Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আনন্দমেলা হাসির গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    পৌলোমী সেনগুপ্ত এক পাতা গল্প628 Mins Read0
    ⤶ ⤷

    সাধু কালাচাঁদের নতুন কাজ – শ্যামল গঙ্গোপাধ্যায়

    সাধু কালাচাঁদের নতুন কাজ – শ্যামল গঙ্গোপাধ্যায়

    সবাই জানে সাধু কালাচাঁদের আসল নাম কী। রোল ইলেভেন। ক্লাস সেভেন। জুবিলি স্কুলের টানা বারান্দার দক্ষিণের শেষ ঘরটায় বাঁ দিকের ফোর্থ বেঞ্চের কোনে চাকু দিয়ে নিজেই নিজের নাম লিখেছে— কালাচাঁদ প্রামাণিক।

    কিন্তু সে-নামে কেউ আর ডাকে না আজকাল। কী করে যে এ-নামটা তার চাউর হয়ে গেল তা আজ আর জানার উপায় নেই কোনও। সে অনেকদিন আগেকার কথা। তখন কালাচাঁদ প্রামাণিক এত উঁচু ক্লাসে পড়ত না। থ্রি-ফোর হবে। সেই সময়েই এই নামটা তার চারদিকে ছড়িয়ে পড়ে।

    শোনা যায়, কালাচাঁদের মায়ের দেওয়া এই নাম। তিনি ইচ্ছে করে দেননি। তাঁর একটা কথায় কালাচাঁদের প্রামাণিক খসে গিয়ে নামের আগে সাধু বসে যায়।

    পাশের বাড়ির জ্ঞানেন্দ্র দে-র পায়রা সন্ধের অন্ধকারে বাসা থেকে খপ করে ধরে নিয়ে গিয়ে কালাচাঁদ স্কুল-হস্টেলের ঠাকুরদের সঙ্গে ফিস্টি করেছিল। তখন জ্ঞানেন্দ্রর মা শাপশাপান্ত করতে থাকলে কালাচাঁদের মা বলেছিলেন, “কালাচাঁদ আমার সাধু প্রকৃতির ছেলে। কিছু করে ফেলে তা আর চেপে রাখতে পারে না। দু’ঘা মারলেই সব গল গল করে বলে দেয়। তবে কিনা— তখনই আবার একটা নতুন কাজ করে বসে। সে-কাজও অবিশ্যি লুকিয়ে রাখতে জানে না। বলে দেবেই দেবে। আগের জন্মে কোনও মহাপুরুষ ছিল। কখনও মিথ্যে কথা বলে না।”

    সে-কথা পরদিন ক্লাসে ঢুকেই জ্ঞানেন্দ্র সবাইকে ডেকে বলে দিয়েছিল। একদম কালাচাঁদের মায়ের ভঙ্গিতে। শেষে বলেছিল, “নির্ঘাত মহাপুরুষ। নয়তো অন্ধকারে ঘাপটি মেরে বসে থেকে একটা একটা করে তিন তিনটে পায়রা কী করে নিয়ে গেল— আমরা কেউ টের পেলাম না।”

    সেই থেকে ওর নাম সাধু কালাচাঁদ। ভূগোল-স্যার, অঙ্ক-স্যার অব্দি সাধু কালাচাঁদ বলেই ডাকেন। চৌবাচ্চার অঙ্ক বোঝানোর সময় অঙ্ক-স্যার বোর্ডে চকখড়ি দিয়ে চৌবাচ্চা এঁকেছিলেন। তাতে নল এঁকে দিয়ে বলেছিলেন, “দেড় ঘণ্টায় যদি এই চৌবাচ্চা খালি হয়ে যায়— তা হলে আধঘণ্টায় এই চৌবাচ্চা ঠিক কতটা ভরবে? কত ঘনফুট জল আসবে আধঘণ্টায়?”

    অঙ্কটা মিলিয়ে দিল ক্লাসের চার-পাঁচজন। সবচেয়ে আগে মেলাল জ্যোতির্ময় ঘোষাল। রোল ওয়ান।

    কিন্তু পরদিন স্কুলে এসে আর জল মিলল না। টিফিনের পর হুলুস্থুলু কাণ্ড। একফোঁটা জল নেই ট্যাঙ্কে।

    মভরু সবাইকে জল দেয়। আজ তিরিশ বছর দিচ্ছে। ফাঁকা গ্লাসগুলোয় জল ভরে দাঁড় করিয়ে রাখে। তারও মুখ শুকনো। মিউনিসিপিল্যাটি সকালে একবার বিকেলে একবার জল দেয়। দুপুরে কোথায় জল পাওয়া যাবে?

    তখন অঙ্ক-স্যার লোহার মই বেয়ে ওপরে উঠে গেলেন। ট্যাঙ্কের মুখ খুলে ভেতরে উঁকি দিলেন। তারপর চাতালের ওপর ঘোরাঘুরি করলেন। নীচের থেকে মাঠে দাঁড়িয়ে সবাই তা দেখতে পেল।

    টিফিনের পর ফিফথ পিরিয়ডে অঙ্ক-স্যার ক্লাসে ঢুকেই বললেন, “এই স্কেলখানা কার? যার হয় এগিয়ে এসো। সত্যি কথা বললে কিছু হবে না।”

    সবাই জানে, এ হল গিয়ে স্যারের ফাঁদ।

    অঙ্ক-স্যার স্কেলখানা উলটে বললেন, “পেছনে লেখা আছে কে পি। ক্লাস সেভেন।”

    কে পি-তে অনেকরকম নাম হয়। কমলেন্দু পাঠক। রোল সেভেন। কাজল পালিত। রোল থার্টিওয়ান। আবার রোল ইলেভেনের কথাও মনে আসে। কালাচাঁদ প্রামাণিক।

    তিনজনকেই একসঙ্গে দাঁড় করালেন স্যার। প্রথমে কমলেন্দু। সে কারও সাতে-পাঁচে থাকে না। নদীর ওপার থেকে খেয়া নৌকোয় করে পড়তে আসে। বর্ষাকালে শহরেই দাদুর কাছে থাকে। ভাল কোদাল কোপায়। গাছ বসায়। সে বলল, “আমায় মারবেন না স্যার। আমার পিঠে ফোঁড়া। মরে যাব।”

    “তুই যা!” বলে স্যার কাজল পালিতকে ডাকলেন। সে এমনিতে খুব রোগা। তারপর চোখে চশমা। অঙ্কে কোনওদিন একুশের বেশি পায়নি। সেকেন্ড চান্সে প্রোমোশন পায়। স্মৃতিশক্তির জন্যে আজ তিন মাস হল ব্রাহ্মীশাকের রস খাচ্ছে। সে বলল, “স্যার ও স্কেল আমি কোনওদিন দেখিনি। আমি রুল দিয়ে লাইন টানি।”

    স্যার এবার ডাকলেন। বলা যায় হাঁক দিলেন। “সাধু কালাচাঁদ!

    “ইয়েস স্যার।”

    “কাছে এসো! এই স্কেলটিকে চিনতে পারো?”

    “না স্যার।”

    “ভাল করে দেখো।”

    কাছে গিয়ে কালাচাঁদ ভাল করে উলটে পালটে দেখল।

    “চেনা মনে হয়?”

    চোখের সামনে তুলে ধরে ভাল করে পরখ করে দেখছিল কালাচাঁদ। একথায় পট পট করে তিন-চারবার পলক পড়ল চোখের।

    “মনে পড়ছে না স্যার।”

    “ভাল করে দেখো। যদি হারিয়ে গিয়ে থাকে। বলা তো যায় না—”

    “তা ঠিক স্যার অবশ্য।” বলতে বলতে কালাচাঁদ কোমরের ঢলঢলে প্যান্টটা দু’হাতে বুক অব্দি টেনে তুলল। বাঁ হাঁটুর শুকনো ঘা-খানা টিফিনের সময় কী করে কেটে গিয়ে আবার চিন চিন করছে। এখন চুলকোনোর জন্যে ঝুঁকলেই স্যার সন্দেহ করতে পারেন। তাই সোজা হয়ে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় বাঁ হাতখানা মাথায় রাখল। সেখানে চুল নেই। নাপিতের কাঁচি লেগে একটি স্থায়ী গোলমাল হয়ে আছে। কবিরাজের পরামর্শে চুল বড় হলেই বাবা নিজের হাতে শোধন করা কাঁচিতে হেঁটে দিয়ে ঘৃতকুমারীর রস লেপে দেন। অন্যদিন মাথার চারদিকে মাছি ওড়ে। আজ টিফিনের চড়চড়ে রোদে রস শুকিয়ে যাওয়ায় কিছুক্ষণ হল আর মাছি দেখা যাচ্ছে না। নয়তো মাথার পেছনে ছটার মতো থাকবেই।

    স্যার চেঁচিয়ে উঠলেন এবারে। “কী অবশ্য? ভাল করে দেখো।”

    “দেখেছি স্যার। চিনতে পারছি না।” বলতে বলতে পেটটা ফোলাল। নয়তো হাফপ্যান্ট আবার নাইয়ের নীচে নেমে হাঁটুর মালাইচাকি ঢেকে দিত।

    “গৌরাঙ্গ হ। হ বলছি।”

    কালাচাঁদ গৌরাঙ্গ হয়ে গেল। হরিনাম গাওয়ার ভঙ্গিতে হাত দু’খানা ওপরে। হাঁটু একটু ভাঁজ করা। ঘা-খানা আরও চিরে গেল। কিন্তু কোনও শব্দ করা চলবে না। গৌরাঙ্গ হলে তাই নিয়ম।

    “এবার দেখো তো। এ জিনিসটি চিনতে পারো?”

    কালাচাঁদের চোখের সামনে স্যার ছাপা বইয়ের একখানা ছেঁড়া পাতা মেলে ধরলেন। এ হল গিয়ে সরল পাটিগণিতের একষট্টি আর বাষট্টি পৃষ্ঠা। হঠাৎ স্যার অর্ডার দিলেন, “সার্চ হিজ ব্যাগ।”

    জ্ঞানেন্দ্র ছুটে গেল। ব্যাগ খুলতেই সুন্দর মলাট দেওয়া বইপত্র বেরিয়ে পড়ল। এদিকে কালাঁচাদ খুব পরিপাটি। খালি কাগজ দিয়ে প্রতিটি খাতা বই সুন্দর মলাট দেওয়া। তাতে সাদা কাগজের পটি আঠা দিয়ে আঁটা। কালাচাঁদের হাতের লেখা সুন্দর। গোট গোট করে লেখা: দিস বুক বিলংস টু শ্রীকালাচাঁদ প্রামাণিক। এ স্টুডেন্ট অব প্রি-এস এফ ক্লাস।

    স্যার পড়ে বললেন, “সেটা কোন ক্লাস সাধু কালাচাঁদ?”

    “এখন কথা বলব স্যার?”

    “পারমিশন দিলাম।”

    “নাইন-টেন তো স্কুল ফাইনালের ক্লাস। তাই তার আগের দু’ক্লাসের একটাতে আমরা পড়ি বলে স্যার—”

    “ওঃ। তা ভাল। কীরে জ্ঞানেন্দ্র— পাটিগণিত পেলি?”

    “এই তো স্যার—”

    “দেখতো একষট্টির পাতা— আছে কিনা পাতাটা—”

    “নেই স্যার।”

    “দেখি।” বলে অঙ্ক-স্যার মন দিয়ে বইখানা উলটে-পালটে দেখলেন। তারপর বই বন্ধ করে ভাল করে তাকালেন। “কী গৌরাঙ্গ, প্রি-এস এফ ক্লাসের স্টুডেন্ট! স্কেল নিয়ে জলের ট্যাঙ্কে উঠেছিলে? তা বইয়ের পাতা সঙ্গে কেন?”

    “এখন কথা বলব স্যার?”

    “পারমিশন দিলাম।” বলেই স্যার স্কেল দিয়ে কালাচাঁদের হাঁটুতে সাঁই করে এক ঘা কষালেন।

    গৌরাঙ্গ অবস্থায় কালাচাঁদ নির্বিকার চোখে বলল, “ওখানে মারবেন না স্যার।”

    “কেন সাধু?”

    “একখানা ঘা আছে স্যার! কাচা ঘা। পিঠে মারুন।”

    “ওখানে আবার কিছু নেই তো?”

    “না স্যার। পরিষ্কার পিঠ।”

    “তা এবার সব বলে ফেলো সাধু কালাচাঁদ।”

    “সোজা হয়ে দাঁড়িয়ে বলব স্যার?”

    “না। যেমন আছ থাকো।” অঙ্ক-স্যার এখানে নেমে স্কেলখানা দিয়ে কালাচাঁদের পিঠে পর পর তিন ঘা দিলেন।

    “আপনি বলেছিলেন আধ ঘণ্টায় কতটা জল ভরবে? তাই দেখতে গিয়েছিলাম। জলের ট্যাঙ্কটাও তো একটা চৌবাচ্চা। না স্যার?”

    অঙ্ক-স্যার এখানে থতমত খেয়ে দাড়িয়ে পড়লেন। “তাই বলে পাটিগণিতের পাতা ছিঁড়ে? স্কেল হাতে? জলের ট্যাঙ্কের ছাদে? কখন উঠেছিলি?”

    “সন্ধের পর স্যার। আকাশে চাঁদ ছিল।”

    “তা তো থাকবেই। তারপর?”

    “অন্ধকার। কিছু দেখা যায় না। একা তো স্যার। সঙ্গে কাউকে পেলাম না। প্রথমে ছেঁড়া পাতাটা পড়ে এগোচ্ছিলাম। মভরু বাজারে যেতেই ট্যাঙ্কের নীচের কল ছেড়ে দিলাম। পাঁচ মিনিটে সব জল বেরিয়ে গেল। ওপরের কল খুলে দিলাম। কিন্তু কোথায় জল? এমনি ফুট, ঘনফুট কিছুই চোখে দেখলাম না।”

    “তখন?”

    “ভয় পেয়ে গেলাম স্যার। তাতেই গণ্ডগোল হয়ে গেল সব। তখন অন্ধকারে পাটিগণিতের পাতা পড়তে পারছি না। মভরুও বাজার থেকে ফিরে আসছিল। তাই তাড়াতাড়ি নেমে এলাম।”

    “ওই তো মুশকিল। নীচের কলটার মুখ তো বন্ধ করে তবে নেমে আসবি।”

    “তাই তো করা হল না স্যার। হাতে কলমে অঙ্কটা শিখতে গিয়ে—”

    “স্কুলসুদ্ধ হুলুস্থুলু বাধালি আজ। নে হাত পাত। তোর নিজের স্কেল। ভালই লাগবে। কী বলিস।”

    “হাজার হোক নিজের জিনিস তো স্যার। ভাঙবেন না কিন্তু।”

    অঙ্ক-স্যার থমকে গিয়ে বললেন, “কেন?”

    “পাতলা কাঠের জিনিস তো স্যার। ভেঙে গেলে জোড়া যায় না আর।”

    “তাই বুঝি।” স্যারের কথাও শেষ হল— আর সঙ্গে সঙ্গে তিনি কালাচাঁদের ওপর ঝাঁপিয়ে পড়লেন।

    কালাচাঁদ একটুও কাবু না হয়ে গৌরাঙ্গ অবস্থায় মিঠে হয়ে থাকবার চেষ্টা করে যেতে লাগল। শুধু একবার বলল, “তাই বলে নিজের মতো করে অঙ্কটা শেখার চেষ্টা করব না স্যার?”

    স্যার তখনও মারছিলেন। থেমে বললেন, “সারা স্কুলকে পিপাসায় রেখে অঙ্ক শেখা! একদম হাতে কলমে!”

    এবার আর কালাচাঁদ কোনও জবাব দিল না। তখন তার ওপর কিলচড় এসে পড়ছিল। স্কেলটা ভেঙে গেছে অনেকক্ষণ। পেট ফুলিয়ে ঢলঢলে হাফপ্যান্টটা প্রায় বুকের ওপর তুলে ফেলেছে। গৌরাঙ্গ অবস্থায় একদম সাধু হয়ে দাঁড়াল কালাচাঁদ। নির্বিকার। চোখের পলকও পড়ছে না।

    আশ্বিন ১৩৮২

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (অনুবাদ : নচিকেতা ঘোষ)
    Next Article আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    Related Articles

    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা রহস্য গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 18, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    পূজাবার্ষিকী আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    পৌলোমী সেনগুপ্ত

    আনন্দমেলা গল্পসংকলন – সম্পাদনা : পৌলোমী সেনগুপ্ত

    September 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }