটানব্বই বছর বয়স। এখনও গাছের ডালে ঝুলে হেঁটমুন্ডু হয়ে পাক্কা ছ’ঘণ্টা ধরে প্রতিদিন সাধনা করেন।”

    খিক করে একটু হাসি, শ্রীদাম বলল, “আহা, কী কথাই শোনালেন। আমি তো সারাদিন গাছে গাছে ঝুলে থাকি।”

    “তোমার ঝোলা আর বটকৃষ্ণ রায়ের ঝোলা তো এক নয় বাপু। তিনি স্কুলে বাদুড়বিদ্যে সাধনা করেন, আর তুমি ঝুলে সময় কাটাও। শোনো হে শ্রীদাম, আমার দাদুর পাঁচশো চাকরভূত আছে। তারা সব ভাল ভূত, ফাইফরমাস খাটে, দাদুকে ভালও বাসে খুব। আবার কিছু ব্যাদড়া পাজি ভূতও আছে তোমার মতো। দাদু মস্ত কবরেজ। দুরারোগ্য নানা ব্যাধি নিয়ে লোকে তাঁর কাছে আসে। বিটকেল একটা বাতব্যাধি আছে যার ওষুধ আয়ুর্বেদে নেই। দাদু কী করেন জানো? পাজি ভূত গোটা দশ-বারো ধরে এনে ঘুরনযন্ত্রে ফেলে চটকে ভূতের রস নিংড়ে বের করে তাই দিয়ে ওষুধ বানান। দাদুর কাছেই শুনেছি, সে ওষুধ শুধু পাজি ভূতের রস দিয়েই তৈরি করতে হয়। ভাল ভূত দিয়ে হয় না।”

    এবার শ্রীদামের হাসি শোনা গেল না। বরং একটু উদ্বেগের সঙ্গেই বলল, “এ তো অন্যায় কথা!”

    “কীসের অন্যায়? মানুষের উপকারে লেগে ভূতগুলোর তো পুণ্যই হচ্ছে। তবে রস বের করার পর ছিবড়ে ভূতগুলোর খুব কষ্ট।”

    “তা ভূতের ছিবড়েরা তখন কী করে?”

    “কী আর করবে? আঁস্তাকুড়ে পড়ে থাকে। কুকুর বেড়াল এসে শুঁকেটুকে অপকর্ম করে যায় তাদের গায়ে। ছিবড়েদের নড়াচড়ারও ক্ষমতা থাকে না কি না। আর সেই ঘুরনযন্ত্র দেখলে তুমি মূৰ্ছা যাবে। বড় বড় দাঁতওলা দুটো লোহার চাকায় যখন ভূত পেষাই হয় তখন তাদের চিৎকারে কান পাতা দায়।”

    এবার শ্রীদামের গলা একটু কাহিল শোনাল, “তা ইয়ে, তাদের ধরা হয় কী করে?”

    “ওই বাদুড়মন্ত্র দিয়ে। সে এমন মন্ত্র যে ভূতেরা সব পড়িমরি করে ছুটে এসে দাদুর সামনে ধড়াস ধড়াস করে পড়তে থাকে। বাদুড়মন্ত্র বড় সাংঘাতিক জিনিস হে। তাই বলছিলুম, ভূতগিরি করো বটে, কিন্তু এখনও অনেক কিছুই জানো না দেখছি। দাদুর ইদানীং সমস্যা হয়েছে কী জানো?”

    “কী সমস্যা?”

    “গদাধরপুরে আর পাজি ভূত বেশি পাওয়া যাচ্ছে না। সব পেষাই হয়ে গেছে। তাই দাদু বলছিলেন, ওরে, পাজি ভূতের সন্ধান পেলে আমাকে জানাস তো। গিয়ে ধরে নিয়ে আসব।”

    “তা ইয়ে, জামাইদাদা, আপনার না খিদে পেয়েছিল!”

    “তা তো পেয়েইছে।”

    “তা হলে আর দেরি করা ঠিক হবে না। চলুন পথটা দেখিয়ে নিয়ে যাই। দিন, সুটকেসটা আমাকে দিন।”

    “না হে, তোমাকে আর কষ্ট করতে হবে না।”

    ‘না, না, ছিঃ ছিঃ, কী যে বলেন। জামাই বলে কথা। আসুন, পৌঁছে দিচ্ছি, লহমাও লাগবে না।’

    তা লাগল না। হঠাৎ যেন একটা বাতাসের ঘোড়া তাকে পিঠে চাপিয়ে একেবারে উড়িয়ে নিয়ে চলল। নবকৃষ্ণ ভাল করে টের পাওয়ার আগেই দেখতে পেল, সে শ্বশুরবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।

    বিয়েবাড়িতে লোকজন সব জেগেই ছিল। তাকে দেখে হইচই পড়ে গেল খুব।

    শুধু নবকৃষ্ণের কানে কানে কে যেন বলল, “ঠাকুরদাকে আমার হদিশ আবার দিয়ে দেবেন না তো!”

    নবকৃষ্ণ গম্ভীরভাবে বলল, “ঠিক আছে। আর যেন…”

    “আজ্ঞে, কী যে বলেন। আর কখনও বেয়াদবি দেখবেন না।”

    ৪ নভেম্বর ১৯৯৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }