Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    সাদা রঙের পাঞ্জাবি – অনির্বাণ বসু

    সাদা রঙের পাঞ্জাবি – অনির্বাণ বসু

    প্রত্যেক বছরে ঠিক পুজোর এক মাস আগে, বিপিনবাবুর মন অফিস থেকে সরে গিয়ে দোকানে চলে যায়। তার কারণ বিপিনবাবুর রেডিমেড পাঞ্জাবির দোকান, ‘নিউ পাঞ্জাবি স্টোর্স’, বছর কয়েক হল জামশেদপুরের সাকচি বাজারে বেশ জমিয়ে ব্যাবসা করছে। সব রকমের পাঞ্জাবির স্টক আছে ওঁর দোকানে, আদি, খদ্দর, সুতি, গুরুকুর্তা, এমনকী টেরিলিন পর্যন্ত।

    বিপিনবাবু রোজ সাতটা থেকে চারটে পর্যন্ত অফিস করেন, আর বিকেল পাঁচটা হলেই চলে আসেন নিজের দোকানে। বগলে করে আনেন সেদিনের খবরের কাগজটা। একলা মানুষ, কোনও ঝুটঝামেলা নেই। ঠিকে কাজের লোক আসে ওঁর অফিস বেরোবার আগে, সে-ই সব রান্নাবান্না সারে। বিকেলে সে যায় নিজের বাড়ি, বিপিনবাবু দোকানে। সাড়ে সাতটা নাগাদ হেলতে দুলতে আসেন পাশের বাড়ির অখিলবাবু। অখিলবাবুর গোলগাল ফরসা, কাঁচাপাকা চুল গোঁফের সঙ্গে বিপিনবাবুর রোদে পোড়া, মাঝারি হাইটের টাকমাথা চেহারার মিল অবশ্য নেই, তবে দু’জনের বন্ধুত্ব অনেকদিনের। সন্ধেবেলা আড্ডাটা ভালই জমে। অখিলবাবুর অবশ্য ঘর-সংসার আছে, বিপিনের মতো একলা মানুষ নন। এক ছেলে, এক মেয়ে— ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে এদিক- ওদিক, আর মেয়ে বিএ পড়ে। তবে পুজোর বাজারে অখিলবাবু আর বিশেষ আসেন-টাসেন না। সাড়ে সাতটার সময় নিউ পাঞ্জাবি স্টোর্সের সামনে দাঁড়ালে বিপিনবাবুর টাক মাঝেমধ্যে দেখা যায়। তা ছাড়া আর কিছুই না।

    অন্যবারের তুলনায় এবার অবশ্য বিপিনবাবুর চনমনে ভাবটা বেশি। তার কারণ মন্মথবাবু অর্থাৎ মন্মথ ঘোষাল। বিপিনবাবুর দোকানে মাস তিনেক হল যাওয়া-আসা করছেন ভদ্রলোক। বোধ হয় জামশেদপুরে নতুন এসেছেন। আর বিষ্টুপুরের ওদিকে কোথাও থাকেন। বিপিনবাবুর মতে, ওটা সাহেবপাড়া। রংচঙে সব দোকান, হলদে ধাঁধানো আলো, আবার নতুন একটা সুপার মার্কেট হয়েছে কয়েক বছর হল। কামানি নাকি নাম, তার একতলাটা রাস্তার নীচে আর তাতে অষ্টপ্রহর গান হয়। বিপিনবাবুর শুনেই আর যেতে ইচ্ছে করেনি। তাই বলে মন্মথবাবুকে কোনওমতেই সাহেব বলা চলে না। কোঁচানো ধুতি আর আদ্দির গিলে-করা পাঞ্জাবি-পরা দিব্যি বাঙালি, লম্বা লোক, বেশ চাঁচাছোলা চেহারা। মুখে একটা বনেদি ঘরের ছাপ, গালে আবার একটা তিল। মন্মথবাবু বড়লোক, এতে কোনও সন্দেহ নেই, নইলে আজকালকার দিনে কেউ খামোখা হাজার তিনেক টাকার পাঞ্জাবি, তাও আবার অর্ডিনারি মিলের, কিনে বসবে কেন? কিন্তু ভদ্রলোক চাকুরে না ব্যাবসাদার, সেটা বিপিনবাবু এতদিনেও বুঝে উঠতে পারেননি। আসলে মন্নথবাবুর সঙ্গে এসব কথাবার্তা ঠিক চলে না। হাজার হোক বিপিনবাবু তো ওঁর কাছে দোকানদারই। তবে ভদ্রলোকের রুচি আছে, এতে কোনও সন্দেহ নেই। অনেক শাঁসালো খদ্দের দেখেছেন বিপিনবাবু, তবে মন্মথবাবুর মতো “এ পাঞ্জাবির কাজটা দেখছি আগেরটার চেয়ে একটু হালকা শেডের। আচ্ছা আপনি দুটোই দিন।”— এমনি আর কোথাও চোখে পড়েনি।

    মন্মথবাবু আসেন সাড়ে পাঁচটায়। “সন্ধের ভিড়ের চোটে তো আপনাকে দেখাই যায় না মশাই, তবে কিনা আমার আবার একটু পছন্দের ব্যাপার তো, জানেনই। তাই সকাল সকাল সব সেরে নিলে…”

    প্রতিদিনের মতো বিপিনবাবু আজকেও দোকান খুলে সামনের সিঁড়িটা ঝাঁট দিয়ে একটু জল ছেটাতে যাবেন, এমন সময় রাস্তার মোড়ের দোকান রতিলাল জুয়েলার্সের কাছ থেকে মন্মথবাবুর স্টিল গ্রে অ্যামবাসাডারের হর্ন শোনা গেল। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছেন ভদ্রলোক। বিপিনবাবু ব্যস্ত হয়ে প্রায় এক লাফেই সিঁড়ি তিনটে টপকে টকাটক নিজের বেস্ট পাঞ্জাবির স্টক বের করে রেডি হয়ে নিলেন। এত তাড়াতাড়ি যখন এসেছেন ভদ্রলোক, তখন নিশ্চয়ই কোনও কারণ আছে। “আমি কালই বেরিয়ে পড়ছি— তার আগে ফাইনাল কেনাকাটা করে যেতে চাই। ভাইপো ভাগনেদের ডিমান্ডও কিছু কম নয়, বুঝলেন না…”

    বিপিনবাবু লক্ষ করলেন, ভদ্রলোকের গলায় একটা পাতলা সোনার হার ঝুলছে, যেটা আগে কখনও ছিল না। এরকম হার তিনি পরতে দেখেছেন তাঁর সামনের হার্ডওয়্যারের দোকানের সিন্ধি ভদ্রলোক, মি. রাতওয়ানিকে। “ভাল পাঞ্জাবি দেখান তো, সাদার ওপর কাজ করা, ওই ডানপাশে বোতামওয়ালাগুলো বেরিয়েছে না সেইগুলো—”

    ভাইপো ভাগনেদের কেউ কি আজকাল পাঞ্জাবি কিনে দেয়? ভদ্রলোক যে বনেদি তা বোঝা যাচ্ছে। “বাঃ বেশ তো এটা—” মন্মথবাবুর চোখে পড়েছে একখানা সাদা পাঞ্জাবির ওপর হালকা ব্রাউনের কাজ। পাঞ্জাবিটা সত্যিই চোখে পড়ার মতো, কাপড়টাও অদ্ভুত ধরনের পাতলা। বিপিনবাবু মনে করতে পারলেন না কোথা থেকে আনিয়েছিলেন। বোধ হয় হাওড়া হাটের হবে, মাসে তো দু’বার যাতায়াত করতেই হয়।

    মন্মথবাবু ঘাড়ের কাছে একটু হাত বুলিয়ে নিয়ে একটা হালকা হাসি হাসলেন। এটা মন্মথবাবুর দাম জিজ্ঞেস করার আগের মুহূর্ত। বিপিনবাবু নিজের অভ্যাস মতো পাঞ্জাবিটা পাট করে একপাশে রাখতে যাবেন, এমন সময় পাঞ্জাবির হাতের কাছে হাত লাগতেই বিপিনবাবুর হাতটা ঠান্ডা হয়ে এল, “দাম কত?”

    কনুইয়ের জায়গাটা ছেঁড়া। বিপিনবাবুর দোকানে এই প্রথম। লটে জিনিসপত্র এসেছে, ধরতে পারেননি। সাধন ছেলেটা ছিল ভাল, কিন্তু শেষে এমন চুরি করতে শুরু করল…

    “ফাইন জিনিস, গুড কোয়ালিটি মনে হচ্ছে—” মন্মথবাবুর চোখ এবার একটা খদ্দরের পাঞ্জাবির ওপর, হলদে গায়ে হালকা লালের ছিট।

    বিপিনবাবুর হাত আপনা থেকেই ছেঁড়া পাঞ্জাবি ছেড়ে খদ্দরের ওপর চলে এল। মন্মথবাবু ব্যাপারটা ধরতে পারেননি ঠিকই, কিন্তু তাই বলে যে ভদ্রলোক রোজ প্রায়ই বেশ মোটা টাকার জিনিস কেনেন তাঁর হাতে জেনেশুনে একটা ছেঁড়া পাঞ্জাবি, তাও আবার উপহারের জন্য… “দাম কত এটার?” মন্মথবাবু আবার প্রশ্ন করছেন।

    “এটার দুশো পঁচিশ, আর ইয়ে— ওটার মানে এই সাদা ব্রাউনটার—কী বলে গিয়ে—দুশো কুড়ি।”

    “আপনার খদ্দরেরটা এত ভাল লেগে গেল যে, বাদ দিতে পারলাম না।”

    “হেঁ হেঁ… আরও আছে… দেখবেন?”

    ‘পরে হবে, আগে পাশে বোতামওয়ালাগুলো দেখান তো৷”

    গোটাআষ্টেক সাদা পাঞ্জাবি আর দুটো খদ্দরের পাঞ্জাবি যখন প্যাক করা হল তখন প্রায় সাড়ে ছ’টা বাজে।

    এবার ভিড় আসতে আরম্ভ করবে। ক্যাশমেমোটা লিখতে লিখতে বিপিনবাবুর মনে হল কোথায় যেন পড়েছিলেন, বিশ্বাস জিনিসটা বড় দামি। কুড়িটা টাকা তাঁর কাছে কী, তা ছাড়া ভদ্রলোক তো গাদা গাদা জিনিস কেনেন। বনেদি বাড়ি মানেই বড় পরিবার। না হলে…

    মন্মথবাবু ব্যাগ বের করেছেন। বিপিনবাবু আপনা থেকেই হিসেবে মন দিলেন।

    “কত?”

    “দু’ হাজার ছশো পঞ্চান্ন”, মুখ থেকে এবার ছিটকে বেরিয়ে এল। ছেঁড়া পাঞ্জাবির দাম নেওয়া হয়ে গেছে।

    ‘পুরো আড়াই হাজার করে দিন মশাই, আমার গিন্নির হিসেবেও সুবিধে হবে বুঝলেন না।”

    এখনও যদি গাফিলতির দোহাই দিয়ে ছেঁড়াটা বের করা যায়…

    মন্মথবাবুর গাড়ির ড্রাইভার এসে প্যাকেট বগলদাবা করে নিয়ে চলে গেল।

    “আপনার দোকানে ঢুঁ মারব কিন্তু আবার, মাসখানেক পর— পুজোর গোলমালটা কাটুক— আচ্ছা।”

    বিপিনবাবুর হাতে টাকা, মন্মথবাবুর হাতে ক্যাশমেমো, মুড়ে প্যাকেটে ভরতে ভরতে চলে গেলেন ভদ্রলোক। কখন যে বিপিনবাবুর হাতের মুঠি গোল হয়ে পাকিয়ে সদ্য প্রাপ্ত পাঁচটা পাঁচশো টাকার নোটকে খামচে ধরল, তা নিজেই জানেন না।

    মন্মথবাবু গাড়িতে উঠবেন, গলাটা তুলে একটু ডাকলেই উনি শুনতে পাবেন আর বুঝিয়ে বললে নিশ্চয়ই…

    ড্রাইভার গাড়িতে স্টার্ট দিল।

    “এমন ঘাড় বেঁকিয়ে কী দেখছ হে?”

    বিপিনবাবু চমকে উঠে প্রায় টাকাটা ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু সামলে নিলেন। অখিলবাবু এসেছেন, যদিও এই সময় আসাটা বেমানান, কিন্তু কখন কোনদিক দিয়ে এসেছেন, সেটা খেয়ালই করেননি বিপিনবাবু।

    মন্মথবাবুর গাড়ি ভিড়ের মধ্যে দিয়ে হর্ন দিতে দিতে চলে গেল।

    “সুখবর দিতে এলুম হে, সুনীলের টিসকোতে হয়ে গেছে।” সুনীল, মানে অখিলবাবুর ছেলে।

    “যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল, কী বলো?”

    ধপাস করে সামনের চেয়ারে বসে পড়ে বললেন অখিলবাবু, “ঘরের ছেলে ঘরে থাকলেই…”

    “নিশ্চয়ই। কিন্তু খালি হাতে কেন?” বিপিনবাবু অনেকটা সামলে নিয়েছেন।

    “আরে, তুমি হচ্ছ বাড়িরই লোক— পরে সময় করে নিশ্চয়ই হবে…” সুখদুঃখের কথা আর বেশি এগোল না, কারণ বিপিনবাবুর দোকানে খদ্দের ঢুকেছে। তাদের নিয়ে ব্যস্ত হয়ে গেলেন বিপিনবাবু। অখিলবাবুও নস্যিটা নিয়ে, হাতটা ভাল করে ঝেড়ে চলে গেলেন। রাত্রে দোকান বন্ধ করে তালাটা দু’বার টেনে দেখার সময় বিপিনবাবুর মনে হল, তিনি যে আজ একটা বেচাল চেলেছেন, তার কথা ভুলতে কিন্তু তাঁর বেশি সময় লাগেনি। এবং তিনি এটাও বুঝে গেছেন যে, এ নিয়ে আর চিন্তা করে লাভ নেই। রাত্রে ঘুম না হওয়ার ভয়ে ‘উৎকল বুক এজেন্সি’ থেকে একটা ক্রাইম সিরিজের বইও কিনে ফেললেন তিনি।

    দেখতে দেখতে পুজো এসে গেল। এর মধ্যে মন্মথবাবু বা ওঁর কোনও লোক একবারও আসেনি দোকানে। বিপিনবাবুর দোকানে এবার সেল হয়েছে বেশ ভালই, আর সুখের বিষয়, কাউকে বেচাল চালতে হয়নি। তবুও মাঝে মাঝে মনটা খুঁতখুঁত করে ওঠে। ভদ্রলোক কি সত্যিই আসা ছেড়ে দিলেন? যাকগে, পুজোর পর দেখা যাবে।

    পুজোর ক’টা দিন বেশ মেজাজেই কাটালেন বিপিনবাবু, মাঝেমধ্যে মনে পড়ছিল মন্মথবাবুর চেহারা, ছেঁড়া পাঞ্জাবি দেখলে তাঁর মুখ কীরকম বদলে যেতে পারে তা কিছুতেই ভাবতে পারলেন না বিপিনবাবু। তবে মন্মথবাবু ব্যাপারটা লক্ষ করলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এসব মানুষ সত্যিই ভদ্রলোক। হাজার হোক বনেদি লোক।

    পুজোর পর মন্মথবাবু যখন বিপিনবাবুর দোকান থেকে আবার কিছু পাঞ্জাবি কিনলেন তখন বিপিনবাবু কিছুটা হাঁফ ছেড়ে বাঁচলেন। কিন্তু ভদ্রলোক এত পাঞ্জাবি নিয়ে করেনটা কী? বনেদি বাড়ি, বড়লোক, সবই না হয় বোঝা গেল, কিন্তু খামোখা কাপড় কেনার ব্যাপারটাও যেন কীরকম লাগে, অবশ্য ওঁরই বা তাতে কী? উনি পাঞ্জাবি নেবেন আর খদ্দের ওটা নিয়ে কী করবে, সেটা নিয়ে তো আর মাথা ঘামানো যায় না। তবে হ্যাঁ, মন্মথবাবুকে বিক্রি করে একটা আনন্দ আছে। কেবল ওই ছেঁড়া… “আজকাল কী এত ভাবো হে?” ঘড়ি ধরে এসেছেন অখিলবাবু, হাতে একটা বড়সড় ব্রাউন রঙের চ্যাপটা প্যাকেট।

    “তুমি বুড়ো হয়ে গেলে হে, এত ভাবাভাবি করে—” বসতে বসতে বললেন অখিলবাবু।

    “তোমার হাতে ওটা কী?”

    অখিলবাবু নস্যির ডিবেটা বের করেছিলেন শার্টের পকেট থেকে, আবার পুরে ফেললেন।

    “এঃ হে,— এটা তো এখানে— ছ্যাঃ, ভুলেই গিসলাম।”

    “কেন, কী হল?”

    “আরে আর বোলো না, এসব সুনীলের পাগলামি। নতুন চাকরি পেয়েছে কিনা, সবাইকে তাই ধরে ধরে গিফট দিচ্ছে। আমায় দিল এই সুন্দর জুতোটা কলকাতা থেকে অর্ডার দিয়ে, নিজের মাকে দিল একগাদা বাসন, বোনকে বেনারসি, শেষে যখন কাজের লোককে একটা শার্ট আর প্যান্ট কিনে দিল, আমি বললাম যে কাকুকে কিছু দে—”

    “ও, মানে তোমার কাজের লোককে না দিলে আমি বাদ পড়তাম তো?” বিপিনবাবুর মুখে মুচকি হাসি।

    “অ্যা ছ্যা ছ্যা ছ্যা, আসলে আমি ওকে আগেই বলেছিলাম, তো বলে কিনা কাকুর জন্য স্পেশ্যাল জিনিস আনা দরকার— তো সেটাই বাবু মনস্থির করতে পারছিলেন না। এতদিনে মনের মতো জিনিস পেয়েছে কী তা জানি না বাপু, বলেছে কাকুর পক্ষে আইডিয়াল। প্যাকেট গছিয়ে দিয়েই আবার কোথায় উধাও হয়ে গেল। তোমাকে অবশ্য একটা সাইপ্রাইজ দেওয়ার ছিল, এখানে নয়, বাড়িতে। আমি আবার ভুলে—”

    “কই দেখি কী আছে।” বিপিনবাবু সাগ্রহে প্যাকেট নিলেন। “কামানি ম্যানশনের কোনও দোকানের জিনিস হে।”

    অখিলবাবু বললেন, “ছেলেছোকরাদের আজকাল আবার সাহেবপাড়ার জিনিস না হলে পছন্দই হয় না। মিনির বেনারসিটাও তো ওখান থেকে কিনল। নতুন দোকান হে। সুনীল বলছিল এদের নাকি বেনারসেও ব্যাবসা আছে। এখানে নতুন…”

    অখিলবাবুর কথাগুলো বিপিনবাবুর কানে আর ঢুকল না, কারণ প্যাকেটটা ছিঁড়ে ফেলতেই বেরোল একটা সাদা রঙের পাঞ্জাবি, তার ডানপাশে বোতাম আর গলা, আর বোতামের লাইনিংয়ের পাশে হালকা ব্রাউন রঙের কাজ।

    এই পাঞ্জাবি বিপিনবাবু দেখেছেন। এটা তাঁর খুবই চেনা। এটাই তিনি বিক্রি করেছিলেন মন্মথ ঘোষালকে।

    “এই দ্যাখো, বেশ জিনিস, নিজে হাতে এত পাঞ্জাবি বেচলে হেঃ হেঃ, এবার একটা পড়ো হেঃ হেঃ হেঃ…”

    বিপিনবাবুর হাত পাঞ্জাবির একটা চেনা জায়গায়, কনুইয়ের কাছটায়, তাঁর মুখে একটা আরামের হাসি, তাঁর চোখ ব্রাউন প্যাকেটটার ওপর, তার ওপর নীল দিয়ে লেখা: “এম ঘোষাল অ্যান্ড সন্স, কামানি ম্যানশন, জামশেদপুর। এখানে টি-শার্ট, জিনস, কুর্তা, ম্যাক্সি ও শাড়ি সুলভে পাওয়া যায়।

    ২৭ ফেব্রুয়ারি ২০০২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }