Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    কালোমেয়ে – কাসেম বিন আবুবাকার

    কাসেম বিন আবুবাকার এক পাতা গল্প136 Mins Read0
    ⤶ ⤷

    কালোমেয়ে – ৭

    ৭.

    শেষবার যেদিন সৈকত আসিয়াকে নিয়ে রেস্টুরেন্টে নিজেদের মনের কথা বলাবলি করল, সেদিন ফরিদা সৈকতকে নিয়ে বেড়াতে যাবে বলে বিকেলে তাদের বাড়িতে এল। তাকে না পেয়ে ফুপুকে জিজ্ঞেস করল, সৈকত ভাই কোথায়?

    হেমা বললেন, সে তো চারটে-সাড়ে চারটের সময় গাড়ি নিয়ে বেরিয়ে গেল। জিজ্ঞেস করতে বলল, একজনের সাথে দেখা করতে যাচ্ছি।

    : আমি তার রুমে যাচ্ছি, আপনি আয়াকে চা করে সেখানে নিয়ে আসতে বলুন। সৈকত ভাইয়ের সঙ্গে দেখা করে তারপর যাব।

    : তাই যা, আমি আয়াকে চায়ের কথা বলছি।

    ফরিদা সৈকতের রুমে আগেও অনেকবার এসেছে। তখন তার কোনো জিনিস হাত দেয়নি। আজ এসে খাটে বসে চিন্তা করল, কোথায় যেতে পারে? হঠাৎ মনে হলো জহিরের বাসায় যায়নি তো? জহিরের কথা মনে হতে নিজে নিজে হেসে উঠল। ভাবল, জহির তাকে একদিন প্রেম নিবেদন করেছিল। সৈকতকে ভালোবাসি শুনে তার চেহারা যা হয়েছিল, সেকথা মনে পড়লে এখনও হাসি পায়। সেদিন বেচারা খুব লজ্জা পেয়েছিল। তারপর থেকে জহির আর টু সাড়া করেনি। তার মন বলে উঠল, জহির তোমাকে মনে প্রাণে ভালোবাসত, তার বন্ধু সৈকতকে তুমি ভালোবাস শুনে সে সামলে নিয়েছে। কারণ তারা দুজন খুব অন্তরঙ্গ বন্ধু। তবে জহির তোমাকে আজীবন ভালোবাসবে। আর তুমি যে। সৈকতকে ভালোবাস, সে কথা তাকে তো জানাও নি? সে যদি তোমাকে ভালো না বাসে অথবা অন্য কোনো মেয়েকে ভালোবাসে, তা হলে কী করবে? ফরিদা মনকে বলল, জানাবার জন্য আজ এসেছি। বসে থাকতে থাকতে ফরিদা বিরক্ত হয়ে বুক সেলফের কাছে গিয়ে বই দেখতে লাগল। ইসলামিক অনেক বই দেখে বেশ অবাক হলো। ভাবল, সৈকত ভাই তা হলে ইসলামের দিকে ঝুঁকে পড়েছে। বইগুলোর মধ্যে কী এমন আছে জানার জন্য বিশ্বনবী বইটা নিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করল। তঙ্কালীন আরব দেশের লোকদের সমাজের অবস্থা পড়তে পড়তে হজরত মোহাম্মদ (দঃ)-এর জন্মগ্রহণ পর্যন্ত পড়ে ফেলল। তারপরও বন্ধ করল না। তখন তার জানার আগ্রহ বেড়ে গেছে। এদিকে কখন সন্ধ্যা হয়ে এসেছে টের পেল না। যখন লেখাগুলো অস্পষ্ট দেখল তখন জানালা দিয়ে বাইরের দিকে চাইতে বুঝতে পারল সন্ধ্যা হয়ে গেছে। ভাবল, দেরি যখন হয়েছে তখন আজ তাকে মনের কথা জানিয়ে তবে বাড়ি ফিরবে।

    এমন সময় আয়া লাইট জ্বালাতে এলে ফরিদা তাকে জিজ্ঞেস করল, তোমাদের ছোট সাহেব এখনও ফিরেন নি?

    আয়া বলল, না আপা, বেগম সাহেব আপনাকে ডাকছেন।

    ফরিদা বইটা হাতে করেই ফুপুর কাছে এল।

    হেমা বললেন, তুই এতক্ষণ সৈকতের ঘরে কী করছিলি? তারপর হাতে বই দেখে জিজ্ঞেস করলেন, বই পড়ছিলি বুঝি? কথা শেষ করে তিনি আয়াকে চা নাস্তা নিয়ে আসতে বললেন।

    ফরিদা বলল, হ্যাঁ ফুপু, সৈকত ভাইয়ের সেলফে পেলাম। এটা বিশ্বনবী। আরও অনেক ধর্মীয় বই রয়েছে। সেখানে ফায়জুর রহমানও ছিলেন। তাকে উদ্দেশ্য করে ফরিদা বলল, জানেন ফুপা, বইটার কিছুটা পড়লাম। তাতেই বুঝতে পারলাম, এটা প্রত্যেকের পড়া উচিত।

    ফায়জুর রহমান বললেন, হ্যাঁ, তোমার কথা ঠিক। ছাত্র জীবনে আমি একবার পড়েছিলাম, এই বইটা পড়লে একদিকে যেমন আরবের প্রাগৈতিহাসিক যুগের ঘটনা জানা যায়, তেমনি মুসলমানদের নবী (দঃ)-এর জীবন কাহিনি ও সেই সময়কার রাজনৈতিক ও ধর্মীয় বিষয় জানা যায়।

    এমন সময় সৈকত মসজিদ থেকে মাগরিবের নামায পড়ে বাড়িতে এল। গেটে দারোয়ান তাকে বলল ফরিদা আপা বিকেলে এসেছেন, এখনও ফিরে যাননি। নিজের রুমে এসে চিন্তা করল, যাক ভালোই হলো, আজ যদি সে নিজেই ভালোবাসার কথা বলে, তাহলে যতটা সম্ভব বুঝিয়ে তারপর আসিয়াকে ভালোবাসার কথা জানাবে। জামা কাপড় পাল্টে মায়ের রুমে এল।

    হেমা তাকে দেখে একটু রাগের সাথে বললেন, এতক্ষণ কোথায় ছিলি? ফরিদা সেই বিকেল থেকে তোর জন্য অপেক্ষা করছে।

    সৈকত বলল, একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তারপর ফরিদার দিকে চেয়ে বলল, আগের থেকে ফোনে জানাতে পারতিস, তা হলে এরকম হতো না।

    আয়া চা-নাস্তা নিয়ে এসে পরিবেশন করল।

    সৈকত নিজে কাপে চা ঢেলে নেবার সময় বলল, আমি নাস্তা খেয়ে এসেছি, শুধু চা খাব। তারপর চা খেয়ে নিজের রুমে যেতে যেতে বলল, ফরিদা তুই নাস্তা খেয়ে আমার রুমে আয়।

    ফরিদা একটু পরে সৈকতের রুমে এসে গাল ফুলিয়ে বলল, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলে? তার সঙ্গে এত কী কথা হলো যে, ফিরতে এত দেরি হলো?

    সৈকত বলল, সে সব তোকে বলা যাবে না। তুই কেন এসেছিস বল, যদি বলিস বেড়াতে যাবি বলে এসেছিলি, তাহলে ভাবব মিথ্যা বলছিস, কারণ বেড়াতে এসে এতক্ষণ তুই আমার জন্য অপেক্ষা করতিস না।

    ফরিদা ছলছল নয়নে বলল, কেন এতক্ষণ আছি তা কি তুমি বুঝতে পারনি?

    : মানুষের মনের কথা একমাত্র আল্লাহপাক জানেন। কোনো মানুষই তা জানতে পারে না। তা তোর চোখে পানি কেন?

    : সে কথা যদি বুঝতে পারতে, তাহলে জিজ্ঞেস করতে না। আল্লাহ ছাড়া মানুষের মনের কথা অন্য কেউ জানতে পারে না, এটা ঠিক কথা; তবে যারা একে অপরকে ভালোবাসে তারা কিন্তু সবটা না হলেও কিছু কিছু পারে।

    : তুই যে ভালোবাসার কথা বলছিস, সেটা হলো, খাঁটি প্রেমিক-প্রেমিকাদের কথা। আমাদের কথা আলাদা, আমাদের মধ্যে তো সে রকম সম্পর্ক নেই। তোকে আমি জ্ঞান হবার পর থেকে আপন ছোট বোনের মতো স্নেহ করি, ভালোবাসি। আর তুইও নিশ্চয় আমাকে আপন বড় ভাই হিসেবে ভালোবাসিস, শ্রদ্ধা করিস তাই না?

    ফরিদা লজ্জায় ও দুঃখে কোনো কথা বলতে পারল না। মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগল।

    তার মনের অবস্থা বুঝতে পেরে সৈকতের মনটা ব্যথায় ভরে উঠল। মনে। মনে বলল, তুই আমাকে ভালোবেসেছিস এবং আমাকে জীবনসাথি হিসেবে পেতে চাস জেনেও তোকে গ্রহণ করতে পারব না বোন। তুই আমাকে ক্ষমা করে দিস। কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলল, তুই কাঁদছিস কেন? মনে হচ্ছে কিছু বলবি বলে এসেছিলি। তা দ্বিধা না করে বলে ফেল। তোর কান্না থামাবার জন্য যা বলবি তাই করব। বড় ভাই হয়ে যদি ছোট বোনের কান্না থামাতে না পারি, তাহলে বড় ভাই হলাম কীসের?

    ফরিদা মাথা তুলে তার দিকে চেয়ে বলল, একটা কথা তোমাকে জানাতে এসেছিলাম। জানাবার আগে তুমি যা বললে, তা আর জানান যাবে না, চলি। তবে যাবার আগে একটা কথা বলে যাই, তুমি বিশ্বাস কর আর নাই কর, তুমি যে প্রেমের কথা বললে, আমি জ্ঞান হবার পর থেকে তোমাকে নিয়ে সেই প্রেমে হাবুডুবু খাচ্ছি। তুমি এরকম কথা বলবে স্বপ্নেও ভাবিনি? তারপর যাবার জন্য পা বাড়াল।

    পকেট থেকে রুমাল বের করে তার চোখ মুখ মুছে দেবার সময় বলল, তোর কথা আমি বিশ্বাস করেছি। কিন্তু লক্ষ্মী বোন আমার, রাগ করিস না। আর মনে কষ্টও নিস না। মা একদিন আমাকে তার সঙ্গে আমার বিয়ের কথা বলেছিল। তখন তাকেও এই কথাই বলেছি। আমি মনে করেছিলাম, মা হয়তো তোকে সে সব বলেছে। যাই হোক, এটা ছাড়া, তুই যা চাইবি তাই দেব। তোর সুখের জন্য এমন অসাধ্য সাধন করব, যা তুই ভাবতেই পারবি না। বল তুই আমাকে ক্ষমা করেছিস।

    ফরিদা ভিজে গলায় বলল, তুমি বড় ভাই, তোমার দোষ ধরা অন্যায়। তোমাকে ভালোবেসে আমিই অন্যায় করেছি। আমাকে তার শস্তি পেতে হবে। আর তোমার হাতেই সেই শাস্তি পেতে চাই। দাও ভাইয়া দাও, যা মনে চায়। সেই শাস্তি দাও। তারপর দুহাতে মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল।

    ফরিদার কান্না দেখে সৈকতের চোখেও পানি এসে গেল। কিছুক্ষণের মধ্যে সামলে নিয়ে চোখ মুছে তার মাথায় হাত রেখে বলল, যে শাস্তি দেব তা মেনে নিবি তো?

    ফরিদা মুখ থেকে হাত সরিয়ে নিয়ে ভিজে চোখে তার দিকে চেয়ে বলল, বললাম তো ছোট বোন হয়ে বড় ভাইয়ের দেয়া শাস্তি একশোবার নেব।

    সৈকত বলল, যা বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেস হয়ে আয়, তারপর শাস্তির কথা বলব। নচেৎ এখন যা শাস্তি পেলি, তারপর আবার শাস্তি দিলে সহ্য করতে পারবি না।

    ফরিদা বাথরুমে যাওয়ার পর সৈকত বারান্দায় এসে আমাদের বাসায় ফোন করল, ওপারে রিসিভার তোলার পর মেয়েলি কণ্ঠ শুনে বলল, কে মামিমা বলছেন?

    : হ্যাঁ বলছি।

    : শুনুন, ফরিদার জন্য চিন্তা করবেন না, ও এখানে আছে। খেয়ে-দেয়ে যাবে। আমি ওকে পৌঁছে দেব।

    : ঠিক আছে বাবা, তাই কর। তোমরা সবাই ভালো আছ তো?

    : হ্যাঁ মামিমা, আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন?

    : আমরাও ভালো আছি, তা তুমি মামা-মামিকে যে একদম ভুলে গেছ?

    : ভুলিনি, পরীক্ষা গেল তো; পড়ার খুব চাপ ছিল। আজ ফরিদার সঙ্গে আসছি।

    : ঠিক আছে এস, বলে তিনি রিসিভার রেখে দিলেন।

    সৈকত রিসিভার রেখে ফিরে এসে দেখল, ফরিদাকে এখন বেশ ফ্রেস দেখাচ্ছে। বলল, তোদের বাসায় ফোন করে জানিয়ে দিলাম, তুই এখানে আছিস, খাওয়া-দাওয়ার পর ফিরবি।

    ফরিদা বলল, ভালোই করেছ। আগেই আমার ফোন করে জানান উচিত ছিল।

    সৈকত বলল, যা হবার হয়েছে, ওসব কথা বাদ দিয়ে শাস্তি নেবার জন্য প্রস্তুতি নে। তারপর ফরিদার করুণ মুখের দিকে চেয়ে বলল, ভয় পাচ্ছিস নাকি? ভাই কি বোনকে কঠিন শস্তি দিতে পারে। যা বলছি মাথা ঠাণ্ডা রেখে চিন্তা করবি। আমার মনে হয় শাস্তিটা তোকে কষ্ট দেবে না। আমি তোর জন্য অনেক আগে থেকে একটা ছেলে চয়েস করে রেখেছি। ভাবছি কথাটা মামা-মামিকে এবার বলব। অবশ্য ছেলেটা এখনও লেখাপড়া করছে। আমার ইচ্ছা, এখন এনগেজমেন্ট হয়ে থাক, পড়াশুনা শেষ হবার পর বিয়ে হবে। ততদিনে তুইও ডাক্তার হয়ে যাবি। বলা যায় না ভালো ছেলে পেলে অন্য কোনো মেয়ের বাবা টোপ ফেলতে পারে। তুইও ছেলেটাকে চিনিস, আমার বন্ধু জহির। ওর মতো ছেলে পাওয়া আজকাল খুব দুষ্কর। তার সম্বন্ধে তোকে বেশি কি আর বলব। তোর সঙ্গে তো ভালোভাবেই পরিচয় আছে। ভেবে চিন্তে আমাকে জানাবি। যদি রাজি থাকিস, তা হলে মামা-মামির কাছে কথাটা পাড়ব।

    ফরিদা কথাটা শুনে মাথা নিচু করে চিন্তা করল, জহির কি তাহলে সৈকত ভাইকে তার ভালোবাসার কথা বলেছে? না সৈকত ভাই নিজেই কথাটা বলেছে? ব্যাপারটা জানা দরকার। এখন তার জহিরের কথা ভাবতে ভালো লাগছে।

    তাকে চুপ করে থাকতে দেখে সৈকত আবার বলল, এক্ষুনি কিছু বলতে হবে না। বললাম না, ঠাণ্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলবি। আর একটা কথা, মনে হয় তুই বিশ্বনবী বইটার কিছু অংশ পড়েছিস। ওটা সঙ্গে নিয়ে যা। সবটা পড়িস। দেখবি ধর্মীয় অন্যান্য বই পড়ার প্রেরণা পাবি। আমার কাছে ঐসব বই অনেক আছে, সেগুলো নিয়ে পড়তে পারিস। ইসলাম ও মুসলমানদের সম্বন্ধে আমিও কিছু জানতাম না। আসিয়ার কথায় বিশ্বনবী পড়ে অনেক কিছু জানতে পারলাম এবং আরও জানার জন্য ধর্মীয় বই অনেক কিনে পড়েছি।

    ফরিদা খুব অবাক হয়ে বলল, কার কথা বললে?

    সৈকত বলল, তোকে বলি বলি করেও বলা হয়নি। তোর ক্লাসমেট আসিয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছে। সে একদিন বিশ্বনবী পড়ার কথা বলেছিল।

    ফরিদা বুঝতে পারল, আসিয়ার সঙ্গে সৈকত ভাইয়ের নিশ্চয় কোনো সম্পর্ক গড়ে উঠেছে। তা না হলে তার কথায় এত ধর্মীয় বই কিনে পড়তে গেল কেন। জিজ্ঞেস করল, কতদিন আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে?

    : তা বেশ কয়েক মাস হয়ে গেল।

    : কিন্তু সে তো খুব দাম্ভিক মেয়ে, তার সঙ্গে পরিচয় হলো কী করে?

    : এমনি হঠাৎ একদিন হয়ে গেল আর কি? তুই যে বলছিস সে খুব দাম্ভিক, আসলে তা নয়। মেয়েটার গায়ের রং খুব কালো। তাই সে কারো সঙ্গে মিশতে চায় না।

    : কিন্তু সেই কালো মেয়েটার সঙ্গে তুমিই বা পরিচিত হতে গেলে কেন?

    : বললাম না হঠাৎ করে একদিন হয়ে গেল।

    : পরিচয় হবার পর এখনও নিশ্চয় তার সঙ্গে যোগাযোগ রেখেছ?

    : তা রেখেছি।

    : এতক্ষণে বুঝলাম, তার কথায় কেন ইসলামিক বই পড়তে শুরু করেছ।

    : কী বুঝলি?

    : পরে বলব, রাত হয়ে যাচ্ছে, চল খেয়েদেয়ে আমাকে পৌঁছে দিয়ে আসবে।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleএকদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার
    Next Article কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    Related Articles

    কাসেম বিন আবুবাকার

    ক্রন্দসী প্রিয়া – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    জানি তুমি আসবে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কি পেলাম – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    একদিন অপরাহ্নে – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    কে ডাকে তোমায় – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    কাসেম বিন আবুবাকার

    ক্ষমা – কাসেম বিন আবুবাকার

    July 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    अनीश दास
    मौलाना शाह वलीउल्लाह
    रेवरेंड के. के. जी. सरकार
    অচিন্ত্যকুমার সেনগুপ্ত
    অঁতোয়ান দ্য সাঁত-এক্সুপেরি
    অনন্যা পাল
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অনীশ দেব
    অন্নদাশঙ্কর রায়
    অবনীন্দ্রনাথ ঠাকুর
    অভিজ্ঞান রায়চৌধুরী
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক দত্ত
    অভীক সরকার
    অমরেন্দ্র চক্রবর্তী
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অরিন্দম দেবনাথ
    অর্পিতা সরকার
    অশোককুমার মিত্র
    অসম্পূর্ণ বই
    আখতারুজ্জামান ইলিয়াস
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুর রহমান আল-আরিফি
    আবদুল হালিম
    আব্দুল মালেক আলী আল-কুলাইব
    আব্দুল হামীদ ফাইযী
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    কৌশিক সামন্ত
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোপেন্দ্র বসু
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভট্টাচার্য
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ড. পার্থ চট্টোপাধ্যায়
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যজ্যোতি মজুমদার
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বাণ রায়
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পরিমল ভট্টাচার্য
    পরেশচন্দ্র ভট্টাচার্য
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিয়োদর দস্তইয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণু শর্মা
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাসরুর আরেফিন
    মাহতাব উদ্দিন
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    মোহিত কামাল
    রকিব হাসান
    রজতশুভ্র মজুমদার
    রঞ্জন বন্দ্যোপাধ্যায়
    রণদীপ নন্দী
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রশীদ করীম
    রাজর্ষি দাশ ভৌমিক
    রাজশেখর বসু (পরশুরাম)
    রাফিক হারিরি
    রেভারেণ্ড কে. কে. জি. সরকার
    লীলা মজুমদার
    লেইল লোনডেস
    লেখক
    শওকত আলী
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শঙ্কর চ্যাটার্জী
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শহীদুল্লা কায়সার
    শাক্যজিৎ ভট্টাচার্য
    শাক্যজিৎ ভট্টাচাৰ্য্য
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শাহীন আখতার
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শৈবাল মিত্ৰ
    শ্যামল গঙ্গোপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রীপারাবত
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সন্তোষকুমার ঘোষ
    সন্দীপন চট্টোপাধ্যায়
    সন্মাত্রানন্দ
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমীরণ গুহ
    সমুদ্র পাল
    সম্পাদনা : শৈলেন্দ্র হালদার
    সরদার ফজলুল করিম
    সরোজকুমার রায়চৌধুরী
    সাগরময় ঘোষ
    সাদাত হোসাইন
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সায়ক আমান
    সায়ন্তনী পূততুণ্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সায়ন্তনী পূততুন্ড
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুপ্রতিম সরকার
    সুব্রত গুহ
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সেলিনা হোসেন
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ ওয়ালীউল্লাহ
    সৈয়দ মুজতবা আলী
    সৈয়দ মুস্তাফা সিরাজ
    সৈয়দ শামসুল হক
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বপ্নময় চক্রবর্তী
    স্বামী বিবেকানন্দ
    স্মরণজিৎ চক্রবর্তী
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হরিশংকর জলদাস
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026
    Our Picks

    ইতি স্মৃতিগন্ধা – সাদাত হোসাইন

    September 5, 2026

    অশ্বত্থামা হত – ড. পার্থ চট্টোপাধ্যায়

    September 5, 2026

    ঈশ্বরপুরের প্রেমকথা – দেবজ্যোতি ভট্টাচার্য

    September 5, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }