Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    আয়না – আবুল মনসুর আহমদ

    লেখক এক পাতা গল্প115 Mins Read0
    ⤶ ⤷

    মুজাহেদিন

    মুজাহেদিন

    প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংগঠনের ঢেউ উঠিয়াছে। ও-পাড়ার ব্রাহ্মণ-বৈদ্য সবাই মিলিয়া শুদ্রদের জলগ্রহণ করিবার জন্য দৃঢ়-সংকল্প হইয়াছে।

    দেখাদেখি এ-পাড়ার মুসলমান যুবকদের মধ্যেও উৎসাহের বান ডাকিয়াছে। তারা ফুটবল ও তাশ খেলা ছাড়িয়া দিন-রাত সভা-সমিতি করিতেছে, তনযিম কমিটি গঠন করিতেছে, আখড়া স্থাপন করিতেছে, লাঠি ভাজিতেছে, ‘বেদে’ ‘হাজাম’ প্রভৃতি ‘অস্পৃশ্য’ মুসলমানদিগকে সমাজে গ্রহণ করিবার কথা প্রবীণদিগের নিকট পাড়িবার পরামর্শও করিতেছে।

    তরুণের উৎসাহ ঝড়ের আগুন। যে আগুনে দেশের জনসাধারণও জ্বলিয়া উঠিল। তারা উৎসাহে মাতিয়া গেল। আহার-দ্রিা অবহেলিত হইল! দলে-দলে তরুণ বুড়া ‘আল্লাহু আকবার’ বলিয়া ভিক্ষায় বাহির হইল। ধান চাউল পাট কাঠ বাঁশ যে যা দিল, সবই গ্রহণ করিল। নিজেরা তা কাঁধে করিয়া এক ঠাই জড় করিল। সদলবলে জমিদারের বাড়ি ধন্না দিল। জমি আদায় করিল। ধান চাউল পাট বিক্রয় করিয়া সুতার ডাকিল। ঘর উঠিল।

    যুবকেরা আবার বাড়ি বাড়ি দাওয়া করিল। ছেলে ধরিয়া আনিয়া এক সরগরম মাইনর স্কুল স্থাপন করিল। শহরে গিয়া স্কুল-পরিদর্শককে ধরিয়া আনিল। মাসে পঞ্চাশ টাকা করিয়া সাহায্য আদায় করিল।

    এ সব ঝড়ের বেগেই হইয়া গেল। প্রবীণেরা বুঝিতেই পারিলেন না- কোথা দিয়া কি হইল।

    তরুণদের উৎসাহে এবং জনমতের চাপে অবশেষে প্রবীণদের রক্তও উষ্ণ হইয়া উঠিল। মাইনর স্কুলকে কিভাবে হাইস্কুলে পরিণত করা যায় সে সম্বন্ধে কল্পনা-জল্পনা চলিতে লাগিল।

    পাশের গ্রামে এক পুকুরপাড়ে অনাদিকাল হইতে একটি খারেজী’ মাদ্রাসা চলিয়া আসিতেছিল।

    মৌলবী সাহেবের এলেমের দীর্ঘ-পাশ কতটা ছিল, তার এমতেহান লওয়ার সুযোগ কারো হয় নাই।

    কারণ তালেব-এলেমদের পড়ান অপেক্ষা দাওয়াৎ খাওয়াতেই তার অধিক সময় ব্যয়িত হইত। তবু দাওয়াতের নাগাড় মরিত না। কারণ দাওয়াত সংগ্রহ করাই ছিল তালেব-এলেমদের প্রধান কাজ। এ কাজে তাদের উৎসাহ ছিল, কারণ মৌলবী সাহেবের সঙ্গে সঙ্গে তাদেরও থোড়াবহুৎ রুখসতি মিলিত। আর এ কাজে তাদের দক্ষতাও ছিল যথেষ্ট, কারণ তাদের অধিকাংশেরই এমন বয়স হইয়াছিল যা ছাত্র অপেক্ষা ছাত্রের বাপকেই মানায় ভাল।

    যাক, সেটা আসল কথা নয়।

    আসল কথা এই যে, ঐ মাদ্রাসার ব্যয়-নির্বাহের জন্য এ-অঞ্চলের অনেকখানি স্থান জুড়িয়া মুষ্টিভিক্ষার ব্যবস্থা ছিল। মৌলবী সাহেব স্থানীয় মসজিদের ইমাম ছিলেন বলিয়া এবং তাল-বেলেমরা বাড়ি-বাড়ি হাঁটিয়া আদায় করিত বলিয়া, সে মুষ্টি আদায়ে কারও ভুল ক্রটি হওয়ার সম্ভাবনা ছিল না। এতদ্ব্যতীত পাটের মওসুমে পাট, ধানের মওসুমে ধানও কিছু আদায় হইত। এতে করিয়া মৌলবী সাহেব মাসে ত্রিশ চল্লিশ টাকা রোজগার করিতেন।

    এত কাছে স্কুল স্থাপিত হওয়াতে ছাত্রের দিক দিয়া এই মাদ্রাসার ক্ষতি হওয়ার কোন সম্ভাবনা না থাকিলেও আসল জায়গায় ক্ষতি হইল- মুষ্টি চাউলের আয় আক্রান্ত হইল। মৌলবী সাহেব ইহার যথাসাধ্য প্রতিবাদ করিলেন। কিন্তু গ্রামবাসী অধিকাংশের মত অনুসারে মাইনর স্কুলের তহবিলেই মুষ্টি চাউল দেওয়া হইতে লাগিল।

    .

    দুই

    হঠাৎ সেই গ্রামে একজন জবরদস্ত আলেমের উদয় হইল। মাদ্রাসার মৌলবী সাহেব নবাগত আলেম সাহেবকে লইয়া বাড়ি বাড়ি দাওয়াত খাইতে লাগিলেন। তাঁকে মওলানা সাহেব’ বলিয়া সকলের নিকট পরিচিত করিয়া দিলেন।

    মওলানা সাহেব শরা-শরিয়ৎ সম্বন্ধে ওয়াজ করিতে লাগিলেন। গ্রামের লোক অল্পদিনেই তাঁর লিয়াকতে আকৃষ্ট এবং ব্যবহারে মুগ্ধ হইল।

    সকলেই যখন তাহাকে একজন বড়দরের আলেম বলিয়া বুঝিয়া ফেলিল ও তখন তিনি একদিন এক ওয়াজের মজলিসে অন্যান্য কথার পর বলিলেন : খোদার ফলে এ গ্রামের সকলেরই অবস্থা ভাল, অথচ দিনী এলেম শিক্ষার জন্য এখানে কোন মাদ্রাসা নাই; ইহা বড়ই আফসোসের কথা। এই প্রসঙ্গে খারেজী মাদ্রাসার কথা উঠিল। মওলানা সাহেব বলিলেন : বড়ই দুঃখের কথা, বেশুমার আফসোসের কথা, যেখানে খোদা-রসূলের এলেম শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার সাহায্য বন্ধ করিয়া, যেখানে বেদীন নাসারার ভাষা শিক্ষা দেওয়া হয়, যেখানে ছেলেদের ঈমান-আমান খাওয়ার কায়দা বালান হয়, হাযেরানে মজলিস কিনা সেই স্কুলে যাহায্য দিতেছেন।

    ওয়াজের মহফেল বেশ বড়ই ছিল।

    শ্ৰোতৃগণের কেহ কেহ এই প্রসঙ্গে কোন কথা বলিতে মওলানা সাহেবকে বারণ করিলেন।

    মওলানা সাহেব গলা ভারী করিয়া বলিলেন : খোদার দীনের ইযযতের জন্য আমি তারই হুকুম তামিল করতে যাচ্ছিলাম, ওতে আমার ব্যক্তিগত স্বার্থ নাই। আপনাদেরই আখেরাতের নেকবিদি ওর উপর নির্ভর করছে। আপনারা যদি না হককথা শুনতে চান, আমি জোর করে তা বলতে চাই না।

    সভাস্থ দুই একজন খুব জোরে চিৎকার করিয়া বলিল : মওলানা সাহেব, আপনি বলুন। এ বিষয়ে আপনাদের কর্তব্য কি তা আমরা জানতে চাই।

    তখন মওলানা সাহেব খুব ওজস্বিনী সুরে হাদিস শরীফ হইতে বহু রেওয়ায়েৎ বয়ান করিয়া যা বলিলেন, ‘লেকেন’, ‘মগর’, ‘ইয়ানে’ ও ‘ওগায়রা’ গুলি বাদ দিলে তার অর্থ এই দাঁড়ায় : কেয়ামতের দিকে এমন এক যমানা আসিবে, যখন লোক আখেরাতের চিন্তা ছাড়িয়া কেবল দুনিয়াবী খেয়ালে মশগুল থাকিবে। খোদাকে ছাড়িয়া বনি-আদম ধন দওলতের এবাদত করিবে। মাদ্রাসা ভাঙ্গিয়া সেই জায়গায় স্কুল করিবে। মসজিদ ভাঙ্গিয়া

    সে স্থলে তোক মদের দোকান খুলিবে। এই গ্রামের অবস্থা দেখিয়া মওলানা সাহেবের মনে হইতেছে, বুঝি বা সেদিন আসিয়া পড়িয়াছে। তিনি কেয়ামতের সমস্ত আলামত বয়ান করিয়া প্রমাণ করিলেন যে, খানে-দয়াল আসিবার আর অধিক দিন বাকি নাই। তার আগমনে মোমিন-মুসলমান ভাইদের উপর কি জুলুম-সেতম হইবে, ইসলামের কি বেইযতি হইবে, কাতর কণ্ঠে তার বিস্তারিত বয়ান করিতে করিতে মওলানা সাহেব চাওগার দামনে চোখ মুছিলেন। দেখাদেখি শ্লোতৃমণ্ডলির অনেকের চোখ ছলছল হইয়া উঠিল।

    চোখ মুছার পর আবার তিনি ওয়াজ ধরিলেন। বলিলেন : দীনি-এলেম শিক্ষার মাদ্রাসা নষ্ট করিয়া নাসারার ভাষা শিক্ষার স্কুলে সাহায্য করা বহুত গোনার কাজ। ইহা আমার ঘরের কথা নয়- হাদিস কোরআনের কথা।

    বিশেষ করিয়া আখেরী জমানায় আরবী শিক্ষার পক্ষে তিনি যেসব যুক্তি দেখাইলেন, তার মধ্যে সর্বপ্রধান যুক্তিটি হইতেছে এই : ইমাম মেহদি ও খানে-দয়ালের নাযিল হইবার আর বিলম্ব নাই! আরবী জানা না থাকিলে ইহাদিগকে চিনিতে পারা যাইবে না। কারণ আরবী ভাষাতেই দলের কপালে ‘কাফের’ এবং ইমাম মেহদির কপালে ‘মোমিন’ লেখা থাকিবে। উহারা কখন আসিয়া পড়েন, তার নিশ্চয়তা নাই। সেজন্য সকলেরই আরবী শিখিয়া সব সময় প্রস্তুত থাকা দরকার।

    আর স্কুলের শিক্ষার বিরুদ্ধে মওলানা সাহেব যে সব যুক্তি প্রয়োগ করিলেন, তার মধ্যে সর্বপ্রথম যুক্তি এই : স্কুলসমূহএমন ধর্ম বিরুদ্ধে গাঁজাখোরি গল্পও শিক্ষা দেওয়া হয় যে, দুনিয়াটা গোল এবং তা ঘুরিতেছে। কোরআন-পাকে আল্লাহু-জলুশান সাফ ফরমাইয়াছেন : পৃথিবী ফরাশের মতো চ্যাপটা এবং স্থির। ছেলেবেলা হইতে কোরআনের খেলাফ শিক্ষা দান করিলে ছেলেরা কেন নাস্তিক হইবে না? ইহার জন্য দায়ী ছেলেরা নয় ছেলেদের অভিভাবকরা।

    মওলানা সাহেব ওয়াজ খতম করিলেন। সকলে এক বাক্যে তাঁহার ওয়াজের তারিফ করিল।

    কিন্তু আসল কাজের কিছু হইল না। গ্রামের মধ্যে একদল তাঁহার সমর্থক জুটিল বটে, কিন্তু মাতব্বরের অধিকাংশ মাইনর স্কুলের দিকে থাকায় মুষ্টি চাউলটা স্কুলের তহবিলে যাইতে থাকিল।

    তাই মৌলবী ও মওলানা সাহেব ইসলামের ইজ্জতের জন্য নূতন উপায় চিন্তা করিতে লাগিলেন।

    .

    তিন

    এই অঞ্চলে হানাফী ও মোহাম্মদী উভয় সম্প্রদায়ের বাস। উভয় সম্প্রদায়ের মধ্যে বিবাহ-শাদি সমাজ-নমাজ মিলিয়া-মিশিয়া চলিত, কোন কলহবিবাদ ছিল না।

    মাদ্রাসাটি যে পাড়ায় ছিল, তা হানাফী পাড়া; স্কুলটি যে পাড়ায় স্থাপিত হইয়াছিল, উহা ছিল মোহাম্মদী পাড়া। স্কুল-কমিটির অধিকাংশ সদস্য হানাফী হইলেও সেক্রেটারি সাহেব। মোহাম্মদী।

    নবাগত মওলানা সাহেব কয়েকদিন বিশেষ পর্যবেক্ষণের সহিত এই ব্যাপার লক্ষ্য করিয়া একদিন গোপনে মৌলবী সাহেবকে বলিলেন : আপনার উদ্দেশ্য সফল করতে হলে এখানে মযহাবের সওয়াল তোলা ছাড়া উপায় নাই।

    মৌলবী সাহেব মাথা নাড়িয়া বলিলেন : আমি ত্রিশ বৎসর এ গ্রামে বাস করছি; কোন দিন হানাফী-মোহাম্মদী ঝগড়া দেখিনি। কাজেই এদিকে আমার ভরসা হচ্ছে না।

    হাসিয়া মওলানা সাহেব বলিলেন : আপনার কিছু করতে হবে না; সব ব্যবস্থা আমি। করব।

    ব্যস্ত হইয়া মৌলবী সাহেব বলিলেন : না না ও-কাজে আপনি হাত দেবেন না! শেষে আপনি বেইজ্জতি হবেন।

    মওলানা সাহেব অধিকতর উচ্চ স্বরে হাসিয়া বলিলেন : আপনার কোন ভয় নেই। বাহাসের ব্যাপারটা বড়ই আজব। ও-কাজে আমি বিশেষ ওয়াকেফহাল আছি। মুখে মুখে বাহাসের বিরোধী সবাই, ইহাতককে আমি নিজেও লেকেন একবার একটা খোঁচা দিয়ে দিতে পারলে সবাই তাতে নেচে ওঠে। ও কাজে একটা নেশা আছে। আপনি ভাববেন। গ্রামকে গ্রাম যদি আমি নাচিয়ে না তুলতে পারি, তবে আমি বাপের পয়দাই নই।

    মৌলবী সাহেব দেখিলেন, মওলানার কথাই সত্য। তিনি নিজে মযহাবি কলহের কথা স্বপ্নেও কল্পনা করেন নাই, অথচ আজ তার সম্ভাবনাতেই তাঁহার প্রাণ আনন্দে নাচিয়া উঠিয়াছে।

    মওলানা সাহেব পরের জুমআতেই সুকৌশলে কথাটা পড়িলেন। তিনি বলিলেন ও হযরত নিজে বলে গিয়েছেন, তাঁর উম্মতের মধ্যে তেয়াতুর ফেরকা হবে; তেয়ারের মধ্যে সেরেফ এক ফেরকা বেহশতী, আর বাকি বাহাতুর ফেরকাই দুজখী। এখন সওয়াল এই যে, কোন্ ফেরকা.বেহেশতী?

    মওলানা সাহেব জওয়াবের জন্য খানিকক্ষণ অপেক্ষা করিলেন। কিন্তু মুসল্লীদের নিকটই জওয়াব চাওয়া হইতেছে, এ কথা তাহারা কেউ বুঝিতে না পারায় কেউ জওয়াব দিল না। মওলানা সাহেব গর্জন করিয়া বলিলেন : আপনাদের ইমান কি এতই কমজোর? আপনারা যে মযহাবের পা-বন্দ সেই মহাব বেহেশতী কি দুজখী, সে সম্বন্ধে খোলাসা ধারণা আপনাদের নেই?

    এইবার মুসল্লীদের-চৈতন্য হইল।

    তাহারা বুঝিতে পারিল? প্রশ্ন তাহাদিগকেই করা হইতেছে।

    সকলে প্রায় সমস্বরে বলিল : আমাদের মহাবই বরহক।

    মওলানা সাহেব খুশি হইয়া বলিলেন : আমাদের মহাব যদি বরহক হয় তবে ঐ পাশের গ্রামের মোহাম্মদীরা দুজখী কি না?

    বহু কণ্ঠে আপত্তি উঠিল? মোহাম্মদীদের বিরুদ্ধে কোন কথা বলবেন না। কে বেহেশতী কে দুখী, সে বিচার করবেন খোদা।

    মওলানা সাহেব বলিলেন : আপনারা হাদিস মানেন; সেই হাদিসই খোলাসা বলে দিচ্ছে, এক ফেরকা মাত্র বেহেশতী! এই এক ফেরকা যদি হানাফী মাযহাব হয়, তবে মোহাম্মদীরা বেশক দোযখী। আর যদি মোহাম্মদীরা বেহেশতী ফেরকা হয়, তবে হানাফিরা নিশ্চয় দুখী। আপনাদের এ-ফেরকা ছেড়ে দিয়ে মোহাম্মদী হওয়া উচিত। আর কোন্ ফেরকা বেহেশতী তাতে যদি আপনাদের সন্দেহ থাকে তবে আপনারা মুসলমান নন– আপনাদের কোন বন্দেগি কবুল হয় না। দীন-ইসলামের কথা বহুৎ সহজ কথা; এতে ঘোর-পাঁচ চলে না। এতে দিনকে দিন, রাতকে রাত-বলতেই হবে। না-ইধার না-ওধার এ-রকম মোনাফেকি ইসলাম পছন্দ করে না।

    গ্রাম্য অশিক্ষিত সরল-বুদ্ধি লোকেরা এই তর্কের জাল কাটিতে পারিল না। তাহারা দেখিল : মযহাবের সওয়ালটাকে তাহারা এ যাবৎ যতটা সোজা মনে করিয়া আসিতেছিল, বাস্তবিক উহা তত সোজা নয়।

    তাহারা বিশেষ ভাবনায় পড়িল।

    মওলানা সাহেব বলিয়া যাইতে লাগিলেন : আমি তসলিম করি, ওদেরকে সামনা সামনি দুখী বলে গাল দিয়ে ওদের মনে কষ্ট দেওয়া উচিত নয়। লেকেন দিলে-দিলে তাদেরকে দুখী বলে না জানলে আপনাদের নিজেদের মহাবে ইমাম পোখতা হবে না। যইফ-ইমান লোকের এবাদত আল্লাহর দরগায় কবুল হয় না। কাজেই আখেরাতে দুজখের আগুন থেকে বাঁচবার জন্য মোহাম্মদীকে আমাদের দুজখী জানতেই হবে। শুধু তাই নয়। আপনারা বেহেশতী ফেরকা; সুতরাং খোদার দরগায় আপনারা শরীফ। মোহাম্মদীরা দুজখী; সুতরাং খোদার তারা রযিল। রযিল লোক শরীফ লোকের আগে রাস্তা চলতে পারে না। যদি চলে এবং শরীফ লোক যদি বিনা-প্রতিবাদে রজিলের পিছনে যায়, তবে তাতে সেও রযিলের দরজায় নেমে যায়। সেইরূপ শরীফ লোকের পক্ষে রযিল লোকের সরদারি মেনে না নেওয়ার শানেও হাদিসে বহুৎ-বহুৎ খবর এসেছে। দুনিয়াবী শরাফতেরই যখন এত ইযযৎ, তখন দীনা শরাফতের কত ইষৎ হওয়া উচিত, তা আপনারাই খেয়াল করুন। আপনারা দীনা শরীফ ফেরকা হয়েও দীনা রযিল ফেরকার সরদারি মেনে নিয়েছেন। আপনাদের মধ্যে ধনী বেশি, আপনাদের ফেরকায় আলেম বেশি, দুনিয়ায় প্রায় সমস্ত মুসলমানই এই ফেরকা-ভুক্ত। তবু আপনারা কেন মোহাম্মদীদের তাঁবেদারি করছেন? তাদের গ্রামেই স্কুল হবে, সেইখানেই সাহেব-সুবা আসবে, সেখানেই সব; আপনারা যেন কেউ নন। কেন? আপনারা এত জিল্লত কেন বরদাশত করবেন? আপনারা ইচ্ছা করলে এ গ্রামে কি স্কুল স্থাপন করতে পারেন না? সাহেব সুবা কি আপনাদের গ্রামে আসতে পারে না?

    মওলানা সাহেব দীনা শরাফতের যুক্তি শ্রোতাদের মনে বিশেষ আসর করিতে না পারিলেও দুনিয়াবী শরাফতের শেষ দিকটার যুক্তিটা অধিকাংশের ভাল লাগিল। তার ফল ফলিল–হাটে মাঠে রাস্তাঘাটে বৈঠকখানায় সর্বত্র দিনরাত এই আলোচনাই চলিতে লাগিল।

    .

    চার

    মোহাম্মদীর সরদার-মৌলবী সাহেবের কানে এ-খবর পৌঁছিল।

    তিনি জন-চার–পাঁচেক আসহাবা লইয়া তীরবেগে গ্রামে তশরিফ আনিলেন। মযহাবী কলহে তাঁহার ইচ্ছা নাই, এই অভিমত প্রকাশ করিয়াও তিনি মওলানা সাহেবের পিছনে ধাওয়া করিলেন। মওলানা সাহেবের নিকট সদলবলে হাজির হইয়া তিনি বলিলেন : আপনি মোহাম্মদীগণকে দুজখী বলেছেন। আপনার কথা হাদিস কোরআন থেকে আপনাকে প্রমাণ করতে হবে।

    মওলানা সাহেব ইহাই চাহিতেছিলেন। তিনি বলিলেন : আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত।

    বাহাসের দিন-তারিখ ধার্য হইয়া গেল।

    গ্রামের তরুণরা প্রবীণদের ধরিল; বাহাস হইলে উভয় সম্প্রদায়ের মধ্যে মনোমানিন্য হইবে; তাতে স্কুলের ক্ষতি হইবে।

    দুই-একজন মাতব্বর গ্রামে গ্রামে হাঁটিয়া বাহাসের অপকারিতা বুঝাইবার চেষ্টাও করিলেন।

    কিন্তু সমস্ত লোক তখন বাহাসের নামে উন্মত্ত। অনেকে তাঁহাদের কথা শুনিলই না। যাহারা শুনিল তাহাদের অনেকেই তর্ক করিয়া বাহাসের সমর্থন করিল; যাহারা মুখে মুখে সায়ত্ত দিল, তাহারাও তলে তলে বাহাসের জন্য চাঁদা দিল।

    গ্রামময় সাজ-সাজ সাড়া পড়িয়া গেল। চাঁদা আদায়ের ধুম লাগিয়া গেল। আশে পাশের দশ-বারখানা গ্রাম হইতে উভয় পক্ষে দশ হাজার টাকা চাঁদা উঠিয়া গেল। যাহারা অসচ্ছলতাহেতু স্কুলের তহবিলে এক পয়সাও চাঁদা দিতে পারেন নাই, নিতান্ত গরীব বলিয়া যাহারা মুষ্টিভিক্ষার দায় হইতেও রেহাই পাইয়াছিল, তাহারাও বাহাসের তহবিলে একটাকা চাঁদা দিয়া ফেলিল।

    বাহাসের সমস্ত ঠিক হইয়া গেল।

    এই মর্মে শর্তনামা দস্তখত ও রেজিস্টারী হইল : বাহাসের যে পক্ষ হারিবে সদলবলে তাহারা জয়ী পক্ষের মহাব গ্রহণ করিবে।

    বিভিন্ন স্থানের উভয় সম্প্রদায়ের বড় বড় মওলানাকে দাওয়াৎ করা হইল। কোন মওলানার নযরানা ও গাড়ি ভাড়া বাবদ কত টাকা খরচ হইবে, তারও একটা বাজেট তৈয়ার হইয়া গেল। ন্যুরানা ও গাড়ি ভাড়ার টাকা অগ্রিম পাঠাইয়া দেওয়া হইল।

    সর্বত্র উৎসাহের একটা তুফান বহিতে লাগিল।

    প্রথম-প্রথম যাহারা বাহাসের বিরুদ্ধতা করিয়াছিল, শেষদিকে তাহারাও ভীষণ উৎসাহে কর্মক্ষেত্রে নামিয়া পড়িল।

    তিন-চার দিন আগে হইতেই উভয় পক্ষের আলেমগণ সদলবলে তশরিফ আনিতে লাগিলেন। গ্রাম বড়-বড় পাগড়িতে ভরিয়া গেল। দেদার পোলাও-কোর্মা চলিতে লাগিল। পোলাও-কোর্মার খুশবুতে গ্রামের দীন-দরিদ্র ক্ষুধাকাতর হতভাগারা বাবুর্চিখানায় উঁকি মারিয়া মারিয়া দীর্ঘশ্বাস ছাড়িতে লাগিল।

    বিকালের দিকে মওলানারা দলে-দলে গ্রামের রাস্তায় ও মাঠে যখন বেড়াইতে বাহির হইতেন, তখন এই সমস্ত মুজাহেদিনে-ইসলামের সাদা পাগড়ি দেখিয়া মনে হইত জার্মান যুদ্ধের প্রাক্কালে গোরা সৈন্যরা কুচকাওয়াজ করিতেছে।

    নির্ধারিত দিনের সকাল হইতেই প্যান্ডেল রচনা কার্য শুরু হইল। বিরাট শামিয়ানা খাটান হইল। যাত্রা গানের মঞ্চের ন্যায় আসরের মাঝখানে বিরাট মঞ্চ প্রস্তুত হইল। মঞ্চের দুই পাশে দুই সম্প্রদায়ের যথাক্রমে মুনশী মৌলবী, মওলানা ও হযরত মওলানাদের জন্য পদমর্যাদা অনুযায়ী আসন নির্দিষ্ট হইল।

    দুই সম্প্রদায়ের গ্রাম্য মাতব্বরদের জন্য সম্মুখ ভাগে দুইটি পৃথক সতরঞ্চি বিছান হইল।

    তার পিছনে সর্বসাধারণের বসিবার জন্য চাটাইর উপর ছালার চট দেওয়া হইল।

    মোটকথা, মহফিলে ইসলামী শান-শওকতের কোন কমতি হইল না।

    .

    পাঁচ

    যথা সময়ে সভা বসিল।

    বহুলোকের সমাগম হইল।

    বহু পুলিশসহ থানার বড় দারোগা সাহেবও উপস্থিত হইলেন। সংখ্যায় পুলিশের লাল পাগড়ি ও মওলানা সাহেবদের সাদা পাগড়িতে প্রতিযোগিতা চলিলেও আকারে মওলানা সাহেবদের পাগড়িই ইসলামের জয় ঘোষণা করিল।

    তরুণদের নেতা সাদতই কেবল শেষ পর্যন্ত বাহাসে উৎসাহিত হইয়া উঠে নাই।

    সে আগের দিন শহরে গিয়া জিলায় মুসলমান স্কুল ইনস্পেক্টরকে অনেক বলিয়া কহিয়া বাহাসের সভায় উপস্থিত করিল। দারোগা সাহেবও মুসলমান ছিলেন। তাঁহাকেও দুই-এক কথা বলিতে রাজি করিল।

    ফলে সভা শুরু হইবার আগে স্কুল-ইনস্পেক্টর সাহেব ও দারোগা সাহেব দু’এক কথা বলিবার সুযোগ পাইলেন। তাঁহারা উভয়ে সাম্প্রদায়িক প্রীতি ও সামাজিক শান্তির দিক দিয়া এবং নব-প্রতিষ্ঠিত স্কুলটি স্থায়িত্বের দিক দিয়া বাহাসের বিষময় ফলের কথা নানা যুক্তিতে বুঝাইবার চেষ্টা করিলেন। জনতার উপর তার খানিকটা ক্রিয়াও হইল।

    কিন্তু পর পর উভয়পক্ষের দুইজন মওলানা সাহেব উঠিয়া বলিলেন : এ সব শরিয়তের মসলা, এসব ব্যাপারে কথা বলিবার তাঁহাদের কোন অধিকার নাই। দুনিয়াবী মসলার উপর দীনি মামলার ফয়সলা করা ইসলামের খেলাফ। যে সমস্ত মুজাহেদিন ইসলামের জন্য জেহাদ করিয়াছেন, তাহারা দুনিয়ার ভালমন্দ চিন্তা করেন নাই।

    বক্তৃতায় হানাফী মওলানা সাহেব ইনস্পেক্টর সাহেবকে বেনামাযী বলিয়া তাম্বিহ করিলেন এবং মোহাম্মদী মওলানা সাহেব দারোগা সাহেবের দাড়িহীনতা লইয়া রসিকতা করিলেন।

    বাহাস হউক, জনতা এই অভিমত প্রকাশ করিল।

    সাদতের তরুণ প্রাণে আর সহ্য হইল না। সে নিজেই বক্তৃতা করিতে দাঁড়াইল। প্রাণস্পর্শী ভাষায় সে হিন্দুদের শুদ্ধিসংগঠনের কথা বলিয়া তার সঙ্গে মুসলমানদের আত্মকলহের তুলনা করিল। অশুদ্ধ আরবী উচ্চারণ করিয়া সে ‘ওয়াতাসিমু বিহাবুলিল্লাহ’ অর্থাৎ আল্লাহর রশি ধরিবার সেই অতি পুরাতন আয়াতটি পর্যন্ত আবৃত্তি করিল।

    কিন্তু কেহ তাহার কথা শুনিল না।

    মওলানারা তাহাকে বেতমিষ বলিয়া বসাইয়া দিলেন।

    বাহাসের অন্যতম শর্তরূপে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে স্থানীয় জমিদারের হিন্দু নায়েব মহাশয় সভার বিচারক সভাপতি। তিনিও সভাপতির আসন গ্রহণ করিয়াই প্রথমে উভয় সম্প্রদায়ের মিলনের পক্ষে দু’চার কথা বলিতে শুরু করিলেন।

    কিন্তু বাধা দিয়া মওলানাদের দু’চারজন সমস্বরে বলিলেন : এই কাজের জন্য তাহাকে সভাপতি করা হয় নাই।

    তিনি অগত্যা নিরস্ত্র হইলেন এবং বাহাস আরন্তের আদেশ দিলেন।

    বাহাস শুরু হইল।

    প্রথমে দণ্ডায়মান হইলেন হানাফী পক্ষ হইতে মওলানা দুরায়েগায়ের মোকাল্লেদিন সাহেব। তিনি নাকি তাঁহার বাহাসে গায়েব-মোকাঁদেদিগকে ভাষার চাবুক মারিতে পারিতেন এবং বহু বাহাসের সভায় তা করিয়াছেনও। এটা তাহার নিজেরই দাবি; তাই তিনি নিজেই এই উপাধি গ্রহণ করিয়াছেন। কাজেই ভক্তদের মধ্যেও তিনি ঐ নামেই পরিচিত। তিনি দাঁড়াইয়া যথারীতি দাড়িতে হাত বুলাইয়া হামদু-সানা পাঠ করতঃ এরশাদ ফরমাইলেন : আমার প্রথম সওয়াল এই যে, গায়ের-মোকাঁদেরা যে নিজেদের মোহাম্মদী বলে, এ কোন মোহাম্মদ–জনাব পয়গম্বর সাহেব, না আবদুর ওহাবের পুত্র মোহাম্মদ?

    সওয়াল শেষ করিয়া দুররা সাহেব দাঁড়াইয়া নিশ্চিত বিজয়-গর্বে মুচকি হাসিতে লাগিলেন।

    মোহাম্মদী তরফ হইতে মওলানা দহশতে-মোকাল্লেদিন সাহেবই জওয়াব দিতে দণ্ডায়মান হইলেন। ইনি স্বীয় ভক্তদের মধ্যে ঐ নামেই বিখ্যাত, কারণ তাঁহার দশতে হানাফীরা থরথরি কম্পমান। তিনি মওলানা দুররার সওয়ালের কোন জওয়াব না দিয়া পাল্টা সওয়াল করিলেন। বলিলেন : আপনি আগে কোরআন শরীফ থেকে মযহাব সাবেত করুন।

    মওলানা দুররা চিৎকার করিয়া বলিলেন : আমার সওয়ালের জওয়াব দিন।

    মওলানা দহশত সমান জোরে চিৎকার করিলেন : আমার সওয়ালের জওয়াব দিন।

    কেহ কাহারও জওয়াব দিলেন না। উভয়ে বলিলেন : অপর পক্ষ মোনতেক মানিতেছে না, কাজেই এভাবে বাহাস চলে না।

    বলিলেন বটে চলে না, কিন্তু বাহাস চলিতে লাগিল। অর্থাৎ কাহারো কথা কেহ না শুনিয়া উভয়েই একসঙ্গে কথা বলিয়া যাইতে লাগিলেন। কেহ কিছু প্রমাণ করিলেন না। বটে, কিন্তু একপক্ষ যে রাফেযী, খারেজী, দুখী, জাহান্নামী এবং ইহাতকে কাফের, একথা অপর পক্ষ খুব জোরের সঙ্গেই ঘোষণা করিতে লাগিলেন।

    মাঝে মাঝে উভয় পক্ষের অতি উৎসাহী কেহ-কেহ দুই মওলানার পিছনে জোর দিবার চেষ্টা করিল। ফলে একসঙ্গে একাধিক তার্কিকের মধ্যে তর্ক শুরু হইল। ক্রমে হযরত মওলানাদের সঙ্গে-সঙ্গে মওলানারা তারপরে মৌলবীরা এবং অবশেষে মুনসী সাহেবেরাও তর্কে যোগদান করিলেন।

    সভাপতি চিৎকার করিয়া গলা ফাটাইলেন। কেহ তাহার কথা শুনিল না।

    অবশেষে বিরক্তি ভরে তিনি কখন যে সভা ছাড়িয়া চলিয়া গেলেন বাহাসরত মওলানারা তা টেরও পাইলেন না।

    বিষম কোলাহলের আকারে বাহাস চলিতে লাগিল।

    দেখিতে দেখিতে গ্রামের মাতব্বর সাহেবরাও তর্ক-যুদ্ধে অবতরণ করিলেন।

    মাতব্বররা তর্কে অবতরণ করায় জনতাও নিজেদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হইয়া উঠিল।

    সুতরাং তর্ক অধিকক্ষণ মুখে সীমাবদ্ধ থাকিল না। হাত মুখের স্থান অধিকার করিল। হাতাহাতি কিলঘুষি বেদেরেগ চলিতে লাগিল।

    শুধু হাতে আর কতকক্ষণ বাহাস চলে? কাজেই দুই পক্ষই সামিয়ানার খুঁটি ভাঙ্গিয়া বাহাস চালাইতে লাগিল। এ সবেও যখন অকুলান হইল, তখন উভয় পক্ষই বাড়ি হইতে রশদ সরবরাহ করিতে লাগিল।

    মওলানা সাহেবরা এইরূপ বেদাঅতি ধরনে বাহাস করিতে রাজি ছিলেন না বলিয়া সভাস্থল ত্যাগ করিলেন।

    কিন্তু জনতার বাহাস চলিতে লাগিল।

    পুলিশ কোন মতেই শান্তিরক্ষা করিয়া উঠিতে পারিল না। কারণ জেহাদরত এই বিরাট জনতার সাহসের সামনে ধর্মহীন ঐ গুটিকতক পুলিশের সাহস কিছুতেই যথেষ্ট বিবেচিত হইল না।

    ঘটনার গুরুত্ব উপলব্ধি করিয়া দারোগা সাহেব কোতোয়ালিতে খবর দিতে নিজেই চলিয়া গেলেন।

    দারোগা সাহেবের অনুপস্থিতিতে পুলিশরা দূরে দাঁড়াইয়া শান্তিরক্ষার উপায় চিন্তা করিতে লাগিলেন।

    অবশেষে বাহাস থামিল। ততক্ষণ উভয় পক্ষে কয়েকজন হত এবং বহু আহত হইয়াছে। সুতরাং পুলিশের কর্তব্য সাধনে বিশেষ অসুবিধা হইল না। ইতিমধ্যে লাল পাগড়ির সংখ্যা বৃদ্ধি হইল। তাহারা তখন সদম্ভে বাড়ি বাড়ি ঘুরিয়া গ্রেফতার ও খানাতল্লাশ করিতে লাগিল।

    দেখা গেল, লাল পাগড়ির বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাম একদম সাদাপাগড়ি শূন্য হইয়া গিয়াছে।

    গ্রামের বহুলোককে গ্রেফতার করিয়া হতহতদের লাশ আসামিদের কাঁধে তুলিয়া পুলিশ যে রাস্তায় কোতোয়ালির দিকে রওয়ানা হইল, সেটা ছিল হিন্দু পাড়া। তখন সে পাড়ায় স্বামী বিবাদানন্দের সভাপতিত্বে হিন্দুদের এক বিরাট সভায় বিধবা-বিবাহ প্রচলন ও অস্পৃশ্যতা বর্জনের প্রস্তাব গৃহীত হইতেছিল। সভার লোক খানিকক্ষণ সভার কাজ স্থগিত রাখিয়া সারি বাঁধিয়া দাঁড়াইয়া কোমড়ে-দড়ি-বাঁধা-কাঁধে-লাশের-ডুলি-বওয়া মুসলমানদের মিছিল দেখিল।

    দীর্ঘদিন ধরিয়া পুলিশের তদন্ত চলিল। খানাতল্লাশে গ্রামকে-গ্রাম চাষ করিয়া ফেলিল। মেয়েদের এ-বাড়ি হইতে ও-বাড়ি টানা হ্যাঁচড়া করা হইল; পুলিশের সামনে তাহাদের বে-আবরু করা হইল। ধান-চাউল, লবণ-চিনি একাকার হইল।

    সরেজমিনে তদন্ত খানাতল্লাশ ও জবানবন্দির হিড়িক যখন কাটিল, তখন সদরের মামলা শুরু হইল।

    বৎসরাধিককাল মামলা চলিল। উভয় পক্ষই পুলিশ ও উকিলের পায়ে বহু টাকা ঢালিল। কেহ জমি বিক্রয় করিল, কেহ বাড়ি বিক্রয় করিল, কেহ কেহ সর্বস্ব খোয়াইল; এবং পরিমাণে গ্রামের প্রায় সকলেরই অল্প-বিস্তর জেল-জরিমানা হইল।

    যাহাদের জরিমানা হইল, তাহারা কষ্টে-সৃষ্টে জরিমানা আদায় করিল। যাহাদের জেল হইল, তাহারা আপিল করিল। আপিলে সর্বস্বান্ত হইয়া শেষ পর্যন্ত জন-পঞ্চাশের কারাদণ্ড বহাল থাকিল।

    নির্ধারিত দিনে যখন গ্রামের যুবক-বৃদ্ধ প্রায় পঞ্চাশজন কয়েদী আত্মসমর্পণের জন্য সদরের দিকে রওয়ানা হইল, তখন হিন্দু-পাড়ায় সর্বজনীন দূর্গাপূজা হইতেছিল। এতকালের অস্পৃশ্যরাও ব্রাহ্মণ-কায়েতের সঙ্গে মন্দিরে প্রবেশ করিতেছিল।

    সাদত একটা নদীর পারে স্কুল-গৃহের ছায়ায় বসিয়া সেইদিকে একদৃষ্টে চাহিয়াছিল। সে একবার কারাগামী মুসলমানদের মিছিলের দিকে, আরেকবার নদীর ওপারে সর্বজনীন পূজারত হিন্দুদের দিকে এবং সর্বশেষে নিজের মাথার উপরকার সদ্য-পরিত্যক্ত স্কুল গৃহটির দিকে চোখ ফিরাইল।

    একবিন্দু অশ্রু অতি ধীরে-ধীরে তাহার গণ্ড বাহিয়া গড়াইয়া পড়িল।

    ওদিকে উভয় সম্প্রদায়ের মওলানার বাহাস সভার বিবরণ দুইটি পৃথক পুস্তিকা বাহির করিয়া বিনামূল্যে বিতরণ করিলেন। দেখা গেল, উভয় পক্ষের পুস্তিকাতেই দাবি করা হইয়াছে যে বাহাসে তাহাদেরই জয় হইয়াছে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleআত্মকথা – আবুল মনসুর আহমদ
    Next Article আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর – আবুল মনসুর আহমদ

    Related Articles

    সুনীল গঙ্গোপাধ্যায়

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    আশাপূর্ণা দেবী

    সমুদ্র কন্যা – আশাপূর্ণা দেবী

    April 24, 2026
    সুনীল গঙ্গোপাধ্যায়

    আমাদের মহাভারত – সুনীল গঙ্গোপাধ্যায়

    March 20, 2026
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    বিপিনের সংসার – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

    January 8, 2026
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    ভয় সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    কিশোর অ্যাডভেঞ্চার সমগ্র – হরিনারায়ণ চট্টোপাধ্যায়

    December 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026
    Our Picks

    মাহতাব উদ্দিন : জীবন ও গান

    May 18, 2026

    পরমপুরুষ শ্রীশ্রীরামকৃষ্ণ ২ – অচিন্ত্যকুমার সেনগুপ্ত

    May 18, 2026

    সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রেমের গল্প – সুনীল গঙ্গোপাধ্যায়

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }