Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    রাঘব বোয়াল – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    রাঘব বোয়াল – ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

    রাঘববাবু একজন নামকরা লেখক। বিশেষ করে ভূতের গল্প লেখায় তাঁর জুড়ি নেই। এমন অনেক লেখক আছেন যাঁরা ভূতের গল্প লেখেন কিন্তু শেষ পর্যন্ত দেখিয়ে দেন ভূত বলে কিছু নেই, মানুষ উদ্ভট কিছু দেখে ভয় পায় এবং ভূতের অস্তিত্ব কল্পনা করে নেয়। রাঘববাবু কিন্তু এই লেখকদের দলে নন। তাঁর গল্পে ভূত আছে এবং থাকবে। তাঁর যুক্তি হল ভূতের গল্প যারা পড়তে ভালবাসে তারাই তো ভূতের বই কিনবে! তা ভূতের গল্পে যদি ভূত না থাকে তা হলে সেই গল্প লিখে নিজের নামটি ছাপিয়ে নেওয়ার দরকারটা কী? রুচিতে বাধে, অন্য গল্প লেখো। আপত্তি করছে কে?

    যাই হোক, রাঘববাবু বনগাঁ থেকে আসেন। ওখানকার কোনও একটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর বেশ কয়েকটি বই খুবই জনপ্রিয়। তা কলকাতায়, মানে বইপাড়ায় এলে প্রথমেই তিনি তাঁর প্রকাশকের দোকান ‘সৎ সাহিত্য’-এ ঢোকেন আড্ডা দিতে। তার কারণ এঁদের দোকানের পরিবেশ খুব ভাল। তাই আড্ডা দিতে ভালও লাগে। বই প্রকাশ এবং টাকা-পয়সার লেনদেনের ব্যাপারেও এঁদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে তাঁর।

    সেদিন বিকেলে দোকানে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছেন, এমন সময় চায়ের ভাঁড় ও কেটলি নিয়ে আনন্দদা এল। তাকে দেখেই তো আনন্দে উল্লসিত হয়ে উঠলেন রাঘববাবু। হবেন না-ই বা কেন? বইপাড়ায় এলে আনন্দদার চা খেতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। তার কারণ সুদীর্ঘ দিন ধরে চায়ের একই রকম স্ট্যান্ডার্ড বজায় রেখে চলেছেন আনন্দদা। সবচেয়ে বড় কথা, আনন্দদা অত্যন্ত ব্যস্ত মানুষ। এই বিশাল বইপাড়ার দোকানে দোকানে চা-সাপ্লাই দেওয়া কি মুখের কথা? কেউ চাইলেই পায়, কেউ চেয়েও পায় না।

    তা আনন্দদার চা পেলে কে না খুশি হন? সদাহাস্যময় আনন্দদা সব সময়ই আনন্দময়। আজ কিন্তু আনন্দদার মুখ একটু গম্ভীর। অথচ এমনটি হওয়ার কথা নয়। চেহারার দিক থেকে আনন্দদাকে সবাই বলে উনি নাকি জরাব্যাধিকে পর্যন্ত জয় করেছেন। কিন্তু সেই আনন্দদা আজ এত ম্লান কেন?

    রাঘববাবু বললেন, “কী হল আনন্দদা তোমার মুখে হাসি নেই কেন?”

    আনন্দদা সে কথার উত্তর না দিয়ে ভাঁড় মেপে সবাইকে চা দিয়ে যাওয়ার সময় বলে গেল, “কাল বিকেলে শিয়ালদহ স্টেশনে আমাকে দেখে অমন না চেনার ভান না করলেই পারতেন।”

    রাঘববাবু অবাক। বললেন, “আমি!”

    “মনে করেই দেখুন না।”

    এর পরে আর কথা চলে না। পরিচিত লোককে দেখেও না দেখলে অথবা চিনতে না পারলে দুঃখ হওয়াই স্বাভাবিক।

    প্রকাশক বললেন, “এমন তো হওয়ার কথা নয়, আপনি কি অন্যমনস্ক ছিলেন কাল?”

    রাঘববাবু বললেন, “কাল বাগুইআটিতে আমি একটি স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। গাড়িতে গেছি গাড়িতেই এসেছি। অতএব শিয়ালদা স্টেশনে ওর সঙ্গে তো দেখা হওয়ার প্রশ্নই ওঠে না।”

    তাই তো! সত্যিই তো! রাঘববাবু যে কাল বাগুইআটিতে গিয়েছিলেন তার প্রমাণ আছে। কেননা ওই প্রকাশকেরই এক আত্মীয় ওঁর অটোগ্রাফ এনে দেখিয়েছিল তাঁকে। তবে কি আনন্দদারই ভুল। তাই বা কী করে হয়? রাঘববাবু তো একদিনের নয়, বিশ বছরের চেনা।

    ধান্দাবাজ সুবিমল সেন একটি ভুয়া চিট ফান্ডের ফাঁদে ফেলে মধ্যবিত্ত গৃহস্থদের সর্বস্বান্ত করে থাকেন। সেদিন গড়িয়াহাটার মোড়ে দাঁড়িয়ে সবে একটি সিগারেটে টান দিয়েছেন এমন সময় এক সুবেশা তরুণী এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল তাঁকে।

    সুবিমল সেন ছিটকে সরে গেলেন, “এ কী! এ কী! কে আপনি? পায়ে হাত দিয়ে প্রণাম করছেন কেন?”

    তরুণী বলল, “আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছি। আজ যখন পেয়েছি তখন আর ছাড়ছি না আপনাকে।”

    সুবিমল সেন ধরা পড়ার ভয়ে সভয়ে তাকালেন তরুণীর দিকে। তারপর সিগারেটটা ফেলে দিয়ে এক লাফে একটি চলন্ত ডবলডেকারের হাতল ধরে ঝুলে পড়লেন।

    তরুণী অবাক হয়ে তাকিয়ে রইল সেইদিকে। মনটা খুব খারাপ হয়ে গেল ওর।

    পরদিন বিকেলে অশোকনগরে ওর এক মাসির বাড়িতে গিয়েছিল তরুণী। সেখানে তখন কোনও এক পাঠাগারের সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করছেন প্রখ্যাত সাহিত্যিক রাঘবচন্দ্র ভট্টাচার্য।

    তরুণীও ওর মাসির ছেলেমেয়েদের সঙ্গে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল। কেননা ওর মাসির ছেলেই তো প্রথম পুরস্কারটি নেবে রাঘববাবুর হাত থেকে।

    নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই ফুঁসে উঠল তরুণী। কাউকে কিছু না বলেই সে চুপিসারে উঠে গেল মঞ্চের দিকে। তরুণীকে দেখে কেউ বাধা দিল না বা আপত্তি করল না। তরুণী গিয়ে উদ্যোক্তাদের একজনকে বলল, “আমি আপনাদের রাঘববাবুর একজন ভক্ত পাঠিকা। শুধু তাই নয়, ওঁর লেখা একটি ছবিতে আমি সহ-নায়িকার ভূমিকায় অভিনয়ও করছি। তাই ওঁর সম্বন্ধে কিছু বলতে চাই।”

    উদ্যোক্তারা বলল, “হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন আগে ছোট পরদাতেও আপনি একটি সিরিয়ালে অভিনয় করেছেন। আপনার নাম তো অনামিকা রায়?”

    “হ্যাঁ।”

    “আসুন, আসুন। মঞ্চে আসুন। আমাদের কী সৌভাগ্য যে এমন একজন অভিনেত্রীকে আমরা পেয়ে গেলাম।—” বলেই ঘোষণা। “উপস্থিত দর্শক ও সুধীবৃন্দ, এইমাত্র দূরদর্শন, মঞ্চ ও চলচ্চিত্রের পরদা থেকে জনপ্রিয় অভিনেত্রী অনামিকা রায় উঠে এসেছেন আমাদের ডাকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে। বাংলা তথা মুম্বইয়ের টলিউড বনাম বলিউডের এই সম্ভাবনাময় অভিনেত্রী তাঁর অজস্র ছবির কাজ ফেলে উঠে এসেছেন। রামধাক্কা, গুলতাপ্পি, শ্রীমতী চারশো বিশ, মার থাপ্পড় প্রভৃতি আগামী দিনের বহু ছবির নায়িকা উনি—।”

    তরুণী বাধা দিয়ে বলল, “না, না, এসব বলে আপনারা লজ্জা দেবেন না আমাকে। এত ছবিতে কাজ আমি করছি না।”

    উদ্যোক্তারা চাপা গলায় বলল, “না করলেই বা। এটা হচ্ছে পাবলিসিটির যুগ। টেনে টেনে গুল মারতে হয় এ-যুগে।” বলেই বলল, “প্রচারবিমুখ আমাদের এই নব নায়িকা অনামিকা ওঁর সম্বন্ধে বেশি কিছু বলতে বারণ করছেন। তবে আমাদের কাছে খবর আছে রাজ কপুর তাঁর আগামী ছবির ব্যাপারে কথা বলতে শিগগিরই আসছেন ওঁর কাছে।”

    দর্শকদের মধ্য থেকে গুঞ্জন উঠল এবার, “সে কী! রাজ কপুর তো মারা গেছেন কয়েক বছর আগে!”

    ঘোষক বলল, “সরি! ভুল বলার জন্য দুঃখিত। রাজ কপুর নয়, দেবানন্দ। ছবির নাম—। নামটা অবশ্য এখনও ঠিক হয়নি। যাক, উনি সাহিত্যিক রাঘববাবুর সম্বন্ধে দু’-চার কথা আপনাদের বলতে চান।”

    তরুণী এবার মাইকের সামনে এগিয়ে এল। এসে বলল, “হে সুধীগণ, আজ আপনাদের কাছে আমি এমন দু’-একটি কথা শোনাব এই রাঘববাবুর সম্বন্ধে, যাতে আপনারা চমকে উঠবেন। এই বেড়ালতপস্বী সাহিত্যিক হিসেবে খুবই পরিচিত। জনপ্রিয়ও। কিন্তু এই মহান ব্যক্তিটির এমন একটি ছদ্মবেশ আছে যা আপনারা জানেন না। এই যে দেখছেন বক ধার্মিকটি ফুলের মালা গলায় দিয়ে চুপচাপ বসে আছেন ইনি কিন্তু এর বাইরে অত্যন্ত মারাত্মক। এলাকার বাইরে গেলেই ইনি প্যান্ট শার্ট পরে অন্যমূর্তি ধরেন। কাগজে কত মিথ্যে লেখা হয় এঁর সম্বন্ধে। ইনি নাকি নেশা করেন না, ধূমপান করেন না। সব মিথ্যে, কাল আমি নিজের চোখে ওঁকে ধূমপান করতে দেখেছি।”

    রাঘববাবু দারুণ রেগে উঠে দাঁড়ালেন এবার। বললেন, “মিথ্যে কথা। সব মিথ্যে। আমার পেছনে একটা ঘোর ষড়যন্ত্র চলছে। কেউ পরিকল্পনা করেই পাঠিয়েছে এই অভিনেত্রীকে। ঠিক আছে আমার বদলে মঞ্চে উনিই থাকুন। আমি বিদায় নিচ্ছি।”

    উদ্যোক্তাদের একজন বলল, “সেই ভাল। আপনি বরং বিদায়ই নিন। আপনাকে ডাকলেই পাব। কিন্তু এমন লাস্যময়ী একজন অভিনেত্রীকে তো পাব না। আসলে ফিল্‌ম স্টারদের পাই না বলেই আমরা আপনাদের মতো ঘাটের মড়াদের দ্বারস্থ হই। না হলে কে যেত বলুন আপনাদের কাছে?”

    রাঘববাবু বললেন, “তা ঠিক। তা ঠিক।” বলে বিদায় নিলেন।

    আর তাঁর অবর্তমানে সভা পরিচালনা এবং মাঝে মাঝে রাঘববাবুর শ্রাদ্ধ করতে লাগল তরুণী।

    রাঘববাবু তো রীতিমতো অপমানিত হয়েই বাড়ি ফিরলেন সে-রাতে। বারবার তাঁর আনন্দদার কথা মনে হল। কোথায় যেন একটা গোলমাল আচমকাই হয়ে যাচ্ছে। কী এর রহস্য?

    মনের দুঃখে রাঘববাবু ভাল করে খেতেও পারলেন না সে-রাতে।

    পরদিন সকালে বাজারে গেছেন। কী লজ্জা, কী লজ্জা! দেখলেন, সবাই কেমন এড়িয়ে যেতে লাগল তাঁকে। কেউ কেউ দূর থেকে আঙুল তুলে দেখাতে লাগল।

    যে মাছওয়ালার কাছে প্রতিদিন মাছ নেন তার কাছে গিয়ে মাছের দাম জিজ্ঞেস করতেই সে বলল, “এ মাছ বিক্রি নেই।” বলেই মুখ ঘুরিয়ে নিল। অথচ পাশের বাড়ির দোলনবাবু একশো গ্রাম পেটির মাছ দশ টুকরো করে দিতে বলতেই মাছওয়ালা বিরক্ত না হয়ে তাই দিল এবং ওজন করে দামও নিল।

    হঠাৎ কানে এল কে যেন বলছে, “রাঘব ভট্‌চায নয়তো, রাঘব বোয়াল। এমন একজন গুণী লোক অথচ কী তার কীর্তি।”

    মানী লোকের অপমান মৃত্যুতুল্য। রাঘববাবু আর থাকতে পারলেন না। বললেন, “কী ব্যাপার বলুন তো মশাই আপনাদের? আমি কি চোর না ডাকাত? আমাকে আপনারা এমন করে দেখছেনই বা কেন, আর এতসব আজেবাজে কথাই বা বলাবলি করছেন কেন?”

    এলাকার অত্যন্ত বদমেজাজি অঘোরবাবু এগিয়ে এলেন এবার। বললেন, “তা বাবা রাঘব বোয়াল, হাজত থেকে ছাড়া পেলে কখন?”

    রাঘববাবুর মাথা গরম হয়ে উঠল। একে তিনি এই লোকটিকে সহ্য করতে পারেন না তার ওপর তাঁর এই চিপটেন কাটা কথা। বললেন, “হাজত থেকে ছাড়া পেলাম! আমি? এবার বুঝেছি এসব কার কাজ। এখনই আমি থানায় যাচ্ছি, উকিলবাড়ি যাচ্ছি। তোমার দফা আমি খেয়ে দিচ্ছি দাঁড়াও।”

    অঘোরবাবু হেসে বললেন, “তবে যাই বলো বাপু, কাগজে তোমার ছবিটি কিন্তু ভাল ছেপেছে। নতুন নামও দিয়েছে রাঘব বোয়াল। ডুবে ডুবে অনেকদিন ধরেই জল খাচ্ছ তা হলে, কী বলো?”

    ধৈর্যের বাঁধ ভেঙে গেল রাঘববাবুর। বাজারের ব্যাগটা ছুড়ে ফেলে দিয়ে বললেন, “কই, কোথায়? কোন কাগজে বেরিয়েছে আমার ছবি? নিয়ে আয় দেখি, তারপরে তোর ব্যবস্থা করছি। ছুঁচো কোথাকার।”

    অমনই একটি ফোচকে ছোকরা পাশের চা-দোকান থেকে সেদিনের খবরের কাগজখানা এগিয়ে দিল তাঁর দিকে। দিয়ে বলল, “এই যে গুরু, দ্যাখো কী সুন্দর ছবি বেরিয়েছে তোমার।”

    রাঘববাবু জ্বলে উঠলেন। কথায় আছে কপাল ফাঁসলে ব্যাঙেও লাথি মারে। ফচকে একটা ছেলে, তিনি ওর বাপের বয়সি, তাঁকে কিনা ‘তুমি’ বলা? অথচ বছরখানেক আগে ওই ছেলেটির ডাকেই ওদের বিশ্ববখাটে সঙ্ঘের সভাপতি হয়ে গিয়েছিলেন তিনি।

    যাই হোক, ছেলেটির হাত থেকে খবরের কাগজটা নিয়ে খবরের ওপর চোখ বুলিয়েই লাফিয়ে উঠলেন রাঘববাবু।

    আশপাশের লোকজন তখন মজা দেখে হাসছে।

    অঘোর শয়তানটা গলায় আওয়াজ করে হাসচে, “হ্যাঃ হ্যাঃ হ্যাঃ।”

    রাঘববাবুর চোখ কপালে উঠে গেল। কাগজের প্রথম পাতাতেই তাঁর ছবি। আর বেশ বড় বড় অক্ষরেই ছাপা আছে ‘রাঘব বোয়াল ধৃত’। সংবাদ এইরকম— প্রখ্যাত সাহিত্যিক রাঘব ভট্টাচার্য ওরফে সুবিমল সেন প্রতারণার অভিযোগে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়ে এখন জেল হাজতে। শিয়ালদহর কাছে একটি হোটেলে এক ব্যবসায়ীকে দু’লাখ টাকা প্রতারণা করতে গিয়ে…।

    আর পড়তে পারলেন না তিনি। রাগে কান গরম হয়ে গেল তাঁর। লজ্জায় অপমানে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে এলেন। পেছন থেকে অঘোর শয়তানটা চেঁচাতে লাগল, “গলি গলি মে শোর হ্যায়, রাঘব বোয়াল চোর হ্যায়।”

    এদিকে পাড়াতেও তখন হুলুস্থুলু। রাঘববাবুর স্ত্রী ছেলেমেয়ে প্রতিবেশীদের গঞ্জনায় ঘর থেকে বেরোতে পারছেন না। সবারই লজ্জায় মাথা কাটা যাচ্ছে।

    রাঘববাবুর বন্ধু দেড়কড়ি ভড় একজন নামকরা উকিল। রাঘববাবুকে তিনি ভালই চেনেন। সেই লোক এই কাজ করবে তা তিনি বিশ্বাসই করেন না। তাই কাগজ দেখেই ছুটে এলেন রাঘববাবুর কাছে। বললেন, “কী ব্যাপার রে রাঘব! এসব কী?”

    রাঘববাবু বললেন, “সেটা তো আমিও ভেবে পাচ্ছি না। দিব্যি জলজ্যান্ত মানুষটা আমি ঘুরে বেড়াচ্ছি অথচ সংবাদে প্রকাশ আমি নাকি জেল হাজতে।”

    উকিলবাবু একবার শুধু বললেন, “হুঁ।” তারপর বললেন, “আমার নাম কিন্তু দেড়কড়ি ভড়।” বলেই পাড়ার অতি উৎসাহী কয়েকজন লোককে নিয়ে থানায় গেলেন। রাঘববাবুও গেলেন সঙ্গে।

    থানার দারোগাবাবু অবশ্য ভাল ব্যবহার করলেন সকলের সঙ্গে।

    দেড়কড়ি ভড় বললেন, “আমার মক্কেল এই রাঘববাবুকে আপনি চেনেন?”

    “বিলক্ষণ চিনি।”

    “আজকের কাগজ দেখেছেন?”

    “দেখেই আঁতকে উঠেছি। এবং সঙ্গে সঙ্গে কলকাতায় ফোন করে জেনেছি উনি এখন কঠোরভাবে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন। এমনকী, ওঁকে কোনও জামিনও দেওয়া হবে না। তা এখন তো দেখছি…।”

    “কী দেখছেন?”

    “উনি সশরীরেই উপস্থিত।”

    “তা হলেই বুঝুন ব্যাপারটা কীরকম গোলমেলে।”

    “মোটেই গোলমেলে নয়। আসলে উনি ভূতের গল্প লেখেন তো, তাই ভূতেরাই ওঁকে ভালবেসে এই ভৌতিক কাণ্ড ঘটিয়েছে।”

    “এখন তা হলে।”

    “চলো কলকাতা।”

    চলো তো চলো। সবাই চলল কলকাতায়। গিয়ে দেখা গেল রাঘববাবুর ডুপ্লিকেট খাঁচাঘরে বন্দি হয়ে আছেন। প্যান্টশার্ট-পরা হুবহু একই চেহারা। রাঘববাবু ধুতি পরেন। পোশাকটুকু বাদ দিলে দু’জনেই এক। এই প্রতারকের নাম সুবিমল সেন। কিন্তু রাঘববাবুর নামের সঙ্গে ওঁর নামটা জড়াল কেন? তারও কারণ আছে। প্রথমত, চেহারার হুবহু মিল। তার ওপর ধৃতের অ্যাটাচি থেকে রাঘববাবুর লেখা কয়েকটি বইও পাওয়া গেছে। প্রতারক অবশ্য বরাবরই বলেছে উনি রাঘববাবু নন, বা ওঁর সঙ্গে ওর কোনও সম্পর্কও নেই। তবুও পুলিশের ধারণা, লজ্জা ঢাকতেই বুঝি…

    পরদিন কাগজে আসল সত্য প্রকাশ হওয়ায় রাঘববাবু তাঁর হৃত মর্যাদা ফিরে পেলেন। বইপাড়ায় প্রকাশকের দোকানে আড্ডা দিতে এসে আনন্দদার তৈরি চা বেশ তৃপ্তি করেই খেলেন। আনন্দদাও তাঁর ভুলটা বুঝতে পারল। আসলে সেদিন ওই প্রতারককে দেখেই…। যাই হোক, আর কোনও খেদ নেই রাঘববাবুর। নব ভ্রান্তিবিলাসের প্রভাবে লজ্জিতা সেই তরুণীও এসে ক্ষমা চেয়ে গেল একদিন। কিন্তু এত সত্ত্বেও রাঘববাবুর নামের সঙ্গে জুড়ে দেওয়া ওই রাঘব বোয়াল নামটি কিন্তু মুছল না। রাঘববাবু সবার কাছে রাঘব বোয়ালই হয়ে গেলেন।

    ১০ ফেব্রুয়ারি ১৯৯৯

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আয়মান সাদিক
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিত্র বিশ্বাস
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026
    Our Picks

    ডিটেকটিভ তারিণীচরণ – কৌশিক মজুমদার

    January 31, 2026

    ভুতুড়ে ট্রেন – সমুদ্র পাল

    January 31, 2026

    ব্রাহ্মণ ভূত – সমুদ্র পাল

    January 31, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }