Close Menu
এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    What's Hot

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)
    • 📙
    • লেখক
    • শ্রেণী
      • ছোটগল্প
      • ভৌতিক গল্প
      • প্রবন্ধ
      • উপন্যাস
      • রূপকথা
      • প্রেমকাহিনী
      • রহস্যগল্প
      • হাস্যকৌতুক
      • আত্মজীবনী
      • ঐতিহাসিক
      • নাটক
      • নারী বিষয়ক কাহিনী
      • ভ্রমণকাহিনী
      • শিশু সাহিত্য
      • সামাজিক গল্প
      • স্মৃতিকথা
    • কবিতা
    • লিখুন
    • চলিতভাষার
    • শীর্ষলেখক
      • রবীন্দ্রনাথ ঠাকুর
      • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
      • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
      • মানিক বন্দ্যোপাধ্যায়
      • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
      • সত্যজিৎ রায়
      • সুনীল গঙ্গোপাধ্যায়
      • বুদ্ধদেব গুহ
      • জীবনানন্দ দাশ
      • আশাপূর্ণা দেবী
      • কাজী নজরুল ইসলাম
      • জসীম উদ্দীন
      • তসলিমা নাসরিন
      • মহাশ্বেতা দেবী
      • মাইকেল মধুসূদন দত্ত
      • মৈত্রেয়ী দেবী
      • লীলা মজুমদার
      • শীর্ষেন্দু মুখোপাধ্যায়
      • সঞ্জীব চট্টোপাধ্যায়
      • সমরেশ মজুমদার
      • হুমায়ুন আহমেদ
    • English Books
      • Jules Verne
    • 🔖
    • ➜]
    Subscribe
    এক পাতা গল্প বাংলা গল্প | Bangla Golpo | Read Best Bangla Stories @ Ekpatagolpo (Bangla)

    নরকের দ্বার খোলা ২ – বৈশালী দাশগুপ্ত নন্দী

    বৈশালী দাশগুপ্ত নন্দী এক পাতা গল্প277 Mins Read0
    ⤶ ⤷

    হ্যালোউইন পার্টি

    কতক্ষণ দৌড়াচ্ছি খেয়াল নেই। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। একটা আশ্রয় দরকার। একটা নিরাপদ আশ্রয়। এমন আশ্রয় যেখানে অনেক লোক থাকবে। এমন আশ্রয় যেখানে আমি অনায়াসে নিজেকে লুকিয়ে রাখতে পারবো ওদের হাত থেকে। ওরা আমায় বাঁচতে দেবে না। উফ্ ঈশ্বর! আমাকে সাহায্য করো।

    মনে মনে প্রার্থনা শুরু করলাম – Our father in heaven – holy be your name-your kingdom come-your will be done on earth as in heaven… do not bring us to the test – but deliver us from evil.

    প্রার্থনার শেষে amen বলার আগেই চোখে পড়ল বাড়িটা। চারিদিকের মৃত্যুপুরীর অন্ধকারের মাঝে একতলা বাড়িটা ঝলমল করছে আলোয়। আমার প্রাণে একটু ভরসা পেলাম। ওই তো। কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছে রং-বেরঙের পোশাক পরা মানুষজন মেতে উঠেছে আনন্দে। মনে হচ্ছে কোনও পার্টি চলছে। ওঃ! হঠাৎ মনে পড়ল, আজ তো হ্যালোউইন। এই নিঃশব্দ নগরীতে এসে ভুলেই গিয়েছিলাম সারা পৃথিবী আজকে মেতে উঠেছে উৎসবে। একটু মন খারাপ হল বটে, কিন্তু এখন এসব ভাবার সময় নেই। খুব তাড়াতাড়ি আমাকে ঢুকে পড়তে হবে ওই মানুষগুলোর মধ্যে। যাতে ওরা আমাকে খুঁজে না পায়। খুঁজে পেলেও এত মানুষের মধ্যে নিশ্চয়ই আক্রমণ করার সাহস করবে না ওরা। হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়ে পড়লাম বন্ধ দরজার ওপর। কয়েক মুহূর্তের প্রতীক্ষা। আমি বারবার পিছনে তাকাচ্ছি আর দরজা ধাকাচ্ছি। অকস্মাৎ খুলে গেল দরজা। আমি কোনওদিকে না তাকিয়ে হুড়মুড় করে ঢুকে পড়লাম ভিতরে।

    টের পেলাম আমার পিছনে বন্ধ হয়ে গেল দরজা। এবার পিছনে ফিরে দেখলাম একঘর লোক অবাক হয়ে চেয়ে আছে আমার দিকে। না একটু ভুল বললাম। অবাক ভাবটা তাদের দৃষ্টিতে নয়, তাদের দাঁড়াবার কায়দায়। কারণ তারা সবাই কোনও না কোনও মুখোশে মুখ ঢেকেছে। খুব স্বাভাবিক। হ্যালোউইন পার্টিতে সবাই এভাবেই সাজে। ভেড়া, গরু, কুকুর, ঘোড়া, নেকড়ে ইত্যাদি মুখোশে সবার মাথা থেকে গলা সম্পূর্ণ ঢাকা। পোশাকেও বিচিত্র রঙের বাহার। একটু অস্বস্তি হলেও সবার দিকে তাকিয়ে অভিবাদন জানালাম। আরও কয়েকজন ভিতর থেকে এসে অন্যদের পিছনে দাঁড়াল। লক্ষ্য করলাম ঘরের ভিতরটা অস্বাভাবিক শান্ত। পার্টিতে এমন হওয়ার কথা নয়। কোনও গান বাজনা চলছে না, এমনকি নিজেদের মধ্যে কেউ কোনও কথাও বলছে না। শুধু দাঁড়িয়ে আছে আমার দিকে নির্নিমেষ দৃষ্টিতে চেয়ে। মুখোশের আড়াল থেকে ওদের জোড়া জোড়া চোখগুলো আমাকে কেমন ঠান্ডা অনুভূতি দিচ্ছিল। একটু অপরাধবোধ হল। আমি এসে এদের আনন্দে বিঘ্ন ঘটিয়েছি। আমি বারবার ক্ষমা চাইতে লাগলাম। তারপর বললাম, ‘আমি আজ রাতটুকু শুধু আশ্রয় চাই। কাল ভোরেই আমি চলে যাব।’

     

    আরও দেখুন
    নরকের দ্বার খোলা
    দরজার
    দরজা
    রেসিপি বই
    পিডিএফ
    গ্রন্থাগার
    বাংলা বইয়ের উপহার কার্ড
    অনলাইনে বই
    বাংলা কৌতুক বই
    বাংলা স্বাস্থ্য টিপস বই

     

    আমার কথা শুনে তারা একে একে আবার ফিরে যেতে শুরু করল বড়ো বলরুমে। আবার নাচ শুরু হল। একে অপরের মুখোমুখি দুলে দুলে নাচতে লাগল গরু, ভেড়া, নেকড়ের দল। আমি একটু আশ্বস্ত হলেও কোথায় যেন অস্বস্তি হচ্ছিল। অস্বস্তিটা কাটানোর জন্য আমার একটু পানীয় দরকার ছিল। এদিক ওদিক তাকিয়ে দরজার পাশের সেলারে দেখতে পেলাম নানা ধরনের পানীয়ের সম্ভার। একটু ইতস্তত করলেও উঠে গেলাম সেখানে। একটা গ্লাসে রেড ওয়াইন ঢেলে নিয়ে আবার গিয়ে বসলাম সোফায়।

    দু-চুমুক ওয়াইন পানের পরও অস্বস্তি কাটছে না দেখে একটু সচেতন হয়ে এদিক ওদিক তাকাতে থাকলাম। হঠাৎ করেই বুঝে ফেললাম অস্বস্তির কারণটা। সারা বাড়ি জুড়ে এই যে এতগুলো লোক একে অপরের সঙ্গে তালে তালে নেচে চলেছে, তা সম্পূর্ণ নিঃশব্দে। অর্থাৎ কোথাও কোনও গান বাজনা কিচ্ছু নেই, কারো মুখে কোনও কথা নেই। শুধু ঘরভর্তি লোক দুলে দুলে নাচছে। আমার গায়ে একটা শিহরণ খেলে গেল। মাথার ভিতর কেউ একটা বলে উঠল কোথাও কিছু গোলমাল আছে। অথচ এখান থেকে বেরিয়ে যাব কোথায়? বাইরেও তো বিপদ। ওরা আসছে আমার খোঁজে।

     

    আরও দেখুন
    দরজা
    নরকের দ্বার খোলা
    দরজার
    বাংলা ডিকশনারি অ্যাপ
    বাংলা অডিওবুক
    বাংলা ক্যালিগ্রাফি টিউটোরিয়াল
    পিডিএফ
    বাংলা ই-বুক রিডার
    গল্প, কবিতা
    Library

     

    পায়ে পায়ে উঠে বলরুম থেকে ভিতরের ঘরের দিকে এগোলাম। করিডর দিয়ে হেঁটে গেলে দু-পাশে ঘর। বলরুমে যত আলো, ভিতরে ততই কম আলো জ্বলছে।

    নাইটবাশ্বের আলোয় করিডরের সাজসজ্জা মোটামুটি বোঝা গেলেও ঘরের ভেতরে অন্ধকার। পাশাপাশি দুটো ঘর। প্রথম ঘরের কারুকাজ করা লেসের পরদা সরিয়ে উঁকি মারলাম। প্রথমটায় অন্ধকারে কিছু দেখতে পেলাম না। তারপর আস্তে আস্তে চোখ সয়ে গেলে বুঝলাম বিছানায় পুরু গদিতে গায়ে লেপ চাপা দিয়ে কেউ শুয়ে আছে।

    আমি দরজার পাশের দেওয়াল হাতড়ে আলোর সুইচ খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে একসময় পেয়েও গেলাম। একটামাত্র সুইচ। সেটা জ্বালাতেই ঘর ভরে উঠল লাল আলোয়। এরকম ভৌতিক আলোয় সারা ঘরটাই যেন অপার্থিব লাগতে শুরু করল। ঘরের দেওয়াল বেয়ে যেন নামছে রক্তের স্রোত। সিলিং থেকে, মেঝেয় সর্বত্র রক্তের মতো ঘন কালচে লাল রং। আমি তাকিয়ে দেখলাম বিছানায় শোয়া ব্যক্তি কোনও মহিলা। তার সোনালী কোঁকড়া চুল লেপের বাইরে এলিয়ে রয়েছে বালিশের ওপর দিয়ে। কৌতূহল হল খুব। যে বাড়িতে হ্যালোউইন পার্টি চলছে, সে বাড়িতে একজন এমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে! খাটের পাশ ঘুরে শোয়া মেয়েটির মুখ দেখবো বলে সামনে গেলাম। কিন্তু সেখানেও সোনালী

     

    আরও দেখুন
    দরজা
    দরজার
    নরকের দ্বার খোলা
    পিডিএফ
    উপন্যাস সংগ্রহ
    ডিকশনারি
    বইয়ের
    অনলাইন বুকস্টোর
    বইয়ের
    রেসিপি বই

     

    চুল মুখ আড়াল করে রেখেছে। আমি আস্তে আস্তে তার গা থেকে লেপের আবরণ নামাতে চাইলাম। কিছুটা নামতেই আমার বুকের রক্ত চলকে উঠল। লেপের নীচে কিচ্ছু নেই। কোনও দেহ না, কিচ্ছু না। ও… ওটা একটা মুণ্ডু! একটা কাটা মুণ্ডু। গলার ছিন্ন অংশ থেকে রক্ত বয়ে লেপের নীচে হালকা রঙের চাদর লাল হয়ে গেছে। নিজের মুখে হাত চাপা দিয়ে পিছিয়ে এলাম। এ আমি কোথায় এসে পড়লাম। এক ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। পাশেই আরও একটা ঘর। আতঙ্কে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। তবু পায়ে পায়ে ঢুকলাম ঘরটায়। এ ঘরেও ঘন লাল আলো জ্বলছে। প্রায় পুরো ঘরটাই কাচের শোকেসে ঘেরা। আর সেগুলোর মধ্যে থরে থরে সাজানো… মানুষের মাথা। একটা উগ্র ঝাঁঝালো গন্ধে আমার মাথা ঝিমঝিম করে উঠল। বুঝলাম এগুলো সংরক্ষণের জন্য কোনও কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যার গন্ধ আমি পাচ্ছি। এবার আর নিজেকে সংযত রাখতে পারলাম না। গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এল। পালানোর পথ খুঁজতে হবে। বাড়ির সামনে দিয়ে যাওয়া যাবে না। ওখানে সেই তাদের অদ্ভুত পার্টি চলছে, যারা ঘরের ভিতরে কাটা মুণ্ডু সাজিয়ে রেখে উৎসবে মাতে। কাজেই ঘর থেকে বেরিয়ে করিডর ধরে এগিয়ে গেলাম পিছনের দরজার খোঁজে। একটু এগিয়ে পেয়েও গেলাম। কিন্তু দরজায় তালা লাগানো। আমি মরিয়া হয়ে কিছু একটা খুঁজতে লাগলাম। দেয়ালের সঙ্গে লাগোয়া আলমারির পাল্লা ধরে টান দিতেই খুলে গেল। ভিতরে নানা ধরনের অস্ত্র সাজানো। ইলেকট্রিক করাত থেকে শুরু করে বড়ো বড়ো চপার, আরও নানা মাপের ও নানা ধরনের অস্ত্র। একটু কেঁপে উঠলাম। নিঃসন্দেহে ঘরের ভিতরে যাদের মুণ্ডু রাখা, সেইসব হতভাগ্যদের হত্যা করতে এসব অস্ত্রের ব্যবহার হয়েছে। কিন্তু এসব ভাবলে চলবে না। আমি একটা বড়ো হাতুড়ি টেনে নিলাম। তারপর দরজার তালার উপর গায়ের জোরে মারলাম বাড়ি। প্রচণ্ড আওয়াজ করে তালাটা খসে পড়ল মেঝেয়। জানতাম এই শব্দ আমার হোস্টদের আকৃষ্ট করবে। তাই মুহূর্তের মধ্যে দরজা খুলে বেরিয়ে পড়লাম পথে। একবার পিছনে ফিরে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই। একে একে সেই গরু ভেড়া কুকুর ঘোড়া নেকড়ের দল বেরিয়ে আসছে বাড়ি থেকে। তাদের হাতে চকচক করছে ধারালো অস্ত্রের ফলা। আমি দৌড়তে লাগলাম। কোন দিকে দৌড়োচ্ছি খেয়াল নেই শুধু প্রাণপণে দৌড়ে চলেছি।

     

    আরও দেখুন
    দরজা
    নরকের দ্বার খোলা
    দরজার
    বাংলা অডিওবুক
    বই
    স্বাস্থ্য টিপস
    বই ডাউনলোড
    বাংলা ই-বুক রিডার
    গ্রন্থাগার
    বাংলা গানের লিরিক্স বই

     

    .

    …কতক্ষণ দৌড়াচ্ছি খেয়াল নেই। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। একটা আশ্রয় দরকার। একটা নিরাপদ আশ্রয়। এমন আশ্রয় যেখানে অনেক লোক থাকবে। এমন আশ্রয় যেখানে আমি অনায়াসে নিজেকে লুকিয়ে রাখতে পারবো ওদের হাত থেকে। ওরা আমায় বাঁচতে দেবে না। উফ্ ঈশ্বর! আমাকে সাহায্য করো।

    মনে মনে প্রার্থনা শুরু করলাম- “Our father in heaven – holy be your name-your kingdom come-your will be done on earth as in heaven… do not bring us to the test – but deliver us from evil.

    প্রার্থনার শেষে amen বলার আগেই চোখে পড়ল বাড়িটা। চারিদিকের মৃত্যুপুরীর অন্ধকারের মাঝে একতলা বাড়িটা ঝলমল করছে আলোয়। আমার প্রাণে একটু ভরসা পেলাম। ওই তো। কাচের জানলা দিয়ে দেখা যাচ্ছে রং-বেরঙের পোশাক-পরা মানুষজন মেতে উঠেছে আনন্দে। মনে হচ্ছে কোনও পার্টি চলছে। ওঃ, হঠাৎ মনে পড়ল, আজ তো হ্যালোইন। এই নিঃশব্দ নগরীতে এসে ভুলেই গিয়েছিলাম সারা পৃথিবী আজকে মেতে উঠেছে উৎসবে। একটু মন খারাপ হল বটে, কিন্তু এখন এসব ভাবার সময় নেই। খুব তাড়াতাড়ি আমাকে ঢুকে পড়তে হবে ওই মানুষগুলোর মধ্যে। যাতে ওরা আমাকে খুঁজে না পায়। খুঁজে পেলেও এত মানুষের মধ্যে নিশ্চয়ই আক্রমণ করার সাহস করবে না ওরা হাঁপাতে হাঁপাতে গিয়ে আছড়ে পড়লাম বন্ধ দরজার ওপর। কয়েক মুহূর্তের প্রতীক্ষা। আমি বারবার পিছনে তাকাচ্ছি আর দরজা ধাক্কাচ্ছি। অকস্মাৎ খুলে গেল দরজা। আমি কোনওদিকে না তাকিয়ে হুড়মুড় করে ঢুকে পড়লাম ভিতরে। ..and the cycle continues…

    ⤶ ⤷
    1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Reddit VKontakte Telegram WhatsApp Copy Link
    Previous Articleঅনির্বাণ অমিতাভ – বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    Next Article কাদম্বরী – বানভট্ট
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ek Pata Golpo
    English Books
    অনিরুদ্ধ সরকার
    অনীশ দাস অপু
    অন্নদাশঙ্কর রায়
    অভিষেক চট্টোপাধ্যায়
    অভীক সরকার
    অমিতাভ চক্রবর্তী
    অমৃতা কোনার
    অসম্পূর্ণ বই
    আত্মজীবনী ও স্মৃতিকথা
    আবদুল হালিম
    আয়মান সাদিক
    আর্নেস্ট হেমিংওয়ে
    আশাপূর্ণা দেবী
    আহমদ শরীফ
    আহমেদ রিয়াজ
    ইউভাল নোয়া হারারি
    ইন্দুভূষণ দাস
    ইন্দ্রনীল সান্যাল
    ইভন রিডলি
    ইমদাদুল হক মিলন
    ইয়স্তেন গার্ডার
    ইয়ান ফ্লেমিং
    ইলমা বেহরোজ
    ইশতিয়াক খান
    ইশতিয়াক হাসান
    ইশরাক অর্ণব
    ইসমাইল আরমান
    ইসমাঈল কাদরী
    ঈশান নাগর
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    উইলবার স্মিথ
    উইলিয়াম শেক্সপিয়র
    উচ্ছ্বাস তৌসিফ
    উৎপলকুমার বসু
    উপন্যাস
    উপাখ্যান
    উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
    ঋজু গাঙ্গুলী
    এ . এন. এম. সিরাজুল ইসলাম
    এ পি জে আবদুল কালাম
    এ. টি. এম. শামসুদ্দিন
    এইচ জি ওয়েলস
    এইচ. এ. আর. গিব
    এইচ. পি. লাভক্র্যাফট
    এডগার অ্যালান পো
    এডগার রাইস বারুজ
    এডিথ নেসবিট
    এনায়েতুল্লাহ আলতামাশ
    এনায়েতুল্লাহ আলতামাস
    এম আর আখতার মুকুল
    এম. এ. খান
    এম. জে. বাবু
    এ্যারিস্টটল
    ঐতিহাসিক
    ও হেনরি
    ওবায়েদ হক
    ওমর খৈয়াম
    ওমর ফারুক
    ওয়াসি আহমেদ
    কনফুসিয়াস
    কবীর চৌধুরী
    কমলকুমার মজুমদার
    কর্ণ শীল
    কল্লোল লাহিড়ী
    কহলীল জিবরান
    কাজী আখতারউদ্দিন
    কাজী আনোয়ার হোসেন
    কাজী আনোয়ারুল কাদীর
    কাজী আবদুল ওদুদ
    কাজী ইমদাদুল হক
    কাজী নজরুল ইসলাম
    কাজী নজরুল ইসলাম
    কাজী মায়মুর হোসেন
    কাজী মাহবুব হাসান
    কাজী মাহবুব হোসেন
    কাজী শাহনূর হোসেন
    কাব্যগ্রন্থ / কবিতা
    কার্ল মার্ক্স
    কালিকারঞ্জন কানুনগো
    কালিকিঙ্কর দত্ত
    কালিদাস
    কালী প্রসন্ন দাস
    কালীপ্রসন্ন সিংহ
    কাসেম বিন আবুবাকার
    কিশোর পাশা ইমন
    কুদরতে জাহান
    কৃত্তিবাস ওঝা
    কৃষণ চন্দর
    কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
    কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস
    কেইগো হিগাশিনো
    কোজি সুজুকি
    কোয়েল তালুকদার
    কোয়েল তালুকদার
    কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত
    কৌশিক জামান
    কৌশিক মজুমদার
    কৌশিক রায়
    ক্যাথারিন নেভিল
    ক্যারেন আর্মস্ট্রং
    ক্রিস্টোফার সি ডয়েল
    ক্লাইভ কাসলার
    ক্ষিতিমোহন সেন
    ক্ষিতিশ সরকার
    ক্ষিতীশচন্দ্র মৌলিক
    খগেন্দ্রনাথ ভৌমিক
    খন্দকার মাশহুদ-উল-হাছান
    খাদিজা মিম
    খায়রুল আলম মনি
    খায়রুল আলম সবুজ
    খুশবন্ত সিং
    গজেন্দ্রকুমার মিত্র
    গর্ডন ম্যাকগিল
    গাজী শামছুর রহমান
    গাব্রিয়েল গার্সিয়া মার্কেস
    গোলাম মাওলা নঈম
    গোলাম মুরশিদ
    গোলাম মোস্তফা
    গৌতম ভদ্র
    গৌরকিশোর ঘোষ (রূপদর্শী)
    গ্যেটে
    গ্রাহাম ব্রাউন
    গ্রেগরি মোন
    চণ্ডীদাস
    চলিত ভাষার
    চাণক্য সেন
    চার্লস ডারউইন
    চার্লস ডিকেন্স
    চিত্তরঞ্জন দেব
    চিত্তরঞ্জন মাইতি
    চিত্রদীপ চক্রবর্তী
    চিত্রা দেব
    ছোটগল্প
    জগদানন্দ রায়
    জগদীশ গুপ্ত
    জগদীশচন্দ্র বসু
    জন ক্লেল্যান্ড
    জন মিল্টন
    জয় গোস্বামী
    জয়গোপাল দে
    জয়দেব গোস্বামী
    জরাসন্ধ (চারুচন্দ্র চক্রবর্তী)
    জর্জ অরওয়েল
    জর্জ ইলিয়ট
    জর্জ বার্নাড শ
    জলধর সেন
    জসীম উদ্দীন
    জসীম উদ্দীন
    জহির রায়হান
    জহীর ইবনে মুসলিম
    জাইলস ক্রিস্টিয়ান
    জাকির শামীম
    জাফর বিপি
    জাভেদ হুসেন
    জাহানারা ইমাম
    জাহিদ হোসেন
    জি. এইচ. হাবীব
    জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
    জিম করবেট
    জীবনানন্দ দাশ
    জীবনানন্দ দাশ
    জুনায়েদ ইভান
    জুবায়ের আলম
    জুল ভার্ন
    জুলফিকার নিউটন
    জে অ্যানসন
    জে ডি সালিঞ্জার
    জে. কে. রাওলিং
    জেমস রোলিন্স
    জেমস হেডলি চেজ
    জেসি মেরী কুইয়া
    জোনাথন সুইফট
    জোসেফ হাওয়ার্ড
    জ্ঞানদানন্দিনী দেবী
    জ্যাঁ জ্যাক রুশো
    জ্যাক শেফার
    জ্যাক হিগিনস
    জ্যোতিভূষণ চাকী
    জ্যোতিরিন্দ্র নন্দী
    টম হারপার
    টেকচাঁদ ঠাকুর (প্যারীচাঁদ মিত্র)
    ডার্টি গেম
    ডিউক জন
    ডেভিড সেলজার
    ডেল কার্নেগি
    ড্যান ব্রাউন
    ড্যানিয়েল ডিফো
    তপন বন্দ্যোপাধ্যায়
    তপন বাগচী
    তপন রায়চৌধুরী
    তমোঘ্ন নস্কর
    তসলিমা নাসরিন
    তসলিমা নাসরিন
    তারক রায়
    তারাদাস বন্দ্যোপাধ্যায়
    তারাপদ রায়
    তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
    তিলোত্তমা মজুমদার
    তোশিকাযু কাওয়াগুচি
    তৌফির হাসান উর রাকিব
    তৌহিদুর রহমান
    ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
    থ্রিলার পত্রিকা
    দক্ষিণারঞ্জন বসু
    দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
    দয়ানন্দ সরস্বতী
    দাউদ হায়দার
    দাশরথি রায়
    দিব্যেন্দু পালিত
    দিলওয়ার হাসান
    দিলীপ মুখোপাধ্যায়
    দীনেশচন্দ্র সিংহ
    দীনেশচন্দ্র সেন
    দীপঙ্কর ভট্টাচার্য
    দীপান্বিতা রায়
    দুর্গাদাস লাহিড়ী
    দেবজ্যোতি ভট্টাচার্য
    দেবারতি মুখোপাধ্যায়
    দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
    দেবেশ ঠাকুর
    দেবেশ রায়
    দ্বিজেন্দ্রনাথ বর্মন
    দ্বিজেন্দ্রনাথ বৰ্মন
    ধনপতি বাগ
    ধীরাজ ভট্টাচার্য
    ধীরেন্দ্রলাল ধর
    ধীরেশচন্দ্র ভট্টাচার্য
    নচিকেতা ঘোষ
    নজরুল ইসলাম চৌধুরী
    নবনীতা দেবসেন
    নবারুণ ভট্টাচার্য
    নসীম হিজাযী
    নাগিব মাহফুজ
    নাজমুছ ছাকিব
    নাটক
    নারায়ণ গঙ্গোপাধ্যায়
    নারায়ণ সান্যাল
    নারী বিষয়ক কাহিনী
    নাসীম আরাফাত
    নিক পিরোগ
    নিমাই ভট্টাচার্য
    নিয়াজ মোরশেদ
    নিরুপম আচার্য
    নির্বেদ রায়
    নির্মল সেন
    নির্মলচন্দ্র গঙ্গোপাধ্যায়
    নির্মলেন্দু গুণ
    নিল গেইম্যান
    নীরেন্দ্রনাথ চক্রবর্তী
    নীল ডিগ্র্যাস টাইসন
    নীলিমা ইব্রাহিম
    নীহাররঞ্জন গুপ্ত
    নীহাররঞ্জন রায়
    নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
    পঞ্চানন ঘোষাল
    পঞ্চানন তর্করত্ন
    পপি আখতার
    পরিতোষ ঠাকুর
    পরিতোষ সেন
    পাওলো কোয়েলহো
    পাঁচকড়ি দে
    পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়
    পার্থ চট্টোপাধ্যায়
    পার্থ সারথী দাস
    পিয়া সরকার
    পিয়ের লেমেইত
    পীযুষ দাসগুপ্ত
    পূরবী বসু
    পূর্ণেন্দু পত্রী
    পৃথ্বীরাজ সেন
    পৌলোমী সেনগুপ্ত
    প্রচেত গুপ্ত
    প্রণব রায়
    প্রতিভা বসু
    প্রতুলচন্দ্র গুপ্ত
    প্রফুল্ল রায়
    প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান
    প্রবন্ধ
    প্রবীর ঘোষ
    প্রবোধকুমার ভৌমিক
    প্রবোধকুমার সান্যাল
    প্রভাতকুমার মুখোপাধ্যায়
    প্রভাবতী দেবী সরস্বতী
    প্রমথ চৌধুরী
    প্রমথনাথ বিশী
    প্রমথনাথ মল্লিক
    প্রমিত হোসেন
    প্রশান্ত মৃধা
    প্রশান্তকুমার পাল
    প্রসেনজিৎ দাশগুপ্ত
    প্রিন্স আশরাফ
    প্রিন্সিপাল ইবরাহীম খাঁ
    প্রিয়নাথ মুখোপাধ্যায়
    প্রীতম বসু
    প্রীতিলতা রায়
    প্রেমকাহিনী
    প্রেমময় দাশগুপ্ত
    প্রেমাঙ্কুর আতর্থী
    প্রেমেন্দ্র মিত্র
    প্লেটো
    ফররুখ আহমদ
    ফরহাদ মজহার
    ফারুক বাশার
    ফারুক হোসেন
    ফাল্গুনী মুখোপাধ্যায়
    ফিওডর দস্তয়েভস্কি
    ফিলিপ কে. হিট্টি
    ফ্রাঞ্জ কাফকা
    ফ্রানজ কাফকা
    ফ্রিডরিখ এঙ্গেলস
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    বদরুদ্দীন উমর
    বদরুদ্দীন উমর (অসম্পূর্ণ)
    বন্যা আহমেদ
    বরাহমিহির
    বর্ণালী সাহা
    বলাইচাঁদ মুখোপাধ্যায় (বনফুল)
    বশীর বারহান
    বাণী বসু
    বানভট্ট
    বাবুল আলম
    বামনদেব চক্রবর্তী
    বারিদবরণ ঘোষ
    বার্ট্রান্ড রাসেল
    বিজনকৃষ্ণ চৌধুরী
    বিজনবিহারী গোস্বামী
    বিদায়া ওয়ান নিহায়া
    বিদ্যুৎ মিত্র
    বিনয় ঘোষ
    বিনায়ক বন্দ্যোপাধ্যায়
    বিনোদ ঘোষাল
    বিপুল কুমার রায়
    বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
    বিভূতিভূষণ মিত্র
    বিভূতিভূষণ মুখোপাধ্যায়
    বিমল কর
    বিমল মিত্র
    বিমল মুখার্জি
    বিমল সেন
    বিশাখদত্ত
    বিশ্বজিত সাহা
    বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
    বিশ্বরূপ মজুমদার
    বিষ্ণু দে
    বিষ্ণুপদ চক্রবর্তী
    বিহারীলাল চক্রবর্তী
    বুদ্ধদেব গুহ
    বুদ্ধদেব বসু
    বুদ্ধেশ্বর টুডু
    বুলবন ওসমান
    বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
    বেঞ্জামিন ওয়াকার
    বৈশালী দাশগুপ্ত নন্দী
    ব্রততী সেন দাস
    ব্রাম স্টোকার
    ভগৎ সিং
    ভগিনী নিবেদিতা
    ভবানীপ্রসাদ সাহু
    ভবেশ রায়
    ভরতমুনি
    ভারতচন্দ্র রায়
    ভাস
    ভাস্কর চক্রবর্তী
    ভিক্টর ই. ফ্রাঙ্কেল
    ভিক্টর হুগো
    ভীমরাও রামজি আম্বেদকর
    ভেরা পানোভা
    ভৌতিক গল্প
    মঈদুল হাসান
    মখদুম আহমেদ
    মঞ্জিল সেন
    মণি ভৌমিক
    মণিলাল গঙ্গোপাধ্যায়
    মণীন্দ্র গুপ্ত
    মণীন্দ্র দত্ত
    মতি নন্দী
    মনজুরুল হক
    মনোজ মিত্র
    মনোজ সেন
    মনোজিৎ কুমার দাস
    মনোজিৎকুমার দাস
    মনোরঞ্জন ব্যাপারী
    মন্দাক্রান্তা সেন
    মন্মথ সরকার
    মরিয়ম জামিলা
    মরিস বুকাইলি
    মহাভারত
    মহালয়া
    মহাশ্বেতা দেবী
    মহিউদ্দিন আহমদ
    মহিউদ্দিন মোহাম্মদ
    মাইকেল এইচ. হার্ট
    মাইকেল মধুসূদন দত্ত
    মাইকেল মধুসূদন দত্ত
    মাওলানা আজিজুল হক
    মাওলানা মুজিবুর রহমান
    মাকসুদুজ্জামান খান
    মাকিদ হায়দার
    মানবেন্দ্র পাল
    মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মানিক বন্দ্যোপাধ্যায়
    মারিও পুজো
    মার্ক টোয়েন
    মার্থা ম্যাককেনা
    মার্সেল প্রুস্ত
    মাহমুদ মেনন
    মাহমুদুল হক
    মাহরীন ফেরদৌস
    মিচিও কাকু
    মিনা ফারাহ
    মির্চা এলিয়াদ
    মিলন নাথ
    মিহির সেনগুপ্ত
    মীর মশাররফ হোসেন
    মুজাফফর আহমদ
    মুজাহিদ হুসাইন ইয়াসীন
    মুনতাসীর মামুন
    মুনীর চৌধুরী
    মুরারিমোহন সেন
    মুহম্মদ আবদুল হাই
    মুহম্মদ জাফর ইকবাল
    মেল রবিন্স
    মৈত্রেয়ী দেবী
    মোঃ ফুয়াদ আল ফিদাহ
    মোঃ বুলবুল আহমেদ
    মোজাফ্‌ফর হোসেন
    মোতাহের হোসেন চৌধুরী
    মোস্তফা মীর
    মোস্তফা হারুন
    মোস্তাক আহমাদ দীন
    মোহাম্মদ আবদুর রশীদ
    মোহাম্মদ আবদুল হাই
    মোহাম্মদ নজিবর রহমান
    মোহাম্মদ নাজিম উদ্দিন
    মোহাম্মদ নাসির আলী
    মোহাম্মদ শাহজামান শুভ
    মোহাম্মদ হাসান শরীফ
    রকিব হাসান
    রথীন্দ্রনাথ ঠাকুর
    রবার্ট লুই স্টিভেনসন
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রাজশেখর বসু (পরশুরাম)
    লীলা মজুমদার
    লেখক
    শংকর (মণিশংকর মুখোপাধ্যায়)
    শক্তি চট্টোপাধ্যায়
    শক্তিপদ রাজগুরু
    শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
    শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
    শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
    শিবরাম চক্রবর্তী
    শীর্ষেন্দু মুখােপাধ্যায়
    শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
    শ্রেণী
    ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়
    সঞ্জয় ভট্টাচার্য
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীব চট্টোপাধ্যায়
    সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
    সত্যজিৎ রায়
    সত্যজিৎ রায়
    সমরেশ বসু
    সমরেশ মজুমদার
    সমুদ্র পাল
    সামাজিক গল্প
    সায়ক আমান
    সুকুমার রায়
    সুচিত্রা ভট্টাচার্য
    সুনীল গঙ্গোপাধ্যায়
    সুভাষচন্দ্র বসু
    সুমনকুমার দাশ
    সৈকত মুখোপাধ্যায়
    সৈয়দ মুজতবা আলী
    সৌভিক চক্রবর্তী
    সৌমিক দে
    সৌমিত্র বিশ্বাস
    সৌরভ চক্রবর্তী
    স্টিফেন হকিং
    স্বামী বিবেকানন্দ
    স্যার আর্থার কোনান ডয়েল
    হরিনারায়ণ চট্টোপাধ্যায়
    হাসান খুরশীদ রুমী
    হাস্যকৌতুক
    হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
    হুমায়ূন আহমেদ
    হেমেন্দ্রকুমার রায়
    Generic selectors
    Exact matches only
    Search in title
    Search in content
    Post Type Selectors
    Demo

    Your Bookmarks


    Reading History

    Most Popular

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Demo
    Latest Reviews

    বাংলা গল্প শুনতে ভালোবাসেন? এক পাতার বাংলা গল্পের সাথে হারিয়ে যান গল্পের যাদুতে।  আপনার জন্য নিয়ে এসেছে সেরা কাহিনিগুলি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সহজ ভাষায় এবং চিত্তাকর্ষক উপস্থাপনায়, এই গল্পগুলি আপনাকে এক নতুন অভিজ্ঞতা দেবে। এখানে পাবেন নিত্যনতুন কাহিনির সম্ভার, যা আপনাকে বিনোদিত করবে এবং অনুপ্রাণিত করবে।  শেয়ার করুন এবং বন্ধুদের জানাতে ভুলবেন না।

    Top Posts

    হর্ষবর্ধনের বাঘ শিকার

    January 4, 2025

    দোকানির বউ

    January 5, 2025

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026
    Our Picks

    আমাজনিয়া – জেমস রোলিন্স

    March 24, 2026

    হেরুক – সৌমিত্র বিশ্বাস

    March 24, 2026

    বিভাষিকা – ১৪৩২ পূজাবার্ষিকী -(থ্রিলার পত্রিকা)

    March 24, 2026
    Facebook X (Twitter) Instagram Pinterest
    • Home
    • Disclaimer
    • Privacy Policy
    • DMCA
    • Contact us
    © 2026 Ek Pata Golpo. Designed by Webliance Pvt Ltd.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    • Login
    Forgot Password?
    Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
    body::-webkit-scrollbar { width: 7px; } body::-webkit-scrollbar-track { border-radius: 10px; background: #f0f0f0; } body::-webkit-scrollbar-thumb { border-radius: 50px; background: #dfdbdb }