Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমেরিকান গডস – নিল গেইম্যান

    নিল গেইম্যান এক পাতা গল্প680 Mins Read0
    ⤶ ⤷

    আমেরিকান গডস – ১৯

    অধ্যায় উনিশ

    একটা গল্পের সেরা ব্যাখ্যা সেই গল্পটা নিজেই। যেভাবে কেউ নিজে গল্পটা পড়ে আর সারা বিশ্বকে তা শোনায় তারচেয়ে ভালোভাবে সেটাকে ব্যাখ্যা করা অসম্ভব। বলতে গেলে এতে তৈরি হয় একটা ভারসাম্য। একটা মানচিত্রের কথা ধরা যাক। একটা এলাকার মানচিত্র যত ওই এলাকাটার মতো হয়, তত বেশি নিখুঁত হতে থাকে। তাই বলা যায়, সবচাইতে নিখুঁত মানচিত্র আসলে ওই এলাকাটাই। তাহলে প্রশ্ন হচ্ছে, মানচিত্রের দরকার কী?

    তাই গল্প হচ্ছে মানচিত্র, যেটা আসলে ওই এলাকাটাই।

    এটা মনে রাখতে হবে।

    –মি. আইবিসের লেখা থেকে

    .

    আই-৭৫ রাস্তা ধরে ফ্লোরিডার দিকে যাচ্ছে ওরা দুজন। সেই সকাল থেকে গাড়ি চালাচ্ছে শ্যাডো, প্যাসেঞ্জার সিটে বসে আছে ন্যান্সি। মাঝে মাঝে চেহারা কুঁচকে উঠছে তার, তারপরও গাড়ি চালাবার প্রস্তাব দিয়েছে কয়েকবার। প্রত্যেকবারই মানা করে দিয়েছে শ্যাডো।

    ‘তুমি কি খুশি?’ একেবারে আচমকা জানতে চাইল মি. ন্যান্সি। অনেকক্ষণ ধরে শ্যাডোর মুখের দিকে তাকিয়ে ছিল সে।

    ‘খুব একটা না,’ জানাল শ্যাডো। তবে বেঁচে আছি যে এখনও, তাই হয়তো…’

    ‘মানে?’

    ‘মৃত্যুর আগে কাউকে সুখী বলার ভুল করো না,’ হেরোডেটাসের বাণী।’

    সাদা ভ্রু কুঁচকে ফেলল মি. ন্যান্সি। ‘আমি এখনও মারা যাইনি, কিন্তু আমি তো দারুণ সুখী।

    ‘হেরোডেটাসের কথার অর্থ এই না যে মৃত মানেই সুখী।’ বলল শ্যাডো। ‘এর অর্থ: কেউ মারা না যাওয়া পর্যন্ত তার জীবন নিয়ে পর্যালোচনা চলে না।’

    ‘আমি তো মারা যাবার পরেও কারও জীবন নিয়ে পর্যালোচনা করি না।’ জানাল মি. ন্যান্সি। ‘আর তাছাড়া সুখের অনেক প্রকারভেদ আছে, ঠিক যেমন আছে মৃত্যুর। আমি খাও, দাও, ফূর্তি করো নীতিতে বিশ্বাসী।’

    প্রসঙ্গ পরিবর্তন করল শ্যাডো। ‘মৃত আর আহতদের নিতে আসা হেলিকপ্টারগুলো…’

    ‘হুম, কী?’

    ‘ওগুলো পাঠায় কে? কোত্থেকে আসে?’

    ‘ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। ধরে নিতে পারো, হেলিকপ্টারগুলো ভ্যালকেরি অথবা শকুনের মতো। ওদের আসতেই হবে, তাই আসে।’

    ‘আপনি যা বলেন।’

    ‘মৃত আর আহতদের যত্ন নেওয়া হবে। সামনের কয়েকমাস খুব ব্যস্ত সময় কাটবে জ্যাকুয়েলের। যাই হোক, একটা প্রশ্নের জবাব দাও তো বাছা।’

    ‘বলুন।’

    ‘এসব থেকে কিছু শিখেছ?’

    শ্রাগ করল শ্যাডো। ‘জানি না। গাছে ঝুলন্ত অবস্থায় যা যা শিখেছিলাম, তার অধিকাংশই ভুলে গেছি। যতদূর মনে হয়, সম্ভবত কয়েকজনের সাথে দেখা হয়েছিল। কিন্তু নিশ্চিত নই। অনেকটা এমন এক স্বপ্নের মতো, যা মানুষের মাঝে পরিবর্তন নিয়ে আসে। স্বপ্নের কিছু অংশ মনে থাকে, কিছু অংশ অবচেতন মন স্বরণে রাখে। কিন্তু বিস্তারিত কিছুই স্মরণে থাকে না।’

    ‘ঠিক বলেছ,’ একমত বলো মি. ন্যান্সি। ‘তুমি আসলে অতোটা বোকাও নও।’

    ‘হয়তো না,’ বলল শ্যাডো। ‘কিন্তু জেল থেকে বের হবার পর, মনে হচ্ছে যেন সবকিছু খুইয়ে বসেছি।’

    ‘অথবা,’ মি. ন্যান্সি। ‘অনেক কিছুই তোমার সাথে আছে। তুমি বুঝতে পারছ না।

    ‘মনে হয় না।’

    সীমানা পার হয়ে ফ্লোরিডায় প্রবেশ করল ওরা। একদম প্রথমেই একটা তাল গাছ দেখতে পেল শ্যাডো। কে জানে, হয়তো ইচ্ছা করেই ওটা সেখানে লাগানো হয়েছে। যেন সবাই বুঝতে পারে, ফ্লোরিডার শুরু ওখান থেকে।

    নাক ডাকাতে শুরু করল মি. ন্যান্সি। লোকটার দিকে তাকাল শ্যাডো। বৃদ্ধকে আজ স্বাভাবিকের চাইতেও বেশি ধূসর দেখাচ্ছে, শ্বাস টানতে কষ্ট হচ্ছে তার। শ্যাডোর মনে হলো, লড়াই করতে গিয়ে ফুসফুসে চোট পায়নি তো বেচারা? যদিও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছে মি. ন্যান্সি।

    ফ্লোরিডাকে ভাবনার চাইতে একটু বেশিই বড়ো বলে মনে হলো শ্যাডোর। অনেক রাতে ফোর্ট পিয়ার্সের বাইরে একটা ছোটো, এক তলা কাঠের বাড়ির সামনে গাড়ি থামাল ও। বিগত পাঁচটা মাইল ন্যান্সি শ্যাডোকে পথ বলে দিয়েছে। এবার রাতটা ওর সাথে কাটাবার আমন্ত্রণ জানাল।

    ‘মোটেল আছে, রুম পাওয়া যাবে।’ বলল শ্যাডো। ‘অসুবিধা নেই।

    আমি কষ্ট পাবো তাতে। তবে কিছু বলব না, বুঝতেই পারছ,’ মি. ন্যান্সি জানাল। ‘তার চাইতে ভালো হয় আজ রাত এখানেই থাকলে।’

    ঘরের ভেতরে ঢুকে, জানালা খুলে দিল মি. ন্যান্সি। সোদা আর স্যাঁতস্যাঁতে একটা গন্ধ বাড়ির ভেতরে, সেই সাথে হালকা একটা মিষ্টি গন্ধও আছে। শ্যাডোর মনে হচ্ছিল, এই বাড়িতে বোধ হয় কুকি বিস্কুটের ভূত আস্তানা গেড়েছে!

    রাজি হলো শ্যাডো, তবে অনীহার সাথে। আরও অনীহার সাথে মি. ন্যান্সির সঙ্গী হয়ে এগিয়ে গেল রাস্তার শেষ মাথায় অবস্থিত বারে। রাতে ঘুমাবার আগে একটা ড্রিঙ্ক দরকার।

    ‘চেরনোবোগকে দেখেছ?’ জানতে চাইল মি. ন্যান্সি। রাতের বাতাসে পোকা উড়ে বেড়াচ্ছে। মাটিতেও আছে অনেকগুলো। একটা সিগারেল্লো ধরাল মি. ন্যান্সি, টান দিয়েই কাশতে শুরু করল। তবে ফেলল না জিনিসটা।

    ‘গুহা থেকে যখন বেরোই, তখন ছিলেন না।’

    ‘ঘরে চলে গেছে মনে হয়, তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু ‘

    ‘জানি।’

    আর কোনো কথা না বলে বারে এসে পৌঁছাল ওরা।

    ‘প্রথম দুইটা বিয়ারের দাম আমি দেব।’ বলল মি. ন্যান্সি।

    ‘দুইটা? আমরা তো একটা পান করতে এসেছি!’ শ্যাডো অবাক।

    ‘কঞ্জুসি করছ কেন?’ ঠাট্টার ছলে জানতে চাইল মি. ন্যান্সি।

    প্রথম দুটো কিনল মি. ন্যান্সি, পরেরবার শ্যাডো। আতঙ্ক নিয়ে লক্ষ্য করল, মি.ন্যান্সি বারম্যানকে ক্যারিয়োকি চালু করার জন্য রাজি করে ফেলেছে! তবে বৃদ্ধ লোকটার গানের গলা ভালো। শুনে মজাই পেল ও। বারে বেশি লোকজন ছিল না। যারা ছিল, তারাও হাততালি দিয়ে অভিবাদন জানাল মি. ন্যান্সিকে।

    বারে যখন ফিরে এসেছে সে, তখন তার চেহারা থেকে অসুস্থ ভাবটা অনেকটাই কেটে গেছে। ত্বকের ধূসর ভাবটাও আর নেই। ‘এবার তোমার পালা।’ বলল বৃদ্ধ।

    ‘অসম্ভব।’ সরাসরি মানা করে দিল শ্যাডো।

    কিন্তু মি. ন্যান্সি সে কথা শুনলে তো। বিয়ারের অর্ডার দিয়ে ইতিমধ্যেই শ্যাডোর হাতে ধরিয়ে দিয়েছে একগাদা প্রিন্ট করা কাগজ। ‘যে গানটা জানো, সেটাই বেছে নাও।’

    ‘ভালো হচ্ছে না কিন্তু,’ বলল শ্যাডো। ওর দুনিয়াটা আস্তে আস্তে কাঁপতে শুরু করেছে, তর্ক করার শক্তি পাচ্ছে না। মি. ন্যান্সি আক্ষরিক অর্থেই ঠেলে ওকে তুলে দিল স্টেজে। একটা গানের প্রথম কয়েকটা শব্দ গাইল শ্যাডো। কেউ ওর দিকে কিছু ছুঁড়ে মারছে না দেখে সাহস পেল কিছুটা। এরপর উৎসাহ নিয়ে শেষ করল পুরো গান।

    .

    কাউচটা দেখিয়ে দিল মি. ন্যান্সি, শ্যাডোর আকারের তুলনায় ছোটোই ওটা। তাই ও ঠিক করল, মেঝেতে শোবে। কিন্তু সিদ্ধান্তটা পুরোপুরিভাবে নেওয়ার আগেই, ঘুমের অতলে হারিয়ে গেল।

    .

    প্রথম কিছুক্ষণ আরামদায়ক অন্ধকারে কেটে গেল শ্যাডোর। তারপর শুরু হলো স্বপ্ন। অন্ধকারে দেখা গেল জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড। আস্তে আস্তে সেদিকে এগিয়ে গেল শ্যাডো।

    ‘ভালো কাজ দেখিয়েছ,’ ঠোঁট না নাড়িয়েই বলল মহিষ-মানব।

    ‘কী যে করেছি, তা তো নিজেই বুঝতে পারছি না!’ জানাল শ্যাডো।

    ‘শান্তি স্থাপন করেছ।’ মহিষ-মানব জানাল। ‘আমাদের শব্দগুলো নিয়ে নিজের বাক্য সাজিয়েছ তুমি। ওই দেবতারা এখানে কেন এসেছে, তা-ই বুঝতে পারেনি কখনও। ওদের যারা উপাসনা করে বা করেছে, তারাও পারেনি। ওরা এখানে এসেছে, কারণ ওদের উপস্থিতি আমাদের দরকার ছিল। তবে চাইলে এখনও আমরা আমাদের মন পরিবর্তন করতে পারি। কে জানে, হয়তো করবও।’

    ‘তুমি কি দেবতা?’ জানতে চাইল শ্যাডো।

    মাথা নাড়ল মহিষ-মানব। শ্যাডোর মনে হলো, ওর প্রশ্নে সে বোধ হয় আমোদ পেয়েছে। ‘আমিই এই দেশ।’ উত্তর দিল মহিষ-মানব।

    হয়তো স্বপ্নটা সেখানে শেষ হয়ে গেছিল, হয়তো আরও কিছু দেখেছিল শ্যাডো। কিন্তু ওর আর মনে নেই।

    .

    সকালে যখন ঘুম থেকে ওঠে, তখন মাথাটা প্রচণ্ড ধরেছে শ্যাডোর। চোখের পেছনে কেউ যেন দুম দুম করে বসাচ্ছে হাতুড়ির ঘা।

    মি. ন্যান্সি উঠেছে আরও আগেই, সকালের নাস্তা বানিয়েও ফেলেছে সে। প্যানকেকের স্তূপ, বেকন, ডিম আর কফি সাজিয়ে অপেক্ষা করছে। আহত বলে মনে হচ্ছে না তাকে।

    ‘মাথাব্যথা করছে।’ জানাল শ্যাডো।

    ‘পেট পুরে নাস্তা খাও, নিজেকে নতুন একজন মানুষ বলে মনে হবে।’

    ‘নতুন মানুষ হতে হবে না, আগের মানুষটাকে দিয়েই কাজ চলবে। শুধু নতুন একটা মাথা দরকার।’

    ‘খাও।’

    খেল শ্যাডো।

    ‘কেমন লাগছে এখন?’

    ‘মাথাব্যথা আছে, সেই সাথে পেট ভরে আছে খাবারে। মনে হচ্ছে সব উঠে আসবে।’

    ‘আমার সাথে এসো।’ শ্যাডো যে কাউচে ঘুমিয়েছে, তার পাশেই কম্বল দিয়ে ঢাকা রয়েছে একটা ট্রাঙ্ক। কালো কাঠের তৈরি জিনিসটাকে দেখে গুপ্তধনের বাক্স বলে মনে হয়। পেল্লাই একটা তালা ঝুলছে সামনে। মি. ন্যান্সি ওটাকে খুলে, ডালা ওপরে ধরল। ভেতরে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আরও কয়েকটা বাক্স। ওগুলোর ভেতরে কী যেন খুঁজতে শুরু করল সে। ‘প্রাচীন এক আফ্রিকান ওষুধ। উইলো ছাল আর কী কী গুঁড়ো করে বানানো হয়েছে।’

    ‘অ্যাসপিরিনের মতো?’

    ‘হ্যাঁ।’ বলল মি. ন্যান্সি। ‘একদম অ্যাসপিরিনের মতো।’ বলতে বলতেই জিনিসটা খুঁজে পেল সে। বের করে আনল একটা অ্যাসপিরিনের বোতল। ওটার ভেতর থেকে কয়েকটা পিল বের করে এগিয়ে দিল। ‘এই নাও।’

    ‘ট্রাঙ্কটা সুন্দর,’ বলল শ্যাডো। তেতো পিলগুলো হাতে নিয়ে গিলে ফেলল।

    ‘আমার ছেলে পাঠিয়েছে,’ জানাল মি. ন্যান্সি। ‘ছেলেটা ভালো। তবে আরও বেশি দেখা-সাক্ষাত হলে খুশি হতাম।’

    ‘আমি ওয়েনসডের অভাব বোধ করি,’ স্বীকার করল শ্যাডো। ‘এতকিছু হওয়া সত্ত্বেও মনে হয়, এই বুঝি এলেন তিনি।’ এক দৃষ্টিতে ট্রাঙ্কের দিকে তাকিয়ে রইল শ্যাডো।

    ‘তুমি ওয়েনসডের অভাব বোধ করো? এতকিছুর পরেও!’

    ‘হ্যাঁ,’ বলল শ্যাডো। ‘আচ্ছা, আপনার কি মনে হয়? তিনি ফিরে আসবেন?’

    ‘আমার মনে হয়,’ বলল মি. ন্যান্সি। ‘যেখানেই দুই প্রতারক এক হয়ে অন্য একজনের কাছে বিশ ডলারের ভায়োলিন দশ হাজার ডলারে বেচার চেষ্টা করবে, সেখানেই উপস্থিত থাকবে লোকটা।’

    ‘কিন্তু—’

    ‘রান্নাঘরে যাই, চলো।’ শক্ত মুখে বলল মি. ন্যান্সি। ‘ধোওয়া-মোছা করতে হবে।’

    ধোওয়ার কাজ সারল মি. ন্যান্সি, মোছারটা শ্যাডো। আস্তে আস্তে কমতে শুরু করেছে মাথাব্যথা। কাজ শেষে বসার ঘরে ফিরে এলো তারা।

    পুরনো ট্রাঙ্কটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শ্যাডো, কীসের কথা যেন মনে করিয়ে দিচ্ছে ওটা। ‘চেরনোবোগের কাছে না গেলে,’ বলল সে। ‘কী হবে?’

    ‘যেতে তোমাকে হবেই,’ সরাসরি বলল মি. ন্যান্সি। ‘হয়তো সে তোমাকে খুঁজে বের করবে। হয়তো নিজের কাছে টেনে নেবে তোমাকে। তবে দেখা তোমাদের হবেই হবে।’

    মাথা নাড়ল শ্যাডো। আচমকা যেন সবকিছু ওর কাছে পরিষ্কার হতে শুরু করেছে। এক স্বপ্নের কথা মনে পড়ে যাচ্ছে। ‘আচ্ছা,’ জানতে চাইল ও। ‘হাতির মাথা বিশিষ্ট কোনো দেবতা আছে?’

    ‘গণেশের কথা বলছ? হিন্দুদের দেবতা। যাত্রাপথ থেকে প্রতিবন্ধকতা সরায়, রান্নাও ভালোই করে।’

    আচমকা চোখ তুলে চাইল শ্যাডো। ট্রাঙ্কে আছে!’ বলল সে। ‘বুঝতে পেরেছি। তখন ধরেছিলাম, গণেশ তার শুঁড়ের কথা বলেছে, অথবা গাছের ট্রাঙ্ক, মানে কান্ডের কথা। কিন্তু ওর কথার উদ্দেশ্য তা ছিল না, তাই না?’

    ভ্রু কুঁচকে ফেললেন মি. ন্যান্সি। ‘বুঝতে পারছি না।’

    ‘ট্রাঙ্কে আছে,’ সত্যটা উপলব্ধি করতে পারছে শ্যাডো। শুধু উপলব্ধি না, নিশ্চিত!

    উঠে দাঁড়াল ও। ‘আমার যেতে হবে, এখুনি।’

    ‘তাড়াহুড়ো কীসের?’

    ‘বরফ গলতে শুরু করেছে যে।’ কেবল এতটুকুই বলল শ্যাডো।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআনানসি বয়েজ – নিল গেইম্যান
    Next Article নর্স মিথোলজি – নীল গেইম্যান

    Related Articles

    নিল গেইম্যান

    স্টোরিজ – নিল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    নর্স মিথোলজি – নীল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    আনানসি বয়েজ – নিল গেইম্যান

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }