Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরকের দ্বার খোলা ২ – বৈশালী দাশগুপ্ত নন্দী

    বৈশালী দাশগুপ্ত নন্দী এক পাতা গল্প277 Mins Read0
    ⤶ ⤷

    একূল-ওকূল

    “নিশুতপুর আর রফিগঞ্জের সীমানা নির্দেশ করছে যে বিশাল মাঠটা, তারই একপাশে রয়েছে নিশুতপুরের কবরখানা আর অন্যপাশে রফিগঞ্জের শ্মশান। অবাক কাণ্ড এই যে, নিশুতপুরের বাসিন্দারা প্রায় সকলেই হিন্দু আর রফিগঞ্জে বাস মুসলমানদের। শোনা যায়, দেশভাগের সময়কার এক করুণ কাহিনি জড়িয়ে আছে এই দুই গ্রামের ইতিহাসের সঙ্গে। একসময়ে এই দুই গ্রামের মানুষ পাশাপাশি বন্ধুর মতো বাস করতো। তখন দুই গ্রামেই ছিল প্রায় সমপরিমাণ হিন্দু-মুসলমানের বাস। ঈদে আর দুর্গাপূজায় ছিল দুই সম্প্রদায়ের সমান অংশীদারী। দেখে বোঝার উপায় ছিল না, ঈদের দিন ঝলমলে পোশাকে হেসে গড়িয়ে পড়া ছেলেটির নাম রাঘব রায়। আর দুর্গাপূজার অঞ্জলির জোগাড় করতে ব্যস্ত মেয়েটি হল আনোয়ার আলির ছোট কন্যা শগুফতা। তাই সেই সময় অভিভাবকদের চোখের আড়ালেই একটু একটু করে তৈরি হচ্ছিল যে গল্প, কে জানত তার পরিণতি বেশ কয়েক দশক পরেও তটস্থ করে রাখবে দুই গ্রামের মানুষকে।

    একসঙ্গে খেলতে খেলতে বড়ো হওয়ার পথেই কী করে যেন হৃদয়ের একূল-ওকূল দুকূল ভেসে গেল দুই কিশোর-কিশোরীর। নিশুতপুরের জমিদার বংশের কিশোর পুত্র রাঘব প্রেমে পড়ল তাদেরই লেঠেল রফিগঞ্জের আনোয়ার আলির কন্যা শগুফতার। হিজাবের বাধা পার করে চার চোখের সংঘর্ষে ছিটকে গিয়েছিল ধর্মীয় বেড়াজাল। যদিও আগেই বলেছি, ধর্মীয় বেড়াজাল যত না ছিল, তার চেয়ে বেশি ছিল বিলুপ্তপ্রায় জমিদারির অহংকার, সামাজিক অবস্থানগত বাধা। কিন্তু পোশাক-আশাক, চিন্তা-ভাবনায় আদ্যন্ত আধুনিক, স্কুলে পড়া রাঘব বাবার অহংকারের ছিটেফোঁটাও নিজের মধ্যে প্রবেশ করতে দেয়নি। পড়াশোনার অবকাশে বৃদ্ধ পিতার অমতে সে তার উচ্চবংশীয় আভিজাত্যকে পিছনে ফেলে বেরিয়ে পড়ত মেঠো বন্ধুদের সঙ্গে। কখনো মাইলের পর মাইল তাদের পাশে হেঁটে পৌঁছে যেত কোনও বাউল মেলায়, কখনো বা দুপুরে কোনও গরীব চাষা-বন্ধুর সঙ্গে তার বাড়িতেই গুগলি-সেদ্ধ আর নুন দিয়ে দুটি মোটা চালের ভাত খেয়ে গামছা পেতে শুয়ে পড়ত তাদের দাওয়ায়।

    শক্তসমর্থ চেহারার আনোয়ার আলি রাঘবের জন্মের বহু আগে থেকেই জমিদারবংশের লেঠেল। রাঘব কেন, রাঘবের তিন দাদাও তার কোলে পিঠে মানুষ। আনোয়ারের তৃতীয় স্ত্রীর কনিষ্ঠতম সন্তান হল শগুফতা। আনোয়ারের সেজপুত্র আব্বাস ছিল রাঘবের গলাগলি বন্ধু। কাজেই আনোয়ারের মাটির বাড়িতেও যাতায়াত ছিল রাঘবের। আনোয়ারের অন্দরমহলে পরদাপ্রথা প্রচলিত ছিল ঠিকই, কিন্তু বাকি দুই স্ত্রীর মতো তার তৃতীয় স্ত্রী রাবেয়াও যখন চল্লিশ বছর বয়স হওয়ার আগেই মারা যায়, তারপরে অন্দরের আব্রু রক্ষার ভার পড়েছিল বছর পনেরোর শগুফতার উপরেই। মাথার উপরে চার দাদা ও বাবা থাকা সত্ত্বেও কীভাবে যেন তার কিশোরীসুলভ প্রগলভতা পরদাপ্রথার কাঠিন্যকে একটু আলগা করে দিয়েছিল। আনোয়ারও বোধহয় বয়সকালের কনিষ্ঠ সন্তান একমাত্র কন্যা শগুফতাকে একটু বেশিই স্নেহ করতো। স্নেহের রন্ধ্রপথেই প্রবেশ করেছিল প্রশ্রয়। স্নেহ হয়তো তার ছিল উভয়পক্ষের প্রতিই। রাঘবকেও কম ভালোবাসতো না আনোয়ার। মেয়ের সঙ্গে তার মেলামেশা চোখে পড়েনি এমনটাও নয়। তবে বাপের মন তো, কন্যার ভবিষ্যৎ সম্পর্কে হয়তো নিজের অজান্তেই কোনও বড়ো স্বপ্ন দেখে ফেলেছিল আনোয়ার।”

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    বাংলা সাহিত্য ভ্রমণ
    Books
    বই ডাউনলোড
    গল্প, কবিতা
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    ডিকশনারি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    এই পর্যন্ত বলে একটু জল খেল খুড়ো। আমরা চার বন্ধু খুড়োর প্রায় গা ঘেঁষে বসেছি এতক্ষণে। খুড়োর গল্প বলার কায়দা এত আকর্ষণীয় যে, মনে হচ্ছিল চোখের সামনে ঘটতে দেখছিলাম ঘটনাগুলো। বয়স হয়েছে খুড়োর। একটানা কথা বলে হাঁপিয়ে যায়। খুড়ো একটু দম ফেলুক, এই সুযোগে আমাদের এই গণ্ডগ্রামে আসার কারণটা একটু বলে নিই। আমরা চার বন্ধু কলেজ থেকেই হরিহর আত্মা। একে অপরের জীবনের সব ঘটনাই মনে হয় জানি। মেসে একই ঘরে একসঙ্গে থেকেছি অন্তত পাঁচ বছর। বছর দুয়েক হল যে যার পথ খুঁজে নিয়েছি। চারজনই মোটামুটি ভালো চাকরি করি। আমি থাকি ব্যাঙ্গালোরে। একটা ইঞ্জিনিয়ারিং সংস্থায় মাঝারি পদে কর্মরত।

    নিশান থাকে জয়পুরে, প্রমিত আর সাহেব কলকাতায়। সাহেবের দেশের বাড়ি হল নিশুতপুর। ভারত-বাংলাদেশ বর্ডারে অবস্থিত এই গ্রামটির আসল ঠিকানা উহ্যই থাক। সাহেবের কলেজ লাইফ কলকাতায় কাটলেও স্কুলজীবন এই নিশুতপুরেই। ওর মুখেই অনেকদিন আগে শুনেছিলাম নিশুতপুরের কবরখানা আর রফিগঞ্জের শ্মশানের গল্প। এখন এই দুই সৎকার স্থানই পরিত্যক্ত। মানুষ এখন শেষ শান্তির জন্য খুঁজে নিয়েছে অন্য ঠিকানা। কিন্তু বিশেষ বিশেষ রাতে নাকি মাঠের দু-পাশে মুখোমুখি অবস্থিত দুই ধর্মের দুই শেষ শয্যা জেগে ওঠে, আড়মোড়া ভেঙে উঠে বসে একে অপরের দিকে চেয়ে থাকে, অব্যক্ত আকুতিতে খান খান হয়ে ভেঙে পড়ে রাতের নিস্তব্ধতা। যারা মাঠের ধারে কাছে থাকে, তাদের কানে ভেসে আসে নারী পুরুষের মিলিত স্বরের কান্নার সুর। দুই গ্রামে বিরাজ করে এক আতঙ্কের আবহ।

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    বাংলা সাহিত্য
    গ্রন্থাগার
    উপন্যাস সংগ্রহ
    Library
    Books
    ই-বই সাবস্ক্রিপশন
    রেসিপি বই
    বাংলা কৌতুক বই
    লাইব্রেরি

     

    বছরে একদিনই এরকম হয়। আস্তে আস্তে গ্রাম দুটো খালি হতে শুরু করেছে। যাদের উপায় আছে, তারা শহরের দিকে বাড়িঘর নিয়ে চলে যাচ্ছে। আর যাদের নেই; তারাও অন্তত ছেলেপিলেদের পাঠিয়ে দিচ্ছে শহরে। এভাবেই সাহেবের বাবা-মা আর জেঠু-জেঠি দেশের বাড়ি আগলে পড়ে আছেন। সাহেব আর ওর তুতো ভাইবোনরা সকলেই শহরে। এতদিন পর বিভিন্ন কারণে চার বন্ধু প্রায় একইসঙ্গে ছুটি পেয়ে কমবয়সের কৌতূহল মেটাতে চলে এসেছি নিশুতপুরে। আমি, প্রমিত আর নিশান সাহেবকে আড়াল করে ঠিক করেছি রাতে একবার অন্তত ওই শ্মশান আর কবরখানা দর্শনে যাব। সাহেব আর ওর বাড়ির লোক জানলে বেরোতে দেবে না। তাই ওদের লুকিয়েই বেরোতে হবে। তার আগে এর গল্পটা জানা জরুরী,যেটা সাহেব আমাদের খুব ভালোভাবে বলতে পারেনি। আর ওর বাড়ির লোককে জিজ্ঞেস করার ইচ্ছে ছিল না। তাহলে হয়তো ওঁরা আমাদের এখানে আসার উদ্দেশ্য আঁচ করে ফেলতেন। আর সেটা আমরা চাইনি। তাই সাহেবের বাড়ি থেকে কয়েক পা দূরের চায়ের দোকানের বিক্রেতা বৃদ্ধ খুড়োকেই বেছে নিয়েছিলাম।

    আজ সকালেই এসে পৌঁছেছি এখানে। খুড়োর বিক্রিবাট্টা যখন শেষের মুখে, রাত আটটা নাগাদ চারমূর্তি গল্প শুনতে খুড়োর দোকানে উপস্থিত হয়েছি। অক্টোবরের প্রথম দিক। শহরে ঠান্ডা না পড়লেও গ্রামে রাতের দিকে বেশ একটা শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে। হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে জমে উঠল খুড়োর গল্প।

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    নতুন বই
    বাংলা বইয়ের প্রিন্ট কপি
    পিডিএফ
    বাংলা ক্যালিগ্রাফি কালি
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ
    কৌতুক সংগ্রহ
    গ্রন্থাগার
    বুক শেল্ফ
    বই পড়ুন

     

    “এভাবেই কেটে গেল দু-চারটে বছর। মাতৃহীন শগুফতার বিবাহের প্রসঙ্গ বারবার উঠতে থাকলেও বাস্তবায়িত হচ্ছিল না উদ্যোগের অভাবে। রাঘব স্কুল শেষ করে কলেজে। তার বৃদ্ধ পিতা এখন শয্যাশায়ী। বড়োদাদা নীতীশ দেখাশোনা করে জমিদারীর সামান্য যা কিছু কাজকর্ম। এমন সময় এল সেই সর্বনাশের দিন। ভাগ হয়ে গেল বাংলা। এতদিন ধরে পাশাপাশি বাস করছিল যে মানুষগুলো সহোদর ভাইয়ের মতো, রাতারাতি একে অপরের রক্তের পিয়াসী হয়ে উঠল। বাইরের পৃথিবীতে ঘটে-চলা ঘটনাবলীর গনগনে আঁচ স্পর্শ করল নিশুতপুর আর রফিগঞ্জকেও। হিন্দু-মুসলমানের দ্বন্দ্বে রক্ত ঝরলো দুই গ্রামের পথে ঘাটে। পাশের বাড়ির মানুষকেও আর বিশ্বাস করছিল না কেউ। এমন পরিস্থিতিতে জানি না কীভাবে নিশুতপুর হয়ে গেল হিন্দুর, আর রফিগঞ্জ মুসলমানের। নিশুতপুরের মুসলমানরা গিয়ে ঘর বাঁধল রফিগঞ্জে আর রফিগঞ্জে পুরুষানুক্রমে বাস করে আসা হিন্দুদের নতুন সংসার হল নিশুতপুরে। শুধু বদলানো গেল না শ্মশান আর কবরখানার অবস্থান। তারা নিজেদের পুরোনো জায়গায় বসে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়ল।

    এমনই এক থমথমে সন্ধ্যায় একদল উন্মত্ত জনতা রাঘব আর শগুফতাকে আবিষ্কার করল ওই শ্মশান আর কবরখানার মাঝের মাঠে। একে অপরের আলিঙ্গনে, যেন শেষবারের মতো তারা ছুঁয়ে নিচ্ছে পরস্পরকে। জনতা ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর। টেনে ছিঁড়ে নিল যেন বনস্পতির দেহ থেকে ব্রততীকে। রাঘবকে টেনে নিল মুসলমানের দল রফিগঞ্জের দিকে আর শগুফতাকে হিন্দুর দল নিশুতপুরের দিকে। শোনা যায়, আনোয়ার নাকি চেষ্টা করেছিল তার লেঠেলের বিদ্যা কাজে লাগিয়ে রাঘবকে বাঁচানোর। কিন্তু বুড়ো হাড়ে খুব বেশিক্ষণ যুঝতে পারেনি। উন্মত্ত জনতা তাকেও পিটিয়ে হত্যা করে। তারপর রফিগঞ্জের শ্মশানে জ্বলে উঠেছিল একটা চিতা, যাতে হাত-পা বেঁধে জীবন্ত চড়ানো হয়েছিল একটি সদ্যযুবককে, যে শুধু ভালোবাসতেই জানত। অন্যদিকে শগুফতার উপরে চলেছিল অমানুষিক নির্যাতন। পাঁচজন, দশজন, না বিশজন-কতজন মিলে ওর নব্যযুবতী দেহটাকে ছিঁড়েখুঁড়ে শেষ করেছিল, তা বোধহয় নিজেও গুণে শেষ করতে পারেনি মেয়েটা। গোনা শেষ হওয়ার আগেই হয়তো ওর দু’চোখের আলো নিভে গিয়েছিল। মরে যাওয়ার কতক্ষণ পরে ওরা সেটা টের পেয়েছিল জানি না, তবে যখন টের পেল, তখন নিশুতপুরের কবরে কোনওরকমে মাটি চাপা দেওয়া হয়েছিল দেহটাকে। সেটা ছিল বছরের এমনই একটা সময়। ঈদ আর দুর্গাপূজার মাঝামাঝি। ঠিক কোন তিথি বা নক্ষত্র ছিল, তা তো কেউ খেয়াল করেনি; কিন্তু সেই থেকে প্রতি বছর এই সময়ে কোনও একদিন ওই কবর আর শ্মশান রাতে জেগে ওঠে। পৈশাচিক আর্তনাদ আর কান্নায় ভরে ওঠে দুই গ্রামের আকাশ বাতাস। যেন সত্তর দশকেরও বেশি সময় ধরে দুই প্রেমিক-প্রেমিকার বুকফাটা যন্ত্রণা তাদের মৃত্যুর তিথিতে শব্দে প্রকাশ পায়।”

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    বাংলা অডিওবুক
    বাংলা ডিকশনারি অ্যাপ
    অনলাইনে বই
    Books
    অনলাইন বুকস্টোর
    নতুন বই
    উপন্যাস সংগ্রহ
    বাংলা কৌতুক বই
    বাংলা ক্যালিগ্রাফি কাগজ

     

    খুড়োর গল্প শেষ। রাত অনেক হয়েছে। আমরাও যেন নিশ্চুপ হয়ে গেছি গ্রামের থমথমে রাতের মতো। সাহেবের বাড়িতে ফেরার পথে আকাশে তাকিয়ে দেখলাম একফালি চাঁদ যেন আতঙ্কে সিঁটিয়ে রয়েছে। দু-তিনদিন হল ঈদ গেছে। দুর্গাপুজো প্রায় এসে গেছে। এমনই কোনও এক দিনে বিনা অপরাধে কেবল অমানুষিক হিংসার বলি হয়ে প্রাণ হারিয়েছিল দুই সদ্য যুবক-যুবতী। সাহেবকে বললাম বাড়িতে গিয়ে খাওয়ার ব্যবস্থা করতে। আমরা তিনজন সিগারেট ধরিয়ে বাড়ির বাইরের রাস্তায় পায়চারি করতে লাগলাম। মাথাটা কেমন ভারী ভারী ঠেকছে। সাহেব একটু ইতস্তত করলেও শেষপর্যন্ত কিছু না বলে বাড়িতে চলে গেল। আমাদের সিগারেট যখন প্রায় শেষের পথে, তখন হঠাৎ একটা অদ্ভুত শব্দে একসঙ্গে তিনজন চমকে পিছনের দিকে তাকালাম। কেউ যেন গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। প্রথমে একটা নারীকণ্ঠ, তারপর এক থেকে দুই, দুই থেকে শত শত নারী-পুরুষের সম্মিলিত গলার স্বর। বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠেছে। অদ্ভুতভাবে কোথা থেকে কুয়াশা নেমে এসেছে চারিদিকে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে চাঁদও। আমাদের মধ্যে প্রথম নড়ে উঠল প্রমিত। আমার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে নিশানের দিকে তাকিয়ে বলল, “চল্’।

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    বই পড়ুন
    উপন্যাস সংগ্রহ
    বাংলা বই
    বাংলা লেখকদের সাক্ষাৎকার
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    পিডিএফ
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা বইয়ের উপহার কার্ড

     

    কোথায় যাব জানি না। কিন্তু ঘুটঘুটে অন্ধকারে কুয়াশার পরদা ভেদ করে আওয়াজ লক্ষ্য করে ছুটে চললাম তিন বন্ধু। কতদূর ছুটেছি জানি না। এসে থামলাম এক ধূ ধূ প্রান্তরে। এখানে কুয়াশা আরও ঘন। কান্নার শব্দও এখন আরও বেশি স্পষ্ট। যদিও মনে হচ্ছে শব্দটা যেন দরজা জানলা আষ্টেপৃষ্ঠে বন্ধ কোনও ঘরের মধ্য থেকে ভেসে আসছে। অর্থাৎ শব্দটার ফ্রিকোয়েন্সি মোটেই তীক্ষ্ণ নয়, ভোঁতা। আমাদের মনে হল আমরা এসে দাঁড়িয়েছি নিশুতপুরের কবর আর রফিগঞ্জের শ্মশানের মাঝখানে। যদি খুব গুলিয়ে না ফেলি, তবে আমাদের বাঁদিকে নিশুতপুর আর ডানদিকে রফিগঞ্জ। নিশানের গলা থেকে একটা চাপা স্বরে আমার চটকা ভাঙল। তাকিয়ে দেখি, মাঠের দু’দিক থেকে কুয়াশা দিয়ে তৈরি কিছু অবয়ব যেন হাওয়ায় ভেসে ভেসে আসছে। তাদের প্রত্যেকটি একইরকম, তা সত্ত্বেও প্রতিটিকে আলাদাভাবে বোঝা যাচ্ছে। নিশুতপুরের দিক থেকে কিছু, আবার রফিগঞ্জের দিক থেকে কিছু। অবয়বগুলোর চোখমুখ কিছু বোঝা না গেলেও মুখের কাছটায় একটা গোল ছিদ্রমতো, যেন চিৎকার করার জন্য হাঁ করেছে। শব্দটা এখন ক্রমশ তীব্র হচ্ছে। দু’পাশ থেকে ভেসে এসে অবয়বগুলো মাঠের মাঝখানে এসে জড়ো হচ্ছে। সেখানে যেন একে অপরকে আঁকড়ে ধরে কাঁদছে তারা। হঠাৎ আমার মনে হল, এখানে আর থাকা ঠিক নয়। একটা কনকনে শীতলতা আমাদের জড়িয়ে ফেলছে পাকে পাকে। নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ভারী হয়ে এসেছে আশেপাশের বাতাস। মনে হল, এত বছরের এই রহস্য আমরা তিন শহুরে মানুষ জেনে ফেলি, এ যেন গ্রামের প্রকৃতি চাইছে না। কোনওরকমে কীভাবে ওখান থেকে ফিরে এলাম, তা চাইলেও বর্ণনা করা সম্ভব নয়। সাহেব, ওর বাবা আর জেঠু আমাদের খোঁজে এদিকেই আসছিলেন। প্রায় হতচেতন অবস্থায় আমাদের পেয়েছিলেন তাঁরা।

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    ই-বই সাবস্ক্রিপশন
    বাংলা রান্নার রেসিপি বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই
    গল্প, কবিতা
    বাংলা সাহিত্যের ওয়ার্কশপ
    PDF বই
    ডিজিটাল বই
    Library
    বাংলা গানের লিরিক্স বই

     

    পরদিনই ফিরে এসেছিলাম। হৃদয়ের কোন অভ্যন্তর থেকে একটা অনুভূতি উঠে মনটাকে ভারী করে তুলেছিল। মনে হয়েছিল, ওরা আসলে দাঙ্গায় মৃত মানুষগুলির বা দুই প্রেমিক-প্রেমিকার আত্মা নয়, ওরা এককালে দুই গ্রামের মধ্যেকার ভালোবাসার আত্মা। ওরা মাঝে মাঝে জেগে ওঠে মৃত মনুষ্যত্বের আখ্যান শোনাতে। আজও হয়তো ওই কবরের কোনও প্রান্তে ঈদের রাতে রংবেরঙের জামা পরে বন্ধুদের সঙ্গে মেতে ওঠে রাঘব। শ্মশানের মধ্যে সংগোপনে জ্বলে ওঠে অষ্টমীপুজোর যজ্ঞের আগুন, আর সেই আগুনের আঁচ আড়াল করে দেয় কিশোরী শগুফতার প্রথম প্রেমের স্পর্শে লজ্জারাঙা মুখ। কিছুই আসলে হারায়নি, কিছুই হারায় না। প্রকৃতি তার রহস্যময় আঁচলের তলায় লুকিয়ে রাখে মানুষের ইতিহাস। আর আমরা কখনো কখনো সেই ইতিহাসের ছোঁয়াটুকু পাই মাত্ৰ।

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনির্বাণ অমিতাভ – বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    Next Article কাদম্বরী – বানভট্ট
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }