Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    মামার বিশ্বকাপ দর্শন – দুলেন্দ্র ভৌমিক

    মামার বিশ্বকাপ দর্শন – দুলেন্দ্র ভৌমিক

    বাতাসে ফুটবলের গন্ধ উড়তে আরম্ভ করলেই আমাদের বাড়িতে মামার উপস্থিতি অনিবার্য। বাবা বলতেন, পাকা কাঁঠাল ভাঙলেই যেমন ভনভনিয়ে মাছি উড়ে আসে, তেমনই ফুটবল হলেই মামা হাজির। আমার এই ফুটবল-খ্যাপা মামার সঙ্গে ইতিপূর্বে যাঁদের পরিচয় হয়েছে তাঁদের কাছে মামা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। এবার মামা শুধু মামিমাকে সঙ্গে নিয়েই এলেন না, সঙ্গে আনলেন নবদাকে। নবদার পুরো নাম নবগোপাল বসু। কিন্তু ওই নামে তাকে বিশেষ কেউ ডাকে না। সব বয়সি লোকেরাই তাকে ‘নবদা’ বলে ডেকে আসছে। নবদা দূর সম্পর্কে আমাদের কেমন দাদা হয় সে নিয়ে আমরা কখনও মাথা ঘামাইনি। আমরা নবদার গল্প শুনতেই আগ্রহী। মামা সম্পর্কে নবদা বলে, “মামা ফুটবলের খ্যাপা। কিন্তু খেলাটার মাথামুন্ডু কিছুই বোঝে না, বোঝবার চেষ্টাও করে না।”

    আর নবদা সম্পর্কে মামার মন্তব্য, “একটি বৃহৎ পাঁঠা। মুখে বুলি ফুটনের পর থেইক্যা সজ্ঞানে একটাও সাচা কথা কয় নাই। লোকে ব্যাংক থেইকা ওভারড্রাফট নেয়। নবটা মিথ্যার ওভারড্রাফট লয়।”

    আমাদের পরম সৌভাগ্য, এই প্রথম দু’জনকে আমাদের বাড়িতে একসঙ্গে পাওয়া গেল। মামা সম্পর্কে অনেকেই অল্পবিস্তর জানেন, কিন্তু নবদা সম্পর্কে তেমন কিছু অনেকেই জানেন না। সেই কারণে আমরা নবদাকে যেমন জানি তার কিছু পরিচয় দিয়ে রাখলে নবদাকে বুঝতে সুবিধে হবে। অন্তত কেউ তাকে ভুল বুঝবে না। নবদা একসময় দারুণ ফুটবল খেলত। মামার ভাষায় অবশ্য দারুণটা ‘নিদারুণ’। খেলতে খেলতেই নবদা কলকাতার প্রথম ডিভিশনের একটা ছোট টিমে চান্স পেয়ে গেল। টিম যত ছোটই হোক, কলকাতার প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া তো কম কথা নয়। নবদা অবশ্য বলেছিল, তাদের জনাইয়ের বাড়ির বারান্দায় দু’হাঁড়ি মনোহরা নিয়ে ইস্টবেঙ্গল, বাড়ির উঠোনে নকুড়ের কড়া পাকের সন্দেশ নিয়ে মোহনবাগান আর বাড়ির সামনে যে লাউগাছের মাচা সেই মাচার নীচে হাঁড়িভরতি মটন টিকিয়া নিয়ে মহমেডান স্পোর্টিং হত্যে দিয়ে বসে ছিল। কিন্তু নবদা টাকা এবং খাদ্যের লোভে আদর্শচ্যুত হয়নি। সবাইকে এক গ্লাস করে ঘোলের শরবত খাইয়ে করজোড়ে বিদায় করেছিল। বিদায়কালে প্রতিশ্রুতি দিয়েছিল, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানের বিরুদ্ধে আমি অন্যদের দিয়ে গোল করাব কিন্তু নিজে কখনও গোল করব না।

    নবদার এই কথা শুনে মামা মন্তব্য করেছিলেন, “নব একটা ব্যাপারে সাচা কথা কইছে। প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। এক বছরই খেলছিল। মোট দশটা খেলায় মাঠে নাইম্যা আটবারের বেশি পায়ে বল ঠেকাইতে পারে নাই। আমি তো চোখে বাইনাকুলার লাগাইয়া গোটা মাঠে ভাইগানারে খুঁজি। কোথায় আমার নব। হেই নব এক বছর কইলকাতার মাঠে খেইলা পরে শুনি নিজের গ্রামে গিয়া কোচ হইয়া বইসে।”

    নবদা নিজের গ্রামে এখন ফুটবলের কোচ। এইবারের বিশ্বকাপে নবদার নাকি ফ্রান্স থেকে নিমন্ত্রণ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারেনি। না যাওয়ার কারণটাও বড় বিচিত্র। বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে নিজের বাড়ির আমগাছ থেকে নাকি দেড় কিলো ওজনের একটা ডাঁসা ফজলি মাথায় পড়ে। সেই আঘাত এতই গুরুতর যে, সরকারি হাসপাতালে ফার্স্ট এড নিতে হয়েছিল। অভিজ্ঞ ডাক্তাররা নবদার মাথা আর আম দুটোকে দেখতে দেখতে বলেছিলেন, “এই জিনিস পড়েও যে আপনার মাথা ফাটেনি এটাই তো আশ্চর্য।”

    নবদা বলেছিল, “আপনারা ভুলে যাচ্ছেন, আমি একজন ক্যালকাটা মাঠের ফুটবলার। মাথার যে-কোনও জায়গা দিয়ে হেড করতে পারতাম। একজন দক্ষ হেডার হিসেবে আমার সুনাম ছিল।”

    আমরা বললাম, “তুমি কি শুধু এইজন্যই গেলে না?”

    নবদা একবার মামার দিকে তাকিয়ে উত্তর দিল, “এ ছাড়া অন্য একটা কারণও ছিল। আফটার অল মামার রিকোয়েস্ট তো ফেলতে পারি না।”

    আমরা সবাই মামার দিকে তাকালাম। মামা পানের ভেতর থেকে সুপুরির বড় কুচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলেন। মামা আমাদের দিকে না তাকিয়েই বললেন, “সারা জীবন পায়ে বল লাগাইতে পারলি না, তুই আবার হেডার। তবে আমার যদি টাকা থাকত, তাইলে তরে আমি ফ্রান্সে পাঠাইতাম। তর পক্ষে এখন কইলকাতার থেইকা ফ্রান্স নিরাপদ।”

    নবদা ফুঁসে উঠে বলে, “ফ্রান্স নিরাপদ, কলকাতা নিরাপদ নয় কেন? তুমি কী বলতে চাইছ মামু?”

    মামা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, “ফ্রান্সে তো তরে কেউ চেনে না, তর ভাষাও বুঝব না। গ্যালারিতে বইস্যা তালিবালি কথা কইলেও ওরা কিছু করব না। মানে গ্যালারির মধ্যে কিল-চড় খাইয়া মরণের ভয় ছিল না। শুধু এইখানে আছে। তাই কই কি কথাটা কম কইস।”

    নবদা সোফা থেকে দুম করে উঠে দাঁড়াল। কোমরে হাত দিয়ে বলল, “হোয়াট ডু ইউ মিন মামু? তুমি কী বলতে চাইছ?”

    মামা পিচ করে পানের পিক ফেলে বলেন, “আগে ইংরাজি কয়, পরে আবার নিজেই অনুবাদ কইরা কয়। ভাইগনা, আমি খালি বলতে চাইতাছি, দিনকাল ভাল না। মানুষের সহনশীলতা বেজায় কইমা গ্যাছে। দ্যাশের দাদারা দিবা-রাত্র তালিবালি কথা কইতে আছে। তুই আর এর মইধ্যে ফুটবল লইয়া তালিবালি কথা কইয়া পথেঘাটে মাইর-ধইর খাইস না।”

    নবদা হঠাৎ উত্তেজিত হয়ে বলল, “জাস্ট এ মিনিট! এক মিনিট।”

    ইংরেজি বলেই সঙ্গে বাংলা বলাটা নবদার স্বভাব। আমরা এবার হেসে উঠতেই নবদা ধমকের সুরে আমাদের বললেন, “ডোন্ট লাফ। হেসো না।”

    নবদা প্যান্টের পকেটে হাত দিয়ে একটা খাম বার করে মামার দিকে এগিয়ে দিয়ে বলল, “বলো তো এটা কী?”

    মামা খামটার দিকে তাকিয়ে বললেন, “একটা খাম।”

    নবদা বেশ গর্বের গলায় বলল, “খামের কোনায় কী লেখা আছে?”

    মামা খামটার কাছে চোখ এনে বললেন, “নবদিগন্ত। তুই কি নতুন ফ্ল্যাট কিনবি নাকি?”

    নবদা বলল, “কেন? ফ্ল্যাট কিনব কেন?”

    মামা বললেন, “ফ্ল্যাট বাড়ির কমপ্লেক্সগুলোর ওইরকমই নাম হয় কিনা।”

    নবদা খামের ভেতর থেকে একটা চিঠি বার করতে করতে বলে, “এটা একটা সাপ্তাহিক কাগজের নাম। এই কাগজে বিশ্বকাপ নিয়ে আমাকে বিশেষজ্ঞর মতামত লিখতে হবে।”

    মামা বিষম খেয়ে বললেন, “কাম সারছে। জনাই থেইক্যা তুইও ডাক পাইলি।”

    নবদা চিঠিটা আমাদের দেখাতে দেখাতে বললেন, “এমনি পাইনি মামা। মনে রেখো, আমি কলকাতা মাঠের একজন এক্স-ফুটবলার।”

    মামা বললেন, “তরা আমারে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া। ভাগ্যিস এই দ্যাশে বাংলা কাগজ কম। যদি শ-তিনেক থাকত তাইলে তো বিশেষজ্ঞের আকাল পড়ত। তবে ওর একটা সুবিধা আছে।”

    নবদা তার ব্যাগ থেকে বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট বার করতে করতে বলল, “কীসের সুবিধে?”

    মামা বললেন, “তুই তো সপ্তাহে একদিন লেখবি। রোজকার কাগজে রোজ যা লেখব, হেইগুলি দিব্যি টুইকা দিতে পারবি। লোক অত মনে রাখব না।”

    আমি বললাম, “নবদা, তোমার ওই প্যাকেটে কী আছে?”

    নবদা বললেন, “চুইংগাম। টিভিতে খেলা দেখার সময় কাজে লাগবে।”

    মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, “নব রে যে আমি পাঁঠা কই হেইটা কি সাধে কই। খ্যালব ওরা, আর নব চুইংগাম চাবাইয়া দাঁতের পাটি আলগা করব।”

    নবদা মামার সামনে বসতে বসতে বলল, “অত হেলাফেলা কোরো না মামা। বিশ্বকাপ খেলাতে নিয়ে গেছেন যে কোচেরা আমি আমার যুক্তি আর লেখনীতে তাঁদের ফালাফালা করে ফেলব। ওঁদের প্রত্যেকটা ভুল আমি ধরে দেব।”

    মামা বললেন, “এইডা তুই ভালই পারবি। অন্যের ভুল ধইরা মুখে আর কলমে তুলাধুনা করতে বাঙালির চাইতে আর কেউ ভাল পারে না। ভাইগনা, তুই বাঙালির মান রাখ। বিশ্বকাপের আসর থেইকা আমরা কয়েক হাজার মাইল দূরে থাকলেও ঘরে থম ধইরা বইসা বিশ্বের তাবড় তাবড় কোচের মুণ্ডপাত তো করতে পারি। ঠ্যাকাব ক্যাডা। এই বঙ্গের পথেঘাটে এখন বিশেষজ্ঞের হুড়াহুড়ি। আমাগো অন্নদমাসি বারো বছর বয়স থেইক্যা দেওয়ালে ঘুইটা দেয়। আইজ পর্যন্ত একটা ঘুইটাও আকারে পারফেক্ট গোল করতে পারে নাই। হেই মাসি টিভির সামনে বইসা কয়, সাহেবগুলার নিশানা ঠিক না। রোনাল্ডো থেইক্যা মাথা কামানো খেলোয়াড় দেখলেই কয়, দাদা ওগরে কি এই বয়সে পৈতা হইল। মাথা কামাইছে ক্যান। কিছুই কওন যায় না, কোনও এক দিগন্ত থেইক্যা বিশেষজ্ঞের মতামত দেওনের জন্য হয়তো বা অন্নদমাসির কাছেও প্রস্তাব আইতে পারে।”

    আমরা চুইংগামের প্যাকেটের দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নবদা প্যাকেট খুলে সবাইকে দিয়ে অবশেষে মামাকে বলল, “মামু চলবে নাকি?”

    মামা বললেন, “ব্যাবাক দাঁত বান্দাইয়া ফালাইছি। ওই দাঁতে চুইংগাম চলব না। এখন ঘাটে যাওন অব্দি গামটুকু রাখতে পারলেই বাঁচি।”

    রাত্রি সাড়ে ন’টার খেলা দেখার আগে নবদা মামাকে বলল, “আমার লেখার একটু নমুনা শুনবে?”

    মামা একটা চেয়ারে হেলান দিয়ে বসে ছিলেন। চেয়ার থেকে নেমে নীচে বসতে বসতে বললেন, “একটু শুনা।”

    নবদা বলল, “একটু কেন?”

    মামা বললেন, “একটু দিয়া শুরু করি। সহ্য করতে পারলে পুরাটা শুনুম।”

    আমরা বললাম, “মামা, আপনি চেয়ার ছেড়ে নীচে বসলেন কেন?”

    মামা উত্তর দিলেন, “নবর ভাষার বেগ সহ্য করতে না পাইরা যদি চেয়ার উলটাইয়া পইরা যাই, হেই কারণে চেয়ার ছাইড়া নীচে বসলাম। এতে পতনের আশঙ্কা নাই।”

    নবদা তার ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ বার করে বলল, “ডোন্ট টক! কেউ কথা বলবে না। আমি পড়া শুরু করছি।”

    মামা বললেন, “ওরে, তোরা দরজা-জানলা বন্ধ কইরা এলাকায় কার্ফু জারি কর। নব এখন বিশেষজ্ঞের মতামত দিতাছে।”

    নবদা কেমন লিখেছে সেটা শোনার জন্য আমাদের বেজায় আগ্রহ হচ্ছিল। আমরা বললাম, “নবদা, তুমি কোন ম্যাচটা নিয়ে লিখেছ?”

    নবদা বললেন, “প্রথম লেখাটায় আমি বিশেষ কোনও ম্যাচ নিয়ে লিখিনি। যে ক’টা খেলা হয়ে গেছে আমি তারই পরিপ্রেক্ষিতে সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি।”

    নবদা একজোড়া চুইংগাম মুখে দিয়ে চিবোতে লাগল। মামা বললেন, “খেলনের সময় চুইংগাম চিবায়, এ যে দেখি পড়নের সময়ও চিবাইতে আছে।”

    নবদা শুরু করলেন, “ব্রাজিলের খেলার মধ্যে ওয়ান টাচের ছন্দটা আর নেই। রোনাল্ডো বুদ্ধি দিয়ে খেলতে পারছে না। ব্রাজিলের কোচের বড় ভুল, টিমটাকে রোনাল্ডো-নির্ভর করে ফেলা। অথচ রোনাল্ডোর মধ্যে সেই রিফ্লেক্স নেই। আমি যখন খেলতাম, আমার পেছনেও দু’জন পাহারাদার বসানো হত। আমি তাদের যেভাবে বোকা বানাতাম, রোনাল্ডো তা পারছে না।”

    এই পর্যন্ত পড়ার পর মামা চিৎকার করে বলে উঠলেন, “ওরে, তরা ওই পাগলডারে থামা। ও যখন খেলত, পয়লা দিনেই ওর খেলা দেখার পর মাঠের একটা মাছিও ওরে গার্ড দিত না।”

    নবদা গর্জে উঠে বলল, “আমি কি ভুল লিখছি?”

    মামা উত্তর দেন, “বাগজোলা খালের মশা যদি গির অরণ্যের সিংহের লগে নিজের তুলনা করে তাইলে কী মনে হয় জানস?”

    নবদা বলল, “কী মনে হয়?”

    মামা বললেন, “মনে হয় তরে পাগলা গারদে পাঠাই, নয়তো তর হাত থেইক্যা বাচনের লেইগা আমি গারদে ঢুকি।”

    নবদা পড়া বন্ধ করে বললেন, “এসব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। এখন খেলা শুরু হবে। খেলাটা আমায় স্টাডি করতে দাও।”

    খেলা শুরু হওয়ার পর নবদা প্রথমে কোলে বালিশ নিয়ে বসল। সামনের টেবিলে কাগজ, দু’রকমের কলম, জলের গ্লাস, চুইংগাম, স্টপওয়াচ। মিনিট তিনেক খেলা হওয়ার পরই নবদা ঘর ছাড়ার লম্বা ফুলঝাড়ু নিয়ে এল। আমরা বললাম, “এটা দিয়ে কী হবে?”

    নবদা বলল, “তোদের, বিশেষ করে, মামাকে এই ফুলঝাড়ুর সাহায্যে পয়েন্ট করে করে দেখিয়ে দেব কোথায় কী ভুল হচ্ছে। এটাকেই বলে চোখে আঙুল দিয়ে দেখানো।”

    মামা বিশেষ কিছু বললেন না। নবদার টেবিলের দিকে তাকিয়ে বললেন, “নব তো দুকান সাজাইয়া বইসে। ও খেলা দেখব না দোকানদারি করব।”

    খেলার মধ্যে উত্তেজনা যত বাড়ে নবদার চিৎকারও তত বাড়ে। চিলির সালাস যখন বল নিয়ে ইতালির বক্সে দুরন্ত গতিতে ঢুকছে তখন নবদা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, “সালসা, বাঁ দিকের পোস্টে মার, বাঁ পায়ে নে।” গোলটা যখন হল না তখন আমাদের ঘরের মধ্যে কী যে ঘটল তা প্রথমে বোঝা গেল না। দুপ করে একটা আওয়াজ তারপরই পাখার হাওয়ায় ঘরময় ছড়িয়ে পড়তে লাগল তুলো।

    ব্যাপারটা কী, সেটা বুঝে ওঠার আগেই মাসিমা আর্ত চিৎকার করে বলে উঠলেন, “আমার নয়া বালিশটারে নব ফাটাইয়া ফালাইছে। রাইতে মাথায় দিমু কী?”

    মাসিমার বালিশ ফাটানোর শোকে আমাদের তখন কর্ণপাত করার অবস্থা নয়। আবার একটা বল ধরে চিলির ক্যাপ্টেন জামোরানো যখন ইতালির দু’ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটছে আর কোনাকুনি ভাবে বক্সের কাছে ছুটে এসে যাচ্ছে গোলপিপাসু সালাস, তখন কাচের টেবিল নিয়ে হুড়মুড়িয়ে পড়ল নবদা।

    মামা চিৎকার করে বলছেন, “ঘরের মইধ্যে যা ঘটে ঘটুক, আমি টিভি থেইকা চোখ সরামু না।”

    আমার দিদিমা বেড়াল তাড়ানোর ডান্ডা এনে নবদার পিঠে বসিয়ে দিয়ে বললেন, “অতিসাইরা, খেলা হয় ফ্রান্সে, তুই ক্যান কাচের টেবিলডার উপর উইঠ্যা খারইসস নাচতে আরম্ভ করলি। এত দামের টেবিলটা তো ফুটিফাটা হইয়া গেল।”

    এই ঘটনায় নবদাকে খুব একটা বিব্রত দেখাল না। সে বলল, “লেখার টাকা পেয়ে তোমার টেবিল আমি করে দেব। আসলে জামদাগ্নি যেভাবে অ্যাটাক বানাল…”

    আমরা বলি, “জামদাগ্নি কাকে বলছ, উনি তো জামোরানো।”

    নবদা বলল, “ওই হল।”

    হাফ টাইমে মামা ঘরের দিকে চোখ বুলিয়ে বললেন, “নব যেরকম দাপাদাপি আরম্ভ করছে তাতে খেলা শেষ হওয়া পর্যন্ত ঘরের কিছুই আস্ত থাকব না। আমার মাথাও লাথ্‌থি দিয়া ফাটাইয়া ফালাইতে পারে। তোরা ব্যাবাকে মিইলা নব’র হাত-পা বাইন্দা ফালা। নইলে শরীর অক্ষত রাইখা খেলা দেখন যাব না।”

    খেলা যতক্ষণ চলে নবদার মুখ আর হাত দুটোই সমানতালে চলতে থাকে। দিদিমা তাঁর কাচের টেবিলের শোক তখনও ভুলতে পারেননি। নবদার দিকে একবার আগুন চোখে তাকিয়ে দিদিমা বললেন, ‘নব’র মুখে গামছা বাইন্দা দে। ওরা খেলে আর নবটা এইখানে দাপাদাপি কইরা ঘরের জিনিস ভাঙে।”

    আমরা নবদাকে বললাম, “নবদা, তুমি একটু চুপ করে থাকতে পারো না?”

    নবদা উত্তর দিল, “এটা তো শোকসভা নয়। ফুটবল খেলা। এখানে একটু চ্যাঁচামেচি হবেই।”

    রাত সাড়ে বারোটার খেলা শুরু হওয়ার আগে দিদিমার তাড়ায় আমরা খেয়ে নিলাম। আমরা কয়েকজনে মিলে খেলা দেখছি। নবদা খুব একটা বাড়াবাড়ি করেনি। শুধু একবার উত্তেজিত হয়ে নিজেই হেড করতে গিয়ে আচমকা মামার মাথায় গোত্তা মেরে ফেলেছে। মামা দু’হাতে মাথা চেপে আমাদের বললেন, “বিশ্বকাপের ফাইনালের আগে নব আমারে মাইরা ফালাব। মাথায় এমন গুতা মারছে যে মনে হইল মানুষ না ষাড়ে গুতাইছে। মগজে ঘিলু থাকলে মাথাটা একটু নরম হয়। নব জীবনে মাথায় বল ঠেকাইয়া গোল করতে পারে নাই, কিন্তু চাইরজন ডিফেন্ডারের দাঁত ভাইঙ্গা ফালাইছে খালি মাথার গুতা মাইরা।”

    নবদাকে এই সময় একটু লজ্জিত দেখাল। মিনিটখানেক চুপ করে থেকে আবার আগের মতো হাত-পা ছুড়ে চ্যাঁচাতে আরম্ভ করল। কোনও দলের গোলের পাশ দিয়ে বল গেলেই নবদা ‘গোল’, ‘গোল’ বলে চিৎকার করে ওঠে আর মামা ধমক দিয়ে বলেন, “তুই কি চোখেও কম দেখস। পোস্টের তিন হাত দূর দিয়া বল যায়, আর নব ‘গোল’ ‘গোল’ বইলা চিল্লাই।”

    অনেক রাত্রে খেলা শেষ হওয়ার পর মামা বললেন, “এইবারের বিশ্বকাপে একটা জিনিস বড় চোখে লাগতাছে।”

    আমরা বললাম, “কী?”

    নবদা বলল, “কোন ব্যাপারটা চোখে লাগছে বলো তো। আমি নোট করে নিই।”

    মামা বললেন, “দুনিয়াকাঁপানো এক-একজন প্লেয়ার। এরাও যদি বক্সের তিন গজ দূরে থেইকা বারের উপর দিয়া বল মারে তাইলে আর ভাইচুং-বিজয়নদের খামাখা গাল পাড়ি ক্যান। ওরাও তো তাই করে।”

    নবদা সঙ্গে সঙ্গে কীসব যেন লিখতে লাগল। মামার ঘরেই নবদা’র শোয়ার ব্যবস্থা। আমরা ভাইয়েরা মিলে নিজেদের ঘরে শুতে যাওয়ার আগে বুঝিনি যে, মামা আর নবদার এক ঘরে শোয়াটা গভীর রাতে কোনও অঘটন ঘটাতে পারে। আমাদের তখনও ভাল করে ঘুম আসেনি। হঠাৎ আমাদের দরজায় ধাক্কা। বাইরে থেকে দিদিমা আর মামিমার উত্তেজিত গলা।

    আমরা দরজা খুলে বাইরে আসতেই দিদিমা বললেন, “তোরা সবাই রাস্তা গিয়া দ্যাখ। লোহার ডান্ডা লইয়া পরেশ নব’রে তাড়া করছে।”

    আমরা তো হতবাক। সবাই বাইরে এসে দেখি নবদা একটা উঁচু পাঁচিলের ওপর বসে আছে আর মামার হাতে একটা লিকলিকে লোহার শিক। আমরা দেখি মামা নীচ থেকে শাসাচ্ছেন, আর উঁচু থেকে নবদা বলছে, “সরি মামা, সরি। আমি খুঁজে দিচ্ছি।”

    আমরা বললাম, “কী হয়েছে?”

    মামা রাগে ফেটে পড়ে বললেন, “নবটা একটা কলির পাঁঠা। শোওনের আগে আমারে ব্যাকভলির কায়দা দেখাইতে গিয়া এমন পাও চালাইল যে, আমার জলের বাটি জানালা দিয়া একেবারে রাস্তায়।”

    আমরা বললাম, “এর জন্য এত কাণ্ড কেন? চলুন, আমরা বাটি খুঁজে দিচ্ছি।”

    মামা গর্জন করে উঠে বললেন, “বাটি তো আমি পাইছি। কিন্তু বাটির মইধ্যে যে দাঁত ভিজাইয়া রাখছিলাম, হেই দাঁত গেল কোথায়?”

    সমস্যাটা গুরুতর। আমরা টর্চ জ্বেলে রাস্তায় মামার দাঁত খুঁজতে লাগলাম। মামিমা জানলা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, “খবরদার, রাস্তায় পড়া দাঁত তর মামা যেন মুখে না তোলে।”

    আমাদের শোরগোলে অন্যান্য বাড়ির লোক জেগে উঠেছে। নবদা যে বাড়ির পাঁচিলের ওপর উঠে বসেছে সেই বাড়ির মহিলারা তাদের পাঁচিলের ওপর লোক দেখে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার জুড়ে দিয়েছে আর নবদা তাদের বোঝাবার চেষ্টা করছে, “আমি চোর নই। আমি একজন এক্স ফুটবলার। প্লিজ় আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝার চেষ্টা করুন।”

    ইতিমধ্যে পেট্রোল ডিউটি দেওয়া পুলিশ জিপ এসে হাজির। এক পুলিশ অফিসার জিপ থেকে নেমে বললেন, “কী হচ্ছে এখানে? টর্চ জ্বেলে কী খুঁজছেন?”

    মামা উত্তর দিলেন, “আমার দাঁত।”

    পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, “দাঁত! মুখের দাঁত রাস্তায় খুঁজছেন? আসল ব্যাপারটা কী?”

    জিপ গাড়ির হেডলাইটের জোরালো আলোয় রাস্তা আলোকিত। আমার ভাই হঠাৎ সোল্লাসে চিৎকার করে বলল, “ওই তো মামুর দাঁত।”

    আমরা দেখলাম, সেটি নর্দমার জলে শান্ত হয়ে পড়ে আছে। মামা দাঁতের পাটি দেখলেন। বিষণ্ণ গলায় বললেন, “এই দাঁত কি আর মুখে তোলন যাব!”

    নবদা ততক্ষণে নেমে এসে বলল, “বাকি রাতটুকু ডেটল জলে ভিজিয়ে রাখো। তা হলে আর অসুবিধে নেই।”

    দিদিমা আর মামিমা প্রবল আপত্তি করলেন। মামিমা বললেন, “ওইটা নব’র মুখে ঢুকাইয়া দে।”

    দিদিমা বললেন, “কইলকাতায় খোলা ম্যানহোলের অভাব নাই। দুই পা হাঁটলেই পাবি। তার মইধ্যে ওই দাঁত আর নব দুইটারেই ফালাইয়া দে।”

    মামা নবদার দিকে তাকালেন। ঠোঁটে হাসি। এগিয়ে এসে পিঠে হাত রেখে বললেন, “আর রাগ নাই। তোর ব্যাকভলিটার কথা ভাবতাছি। দুই বাই এক ফুটের জানালা দিয়া তুই তো বাটিটারে ঠিক বাইরে পাঠাইতে পারছস। তোর এই জিনিসটা আমারে মুগ্ধ করছে। এই দ্যাশের কত পোলা সুযোগ না পাইয়া বইস্যা গেল।”

    বাইরে তখন রাতশেষের মৃদুল হাওয়া। নবদার কাঁধে হাত দিয়ে মামা এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। আমরা তখনও দাঁত পাহারায় দাঁড়িয়ে।

    ৪ নভেম্বর ১৯৯৮

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }