Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আমেরিকান গডস – নিল গেইম্যান

    নিল গেইম্যান এক পাতা গল্প680 Mins Read0
    ⤶

    পরিশেষ ও সংযুক্তি

    পরিশেষ 

    আইসল্যান্ডের রেকিয়াভিক শহরটা বেশ অদ্ভুত। অনেকেই অনেক অদ্ভুত শহর দেখেছে জীবনে। তাদের চোখেও জায়গাটাকে খুব একটা স্বাভাবিক বলে মনে হবে না! রেকিয়াভিক আগ্নেয় শহর-যেখানে পৃথিবীর অভ্যন্তর থেকে উঠে আসে উত্তাপ।

    পর্যটক আছে, তবে সেই পরিমাণটা আশানুরূপ নয়। এমনকি জুলাইয়ের শুরুর দিকেও তাদের আনাগোনা নেই বললেই চলে। সূর্য জ্বলছে, তা-ও বিগত কয়েক সপ্তাহ ধরে। সকালের এক বা দুই ঘণ্টার জন্য অবশ্য বিশ্রামে গেছিল।

    বিশালাকার পর্যটক লোকটা রেকিয়াভিকের প্রায় পুরোটা এলাকা হেঁটেই পার করে ফেলেছে। বিগত এক হাজার বছরে খুব একটা পরিবর্তন আসেনি, এমন এক ভাষায় কথা বলছে লোকজন। স্থানীয়রা এমন সহজভাবে প্রাচীন গাঁথাগুলো বুঝতে পারে, যেন কাগজে ছাপা খবর পড়ছে! এই দ্বীপটা যেন অবিনশ্বর, আর সেটাই ভয় পাইয়ে দিচ্ছে পর্যটককে…আবার সান্ত্বনাও দিচ্ছে যেন। খুব ক্লান্ত লাগছে ওর, প্রায় সারাটা দিন সূর্য উঠে থাকে বলে ঘুমানোও সম্ভব হচ্ছে না। হোটেল রুমে বসে বসে একবার গাইডবুক আর আরেকবার বিক হাউজ পড়ে কাটিয়ে দিয়েছে রাতগুলো। কখনও কখনও সময় কাটিয়েছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে।

    ঘড়ির কাটা জানান না দিলে বুঝতেই পারত না যে নতুন একটা দিন শুরু হয়েছে।

    অগণিত ক্যান্ডির দোকানের একটিতে ঢুকে চকলেট বার কিনেছে বিশেষ এই পর্যটক। মাঝে মাঝে নাকে আসছে সালফারের পচা গন্ধ। মন চাইছে, পাতালে গিয়ে হেডিসকে তার পচা ডিমগুলো ফেলে দিতে বলে।

    পথে অনেক সুন্দরী দেখতে পেল ও পাতলা আর কিছুটা মলিন। ওয়েনসডে এই ধরনের মেয়েই পছন্দ করতেন। শ্যাডোর মাঝে মাঝেই মনে হয়, ওর মাকে কী দেখে পছন্দ করেছিলেন তিনি? দারুণ সুন্দরী ছিলেন মহিলা, সন্দেহ নেই তাতে। কিন্তু পাতলা বা মলিন, কোনটাই ছিলেন না।

    সুন্দরীদের দিকে তাকিয়ে হাসল শ্যাডো, কেননা তারা যুবককে ওর পুরুষত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। অবশ্য হাসি প্রায় লেগেই আছে ওর মুখে, ভ্রমণটা দারুণ উপভোগ করছে বলে।

    শ্যাডোর উপর যে নজর রাখা হচ্ছে, সেটা কখন টের পেল বলতে পারবে না ও। মাঝে মাঝেই ঘুরে দাঁড়িয়ে লোকটার চেহারা দেখার চেষ্টা করেছে বটে, কিন্তু অস্বাভাবিক কিছুই ধরতে পারেনি।

    একটা ছোট্ট রেস্তোরাঁয় পা রাখল শ্যাডো। স্মোকড পাফিন আর ক্লাউডবেরি দিয়ে সারল খাবার। সেই সাথে ছিল সিদ্ধ আলু আর গলা ভেজাবার জন্য কোকাকোলা। আমেরিকার চাইতে এখানকার কোক অনেক বেশি মিষ্টি বলে মনে হলো।

    বিল নিয়ে আসার পর ওয়েটার জানতে চাইল, ‘ক্ষমা করবেন, স্যার। আপনি আমেরিকান?’

    ‘হ্যাঁ।’

    ‘তাহলে স্বাধীনতা দিবসের অভিনন্দন গ্রহণ করুন। নিজের জ্ঞানের পরিধিতে বেশ তৃপ্ত মনে হলো ওয়েটারকে।

    শ্যাডো বুঝতেই পারেনি যে আজ স্বাধীনতা দিবস, জুলাই মাসের চার তারিখ। বিলের টাকা আর কিছু টিপ টেবিলের ওপরে রেখে বাইরে চলে এলো সে। আটলান্টিক থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস। কোটের বোতাম লাগাতে বাধ্য হলো ও।

    ঘাসের উপর বসে চারপাশের শহরের দিকে তাকাল শ্যাডো। ভাবল, একদিন না একদিন ওকে ঘরে ফিরতেই হবে। আর একদিন না একদিন ওকে এমন এক ঘর বানাতে হবে যেখানে ফিরে যাওয়া যায়।

    আচমকা এক বৃদ্ধকে ওর দিকে এগিয়ে আসতে দেখল সে। লোকটার পরনে ধূসর একটা আলখাল্লা, নিচের দিকটা ছেঁড়া। দেখে মনে হয়, চলার ওপরেই থাকেন তিনি। মাথায় একটা নীল হ্যাট, ওটার কানা অনেক চওড়া। একদম ওপরে সিগালের একটা পালক লাগানো আছে। বয়স্ক হিপ্পির মতো দেখাচ্ছে তাকে, ভাবল শ্যাডো। অবসর নেওয়া বন্দুক-যোদ্ধাও হতে পারে। তবে একটা জিনিস মানতেই হয়, অস্বাভাবিক লম্বা বৃদ্ধ।

    শ্যাডোর পাশে এসে বসলেন বৃদ্ধ। ওর দিকে চেয়ে একটু মাথা দোলালেন কেবল। এক চোখ জলদস্যুদের মতো কালো পট্টিতে বাঁধা, থুতনিতে সাদা দাড়ি ঝুলছে। শ্যাডোর সন্দেহ হলো, এই বুঝি লোকটি সিগারেট চেয়ে বসেন।

    ‘হেননগেন গেঞ্জুর? ম্যানস্টে কি ইফতেয়ার মরি?’ বৃদ্ধ লোকটা জানতে চাইলেন।

    ‘আমি দুঃখিত,’ বলল শ্যাডো। ‘আইসল্যান্ডের ভাষা জানি না।’ ভাষা শিক্ষার বইটা বের করে নিয়ে ভাঙা ভাঙা ভাবে বলল, ‘এখ টালা বারা এনস্কু। আমি শুধু ইংরেজি জানি। সেই সাথে যোগ করল, ‘আমেরিকান।’

    বৃদ্ধ লোকটা আস্তে আস্তে মাথা দোলালেন। বললেন, ‘আমার লোকরা এখান থেকে অনেক আগে আমেরিকায় গেছে। আবার ফিরেও এসেছে। ওরা বলল, মানুষের থাকার জন্য জায়গাটা ভালো। কিন্তু দেবতাদের জন্য ভালো না। আর দেবতাদের ছাড়া ওদের খুব…একাকী লাগছিল।’ চোস্ত ইংরেজিতে বলছেন তিনি, তবে মাঝে মাঝে ভুল জায়গায় বিরতি নিচ্ছেন। তার দিকে তাকাল শ্যাডো, কাছ থেকে দেখে অনেক বেশি বয়স্ক লাগে তাকে। চামড়ায় ভাঁজ পড়ে গেছে।

    বৃদ্ধ বললেন, ‘আমি তোমাকে চিনি, বাছা।’

    ‘তাই নাকি?’

    ‘তুমি আর আমি, একই পথে হেঁটেছি। আমিও নয়দিন ধরে ঝুলেছি জীবন-বৃক্ষের ডালে। আমি নিজেকেই করেছি নিজের জন্য উৎসর্গ।’

    ‘আপনি ওডিন।’

    চিন্তামগ্ন ভাবে নড করলেন বৃদ্ধ। ‘অনেক নামেই ডাকা হয় আমাকে। হ্যাঁ, আমি ওডিন, বোরের সন্তান।’

    ‘আমি আপনাকে মরতে দেখেছি,’ জানাল শ্যাডো। ‘আপনার মরদেহের জন্য শোক পালন করেছি। ক্ষমতার জন্য সব কিছু ধ্বংস করে দিতে চেয়েছিলেন আপনি।’

    ‘আমি ওসব করিনি।

    ‘ওয়েনসডে করেছেন, আপনি ওয়েনসডে।’

    ‘ওয়েনসডে আমার এক অবতার- একথা সত্যি। কিন্তু আমি ওয়েনসডে নই।’ নাক চুলকালেন বৃদ্ধ। ‘তুমি ফিরে যাবে আমেরিকায়?’

    ‘ফিরে যাওয়ার কোন কারণ নেই।’ বলল বটে শ্যাডো, কিন্তু জানে যে কথাটা মিথ্যা।

    ‘অনেক কিছুই তোমার অপেক্ষায় আছে,’ বললেন বৃদ্ধ। ‘তবে তুমি না ফেরা পর্যন্ত অপেক্ষা করবে।’

    একটা সাদা প্রজাপতি উড়ে গেল ওদের সামনে দিয়ে। চুপ করে রইল শ্যাডো। এই দেব-দেবীদের গোলমাল এক জীবনের জন্য যথেষ্ট হয়েছে। ঠিক করল, বিমানবন্দরে গিয়ে টিকিট পালটে নেবে। আগে কখনওই যায়নি, এমন কোনো জায়গায় যাবে এবার।

    ‘আপনার জন্য একটা জিনিস রেখেছি,’ বলল শ্যাডো। হাত পকেটে ঢুকিয়ে তালুর ভেতর তুলে নিলো ওটা। এরপর বলল, ‘হাত বাড়ান।’

    অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকালেন বৃদ্ধ। তারপর শ্রাগ করে ডান হাত বাড়ালেন। শ্যাডো এবার নিজের হাত বাড়াল। একটা একটা করে খুলে দেখাল যে ওগুলো খালি। তারপর একদম আচমকা বৃদ্ধের হাতের উপর ফেলে দিল কাচের চোখটা।

    ‘কীভাবে করলে?’

    ‘জাদু,’ শক্ত মুখ করে জবাব দিল শ্যাডো।

    অট্টহাসিতে ফেটে পড়লেন বৃদ্ধ, হাততালি দিতে শুরু করলেন। নকল চোখটার দিকে তাকিয়ে নড করলেন একবার, ওটা যে কী তা বুঝতে পেরেছেন। তারপর কোমরের সাথে ঝুলতে থাকা একটা চামড়ার ব্যাগে ঢুকিয়ে রাখলেন। ‘অনেক ধন্যবাদ, আমি এর যত্ন নেব।’

    ‘স্বাগতম,’ বলে উঠে দাঁড়াল শ্যাডো, হাত দিয়ে ঝাড়ল প্যান্টে লেগে থাকা ঘাস।

    ‘আরেকবার,’ অ্যাসগার্ডের রাজা বাচ্চাদের মতো করে বললেন। ‘আবার দেখাও খেলা।’

    ‘আপনাদের লোভ কখনও মিটবে না,’ বলল শ্যাডো। ‘ঠিক আছে, দেখাচ্ছি। এটা এক মৃত লোক শিখিয়েছিল আমাকে।’

    বাতাসে খামচি দিল শ্যাডো, শূন্য থেকে তুলে আনল একটা সোনার পয়সা। জাদুর ক্ষমতা নেই ওটার। কিন্তু সোনার যে, তাতে কোন সন্দেহ নেই।

    ‘এই আমার জাদু।’ পয়সাটাকে দেখাল শ্যাডো। ‘গল্পের সমাপ্তি।’

    বৃদ্ধাঙ্গুলি দিয়ে পয়সাটা টস করল সে। বাতাসে ভাসল পয়সাটা, একদম ওপরে উঠে যেন কিছুক্ষণ জায়গায় জমে রইল ওটা। মনে হলো যেন আর কখনও নিচে নামবে না। হয়তো আসলেই নামবে না! শ্যাডো তা দেখার জন্য অপেক্ষা করল না। হাঁটতে শুরু করল ও…

    …হাঁটতে থাকল একবারও পিছু না ফিরে।

    ***

    সংযুক্তি 

    নর্স দেবতাগণ:

    ওডিন: নর্স পুরাণ অনুসারে সর্ব প্রথম দেবতা। সর্ব পিতা নামে খ্যাত। যুদ্ধের শুরুতে তার নাম নিয়েই শুরু করতে হয় আক্রমণ। জ্ঞানের উৎপত্তি তার থেকেই। জ্ঞানের জন্য নিজের এক চোখ উৎসর্গ করেন তিনি।

    লোকি: অনর্থের দেবতা, মিথ্যার দেবতা। কখনও অন্যান্য নর্স দেবতাদের সাথে এক হয়ে, আবার কখনও তাদের বিরুদ্ধে কাজ করে।

    তিন নর্ন বোন: নর্নরা তিন বোন, তারা সম্মিলিতভাবে সব দেবতা আর মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। তাদের নাম-উর্ড, ভেরডান্ডি এবং স্কাল্ড। তবে তাদের নির্ধারিত ভাগ্য অখণ্ডনীয় নয়। তারা তিনজন অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্বও করেন।

    ইস্টার: ইস্টারের আসল নাম ওসটারা বা ইস্টোরে। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তবে পৌত্তলিক অ্যাংলো-স্যাক্সনেরা যে তার সম্মানে বিশেষ দিবস উদযাপন করত, তাতে সন্দেহ নেই। ইস্টারকে ধরা হয় প্রভাত এবং বসন্তে র দেবী হিসেবে। পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সি এক রমণীর রূপ নয়ে হাজির হন তিনি। বর্তমান খ্রিষ্টান সম্প্রদায়ের পালিত উৎসব ইস্টার-এর নাম এই দেবীর নাম থেকে এসেছে বলেই ধারণা করা হয়।

    স্লাভিক দেবতাগণ

    চেরনোযোগ: চেরনোবোগের সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে খ্রিষ্টান সাহিত্যিকদের মতে, স্লাভদের দুই প্রধান দেবতা ছিলেন। চেরনোবোগ তাদের একজন, অশুভ আর অন্ধকারের প্রতিনিধিত্ব করেন তিনি।

    বিয়েলবোগ: চেরনোবোগের ভাই। তিনিও স্লাভদের প্রধান দেবতা। তবে তার ভাই যেখানে অশুভের প্রতিনিধিত্ব করেন, সেখানে তিনি প্রতিনিধিত্ব করেন শুভ আর আলোর।

    যরিয়া বোনেরাঃ স্লাভিক পুরাণ অনুসারে: যরিয়া বোনেরা আসলে দুজন। বড়ো বোন, ভোরের তারা, যরিয়া উত্রেনেয়া। এবং ছোটো বোন, সন্ধ্যা তারা, যরিয়া ভেচেরনেয়া। তাদের পিতা হলেন সূর্য-দেব ডাযবোগ। সকালে যরিয়া উত্রেনেয়া দরজা খুলে দিলে সূর্য-দেব বের হন আর রাতে তিনি ফিরে আসার পর দরজা বন্ধ করেন যরিয়া ভেচেরনেয়া। তাদের আরেক দায়িত্ব হলো বিনাশ আনয়নকারী কুকুর, স্মারগেল যেন শিকল দ্বারা আবদ্ধ থাকে তা নিশ্চিত করা। আমেরিকান গডস বইতে নিল গেইম্যান ছোটো বোন হিসেবে যরিয়া পলুনোচনেয়া বা রাতের তারাকে পরিচয় করিয়ে দিয়েছেন।

    মিশরিয় দেবতাগণ :

    হোরাস: তার প্রতীক হলো বাজপাখি। অধিকাংশ মিশরবিদের মতে তিনিই মিশরের প্রধান দেবতা। তার মাথার মুকুট সমগ্র মিশরের ওপরে তার রাজত্বের সাক্ষ্য দেয়।

    থোথ (বইতে মি. আইবিস): থোথ মিশরিয় জাদু, জ্ঞান ও চাঁদের দেবতা। হায়ারোগ্লিফ বা ভাষার লেখ্য-রূপ তার আবিষ্কার। একই সাথে তিনি লিপিকারদের দেবতা এবং ভারসাম্যের দেবতাও বটে। মিশরিয় সংস্কৃতিতে তাকে কল্পনা হয় সারস (আইবিস) পাখির মাথা বিশিষ্ট মানুষ হিসেবে।

    আনুবিস (বইতে মি. জ্যাকুয়েল): মৃতদের রক্ষাকর্তা ও এবং তাদের পাহারাদাতা হিসেবে মিশরিয় পুরাণে খ্যাত এই দেবতা। তবে আনুবিস তার গ্রিক নাম, মিশরিয় নাম-ইনু বা আনু। শেয়াল-মুখো দেবতা হিসেবেও তিনি পরিচিত।

    বাস্ট: বাস্ট বা বাস্টেস্ট মিশরিয় যোদ্ধা দেবী। প্রাচীন মিশরিয় পুরাণ অনুসারে, তিনি ছিলেন মিশরের নিম্নভূমির রক্ষক। পরবর্তীতে মিশরিয় প্রধান দেবতা রা-এর রক্ষক রূপে আবির্ভূত হন। প্রথম প্রথম তাকে সিংহী-রূপে কল্পনা করা হলেও, পরবর্তীতে বিড়াল-রূপে চিত্রিত করা হতে থাকে।

    আইরিশ দেবতাগণ:

    ম্যাড সুইনিঃ বইয়ের ম্যাড সুইনি প্রকৃত পক্ষে দেবতা নন। তিনি আইরিশ পুরাণের জনপ্রিয় এক রূপকথার প্রাণী-লেপ্রিকন। মধ্যযুগে সুইনি নামক এক রাজাকে অভিশাপ দেন সেন্ট রোনান। এরপর থেকে তিনি উন্মাদ হয়ে যাযাবরের জীবন বেছে নেন।

    মরিগান: মরিগানেরা তিনজন। আইরিশ পুরাণ অনুসারে তারা একত্রে যুদ্ধ ও সার্বভৌমত্বের প্রতীক। তাদের নাম-মাচা, নেমিয়ান ও বাড়ব। ধারণা করা হয়, দাঁড়কাকের রূপ নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন।

    অন্যান্য:

    আনানসি: আফ্রিকান ফোকলোরে আনানসি গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে আছেন। তাকে মাকড়সার রূপে চিত্রিত করা হয় এবং ধারণা করা হয়, বিশ্বের যাবতীয় গল্পের সূত্রপাত তার থেকেই হয়েছে। মাকড়সা হলেও তিনি মানুষের সামনে আসেন একজন বৃদ্ধ পুরুষ হিসেবে।

    হুইস্কি জ্যাক: ইনি নেটিভ আমেরিকানদের কাছে জনপ্রিয় এক কাল্পনিক চরিত্র। আলগোনকুইন ভাষীদের কাছে উইসাকেডজ্যাক নামে পরিচিত। নেটিভ আমেরিকান গাঁথা অনুসারে-তিনি মহাপ্লাবনের ব্যবস্থা করে দুনিয়াকে ধ্বংস করে দিয়েছিলেন। তারপর আবার নতুন করে তৈরি করেছেন বর্তমান পৃথিবী।

    বিলকিস: বিলকিস চরিত্রটি ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি-তিনটি প্রধান আব্রাহামিক ধর্মেই উপস্থিত। তবে ইসলাম ধর্মে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, অন্য দুই ধর্মে সেভাবে হয়নি। বাইবেল অনুসারে, বিলকিস প্রকৃতপক্ষে অর্ধ-মানবী আর অর্ধ-জীন। বিলকিসকে আমেরিকান গডসে প্রেমের দেবী হিসেবেই দেখানো হয়েছে, অন্যদের ভালোবাসা ও প্রেম তার শক্তির উৎস।

    ইফ্রিতঃ ইফ্রিত জীনের একটি বিশেষ গোত্র। মধ্য-প্রাচ্যের সাহিত্যে ইফ্রিতদের দেখানো হয়েছে প্রধানত অশুভ এবং শয়তানের অনুসারী রূপে।

    লোয়া: লোয়ারা প্রধান স্রষ্টা বন্ডি এবং মানবজাতির মাঝে সম্পর্ক স্থাপনকারী। তবে সন্ত, দেবদূত কিংবা খোদ দেবতার সাথে তাদের পার্থক্য রয়েছে। লোয়াদের মাঝে সবচেয়ে নামকরা হচ্ছেন ব্যারন সামেডি। তিনি মৃতদের লোয়া। সাধারণত লম্বা কালো হ্যাট আর কালো পোশাক পরে থাকেন। ভুডু অনুসারীদের কাছেও তিনি বিপজ্জনক একটা চরিত্র।

    ⤶
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআনানসি বয়েজ – নিল গেইম্যান
    Next Article নর্স মিথোলজি – নীল গেইম্যান

    Related Articles

    নিল গেইম্যান

    স্টোরিজ – নিল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    নর্স মিথোলজি – নীল গেইম্যান

    September 5, 2025
    নিল গেইম্যান

    আনানসি বয়েজ – নিল গেইম্যান

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }