Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    এক ধরনের বিপন্নতা – গৌরকিশোর ঘোষ

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী) এক পাতা গল্প175 Mins Read0
    ⤶

    এক ধরনের বিপন্নতা – ৬

    ছয়

    ১

    শীতল বলল, এর আর নড়চড় হবে না শমি।

    শমি ঠাট্টা করে করল, মানুষ যদি এত সহজে মায়া কাটাতে পারত!

    আমি পারব শমি। আমি মনস্থির করে ফেলেছি।

    শীতল, তুমি একট চিরকেলে বুদ্ধ!

    শমি!

    বুদ্ধু!

    শমি ফুঃ করে শীতলের নাকে মুখে একরাশ সিগারেটের ধোঁয়া ছুঁড়ে দিল।

    শীতলের মুখের উপর গরম বাতাসের ঝাপটা লাগল। শীতল চমকে উঠে মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করতেই ওর ঘুম ভেঙে গেল। এবং চোখ মেলতেই দেখল অন্ধকারে এক ছায়ামূর্তি শীতলের মুখের উপর ঝুঁকে রয়েছে। তার মুখে কার গরম নিশ্বাস পড়ল। প্রচণ্ড ভয়ে আঁতকে উঠল শীতল।

    ‘কে!’

    ‘আমি।’

    ‘করবী!’ শীতলের বুক প্রচণ্ডভাবে ধক ধক করছে।

    ‘শমি কে?’

    ‘করবী তুমি!’ শীতল যেন একটু একটু করে চেতনায় ফিরে আসছে। করবী এখানে কী করছে? অসুস্থ হয়ে পড়েনি তো?

    ‘করবী তুমি! হঠাৎ শীতল ধড়মড় করে উঠতে গেল। কিন্তু তার ডানা ধরে করবী তাকে জোর করে বিছানায় শুইয়ে দিল। করবীর গায়ে বেশ জোর।

    ‘শমি কে?’ করবীর গলা মৃদু অথচ বেশ দৃঢ়।

    ‘শমি? কে শমি?’ শীতলের সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কোন শমির কথা জানতে চাইছে করবী? শীতল জেগে আছে তো? শীতল সুস্থ আছে তো?

    ‘তুমি ঘুমের ঘোরে শমি শমি করছিলে। কে সে শীতল?

    ঘুমের ঘোরে? শমি? হ্যাঁ, শীতল যেন কী একটা স্বপ্ন দেখছিল বটে। কিন্তু কী, সেটা এখন মনে করতে পারল না। শমিকে কোন একটা কথা যেন বোঝাতে চাইছিল শীতল। আর শমি ফুঃ ফুঃ করে উড়িয়ে দিচ্ছিল।

    ‘আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম করবী। শমি আমাদের অফিসেরই এক মেয়ে। আমাদের এক সহকর্মী। যার সঙ্গে আমাকে এখন কাজ করতে হচ্ছে।’

    ‘যার বাড়িতে কাল তুমি খেয়ে এলে?’

    ‘হ্যাঁ, তা-ই।’

    ঘরটায় অন্ধকার। বাইরে বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। ওদের এদিকে বেশ ব্যাঙ ডাকে। রাত কত হল?

    ‘করবী, আলো জ্বালো।’

    ‘আলো চলে গেছে শীতল।’

    ‘করবী, এত রাতে এই অন্ধকারে এ ঘরে তুমি কী করছ?

    ‘আমিও এক স্বপ্ন দেখছি শীতল। খুব খারাপ স্বপ্ন। ভয় পেয়ে পালিয়ে এসেছি এখানে।’

    রুবি যখন ছোট ছিল, মাঝে মাঝে করবীর কাছ থেকে মাঝরাতে পালিয়ে আসত তার কাছে। বুকের উপর লেপটে শুয়ে থাকত। করবী তার হাত ছাড়েনি। তার মুঠি থেকে নারীর শরীরের উষ্ণতা শীতলের শরীরে বিকিরিত হচ্ছে। রুবি করবী শমি, এদের সকলের শরীরের উষ্ণতাই এক জাতের। শীতল কোনও তফাত ধরতে পারল না। একবার শীতলের মনে হল করবীর মাথাটাকে সে তার বুকে টেনে নেয়। কিন্তু সাহস পেল না।

    শীতল বলল, ‘জানো তো করবী, স্বপ্নের কথা বলে ফেললে সে স্বপ্ন আর ফলে না। তুমি কী দেখেছ আমাকে বলো।’

    ‘আমি দেখলাম তুমি ছাদে উঠে দোতলা তুলছ। তোমার হাতে রাজমিস্ত্রির যন্ত্রপাতি।’

    অন্ধকারের মধ্যে করবী একেবারে মিশে রয়েছে। করবী এখনও মুঠো করে ধরে আছে শীতলের ডানা। শরীরে। অন্ধকারের বুক চিরে ভেসে উঠছে করবীর কাঁপা-কাঁপা।

    শীতল দেখতে পাচ্ছে না। একটা উষ্ণ স্রোত বইছে তার গলার চাপা স্বর। চাপা এবং

    ‘আমি তোমাকে ক্রমাগত বাধা দেবার চেষ্টা করছিলাম। বলছিলাম, নেমে এসো শীতল। দোতলা তুলতে তোমাকে হবে না। বাড়ি ঘর সকলের সয় না শীতল। অনিলের সয়নি।’

    করবীর মুঠি শীতলের হাতে কাঁপতে শুরু করেছে। শীতলের কেমন কষ্ট হতে লাগল করবীর জন্য।

    ‘তারপর করবী? বলো, বলো। সব বলে ফ্যালো।

    ‘তুমি কিছুতেই কথা শুনলে না শীতল। আমাকে বললে—’

    করবী মাঝপথে থেমে গেল।

    ‘তারপর?’ শীতলের শোনার আগ্রহ ক্রমশ উদ্দাম হয়ে উঠেছে। ‘আমি তোমাকে কী বললাম করবী?

    ‘তুমি বললে,’ অন্ধকার থেকে করবীর স্বর ভেসে এল, ‘আমি তো এ বাড়ির মালিক নই করবী। আমার কী ভয়? আমি রাজমিস্ত্রি। বায়না নিই, কাজ করি। দাও ইট দাও, করবী। আমার সময় নেই। আমি আরেকটা বায়না ধরেছি।’

    করবী চুপ করল। ওর মুঠি থরথর করে কেঁপেই চলেছে।

    ‘আমি এই কথা বললাম? নিজের উপর শীতল যেন খুশি হয়ে উঠল।

    ‘হ্যাঁ শীতল, তুমি বললে।’

    শীতল ক্রমশই খুশি হয়ে উঠতে লাগল।

    ‘তারপর করবী?’ শীতলের স্বরে কিঞ্চিৎ উত্তেজনা প্রকাশ পেল।

    ‘আমি বেশ ভয় পেয়ে গেলাম। তুমি বললে, ইট দাও করবী, আমি আমার কাজটা শেষ করে দিয়ে যাই। আমি বললাম, আমার দোতলা চাই না শীতল। এই সময় নীচে থেকে একটা মেয়ের গলা চেঁচিয়ে উঠল, এখানে আর কত দেরি শীতল? আমার ঘর কখন গাঁথবে? তুমি রেগে গেলে। আমি ভয় পেয়ে সব ইট লুকিয়ে ফেলতে চাইলাম। তুমি জোর করে কেড়ে নিতে লাগলে। ধাক্কাধাক্কি শুরু হল শীতল। তারপর উঃ!’

    করবী থেমে গেল। শীতল উত্তেজনায় ফেটে পড়বে। সে আগ্রহে ফুটছে। শীতল বিছানার উপর তড়াক করে উঠে বসল। করবীর কাঁধ দুটো চেপে ধরে শীতল তার মুখটাকে একেবারে মুখের কাছে নিয়ে গেল।

    উত্তেজিত চাপা স্বরে শীতল জিজ্ঞেস করল, ‘বলো করবী, বলো। তারপর কী হল?’

    ‘তারপর তুমি ছাদ থেকে পড়ে গেলে। রুবি চেঁচিয়ে উঠল, মা, ভোম্বল মরে গেছে।’

    এই কথা বলেই করবী শীতলের বুকে ঝাঁপিয়ে পড়ল। দু’হাতে পাগলের মতো শীতলকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নায় কাঁপতে থাকল।

    রুবি চেঁচিয়ে উঠল, মা ভোম্বল মরে গেছে। করবীর থরথর ভারী শরীরটা শীতলের বুকের উপরে, তথাপি ভিতরটা তার একেবারে হাল্কা। ভোম্বল মরে গেছে ঠিক। শীতলকে আর ভোম্বলের বোঝা বয়ে বেড়াতে হবে না।

    কিন্তু করবীকে নিয়ে সে এখন কী করবে? তার তো নতুন বায়না নেওয়া হয়ে গিয়েছে। শীতলের সে ডাকও এসে গেছে। এবং, আশ্চর্যের কথা, করবীর কানেও পৌঁছে গেছে। কিন্তু এখন আর আগের মতো অতটা উৎসাহ পাচ্ছে না শীতল। এখন যখন করবী তার বুকে। এবং করবীর ভারী দেহটার চাপ যখন শীতলের চেতনায় ঘা দিচ্ছে। করবীর ভয়ে ভাবনায় আন্দোলিত দুটো বিশাল স্তন, কিঞ্চিৎ শিথিল, সিংহের থাবার মতো শীতলের বুকের পাঁজরায় গিয়ে ঘা মারছে। এবং করবীর চুলের ঘামের পাউডারের এবং দেহস্থিত অন্যান্য গন্ধ মিলে মিশে এক হয়ে শীতলের নাসারন্ধ্রকে পীড়িত করছে। তখন শীতল অনুভব করল, তার পক্ষে আগের মতো উল্লসিত হয়ে ওঠা সম্ভব হচ্ছে না। করবী স্পষ্টতই তার কাছে আশ্রয় চাইছে। এখন?

    বুন্ধু!

    হঠাৎ বিদ্যুতের ঝিলিকের মতো শীতলের নিজের স্বপ্নটার কথা মনে পড়ে গেল।

    আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি শমি।

    যথাসম্ভব দৃঢ়ভাবেই কথাটা উচ্চারণ করার চেষ্টা করল শীতল।

    বুদ্ধু!

    এর নড়চড় হবে না।

    বুদ্ধু!

    আমাকে এখান থেকে বেরুতে হবেই, শমি

    করবীর ভারী দেহটা বুকে ধরে শীতল যেন আর্তনাদ করে উঠল।

    শমি ফুঁ করে শীতলের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে মিলিয়ে গেল।

    অসহায় শীতল পড়ে যাচ্ছে। করবীর চওড়া পিঠে হাত রেখে সে পতন রোধ করতে চাইল। কিন্তু করবীর পিঠ ভর্তি এলো চুল। কী মসৃণ! শীতলের দুটো হাতই পিছলে নেমে পড়ছে নীচের দিকে। কিছুতেই সে ঠেকাতে পারছে না।

    .

    বৃষ্টি বোধহয় থামবে না। আলোও বোধহয় আর আসবে না। ওরা দুজনে এখন শীতলের বিছানায় পাশাপাশি শুয়ে। শীতল ওকে টেনে নিয়েছিল। করবী একটুও দ্বিধা করেনি। ব্যাঙগুলো বিরামহীন ডেকে চলেছে। পরপর দু’বার মেঘ ডেকে উঠল ক্কড় কড় করে। ঠিক যেন ওদের মাথার উপরে। একই সঙ্গে চমকে উঠল দু’জন। একই সঙ্গে ওরা সরে গেল দুজনের কাছে। ঝমঝম করে বৃষ্টি শুরু হল আবার।

    শীতল করবীর চুলে আঙুল চালাল কিছুক্ষণ। তর্জনী দিয়ে ওর মসৃণ এবং গাঢ় ভুরু দুটো পালিশ করে দিল। নাকের উপর দিয়ে অতি ধীরে আঙুলটা ওষ্ঠের উপর পিছলে পড়ল। থামল। একটু ইতস্তত করল। তারপর মনস্থির করে আবার সফর শুরু করল। করবীর আধবোজা ঠোঁটের এ প্রান্ত থেকে ও প্রান্ত মন্থরগতিতে টহল মারল একবার। তারপর থামল। তারপর নেমে এল চিবুকে। থামল। শাবাশ বল্লভভাই নেড়ে দিলে গান্ধির চিবুক। কথাটা কার মুখ থেকে শুনেছিল শীতল, এখন মনে নেই। যোগীন আর সে কথাটা এক সময় যখন তখন বলত। করবীর মুখের ডৌলের সীমানা ধরে এ কান থেকে ও কান ঘুরে এসে শীতলের তর্জনী হঠাৎ যেন সরে পড়ল।

    শীতল করবীর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ‘আমরা বিয়ে করব না কেন, করবী?’

    ‘বিয়ে? তেমনি আস্তে জবাব দিল করবী, ‘কখনও তো ভাবিনি আগে।’

    ‘কেন?’

    ‘কেন? হয়তো যখন সময় ছিল তখন কথাটা কারও মনে পড়েনি। ত

    শীতল চুপ করে গেল।

    যেন শীতলের মনের কথাটা টের পেল করবী। বলল, ‘আজ আর হয় না।’

    ‘কেন?’ সসঙ্কোচে শীতল বলল, ‘রুবি?’

    ‘রুবি? না শীতল। রুবি নয়। আমরা বিয়ে করলে রুবি বরং খুশি হত। রুবি তখন ছোট। ইসকুলে পড়ে। ওর এক বন্ধুর দাদুর পঞ্চাশ বছরের বিবাহ বার্ষিকীতে বুড়োবুড়িকে নতুন করে বিয়ে দিয়েছিল নাতি নাতনীরা। পুরুতে মত্তর পড়েছিল। কনে সম্প্রদান করছিল বুড়োর এক ছেলে। নান্দীমুখ সাতপাক বাসর ঘর কিছুই বাদ যায়নি। বিয়ের পদ্যগুলো হয়তো রুবির বাক্সে এখনও আছে।’

    একটা মেঘ মৃদুস্বরে গড়গড় করে অনেকক্ষণ ধরে ডেকে গেল।

    ‘তাই দেখে এসে রুবি বলেছিল, তুমি ভোম্বলকে বিয়ে করো না মা? কথাটা শুনে রাগে আমি জ্ঞানগম্যি হারিয়ে ফেলেছিলাম। ওর গালে কষে মেরেছিলাম এক চড়।’

    ‘কেন?’

    ‘কেন? সে কথা আজ আলোচনা করে কী লাভ? আজ আর হয় না।’

    ‘হয় না কেন করবী? বাধা কোথায়? অনিল?’

    ‘অনিল!’

    ‘হ্যাঁ। অনিল। তোমার স্বামী করবী।’

    করবী চুপ করে ভাবতে লাগল। শীতলের এই প্রশ্নটার মানে সে যেন ধরতে পারছে না।

    ‘বলো করবী? অনিলের স্মৃতিই কি তা হলে আমাদের পথে বাধা?’

    ‘রুবির বাবার সঙ্গে মাত্র বছর চারেক ঘর করেছিলাম। দু’বছরের ভিতরেই রুবি এসে গেল। আমার সেই ঘরকন্নার কথা বিশেষ কিছুই মনে নেই। তখন তো খুবই ছেলেমানুষ ছিলাম। তারপর সেটা ছিল একটা ব্যস্ত মানুষের সংসার। কতটুকু সময়ই বা তার দেখা পাওয়া যেত।’

    ‘তা হলে করবী?’

    ‘শীতল, তুমি আজ একটা ফটো দেখিয়েছিলে দুপুরে।’

    শীতল বলল, ‘হ্যাঁ।’

    ‘চক্কোত্তি কাকাকে চিনতে একটুও দেরি হয়নি আমার। রুবির বাবাকে দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম। এই রুবির বাবা! বাড়িতে ওর কোনও ফটো নেই। এ সব জিনিস ওর ছিল না। টাকা রোজগারের চিন্তা ছিল খালি। আর ধ্যানজ্ঞান ছিল বাড়ি। তাও সাদামাটা। আমাদের বাড়িতে যা কিছু শখ শৌখিনতা সে সব করেছ তুমি আর রুবি। তুমি কেবলই জিজ্ঞেস করছিলে রুবির বাবাকে চিনতে পারছ না? জবাব দেব কী, আমি নিজেই হাঁ হয়ে গিয়েছিলাম। ফটোতে যে লোকটাকে রুবির বাবা বলে চেনাতে চাইছিলে, সেই যদি রুবির বাবা হয়, তবে আমার মনে যাকে ধরে বেঁচে আছি কুড়ি বছরের উপর, তা হলে সে কে? সে তো এ নয়। এ রুবির বাবা ও চেহারার নয়, ও লোক নয়। তাই তোমার কথার জবাব দিতে পারছিলাম না।’

    ওরা দুজনেই চুপ করে গেল। বৃষ্টি কি একটু থামছে? শীতল আবার পিছলে পড়তে লাগল।

    ‘রুবির এ বাবা তুমি শীতল।’

    ‘আমি!’

    ‘হ্যাঁ। ফটোর তুমি নও। এই তুমি। মনের সঙ্গে বারবার মিলিয়ে দেখি, সে তুমি। অথচ আমি তা বুঝতেও পারিনি।’

    ‘কিন্তু এ তো শীতল নয় করবী। এ নাকি শিবচরণ।’

    প্রচণ্ড কৌতুকে হেসে উঠল শীতল।

    ‘শিবচরণ?’

    ‘হ্যাঁ করবী, শিবচরণ। এর বাড়ি পাথুরেঘাটা। এর পদবি ঘোষ সরকার। এর বাড়ির নাম শিবালয়। এ টম ম্যাকননের কেরানি নয়। হিউম্যান উইকনেস ফিরি করার উঁচু বেতনের দালাল নয় করবী। এ বিষয়-সম্পত্তির মালিক। এ এতদিন ফেরার ছিল। কাল ধরা পড়ে গিয়েছে। গতকাল বললাম না করবী, এটর্নির বাড়ি যেতে হবে। গিয়েছিলাম। আমাকে দেখা মাত্র বুড়ো এটর্নি, আমার উকিল কাকা, বলে উঠলেন এ যে শিবচরণ।’

    করবী প্রথমে কিছু বুঝতে পারেনি। ভেবেছিল শীতল বোধহয় খেপে গেছে। আবোল তাবোল বকছে। কিন্তু ক্রমে করবী এর একটা মানে ধরতে পারল।

    ‘শিবচরণ কে?’

    ‘আমার বাবা করবী।

    শীতল একটানা এতগুলো কথা বলে একটু শ্রান্ত হয়ে পড়েছিল যেন। চুপ করে কিছুক্ষণ ভাবল।

    ‘তোমার নিজের কে আছে করবী?’

    ‘নিজের?’

    ‘মানে আত্মীয় স্বজন আর কি?’

    ‘কই, কেউ তো কখনও খোঁজ নেয়নি। কী করে বুঝব?’

    ‘হয়তো খোঁজ করেছে। খোঁজ করছে। পায়নি। পাচ্ছে না। এই আমার ব্যাপারটাই দ্যাখ না। আমি কি জানতাম দীর্ঘদিন ধরে আমার খোঁজ চলেছে। আমি কি জানতাম আমার বিষয়-সম্পত্তি আছে? আমি কি জানতাম আমার এত ভাই বোন আত্মীয়-কুটুম আছে? সেই ছোটবেলা থেকে জেনে এসেছি এ জগতে আমি আর আমার মা। কিন্তু আজ যদি আমার সঙ্গে যেতে করবী তো দেখতে পেতে আমাকে দেখার জন্য আমার আত্মীয় স্বজনের কত বড় মেলা বসে গিয়েছিল।

    ‘কোথায়? কখন?

    ‘আমার উকিল কাকার বাড়ি। বিকেল পাঁচটা থেকে মেলা বসার কথা। আমিই প্রধান আকর্ষণ।’

    ‘সে কী! বলোনি তো? তুমি যে বড় গেলে না?’

    ‘আমার মনে হল আমি তোমার কাছে থাকি করবী। রুবি আজ চলে গেল। আবার আমিও যদি বেরিয়ে যাই, বাড়িটা বড্ড ফাঁকা লাগবে। তুমি একেবারে একা হয়ে যাবে। এটা আমার ভাল লাগল না।’

    ‘তাই তুমি গেলে না? আমার খারাপ লাগবে, তাই?’

    ‘হ্যাঁ করবী, তাই। আচ্ছা বলো তোমার খারাপ লাগত কি না?’

    ‘লাগত শীতল।’ করবীর ঠোঁট দুটো থরথর কাঁপছে।

    ‘এই যে আমি রইলাম বাড়িতে, বিশেষ করে আজকের দিনটায়, তোমার ভাল লাগেনি? বলো করবী?’

    ‘খুব ভাল লেগেছে। তুমি না থাকলে আমার খুব খারাপ লাগত শীতল।’ করবী নিঃশব্দে কাঁদতে লাগল।

    ‘এই অভাবগুলো পূরণের জন্যই তো মানুষকে মানুষের দরকার লাগে করবী। টাকা দিয়ে যশ ক্ষমতা দিয়ে আর যা-ই পাওয়া যাক করবী, মানুষের মনের এই সব ফাঁক ভরানো যায় না।’

    ‘শীতল তুমি কী?’

    ‘বুদ্ধু।’

    ‘বুদ্ধু?’

    ‘লোকে আমাকে তা-ই বলে করবী। বলে শীতলটা বোকা। স্বপ্নবিলাসী। প্র্যাকটিক্যাল নয়।’

    ‘যারা বলে তারা তোমাকে জানে না শীতল।’

    ‘জানুক বা না জানুক কেউ, আমি তো জানি এসব স্বপ্নবিলাসিতা নয় করবী। এ সত্য। এই হচ্ছে মানুষের সমাজে সব চাইতে দামি জিনিস। আমি জানি বলেই এসব জিনিস রক্ষার জন্য এত প্রাণপাত করি। তাই আমাকে একবার এক স্নেহভাজন, তাকে আমি খুব স্নেহ করি করবী, বলেছিল, এসব হচ্ছে শেতলবাবুর অ্যাটিকস। আমি তার চাইতে বয়সে অনেক বড় করবী, তবু সে ছোকরা আমার মুখের উপর কথাটা অম্লানভাবে ছুঁড়ে দিয়ে এমনভাবে হাসতে লাগল যেন আমাকে খুব গৌরব দান করেছে।’

    ‘শেতলবাবুর অ্যানটিকস!’ কথাটা আপন মনেই আরেকবার উচ্চারণ করল শীতল।

    ‘অ্যানটিকস? মানে কী?

    ‘ভাঁড়ামি। সঙ সেজে যা করা হয় তা-ই।’ শীতল অন্ধকারে একটু শব্দ করে হেসে উঠল। ‘আমি এসব কথা গায়ে মাখিনে।’

    সত্যিই তো, করবী ভেবে দেখল, রুবি ঠিক বলেছে। শীতলকে আমরা কেউ কিছু দিইনি। একেবারে খাঁটি কথা। শীতল করবীর কাছে একটা দাবি পেশ করেছে।

    ‘আমি জানি করবী, শীতল আপন মনে বলে চলেছে, ‘কাল তুমি নিজেকে অনেকটা সামলে নেবে।’

    শীতল আমাকে চাইছে এতদিন পরে। শীতলকে বিমুখ করা ওর প্রতি চরম নিষ্ঠুরতা।

    ‘আমি জানি করবী সে জোর তোমার মধ্যে আছে।’

    কিন্তু শীতলকে ঠকানো

    ‘পরশু এদিনটা আরও সরে যাবে। পাঁচ বছর পরে নানা অভিজ্ঞতার তলায় আজকের এই অনুভূতি, এই বেদনা, এই শূন্যতাবোধ, পরস্পরের প্রতি আজকের এই নির্ভরতার স্মৃতি চাপা পড়ে যাবে।’

    শীতলকে ঠকানো মহাপাপ। না না, করবী শীতলকে ঠকাতে পারবে না।

    ‘জগৎ সংসারের এই নিয়ম। আমি জানি করবী। এ হচ্ছে বাস্তব সত্য। তুমিই তো বললে করবী অনিলকে তুমি তোমার মনের মধ্যে খুঁজে পেলে না। এটাই জগতের সত্যি। কিন্তু যেদিন খবর পেয়ে অফিস থেকে আমরা ছুটে এলাম? তুমি অনিলের মড়া আগলে বসে ছিলে এই বাড়িতে। সেদিনও অনিল কত তাজা ছিল ভাবো? সেটাও জগতের সত্যি করবী। সব সত্যকে স্বীকার করে নেওয়াই ভাল। আজ যে আমি বেরুইনি সে শুধু তোমার একার কথা ভেবে নয় করবী। আজ তুমি ছাড়া আর কারও সঙ্গ আমারও ভাল লাগত না।’

    কিন্তু আমি যে নিঃস্ব শীতল। আমার যে আর কিছু নেই। তুমি এতক্ষণেও বুঝতে পারোনি? তোমরা সেদিন এসে অনিলের মড়াকে এই বাড়ি থেকেই বের করে নিয়ে গিয়েছিলে। কিন্তু আমার মন থেকে সেটাকে বের করে নিয়ে যাবার কথা তোমার কেন মনে পড়েনি শীতল? তাই তো অনিলের মড়া আগলে বসে থেকে থেকে আমার যা কিছু দেবার তা ফুরিয়ে গেল। তুমি আজ আমাকে চাইছ। কিন্তু আজ তোমাকে আমি কী দেব?

    ‘কাল শমি বলেছিল, আমাকে তার গান শোনাতে ইচ্ছে হচ্ছিল।’

    শমি! করবীর শরীরটা হঠাৎ একটা চাপা উত্তেজনায় টান টান হয়ে উঠল।

    ‘সে অবিশ্যি শোনায়নি। কিন্তু আমি তার কথা বিশ্বাস করেছিলাম।’

    ‘শমি বুঝি ভাল গান জানে।’

    ‘শুধু গান? শমি সব জানে।’

    করবী চুপ করে গেল। সে গভীর ভাবনায় তলিয়ে গেল। করবী একটা সিদ্ধান্তে পৌঁছুতে চাইছে। খুব কঠিন খুবই পীড়াদায়ক সে সিদ্ধান্ত। এবং করবীর পক্ষে খুব মর্মান্তিক। করবী জানে শীতল এ বাড়ি থেকে চলে গেলে তার পক্ষে সেটা কী নিদারুণ ঘটনা হবে। করবী নিজেকে শক্ত করে নিল। এবং এতক্ষণে শীতলের গায়ে তার শান্ত হাতটাকে রাখল। রুবিকে যেন আশ্বস্ত করছে করবী। তার তবু আছে। কিন্তু শীতলের?

    ‘শীতল!’ শান্ত সংযত কণ্ঠে অত্যন্ত নরমভাবে ডাকল করবী।

    ‘বলো।’ শীতল বিস্মিত হল। যেন কত দূরে সরে গেছে করবী। কী হল?

    ‘তুমি বিয়ে করতে চাইছিলে না?’

    করবীর কথায় শীতলের কেমন একটা অস্বস্তি হতে লাগল। এ কোন করবী?

    ‘তুমি তো বললে না, তোমার বাধা কোথায়?’

    ‘তোমাকে দেবার মতো আমার আজ কিছু নেই শীতল।’

    ‘না!’

    ‘যা সত্যি তা-ই বলছি।’

    ‘কী সত্যি! তুমি কী জানো? এ তোমার অজুহাত।’

    শীতল হঠাৎ রেগে উঠল।

    ‘করবী, তুমিও আমাকে ভাঁড় ভাবছ! তুমিও ভাবছ আমি, আমি একটা সঙ! তুমি রুবি তোমরা আমাকে ভেবেছ কী!

    প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে শীতল।

    করবী নিঃশব্দে কাঁদতে লাগল।

    শীতল করবীর হাতটা সরিয়ে দিতে গিয়েই ওর হাতে জল লাগল। শীতল চুপসে গেল।

    ‘করবী তুমি কাঁদছ?’

    শীতলের মাথাটা ভারি হয়ে এল।

    ‘শীতল, কতক্ষণ আমরা শুয়ে আছি?’

    ‘অনেকক্ষণ করবী। কেন—’

    ‘তোমাকে টানার ক্ষমতা আমার নেই, শীতল, তুমি এতক্ষণেও তা বুঝতে পারলে না?’

    করবী এবার ডুকরে কেঁদে উঠল। এবং সঙ্গে সঙ্গে শীতলের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। চমকে উঠে শীতল ভাবল, তাই তো, এতক্ষণ পাশাপাশি তবে দুটো কী শুয়ে ছিল? দুটো রক্তমাংসের শরীর? না দুটো নিথর নদী? করবী! করবী! শীতল তবু করবীকে আশ্রয় করে দাঁড়াতে চাইল প্রাণপণে। কিন্তু কেবলই সে পিছলে পড়ছে! দাঁড়াতে পারছে না কোথাও।

    ‘অনিলের মড়া আগলে বসে থেকে আমার শরীরের সব আগুন নিবে গেছে শীতল। আমি এখন পোড়া কাঠ। আমি আর কাউকে পোড়াতে পারব না। তুমি দেরি করে ফেলেছ।’

    ‘দেরি করে ফেলেছি?’

    ‘হ্যাঁ, বড্ড দেরি। শুধু তোমার নয় শীতল। আমারও। কুড়ি বছর ধরে অনিল যে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গিয়েছে, তার জায়গায় ধাপে ধাপে তুমি এসে গেছ, এ আমি বুঝতে পারিনি। ভেবে এসেছি এ শুধু রুবিরই খেয়াল। আজ যখন বুঝলাম তখন আমার আর কিছুই নেই। সব আকাঙ্ক্ষা সব ইচ্ছে আমি টুটি টিপে মেরে ফেলেছি শীতল। কিচ্ছু নেই।’

    ‘তা হলে তুমি আজ এখানে কী করে এলে? আমার বিছানায় কী জন্য এলে?’

    ‘প্রচণ্ড ভয় পেয়েছিলাম শীতল, তাই। ঘুম ভাঙার পরও ভয় গেল না। আমার মনে হল তুমি সত্যিই বুঝি মরে গিয়েছ। সেই ভয়ে সেই আতঙ্কে ছুটে এসেছি। যদি আমরা এক বাড়িতে থাকি তবে দেখবে এমনই ভয় বা আতঙ্কের তাড়া খেয়েই হয়তো আবার কোনওদিন এসে পাশে শোব। আর কোনও টানে নয় শীতল। তুমি কোনওদিনই আমাকে রুবির মত উপড়ে এনে তোমার বুকে আছড়ে ফেলতে পারবে না। সে আগুন তোমার আছে শীতল। আমি দেখেছি। রুবির আছে। আমার নেই। আমি জেনে শুনে এমন জীবন তোমাকে দিতে পারিনে। যার কিছু দেবার আছে শীতল তুমি তেমন কাউকে বেছে নাও।’

    ঝি এসে কড়া নাড়ছিল। শীতল চমকে উঠল। সকাল হয়ে গেল?

    করবী ধীরে ধীরে শীতলের বিছানা থেকে নেমে পড়ল। যাবার আগে শীতলের দিকে চাইল। শীতলও করবীকে খাঁ খাঁ চোখে চেয়ে দেখল। আশ্চর্য, করবীর যেন কোথাও পাট ভাঙেনি।

    করবী তার স্বভাবসিদ্ধ শান্ত স্বরে বলল, ‘তুমি এখন উঠো না শীতল। আমি চা এনে দিচ্ছি।’

    চোখে মুখে জল ছিটিয়ে করবী দরজা খুলতে গেল।

    শীতল করবীর কথা শুনল না। সে শুয়ে থাকতে পারল না। বিছানার উপর উঠে বসে একটা সিগারেট ধরাল।

    .

    ২

    যথাসময়ে রাস্তায় নামল শীতল। সে অফিসে চলেছে। দরজা খুলে করবী চেয়ে রইল তার দিকে। শীতলও চাইল করবীর দিকে। করবীর দৃষ্টি স্থির। আজকের মেঘলা সকালের মত তেজহীন, স্নিগ্ধ। করবী চেয়ে রইল কিন্তু শীতল দৃষ্টি নামিয়ে নিল। সেই যেন অপরাধী। মুখ নিচু করে শীতল চলতে শুরু করল। তার মাথাটা আজ বড় ভারী। তখন বৃষ্টি ছিল না। রোদও না। বড্ড গুমোট। সে ছাতা খুলল না। গলিটা বাঁক নিতেই করবীর বাড়িটা হারিয়ে গেল। করবী এখন তার পিছনে। বড় রাস্তায় পড়ল সে। করবী দূরে সরে যাচ্ছে ক্রমশ। তার সামনে এখন শমি। একটা গাড়ির ছিটকানো কাদার হাত থেকে রক্ষা পাবার জন্য তাকে কাপড় তুলে পাশে লাফ দিয়ে পড়তে হল। সে শমির কাছেই চলেছে। যদিও দূর, তবু পথ তো জানা। এখান থেকে ট্রাম ডিপো। তারপর অফিস। সামনের দিক থেকে একটা মিনিবাস প্রচণ্ড জোরে ছুটে এল। আবার রাস্তার পাশে লাফ দিল সে। তারপর শমি।

    পরিপার্শ্বের আক্রমণ থেকে ক্রমাগত নিজেকে বাঁচাতে বাঁচাতে এগিয়ে চলেছে সে। তার পিছন থেকে হুড়মুড় করে বাস আসছে। সে সতর্ক হচ্ছে। সামনে থেকে ছুটে আসছে বাস, লরি, ট্যাকসি টেমপো প্রাইভেট। সব ঊর্ধ্বশ্বাসে। সে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে। ডাইনে বাঁয়ে। এ পাশ থেকে সাইকেল রিকশা, ওপাশ থেকে ঠ্যালা, সাইকেল, ষাঁড়। এখানে গর্ত জল, ওখানে আবর্জনার স্তূপ, কাদা নর্দমা। সে চলেছে। অত্যন্ত সতর্ক। অত্যন্ত সচেতন। অতিশয় তৎপর। পিছনে করবীর দূরত্ব একটু একটু করে বাড়ছে। অবসাদ গ্লানি একটু একটু করে কমছে। সামনে শমি। দূরত্ব একটু একটু করে কমছে। উৎসাহ উদ্যোগ একটু একটু করে বাড়ছে।

    ট্রাম ডিপোতে সে পৌঁছল। জলে কাদায় জুতোটা একেবারে ন্যাতা হয়ে গেছে। কাপড় জামা ঘামে ভিজে লদলদে। একটা ফাঁকা ট্রামে সে উঠে বসল। ড্রাইভারের পিছনে জানালার পাশে তার মনোমত সীটে। সে জুতো খুলে তার উপর গোড়ালি রেখে পায়ের পাতাটা ট্রামের দেওয়ালে চেপে ধরল। কাপড় টেনে একেবারে হাঁটু অবধি তুলল। ছাতাটা আজ ভেজেনি। ছাতাটাকে দুই হাঁটুর মাঝখানে এনে তার বাঁটে দু’ হাত রেখে আরাম করে বসল। সিগারেট খেতে ইচ্ছে হচ্ছিল তার। সে পকেট থেকে একটা সুপুরির টুকরো বের করে মুখে পুরল। ট্রাম ছাড়তে দেরি আছে। আগে গোটা দুই যাবে তারপর এটা। অন্যদিন এই সময়টা বুক পকেট থেকে ফর্দটা টেনে বের করে পড়ে নেয়। আজ কোনও ফর্দ নেই। রুবি আর কোনওদিন তাকে কোনও ফরমায়েশ করবে না। করবী? আজ কোনও ফর্দ সেও দেয়নি। ভুলে গেছে? তার বুক পকেটটা ফাঁকা ফাঁকা লাগল। তার নীচেটাও। সে জানালার বাইরে চাইল। অনেকগুলো কাক ডিপোর ফাঁকা চত্বরে গোল হয়ে বসে আছে। তার মনে পড়ল কাল বিকেলে তার আত্মীয়রা এটর্নির বাড়িতে জড়ো হয়েছিল। তাকে দেখবে বলে। তাকে দেখবে বলে? না টাইপ করা একটা দলিলে তার সই নেবে বলে? সে যায়নি। সে কাকগুলোর দিকে চেয়ে রইল। একটা কাক লাফিয়ে এগিয়ে এল। এতে আর ভেবে দেখার কী আছে? উকিল কাকার তীক্ষ্ণম্বর তার কানে বেজে উঠল। তার মনে হল আলো কমে আসছে। তোমার উত্তরাধিকার তুমি বুঝে নেবে, এতে ভাবার কী আছে? বৃষ্টি আসবে বোধহয়। সে আকাশের দিকে চাইল। সব তৈরিই থাকবে, হাবুল মিত্তির বলেছিল, ওরাও সব কাল হাজির থাকবেন। সবাইকে খবর দেওয়া হয়ে গেছে। অনেক দিন ধরেই তো ঝুলে আছে ব্যাপারটা। সকলেই এখন ফয়সালা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। উকিল কাকা বললেন, হ্যাঁ, কাল এসো। তোমার ব্যাপারে আমি যা বলব সবাই তা মেনে নেবেন। তুমি কি এগরিমেন্টের কপি দেখতে চাও? হাবুল দিতে পারে কপি। তুমি যোগীনের পরামর্শ নিতে পারো। ও আমার ছেলেরই মতো। তোমার প্রতি অবিচার হয়েছে? তা তুমি বলতে পারো। কিন্তু তার জন্য দায়ী তোমার মা। তাঁর ফুলিশ জেদ। কোনও প্র্যাকটিক্যাল সেনস ছিল না তাঁর। শীতল দেখল কাকগুলোর ভিতর তুমুল কলরব শুরু হয়েছে। কা কা কা কা। শীতল কাল ওদের কলরবে গলা মেলাতে যায়নি। ফুলিশ জেদ। তারও কোনও প্র্যাকটিক্যাল সেনস নেই। এসবই শেতলবাবুর অ্যানটিকস। কা কা কা কা।

    সব ফয়সালা করে দিয়েছে করবী। অত্যন্ত শান্তভাবে সে একটা সত্যকে উদ্ঘাটিত করে দিয়েছে। রুবি আর করবী তার পায়ের শিকলি কেটে দিয়েছে। ট্রামটা ভর্তি হতে শুরু করেছে। কিন্তু তবু সে উড়তে ফূর্তি পাচ্ছে না কেন? তার মাথাটা আবার টিপটিপ করতে শুরু করল। কেমন ভারী ভারী লাগছে আবার। শিকলটা সে নিজেই টেনে পরেছিল, সেইজন্য কি? জোলো বাতাস বইতে শুরু করল। বৃষ্টি হবে মনে হচ্ছে। তার চোখের পাতা ভারী হয়ে আসছে। তার ঘুম আসছে। তার পাশে কে যেন এসে বসল। ট্রাম ছাড়ল।

    ঘুমুচ্ছে সে। ঘুমুতে ঘুমুতেই সে পকেট থেকে মানথলি বের করে কনডারটরকে দেখিয়ে পকেটে রাখল। বৃষ্টির ছাঁট আসছিল। ঘুমুতে ঘুমুতেই সে জানালাটা বন্ধ করে দিল। সার্কাসে সে এখন ট্রাপিজের খেলা দেখছে। না দেখছে না। সে খেলছে। সে নিজেই জোকার। করবী একদিকে দাঁড়িয়ে দুলিয়ে দিল ট্রাপিজ। সে কোনওমতে সেটা ধরে শূন্যে দাপাদাপি করছে। তার পাতলুন খুলে এসেছে প্রায়। শমি আরেকদিকে দাঁড়িয়ে আরেকটা ট্রাপিজ ছুঁড়ে দিল। সে সেটাও ধরে ফেলল। কিন্তু কোনওটাই ছাড়তে পারছে না। খুব দাপাদাপি করছে শূন্যে। তার দু’ হাতে দুটো ট্রাপিজ। সে একেবারে মাঝখানে। সে যেন কত বিপন্ন। তার পাতলুন খুলে গেল। লোকে হা হা করে হেসে উঠল। শমি হাসছে। করবী হাসছে। শমি আর করবী তাকে দুর্দশার হাত থেকে মুক্তি দেবার জন্য একসঙ্গে ট্রাপিজ দুটো নিজের প্ল্যাটফরমের দিকে টেনে আনতে চাইল। তার মাথাটা ঝুঁকতে ঝুঁকতে ওর ছাতার বাঁটের উপর নেমে এল। শমি আর করবী তাকে একসঙ্গে টানছে। ধীরে ধীরে

    ফুস্ ফুস্ করে তার নাক ডাকতে শুরু করল। পাশের লোকটা তার কাণ্ড দেখে মিচকে মিচকে হাসতে লাগল। তার হাতের মুঠো দুটো ট্রাপিজেই আটকে গেছে। দুমুখো টানে সে মাঝখান থেকে একটুও সরল না। তার হাত দুটো টেলিস্কোপের মত লম্বা হয়ে গেল। হৈহৈ কাণ্ড। লোকে হো-হো করে হেসে উঠল। কে যেন চেঁচিয়ে উঠল, শেতলবাবুর অ্যানটিকস। উঃ! কী দারুণ!

    বেশ জোরেই নাক ডাকছে তার। সে অঘোরে ঘুমুচ্ছে। বাইরে তুমুল বৃষ্টি। ট্রাম থেমে থেমে চলেছে। ঘড়ড়াত করে শব্দ হল তার নাকে। পাশের লোকটা হেসে উঠল। পাশের লোকদের শুনিয়ে সে বেশ রসিয়ে বলে উঠল, ‘ওঃ, দাদা আমার আয়েশি বটে একজন! গুরুদেব লোক!’ লোকেরা হো হো করে হেসে উঠল

    শীতলের কোনও কিছুতেই ভ্রুক্ষেপ নেই। নাক ডাকতে ডাকতে, স্বপ্ন দেখতে দেখতে, সে নিজেও মাঝে মাঝে মিচকি মিচকি হাসতে লাগল। গোটা ব্যাপারটায় তার এখন যেন দারুণ মজা লাগছে।

    ***

    ⤶
    1 2 3 4 5 6
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleকমলা কেমন আছে – গৌরকিশোর ঘোষ
    Next Article গৌড়ানন্দ সমগ্ৰ – গৌরকিশোর ঘোষ (অসম্পূর্ণ)

    Related Articles

    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রবন্ধ সংগ্রহ – অম্লান দত্ত

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    এই দাহ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    জল পড়ে পাতা নড়ে – গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    মনের বাঘ – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    গড়িয়াহাট ব্রিজের উপর থেকে, দুজনে – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)

    প্রতিবেশী – গৌরকিশোর ঘোষ

    August 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026
    Our Picks

    মানবজমিন – শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    August 7, 2026

    কড়িখেলা – সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

    August 7, 2026

    নীললোহিতের চোখের সামনে – নীললোহিত (সুনীল গঙ্গোপাধ্যায়)

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }